Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্রোহী ডিরোজিও – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প166 Mins Read0
    ⤶ ⤷

    উল্কাপাত

    ডিরোজিও কবি ছিলেন, কিন্তু তাঁর কবিত্বশক্তির পূর্ণবিকাশের আগে তাঁর মৃত্যু হল। আঠারো বছর বয়সে তাঁর যে প্রথম কাব্যসংকলন প্রকাশিত হয় তার ভূমিকায় তিনি লেখেন :*

    Born, and educated in India, and at the age of eighteen, he ventures to present himself as a candidate for public fame; and begs leave to premise, that only a few hours gained from laborious daily occupations have been devoted to these poetical efforts.

    ভারতবর্ষে জন্ম ও শিক্ষালাভ করে আঠারো বছর বয়সেই ডিরোজিও সমাজের কাছে কবিখ্যাতি দাবি করেছিলেন। বাইশ বছর বয়সের মধ্যেই এই দাবিপূরণের জন্য যা কিছু প্রচেষ্টা তাঁর শেষ হয়ে গিয়েছিল। তা—ও সর্বক্ষণ তাঁর প্রাণমন যে তিনি কাব্যচর্চায় নিয়োগ করতে পেরেছিলেন তা নয়। দৈনন্দিন শ্রমসাধ্য কাজকর্মের ফাঁকে—ফাঁকে সামান্য যেটুকু কাব্যচর্চা করার সময় পেয়েছিলেন তিনি, তারই ফল হল তাঁর কাব্যসংকলনের কবিতাগুলি।

    ১৮২৭ খ্রিস্টাব্দে তাঁর কাব্যসংকলন মুদ্রিত হবার আগে তিনি ‘as a candidate for poetic fame’ আত্মপ্রকাশ করেছিলেন ‘ইন্ডিয়া গেজেট’, ‘ক্যালকাটা লিটারারি গেজেট’ প্রভৃতি পত্রিকার পৃষ্ঠায়। ইয়োরোপীয় মহলে এবং তাঁর ইংরেজি—শিক্ষিত ছাত্রদের মধ্যে তাঁর কাব্যশক্তির কলগুঞ্জন তখনই শোনা গিয়েছিল। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লন্ডনের প্রেসেও প্রশংসা লাভ করেছিল শোনা যায় (‘ক্যালকাটা গেজেট’, ২৯ ডিসেম্বর, ১৮৩১)। ‘ক্যালকাটা গেজেট’ লিখেছেন : “They evinced a vigour of thought, and originality of conception, a play of fancy, and a delicacy of tone, which occasioned the more surprise when the reader came to know that the author was an East Indian boy, whose peregrinations had never extended beyond limits of Bengal.”

    বাংলা দেশে ফিরিঙ্গি—সমাজে জন্মগ্রহণ করে, তার ভৌগোলিক সীমানার মধ্যে জীবন কাটিয়ে, কিশোর বয়সে এই কবিতা রচনা করা নিশ্চয় কাব্যশক্তির পরিচায়ক। কিন্তু অনুভূতির সঙ্গে অভিজ্ঞতার এমন সংমিশ্রণ ডিরোজিওর জীবনের স্বল্প পরিসরে সম্ভব হয়নি, যাতে তাঁর প্রত্যয় ও কল্পনায় মৌলিকতার স্বাক্ষর ফুটে উঠতে পারে। বস্তুত সেরকম স্বাক্ষর তাঁর কবিতায় বিশেষ নেই। ‘জঙ্গীরার ফকির’ কবিতা এবং সংকলনের ছোটো—ছোটো কবিতার মধ্যে সে যুগের ইংরেজ রোমান্টিক কবিদের প্রভাব অত্যন্ত স্পষ্ট, বিশেষ করে স্কট ও বায়রনের। কোনো—কোনো ক্ষেত্রে শিশুসুলভ অনুকরণ বলে মনে হয়। কিন্তু বয়সের দিক থেকে তাঁর এ ত্রুটি মার্জনীয়, এবং এ কথাও স্বীকার্য যে, কৈশোরেই ডিরোজিও বিস্ময়কর কবিত্বশক্তির পরিচয় দিয়েছিলেন। তাঁর কবিখ্যাতির দাবিও কিছুটা পূর্ণ হয়েছিল, যদিও সর্বকালের মতো সেকালেও তাঁর কবিতার নিন্দুকের অভাব ছিল না। কেউ কেউ বলেছেন যে, ডিরোজিও আরও অনেক উৎকৃষ্ট কবিতা লিখতে পারতেন, যদি বন্ধুবান্ধব ও স্তাবকদের ‘flattery’ ও ‘sugar-plums’ তাঁর কচি মাথাটিকে বিগড়ে না দিত। কেউ বলেছেন, তাঁর কবিতায় ‘oriental image’—এর ঝলমলানি এবং smart conceits’—এর কৌশল ছাড়া আর কিছু নেই।*

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    গ্রন্থাগার
    বইয়ের
    বই পড়ুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    Books
    PDF বই
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    শোনা যায়, কবি হিসেবে ডিরোজিওর খ্যাতি হবার পর তাঁর অহমিকা ব্যক্তিগত আচারে—ব্যবহারে পর্যন্ত নাকি বেশ উগ্রভাবে প্রকাশ পেত। সাহিত্যক্ষেত্রে তিনি নিজেকে একজন ক্ষণজন্মা ‘প্রতিভা’ বলে মনে করতেন এবং নিজের মতামতকে সবসময় সকলের উপরে শ্রেষ্ঠ আসন দিতেন। তাঁর এই দম্ভের জন্য অনেকে তাঁকে পছন্দ করতেন না, এমনকী তাঁর ন্যায্য কবিসম্মানটুকুও দিতে কুণ্ঠিত হতেন। একদিন ডিরোজিও এক বন্ধুর বাড়িতে বোধহয় সাহিত্যের আড্ডায় যোগ দিতে যান। বাড়ি পৌঁছে ঘরের ভিতর থেকে তাঁর নামে আলোচনা শুনতে পেয়ে তিনি থমকে দাঁড়ান। ঘরের মধ্যে তাঁরই কবিতা নিয়ে তর্ক হচ্ছিল। কে—একজন বলছিলেন, ‘as for Derozio, I allow he possesses fancy, but my Khansamah possesses more judgement than he,’ এই কথা শোনার পর ডিরোজিও সেই বন্ধুর বাড়ি থেকে চলে এসেছিলেন, তারপর আর কখনো তাঁর বাড়িমুখো হননি।

    বিদ্বেষকানা নিন্দুকদের এই নিন্দা অথবা গুণমুগ্ধ স্তাবকদের অতিপ্রশংসা, কোনোটাই কবি হিসেবে ডিরোজিওর প্রাপ্য নয়। তবে অতি অল্প বয়সে কবিখ্যাতির জন্য সেকালের দিনে তিনি যদি দাম্ভিক হয়ে থাকেন তাহলে তা মার্জনীয়। প্রথম যৌবনের চাপল্য ও উদারতা তাঁর কর্মক্ষেত্রে যেমন, সাহিত্যক্ষেত্রেও তেমনি প্রকাশ পেয়েছিল। ডিরোজিও নিজেও ‘the imperfections of his litte work’—তাঁর কবিতাবলির দোষত্রুটি ও অপূর্ণতা স্বীকার করেছেন। কিন্তু সব ত্রুটি ও অপূর্ণতা সত্ত্বেও, যেটুকু সম্মান ও স্বীকৃতি নিঃসন্দেহে তিনি দাবি করতে পারেন তা হল—নবযুগের নবচেতনার প্রথম ভারতীয় কবির সম্মান।

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    Books
    ডিকশনারি
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের তালিকা
    বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা রান্নার রেসিপি বই
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    ডিরোজিওর আগে আর কোনো ভারতসন্তান, মাতৃভাষায় বা ইংরেজিভাষায়, নবযুগের কল্পনা ও চিন্তা কাব্যে প্রকাশ করেছেন কি না জানি না। যদি অন্য কেউ তা করে থাকেন (১৮২৭ খ্রিস্টাব্দের আগে) তাহলে নবযুগের প্রথমপর্বের কবিদের মধ্যে আমাদের দেশে ডিরোজিও অগ্রগণ্য বলে স্বীকৃত হবেন। এইটুকু স্বীকৃতিতেই তাঁর ঋণ শোধ হবে না। ব্রিটিশ যুগে পরাধীন ভারতবর্ষে, কোম্পানির আমলও শেষ হয়নি যখন, কিশোর কবি ডিরোজিও তখন ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন ও গান রচনা করেছিলেন। স্বাধীন ভারতের বেদনা ও কামনা তাঁরই কাব্যে স্বতঃস্ফূর্ত ছন্দের সর্বপ্রথম মূর্ত হয়ে উঠেছিল। কেবল এই কারণেও ডিরোজিও এ দেশের ইতিহাসে স্থায়ী শ্রদ্ধার আসন দাবি করতে পারেন।

    তাঁর কবিতার একটা প্রধান সুর হল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ এবং দাসত্ব থেকে মুক্তির আবেদন। ‘The Harp of India’, ‘Freedom to the Slave, ‘Thermopylae’, ‘To India, My Native Land’ প্রভৃতি কবিতায় এই সুর উচ্চগ্রামে ধ্বনিত হয়ে উঠেছে।* Harp of my country, let me strike the strain! অথবা ‘থার্মোপলি’র কবিতায়

     

    আরও দেখুন
    বই ডাউনলোড
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ই-বুক রিডার
    কৌতুক সংগ্রহ
    ডিজিটাল বই
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা হস্তলিপি কুইল

     

    Why they fought, and why they fell?
    ‘Twas to be free

    How liberty in death is won.
    What deeds with Freedom’s sword are done
    In freemen’s hands!
    They fought for free and hallowed graves
    They scorned to breathe the breath of slaves

    অথবা ক্রীতদাসের মুক্তি কবিতায়

    How felt he when he first was told
    A slave he ceased to be,…
    He knelt no more; his thoughts were raised.
    He felt himself a man

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    ডিকশনারি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ই-বুক রিডার
    PDF বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ডিজিটাল বই
    বাংলা গানের লিরিক্স বই

     

    Blest be the generous hand that breaks
    The chain a tyrant gave,
    And feeling for degraded man
    Gives freedom to the slave.

    মানবপ্রধান বা ‘হিউম্যানিস্ট’ নবযুগের এই মানবমুক্তির বাণী এর আগে কখনো কোনো ভারত—কবির কাব্যবীণায় এমন সুরে ঝংকৃত হয়ে ওঠেনি। তাঁর ‘হে ভারত!’, ‘স্বদেশ আমার’ কবিতার মধ্যেও পরাধীনতার এই গভীর বেদনার সুর গুমরে উঠেছে।

    ‘স্বদেশ আমার, কিংবা জ্যোতির মণ্ডলী!
    ভূষিত ললাট তব; অস্তে গেছে চলি
    সে দিন তোমার; হয়ে সেই দিন যবে
    দেবতা সমান পূজ্য ছিলে এই ভবে!
    কোথায় সে বন্দ্যপদ! মহিমা কোথায়!
    গগনবিহারী পক্ষী ভূমিতে লুটায়।
    বন্দীগণ বিরচিত গীত উপহার
    দুঃখের কাহিনী বিনা কিবা আছে আর?
    দেখি দেখি কালার্ণবে হইয়া মগন
    অন্বেষিয়া পাই যদি বিলুপ্ত রতন
    কিছু যদি পাই তার ভগ্ন অবশেষ
    আর কিছু পরে যার না রহিবে লেশ।
    এ শ্রমের এই মাত্র পুরস্কার গণি;
    তবু শুভ ধ্যায় লোকে, অভাগা জননী।’*
    —দ্বিজেন্দ্রনাথ ঠাকুর—কৃত অনুবাদ

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    স্বাস্থ্য টিপস
    বাংলা কৌতুক বই

     

    কাব্যিক মাধুর্য ও উৎকর্ষের দিক দিয়ে বিচার করলে উচ্চাঙ্গের কবিতা এগুলিকে নিশ্চয় বলা যায় না। ডিরোজিওর অধিকাংশ কবিতাতেই প্রকাশ পেয়েছে যৌবনসুলভ ক্ষিপ্রতা ও অস্থিরতা। জীবনের অভিজ্ঞতার মূলধনও তাঁর এত অল্প ছিল যে, প্রধানত শিক্ষালব্ধ ভাবধারা থেকেই তাঁকে কাব্যের প্রেরণা ও উপাদান দুইই সংগ্রহ করতে হয়েছে। অভিজ্ঞতা ও অনুভূতির একাত্মতার ফলে কবিতায় যে অনবদ্য লাবণ্য ফুটে ওঠে, তা তাঁর কবিতায় বিশেষ ফুটে ওঠেনি। তবু তাঁর কাব্যের বিষয়বৈচিত্র্য ও কল্পনার ঐশ্বর্য দেখে মনে হয়, আরও কিছুকাল বেঁচে থাকলে হয়তো তাঁর কাব্যপ্রতিভার আরও সুপরিণত প্রকাশ হতে পারত।

    ১৮৩১, ২৩ ডিসেম্বর কয়েকদিনের অসুখে ডিরোজিওর মৃত্যু হয়। তাঁর বয়স তখন বাইশ বছর আট মাস।

    অসুখের সময় তরুণ ছাত্ররা তাঁর রোগশয্যার পাশে বসে সেবাশুশ্রূষা করতেন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত নাকি তাঁর অনুসন্ধানী মনের আকুলতা এতটুকু কমেনি। তরুণদলের অন্যতম মুখপাত্র মহেশচন্দ্র ঘোষ মৃত্যুক্ষণ পর্যন্ত তাঁর কাছে ছিলেন। ডক্টর টাইটলার, ডক্টর উইলসন, ডক্টর গ্র্যান্ট, ডেভিড হেয়ার এবং তাঁর গুণমুগ্ধ আরও অনেক ব্যক্তি তাঁকে দেখতে যেতেন, এবং রোগশয্যাতেও নানা বিষয়ে তাঁর সঙ্গে আলাপ—আলোচনা করার চেষ্টা করতেন। শোনা যায়, পাদরি হিল (যাঁর বক্তৃতার পরে ‘The whole town was literally in an uproar’) তাঁর সঙ্গে অসুখের সময় সাক্ষাৎ করে খ্রিস্টধর্ম বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। মহেশচন্দ্র বলেন, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ডিরোজিও নিজেকে ‘খ্রিস্টান’ বলে স্বীকার করেননি। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ধর্ম বা ঈশ্বর সম্বন্ধে চূড়ান্ত সত্য কি তা আজও আমি জানি না। আমার অনুসন্ধান শেষ হয়নি এখনও।’ মহেশচন্দ্রর উক্তি এ বিষয়ে মিথ্যা না—হবারই সম্ভাবনা, কারণ ডিরোজিওর ছাত্রদের মধ্যে কৃষ্ণমোহনের আগে মহেশচন্দ্রই খ্রিস্টান হয়েছিলেন। ডিরোজিও নিজেকে খ্রিস্টান বলে স্বীকার করে গেছেন, এ কথা জানলে তিনি নিশ্চয় খুশি হয়ে তা প্রচার করতেন।

     

    আরও দেখুন
    রেসিপি বই
    বুক শেল্ফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    উপন্যাস সংগ্রহ
    নতুন বই
    বই পড়ুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাইশে শ্রাবণ
    PDF
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    ডিরোজিও মৃত্যুর পর Indian Register পত্রিকা তাঁর ধর্মমত সম্বন্ধে লেখেন : “That he did not view Christianity as a communication from the divinity to fallen man is well-known; but it is perhaps impossible to say in what manner he came to fall into such an opinion.” (Calcutta Gazette, February 13, 1832) খ্রিস্টধর্মের নৈতিক আদর্শের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল, কিন্তু তাঁর ঈশ্বর—মাহাত্ম্য বা অলৌকিকতায় তিনি বিশ্বাসী ছিলেন না। কেবল খ্রিস্টধর্ম নয়, সব ধর্মের প্রতি তাঁর এই একই মনোভাব ছিল। ধর্মের আধিভৌতিক, আধিদৈবিক ও অলৌকিক ব্যাখ্যান যুক্তি দিয়ে তিনি গ্রহণ করতে পারেননি। তাই ডিরোজিওকে ঠিক খ্রিস্টধর্মী না বলে, মানবধর্মী বলাই বোধহয় সংগত। রামমোহনের পরে এবং বিদ্যাসাগরের আগে এ দেশে নবযুগের হিউম্যানিস্ট চিন্তাধারার অন্যতম প্রবর্তক ছিলেন ডিরোজিও।*

    কলকাতা শহরে দক্ষিণ পার্ক স্ট্রিটের প্রাচীন গোরস্থানে বহু প্রখ্যাত ব্যক্তির সমাধি আছে। ডিরোজিও এই গোরস্থানেই সমাধিস্থ। তাঁর কীর্তির কোনো চিহ্ন নেই সেখানে। আজ তাঁর সমাধি খুঁজে বার করাও কঠিন। গোরস্থানের পশ্চিম সীমায় এক কোণে জনৈক মেজর মেলিঙের সমাধির পাশে ডিরোজিওর কবর। তাঁর মৃত্যুর পরে আনুমানিক আটশত টাকা চাঁদা উঠেছিল স্মৃতিচিহ্ন নির্মাণের জন্য। কিন্তু সেই টাকার তহবিল পরে কোথায় যে উধাও হয়ে যায়, কেউ তা জানতে পারেননি।**

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    অনলাইনে বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্য
    বাংলা হস্তলিপি কুইল
    Library
    বাইশে শ্রাবণ

     

    গোরস্থানে ডিরোজিওর স্মৃতিচিহ্ন না থাকলেও, বাংলার তরুণদের মানসলোকে তিনি অমর হয়ে থাকবেন।

    মহানগরীর কোলাহলময় রাজপথের পাশে হয়তো তাঁর কবিচিত্ত সমাধি কামনা করেনি। স্বরচিত এই কবিতাটিতে হয়তো তাঁর যোগ্য সমাধির বাসনাই তিনি ব্যক্ত করেছেন :

    Be it beside the ocean’s foamy surge,
    On an untrodden solitary shore,
    Where the wind sings an everlasting dirge,
    And the wild wave, in its tremendous roar
    Sweeps o’er the sod!––There let his ashes lie
    Cold and unmourned––

    ডিরোজিওর হঠাৎ—মৃত্যুতে তরুণরা বিচলিত ও বিষণ্ণ হলেও হতাশ হননি। দ্বিগুণ উদ্যমে তাঁরা আদর্শের সংগ্রাম আরম্ভ করলেন। পাশ্চাত্য বিদ্যাশিক্ষার জন্য এতদিন ইয়োরোপীয়দের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছিল, এখন আর তা থাকবার প্রয়োজন নেই। হিন্দু কলেজের কৃতবিদ্য ছাত্ররা বিদ্যালয়ের শিক্ষা শেষ করে নিজেরাই ইংরেজি স্কুল প্রতিষ্ঠায় উদযোগী হয়ে উঠলেন। নবযুগের জ্ঞানের আলোকবর্তিকা বহন করার গুরুদায়িত্ব তাঁরা নিজেরাই গ্রহণ করলেন। তরুণদের মুখপত্র ‘এনকোয়ারার’ লিখলেন :

     

    আরও দেখুন
    ডিকশনারি
    বাংলা বই
    ই-বই সাবস্ক্রিপশন
    লাইব্রেরি
    বাংলা ডিকশনারি অ্যাপ
    PDF বই
    নতুন বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    কৌতুক সংগ্রহ
    উপন্যাস সংগ্রহ

     

    The spirit of liberalism has been widely diffused, and that the march of intellect will now be retorted, is far from probable. The rays that have emanated from the Hindoo College and that are now diverging to other places, must eventually dissipate the mists of ignorance and superstition… The liberal, although now persecuted by the brutal tyranny of priestcraft, will soon have occasion to seal his triumph in the overthrow of the ignorance

    —India Gazette, 6 September, 1831

    মৃত্যুর কিছদিন আগে তরুণদের ভবিষ্যৎ জীবনের এই স্বপ্নে বিভোর হয়ে ডিরোজিও লিখেছিলেন :

    Expanding, like the petals of young flowers;
    I watch the gentle opening of your minds.
    And the sweet loosening of the spell that binds
    Your intellectual energies and powers,
    That stretch (like young bird in soft summer hours)
    Their wings to try their strength. O how that winds
    Of circumstances, and freshening April showers
    Of early knowledge, and unnumbered kinds
    Of new perceptions shed their influence;
    And how you worship Truth’s omnipotence!

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বইয়ের তালিকা
    লেখকের বই
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    গল্প, কবিতা
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    ই-বই পড়ুন
    বাংলা হস্তলিপি কুইল

     

    What joyance rains upon me, when I see
    Fame, in the mirror of futurity,
    Weaving the chaplets you are yet to gain.
    And then I feel I have not lived in vain.
    –The Bengal Annual, 1831

    ডিরোজিওর মৃত্যুকালে বাংলার তরুণরা মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলছিলেন ‘to try their strength’—শক্তি পরীক্ষার জন্য। তরুণদের উজ্জ্বল দৃষ্টির সামনে নবযুগের মুক্ত—জীবনের এক বলিষ্ঠ কল্পনা কায়া ধারণ করেছিল ধীরে—ধীরে। অবাধ চিন্তা, সত্য সুন্দর ও সবল নীতির যাত্রাপথে তাঁরা বহু বাধাবিঘ্ন আশঙ্কা করছিলেন বটে, কিন্তু যাত্রা যখন শুরু হয়েছে একবার, তখন তার বিরতি বা পশ্চাদগতি যে আর সম্ভব নয়, তা—ও তাঁরা উপলব্ধি করছিলেন। হিন্দু কলেজের শিক্ষার আলোক চারদিকে ভোরের আলোর মতো বিচ্ছুরিত হয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করছে দেখে তাঁরা আশান্বিত হয়েছিলেন। জ্ঞানের কাছে অজ্ঞানতার, সুশিক্ষার কাছে অশিক্ষা—কুশিক্ষার, বিদ্যার কাছে অবিদ্যার, যুক্তিবুদ্ধির কাছে জাদুমন্ত্রের, আলোর কাছে অন্ধকারের পরাজয় যে আগামীকালে অনিবার্য, এ সত্যও তাঁদের কাছে উদ্ভাসিত হয়ে উঠেছিল।

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বুক শেল্ফ
    বাইশে শ্রাবণ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    গ্রন্থাগার
    বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা কৌতুক বই

     

    ডিরোজিওর মৃত্যুতে একটি তারা খসে গেল বাংলার আকাশ থেকে। উজ্জ্বল তারা। কিন্তু অগণিত তারার আলো তাতে কি ম্লান হবে কোনোদিন? তারুণ্যের মনের আকাশে যে দীপ ডিরোজিও জ্বেলেছেন, তা আর নিষ্প্রভ হবে না। মুক্তচিন্তার নির্মল হাওয়ায় তার শিখা ক্রমেই উজ্জ্বলতর হবে।

    ……….

    * Poems : by H.L.V-Derozio, Printed for the author by the Baptist Mission Press, Calcutta, 1827.

    * পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য।

    * ডিরোজিওর নিজের সংকলনে ‘The Harp of India’ প্রথম কবিতারূপে স্থান পেয়েছে। ব্র্যাডলে—বার্ট সম্পাদিত ডিরোজিওর কাব্যসংকলনে (Poems of Henry Louis vivian derozio––A Forgotten Anglo-Indian Poet, Oxford University Press 1923) এই কবিতাটির পরে ‘To India, My Native land’ কবিতাটি মুদ্রিত হয়েছে। ব্র্যাডলে—বার্ট তাঁর সংকলনের ভূমিকায় ডিরোজিওর কবিতা সম্বন্ধে বিশেষ কোনো আলোচনা করেননি। তাঁর সংকলন থেকে ডিরোজিওর নিজের সংকলনের কিছু কবিতা দেওয়া হয়েছে।

     

    আরও দেখুন
    বইয়ের তালিকা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    লাইব্রেরি
    বইয়ের
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    অনলাইনে বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা কৌতুক বই

     

    * মূল কবিতাটি ৬৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য

    * বিনয় ঘোষ : বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, প্রথম খণ্ড দ্রষ্টব্য। নবযুগের ‘humanism’ ও মধ্যযুগের ‘humanitarianism’—এর প্রভেদ অনেক। কবি এলিয়টের ভাষায় বলা যায়: “…the humanitarian has suppressed the properly human, and it left with the animal; the humanist has suppressed the divine and is left with a human element …” (T.S. Eliot, Selected Essays, p. 435)

    ** পরিশিষ্ট———’গ’ দ্রষ্টব্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ
    Next Article বাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }