Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প218 Mins Read0
    ⤶ ⤷

    ০৯. সেই যে প্রায় মাসখানেক পূর্বে

    সেই যে প্রায় মাসখানেক পূর্বে পশুপতিবাবু কিশোরকে ত্যাজ্যপুত্র করিবার দৃঢ় সঙ্কল্প জানাইয়া ট্যাক্সি চড়িয়া প্রস্থান করিয়াছিলেন, তারপর হইতেই তাঁহার আর কোন সংবাদ পাওয়া যায় নাই। তিনি যে সত্যিই তাহার সহিত সমস্ত বন্ধন ছিন্ন করিয়া দিয়া চলিয়া গেলেন, পত্র লিখিয়াও আর সমাচার লইবেন না, ইহা কিশোর অসম্ভব বলিয়াই মনে করিয়াছিল। কিন্তু সপ্তাহকাল অধীরভাবে প্রতীক্ষা করিবার পরও যখন তাঁহার কোন সাড়াশব্দ পাওয়া গেল না, তখন একদিন বিমলাকে লুকাইয়া কিশোর নিজেই পত্র লিখিল। সমস্ত ব্যাপার সবিস্তারে বিবৃত করিয়া বহু মিনতি জানাইয়া লিখিল যে, এ অবস্থায় বিমলাকে ত্যাগ করা শুধু যে নিষ্ঠুরতা হইবে, তাহা নহে, ঘোর অধর্ম হইবে; এবং মৃতা জননীর শপথ করিয়া লিখিল যে, বিমলার সহিত তাহার সম্পর্ক ভ্রাতা-ভগিনীর ন্যায় নিষ্কলুষ, একথা যেন তিনি অবিশ্বাস না করেন।

    সর্বশেষে পত্ৰ সমাপ্ত করিবার সময় লিখিল—এত বলিবার পরও যদি তিনি বিশ্বাস করিতে না চাহেন, বেশ, বিমলাকে তিনি নিজের কাছে লইয়া গিয়া রাখুন; পরমারাধ্যা মাতৃদেবী সর্বদা তাহার। সঙ্গে থাকিবেন, কিশোর তাহার ছায়াও মাড়াইবে না। তাহা হইলে তো আর কোন গোল থাকিবে না?

    পত্র পাঠাইয়া দিয়া গত তিন সপ্তাহ ধরিয়া সে উত্তরের অপেক্ষা করিতেছিল। কিশোরের প্রকৃতি স্বভাবতই প্রফুল্ল, দুশ্চিন্তা-ভাবনা সে সহজে ঝাড়িয়া ফেলিতে পারি, কিন্তু তবু পিতার সহিত এই অহেতুক মনোমালিন্য তাহার মনের কোণে গুপ্ত কাঁটার ন্যায় সর্বদাই খচখচ করিতেছিল। ইহার একটা সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাহার মন একদণ্ডের জন্যও সুস্থির হইতে পারিতেছিল না।

    সে দিনটা ছিল রবিবার। ভাল করিয়া ঘুম ভাঙিবার পূর্ব হইতেই আজিকার দিবসব্যাপী অনাহত অবকাশের কাল্পনিক চিত্রটা কিশোরের সর্বাঙ্গে যেন তৃপ্তির স্পর্শ বুলাইয়া দিল। সে তাড়াতাড়ি শয্যা ছাড়িয়া উঠিয়া পড়িল। কারণ, এমন দিনের একটা দণ্ডও ঘুমাইয়া নষ্ট করা যাইতে পারে না। হাত-মুখ ধুইয়া, ল্যাবরেটরি-ঘরের সব জানালা খুলিয়া দিয়া প্রাতঃকালের নবীন আলোতে সে কাজ করিতে শুরু করিয়া দিল। যথেচ্ছা কাজ করিবার স্বাধীনতাই যে পরম বিশ্রাম, তাহা জানিয়াই যেন এই নিত্য-নৈমিত্তিক কাজেও তাহার শ্রান্তি আসিল না।

    ময়লা ন্যাতা জলে নিঙড়াইয়া গৃহস্থের মেয়েরা যেমন ঘরের মেঝে মুছিয়া ফেলেন, আকাশের কালো কালো মেঘগুলাও যেন আকাশটিকে তেমনই মাজিয়া ঘষিয়া পরিষ্কার করিয়া নিজেরা কোথায় সরিয়া গিয়াছিল। এই সদ্যোধৌত প্রফুল্ল প্রভাতটি যে আজিকার মত ছুটির দিনে বিধাতার বিশেষ একটি দান, ইহা কল্পনা করিয়া পরম আনন্দে নিজের মনে শিস দিতে দিতে কিশোর কাজ করিতে লাগিল। তাহার যদি দিব্যদৃষ্টি থাকিত তাহা হইলে দেখিতে পাইত, পাশের বাড়ির একটি মেয়েও এই মধুর প্রভাতের মোহে আকৃষ্ট হইয়া অতি প্রত্যুষে উঠিয়া নিজমনে গুন গুন করিয়া গান গাহিতে গাহিতে সুপ্ত বাড়িময় গৃহকর্ম করিয়া বেড়াইতেছে।

    ঘড়িতে আটটা বাজিতেই কিশোরের মন এদিক ওদিক পলাইতে আরম্ভ করিল। একটা পরিচিত কণ্ঠের আহ্বানের জন্য তাহার ইন্দ্রিয়গুলা সতর্ক হইয়া রহিল। রবিবারে সকালবেলাও বিনয়বাবুর। বাড়িতে সভা বসিতে আরম্ভ করিয়াছিল, দীনবন্ধুবাবুও এ সভায় আসিয়া যোগ দিতেন। কিশোর পলাতক মনটাকে ধরিয়া আনিয়া কাজে জুড়িয়া দিবার চেষ্টা করিল; কিন্তু কিছুতেই মন স্থির থাকিতে চাহিল না।

    ওদিকে দীনবন্ধুবাবু বোধ করি কোন কাজে পড়িয়া আসিতে পারিলেন না; সুহাসিনী অন্যমনস্কভাবে দু-তিনবার ড্রয়িংরুমে ঘুরিয়া গিয়া লাইব্রেরি-ঘরে উঁকি মারিয়া দেখিল, বিনয়বাবু কি একটা লেখায় ব্যাপৃত আছেন। আস্তে আস্তে ঘরে ঢুকিয়া সে তাঁহার পশ্চাতে গিয়া দাঁড়াইল। বিনয়বাবু লক্ষ্য করিলেন না। তখন সে শেলফ হইতে একখানা বই টানিয়া লইয়া গদি-মোড়া চেয়ারে গিয়া বসিল। ক্ষুদ্র একটি নিশ্বাস ফেলিয়া তাহার পাতা উল্টাইতে লাগিল।

    সাড়ে আটটা বাজিয়া গেল। কিশোর তখন টেস্ট টিউব ফেলিয়া হাত ধুইয়া ভোয়ালেতে হাত মুছিতে মুছিতে এবার কি করিবে ভাবিতেছে, এমন সময় নীচে সদর দরজার নিকট হইতে ডাকপিয়নের সাড়া আসিল, চিঠি হ্যায়।

    চিঠি কিশোরের বড় একটা আসে না, কেই বা লিখিবে? সে সচকিত হইয়া তাড়াতাড়ি নীচে নামিয়া গেল।

    দুখানি চিঠি। একখানি হস্তাক্ষর দেখিয়াই চিনিল, তাহার বাবার। চিঠি দুইখানা লইয়া ঘরে ফিরিয়া আসিয়া কিশোর ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল।

    তারপর খাম ছিড়িয়া চিঠি বাহির করিয়া পড়িল। পত্রের আরম্ভে কোন সম্বোধন বা শিরোনামা নাই। পত্র এইরূপ,–

    তোমার পত্রে যে অসম্ভব স্পর্ধা প্রকাশ পাইয়াছে, তাহা দেখিয়া আমি স্তম্ভিত হইয়া গিয়াছি। তোমার যে এতদুর ধৃষ্টতা হইতে পারে, তাহা তোমার শোচনীয় অধঃপতন দেখিয়াও কল্পনা করিতে পারি নাই। তোমার বিমাতা একটা ভ্ৰষ্টা রমণীর সাহচর্যে বাস করিবেন, এই কদর্য প্রস্তাব করিয়া তুমি আমাকে যে অপমান করিয়াছ, তাহার উত্তরে আমি তোমাকে জানাইতেছি যে, তোমাকে আমি ত্যাজ্যপুত্র করিলাম; আজ হইতে তোমার সহিত আমার কোন সুবাদ রহিল না। আমার মৃত্যুর পর আমার বিষয়-সম্পত্তিতে তোমার কোন দাবি রহিল না জানিবে। আমার অন্যান্য পুরো বিষয় পাইবে, সেইরূপ উইল করিয়াছি। আশা করি, তাহারা কালে তোমার মত নষ্টচরিত্র গুরুর অবমাননাকারী কুপুত্র হইয়া দাঁড়াইবে না। ভবিষ্যতে আমাকে পত্র লিখিয়া কোন উপরোধ অনুরোধ করিবার চেষ্টা করিও না, পত্র অপঠিত অবস্থায় বিনষ্ট হইবে। ইতি–
    পশুপতিনাথ চক্রবর্তী।

    পত্র হাতে করিয়া কিশোর স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। তিক্ত মনে ভাবিতে লাগিল, ইহা ছাড়া আর কি সে প্রত্যাশা করিয়াছিল? সেদিন সম্মুখে যাহা বলিয়া গিয়াছিলেন, আজ পত্রে তিনি সেই কথারই পুনরুক্তি করিয়াছেন, কোথাও এতটুকু গরমিল নাই। শুধু তিনি যে কিশোরকে ত্যাগ করিতে কতদূর দৃঢ়প্রতিজ্ঞ, তাহাই যেন পত্রের প্রতি ছত্রে আগুনের মত জ্বলজ্বল করিতেছে। কিশোরের সমস্ত হৃদয় নিঙড়াইয়া দীর্ঘনিশ্বাসের সঙ্গে সঙ্গে এই সত্যটাই বাহির হইয়া আসিল যে, হায় রে, আজ তাহার মা জীবিত নাই, তাই তাহার বাপ তাহাকে বিষয় হইতে বঞ্চিত করিয়া এ পক্ষের সন্তানদের সংস্থান করিতে এত ব্যর্থ যে, একটা সত্যকার অপরাধের জন্য অপেক্ষা করিতে পারিলেন না, মিথ্যা কলঙ্ক লেপন করিয়া তাহাকে লোকসমাজে অস্পৃশ্য করিয়া দিলেন।

    চিঠিখানা সে কুচি কুচি করিয়া ছিড়িয়া জানালা গলাইয়া ফেলিয়া দিল। বিমলার চোখে যদি এ চিঠি পড়ে, তবে হীনতা ও অপমানের লজ্জা বাড়িবে বৈ কমিবে না। তাছাড়া নিজের পিতার সম্বন্ধে আর একজনের মনে অশ্রদ্ধার সৃষ্টি করিয়া লাভ কি? এ চিঠির যুক্তিহীন ক্রোধের আড়ালে যে কি স্বার্থান্ধ ক্ষুদ্রতা লুকাইয়া আছে, তাহা বুঝিতে বিমলার এক মুহূর্ত বিলম্ব হইবে না। তখন পিতার লজ্জায় তাহার নিজের মর্যাদাও যে ধূলায় লুটাইয়া পড়িবে।

    অন্য চিঠিখানা তুলিয়া লইয়া সে চোখ বুলাইয়া দেখিল, কিন্তু কে লিখিয়াছে সহসা বুঝিতে পারিল না। স্ত্রীলোকের লেখা চিঠি, মীচে স্বাক্ষর হেমাঙ্গিনী দেবী। বিস্মিত হইয়া পাঠ করিতে করিতে তাহার স্মরণ হইল, সেদিন রাত্রে যাঁহার সহিত পরিচয় হইয়া গিয়াছে, ইনি সেই অনুপমের জননী হেমাঙ্গিনী দেবী।

    এই সময়ে ঘরের বদ্ধ দ্বারে ঘা পড়িল।

    ঠাকুরপো, দোর বন্ধ কেন? চিঠি কোত্থেকে এল?

    রবিবারে কলেজের রান্না নাই বলিয়া বিমলা প্রায় বেলা নয়টা পর্যন্ত পূজা-অর্চনায় কাটাইত। এইমাত্র পূজার ঘর হইতে বাহির হইয়া ঝির মুখে চিঠি আসার খবর পাইয়া কিশোরের কাছে খোঁজ লইতে আসিয়াছিল। কিশোরের কাছে চিঠিপত্র যে সাধারণত আসে না, তাহা তাহার অজ্ঞাত ছিল না।

    দ্বার খুলিয়া হাতের চিঠিখানা দেখাইয়া কিশোর বলিল, একখানা নেমন্তন্নর চিঠি, হেমাঙ্গিনী দেবী লিখেছেন।

    তিনি কে?

    অনুপমের মা।

    ও, যাঁর কথা সেদিন বলছিলে। তা নেমন্তন্ন কিসের?

    কী জানি কিসের নেমন্তন্ন, তা তো কিছু লেখেননি। আর মাত্র একদিনের পরিচয়ে আমাকে নেমন্তন্ন করবার মানেও তো কিছু বুঝতে পারছি না। ছাপানো চিঠি নয়, হাতে লেখা। এই দেখো না।

    বিমলা চিঠিখানা হাতে লইয়া দেখিল, ছোট চিঠি, তাহাতে এই কয়টি কথা লেখা আছে,–

    বাবা কিশোর,

    কাল রবিবার সন্ধ্যায় আমার বাড়িতে সামান্য একটু চা-পানের আয়োজন করিয়াছি। গুটিকয়েক বন্ধু বান্ধব উপস্থিত থাকিবেন। তুমি আসিতে পারিলে বড়ই আনন্দিত হইব। ইতি–

    আশীর্বদিকা
    হেমাঙ্গিনী দেবী।

    চিঠি ফিরাইয়া দিয়া হাসিতে হাসিতে বিমলা বলিল, তোমার ওপর এঁর ভারি মায়া পড়ে গেছে দেখছি, একেবারে বাবা কিশোর লিখে ফেলেছেন। একটু সাবধানে থেকো, ঠাকুরপো।

    কিশোর বলিল, হুঁ, সেদিন মায়ার ঠেলায় ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। বলিতে বলিতে তাহার মুখখানা মলিন হইয়া গেল। স্মরণ হইল, এই স্ত্রীলোকটিই সেদিন বলিয়াছিলেন যে, তাহার বাবা তাহার পর হইয়া গিয়াছেন। কথাটা তখন তাহার ভাল লাগে নাই।

    বিমলা তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল, মুখখানা শুকনো শুকনো দেখছি। রাত্রে কি ঘুম ভাল হয়নি?

    কিশোর মাথা নাড়িয়া বলিল, না, ঘুম বেশ হয়েছিল, এই মহিলাটির কথা ভেবেই মনটা খারাপ। হয়ে যাচ্ছে। কি জন্যে নিমন্ত্রণ কিছুই জানি না—চা পানও করি না—আমার যাওয়াটা কি উচিত হবে?

    বিমলা বলিল, সে কি কথা, যেতে হবে বৈকি! চা না হয় না খাবে। তুমি কুঁড়ে মানুষ, কোথাও যেতে হলেই তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে—এক ঐ বাড়ি ছাড়া। বলিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া জানালার দিকে দেখাইল।

    কিশোর কী একটা প্রতিবাদ করিতে যাইতেছিল, বিমলা বাধা দিয়া বলিল, তোমার কৈফিয়ত শোনবার এখন আমার সময় নেই। উনুন জ্বলে যাচ্ছে, রান্না চড়াতে চললুম। বলিয়া হাসিতে হাসিতে প্রস্থান করিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }