Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    পিয়া সরকার এক পাতা গল্প320 Mins Read0
    ⤶ ⤷

    কামেন ফাইট্! কামেন ফাইট্!

    পুরুলিয়ার হোটেল সায়নদীপ বেশ বিলাসবহুল হোটেল। সামনেই সাহেববাঁধ, উনবিংশ শতকে স্থানীয় ব্রিটিশ শাসকদের জল যোগানের সুবিধার জন্য এই বিরাট লেকটি খনন করা হয়েছিল। শীতকালে পরিযায়ী পাখিরা ভিড় করে আসে। পুরুলিয়া মিউনিসিপালিটির তরফ থেকে সুবিশাল এই জলাধারে কাশ্মীরের কায়দায় শিকারাভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। শিকারা পয়েন্টের কাছে একটা দুর্দান্ত ক্যাফে আছে। লেকের নীলচে ধূসর জলে, ক্যাফের নিয়ন লাইট পড়ে রঙবেরঙের বিন্দু জ্বলছিল, নিভছিল।

    অভিনন্দন রায় তিনটে ক্যাপুচিনো আর ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছিলেন। পুরুলিয়া এস.পি অফিসে সরকারি কাজে এসেছিলেন। এখন উঠেছেন সায়নদীপে, এখান থেকে কাল ভোরে কলকাতা বেরিয়ে যাবেন। বাঁকুড়ার অপারেশনটার পর, ভদ্রলোকের তিনদিন ছুটি মঞ্জুর হয়েছে।

    ফিশ অ্যান্ড চিপসের প্লেট থেকে একটা চিপস তুলে মুখে দিয়ে অভিনন্দন আমাদের দিকে তাকালেন। মতিদা আমাকে মেসেজেই ব্রিফ করেছিলেন যে ঠিক কী কী বলতে হবে আর কোথায় আসতে হবে।

    “দেবাশিস মাহাতোর ভাই? নিশীথ মাহাতো খুনে বিধু বলে ঐ ছেলেটার সঙ্গে ইনভল্ভড বলে তোমার মনে হচ্ছে? আর ইউ সিওর?” কাটাকাটা উচ্চারণে ডি.আই.জি বলে উঠলেন। ক্ষমতা, সাফল্য আর বুদ্ধিমত্তার অদ্ভুত একটা মিশেল রয়েছে লোকটার মধ্যে। দেখলে সম্ভ্রমে লোকজনের মাথা নুইয়ে আসে।

    আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম।

    “অ্যান্ড হোয়াট মেকস ইউ থিঙ্ক দ্যাট?”

    মতিদা পরবর্তী সাত মিনিটে গত সাতদিনের ঘটনাগুলোর ব্রিফিং দিলেন। অভিনন্দন থুতনিতে হাত দিয়ে সেগুলো চুপচাপ শুনলেন। তারপর বললেন, “কী কী স্টেপস নিয়েছ, লোকটাকে ধরার জন্য?”

    “আপাতত আইডেন্টফাই করার চেষ্টা করা হচ্ছে স্যার। ঝালদায় সোর্স লাগানো হয়েছে। ওখানে কেউ জানে না ও কোথায়। একটা ফেক নাম্বার ইউজ করেছে লোকটা, সেটা ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে।”

    অভিনন্দন ঘাড় নাড়িয়ে বললেন, “ওভাবে হবে না। আই নো দিজ টেরেন লাইক পাম অফ মাই ওন হ্যান্ড। খুব টাফ এখান থেকে লোক খুঁজে বার করা। কে কাকে আশ্রয় দিচ্ছে কিছু ধরতে পারবেন না। বিধুকেও যেমন এতদিনে পারেননি।”

    মতিদা মাথা নামিয়ে স্যরি বললেন। অভিনন্দন সামান্য বিরক্ত স্বরে বললেন, “দেখুন মতিবাবু, আপনি অনেক সিনিয়র। আমি ডি.আইজি থাকাকালীন একটা কেস এরকম আনসলভড অবস্থায় সি.আই.ডির কাছে চলে যাবে, এটা আমি পার্সোনাল ফেলিওর হিসেবে দেখছি। আমাদের টাইম শর্ট। আপনারা দরকারে বাঘমুণ্ডি বেল্টের প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে সার্চ করুন। আয়াম সিওর, এরা দুজন লোকাল ব্যাকাপ পাচ্ছে।”

    “ওকে স্যার।” মতিদা মাথা নাড়ালেন।

    “বাই দ্য ওয়ে,” অভিনন্দন একটা পায়ের উপর আরেকটা পা তুলে দিয়ে খুব রিল্যাক্সড ভঙ্গিতে বসে বললেন, “আমার খুব কৌতূহল হচ্ছে জানতে যে দেবাশিস মাহাতোর মত একটা ড্রেডেড আলট্রাকে আপনাদের হঠাৎ ইনোসেন্ট বলে মনে হল কেন?

    মতিদা আমার দিকে তাকালেন। আমি পরিমল সরকারের ভার্শনটা শোনালাম। অভিনন্দন চিন্তিত মুখে দুবার তিনবার হুম হুম শব্দ করলেন।

    “এসিপি পুরকায়স্থ স্যারকে আমি একটু সাহায্য করতে বলেছিলাম। হয়তো আপনাকে আমার কথা বলেছেন স্যার।” আমি বললাম।

    ডি.আই.জি ভুরু কুঁচকালেন। বললেন, “কে? পি.পি? হ্যাঁ ফোন করে কথা বলবে বলেছিল। কিন্তু আমার সময়-সুযোগের অভাবে হয়ে ওঠেনি।”

    “নিশীথ মাহাতোর খুনে যে দিবাকর বিশ্বাস জড়িয়ে যাবে কে জানতো স্যার!” মতিদা মাথা নাড়িয়ে বললেন, “আপনিই তো হেড করেছিলেন স্যার, দিবাকর বিশ্বাসের মিসিং ইনভেস্টিগেশনটা?” মতিদা কফির কাপ নামিয়ে বললেন।

    অভিনন্দন রায় চেয়ারে হেলান দিয়ে বসে বিষণ্ণ হাসলেন। বললেন, “আনফরচুনেটলি ইয়েস। দিবাকর ওয়জ এ ক্লোজ ফ্রেন্ড টু মি। আমরা একই কলেজে পড়াশুনা করেছি। আর আজ বলতে বাধা নেই, শুধু দিবাকরের ইনভেস্টিগেশন নয়, আই হেডেড দ্য হোল সার্চ-আউট অপারেশন এগেস্ট দ্য মাওয়িস্টস ইন দিস রিজিয়ন। দ্যাট ওয়জ কলড অপারেশন রেড হান্ট।”

    “ইউ ডিড এ ভেরি ইন্সপায়ারিং জব স্যার।” মতিদা বললেন, “মহান সিংয়ের এনকাউন্টারটা আমরা কেউ ভুলিনি।”

    “অল ক্রেডিট গোজ টু মাই টিমমেটস।” ডি.আই.জি অভিনন্দন হেসে বললেন।

    “নিশীথ মাহাতোর ব্যাপারটা তো সত্যি স্যার? মহান সিংকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে লিঙ্কটা উনি দিয়েছিলেন তো?” মতিদা প্রশ্ন করলেন।

    “শুধু নিশীথ মাহাতো কেন? একাধিক ইনসাইডার ছিল। সন্ত্রাসের রাজনীতি কি আর বেশিদিন চলতে পারে মতিবাবু? তবে হ্যাঁ, নিশীথ মাহাতো হ্যাড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তাই ওঁর মৃত্যুতে আমি শকড হয়েছিলাম।”

    “শুধু এরা নয়, গণেশ হুঁইকেও ভুললে চলবে না। সে কিন্তু নিশীথ মাহাতো মারা যাওয়ার জাস্ট এক দিন আগে মুম্বাই আর্থার রোড জেলে মারা গেছে। কে বা কারা মেরেছে সেটা এখনও পরিষ্কার নয়।” আমি বলে উঠলাম।

    ডি.আই.জি রায় ভুরু কুঁচকে বললেন, “তোমার মনে হচ্ছে এগুলো সব কানেক্টেড?”

    “আসলে দ্য পিপলের রিপোর্টটা পড়ছিলাম। হঠাৎ মনে হল এই কানেকশনটার কথা। পুরোটাই কাকতালীয় হতে পারে, আবার নাও হতে পারে।”

    “ঠিকই।” ডি.আই.জি রায় কী যেন চিন্তা করতে করতে সিগারেটটাকে অ্যাশট্রেতে গুঁজে বললেন, “রিসেন্টলি দ্য পিপলের ঐ রিপোর্টটা তো…পড়েছেন নাকি মতিবাবু?”

    “কোন রিপোর্টটা বলুন তো স্যার?”

    “আরে ঐ পুলিশের প্রাক্তন ইনফর্মার, গণেশ হুঁইয়ের সঙ্গে মাওয়িস্ট লিডার নিশীথ মাহাতোর যোগ। রিপোর্টার ভদ্রলোক কিন্তু বেশ খেটেছেন। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, পুলিশের ক্লোজ কেউ ইনফর্মেশন লিক করছে। এত ম্যাসাকার তো এমনি এমনি হয়নি।”

    “ঠিক স্যার। আমি তো ভাবছিলাম, লোকটার কী অসীম ক্ষমতা! সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশকে ও ডাবল ক্রস করে গেছে। অথচ আমরা কিছু বুঝতে পারিনি।”

    “পুরুলিয়া পুলিশের সঙ্গে অফিশিয়ালি গণেশ হুঁইয়ের কোনো কানেকশন ছিল না। এটুকু নিশ্চিন্ত থাকুন। ইনফর্মার হিসেবে এ তল্লাটে ওর ভূমিকা আমার জানা নেই।” অভিনন্দনের চোখে আত্মবিশ্বাস চকচকিয়ে উঠল, “হি কুড বি জাস্ট এ আমর্স ডিলার হিয়ার। কিন্তু পুলিশের কোনো ইনসাইডার ওকে তথ্য পাচার করতেই পারে।”

    “ঠিক। কিন্তু গণেশ হুঁইকে কে ইনফর্মেশন লিক করতো সেটা পরিষ্কার নয়।” আমি বলে উঠলাম।

    অভিনন্দন সরাসরি আমার দিকে তাকালেন। তারপর বললেন, “হ্যাঁ সেটা আমার কাছেও পরিষ্কার নয়। গিভেন দ্যাট, সেসময় গণেশের অস্তিত্ব আমার জানা ছিল না। রাদার জানা সম্ভব ছিল না। ইনটেলিজেন্সের তরফ থেকে কোনো খবর আসেনি আমাদের কাছে।”

    “ঠিকই স্যার। সেসময়কার পরিস্থিতি যা ছিল, আমি নিজে তো দেখেছি।” মতিদা বলে উঠলেন।

    “আপনি যেন কোথায় পোস্টেড ছিলেন?”

    “পুরুলিয়া সদরে স্যার।”

    অভিনন্দন রায় আর মতিলাল মহান্তি নিজেদের মধ্যে পুরোনো কথা বলছিলেন। আমার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরছিল।

    ডায়েরির পাতাগুলোর জেরক্সে চোখ বুলালাম। ডি.আই.জি রায়ের দিকে বাড়িয়ে বললাম, “এই কবিতাগুলো আসলে ভাবাচ্ছে আমাকে। কতগুলো শব্দের অর্থ বুঝতে পারছি না। রাজা বলতে দিবাকর বিশ্বাস কাকে মিন করেছেন ক্লিয়ার নয়।”

    ডি.আই.জি আমার থেকে কাগজগুলো নিয়ে আরেকবার চোখ বোলালেন। তারপর বললেন, “আমার বেঙ্গলি রিডিং খুব পুওর। বিলাসপুরে স্কুলিং তো। একটু পড়ে শোনাও।”

    আমি কটা কবিতা পড়ে শোনালাম। ডি.আই.জি রায় খুব মন দিয়ে শুনলেন।

    “দিবাকরের এরকম উদ্ভট শখ ছিল। সরাসরি কথা না বলে, ছন্দে আর হেঁয়ালিতে বলত। হি ওয়জ ভেরি ট্যালেন্টেড অ্যাক্সুয়ালি। বাট আই হ্যাভ নো ক্লু হোয়াট হি মেন্ট হিয়ার।” অভিনন্দন রায় কাঁধ ঝাঁকালেন।

    “ডক্টর উমানাথনকে নিয়ে আপনার কী ধারণা স্যার?”

    ডি.আই.জি রায় আমার দিকে পূর্ণদৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, বলতে চাইছ?”

    “না মানে, সি.আই.ডি ওকে জেরা করেছিল। কারণটা কি শুধুই দেবাশিস মাঁহাতো বা দিবাকর বিশ্বাসের সঙ্গে ওঁর পরিচয়?”

    অভিনন্দন রায়ের নীলচে চোখে আবার সেই আভাটা ফুটে উঠল যেটা প্ৰথম দিন এস.পি অফিসে দেখেছিলাম।

    “ইউ হ্যাভ গ্রেট ইনটিউশন অফিসার। এই সম্ভাবনার কথা তো কোনো ইনভেস্টিগেশন ফাইলে নেই! ডিড ইউ অ্যাক্সেস সি.আই.ডি ফাইলস?”

    “ইয়েস স্যার। বাট এটা জাস্ট এ হাঞ্চ।” আমি বললাম।

    অভিনন্দন রায় আমার দিকে তাকিয়ে গভীর হাসলেন। তারপর বললেন, “ডক্টর উমানাথনকে নিয়ে অনেকদিন ধরেই আমার সন্দেহ ছিল। হি হ্যাড দ্য পারফেক্ট চান্স টু বি দ্য ক্লোজ এইড টু দ্য মাওয়িস্টস। পুলিশের নীচুতলাতে ওর বিরাট প্রভাব। গেরিলা জোনগুলোয় বাইরের লোকেদের মধ্যে একমাত্র উমানাথনের অ্যাক্সেস ছিল। মেডিক্যাল ক্যাম্প করতেন বলে, মাওয়িস্টরা ওকে অ্যালাউ করত। সি.আই.ডি ওকে জেরা করেছিল, কিন্তু কোনো লিড পায়নি। আজ এতগুলো বছর পরে তোমার যেমন হাঞ্চ হচ্ছে, ঠিক একই হাঞ্চ আমারও হয়েছিল। আমি সি.আই.ডিকে সে কথা জানিয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি পাবলিকের ঝামেলার ভয়ে, মিনিস্ট্রি থেকে নির্দেশ এল যে সলিড এভিডেন্স না থাকলে ছেড়ে দিতে।”

    “উনি ছাড়া পেয়ে গিয়েছিলেন?”

    “বিনা বাক্যব্যয়ে। কোনো চার্জ ফ্রেম করা হয়নি। অথচ ইনসাইডার হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা ওঁরই ছিল।”

    মতিদা একটু উসখুশ করছিলেন। ডি.আই.জি রায় ওঁর দিকে তাকিয়ে বললেন, “দেখুন মতিবাবু, জনমোর্চার তরফ থেকে ওঁর বিরুদ্ধে অনেকদিন ধরে অভিযোগ আসছে, নিশীথের সঙ্গে ওঁর বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছে। বিশেষত শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার পর সেটা চরমে উঠেছিল। কেন সেটা ভেবে দেখেছেন কি?”

    মতিদা কোনো উত্তর দিতে পারলেন না। ডি.আই.জি রায় বলে চললেন, “দেখুন শত্রুতা নানাকারণে হতে পারে। একসময়ে মিলেমিশে কাজ করেছেন, এখন সমীকরণ বদলেছে। হয়তো নিশীথ মাহাতোর পলিটিকাল কেরিয়ার আপরাইজিং দেখে ডক্টর উমানাথন ওঁকে ব্ল্যাকমেইল করছিলেন। নিশীথের বাড়িতে দিবাকর বিশ্বাসের অ্যাটাচি ছিল। নিশীথও হয়ত উল্টো ভয় দেখিয়েছিলেন। এরকমও হতে পারে, বিভিন্ন জায়গা থেকে যে টাকাপয়সা রোজগার করছিল নিশীথ মাহাতো…ইউ নো বাই ভেরিয়াস সোর্সেস, ঘুষ হতে পারে, চাঁদা হতে পারে…উমানাথন সেই টাকার ভাগ চেয়েছিলেন। নিশীথ রাজি হননি। সো আউট অফ রেজ, হি ডিসাইডেড টু কিল নিশীথ মাহাতো উইথ দ্য হেল্প অফ বিধু মাণ্ডি অ্যান্ড শিবাশিস মাহাতো।”

    “মানে এদেরকে ব্যবহার করে?” মতিদা সামান্য অবাক হয়ে বললেন।

    ডি.আই.জি রায় আবার শ্রাগ করলেন। বললেন, “ভেবে দেখুন। অসম্ভব কি? আপনারা ফর্মাল একটা ইন্টেরোগেশন করুন। আমি এস.পিকে বলে দিচ্ছি।”

    “স্যার, উমানাথন এখন বাইরে। কাল সকালে ফিরবেন।”

    “তবে স্টেশন থেকেই ওঁকে তুলুন। বিধু আর শিবাশিস কোথায় উনি নিশ্চয়ই জানেন। ইন্টেরোগেট হিম ইন পুরুলিয়া। রঘুরামও থাকতে পারবে।” রাত সাড়ে আটটা বাজছিল। সাহেববাঁধকে ডানদিকে রেখে চওড়া রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মতিদা বললেন, “অনেককাল আগে একটা হলিউডি সিনেমা .. দেখেছিলাম। খুন খারাপির সিনেমা, দুটো রাইভ্যাল দল। শেষে দেখা গেল যে নায়ক, আমেরিকান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পাচার টাচার করার বিরুদ্ধে তদন্ত টদন্ত করে, সে আদতে চীনের এজেন্ট। উমানাথনের ব্যাপারটা আমার তেমন ফিল্মি কায়দার লাগছে।”

    মতিদার কথায় হেসে ফেললাম। বললাম, “আপনি বোধহয় ভিলেনের চেয়ারে উমানাথনকে একেবারে বসাতে পারছেন না, তাই না?”

    মতিদা আমার কথার উত্তরে কী যেন বলতে গিয়ে থেমে গেলেন। ওঁর ফোন এল একটা। ফোনে দু একটা কথার পরে, “আচ্ছা আচ্ছা! ও বলরামপুরে….আচ্ছা আচ্ছা…পোস্টমর্টেমে পাঠিয়েছ?” বলে ফোনটায় কিছুক্ষণ কথা বললেন।

    ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে বললেন, “ও অন্য একটা কেসের ব্যাপার। দিব্যজ্যোতির নাম্বারটা একবার দে তো।”

    আমি ফোনটা পকেট থেকে বার করতে গিয়ে মতিদার মুখের দিকে তাকালাম। মতিদা যেন হঠাৎ কেমন থমকে গেছেন। মুখটা কেমন যেন রক্তশূন্য সাদা লাগছিল।

    “কী হয়েছে মতিদা?”

    “ব্যাপারটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল রে। এইমাত্র বলরামপুরের এস.আই একটা পি.এমের ব্যাপারে জানাতে মনে পড়ল।”

    “কী কথা?”

    “উমানাথনের পুরো নাম নরেন্দ্র কাট্টাসেরি উমানাথন। এন.কে উমানাথন।” আমি মতিদার মুখের দিকে তাকিয়ে থাকলাম। যা শুনলাম সেটা ঘিলুতে রেজিস্টার হতে সময় লাগল।

    মতিদা চাপা চিৎকার করে বলে উঠলেন, “বুঝছিস না! দিবাকর বিশ্বাসের খাতার রাজা…রাজা শব্দের সমার্থক শব্দ…নরেন্দ্র!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইলিয়াড – হোমার
    Next Article বিসাশন – পিয়া সরকার

    Related Articles

    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    September 12, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }