Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প218 Mins Read0
    ⤶ ⤷

    ০২. তারপর কিশোরের আমহার্স্ট স্ট্রীটের বাসায়

    তারপর কিশোরের আমহার্স্ট স্ট্রীটের বাসায় ন্যূনাধিক ছয় মাস কাটিয়া গিয়াছে।

    কিশোর একখানা টেলিগ্রাম পড়িতে পড়িতে রান্নাঘরের সম্মুখে গিয়া ডাকিল, বৌদি, একখানা। তার এল।

    জ্বলন্ত উনানের দিক হইতে মুখ ফিরাইয়া উৎকণ্ঠিত দৃষ্টিতে চাহিয়া বিমলা বলিল, কিসের তার, ঠাকুরপো? কোত্থেকে এল?

    কিশোর বলিল, বাবা করেছেন। তিনি আজ আসছেন, এই সাড়ে নটার গাড়িতে।

    বিমলা দরজার কাছে আসিয়া দাঁড়াইল, কৈ, তাঁর তো আসার কোন কথা ছিল না।

    উদ্বিগ্নস্বরে কিশোর বলিল, না। হঠাৎ–। যাই আমি হাওড়ায়, নটাও তো বাজে। বলিয়া জুতা-জামা পরিবার জন্য উপরে উঠিয়া গেল।

    বিমলা কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, তারপর উনান হইতে কড়াটা নামাইয়া হাত ধুইয়া, কিশোরের পশ্চাৎ পশ্চাৎ উপরে গেল। কিশোর তখন পাঞ্জাবি পরিয়া হাতে ঘড়ি বাঁধিতেছিল, চৌকাঠের উপর দাঁড়াইয়া বিমলা সঙ্কুচিত স্বরে জিজ্ঞাসা করিল, আমি যে এখানে আছি, সে কথা তাঁকে লেখা হয়েছিল?

    কিশোর একটু কুণ্ঠিত হইয়া বলিল, না, লিখব-লিখব করে আর লেখা হয়ে ওঠেনি। কিন্তু সেজন্যে ভেব না, বৌদি।–বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল।

    ট্রামে যাইতে যাইতে কিশোর ভাবিতে লাগিল, বাবাকে খবর না দেওয়াটা ভাল হয় নাই। তিনি সেকেলে লোক, হয়তো এটাকে ভাল চোখে দেখিবেন না। উপরন্তু যদি অন্য সূত্রে খবর পাইয়া থাকেন, তাহা হইলে মন্দ ভাবিয়া বসাও বিচিত্র নহে। বিশেষ, সে যখন নিজে কোন খবরই দেয়। নাই, তখন সব দিক দিয়াই ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক প্রতীয়মান হয়।

    কিশোর জোর করিয়া নিজেকে বুঝাইবার চেষ্টা করিল, সন্দেহজনকই বা কিসে? নিজের বিধবা অনাথা বৌদিদিকে লইয়া এক বাড়িতে থাকা কি এতই নিন্দনীয়? অবশ্য, বিমলা তাহার সত্যিকার বৌদিদি নহে; কিন্তু তাহাতেই বা কী? সে তো বিমলাকে আপনার জ্যেষ্ঠ ভ্রাতৃবধুর মতই শ্রদ্ধা করে। আর, এটা কীই বা এমন মহামারী ব্যাপার যে দেশসুদ্ধ লোককে সংবাদ না দিলেই নয়?

    বাপকে লইয়া ফিরিবার পথে, গাড়িতে কিশোর দুই-একবার কথাটা উত্থাপন করিবার চেষ্টা করিল; কিন্তু কী বলিবে, কেমন করিয়া কথা তুলিবে, ভাবিয়া না পাইয়া কিছুই বলা হইল না। তা ছাড়া, তাহার পিতা পশুপতিবাবু গোড়া হইতেই এমন গম্ভীর হইয়া বসিয়া রহিলেন যে, দুই-একটা সাধারণ কুশল প্রশ্ন ছাড়া ভালমন্দ কোন কথাই সে বলিতে পারিল না।

    গাড়ি হইতে নামিয়া বাড়ির ভিতর পা দিবামাত্র বিমলা আসিয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল।

    পশুপতিবাবু গাম্ভীর্যের সহিত বিস্ময় মিশ্রিত করিয়া জিজ্ঞাসা করিলেন, এটি কে?

    কিশোর দুইবার ঢোক গিলিয়া বলিল, উনি—উনি আমার বৌদি?

    পাকা ভ্রূযুগল ঊর্ধ্বে তুলিয়া পশুপতিবাবু বলিলেন, বৌদিদি?

    পলকের জন্য বিমলার ভাবলেশহীন মুখের দিকে দৃষ্টিপাত করিয়া কিশোর নিজেকে সামলাইয়া লইল। নিজের দুর্বলতাকে মনে মনে ধিক্কার দিয়া সহজ সংযত স্বরে বলিল, হ্যাঁ, বৌদিদি। ওপরে চলুন, সব কথা বলছি।

    পুত্রের অনুবর্তী হইয়া পশুপতিবাবু উপরে কিশোরের ঘরে গিয়া বসিলেন। জুতা-জামা ত্যাগ করিবার কোন চেষ্টা না করিয়া জিজ্ঞাসুভাবে পুত্রের মুখের দিকে চাহিলেন, যেন পুরা কৈফিয়ত না শুনিয়া তিনি কোন কাজই করিবেন না।

    কিশোর সংক্ষেপে ও সরলভাবে বিমলার আগাগোড়া ইতিহাস বলিয়া গেল।

    সমস্ত শুনিয়া পশুপতিবাবু বলিলেন, হুঁ। আমাকে জানাওনি কেন?

    জানাব জানাব করে জানানো হয়নি। আমার ভারি অন্যায় হয়ে গেছে।

    হুঁ। পশুপতিবাবু কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, তারপর হঠাৎ বলিলেন, আমি তোমার বিয়ের সম্বন্ধ করেছি।

    কিশোর চমকাইয়া উঠিয়া বলিল, বিয়ের সম্বন্ধ? কিন্তু এখন তো

    হাত নাড়িয়া বাধা দিয়া পশুপতিবাবু বলিলেন, কিন্তু তার আগে আজই তুমি ঐ মেয়েমানুষটিকে বিদেয় করে দাও। ওর পয়সাকড়ি থাকে ভালই; না থাকে, নিজের পথ ও নিজে দেখে নেবে।

    কিশোর প্রস্তরমূর্তির মত দাঁড়াইয়া রহিল।

    পশুপতিবাবু বলিলেন, তোমার নামে নানারকম কুৎসা আমার কানে উঠেছিল, তাই নিজের চোখে দেখতে এলুম। তা দেখছি, কথাটা নেহাত মিথ্যে নয়। কিন্তু এ-সব কানাঘুষো বাড়তে দেওয়া উচিত নয়। তুমি ছেলেমানুষ, যা করে ফেলেছ তার আর চারা নেই, কিন্তু ঐ স্ত্রীলোকটিকে আর বাড়িতে রাখা চলবে না। আজই ওকে যেতে বলে দাও।

    তবু কিশোর ঘাড় গুঁজিয়া নীরব হইয়া রহিল। পশুপতিবাবু একটু নরম হইয়া পুনরায় বলিলেন, আমি তোমাকে দোষ দিচ্ছি না। কলকাতা শহর, তোমার এই উঠতি বয়স, চোখের মোহে অনেকের অমন সর্বনাশ হয়। কিন্তু সময়ে সামলে নেওয়া চাই। তোমার বিয়ের আমি সমস্ত ঠিক করে এসেছি—-মেয়েটি বেশ সুন্দরী

    আমি এখন বিয়ে করব না।

    আচ্ছা সে না হয় পরে দেখা যাবে। এখন তুমি ঐ মেয়েমানুষটিকে দূর করো তো দেখি। তোমার চোখের নেশা বই তো নয়। দু-দিন পরেই দেখবে—

    বার বার বাপের এই কদর্য ইঙ্গিতে লজ্জায়, ক্রোধে, অপমানে কিশোরের নিজের চুল ছিড়িতে ইচ্ছা হইতেছিল। সে অতি কষ্টে আত্মসংবরণ করিয়া ধীরভাবে বলিল, আমি পারব না।

    পশুপতিবাবু ধমক দিয়া বলিলেন, পারবে না আবার কী? নিজের মুখে না বলতে পার, আমি বলে দিচ্ছি। এসব বিষয়ে চক্ষুলজ্জা মহাপাপ। না হয় দু-পাঁচ টাকাও যদি লাগে। —

    ব্যাকুল হইয়া কিশোর বলিল, বাবা, কি বলছেন আপনি। উনি ভদ্রমহিলা বিধবা, শুদ্ধাচারিণী, ওঁর সম্বন্ধে এসব কথা মনে আনাও পাপ।

    পশুপতিবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, দেখো, আমি তোমার বাপ, একষট্টি বছর বয়স হয়েছে, আমাকে বোকা বোঝাবার চেষ্টা কোরো না।

    হতাশ হইয়া কিশোর বলিল, তবে আর কী বলব বলুন! আমার চরিত্রেও কি আপনার বিশ্বাস হয়?

    পশুপতিবাবু কহিলেন, বলছি তো, তোমার দোষ কি? পাল্লায় পড়ে অসৎসঙ্গে মিশে অমন কত চরিত্রবান ছেলে নষ্ট হয়ে যায়। সংসার দেখে দেখে আমার চুল পেকে গেল। কিন্তু তোমাকে তো আমি এভাবে অধঃপাতে যেতে দিতে পারি না, শেষ পর্যন্ত বিষয়-আশয় কিছুই যে থাকবে না। ও সব মেয়েমানুষ কালকেউটের জাত, একবার পেয়ে বসলে

    কথা শেষ হইবার পূর্বেই কিশোর মাথার একটা প্রবল ঝাঁকানি দিয়া বলিল, ওঁর কথা থাক। আপনি যখন আমাকেও বিশ্বাস করবেন না, তখন আর উপায় কী! কিন্তু আমি ওকে নিরাশ্রয় করে পৃথিবীতে একলা ছেড়ে দিতে পারব না, এই আমার শেষ কথা।

    পশুপতিবাবু ক্রোধে অগ্নিবর্ণ হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, পারবে না? বটে! —আচ্ছা তবে আমারও শেষ কথা শুনে রাখো। আজ থেকে তোমার সঙ্গেও আমার কোন সম্পর্ক রইল না। তোমার দুনামের জ্বালায় আমার লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠেছে, তোমার মত দুশ্চরিত্র কুপুত্রকে আমি ত্যাগ করলুম। আজ থেকে তুমি আমার বাড়িতে মাথা গলিও না। আর তোমাকে মাসোহারাও আমি বন্ধ করে দিলুম। আমার পয়সায় এই সব নির্লজ্জ ব্যভিচার হতে পারবে না।

    পশুপতিবাবু কাঁপিতে কাঁপিতে সিঁড়ি দিয়া নীচে নামিয়া চলিলেন। আজ দুই মাস হইতে নিজের কলেজে অধ্যাপকের চাকরি পাইবার পর কিশোর যে আপনা হইতেই মাসোহারা লওয়া বন্ধ করিয়া দিয়াছে রাগের মাথায় সে কথা তিনি স্মরণ করিতে পারিলেন না।

    পশুপতিবাবু বাড়ির বাহির হইয়া একেবারে ফুটপাথে গিয়া দাঁড়াইয়াছিলেন, কিশোর ছুটিয়া তাঁহার কাছে গিয়া ব্যগ্র মিনতির কণ্ঠে বলিল, বাবা, আপনার পায়ে পড়ি, এখনই যাবেন না। কাল সমস্ত রাত ট্রেনে এসেছেন–

    একখানা খালি ট্যাক্সি যাইতেছিল, পশুপতিবাবু সেটাকে ইঙ্গিতে ডাকিয়া তাহার উপর উঠিয়া বসিলেন।

    কিশোর গাড়ির মধ্যে ঝুঁকিয়া তাঁহার পা চাপিয়া ধরিয়া বলিল, বাবা, আপনার পা ছুঁয়ে বলছি—

    প্রত্যুত্তরে পশুপতিবাবু কড়া সুরে ট্যাক্সিচালককে বলিলেন, হাঁকো হাওড়া স্টেশন।

    ট্যাক্সি বাহির হইয়া গেলে পাংশু-শুষ্কমুখে কিছুক্ষণ ফুটপাথে দাঁড়াইয়া থাকিয়া কিশোর আস্তে আস্তে বাড়ি ঢুকিল। বাপ তো তাহার চরিত্রের উপর একটা জঘন্য সন্দেহ করিয়া সমস্ত সম্বন্ধ ছিন্ন করিয়া দিয়া চলিয়া গেলেন, কিন্তু এদিকে বিমলার কাছে সে মুখ দেখাইবে কি করিয়া? আর এরূপ একটা কুৎসিত ব্যাপারের পর বিমলা যদি আত্মমর্যাদা রক্ষার জন্য তাহার সংসর্গ ত্যাগ করিতে চায়। এ অপমান যদি সে সহ্য করিতে না পারে!

    নিজের ঘরে ফিরিয়া কিশোর দেখিল, মেঝের উপর বাম বাহুতে ভর দিয়া বিমলা হেঁট হইয়া বসিয়া আছে। সে প্রবেশ করিতেই মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, রইলেন না? চলে গেলেন?

    হ্যাঁ, চলে গেলেন। কিশোর শ্রান্তভাবে একটা চেয়ারে বসিয়া পড়িল।

    দীর্ঘশ্বাস ফেলিয়া বিমলা বলিল, ঠাকুরপো, আমার জন্য আজ তোমার বাপের সঙ্গে ছাড়াছাড়ি হল। তুমি না হয়ে অন্য আর কেউ হলে আমি এ মনোমালিন্য হতে দিতুম না—নিজে সরে দাঁড়াতুম। কিন্তু তোমাকে তো আমি এ অপমান করতে পারব না। তোমার বাবা বিষয়ী লোক, আমার সম্বন্ধে তিনি যা খুশি ভাবতে পারেন, আমাকে তো তিনি চেনেন না। কিন্তু তোমার মত ছেলেকে বাপ হয়ে তিনি চিনলেন না, মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে গেলেন, এই বড় আশ্চর্য। যাক, তাঁর বিষয়-আশয়ের দিন দিন শ্রীবৃদ্ধি হোক, তোমার মত ছেলে তিনি হারালেন, এই বোধ হয় তাঁর সবচেয়ে বড় লোকসান।

    কিশোর দুই হাতে মুখ ঢাকিয়া অবরুদ্ধ কণ্ঠে বলিল, বৌদি, বাবা মিথ্যে সন্দেহ করে ছেড়ে গেলেন, তুমিও আমায় ছেড়ে যেও না।

    বিমলা উঠিয়া আসিয়া তাহার কাঁধে হাত রাখিয়া বলিল, না। আমি তোমায় ছেড়ে যাব না। তুমি আর আমি আমরা সাধারণ দুর্বল মানুষ নই, নিজেরা মুখে বললেও এ কথা সত্যি। আমরা দুজনে মিলে দেখাব যে, অপরাধ আমাদের মধ্যে নেই, অপরাধ আছে সমাজের মনে। অন্যান্য সামান্য ছোট মানুষের পক্ষে সতর্কতার যে বিধিনিয়ম আছে, আমাদের বেলায় তা খাটে না। এ কথা সমাজ যদি দেখতে পায় ভালই, না পায় তাতেই বা ক্ষতি কী! আমরা তো জানি, আমরা খাঁটি আছি!–নাও, এখন ওঠো। স্নান করবে চলো, তোমার কলেজের বেলা হয়ে গেছে। বলিয়া বিমলা দ্রুতপদে নীচে নামিয়া গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }