Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃত্তের বাইরে – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প301 Mins Read0
    ⤶

    বৃত্তের বাইরে – ১২

    ।। ১২ ।।

    রাত্তির প্রায় দশটার কাছাকাছি। পথঘাট সুনসান। শীতের হিম—কুয়াশায় পথ—আলোর পেছনে বাড়িগুলো জলের তলার ছবি বলে মনে হয়। রায়—ভবনের বিরাট গ্রে হাউন্ড কঙ্ক পল্লী বিদীর্ণ করে চিৎকার করে উঠল। বাগানের পেছনের কোণ থেকে সে জকিবিহীন রেসের ঘোড়ার মতো অপরূপ তীব্র ভঙ্গিতে দৌড়ে আসছে। দৌড়ে আসছে। কঙ্ক বাগানময় ঘোরাফেরা করে। পেছনের কুকুর—ঘরে ঘুমোয়। তাকে বড় একটা বাড়ির ভেতরে ঘুরতে দেওয়া হয় না। সারারাত সে রায়—ভবনের গোটা খোলা এলাকায় ঘোরে। বিরজু ঘুমিয়ে পড়লেও কঙ্ক আছে। কঙ্ক আছে। বিজু রায়ের পায়ের কাছে এসে সে পেছনের পা ছড়িয়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল, গরররর, গরররর করছে এখন, লেজটা বিদ্যুদ্বেগে নড়ছে, ডাইনে—বাঁয়ে। সে যেন তার মালিককে প্রণাম করছে, কিংবা জানাচ্ছে তার আকুল অভিমান। নিচু হয়ে তার ঘাড়ে হাত বুলিয়ে দিলেন বিজু রায়, মৃদু গলায় বললেন—’ঠিক আছে, ঠিক আছে কঙ্ক। সব ঠিক হ্যায়।’ বিরজু এসে সেলাম করে দাঁড়াল। বীরখা ঘুম ভেঙে ছুটে আসছে। কঙ্ক ছুটে যাচ্ছে ওপরে। দু—চার সিঁড়ি উঠছে আর পেছন ফিরে ফিরে দেখছে তার ইউলিসিস আসছে কি না। বিজু উঠছেন। ধীরে ধীরে। তাঁর পায়ে অদ্ভুত জড়তা, অনেক দিন আগে যখন নিরুদ্দিষ্ট পুত্র বাড়ি ফিরেছিলেন তার চেয়েও দ্বিধাগ্রস্ত, এ যে অন্যের বাড়ি। কিংবা বলা যায় ভীষণ দুষ্টু ছেলের লজ্জা তাঁকে পেয়ে বসেছে। তবু তিনি উঠে যাচ্ছেন এবং উঠতে উঠতে সাহস সংগ্রহ করে নিচ্ছেন। যা করতেই হবে তা করাই ভাল। বিজু রায় উঠছেন, মাঝখানে সামান্য ফাঁক রেখে তাঁর পেছন পেছন নিঃশব্দে সিঁড়ি উঠতে থাকছে নীল জিনস—এর একজোড়া পা, একবুক ধূসর উলের সোয়েটার। কালো চশমা এখন মাথায়। সিঁড়ির প্রথম ল্যান্ডিং পর্যন্ত উঠে বিজু রায় আস্তে পেছন ফিরে তাকালেন চকমকে চোখে হেসে বললেন—’তাহলে টিকটিকি মশাই। আপনি ধরে ফেলবার আগেই যদি হারানিধি ফিরে এল তো পুরস্কারটা আপনি পান কেমন করে?’

    নীল জীনস চট করে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে বলল—’আমি টিকটিকি নই তো মেসোমশাই! আমি তিতির বন্ধু অর্জুন। সকালে কলেজে আসতে আপনাকে চুঁচড়ো পোস্ট অফিসের কাছে ডিস্ট্রিক্ট জাজের বাংলোর গাছের তলায় দেখতে পেয়ে গেলুম দৈবাৎ। তখন থেকেই…’

    —’দৈবাৎ!’ বিজু রায় হেসে উঠলেন, ‘তবে তো তুমি কামালই করেছ হে!’ একেবারে দৈবাৎই না কি?

    ওরা আওয়াজ পেয়েছে। কঙ্কর। বিজুর। ওরা ছুটে আসছে। ঘাউ ঘাউ করতে করতে আসছে কঙ্ক। পেছন পেছন চিন্টু, তিতি, প্রমীলা, বদন। একদম শেষে, পা টেনে টেনে ফ্যাকাশে মড়ার মতো মুখে তনুশ্রী।

    চিন্টু বলল—’ড্যাড, ড্যাড, ড্যাড এসে গেছে। ওহ ড্যাড। ওহ মাই ড্যাডড! ওহ হো!’ সে চোখের জল ভেতরে পাঠাবার প্রবল চেষ্টায় ক্রমাগত মাথাটা ঝাঁকুনি দিয়ে দিয়ে পেছনে হেলাচ্ছে। বিজু ডান হাতটা বাড়িয়ে—তাকে আলিঙ্গন করে ধরলেন। বললেন—’দেয়ার দেয়ার দ্যাটস অল রাইট মাই বয়, অল রাইট।’ চিন্টু মুখ ঢেকে ফেলল। তিতির মুখে সারাদিনের পরিশ্রমের ক্লান্তি, সে তার লম্বা কালো স্কার্ট আর পাতলা সাদা উলের ব্লাউজ পরে বাবার বুকের ভেতর ঝাঁপিয়ে পড়ল। তার চুলগুলোয় আদর করতে করতে বিজু বললেন—’তুই যদি চাস তোকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেব। দেখিস!’

     

     

    —’কোন ছেলেটা?’ তিতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল।

    বিজু তার মাথাটা পরম মমতায় বুকের ওপর চেপে ধরে বললেন—’ওই যে তোর ঘরে টিভি—র ওপর যার ছবি যত্ন করে সাজিয়ে রেখেছিস?’

    তিতি বাবার বুক থেকে মাথাটা একটু তুলে হেসে উঠল, বলল—’সে কী? ও তো সুকান্ত! আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য! কোন কালে মারা গেছেন!’

    বিজু ভীষণ অপ্রস্তুত হয়ে হার—না—মানা জেদের সঙ্গে বললেন—’তাই বুঝি? তবে এই অর্জুন, এটাকেই…!’

    —’দূর!’ তিতি আরও জোরে হেসে উঠল—’ও তো ভাই! চুঁচড়োর মঞ্জুর ছেলে!’

    খুব মৃদু গলায় অর্জুন বলল—’যেমন ছুটকির আপনি!’ বিজু চমকে উঠলেন। তার সঙ্গে চোখাচোখি হল।

    তারপর বিজু রায় অশান্ত বালকের মতো এদিক—ওদিক তাকাতে লাগলেন। প্রমীলা লজ্জা—লজ্জা মুখ করে, মাথায় কাপড় টেনে বলল—’বউদি যে ওদিকে ঘরের মধ্যে ঢুকে গেলেন!’

     

     

    চিন্টু হই—হই করে বাবার হাত ধরে মায়ের ঘরের দিকে যেতে চাইছিল। তিতি চোখের ইশারায় তাকে থামতে বলল। পোশাক পরা এবং না—পরা মেয়ে ব্যাপারটার সঙ্গে তার পরিচয় থাকলেও একজন প্রোষিতভর্তৃকা নারী আর বিরহী পুরুষের মাঝখানে তার ভূমিকা কী হওয়া উচিত দেখা গেল তিতি তার চেয়ে ভাল জানে।

    একা—একা ঘরে ঢুকে বিজু দেখলেন বিছানার সঙ্গে মিশে কালো, রোগা তনুশ্রী একটা আধময়লা শাড়ি পরে শুয়ে আছেন। চোখ বোজা। তিনি এদিক ওদিক তাকিয়ে নিচু হয়ে তনুশ্রীর বা� গালে একটা চুমো দিলেন, বললেন—’এ কী করেছ? কী হয়েছে তোমার? ছি ছি ছি!’ তনুশ্রী কাঁপা কাঁপা গলায় বললেন—’আমি…আমি তোমার যোগ্য নই জানি…কিন্তু তোমায় ভালবাসি…তুমি যা বলবে তাই হবে। যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেব।’

    —’শাস্তি?’ বিজু অবাক হয়ে বললেন, ‘শাস্তি—ফাস্তির কথা উঠছে কেন? যোগ্যতা—অযোগ্যতারই বা কী হল?’ তারপর বললেন—’আমি…আমিও তোমায়…’ তিনি তনুশ্রীর ডান গালে একটা চুমো দিলেন।

    বাইরে থেকে চিন্টু হেঁকে বলল—’ড্যাড, বসাক কাকা আর শর্মাজি আসছেন।’

     

     

    ‘এসো’—তিনি তনুশ্রীর দিকে হাত বাড়িয়ে বললেন।

    তনুশ্রী মড়ার মতো ফ্যাকাশে হয়ে প্রায় মৃত গলায় বললেন—’তুমি যাও, আমি আর পারছি না গো!’

    বিজু বললেন—’তুমি যে গৃহিণী, হোস্টেস। চলো, আমি তোমায় ধরে ধরে নিয়ে যাচ্ছি।’

    শর্মাজি বললেন—’আধঘণ্টা আগে ”রক্সি” আমায় ফোন করে জানাল বি. বি. রায় হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে তাঁর বাড়ির দিকে যাচ্ছেন। বসাক বসেছিল। নিয়ে চলে এলাম।’

    বসাক দেখল স্বাস্থ্যল, সুঠাম বি. বি. রায় ডান হাত দিয়ে জড়িয়ে ধরে এক মলিন মুখ শ্রীহীন, ক্ষীণদেহ নারীকে নিয়ে আসছেন। তার ভাবীকে চিনতে শরবিন্দু বসাকের খুবই কষ্ট হল। সে বলল—’কংগ্র্যাচুলেশনস ভাবী। আমরা সব খবরই রাখি বিজুদা, খবর কাকের মুখে ছড়ায়। জানেন তো? তা রিটার্ন অফ দা প্রডিগ্যাল হাজব্যান্ড সেলিব্রেট করার বন্দোবস্ত করতে হয় তো!’

     

     

    ভাবীর দিকে সে চোখের কোণ দিয়ে তাকাল। এই শ্রীহীন ম্যাড়মেড়ে নারীকে বসাক চায় না। কোনওদিনই চাইবে না আর।

    শর্মাজি বললেন—’রয় তুমি দেখালে বটে। হোয়াটস দা বিগ আইডিয়া?’

    বিজু হেসে বললেন—’মে বি, জাস্ট টু সি হু ইজ এ ফ্রেন্ড অ্যান্ড হু ইজনট?’

    শর্মাজি বললেন—’থ্যাংক গড, আমি সে পরীক্ষায় বোধহয় পাশ করে গেছি।’

    চকচকে সাদা কনটেসাটা বড্ড বড়। দিল্লি রোড, জি.টি. রোড কোথায় তাতেও খুব অসুবিধে হয়নি। চুঁচুড়া স্টেশনের তলার জল—ভরা গাড্ডায় ঝপাং করে বসে পড়েছিল। অনেক কষ্টে—সৃষ্টে উঠল। এখন স্টেশন রোড দিয়ে মসৃণভাবে ভেসে চলেছে। বিজন নিজে চালাচ্ছেন। তাঁর পাশে অর্জুন, পেছনে তিতি। বিজু এদের আনতে চাননি। তিনি জানেন তাঁর আর ছুটকির মধ্যে নির্জনতার প্রয়োজন এখনও ফুরোয়নি। কিন্তু তিতি তাঁকে বুঝিয়েছে—’পিসিমণি আমাদের দেখলে বুঝতে পারবে, শুধু তুমি নও, আমরা সবাই মিলে তাকে কত চাইছি। মাকেও আনা দরকার ছিল। কিন্তু মার শরীরের যা অবস্থা!’

     

     

    দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটা। বাতিঘর। মেটে লাল টালি দৃশ্যমান হচ্ছে ক্রমে। মাটি থেকে দোতলার ছাদ পেরিয়ে তরুলতার ঝিরিঝিরি সবুজ। এখন রোদে ম ম করছে চারদিক। নতুন রং করা নতুন বাড়ি সেই রোদ মেখে হাসছে। বিজনের বুক শিরশির করছে বাড়িটা দেখে। কোনও একটা মুহূর্তে বাড়িটাকে দম বন্ধ করা কারাগার মনে হয়েছিল। এখন মনে হচ্ছে একটুকরো স্বর্গ। ওই ঘিয়ে রঙের দরজা খুলে ছুটকি আসবে। তাঁর হারিয়ে—যাওয়া অর্ধাঙ্গিনী। থোকা থোকা চুল উড়বে। চোখের তারায় ঝিলিক। ঠোঁটের হাসিতে স্বপ্ন। ফ্রকের ঘের উড়বে, শাড়ির আঁচল উড়বে। হলুদ—কালো খড়কে ডুরে। তারপর আনন্দ। আনন্দ। পূর্ণ। পূর্ণ সব। যে জীবন এতদিন প্রতিবন্ধী ছিল, সে তার হাত—পা—মস্তিষ্ক সব ফিরে পেয়ে ভাগ্য—বিধাতার জয়গান গাইবে। প্রকৃতপক্ষে, জীবনের হাত থেকে তাঁর এত পাওনা ছিল, এত, বিজু রায় কোনওদিন আশাও করেননি। তাঁর অনেক অক্ষমতা, অনেক ত্রুটি, কিন্তু বড় ভাগ্যবান মানুষ তিনি—স্বীকার করতেই হয়।

    ‘তোরা বোস’—বলে একলা নামলেন তিনি। বেল বাজালেন। ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে শব্দটা। ঠিক সেদিনের মতো। একটু পরে দরজা খুলে গেল। একটি তরুণ। এরা এসে গেছে তাহলে? ভালই হল।

     

     

    বিজু বললেন—’কেয়া রায়কে ডেকে দিন! আপনাদের বামুন মা।’

    —’আপনার নাম কি বিজনবিহারী রায়?’ তাঁকে আপাদমস্তক দেখে নিয়ে তরুণটি জিজ্ঞেস করল।

    —’হ্যাঁ।’

    —’ও, একটু দাঁড়ান।’ সে ভেতরে চলে গেল। একটু পরেই একটা লম্বা সাদা মুখ আঁটা খাম নিয়ে ফিরে এল। বলল—’বামুন মা কালই চাকরি ছেড়ে চলে গেছে। আপনি আসলে এই চিঠিটা দিয়ে দিতে বলেছেন।’

    তরুণ খামটা বাড়িয়ে দিতে দিতে সসম্ভ্রমে বিজুর দিকে চাইল। কনটেসাটার দিকে তাকাল দ্বিগুণ সম্ভ্রমে। ভেতরে উপবিষ্ট অর্জুন আর তিতির দিকেও পাঠাল তার কৌতূহলী দৃষ্টি। তারপরে একটু ইতস্তত করে দরজাটা বন্ধ করে দিল। স্খলিত পায়ে বিজন ফিরে এলেন। পেছনের দরজা খুলে, কোনওমতে সিটের ওপর নিজের শরীরটাকে ফেলে দিলেন। চোখ বুজলেন।

     

     

    তিতি বলল—’কী হল বাবা? পিসিমণি কই?’

    বিজন শুধু মাথা নাড়তে লাগলেন। নেই, নেই, ছুটকি নেই।

    —’নেই?’ তিতি হতাশ গলায় বলল।

    —’ছুটকি কোথায়? কী বলল ওই ছেলেটি?’ অর্জুন জিজ্ঞেস করল—’চিঠি দিল না একটা? নিশ্চয়ই কোনও কারণে…চিঠিতে লিখে গেছেন নিশ্চয়ই!’

    চিঠিটা তিতির দিকে শক্তিহীন হাতে বাড়িয়ে দিলেন বিজু রায়। শুকনো, তেষ্টা—পাওয়া গলায় বললেন—’তুই পড়।’

    বেশ মোটা চিঠি। মুখটা ছিঁড়ে উল্টো করে ধরতেই ভেতর থেকে ঠুক করে কী একটা পড়ে গেল। তিতি নিচু হয়ে দেখল চিকচিক করছে। তুলে ধরল। একটা সোনার হার। মা দিয়েছিল ছুটকিকে। মায়ের শেষ আশীর্বাদ। মেয়ের প্রতি মায়ের ভালবাসা যা সমস্ত সম্পর্কের ধ্রুবপদ, সেই জিনিস ফিরিয়ে নেবার অনপনেয় অপরাধের জন্য ব্যাকুল ক্ষমা প্রার্থনা, অন্তর্দাহ। ক্ষরিত রক্তবিন্দু স্নেহবিন্দু সব স্বর্ণবিন্দু হয়ে জ্বলছে। ছুটকি ফিরিয়ে দিয়েছে। তিতি চিঠি মেলে ধরল। পরপর কাগজগুলো সাজাচ্ছে। তারপর অবাক হয়ে বলল—’এ কী?’

     

     

    খামের ভেতরে কয়েকটা ধ্বধবে সাদা পাতা খালি। একেবারে শূন্য।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমেয়েলি আড্ডার হালচাল – বাণী বসু
    Next Article পঞ্চম পুরুষ – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }