Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বুদ্ধদেব গুহর প্রেমের গল্প

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প183 Mins Read0
    ⤶ ⤷

    ফর টেক অফ

    বোম্বে থেকে এসেছে। সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষ হয়ে এসেছে। কেউ কনিয়াক সিপ করছে। কেউ-বা ড্রাম্বুই বা অন্য লিকুয়োর।

    —তোমরা কি উঠবে না আজ কেউ?

    পরমা কিঞ্চিৎ অধৈর্য গলায় বলল।

    —আরে বোসোই-না। শুক্রবারের রাত। সুজয়ও তো কলকাতায় নেই, তোমার অত তাড়া কীসের? নাইট ইজ ভেরি ইয়াং। ওরা সমস্বরেই বলল।

    —না: এগারোটা বাজে। তাড়া আমার নিজের জন্য নয়। তোমাদের না-হয় অফিস ছুটি, কিন্তু কাল আমার মেয়ের স্কুল আছে ভাই।

    —আহা! মেয়ে যেন এক তোমারই আছে। আমরা যেন একেবারেই ঝাড়া হাত-পা!

    মাঝবয়েসি সুন্দরী সুমি, ঝংকার দিয়ে বলল।

    —রাবড়িটা কেমন এনেছিলাম বলো?

    সূর্য শুধল।

    —দারুণ।

    অশেষ সার্টিফিকেট দিল।

    পরমার মনে হল। এদের কারওরই বাড়ি যাওয়ার তাড়া আদৌ নেই। সকলেরই ফ্ল্যাট বা বাড়ি একটা আছে বটে, শোয়ার ঘরও আছে, স্বামী বা স্ত্রী, কিন্তু পরমার মনের গভীরে বাড়ি বলতে যে একটা গভীর সখ্যতা, প্রেম, আর উষ্ণতার নীড়ের কল্পনা ছিল; সেই নীড়ের সঙ্গে তার নিজের অথবা বন্ধুবান্ধব চেনাজানাদের প্রায় কারওরই বাড়ির কোনো মিল নেই।

    পরমা, অশেষকে একবার ইঙ্গিতে বারান্দাতে ডাকল। নিভৃতে।

    সূর্যর ফ্ল্যাটে গেট টুগেদার পার্টি প্রায় শেষ হয়ে এসেছে।

    মাল্টিস্টোরিড বাড়ির বারো-তলার বাইরে বারান্দায় অন্ধকার ছিল। আলো জ্বালেনি কেউ। অনেক নীচে হ্যালোজেন ভেপারের আলো-জ্বলা রঙিন কলকাতা। হলুদরঙা হেডলাইট জ্বালিয়ে যাওয়া-আসা করছে গাড়ি।

    পরমা নীচের পথে চেয়ে বলল, খুব কুয়াশা হয়েছে না?

    —হুঁ। কাল সকালে আমার দিল্লি যেতে হবে। ফ্লাইট ডিলেড না হয়ে যায়!

    পরমা একদৃষ্টে অশেষের মুখের দিকে চেয়ে রইল।

    একটা সময়ে এই মুখটিকে কত কাছ থেকে, কতক্ষণ ধরে দেখেছে। মানুষটির কত কাছাকাছি এসেছে। কত বার। কত গভীর সুখের, অভিমানের, রাগের সব মুহূর্তগুলি। আজ সবই যেন নীচের পথের বেদানারঙা আলো-জড়ানো, নীলাভ কুয়াশারই মতো হয়ে গেছে। মনে পড়ে না কিছুই আর তেমন করে। মনে পড়বার সময়ই হয় না। তবু, কুঁড়ির টিফিন ভরতে ভরতে বা জানলার সামনে বসে চা খেতে খেতে মধ্যসকালের কাগজওয়ালার ‘কাগজ বিক্রি আছে….? কাগজ….? শিশি বো—তল’ ডাকে, বুকের মধ্যে হঠাৎ হঠাৎ কেমন যেন এক শূন্যতা বোধ করে ও।

    পুরোনো কথা; শুধুই অশেষের কথা মনে পড়ে। পরমার নিজের জীবনটাকেও বিক্রির জন্য জড়ো করে রাখা পুরোনো কাগজ বা খালি শিশি বলে মনে হয় কখনো কখনো।

    —কী ভাবছ?

    অশেষ জিজ্ঞেস করল।

    —কিছু না, এমনি….। তুমি আছ কেমন?

    —ভালোই বোধ হয়। আসলে, নিজের সম্বন্ধে ভাবার সময় কোথায় পাই? সবই আছে। শুধু সময় নেই।

    —তা ঠিক। কারওরই ভাবার সময় নেই আজকাল।

    —উদবৃত্ত সময় যদি কারওর হাতে এতটুকুও থাকেও, তাহলেও তো আমরা তাকে ‘কিল’ করতে ব্যস্ত হয়ে পড়ি। তাই না? এই সময়ের আমরা, সকলে এমনই হয়ে গেছি। সময়কে সময় বলে মনে হয় তোমার?

    —জানি না। ভালো কী মন্দ সেটুকু ভাবারও যে সময় নেই।

    —ইস, তোমার সঙ্গে একটুও একা থাকা হল না, কথা হল না। ভারি খারাপ তুমি। আবার কবে আসবে? এবারই সুযোগ ছিল। সুজয় তো ফার-ইস্টে গেছে, সাত দিনের জন্যে অফিসের কাজে; বললাম তো একটু আগে। তুমি এলেও যদি, তা-ও খবর না-দিয়ে। আর চলে যাচ্ছ, কালই সকালে! ভাবতেও পারি না, ভাবলেও কষ্ট হচ্ছে এত।

    অশেষ বলল, বা রে! সীমা এ-পার্টিতে আমাকে না ডাকলে তোমার সঙ্গে দেখাই তো হত না। জানতেও পেতাম না। তুমিও খুব লোক কিন্তু!

    —তোমার কাছে আমার ঠিকানা বা ফোন নাম্বার ছিল না?

    —না।

    —কেন? রাখতে ইচ্ছে করেনি?

    —না:। কী লাভ? কে আর হৃদয় খুঁড়ে হায়! বেদনা জাগাতে চায়।

    একমুহূর্ত চুপ করে থেকে পরমা বলল, তুমি কি আমাকে সত্যি ভুলে গেছ? সত্যি সত্যি?

    অশেষ পাইপটা ধরাল দু-হাতের মধ্যে নিয়ে।

    পরমা উৎসুক চোখে মনোযোগের সঙ্গে অশেষকে লক্ষ করছিল। ওর জীবনে একটা সময়ে যেমন করে পাইপটিকে ধরেছে দু-হাতের পাতাতে এখন, তেমনই আদরে অশেষ দু-হাতের পাতার মধ্যে পরমার মুখটিকে নিত। কী সোহাগ! কী সোহাগ!

    পাইপ ধরিয়ে, হাসল অশেষ।

    হাসিটি ঠিক সেইরকমই আছে। মুখ শুধু সামান্য ভারী হয়েছে। কিছুটা বয়সের কারণে, কিছুটা মদ্যপানে; কিন্তু তার আকর্ষণ পরমার কাছে আগের মতোই প্রবল আছে।

    একথাটা আবিষ্কার করেও খুবই বিব্রতবোধ করল পরমা। অথচ ওর স্বামী সুজয়, অশেষের চেয়ে অনেক বেশি হ্যাণ্ডসাম। সকলেই বলে। অনেক বেশি ওয়েলপ্লেসড ইন লাইফ। সবদিক দিয়েই ভালো। তবু, কেন যে এমন হয়; কার যে কাকে ভালো লেগে যায়! চেহারাই তো মানুষের সব নয়। পয়সা-প্রতিপত্তি, এসবও নয়।

    —ছেলেবেলার বন্ধু প্রদীপ এসেছিল হোটেলে আজ সকালে।

    অশেষ বলল।

    —রামকুমারবাবুর একটি গান গাইছিল, ‘ওগো কেমনে বলো-না? ভালো না-বেসে থাকি গো? পাগল করেছে মোরে ওই দুটি আঁখি গো……’

    বলেই, হাসতে হাসতে এককলি গেয়েই উঠল অশেষ। চাপাস্বরে।

    একটু বেশিই হাসছে অশেষ। বোধ হয় ‘হাই’ হয়ে গেছে সামান্য।

    পরমা ভাবল।

    অনেক টুকরো টুকরো পুরোনো কথা দপ দপ করে মনে পড়ে যেতেই রাতের আকাশে অসংখ্য নীলাভ দ্যুতির তারা হয়ে ছড়িয়ে গেল কথাগুলি। পরমার আকাশে।

    অস্ফুটে ও বলল, ইস, তুমি এখনও কী ভালো গাও! চর্চা করো?

    —করি। হোয়েন আই অ্যাম ইন মাই স্যাংচুয়ারি। ইন দ্যা বাথরুম। ওনলি, অন হলিডেজ অ্যাণ্ড সানডেইজ। অন দ্যা থ্রোন।

    পরমা হেসে বলল। তুমি সেইরকমই অসভ্য আছ।

    পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলো, আবার কবে আসবে কলকাতায়, এর পরের বার?

    —যখন কাজ পড়বে।

    —কবে কাজ পড়বে?

    —কী জানি? চাকর মানে চাকরই। কুড়ি হাজার টাকাই মাইনে পাই, আর দশ টাকাই পাই। আমি, একটি ঘূর্ণি হয়ে গেছি পরমা। আমার হাতে হাত রেখে দেখেছিলে-না একবার? চৈত্রশেষের ডিগারিয়া পাহাড়ের নীচের টাঁড়ে জসিডিতে দ্বারিক মিত্তিরের বাড়ির ছাদে দাঁড়িয়ে। মনে আছে? ঘূর্ণি? ঠিক তেমনই জীবনটা। প্রত্যেকটা দিনই ঘূর্ণি!

    —দ্বারিকদা কেমন আছে?

    -দু-জনে এখানে? অন্ধকার বারান্দাতে? ভেরি সাসপিসাস।

    —চমৎকার। অবস্থার সামান্য হেরফের হয়েছে বটে কিন্তু মানুষটির কোনোই হেরফের হয়নি। অমন বড়োমনের বাঙালি আমি দেখিনি। এমন বাঙালিও নয়, যিনি কারওরই নিন্দা করেন না।

    পরমা কী যেন বলতে গেল অশেষকে। ঠিক সেই সময়েই মৃণালিনী বারান্দাতে এল। গোয়েন্দার মতো। মেয়েরা পুরুষের চেয়ে অনেকই ভালো গোয়েন্দা হতে পারেন, যদি হন।

    গলায় রসিকতার রং চড়িয়েই বলল বটে, কিন্তু সেটা রসিকতার মতো আদৌ শোনাল না।

    এই মেয়েটির চোখ আছে সুজয়ের ওপর।

    ভাবল, পরমা।

    —দু-জনে এখানে? অন্ধকার বারান্দাতে? ভেরি সাসপিসাস। এদিকে সকলেই তোমাদের খুঁজছে। পরমাকে গাইতে বলছে।

    —ইমপসিবল। আমি না। গুড্ডিকে বলো; আমি তো বাংলা গান গাই। ও ইংরেজি গান গাইবে। তোমরা সকলে তো ইংরেজিই ভালোবাসো।

    মৃণালিনী আজ এমন শরীর-দেখানো একটি পোশাকে এসেছে যে, পরমা মেয়ে হয়েও খুবই লজ্জা পাচ্ছে ওর কারণে। শরীর ছাড়া, দেখানোর মতো মেয়েদের কি আর কিছু নেই?

    মৃণালিনী বলল, তাহলে তা-ই বলি গিয়ে সকলকে।

    ও চলে যেতেই, পরমা নীচু গলায় তাড়াতাড়ি অশেষকে বলল , আমাকে পৌঁছে দেবে অশি?

    —শিয়োর।

    তারপর বলল, তোমাকে পৌঁছে দিলে বোম্বেতে কিন্তু চিরদিনই প্রাইজ দিতে তুমি আমায়। যদিও কনসোলেশন প্রাইজ। ফার্স্ট প্রাইজ তো সুজয়কেই দিলে। কিন্তু এখানে যে গুঁফো ড্রাইভার আছে সঙ্গে।

    —তবু— চলো।

    পরমা বলল। আমার দেরি হয়ে গেছে খুবই। কুঁড়ির স্কুল আছে-না কাল! দেরি করে ফিরলে, আয়া মুখঝামটা দেবে।

    সকলকে গুড নাইট, আর বাই-ই….করে ওরা বিদায় নিল।

    মৃণালিনী ভুরু তুলে বলল, হুজ ড্রপিং ইউ পরমা? অশেষ?

    অশেষ তাড়াতাড়ি কথাটা অন্যদিকে চারিয়ে দিয়ে বলল, আমি তো আর ড্রাইভ করছি না, ড্রাইভার আছে। অসুবিধা নেই। পরমার আলিপুরের বাড়ি নাকি আমার হোটেলের কাছেই পড়বে। আমি তাজ বেঙ্গলে উঠেছি। আই অ্যাম ইন আ হারি। মাস্ট শোভ অফ নাউ। মাই ফ্লাইট ইজ অ্যাট সিক্স। ভোর পাঁচটাতে রিপোর্ট করতে হবে। ডিজগাস্টিং। আই রিয়েলি হেইট দিজ আরলি-মর্নিং ফ্লাইটস।

    দুই

    গাড়িতে পেছনের সিটে পাশাপাশি বসল ওরা দু-জন। অশেষ পরমার হাতটি তুলে তার দু-হাতের মধ্যে নিয়ে কোলের ওপর রাখল।

    পরমার হাত আগে খুব ঘামত। পুরোনো দিনের মতো এখন আর ঘামে না। আগের মতো নরমও নেই হাতের পাতা। বহিরঙ্গে অনেকই বদলে গেছে ও।

    পরমাও ভাবছিল, অশেষও অনেকই বদলেছে।

    কাল কোনোরকমে যাওয়াটা পেছোতে পারো না? তাহলে সন্ধেটাতে আমরা কোথাও মিট করতাম, গল্প করতাম, খেতাম; আগের মতো।

    ইংরেজিতে বলল পরমা, যাতে ড্রাইভার বুঝতে না পারে।

    —যাওয়া ক্যানসেল? হ্যাঁ, তা করতে পারি। ক্যানসেলেশন চার্জ লাগবে। সে, কোম্পানি বুঝবে। তুমি বললে, করব। কিন্তু মিট করব আর কেনই-বা? হাত ধরে বসে থাকা ঘাড়ে মাথা রেখে ফিসফিস করে কথা বলার দিন কি আর আছে? নিরপরাধ, নির্জলা মিটিং! কী লাভ? তা ছাড়া দেখাটা করবে কোথায়? আমি তো কলকাতার কিছু চিনি না। কোথায়?

    —কোনো ক্লাবে?

    —অনেকেই যে চেনে তোমাকে।

    —কোনো হোটেলের ইটিং প্লেসে?

    —সেখানেও তা-ই।

    —কোনো রেস্তরাঁতে?

    —মে বি, উই উইল বাম্প অন দা ফেসেস উই হেইট। তার চেয়ে বরং তোমার বাড়িতেই আসতে পারি আমি। কখন আসব বলো?

    —না না, না। আয়া এবং কুঁড়ি দু-জনেই তোমাকে চেনে। আর সুজয় ভীষণ মিন; ন্যারো মাইণ্ডেড। জানতে পারবে ও।

    অশেষ হাসল।

    তাহলে তুমি বরং আমার হোটেলের ঘরেই চলে এসো। রুম নাম্বার থ্রি ওয়ান ফাইভ। সুজয় তো তোমাকে পুরোনো করে দিল। আমি একবার নতুন চোখে দেখে তোমাকে নতুন করে দিই। কি? আপত্তি? একবারের জন্যেও কি আমি পেতে পারি না তোমাকে?

    পরমার গলার স্বর কেঁপে গেল। ভীরুও হয়ে ওঠল ও। বলল, জানি না। আমি সত্যিই জানি না। খুব ইচ্ছে করে, কিন্তু লজ্জা করে। ভয় তো করেই।

    —তুমি তো রোজই সুজয়ের, অনুক্ষণ; চব্বিশ ঘণ্টা। আমার কি আধঘণ্টারও হতে পারো না? সন্ধের পর থেকে তাহলে ঘরেই থাকব আমি। চলে এসো। ভীরু পায়রা; সাহসী হও। প্লিজ, ডু কাম!

    —কাল ভোরে যাওয়াটা ক্যানসেল করতে পারবে তো? নইলে আমি মিছিমিছি—

    —নো প্রবলেম। দেখানোর জন্যে সকালে অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে যাব। মনে হয়, ফ্লাইট ডিলে থাকবেই ফগের জন্যে। টিকিটে ‘ডিলেড’ লিখিয়ে নিয়ে ফেরত চলে আসব। কাল তো রবিবারও। সোমবার সকালের ফ্লাইটে বোম্বে পৌঁছে সোজা অফিস যাব। ডাইনারসের কার্ড সঙ্গে আছে। নো প্রবলেম। সোমবার আবার বোর্ড-মিটিং আছে। এসো, কালই তুমি এসো। আমি যাচ্ছি না কাল তাহলে। সোমবার ভোরে পৌঁছোতেই হবে।

    পরমা আদুরে গলায় বলল, যেয়ো না! আমার জন্যেই যদি তুমি ওভাররেস্ট করো, তাহলে তোমার একদিনের হোটেলের বিল আমিই দেব। ইন অ্যাপ্রিসিয়েশন অফ…অর ফর ওল্ড টাইমস সেক।

    অশেষ হাসল।

    বলল, ফাইন! পরকীয়া প্রেম করলে তোমার মতো বড়োলোকের বউয়ের সঙ্গেই করতে হয়।

    —যদি কেউ দেখে ফেলে?

    —দেখলে দেখবে। অত ভয় করলে চলে না। একটাই জীবন পরমা। তোমার জন্যে আমার কষ্ট হয়; আমার স্ত্রী, মানে অরা-র জন্যেও হয়। অরা-ও ওর প্রথম প্রেমিক শ্যামলদাকে ভুলতে পারেনি। পুরো ব্যাপারগুলোই ফুলিশ। অথচ আমরা সকলেই মোর অর লেস হেল্পলেস।

    একটু চুপ করে থেকে অশেষ বলল, তুমি ডিভোর্স নিতে পারো না?

    —না! ও-কথা বোলো না। কুঁড়ি। কুঁড়ির জন্যে পারি না। ও-কথা আমি ভাবতেই পারি না। আমি অত স্বার্থপর হতে পারি না।

    —অরাও ঠিক এরকমই বলে। সোম-এর জন্যে। আমি ওকে বলেছিলাম, খুশি মনে ডিভোর্স দিয়ে দেব; যদি চায়। ও শ্যামলদাকে সত্যিই ভালোবাসে। তা হলেও অনেকই কমপ্লিকেশন। তার শ্যামলদাও বিবাহিত এখন। গ্রেট ফান। বাট, হাউ স্যাড। তাই না।

    —আমাদের সন্তানেরা; কুঁড়ি আর সোম কি আমাদের এই স্যাক্রিফাইসের কথা মনে রাখবে বড়ো হলে? ওরা কি কখনো রিয়ালাইজ করবে, আমাদের একটাই জীবন আমরা শুধু ওদেরই মুখ চেয়ে কীভাবে নষ্ট করলাম! পুরোপুরি।

    পরমা বলল।

    তারপরই বলল, এই যে দ্যাখো, ওই বাড়িটা; আমার বাড়ি এসে গেল।

    —ইয়া। প্রিয়ার বাড়ি অনেক দূরে; ভেবেছিলাম। পথ বেশি হলে ভালোই হত।

    আরও কিছুক্ষণ তোমার কাছে থাকতে পারতাম।—ভেরি ফানি! না। তোমার বাড়ি। কানে লাগে কথাটা।

    —স্বামীর বাড়ি, মানে শ্বশুরবাড়ি। এই-ই এখন আমার বাড়ি।

    নামবার সময় অশেষ পরমার হাতে চাপ দিল। তাহলে কাল। এনি টাইম। আফটার সিক্স।

    ভীষণ খুশি অথচ ভয়ার্ত কাঁপা গলায় পরমা বলল, আচ্ছা।

    তিন

    পিসু ‘ম্যান ওয়াচিং’ বইটা পড়তে দিয়েছিল। শুয়ে শুয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অশেষ। গভীর ঘুম হঠাৎ ভাঙিয়ে দিয়ে ফোনটা পুটুর পুটুর করে শিলাবৃষ্টির মতো কানের মধ্যে বাজল।

    এখন এমন সময়ে ফোন এলেই বড়ো ভয় করে অশেষের। বিশেষ করে যখন বোম্বের বাইরে থাকে ও। সোম-এর ইনফ্যানটাইল ডায়াবেটিস আছে। মায়ের শরীর খারাপ। তার ওপর বয়সও হয়েছে। ছোটোভাইয়ের সঙ্গে আন্ধেরিতে থাকেন মা। কখন কী খবর আসে?

    গভীর রাতের টেলিফোনকে বড়ো ভয় ওর।

    —ইয়েস। ভয় ভয় গলায় বলল, অশেষ।

    —অ্যাই! সরি! তোমার ঘুম ভাঙালাম। আমি পরমা বলছি। সাবধানি ফিসফিসে গলায় পরমা বলল। যেন ও-প্রান্তে কেউ শুনতে না-পায়।

    —কী হয়েছে? প?

    উৎকন্ঠার গলায় অশেষ শুধোল।

    —শোনো। তুমি না, কাল সকালে যাওয়াটা ক্যানসেল কোরো না। হ্যাঁ (! ) আমার খুব ভয় করছে। তা ছাড়া ড্রাইভারকেই-বা কী বলব? ট্যাক্সি করে তো কখনোই কোথাওই যাই না।

    অশেষ হাসল চাপা গলায়।

    —পাগলি! তুমি একটা রিয়্যালি পাগলি! তাহলে আমিই তোমার কাছে যাব। পর্বত মহম্মদের কাছে। নিয়ম তো তাই-ই।

    —ইঃ। না না। কেলেঙ্কারি হবে। না না:।

    —কেলেঙ্কারির ভয় করলে কখনোই কোনো কেলেঙ্কারি করা যায় না। তুমি এখনও ইমম্যাচিয়োরড আছ। কী চাও তা নিজেই জানো না। ভীরুরা কিন্তু জীবনে কিছুই পায় না।

    —সত্যিই পারি না। আমি পারি না।

    —তাহলে আমার সঙ্গে কাল চলো বোম্বে? যাবে? তোমাকে ওবেরয় টাওয়ার্সে রেখে দেব। মহারানির মতো। সাত দিন আমাদের জীবনে যত এবং যতরকম মজা, দু-জনেরই অ্যাকাউন্টে জমা আছে, যা তামাদি হয়নি এখনও তার সবটুকুই দু-জনে মিলে জমজমিয়ে চেটেপুটে খরচ করে তোমাকে আবার কলকাতায় তোমার স্বামীর কাছেই পৌঁছিয়ে দিয়ে যাব। নিজহাতে তোমাকে চান করাব, ভাত খাওয়াব। কি? কোনো মানুষ সাত দিনের জন্যেও কি হারিয়ে যেতে পারে না? জীবনের সমস্ত ক-টি দিনই তো হিসেবে বাঁধা। হিসেবের হাজার হাজার দিনের মধ্যে জীবনভর দিনগুলোর মাত্র সাতটি দিনও কি থাকতে পারবে না হিসেবের বাইরে? আমাকে দিলেই না-হয় অল্প ক-টা দিন। তুমি ক্ষয়ে যাবে না পরি। তোমাকে ফুরিয়ে দিলেও, নতুন করে ভরে দেব আবার।

    —পাগল তুমি! কুঁড়ির স্কুল আছে। যা হয় না, তা হয় না। ওরকম করে বললে, বুঝি কষ্ট হয় না আমার?

    —বুঝেছি।

    —কী বুঝেছ?

    —যা বোঝার?

    —তুমি আবার কবে আসছ কলকাতায়?

    অশেষ চুপ করে রইল।

    —এই যে, শুনছ? শুনতে পাচ্ছ?

    —জানি না। এলে, ফোন করব।

    —যখনই করো, দুপুরে কোরো কিন্তু, বিটুইন টেন টু ফাইভ। আর শনি-রবি ছাড়া। ও থাকলে কিন্তু ঝামেলা করবে। ও তোমার মতো উদার নয়। ভেরি ভেরি মিন, পসেসিভ। আই হেইট হিম।

    —ঠিক আছে। ডোন্ট হেইট এনিওয়ান।

    —কী করব? আমি যে পারি না। লাভ আর হেইট-এর মধ্যে যে, অন্য কিছুই দেখি না আমি।

    —ছাড়ছি।

    —আমাকে একটা চুমু দাও, ফর ওলড টাইমস সেক।

    অশেষ, আদুরে গলায় বলল।

    চাপা হাসি হাসল পরমা। চু:! করে একটা আলতো শব্দ হল রিসিভারে। তারপর কাঁদো-কাঁদো গলায় ও বলল, রাখো ফোন।

    —তুমি আগে।

    অশেষ পুরোনো দিনের মতো বলল।

    পরমা রিসিভার নামিয়ে রাখল।

    অশেষও রিসিভার নামিয়ে, হাত বাড়িয়ে আলো জেলে বেড-সাইড টেবিল থেকে চিঠিটি তুলে নিল। কাল সকালে ওর ফ্লাইট টেক অফ করার পর এই চিঠিটি পরমার কাছে পৌঁছে দিতে বলবে ড্রাইভারকে; এই-ই ঠিক করেছিল।

    একটা বড়ো হাই তুলতে তুলতে চিঠিটা খাম থেকে বের করে খুলল অশেষ।

    নিজের লেখা চিঠি, নিজের চোখেই অচেনা বলে মনে হচ্ছিল। চিঠিটাই অচেনা নাকি ও নিজেই নিজের কাছে অচেনা?

    প, কল্যাণীয়াসু।

    আমার আজকে না গেলেই নয়। সোমবার ফ্লাইট কোনো কারণে ডিলেড হলে বোর্ড মিটিং অ্যাটেণ্ড করতে পারব না। মিটিং দশটায়। শার্প। ইন আ ম্যানস লাইফ। নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হিজ ওয়ার্ক।

    পরের বারে এসে তোমাকে নিশ্চই ফোন করব। রাগ কোরো না।

    আমাদের ‘জীবন’ বলতে বোধ হয় আর কিছুই অবশিষ্ট নেই। সবটাই একটা ডে-ইন ডে-আউট, মনোটোনাস, ডিসগাস্টিং অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সকাল থেকে রাত, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, জীবন থেকে মৃত্যু, পুরোটাই একটা বিচ্ছিরি অভ্যেস। শুধুই রুজিরোজগারের, প্রতিযোগিতার; কামড়াকামড়ির।

    আমরা রোবো হয়ে গেছি, পরমা। আটারলি গাটারলি রোবো।

    আমাকে ক্ষমা কোরো।

    ইতি তোমার অশি।

    অশেষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাগ্যিস চিঠিটা রাতেই পাঠায়নি ড্রাইভারের হাতে।

    পড়ার পর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। পার্সের ভেতরের খাঁজে, যেখানে ‘ডাইনারস’ ক্লাবের কার্ডটা রাখে, সেইখানে পরমার একটি ছবি ছিল। দশ বছর আগের ছবি। ছবিটাকেও বের করল হাই তুলতে তুলতেই। চোখের খুব কাছে এনে দেখল একবার। জুহু বিচে দাঁড়িয়ে আছে পরমা। সাদা শিফন শাড়ি। মুক্তোর মালা ও ইয়ার টপ। মুক্তোর মতো হাসি।

    চুমু খেল একটা। অনেকক্ষণ ঠোঁটটা চেপে থাকল; শেষবারের মতো দেখে নিল, তারপর কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ছেঁড়া চিঠিটার সঙ্গে ওয়েস্টপেপার বাস্কেটে ফেলে দিল।

    নিজের জাগতিক উন্নতির জন্যে নিতান্তই প্রয়োজনীয় কিছু জাগতিক জিনিস ছাড়া সঙ্গে এই ‘স্পেস-এজ’-এ আর কিছুই রাখতে নেই। যতখানি ভারশূন্য করে রাখা যায় নিজেকে ততই ভালো। প্র্যাকটিকাল, প্রাগমাটিক কৃতী পুরুষ অশেষ ভাবল, স্বস্তির নিশ্বাস ফেলে।

    তারপর, হাত বাড়িয়ে আলোটা নিবিয়ে, পাশ ফিরে ঘুমিয়ে পড়ল।

    অ্যালার্ম কল দিতে বলেছে ঠিক তিনটে পঞ্চাশ মিনিটে। উঠে পড়ে, দাড়ি কামাবে; চান করবে।

    ততক্ষণে দিনের আলোর মতো উজ্জ্বল আলোয় আলোকিত এয়ারপোর্টের ডিপারচার লাউঞ্জে দীর্ঘ সারি পড়বে অশেষ-এর মতো, করিতকর্মা, দ্রুতগতি, সুপারম্যান, হাই-ফ্লাইং মানুষদের।

    মাইক্রোফোনে ভেসে আসবে…… প্লিজ. প্রসিড ফর সিকিউরিটি চেক…..

    আরও একটি দিন শুরু হবে।

    প্রেমহীন।

    অবকাশহীন।

    সময় সময়ের ওপর উপুড় হয়ে পড়ে সময়কে ধর্ষণ করতে করতে ঘড়ির কাঁটার সঙ্গে আবর্তিত হবে। এয়ারবাস-এর পাইলট-এর গলা ভেসে আসবে ককপিট থেকে দরজা-বন্ধ প্লেনের মধ্যে ‘ক্যাবিন ক্রুজ., প্লিজ বি অ্যাট ইয়োর স্টেশনস ফর টেক অফ……ফর টেক—অফ প্লিজ……..

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজংলিমহল – বুদ্ধদেব গুহ
    Next Article চম্পাঝরন – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }