Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    পিয়া সরকার এক পাতা গল্প320 Mins Read0
    ⤶ ⤷

    পাঁজর ঘেঁষে লাগ্‌ল কি বাণ ছকে এসে-ফট্?

    আজ অসীম, সোনালি আর হেমন্তর কেস কোর্টে উঠছে। পুলিশের তরফ থেকে জামিনের বিরোধিতা করা হবে না। সকালবেলা থানা থেকে বেরোনোর সময়, শ্যামল ব্যানার্জিকে দেখে এসেছি, লোলুপ দৃষ্টিতে সোনালি মাহাতোর দিকে তাকিয়ে আছেন। লোকটা নারীমাংসের ক্ষেত্রে জাতবিচার একেবারেই করে না। গাড়ি চলছিল বড়েরিয়ার পথে, বিধুর গ্রামে। নতুন যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল তার নাম জিজ্ঞাসা করতে গিয়েও নিজেকে আটকালাম। বাঘমুণ্ডি পি.এসের জিপ ড্রাইভার হিসেবে বিধু মাণ্ডির নামটা এখনও বুক থেকে আবছা হয়ে যায়নি। নতুন কারুর সঙ্গে না হয় আর কদিন পরে অভ্যস্ত হবো। লালচে মাটির সড়ক, দুধারে ঢাল করে পাথরকুচি ফেলা। রাস্তায় মাঝে মাঝে সোলার প্যানেলসমেত ল্যাম্পপোস্ট বসানো। গ্রামে ঢোকার আগে নির্জন পথ পেরিয়ে আসতে হয়। সে পথে শালকাঠ, শালপাতা মাথায় নিয়ে গ্রামের মেয়ে বৌরা হেঁটে যায়। তাদের ক্লিষ্ট, দরিদ্র চেহারাগুলি গাড়ি দেখলে পিছু মুড়ে তাকায়। তারপর আবার নির্বিকারে পথ চলে।

    গ্রামে ঢুকে সামান্য এদিক ওদিক জিজ্ঞাসা করতেই বিধুর বাড়ি দেখিয়ে দিল সবাই। অলরেডি বহুবার পুলিশ এসেছে ওর খোঁজে। নতুন ড্রাইভার একটা চৌকোনো বাড়ির সামনে দাঁড় করিয়ে দিল। দেওয়ালে ইঁট গাঁথা, কিন্তু চালে টিনের শেড। বাড়িটার সামনে একপাল খুদে গায়ে মাটি মেখে খেলাধুলা করছিল। একজন রোগাসোগা বৃদ্ধা, দাওয়ায় বসে চুল আঁচড়াচ্ছিলেন। আমাকে দেখে ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর একটি লম্বা মত লোক এসে বাইরে দাঁড়াল। সুগঠিত চেহারা আর চকচকে চোখ দেখে মনে হল, ইনি বিধুর দাদা হবেন।

    লোকটা আমাকে দেখেই হাতজোড় করে বলল, “আমাদের আর কিছু বলার নেই। আমরা সত্যিই জানি না বিধু কোথায় আছে। ও অন্যায় করেছে, শাস্তি পাক। এটাই চাই। আপনারা ওকে খুঁজে শাস্তি দিন।”

    আমি কথা হারাচ্ছিলাম। এই মানুষগুলো দুদিনের পুলিশি জেরায় ক্লান্ত বিধুর মত বিধুর দাদারও একই মোটিভ ছিল। কিন্তু লোকটা স্থানীয় একটা ইটভাটায় কাজ করে। এক্সট্রা টাকা রোজগারের জন্য ছৌ নাচের দলে নাচে। দোলের দিন রাতে অযোধ্যার এক হোটেলে লোকটার পারফরম্যান্স ছিল। নেহাত ওর অ্যালিবাই পাকা বলে পুলিশ ওকে থানায় তুলে নিয়ে যায়নি। কিন্তু তাতেও যে সে রেহাই পেয়েছে, ব্যাপারটা এমন নয়। এই ধরণের পরিস্থিতিতে বারবার একই কথা জিজ্ঞাসা করে জেরা চলে। কিছুমাত্র ঢিলা দেখলেই, থানায় আটকে রেখে জেরা চলবে।

    লোকটাকে প্রতিনমস্কার করে বললাম, “আমার কিছু অন্য কথা জানার ছিল।”

    বিধুর দাদা একটু ইতস্তত করে একটা মোড়া এনে দিলেন। আমি সেটায় বসে ঘরের ভিতরটায় তাকিয়ে দেখলাম। দুটো পাকা ঘর। একটায় বোধহয় বিধু আর ওর মা থাকে। দ্বিতীয়টায় দাদা পরিবার সমেত থাকেন। ঘরে আসবাব বলতে রট আয়রনের খাট, শোকেস আর একটা বড়সড় টিভি। বিধুর চাকরির সুবাদে সবে সচ্ছলতার মুখ দেখতে শুরু করেছিল পরিবারটি।

    বিধুর দাদার নাম সাধু মাণ্ডি। আমার সামনে আরেকটা মোড়া নিয়ে এসে বসলেন। মাটি থেকে ভাঁপা একটা গরম উঠছিল। খুদেগুলো খেলা থামিয়ে খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর আবার মাটি ছুঁড়ে ছুঁড়ে খেলতে শুরু করল।

    সাধু মাণ্ডি আবার বললেন, “বিধু যা করেছে তার জন্য আমরা খুব লজ্জিত। মাথা ঠাণ্ডা ছেলে ছিল। ইকিরবিকিড় কোনোদিন করতে দেখি নাই। তার মাথায় এসব কখন ঢুকল, কীভাবে ঢুকল…সব গুলিয়ে যাচ্ছে…”

    আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, “দেখুন, বিধুর সঙ্গে আরও একজন ছিল সে রাতে। পুলিশ তাকেও খুঁজছে।”

    “জানি। সেইজন্যেই থানা থেকে বারবার লোক আসে, আর আমাকে খুঁচিয়ে মারে। দুদিন ধরে ভাটায় যেতে পারিনি।” লোকটার মুখে অনেকগুলো ভাঁজ পড়ল, অস্বস্তি, বিরক্তি আর অসহায়তা একসঙ্গে মিশলে যেমন হয়।

    “এমন কাউকে চেনেন যার সঙ্গে মিলে বিধু এ কাজটা করতে পারে? বন্ধুবান্ধব, কোনো পরিচিত?”

    লোকটা দুদিকে মাথা নাড়িয়ে বলল, “নিজের পায়ে নিজে কুড়ুল মারার মত বোকা আর কে হয় ম্যাডাম? বন্ধুর জন্য, পরিচিতের জন্য কে এসব করবে?”

    “এমন কেউ যে বাড়িতে আসত, গত কয়েকমাস যাবৎ বিধুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে মিশছিল?”

    “না। আমরা কিছুই জানি না। জোয়ান মদ্দা ছেলে ছিল। ডিউটির পর কোথায় যাচ্ছে, কী করছে অত খোঁজ রাখতাম না। বিয়েটিয়ে দেব ঠিক করেছিলাম…তার মধ্যে এসব হয়ে গেল…”

    “বিধু কি ওর বাবার মৃত্যুটা নিয়ে খুব গুমরে থাকতো? কোনোদিন বাড়িতে কিছু বলেনি?”

    সাধু আমার দিকে তাকিয়ে বললেন, “কিছু বুঝিনি। বাবার কথা খুব একটা উঠত না। আমরা তো ভয়েই অর্ধেক …”

    “বিধুর চাকরিটা তো ওর বাবার মৃত্যুর সূত্রেই হয়েছে?”

    সাধু চুলের মধ্যে আঙুল চালিয়ে বললেন, “কী লাভ হল! যে কোনো একজনকে চাকরি দেবে বলেছিল। আমার তো পড়াশুনার দৌড় ফাইভ কেলাস অবধি। ও ড্রাইভারি শিখল, স্কুলের পরীক্ষায় পাস দিল। ভাবলাম, সরকারি চাকরি পেয়েছে…এবার সব ঠিক হবে। পাঁচ বছরের মাথায় মাথায় কী সব্বোনাশটা করল…”

    ভিতর ঘর থেকে মহিলাকণ্ঠে একটা কান্নার রোল উঠল। বিধুর মা, বিধুর নাম ধরে কাঁদছিলেন।

    সাধু মাণ্ডি সেদিকে তাকিয়ে বললেন, “মাকে বোঝানো দায়। বাবাকে তো ফেরত পাবো না। বিধুটাও আক্কেল বেচে এমন একটা কাজ করল। সারাজীবন পালিয়ে পালিয়ে বাঁচতে হবে।”

    আমি নিজেকে একটু গুছিয়ে নিলাম। এঁদের আবেগের চোরাবালির তলায় কোথাও একটা সত্যিটা লুকিয়ে আছে। সাধু মাণ্ডিকে জিজ্ঞাসা করলাম, “আপনার বাবার মৃত্যুর কথা মনে আছে?”

    “মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। চাঁদের আলো ছিল। যারা এসেছিল তাদের মুখও চিনতে পেরেছিলাম।”

    “নিশীথ মাহাতো?”

    সাধু আমার কথার উত্তর দিলেন না। চিত্রার্পিতের মত বলে যেতে লাগলেন, “চাঁদের আলোয় সেদিন উঠোন ভেসে যাচ্ছিল। প্রচণ্ড গরম বলে বাবা এই উঠোনটায় খাটিয়ায় ঘুমাচ্ছিল। মা, বিধু আর আমি এই দাওয়ায়। বিধু তখন দশ, আমি পনেরো।

    একটু পরে একটা বাইক গরগর শব্দ তুলে বাড়ির পিছনদিকটায় থামল। দুজন এসে দাঁড়াল উঠোনে। পরনে খাকি পোশাক। পিঠে বড় বন্দুক। ওদেরকে চিনতাম। সেই দিনই সন্ধেবেলা গণসভায় ওদের সঙ্গে বাবার ঝামেলা হয়েছিল। ওদের দলবল মাঝে মাঝেই বাড়িতে এসে চাল ডাল যা পেত নিয়ে যেত। কিছু বললেই বলত, সবার ভালোর জন্য এটুকু করতেই লাগবে। বাবা সেদিন সভায় বলল, এত চাঁদা ওঠে…সেসব দিয়ে লোকের ভালো করো না কেনে…আমরা গরীব মানুষ, আমাদের ছেঁড়া কাঁথায় আরও বড় ছেদ করে কী হবে! ওরা শাসিয়েছিল…বলেছিল মুখ বন্ধ রাখ, নাহলে ঠুকে দিব…” সাধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন।

    “তারপর?”

    “বাবা ক্ষ্যাপা ছিল। সেদিন তাড়ি খেয়েও ছিল। মুখ থেকে ভকভক করে তাড়ির গন্ধ বেরোচ্ছিল, সঙ্গে দুচারটে বাছাবাছা গালি। ওদেরকে বলল, সকাল হতে দে। মোরগের ডাকের বদলে আমি তোদের কীর্তিকাহিনী শুনিয়ে লোকের ঘুম ভাঙাবো। তখনই ওদের চোখমুখ লাল হয়ে গিয়েছিল, বুঝেছিলাম কিছু একটা করবে।”

    সাধু কথা বলতে বলতে দ্রুত নিঃশ্বাস নিচ্ছিলেন। বুঝতে পারছিলাম সেদিনের ঘটনাক্রম চোখের সামনে দেখতে পাচ্ছিলেন।

    “তখন রাত কটা হবে…বারোটা, সাড়ে বারোটা। গরমের চোটে ঘুম আসছিল না। দেখলাম, জমির কোনা বরাবর হেঁটে এসে, নিশীথ মাহাতো আর সুশীল বাস্কে পা টিপে টিপে খাটিয়াটার পাশে এসে দাঁড়াল। ঘুমালে বাবার মুখটা হাঁ হয়ে থাকত। ওরা বন্দুকের নলটা হাঁ মুখে ঢুকিয়ে ট্রিগার টিপে দিল। বাবার মুখের মধ্যে গুলি চলল বলে, আওয়াজটা কেমন যেন দেবে গেল। বাবার শরীলটা খাটিয়ায় একবার লাফিয়ে উঠে তারপর…তারপর একদম ইস্থির…”

    সাধু চুপ করে গেলেন। ওঁর চোখদুটো থেকে আতঙ্কের বিষছাপটা এত বছরেও মলিন হয়ে যায়নি। সেদিকে তাকিয়ে বললাম, “নিশীথের সঙ্গে দেবাশিস মাহাতো আসেনি? ওর ডান হাত?”

    সাধু উপর নিচ মাথা নাড়ালেন। বললেন, “এসেছিল। পরের দিন, সকালে।”

    “পরের দিন?”

    “হ্যাঁ। বাবার বড়িটা তখনও উঠোনে শোওয়ানো। আমি আর বিধু এক কোনায় দাঁড়িয়ে। মা পাগলের মত কেঁদে কেঁদে বাবার বড়িকে কাঁধ দেওয়ার জন্য গ্রামের লোকেদের হাত পা জুড়ছে। কেউ রাজি হচ্ছিল না। সেইসময় সে এসে দাঁড়াল উঠোনে।”

    “কী বলল? আরও ভয় দেখাল?”

    “না তো! অবাক হয়ে দেখলাম, লোকটা বাবার বড়ির পাশে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে চোখদুটো ছুঁল। বাবার চোখদুটো রাতভর ওরকম খোলাই পড়ে ছিল। মাছি ভনভন করছিল চারিদিকে। বডি থেকে গন্ধ ছাড়ছিল। দেবাশিস মাহাতো চোখদুটোর ঢাকনা নামিয়ে দিল, তারপর আমাদের কাছে এগিয়ে এসে আমাদের মাথাদুটোকে নিজের বুকের মধ্যে জাপটে ধরল। লোকটার গায়ের ঘাম আমাদের গায়ে মাথায় মাখামাখি হয়ে গেল। বিধুকে বলল, চিন্তা করিস না, আমি আছি।”

    “দেবাশিস মাহাতো? আপনার ঠিক মনে আছে?” আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম।

    সাধু আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর বললেন, “আপনার খুব কাছের লোক কোনোদিন মারা গেছে?”

    মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম।

    “সেসময় যে মানুষটা আপনাকে কাছে টেনে ছিল, আপনাকে বুকে জড়িয়েছিল, আপনার চোখের জল মুছিয়েছিল, তাকে আপনি ভুলে গেছেন?”

    সাধুর প্রশ্নটা আমাকে ছিটকে মোড়া থেকে উঠিয়ে দিল। যন্ত্রচালিতের মত জিপে উঠতে উঠতে ভাবলাম, আমাকে যে কাছে টেনেছিল সে তো বিশ্বাসঘাতক ছিল। এঁদের যে কাছে টেনেছিল, সেও কি বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? আমি আছি বলে আশ্বাস দিয়ে কোথায় হারিয়ে গেল সে!

    বিভাসকে একটা ফোন করলাম। রঘুনাথপুর কলেজের খবরটা দরকার। বিভাস একবারেই ফোন ধরল। বলল, “আপনাকে এক্ষুণি ফোন করতে যাচ্ছিলাম। দেবাশিস মাহাতো সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য আছে।”

    “কী তথ্য?”

    “লোকটা রঘুনাথপুরে পড়াতো শুধু নয়, এই কলেজের ছাত্রও ছিল। ছাত্র রাজনীতি করত।”

    “আর কী জেনেছ?”

    “প্রথম সারির নেতা ছিল না। পড়ুয়া ধরণের ছেলে ছিল। পরে যখন পার্ট-টাইম লেকচারার পোস্টে জয়েন করে, তখন তলে তলে আলট্রা পলিটিকসের লিফলেট স্টুডেন্টদের মধ্যে বিলোতে শুরু করে। লাইব্রেরিয়ানের তাকে মনে আছে কারণ একজন বন্ধুর সঙ্গে মিলে সে একটা পত্রিকা বার করত। সেটা স্টুডেন্টদের মধ্যে বিলোনোর সময় প্রিন্সিপালের রোষে পড়ে। পত্রিকাটা কলেজ ম্যানেজমেন্ট বাজেয়াপ্ত করে। আর দেবাশিস মাহাতোকে চাকরি থেকে তাড়ানো হয়। কলেজের লাইব্রেরি থেকে পত্রিকার একটা কপি জোগাড় করতে পেরেছি।”

    “কোন বন্ধু? এনি লিড?”

    “না ম্যাডাম।”

    “তার আগে কী করত, কোথায় কোথায় যোগাযোগ রাখত কিছু জানা গেছে?” আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করছিলাম।

    “না ম্যাডাম। লোকটা খুব সামান্য সময়ের জন্য পড়িয়েছে। ২০০৩ এর মাঝামাঝি থেকে ২০০৪ এর প্রথম দিক। কারুর স্পষ্ট করে কিছু মনে নেই।”

    “কারুর সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন?

    “নাহ।”

    “কোনো অল্টারেনেটিভ ঠিকানা, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, যাতে কোনোভাবে ওঁকে ট্রেস করা যায়?” আমি হতাশ হয়ে বললাম।

    বিভাস দুঃখিত স্বরে বলল, “না ম্যাডাম। আর কিছু জানতে পারিনি। আসলে রঘুনাথপুরে তো বাড়ি ছিল না…ঝালদার ছেলে। তাই বোধহয় কারুর কিছু মনে নেই।”

    “হুম। তুমি একটা কাজ করো বিভাস। ঝালদায় সোর্স লাগাও। ভালো করে খোঁজ নাও। লোকটা কোনোদিন ফেরত এসেছিল কিনা, ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছিল কিনা, সেটা জানার দরকার। আশেপাশের বাড়ি, পাড়া প্রতিবেশীদের মধ্যে খোঁজ নাও। অন্তত বাড়ির কাউকে যদি ট্রেস করা যায়, তাকে কনট্যাক্ট করো। লোকটার ছবি-টবি বা অন্য কোনো রেকর্ড পাওয়া গেছে?”

    “নেই ম্যাডাম। কোথাও নেই। না স্টুডেন্ট অ্যাডমিশন রেজিস্টারে লোকটার ফর্ম আছে, না এমপ্লয়ি রেকর্ড বলে কিছু আছে। আমি ওর এমপ্লয়মেন্টের টাইমটা পুরোনো স্যালারি অ্যাকয়েন্টেন্স রেজিস্টার ঘেঁটে বার করলাম। অফিসের লোক বলছে পুলিশ সব রেকর্ড নিয়ে গিয়েছিল।”

    “পুলিশ নিয়ে গিয়েছিল!”

    “হ্যাঁ ম্যাডাম।”

    অবাক হয়ে ভাবলাম, পুলিশ যদি নিয়েই যাবে, তো রেকর্ড নেই কেন? আশ্চর্য তো!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইলিয়াড – হোমার
    Next Article বিসাশন – পিয়া সরকার

    Related Articles

    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    September 12, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }