Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্রোহী ডিরোজিও – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প166 Mins Read0
    ⤷

    ডিরোজিয়ান

    ডিরোজিয়ান

    মানবসমাজের ইতিহাসে প্রবীণ—নবীনের দ্বন্দ্ব চিরদিন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শ্রেণিগত দ্বন্দ্ব, জাতিবর্ণগত দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, এসব দ্বন্দ্বের যে একদিন অবসান হবে অন্তত তা কল্পনা করতে বাধা নেই। মানুষের শুভবুদ্ধি জাগ্রত হলে এই সমস্ত দ্বন্দ্বের মূল পর্যন্ত সহজে উপড়ে ফেলা যাবে। কিন্তু যতদিন মানুষ থাকবে, সমাজ থাকবে, এবং মানুষ ও সমাজ উভয়েরই অগ্রগতি ইতিহাসের বিধান অনুযায়ী প্রতিরোধ করা সম্ভব হবে না, ততদিন উভয়েরই অগ্রগতি ইতিহাসের বিধান অনুযায়ী প্রতিরোধ করা সম্ভব হবে না, ততদিন পুরুষানুক্রমে নবীন—প্রবীণের বিরোধও বর্তমান থাকবে। মানুষ ও প্রকৃতির সংগ্রাম এবং নবীন—প্রবীণের সংঘর্ষ—এই দুটি ক্ষেত্র থেকে সমাজের গতিশক্তি সঞ্চারিত হবে চিরদিন।

    উনিশ শতকে বাংলা দেশে পাশ্চাত্য আদর্শ—সংঘাতের ফলে সমাজের যে জাগরণের চাঞ্চল্য দেখা দিয়েছিল, স্বভাবতই তার প্রতিভূ হয়ে উঠেছিলেন নবীন তরুণের দল। এই তরুণদেরই তখন অনেকে বলতেন ‘ইয়াং বেঙ্গল’, কেউ কেউ বলতেন ‘ইয়াং ক্যালকাটা’। রামমোহনের যুগের উপান্তে, উনিশ শতকের দ্বিতীয় পর্বে এই তরুণদলের বিকাশ হয়। এঁরা সকলে হিন্দু কলেজের ছাত্র ছিলেন এবং সেখানে ইংরেজি শিক্ষালাভ করে নবযুগের পাশ্চাত্য ভাবধারার সংস্পর্শে এসেছিলেন, শিক্ষকদের মধ্যে যিনি ছাত্রদের এই নবযুগমন্ত্রে দীক্ষা দিয়েছিলেন তিনি বাঙালি নন, একজন ফিরিঙ্গি, বয়সে প্রায় ছাত্রদেরই মতো তরুণ, নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হিন্দু কলেজের তরুণ ছাত্রগোষ্ঠীর দীক্ষাগুরু ডিরোজিও ছিলেন বলে তাঁদের ‘ডিরোজিয়ান’ও বলা হত। ‘ইয়াং বেঙ্গল’ নামে বাংলার যে তরুণদল ইতিহাসে সুখ্যাত ও কুখ্যাত, তাঁরা ‘ডিরোজিয়ান’।

    এই তরুণদের মধ্যে প্রায় সকলেই অসাধারণ প্রতিভাবান ছিলেন, যদিও একদিকে বা একভাবে সকলের প্রতিভার সমান বিকাশ হয়নি। কিন্তু প্রতিভাও মানুষের আসল পরিচয় নয়, পোশাকি পরিচয় মাত্র। মানুষের আদত পরিচয় ‘চরিত্র’। চরিত্রগুণে তরুণ ডিরোজিয়ানরা তখনকার বাঙালি—সমাজে নিঃসন্দেহে অদ্বিতীয় ছিলেন। সততা নিষ্ঠা সৎসাহস দৃঢ়তা প্রভৃতি গুণের এমন আশ্চর্য সমন্বয় হয়েছিল তাঁদের চরিত্রে যা সাধারণ চরিত্রে সর্বযুগেই দুর্লভ। সামাজিক খ্যাতি প্রতিষ্ঠা ও কীর্তির দিক থেকে সকলের পক্ষে সমস্তরে অধিষ্ঠিত হওয়া সম্ভব হয়নি, হতেও পারে না। কর্মক্ষেত্রের ভিন্নতার জন্য প্রত্যেকের প্রতিভা ও চরিত্রবলের প্রয়োগে পার্থক্য ঘটেছে, এবং সেই পার্থক্যের জন্য তাঁদের লোকখ্যাতিরও তারতম্য ঘটেছে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বা রামগোপাল ঘোষ যে প্রতিষ্ঠা লাভ করেছেন, হরচন্দ্র ঘোষ বা রামতনু লাহিড়ী বা অন্যেরা তা করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও লোকচিত্তে এই তরুণদলের সকলের চারিত্রিক প্রতিষ্ঠা আজও সমানভাবে স্বীকৃত। মানুষ কৃষ্ণমোহন, রামগোপাল এবং মানুষ রামতনু বা হরচন্দ্রর মধ্যে তিলমাত্র প্রভেদ নেই। এমনকী যাঁরা উল্কার মতো হঠাৎ প্রজ্বলিত হয়ে নিভে গিয়েছিলেন, যেমন মহেশচন্দ্র ঘোষ, কি মাধব মল্লিক, তাঁরাও এই স্বীকৃতি দাবি করতে পারেন।

     

    আরও দেখুন
    ফ্যামিলি গেম
    রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ
    রামতনু লাহিড়ী
    গল্প, কবিতা
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    ই-বই পড়ুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    PDF
    ডিজিটাল বই

     

    অথচ এই তরুণেরা কত লাঞ্ছনা, অপমান ও অত্যাচারই না সহ্য করেছেন প্রতিপক্ষদের কাছ থেকে। প্রতিপক্ষদের মধ্যে প্রবীণেরাই প্রধান ছিলেন, কিন্তু সকলেই যে প্রবীণ ছিলেন তা নয়। গতানুগতিকতার গোলামি করে, চিরাভ্যস্ত ধারণার বশবর্তী হয়ে যাদের দিন কেটে যায়, এবং সমাজের প্রবীণদের উপদেশের ওপর যাদের আস্থা অটল, সেই সাধারণ লোকও তরুণদের বিপক্ষে পক্বকেশ, প্রবীণদের সঙ্গে যোগ দিয়েছে। প্রতিপক্ষ দলের বিপুল শক্তি—অর্থের শক্তি, অন্ধ গোঁড়ামির শক্তি, এবং সকলের উপরে একচক্ষু ঐতিহ্যের শক্তি। এই প্রচণ্ড সংহত শক্তির বিরুদ্ধে একদল তরুণের সংগ্রাম নবযুগের বাংলার ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে।

    যদিও এই তরুণদলের প্রায় প্রত্যেকেই হিন্দুসমাজের উচ্চশ্রেণিভুক্ত ছিলেন, তাহলেও যেহেতু তাঁদের আদর্শগত সংগ্রামে কোনোরকম পারিবারিক সমর্থনলাভের আশা ছিল না, সেই কারণে তাঁদের অর্থবল ছিল না, লোকবল তো ছিলই না। একমাত্র সম্বল ছিল ওই ‘আদর্শ’। বাস্তব—ভিত্তিহীন নিরবয়ব আদর্শও চুপিসারে সমাজে প্রবেশ করে যে কত দূর পর্যন্ত তাকে তোলপাড় করতে পারে, ইতিহাসে সেরকম দৃষ্টান্তের অভাব নেই। বাংলা দেশের সমাজকেও সেইভাবে তোলপাড় করেছিলেন ‘ইয়াং বেঙ্গল’ দল, এবং কেবল ‘আইডিয়া’ বা আদর্শের জোরে। তাঁরা অনেক ভুল করেছিলেন, সামান্য ভুল নয়, বাছা—বাছা সেরা ভুল। এক—একটি ভুল ‘ওজনে’ অনেক ভারী। তরুণের ধর্ম হল ভুল করা, ইতিহাসের ধর্ম হল তরুণদের সেই ভুল স্বাভাবিক বলে স্বীকার করা। ভুলের ভগ্নস্তূপের উপর নির্ভুলের ইমারত গড়ে তোলা যায়, বিশেষ করে মানবসমাজের ইতিহাসে অন্যের ভুলের ভিতর থেকে দু—চারটে শুদ্ধ সত্য আত্মপ্রকাশ করে। ইয়াং বেঙ্গলের ভুলের ভিতর থেকেও এইরকম কয়েকটি শুদ্ধ সত্য পরবর্তীকালে বাংলার সমাজজীবনে আত্মপ্রকাশ করেছিল। ‘ভুল’ আর ‘মিথ্যা’ এক নয়। তরুণদল ভুল করেছিলেন, কিন্তু জীবনে কখনো একদিনের জন্যও মিথ্যার আশ্রয় নেননি, মিথ্যা আচরণও করেননি। সত্যের প্রতিষ্ঠার জন্য যে—সমস্ত চলার পথ তাঁরা বেছে নিয়েছিলেন, তার মধ্যে কোন পথ যে চোরাবালি তা তাঁরা প্রথমে বুঝতে পারেননি। পরে ধীরে—ধীরে বুঝতে পেরেছিলেন। কিন্তু সেই ভুল পথটা ইতিহাসের কাছে ক্ষমার্হ। তাই ভুলের পরাজয়ের কোনো গ্লানি তাঁদের স্পর্শ করতে পারেনি। যেসব সত্য সমাজে ও জীবনে প্রতিষ্ঠার জন্য তাঁরা সংগ্রাম করেছিলেন, সেইসব সত্যের জয়ের মধ্যেই তাঁদের আদর্শের জয় ও সংগ্রামের জয় ঘোষিত হবে। আজও হয়নি, ভবিষ্যতে হবে।

     

    আরও দেখুন
    রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ
    রামতনু লাহিড়ী
    ফ্যামিলি গেম
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বুক শেল্ফ
    বাংলা ই-বুক রিডার
    Books
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা অডিওবুক

     

    ইয়াং বেঙ্গলের দীক্ষাগুরু ছিলেন বিদ্যালয়ের একজন শিক্ষক, বয়সে তরুণ এবং জাতিতে পোর্তুগিজ ফিরিঙ্গি। শিক্ষকের নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। বিদ্যালয়ের নাম ‘হিন্দু কলেজ’।

    নবযুগের বাংলার সামাজিক আদর্শের ভিত গড়ার জন্য, ভারতীয় হলেও, একজন ফিরিঙ্গি জীবন উৎসর্গ করেছিলেন। ফিরিঙ্গিরা আজও আমাদের কাছে ভিন্ন সমাজের লোক। তাই বাংলার সমাজের সঙ্গে ভিন্ন সমাজের মানুষ ডিরোজিওর এই ঐতিহাসিক সংযোগ তাঁর জীবনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

    প্রবীণ—নবীনের বিরোধ আদিকাল থেকে চলে আসছে মানবসমাজে। যুগ থেকে যুগান্তরে যাত্রার সন্ধিক্ষণে এই বিরোধ তীব্র জটিল রূপ ধারণ করেছে বারংবার। সুস্থির সমাজ সচকিত হয়ে উঠেছে সেই সংঘাতে, নবচৈতন্যের কম্পন লেগেছে তার দেহ মনে। এইরকম হৃৎকম্পের সঞ্চার করেছিলেন ডিরোজিয়ানরা বাংলার সমাজে। লোকচৈতন্যের মূল পর্যন্ত তাঁরা সজোরে নাড়া দিয়েছিলেন নির্ভয়ে। কিন্তু বহুকালের ঘুমপাড়ানিতে এ দেশের মগ্নচৈতন্য মানুষ সেই ঝাঁকুনির ফলে কতখানি চৈতন্যলাভ করেছিল তা ঠিক বলা যায় না। তবে সমাজতরির ভরাডুবির আশঙ্কায় স্থিতস্বার্থ প্রাজ্ঞ ও প্রবীণেরা সেদিন যে ত্রাস ও শোরগোলের সৃষ্টি করেছিলেন তা সত্যিই অভাবনীয়। তাঁদের কলরব শুনে মনে হয়েছিল, সমাজে এমন একদল হঠকারী কালাপাহাড়ের আবির্ভাব হয়েছে, যাদের কাণ্ডজ্ঞানহীন নৈতিক উৎপাতে দেশের ঐতিহ্যবন্ধন একেবারে ছিন্ন হয়ে যাবে এবং নীতিবোধ ধর্মবোধ আস্থা ভক্তি ইত্যাদির অস্তিত্ব পর্যন্ত থাকবে না। কিন্তু নবযুগের কালাপাহাড়ের দল প্রবীণদের এই ভয়াবহ ভ্রূকুটি উপেক্ষা করে সত্যাসত্য নির্ণয়ের সংগ্রামে দৃঢ়পদে অগ্রসর হয়েছিলেন।

     

    আরও দেখুন
    রামতনু লাহিড়ী
    ফ্যামিলি গেম
    রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ
    উপন্যাস সংগ্রহ
    ই-বই সাবস্ক্রিপশন
    ই-বই পড়ুন
    বাংলা কৌতুক বই
    বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার
    নতুন বই

     

    আজকের বিশ শতকের বহুমুখী অগ্রগামী সমাজে প্রবীণ—নবীনের নীতি—বিরোধের ফলে পুনরায় প্রচণ্ড আবর্ত সৃষ্টি হয়েছে। কারণ সতত—সচল সমাজের বুকে আজকে জেগেছে ঝঞ্ঝামদমত্ত বলাকার অস্থিরতা, অনবরুদ্ধ বেগের আবেগ। তার পথ চলার মন্ত্র হয়েছে ‘হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে’। স্থাবর—জঙ্গমের বৈপরীত্য নববিজ্ঞানের যুগে আজ দ্রুত বিলীয়মান। শতবর্ষ আগে বাংলার সমাজে কেন, কোনো সমাজেই এই সামগ্রিক সচলতা ছিল না। স্থিতি—গতির বৈপরীত্য তখন ছিল সাদা—কালোর মতো সুতীব্র ও সুস্পষ্ট। কুম্ভকর্ণর অচৈতন্য নিদ্রায় অভিভূত ছিল সমাজ। সামান্য মৃদু আঘাতে তার অসাড় দেহে চৈতন্যোদয় হত না। ক্রমাগত আঘাতের পর আরও জোরে আঘাত করে ডিরোজিয়ানরা গভীর ঘুমে আচ্ছন্ন বাংলার সমাজকে সটান ও স্বনির্ভর করতে প্রয়াসী হয়েছিলেন। প্রবীণ—নবীনের দ্বন্দ্বও বেশ তীব্র হয়েছিল সেদিন। একদিকে সংরক্ষণের সংশয়—ভয়জড়িত আর্তনাদ, অন্যদিকে ভাঙনের নিঃশঙ্ক কোলাহল, এই দুয়ের এক বিচিত্র ঐকতান রচিত হয়েছিল ইয়াং বেঙ্গলের যুগে। ডিরোজিও ছিলেন এই ঐকতানের প্রধান উদ্গাতা।

    নব্যবঙ্গের ফিরিঙ্গি শিক্ষাগুরু ডিরোজিও তাঁর ছাত্রদের প্রায় সমবয়স্ক ছিলেন, বেশি হলে দু’চার বছরের বড়ো। অথচ তাঁর ব্যক্তিত্বের জাদুস্পর্শে বাংলার তারুণ্যের এই দীপ্ত প্রকাশ কেমন করে সম্ভব হয়েছিল তা ভাবলে সত্যিই অবাক হতে হয়।

     

    আরও দেখুন
    রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ
    ফ্যামিলি গেম
    রামতনু লাহিড়ী
    PDF
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই
    গল্প, কবিতা
    বাংলা গানের লিরিক্স বই

     

    একটি পোর্তুগিজ ফিরিঙ্গি পরিবারে ডিরোজিও জন্মগ্রহণ করেছিলেন ১০ এপ্রিল (অথবা ১৮ এপ্রিল) ১৮০৯ খ্রিস্টাব্দে। ধর্মতলায় মৌলালির দরগার কয়েক গজ দক্ষিণে সার্কুলার রোডের উপর একটি বাড়িতে তাঁর জন্ম হয়। বছরখানেক ভাগলপুরে ছাড়া তাঁর বাইশ বছর জীবনের বাকি দিনগুলি এই বাড়িতেই কেটে যায়। এই বাড়িতে তাঁর ছাত্রদের সভা—বৈঠক বসে। অবশেষে এই বাড়িতে ১৮৩৭ খ্রিস্টাব্দে (২৬ ডিসেম্বর, সোমবার) তাঁর মৃত্যু হয়, বাইশ বছর বয়সে।

    বাড়ি থেকে কয়েকশত গজ দক্ষিণে পার্ক স্ট্রিটের প্রাচীন গোরস্থানে ডিরোজিওর সমাধি। জন্মস্থান থেকে দক্ষিণে গোরস্থান যত দূর, প্রায় তত দূর উত্তর—পশ্চিমে ডিরোজিওর জীবনের প্রধান কর্মস্থান গোলদিঘির হিন্দু কলেজ। এই এক অথবা দুই বর্গমাইল ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল তাঁর জীবনের বাইশ বছর। মধ্যে ভাগলপুরের প্রাকৃতিক পরিবেশে অবস্থানের ফলে তাঁর কাব্যপ্রতিভার যে প্রাথমিক উন্মেষ হয়েছিল, অল্পকাল হলেও তা স্মরণীয়।

    কলকাতা শহরে পোর্তুগিজ—সমাজে ডি’রোজারিও পরিবারের বেশ প্রতিষ্ঠা ছিল মনে হয়। ডিরোজিওর পিতা ‘জে স্কট অ্যান্ড কোং’ নামে কলকাতার এক বিখ্যাত সদাগরি হৌসে উচ্চপদস্থ চাকুরে ছিলেন। তিনি সম্পন্ন মধ্যবিত্ত ছিলেন, কারণ কলকাতার গৃহসম্পত্তি তিনি নিজের অর্থেই করেছিলেন, উত্তরাধিকারসূত্রে পাননি। পোর্তুগিজরা তখন এ দেশের ফিরিঙ্গি সমাজে সংখ্যালঘু হলেও, বাণিজ্যিক ও আর্থিক প্রতিপত্তির দিক দিয়ে অনেক গণ্যমান্য ছিলেন। ডি’রোজারিও পরিবার তাঁদের অন্যতম।

     

    আরও দেখুন
    রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ
    ফ্যামিলি গেম
    রামতনু লাহিড়ী
    বাংলা গানের লিরিক্স বই
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    স্বাস্থ্য টিপস
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    ডিরোজিওর পিতা দুই বিবাহ করেছিলেন, ডিরোজিও তাঁর প্রথম স্ত্রী—র সন্তান। তাঁর আরও দুটি ভাই ও দুটি বোন ছিল। বড়োভাই ফ্র্যাঙ্ক নৈষ্কর্মের সাধনায় সিদ্ধিলাভ করে, শেষ পর্যন্ত কলকাতার ফিরিঙ্গি—সমাজে অপদার্থ কুলাঙ্গারের কুখ্যাতি কুড়িয়ে বেরিয়েছেন। ছোটোভাই ক্লডিয়াস টম—ডিক—হ্যারির মতো সাধারণ গড্ডলপ্রবাহে ভেসে গেছেন, কোনো পরিচয় কোথাও রেখে যাননি। সোফিয়া নামে একটি বোন প্রথম যৌবনে সতেরো বছর বয়সে মারা যায়। কেবল আমেলিয়া নামে একটি বোন পিতার সংসারে ডিরোজিওর জীবনে সদাসঙ্গী ছিল। বোনটির সুমিষ্টতা ও চরিত্রের মাধুর্য ডিরোজিওর সঙ্গে তাঁর প্রীতিবন্ধন গাঢ় করে তুলেছিল। এই দু’টি ভাইবোন ছাড়া ডিরোজিওর এক মাসিমা ছিলেন, ভাগলপুরের এক ধনিক নীলকর সাহেবকে বিবাহ করে সেখানেই তিনি বসবাস করতেন। মাসিমার কাছে ভাগলপুরে যাওয়া ছাড়া কলকাতা শহরের বাইরে ডিরোজিওর বিশেষ গতিবিধি ছিল না। অবশ্য মাসিমার স্নেহের চেয়ে ভাগলপুর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশই তাঁকে আকর্ষণ করত বেশি। তাঁর প্রথম জীবনের কাব্যপ্রেরণার প্রধান উৎস ছিল এই পরিবেশ। ‘জঙ্গিরার ফকির’ কাব্যের উপাদান এখান থেকেই তিনি আহরণ করেছিলেন।

    ডি’রোজারিও পরিবার সম্বন্ধে এর বেশি আর কিছু জানা যায় না। বাংলার সঙ্গে পোর্তুগিজদের বাণিজ্যিক সম্পর্ক যতটা ঘনিষ্ঠ ছিল, সাংস্কৃতিক সম্পর্ক তা ছিল না। তা ছাড়া তাঁদের দাপট—দৌরাত্ম্যের যুগ তার প্রায় একশো বছর আগে—সতেরো শতকেই শেষ হয়ে গিয়েছিল। ডিরোজিওর কালে বাংলার সংস্কৃতির সঙ্গে পোর্তুগিজদের বিশেষ কোনো সংস্রব ছিল বলে মনে হয় না। তাঁদের বৈদেশিক স্বাতন্ত্র্যও তখন প্রায় লোপ পেয়ে গিয়েছিল। যাঁরা এ দেশের স্থায়ী বাসিন্দা হয়েছিলেন তাঁরা বংশানুক্রমিক সান্নিধ্যের ফলে দেশটাকে মাতৃভূমি জ্ঞান করতে খানিকটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন। এ ছাড়া শিক্ষা—সংস্কৃতিক্ষেত্রে পোর্তুগিজ ফিরিঙ্গিদের বিশিষ্ট কোনো দান ছিল না। ভিভিয়ান ডিরোজিও প্রসঙ্গে এইজন্যই মনে হয়, এরকম একটি সাধারণ ফিরিঙ্গি পরিবারে জন্মে এবং তাঁর সম্পূর্ণ স্বভাববিরোধী প্রতিকূল পরিবেষ্টনে প্রতিপালিত হয়ে কী করে তিনি বাংলার তরুণসমাজের শিক্ষাগুরু ও জীবনাদর্শের গুরু হতে পেরেছিলেন, এবং কোথা থেকেই বা তার প্রেরণা পেয়েছিলেন? এ প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। হঠাৎ একটি ফিরিঙ্গি পরিবার থেকে এরকম চরিত্রের অভ্যুদয় হল কেমন করে, তার কার্যকারণ সম্পর্ক সন্ধান করা দায় হয়ে ওঠে। তা হলেও, যেহেতু ডিরোজিও নবযুগের বাংলার সমাজের বিস্ময়বিশেষ, তাই তাঁর স্বল্পস্থায়ী জীবনের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ
    Next Article বাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }