Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী – মাইকেল এইচ. হার্ট

    মাইকেল এইচ. হার্ট এক পাতা গল্প981 Mins Read0
    ⤶ ⤷

    ৬৯. জন মিলটন (১৬০৮–১৬৭৪)

    “একজন মহৎ কবি হবার জন্যে অবশ্যই তোমাকে একজন মহৎ মানুষ হতে হবে।” সমালোচক টেনির এই উক্তি সম্ভবত একটি মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি ইংল্যান্ডের কবি জন মিলটন। মিলটনের জন্ম ৯ই ডিসেম্বর ১৬০৮ সাল, লন্ডনের ব্রড স্ট্রীটের একটি বাড়িতে। বাড়ির পাশেই ছিল সেন্ট পল ক্যাথিড্রাল গীর্জা। গীর্জার ঘণ্টাধ্বনির ছন্দ শুনতে শুনতে জন্মমুহূর্ত থেকেই মিলটনের মনে জেগে উঠেছিল কবিতার ছন্দ। মিলটনের যখন জন্ম হয়, সমগ্র লন্ডন তখন শেক্সপীয়রের সৃষ্টির বর্ণচ্ছটায় উজ্জ্বল হয়ে আছে। শোনা যায় মিলটনের সাথে একবার শেক্সপীয়রের সাক্ষাৎ হয় তখন মিলটন সাত বছরের বালক, শেক্সপীয়র পঞ্চাশ বছরের প্রৌঢ়।

    পিতা-মাতার ছয় সন্তানের মধ্যে মিলটন ছিলেন তৃতীয়। বাড়ির পরিবেশ ছিল মুক্ত স্বাধীন। শিক্ষা ও সঙ্গীতের একটা পরিমণ্ডল গড়ে উঠছিল বাড়িতে। তিনি লিখেছিলেন– ছেলেবেলা থেকেই আমার বাবা আমাকে সাহিত্যের প্রতি অনুসন্ধিৎসু করে তোলেন।

    শৈশবে তাকে লন্ডনের বিখ্যাত সেন্ট পলস্ স্কুলে ভর্তি করে দেওয়া হল। স্কুলের চেয়ে বাড়ির পরিবেশ ছিল শিক্ষার অনুকূল।

    ষোল বছর বয়েসে ক্রেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হলেন। সেখানকার পরিবেশ তার মনোমত ছিল না। একবার তার কোন এক শিক্ষকের সাথে অকারণ বির্তকে জড়িয়ে পড়ে হাতাহাতি করবার অভিযোগ সাময়িকভাবে কলেজ থেকে বিতাড়িত হলেন।

    কিছুদিন পর আবার কলেজে ভর্তি হলেন। তার সৌন্দর্য, আচার ব্যবহার, মধুর কথাবার্তার জন্যে সকলেই ভালবাসত। সমস্ত কলেজে মিলটনের নাম ছড়িয়ে পড়েছিল কেমব্রিজের নারী “The Cambridge Lady”। শিক্ষক ছাত্ররা তাঁর অভিমতকে সমর্থন না করলেও তার চরিত্রের সততার জন্য শ্রদ্ধা করত।

    চব্বিশ বছর বয়েসে কেমব্রিজ থেকে পাশ করে বার হলেন। তিনি শুধু সাহিত্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেলেন না, আটটি ভাষায় দক্ষতা অর্জন করলেন।

    তাঁর পিতার ইচ্ছা ছিল মিলটন সাহিত্য সৃষ্টির সাথেই যাজকের জীবন বেছে নেবেন। কিন্তু আজন্ম বিদ্রোহী মিলটন কোনদিনই চার্চকে শ্রদ্ধার চোখে দেখেননি।

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    Library
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বুক শেল্ফ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সাহিত্য
    বই
    সাহিত্য পর্যালোচনা

    তিনি লন্ডনের সতেরো মাইল দূরে হর্টন গ্রামে গেলেন। সেখানে তাঁর বাবার একটি বাড়ি ছিল। সেই বাড়িতেই তাঁর মা থাকতেনই এখানে পাঁচ বছর ধরে চলল সাহিত্য, দর্শন, ভাষাতত্ত্ব, সঙ্গীত প্রতিটি বিষয়েই গভীর অধ্যয়ন।

    মিলটন লিখেছেন এই পাঁচ বছর আমার জীবনের সবচেয়ে সুখের সময়। বাবার কারবার আমাকে সমস্ত আর্থিক দুঃচিন্তা থেকে মুক্ত রেখেছিল।

    পাঁচ বছরের অজ্ঞাতবাস শেষ করে তিনি স্থির করলেন, মানুষের সমাজে ফিরে যাবেন। নাইটঙ্গেলের গান, মুক্ত প্রকৃতি ছাড়াও নিজেকে প্রস্তুত করে তুলতে গেলে মানুষের সান্নিধ্য প্রয়োজন। তিনি লন্ডনে ফিরে এলেন। পরিচয় হল কিছু জ্ঞানী মানুষের সাথে। কয়েকজনের সাথে গড়ে উঠল অন্তরঙ্গ বন্ধুত্ব।

    ১৬৩৭ সালে মিলটনের মা মারা গেলেন। মায়ের মৃত্যুতে মানসিক দিক থেকে বিপর্যন্ত হয়ে পড়লেন মিলটন।

    মিলটনের বাবা ছেলের মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে ইতালি যাওয়ার অনুমতি দিলেন। এখানে এসে পেলেন এক নতুন জীবন। একের পর এক ইতালির বিভিন্ন শহর ঘরতে থাকেন। পরিচয় হল সে দেশের বহু জ্ঞানী-গুণী মানুষের সাথে। দেখা হল গ্যালিলিওর সাথে। গ্যালিলিও তখন বৃদ্ধ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এখানে কয়েকজন বিখ্যাত সঙ্গীতকারের সান্নিধ্য পেলেন। ইতালির তৎকালীন সাহিত্য, শিল্পকলার চেয়ে সঙ্গীত তাঁকে বেশি আকৃষ্ট করেছিল।

    আরও দেখুন
    বাংলা বই
    বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    সেবা প্রকাশনীর বই
    নতুন উপন্যাস
    বাংলা সাহিত্য
    Books
    পিডিএফ
    গ্রন্থাগার
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ

    ইতালির কিছু কবি সমালোচক তার ল্যাটিন ভাষায় লেখা কবিতা পড়ে মুগ্ধ হলেন। তাদের আন্তরিকতায় মনে হল ঘরের ছেলে যেন ঘরে ফিরে এসেছে।

    ইংল্যান্ড থেকে সংবাদ এল দেশে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তাঁর দেশভ্রমণের ইচ্চা স্থগিত রাখলেন। তিনি ইংল্যান্ডে ফিরে এলেন।

    ইতালি থেকে প্রত্যাবর্তন করবার আগে মিলটন ভেবেছিলেন তিনি এক অসামান্য কাব্য রচনা করবেন, কিন্তু ইংল্যান্ডে ফিরে আসবার পরেই তার মধ্যে জেগে উঠল বিদ্রোহী সত্তা–”এবার আর কাব্য নয়, এখন প্রয়োজন গদ্যের।”

    লন্ডনে এসে পাকাপাকিভাবে ঘর বাধলেন মিলটন। নিজেকে ঘোষণা করলেন এই যুদ্ধের সৈনিক হিসাবে। তবে তার অস্ত্র বন্দুক নয়, কলম।

    মিলটন ধর্মীয় বিবাদ-বিসংবাদকে অপছন্দ করতেন কিন্তু মানুষের এই বিবাদকে অস্বীকার করলেন না। “অন্য মানুষের ঘামঝরানো পরিশ্রমে আমি আরাম আনন্দ ভোগ করতে চাই না। যারা তা ভোগ করে আমি তাদের ঘৃণা করি।”

    আরও দেখুন
    বাংলা উপন্যাস
    অনলাইন বুক
    বাংলা সাহিত্য
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF
    সাহিত্য পর্যালোচনা
    বিনামূল্যে বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    Library
    বই

    মিলটনের অন্তরের ক্ষোভ ফেটে পড়ল তাঁর লেখায়। প্রথম আঘাত হানলেন খ্রিস্টান যাজক ধর্মপ্রচারকদের বিরুদ্ধে। যারা ধর্মের নামে চার্চের পবিত্র পরিমণ্ডলকে দূষিত করে তুলেছে। যারা হিংস্র নেকড়ের মত অন্যকে সেবা করবার পরিবর্তে নিজেরাই অন্যের সেবায় পরিপুষ্ট হচ্ছে।

    শুধু ধর্ম নয় আরো অনেকের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার কলম গর্জে উঠল। সমাজের শাসক শ্রেণীর দুর্নীতি, তাদের ব্যভিচার, শাসনের নামে শোষণের বিরুদ্ধে তীব্র কষাঘাত করলেন। মিলটন জানতেন তার এই লেখার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। শুধু কারাদণ্ড নয়, মৃত্যু অবধি হতে পারে তাঁর। তবুও সামান্যতম ভীত হলেন না।

    ১৬৪৪ সালে ২৪ শে আগস্ট রাজার নির্দেশে নতুন আইন প্রস্তুত করে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক সমস্ত বিষয়ে লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হল।

    এই আদেশের বিরুদ্ধে মিলটনের সমস্ত ক্ষোভ যেন বিস্ফোরণের মত ফেটে পড়ল। প্রকাশিত হর মুদ্রণ ও স্বাধীনতার সপক্ষে লেখা বিখ্যাত গ্রন্থ Areopagitica।

    আরও দেখুন
    অনলাইন বুক
    বাংলা লাইব্রেরী
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা অনুবাদ সাহিত্য
    অনলাইন বই
    বাংলা কবিতা
    গ্রন্থাগার

    মিলটনের Areopagitica শুধু ইংল্যান্ডের নয়, সমগ্র বিশ্বের মানুষের বাক স্বাধীনতা, মুদ্রণ স্বাধীনতা, সংগ্রামের এক জীবন্ত দলিল।

    পঁয়ত্রিশ বছর বয়েসে মিলটন বিয়ে করলেন মেরি পাওয়েলকে। মেরির বয়স তখন সতেরো। এই বিবাহ সুখের হয়নি। কারণ দুজনে ছিলেন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ। বিবাহের পর এক মাস মেরি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তারপরই স্বামীর বিরুদ্ধে তার সব ক্ষোভ ফেটে পড়ল। স্বামীর ঘর ছেড়ে বাবার ঘরে গিয়ে উঠল।

    এই সময়ে লিখলেন তার বিখ্যাত ইস্তাহার The Doctrine and Discipline of Divorce to the good of both sex. বিবাহ বিচ্ছেদের সপক্ষে এতে তিনি জোরালো যুক্তি দেখালেন। সংসারের সুখের জন্য বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে।

    মুহূর্তে নিজের ভুলে বুঝতে পারে মেরি।

    মেরি ফিরে এল মিলটনের কাছে। সঙ্গে নিয়ে এল তার দশ ভাইবোন আর বাবা মাকে। সেই দিন থেকে মিলটনের জীবনের সব সুখ নষ্ট হয়ে গেল।

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা উপন্যাস
    বাংলা কবিতা
    বাংলা রান্নার রেসিপি বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ইসলামিক বই
    বই
    বাংলা বই
    পিডিএফ
    বাংলা সাহিত্য ভ্রমণ

    দেশে গৃহযুদ্ধ চলছে। একদিকে ক্রমওয়েলের নেতৃত্বে পার্লামেন্টের বাহিনী, অন্যদিক চার্লসের সেনাদল। দেশের উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত। মিলটনের বাবার কাজকর্মে মন্দা দেখা দিয়েছে। তিনিও ছেলের কাছে চলে এলেন। বাধ্য হয়ে সংসার খরচ মেটাবার জন্য বাড়িতে স্কুল খুললেন। কিছু ছাত্রও জুটে গেল। সেই অর্থে অথি কষ্টে সংসার চালান মিলটন।

    অবশেষে ১৬৪৬ সালে গৃহযুদ্ধের অবসান ঘটল। রাজার বাহিনী সম্পূর্ণ পরাজিত হল। রাজা প্রথম চার্লসকে হত্যা করা হল। ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করলেন অলিভার ক্রমওয়েল।

    এই বছরই মিলটনের কবিতার প্রথম বই প্রকাশিত হল।

    মিলটনের অর্থনৈতিক অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। এক সন্তানের পিতা হয়েছেন তিনি। স্থান সংকুলানের জন্য পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসেছেন।

    এই দূরবস্থার সময় কয়েকজন বন্ধুর সহায়তায় তিনি বৈদেশিক দপ্তরে ল্যাটিন সেক্রেটারির পদ পেলেন (১৬৪৯)। তার পদটি ছিল সাধারণ করণিকের।

    আরও দেখুন
    বুক শেল্ফ
    Books
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গল্প
    বাংলা সাহিত্য
    Library
    বইয়ের
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অনুবাদ সাহিত্য

    ক্রমশই তাঁর কাজের চাপ বাড়ছিল। অত্যধিক কাজের চাপে মাঝে মাঝেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ডাক্তাররা তাকে সাবধান করে দিত। এই ভাবে কাজ চালিয়ে গেলে তিনি অন্ধ হয়ে যাবেন।

    এই সময় মিলটনের জীবনে ঘটল এক বিপর্যয়। স্ত্রী মেরি সন্তান জন্মের সময় মারা গেল। তখন তার বয়েসে মাত্র ছাব্বিশ।

    চোখের অন্ধকারের সাথে সংসারেও নেমে এল অন্ধকার। এই বিপর্যয়ের মধ্যেও মানসিক শক্তি হারানানি মিলটন। তিনি লিখেছেন, “যদি আমার এই ব্যাধি দূরারোগ্য হয় তবে আমি তার সাথে মানিয়ে নেব। তাছাড়া এর জন্যে আমার কোন দুঃখ নেই। দেশের সেবার জন্যই আমি চোখের আলো হারিয়েছি।”

    ১৬৬০ সালে ক্রমওয়েল মারা গেলেন। প্রথম চার্লসের পুত্র ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে ক্ষমতা দখল করলেন। দেশে নতুন করে দেখা গেল স্বৈরতন্ত্র।

    মিলটন বুঝতে পারলেন তাকেও যে কোন মুহূর্তে বন্দী করা হবে। বাচবার জন্যে এক বন্ধুর বাড়িতে গোপনে আশ্রয় নিলেন।

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বুক শেল্ফ
    বাংলা কমিকস
    বাংলা সাহিত্য
    বই পড়ুন
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা কবিতা
    বাংলা ই-বই

    নতুন রাজার অনুগত লোকেরা মিলটনের সমস্ত লেখ প্রকাশ্য রাজপথে পোড়াতে আরম্ভ করল। তার বাড়িঘর লুটপাট করল। তার গোপন আস্তানাও খুঁজে বার করল তারা। বন্দী হলেন মিলটন।

    বন্ধুরা সরাসরি আবেদন করল রাজার কাছে। একজন অন্ধ মানুষের প্রতি করুণাবশতই তিনি তাকে মুক্তি দিলেন।

    গৃহে ফিরে এলেন মিলটন। কিন্তু ক্রমশই তাঁর মনে হতে থাকে তার এই ঘর যেন আরেক বন্দীশালা। এখানে কেউ তাঁকে চায় না। কোন সঙ্গী নেই তার। মেরি মারা যাবার পর তিনি বিয়ে করেছিলেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় স্ত্রী মারা গেলেন। নিঃসঙ্গতা ভুলতে স্থির করলেন আবার বিয়ে করবেন, এবার ঘর থেকেই প্রতিবাদ উঠল। এক মেয়ে বলল, বাবার বিয়ের খবরে আমার কিছু এসে যাবে না কিন্তু তার মরার খবর শুনলে খুশি হব।

    মর্মাহত হলেন মিলটন। ঘরের মানুষেরা তাঁর পর হয়ে গিয়েছে। লন্ডন ছেড়ে বাসা বাঁধলেন এক নির্জন গ্রামে। সাথী তার বড়ো মেয়ে।

    বাইরের জগৎ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়ে আনলেন মিলটন। তার অন্তরের অনুভুতির আলোয় লিখলেন এক অবিস্মরণীয় কবিতা “On his blindness”।

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    সাহিত্য পর্যালোচনা
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা লাইব্রেরী
    বাংলা সাহিত্য
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

    আত্মমগ্নতার গভীরে যতই ডুব দিচ্ছিলেন মিলটন ততই অন্তরে উদ্ভাসিত হয়ে উঠছিল এক নতুন জগৎ, যেখানে চারপাশের জগতের কেউ নেই, আছেন ঈশ্বর, শয়তান, পৃথিবীর প্রথম মানুষ আদম আর ইভ।

    শুরু হল তার অমর কাব্য প্যারাডাইস লস্ট (Paradise Lost)। তিনি মুখে মুখে বলে যেতেন, তার মেয়ে শুনে শুনে তাই লিখত। এই সময় তিনি যেন হারিয়ে যেতেন তার কাব্যের জগতে।

    প্যারাডাইস লস্ট কাব্যের মধ্যে কবি তার সীমাহীন কল্পনায় পাখা মেলে দিয়েছেন স্বর্গ মর্ত্য পাতালে। এই কাব্যের লুসিফার (শয়তান) ও মানুষের পতনের কাব্য, শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। দাসত্বের জীবনকে সে মেনে নিতে চায় না। চিরবিদ্রোহী মিলটনের প্রচ্ছন্ন সহানুভূতি ফুটে উঠেছে শয়তানের প্রতি। স্বর্গে দাসত্ব করবার চেয়ে নরকে রাজত্ব করা অনেক শ্রেয় শয়তানের এই আর্তনাদ যেন মিলটনেরই আত্মার প্রতিধ্বনি।

    বিদ্রোহী শয়তান পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে নরকে। তবুও সে ভেঙে পড়েনি। তারই মত যারা নির্বাসিত তাদের নিয়ে প্রতিহিংসার সুযোগ খুঁজতে থাকে।

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বইয়ের
    বাংলা অডিওবুক
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা উপন্যাস
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ভাষা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    সাহিত্য পত্রিকা

    তখন স্বর্গে ছিল পৃথিবীর আদি মানব আদম, আর প্রথম মানবী ইভ। শয়তান এসে হাজির হল স্বর্গে। আদম আর ইভ তখন ঘুরে বেড়াচ্ছিল স্বর্গের উদ্যানে। তাদের প্রলুব্ধ করল জ্ঞান বৃক্ষের ফল খেতে। যে ফল খেতে ঈশ্বর তাদের নিষেধ করেছিলেন। ক্রুদ্ধ হলেন ঈশ্বর। তাঁর আদেশ অমান্য করার জন্য আদেশ ইভকে স্বর্গ থেকে বঞ্চিত হতে হল। তাদের স্থান হল পৃথিবীতে।

    এই কাহিনী মিলটন নিয়েছিলেন বাইবেল থেকে। কিন্তু প্যারাডাইস লস্টের শ্রেষ্ঠত্ব তার কাহিনীর মধ্যে নয়। সুদূরপ্রসারী অন্তদৃষ্টি, বর্ণনার অসাধারণ ও তেজস্বী ছন্দ, গুরুগম্ভীর ভাষা, বিস্তৃত পটভূমিকা প্যারাডাইস লস্টকে এক মহাকাব্যিক রূপ দিয়েছে।

    প্যারাডাইস লস্টের পরবর্তী অংশ মিলটন লিখলেন প্যারাডাইস রিগেণ্ড (Paradise Regained)। মানুষের শক্তির প্রতি মিলটনের ছিল গভীর আস্থা। তিনি বিশ্বাস করতেন মানুষ কখনো চিরদিনের জন্য পরাজিত হতে পারে না। মানব পুত্র যেদিন মানুষের জন্য আত্মহুতি দেবেন, মানুষ তখনই খুঁজে পাবে তার স্বর্গের অধিকার। এই কাব্যের মধ্যে মিলটনের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেনি। প্যারাডাইস লস্টের অসাধারণত্ব এখানে খুঁজে পাওয়া যায় না।

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    বইয়ের
    অনলাইন বই
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    ই-বই ডাউনলোড
    অনলাইন বুক
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ভাষা
    বই পড়ুন
    PDF

    এরপর মিলটন লিখলেন বাইবেলের চরিত্র অবলম্বন করে স্যামসন অ্যাগনিস্টিস (Samson Agonistes)। মল্লযোদ্ধা স্যামসন। একদিন তার শৌর্য বীর্য ছিল, এখন অন্ধ। ফিলিস্টাইনদের হাতে বন্দী। তার বিশ্বাসঘাতিনী স্ত্রীর জন্যই তাকে বন্দী হতে হয়েছে। শক্তিমান স্যামসন কারো অনুগ্রহে মুক্তি চায় না। তার চেয়ে বন্দী জীবন অনেক শ্রেয়। কিন্তু যেদিন পথের মল্লযোদ্ধা হ্যারাফার কাছে অপমানিত হয় সেই দিন সে ক্রুদ্ধ হয়ে ওঠে। নিজের বাহুবলে হত্যা করে হ্যারাফাঁকে। কিন্তু পরিণতিতে তাকে মৃত্যু বরণ করতে হয়।

    স্যামসনের চরিত্রের মধ্যে দিয়ে মিলটন যেন নিজেকেই প্রতিবিম্বিত করেননি, এতে ফুটে উঠেছে সমগ্র ইংরেজ জাতির অবক্ষয়। ক্রমওয়েলের মৃত্যুর পর দ্বিতীয় চার্লসের আমলে সমগ্র জাতি যেন নতজানু হয়ে রাজশক্তির করুণা ভিক্ষা করছে।

    তিনি স্বপ্ন দেখতেন স্যামসনের মত তাদের অন্তরেও চিরবিদ্রোহী আত্মা জেগে উঠুক। জন্ম নিক নতুন স্বাধীন মুক্ত ইংল্যান্ড।

    আরও দেখুন
    সাহিত্য পর্যালোচনা
    Library
    বাংলা লাইব্রেরী
    বইয়ের
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ভাষা
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা বই
    বাংলা সাহিত্য
    বাংলা ই-বই

    এই বুকভরা স্বপ্ন নিয়েই ১৬৭৪ সালের ৮ই নভেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নিলেন ইংরাজি তথা বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জন মিলটন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প – মণি ভৌমিক
    Next Article ফিজিক্স অব দ্য ফিউচার – মিশিও কাকু
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }