Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    পিয়া সরকার এক পাতা গল্প321 Mins Read0
    ⤶ ⤷

    তালটি ঠুকে তাক ক’রে যাই তীর ধনুকে

    তালটি ঠুকে তাক ক’রে যাই তীর ধনুকে

    ইলেকট্রনিক মিডিয়াতে গতরাতে খবরটা ফ্ল্যাশ হচ্ছিল। নিশীথ মাহাতোর খর্বকায় চেহারা, মাথাজোড়া টাক, আর মোটা নাকের নিচে কাঁচাপাকা গোঁফওয়ালা ছবিসমেত। ‘বাঘমুণ্ডির জঙ্গল থেকে প্রাক্তন মাওবাদি সমাজসেবী নিশীথ মাহাতোর বিকৃত মৃতদেহ আবিষ্কার। সন্দেহভাজন হিসেবে দোকানের কর্মচারী গ্রেফতার। তদন্তের সূত্রে উঠে আসছে একাধিক নাম। মাওবাদি যোগাযোগকে একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।’

    খবরে কালকের ক্রাইমসিনের ছবি বারবার ফ্ল্যাশ হচ্ছিল। বাঁশের গর্তগুলো দেখিয়ে রিপোর্টার কালকের ঘটনার যথাসম্ভব নারকীয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন। কোনো একটা চ্যানেলে দেখলাম ঘটনাটার একটা মেলোড্রামাটিক নাম দিয়েছে, “নিশীথের শরশয্যা!” চরম বিশৃঙ্খলা ঠেকাতে গোটা এলাকা জুড়ে নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

    অসীমকে কাল গভীর রাতে ওর বাড়ি থেকে তুলে আনা হয়েছে। সোনালি মাহাতোর সঙ্গে অসীমের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল বলে জানা গেছে। বিবাহ বহির্ভূত ভাবে সেটা চলছিল কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ হবে। অসীম যে সে রাতে অনেক গভীর রাতে বাড়ি ফিরেছে তা কনফার্ম করেছে ওর বাড়ির মালিক। মোবাইল টাওয়ার লোকেশনে ওকে চড়িদায় উপস্থিত দেখাচ্ছে। রাত ১২টার পর ওর মোবাইল সুইচড অফ হয়ে গেছে, তার পর থেকে ও কোথায় ছিল কিছুই সেরকম পরিষ্কার নয়।

    আমি একটা মনিটরের দিকে তাকিয়ে ছিলাম। ফ্রেমটা স্থির। শুধু লোকজন নড়ছে, চড়ছে; নির্বাক চলচ্চিত্রের মত। ফ্রেমটাকে মাউজ ক্লিকে পজ করে মতিদা বললেন, এই ফুটেজটা একটা এটি.এমের বাইরের সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া। এটাই বাঘমুণ্ডি থানার আন্ডারে শেষ এ.টি.এম। আর নিশীথ মাহাতোর দোকানের সবথেকে কাছের এ.টি.এমও বটে। এই রাস্তা ধরেই খুনীকে খয়রাবেড়ার দিকে যেতে হবে।

    “হুঁ। চিনি তো।”

    “ডাক্তার বলেছেন অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেথ রাত সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে। এখানে রাত দশটা থেকে ভোর চারটা অবধি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। নাথিং সাসপিশাস অ্যাক্সুয়ালি। চারটে গাড়ি পাস করেছে। দুটো সুমো, একটা ইন্ডিকা, একটা পুলিশের রেগুলার পি.সি.আর ভ্যান। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সব নর্মাল।”

    “কী আশ্চর্য! আচ্ছা এই পি.সি.আর ভ্যানও তো কোনো সাসপিশাস অ্যাক্টিভিটি নোট করেনি? তাহলে তো কন্ট্রোল রুমে খবর আসত?”

    “না। কোনো খবর নেই সেরকম।”

    “আচ্ছা এই একটা রাস্তা দিয়েই কি খয়রাবেড়া যাওয়া যায়?”

    “না। অযোধ্যা পাহাড়ের দিক দিয়েও যাওয়া যায়। কিন্তু ওদিকে রাতে টহল আছে। ভোটের জন্য চেক পোস্ট বসেছে কদিন আগে। প্রতিটা গাড়ি চেক হচ্ছে। ওদিকটা দিয়ে নিয়ে যাবে না।” মতিদা আমার দিকে ঘুরে বললেন।

    আমি হতাশভাবে মাউজ ক্লিক করে করে একের পর এক ফুটেজ দেখে গেলাম।

    “অসীমকে জেরা করার সময় এই পয়েন্টটায় চাপ দিতে হবে। বডি কীভাবে নিয়ে গেল খয়রাবেড়ায়!” মতিদা একটা ফাইল ঘাঁটতে ঘাঁটতে বললেন।

    “আমরা কি অসীমকে খুনী ধরেই চলব?”

    মতিদা অবাক হয়ে তাকিয়ে বললেন, “মানে! অন্য কোনো অপশন আছে নাকি?”

    “না…মানে…”

    মতিদা হাতের ফাইলটা এগিয়ে বললেন, “ফরেনসিক প্যাথোলজিস্টের রিপোর্টটা পড়। দুরকম ব্লাড স্টেইন পাওয়া গেছে দোকানে, একটা বি পজিটিভ, আরেকটা এ নেগেটিভ। প্রথমটা অসীমের ব্লাড গ্রুপ, দ্বিতীয়টা নিশীথ মাহাতোর।”

    ভোর সাড়ে পাঁচটা বাজছিল। আমি এক কাপ ধোঁওয়া ওঠা চা হাতে নিয়ে মতিদাকে দিলাম। কোনো উত্তর দিলাম না।

    মতিদা ফাইলে নোট নিতে নিতে বললেন, “ঝালদার কেসটায় অসীম নাকি সাক্ষীদের প্রভাবিত করতে চাইছিল। নিশীথ মাহাতো রাজি হচ্ছিলেন না। অসীমের বোনের বিয়ে সামনে। টেন্সড ছিল। চাকরি থেকে বসে যাওয়ার ভয়ে এমন ঘটনা ঘটাবে, জাস্ট ভাবা যাচ্ছে না।

    “এই কথাগুলো কে বলল মতিদা?”

    “শ্যামল। ও তো স্টেটমেন্ট দেবে বলছে। অনেক দিন ধরেই চলছিল নাকি ঝামেলা।”

    “আচ্ছা!” আমি অন্যমনস্কভাবে বললাম।

    “কী ভাবছিস?” মতিদা লেখা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন। আমি ইতস্তত করে বললাম, “আপাতত দুটো খটকা। অসীম বুধবার সকালে কথাপ্রসঙ্গে আমাকে জানায় যে ওর হাত কেটেছে। কিন্তু যে মঙ্গলবার রাতেই একটা খুন করেছে…সে এই তথ্যটা পরের দিন জেনেবুঝে আমাকে দেবে কেন?”

    “আর দ্বিতীয় খটকা?”

    “হেমন্তর উইটনেস। অসীম সাক্ষী রেখে খুন করবে?”

    “এ তো সহজ হিসাব। সোনালি, হেমন্ত, অসীম…সব তো মিলিত এরা…তিনজনে মিলে ঘটনাটাকে ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করেছে….খুবই পরিচিত মোডাস অপারেন্ডি…”

    “ভীষণ পরিচিত বলেই খটকা লাগছে। অসীম, হেমন্তর মত একটা ভীরু ছেলের সাক্ষীর উপর এতটা নির্ভর করবে? সোনালি মাহাতোই বা দোকানে রক্তপাত দেখে অসীমকে এতবার ফোন করবে কেন?”

    “কী বলতে চাইছিস?”

    “আপাতত এটাই যে অসীম যদি খুন করেও থাকে, সেই ব্যাপারটা সোনালির জানা ছিল না বলে মনে হয়। দোকানে ঢুকে ও কিছু একটা আন্দাজ করে আর হেমন্তর সঙ্গে মিলে ব্যাপারটাকে একটা ডাকাতির রূপ দেওয়ার চেষ্টা করে।”

    “মানে পুলিশ ব্যাপারটাকে যাতে ডাকাতি ভেবে বিভ্রান্ত হয়?”

    “হ্যাঁ। আমার কেন যেন মনে হচ্ছে, অসীম যে সে রাতে দোকানে আসবে বা নিশীথ মাহাতোর সঙ্গে ওর যে একটা ঝামেলা হতে পারে সে কথা সোনালি জানত।”

    “তাতে কিন্তু অসীমের কেসটাই আরও দুর্বল হচ্ছে দর্শনা,” মতিদা কলমে ঢাকনা লাগাতে লাগাতে বললেন, “সমস্ত সারক্যামস্ট্যানশিয়াল এভিডেন্স অসীমের বিরুদ্ধে। ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলে আর কিছু দেখতে হবে না। ওর অ্যারেস্ট কেউ ঠেকাতে পারবে না! তোর যুক্তিগুলো ধোপে টিকবে না।’

    “কিন্তু মতিদা, যে খুনটা ও দোকানেই করতে পারত, সেটা এত দূরে কষ্ট করে করতে গেল কেন!” আমি অধৈর্য হয়ে বললাম।

    “রাগ থেকে। দীর্ঘদিন ধরে রাগ জমিয়ে রেখে প্ল্যান করে খুনটা করা হয়েছে।” মতিদা শান্তভাবে বললেন।

    “এক্সাক্টলি!” আমি টেবিল চাপড়ে বললাম, “যে পরিমাণ রাগ থেকে এই খুনটা করা হয়েছে, সেরকম রাগ ঘটার কি কোনো কারণ ঘটেছিল?”

    “সেটা অসীমকে ভালো করে জেরা করলেই বোঝা যাবে। ঘটনাটাকে ডাকাতি আর কিডন্যাপিংয়ের রূপ দিতেও এরকম করতে পারে ও। ভুলে যাস না, এর আগে ওর বিরুদ্ধে মাথা গরম করে গুলি চালানোর অভিযোগ আছে। আমি ওকে একেবারেই ক্লিন চিট দিতে পারছি না, যতই আমার কলিগ হোক না কেন!” মতিদা একটু শক্তভাবে বললেন।

    “আমি তা বলছি না মতিদা…অসীম নিশ্চয়ই খুন করতে পারে…. মোটিভ আর সুযোগ দুটোই যখন আছে…জাস্ট জেরায় বসার আগে আমি পয়েন্টসগুলো সাজিয়ে নিতে চাইছিলাম। খটকাগুলো আপনার সঙ্গে শেয়ার করছি, উত্তর পাচ্ছি না বলেই।”

    “আচ্ছা বল।” মতিদা হাল ছেড়ে দিয়ে বললেন।

    “হত্যার পদ্ধতিটা কেন মাওয়িস্ট ঘেঁষাই হতে হল? কেমন যেন একটা এক্সিকিউশন, একটা প্রতিশোধমূলক হত্যার স্টেজ সাজানো হয়েছে মনে হল না?”

    মতিদা ঘাড় নাড়িয়ে বললেন, “অথচ মাওয়িস্টরা কিন্তু কোনো ক্লেইমই করেনি। আর নিশীথ মাহাতোর মত হাই প্রোফাইল বিশ্বাসঘাতককে এক্সিকিউট করে ওরা চুপচাপ থাকবে এটা অবিশ্বাস্য!”

    “একদমই। কিন্তু অসীমকে যদি খুনী ভেবে নিই, তাহলে ও এরকম একটা পদ্ধতি ভাবল কেন?”

    “তুই বুঝতে পারছিস না দর্শনা। খুনের মোটিভ পাওয়া গেছে, ওর দোকানে যাওয়ার সাক্ষী আছে, বাকি ফরেনসিক রিপোর্ট মিলে যাবে বলেই মনে হচ্ছে…এমন অবস্থায়…”

    “তাহলে যেটা মিলছে না সেটা বলি?” আমি সোজা হয়ে বসে বললাম। “কী!”

    “হেমন্তর বাড়ি থেকে উদ্ধার এক লাখ কুড়ি হাজার টাকার বান্ডিল। এই টাকাটার উৎস যদি নিশীথ মাহাতোর ড্রয়ার হয়, তবে এত টাকা সেখানে কী করছিল?”

    “সে তো কত প্রয়োজনেই থাকতে পারে। হয়তো ব্যাঙ্ক থেকে তুলেছেন।”

    “তোলেননি। আমি স্টেটমেন্ট চেক করেছি।” আমি জোর গলায় বললাম। “তাহলে হয়তো কেউ দিয়ে গেছে?”

    “কে সে?”

    “সেটা বলা এই মুহূর্তে সম্ভব নয়। আরেকটু খোঁজখবর করতে হবে।”

    “আমি কি খোঁজখবর শুরু করে দেব?”

    মতিদা একটু দোনামনা হয়ে বললেন, “আচ্ছা কর। কিন্তু এ তো ওপেন অ্যান্ড শাট কেস। অসীমের হাজতবাস ঠেকায় কে! আমি শুধু ভাবছি উমানাথনের প্রতিক্রিয়াটা কী হবে?”

    “ডাক্তার উমানাথন? কেন! তাঁর সঙ্গে এর কী সম্পর্ক?” আমি অবাক হয়ে বললাম।

    মতিদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, “উমানাথনের কেসটা তোকে একদিন ডিটেইলে বলব। খুব ইন্সপায়ারিং গল্প। ভদ্রলোক দিলদরিয়া মানুষ। এই অসীম, বিধু, আরও কিছু ছেলেপিলে আছে আমাদের পুলিশেই, উমানাথনকে এরা নিজেদের দ্বিতীয় জনক ভাবে। পড়াশুনা করানো, চাকরির পরীক্ষা দেওয়ানো, একেবারে হাত ধরে পথ চলতে শিখিয়েছেন ভদ্রলোক। এই সব করতে গিয়ে নিজে বহুবার বিপদেও পড়েছেন। খুব দুঃখ পাবেন অসীমের খবরে।”

    “গল্পটা এখনই বলুন না।”

    মতিদা কিছু বলার আগেই একজন কনস্টেবল এসে জানাল বড়েরিয়া থেকে অসীমের মা বাবা এসেছেন। কান্নাকাটি করছেন আর অসীমের সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন। মতিদা হাতের ঘড়ির দিকে তাকিয়ে বললেন, “এখন সম্ভব নয়। এখন ইন্টেরোগেশনে ঢুকব। আজই কোর্ট থেকে রিম্যান্ডের ব্যবস্থা করতে হবে। অপেক্ষা করতে বলে দাও।” মতিদা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন।

    অফিসের বেঞ্চে অপেক্ষারত দুই শীর্ণদেহ বৃদ্ধ-বৃদ্ধা, শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ছিলেন। আমাকে আর মতিদাকে দেখে উঠে দাঁড়িয়ে হাতজোড় করলেন ওঁরা। মতিদা প্রতিনমস্কার করে বসতে বললেন ওঁদের। তারপর ইন্টেরোগেশন রুমের দিকে এগিয়ে গেলেন।

    মতিদার পিছন পিছন যেতে যেতে অন্য একটা ঘটনা নজরে এল আমার। লেডিজ লকাপে সোনালি মাহাতো উঠে বসে আছে। নিশীথ মাহাতোর মৃত্যুর খবরে এক ফোঁটা কাঁদেনি মেয়েটা! ওর বডি ল্যাংগুয়েজটা অদ্ভুত। হাঁটুদুটো ভাঁজ করা, দু হাতের আঙুলগুলো ইন্টারলক করে হাঁটু দুটোতে জড়ানো, চোখে তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা; শ্যামল ব্যানার্জি ডিউটিতে ঢুকছিলেন সেসময়। আমার মনে হল সোনালির দৃষ্টিতে এস.এইচ.ও ব্যানার্জি জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবেন!

    ***

    অসীম একটা চেয়ারে গুটিয়ে বসেছিল। মাথা ঝুঁকিয়ে কী যেন ভাবছিল। আমরা ঘরে ঢুকতেই মাথা উঁচু করে দেখল। এক রাতের মধ্যে ওর বয়স দশ বছর বেড়ে গেছে। চোখের তলায় আই ব্যাগ গজিয়েছে, চোয়াল ভেঙে গেছে। অসীমকে ক্লান্ত আর বিষণ্ন দেখাচ্ছিল।

    মতিদা চেয়ার টেনে বসে গম্ভীর স্বরে বললেন, “এই ঘটনায় তোমাকে কোনোদিন জেরা করতে হবে, একেবারেই ভাবিনি অসীম! তোমার কী সমস্যা হচ্ছিল, একবার যদি কাউকে খুলে বলতে!”

    অসীম মতিদার দিকে তাকাল। নিষ্পলক দৃষ্টি।

    “সমস্ত এভিডেন্স এখন তোমার বিরুদ্ধে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছ আলাদা করে সহযোগিতার কথা মনে করিয়ে দিতে হবে না বোধহয়?”

    “কী জিজ্ঞাসা করবেন করুন।” অসীম ক্লান্ত গলায় বলল।

    “সময় নষ্ট না করে, সরাসরি মঙ্গলবার রাতের কথা জিজ্ঞাসা করি। সেই রাতে তুমি নিশীথ মাহাতোর দোকানে গিয়েছিলে কেন?”

    অসীম কোনো উত্তর দিল না।

    মতিদা চেয়ারটাকে টেনে সামনে এগিয়ে বসে বললেন, “দেখ অসীম, তোমার সেদিন দোকানে ঢোকার, নিশীথ মাহাতোর সঙ্গে দীর্ঘ ঝামেলার, তাঁর সঙ্গে তোমার কথোপকথনের… প্রত্যেকটি ব্যাপারে সাক্ষী আছে। সেই দীর্ঘ প্রসেস, দীর্ঘ জেরায় আমাদের যেতে বাধ্য করবে? না, ব্যাপারটা ছেঁটে ছোট করবে?”

    অসীমের মুখের পেশীগুলো শক্ত হচ্ছিল। ওর মনোভাব কিছুটা হলেও বুঝতে পারছিলাম। এতদিন টেবিলের এপারে থেকে অভ্যস্ত যে, সে কোনো ঝানু আসামির মত নো কমেন্টস বলে প্রশ্ন এড়িয়ে যেতে পারে না। তাহলে গায়ে যে সন্দেহভাজনের ছাপটা পাকাপাকিভাবে পড়ে যায়, সেটা তার থেকে বেশি আর কে জানবে!

    মতিদা অধৈর্য হয়ে বললেন, “তাহলে তুমি কিছু বলবে না? বেশ…” চেয়ারটা টেনে মতিদা ওঠার উপক্রম করলেন।

    “আমি নিশীথ মাহাতোকে রিকোয়েস্ট করতে গিয়েছিলাম। ঝালদার কেসটায় যদি কোনো সাহায্য করতে পারেন।” অসীম অস্ফুটে বলে উঠল।

    “প্রথম থেকে বল।”

    অসীম একটু থমকাল। তারপর বলল, “সেদিন ডিউটির পর আমি সরাসরি দোকানে যাই। তখন হেমন্ত দোকান থেকে বেরোচ্ছিল। নিশীথদা হিসেবনিকেশ করছিলেন। আমি গিয়ে ঝালদার কেসে সাহায্য চাই। তারপর …”

    “নিশীথ মাহাতো তখন হিসেবনিকেশ করছিলেন না খাচ্ছিলেন?” আমি ওকে থামিয়ে জিজ্ঞাসা করলাম।

    “হিসেব করছিলেন।” অসীম আমার দিকে তাকিয়ে বলল।

    “তুমি ঝালদার ঘটনায় নিশীথ মাহাতোর সাহায্যই চাইলে কেন?” মতিদা প্রশ্ন করলেন।

    “ওদিকে ওঁর চেনাশুনা আছে…যদি কিছু করতে পারেন।”

    “কীরকম সাহায্য চেয়েছিলে?”

    “ঝালদার কেসে অনেক সাক্ষী ছিল। আমি কোন পরিস্থিতিতে গুলি চালাতে বাধ্য হয়েছিলাম, অনেকেই দেখেছে। কিন্তু এখন আর কেউ সাক্ষী দিতে চাইছে না। তাই নিশীথদাকে রিকুয়েস্ট করতে গিয়েছিলাম, যদি তাদের বুঝিয়েটুঝিয়ে রাজি করানো যায়।”

    “ব্যাস, এটুকুই?”

    অসীম সামান্য থেমে বলল, “তারপর… নিশীথদা সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দেন। আমি রিকুয়েস্ট করি, উনি রাজি হন না… কথাকাটাকাটি…. তর্কাতর্কি হয়।”

    “এই নিয়ে কতবার তুমি নিশীথ মাহাতোকে অ্যাপ্রোচ করেছে?”

    “সাত আট বার হবে।” অসীম একটু ভেবে উত্তর দিল।

    “তোমার বোনের বিয়ে কবে?”

    “অক্টোবরে।” অসীম মাথা ঝুঁকিয়ে বলল।

    “টাকাপয়সার যোগাড়যন্ত্র হয়েছে?”

    “করার চেষ্টা করছিলাম।” অসীমের মুখটা কালো হয়ে গেল।

    “আর সাসপেনশন নিয়ে যে এনকোয়ারি বসেছে, তার শুনানি কবে?”

    “সামনের মাসের আঠারো তারিখ।”

    “সাসপেনশন হলে উইদাউট পে তে থাকতে, বোনের বিয়ে ভেস্তে যেত। তাই তো?”

    অসীম কোনো উত্তর দিল না। প্রচণ্ড অস্বস্তি নিয়ে ঘাড়ে হাত বুলাল।

    “নিশীথবাবুর সঙ্গে তো অনেকদিনই কথা হচ্ছে, এইবারই এরকম তর্কাতর্কি হয়, না আগেও হয়েছিল?”

    অসীম মতিদার দিকে চোখ ঘুরাল। তারপর বলল, “এর আগে সাহায্য করবেন বলেছিলেন…সেদিন…না বলে দিলেন।”

    “বেশ। তারপর কী হল?” মতিদা ঝড়ের গতিতে নোট নিচ্ছিলেন।

    “তারপর কিছু না। ঝগড়াঝাটির সময় ধাক্কাধাক্কির ফলে আলমারির কাচে আমার হাতটা কেটে যায়। তারপর…

    “দাঁড়াও।” মতিদা অসীমকে থামিয়ে বললেন, “কে কাকে ধাক্কা মেরেছিল?”

    অসীম একটু ইতস্তত করে বলল, “ঠিক ধাক্কা নয়। আমি নিশীথদার কাঁধ ধরে…”

    “থেমে গেলে কেন? বলো বলো!”

    অসীম ঢোক গিলে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, “আমি উত্তেজনার বশে নিশীথদার কাঁধ ধরে ফেলেছিলাম। নিশীথদা জোর করে আমার হাত সরিয়ে দিতেই হাতটা আলমারির কাচে গিয়ে লাগে। আর কেটে যায়।”

    “তারপর?” মতিদা লেখা থামিয়ে জিজ্ঞাসা করলেন। “তারপর কিছু না। আমি বেরিয়ে আসি।”

    “বেরিয়ে কোথায় গিয়েছিলে?” আমি জিজ্ঞাসা করলাম। “মাথার ঠিক ছিল না। এদিক ওদিক ঘুরে বেরাচ্ছিলাম।”

    “কটার সময় বেরোও ওখান থেকে?”

    অসীম ভুরু কুঁচকে মনে করার চেষ্টা করে বলল, “পৌনে বারোটা…বারোটা হবে…এক্সাক্ট মনে নেই।”

    “তোমার ফোন সুইচড অফ ছিল কেন?” আমি আবার জিজ্ঞাসা করলাম। “ভালো লাগছিল না। তাই বন্ধ করে দিয়েছিলাম।”

    “পলাশপ্রিয়া থেকে বেরিয়ে কী করেছিলে তার কোনো সাক্ষী আছে?” অসীম দুদিকে মাথা নাড়িয়ে বলল, “নাহ! এমনি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। মাঠে ঘাটে বসেছিলাম। কেউ দেখেছে কিনা জানি না।”

    “কোনো সাক্ষী থাকবে না। তার কারণটা আমি বলছি,” মতিদা পাশ থেকে কঠোর গলায় বলে উঠলেন, “সেদিন ঝগড়াঝাটির পর তুমি সংযম হারাও। তোমাদের মধ্যে একপ্রস্থ ধস্তাধস্তি হয়। কাচে তোমার হাত কাটে। আহত অবস্থায় তুমি আরও ক্ষিপ্ত হয়ে ওঠো। নিশীথ মাহাতোকে তাড়া করো। যেহেতু সেসময় শাটার ফেলা ছিল, প্রাণ বাঁচাতে নিশীথবাবু করিডরের দিকে দৌঁড়ান। তুমি পিছনে তাড়া করো। তারপর মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেল।”

    “নাহ! না।” অসীম মাথা নাড়িয়ে অস্বীকার করল।

    “তাতেও তোমার রাগ কমেনি, তুমি মনে মনে ঠিক করো, লোকটাকে মেরেই ফেলবে।”

    “না।” অসীম আবার অস্বীকার করল।

    “এরপর তোমার মনে হয়, এই খুনটাকে একটা অপহরণের রূপ দিলে ভালো হয়। তোমার প্ল্যান ছিল, যে সেদিন তুমি শেষ দেখে ছাড়বে।”

    “না! আপনি ঠিক ভাবছেন না।” অসীম প্রতিবাদ করে বলল।

    মতিদা কর্ণপাত না করে বলে চললেন, “এরপর তুমি বাইরে যাও, বস্তা আনো, নিশীথ মাহাতোকে ভরো, তারপর খয়বাবেড়ায় নিয়ে গিয়ে মাওয়িস্ট কায়দায় লোকটাকে বাঁশের কঞ্চির মাথায় গেঁথে ফেল। তারপর সোনালি মাহাতোর সঙ্গে মিলে একটা ডাকাতি এবং অপহরণের মিথ্যে কেস সাজাও।”

    “সোনালি! ও এর মধ্যে কোথা থেকে এল!” অসীম যেন আকাশ থেকে পড়ল।

    “হ্যাঁ। সোনালি মাহাতো, যে তোমার সঙ্গে প্রথম থেকে এই প্ল্যানে ছিল। নিশীথবাবুকে কীভাবে সরালে অসীম?”

    “দাঁড়ান, দাঁড়ান।” অসীম মতিদাকে থামিয়ে বলল, “সোনালির ব্যাপারে কী বলছেন?”

    “কেন তুমি জানো না?”

    “না। বুঝতে পারছি না।” ও খুব অবাক হয়ে বলল।

    আমি ওকে হেমন্ত আর সোনালির স্টেটমেন্ট শোনালাম। অসীমকে বিভ্রান্ত দেখাচ্ছিল। খুব নীচু স্বরে বলল, “সোনালি! আশ্চর্য!”

    “সোনালিকে কতদিন ধরে চিনতে অসীম?” মতিদা প্রশ্ন করলেন।

    অসীম মনে মনে কিছু একটা চিন্তা করছিল। মতিদা আবার বললেন, “অসীম!”

    ও একটু থতমত খেয়ে বলল, “চিনি তো ছোট থেকেই। একই গ্রামে বাড়ি।”

    “আর সম্পর্ক কতদিনের ছিল?”

    অসীমের গালে একটা লালচে ছোপ পড়েই মিলিয়ে গেল। নীচু গলায় ও বলল, “বছর পাঁচেকের।”

    “তারপর?”

    “তারপর কিছু না। ওর বিয়ে হয়ে যায়।”

    “সোনালির বিয়ের পরে সম্পর্কটা আবার কবে থেকে কন্টিনিউ হয়?”

    “আর কন্টিনিউ হয়নি।” অসীম মতিদার চোখে চোখ রেখে বলল।

    “মিথ্যে কথা বলছ। সোনালি তোমাকে ফোন করত।”

    “হতে পারে। কিন্তু আমি কোনোদিন ফোন তুলিনি।” অসীম সামান্য জেদি

    গলায় বলল।

    “নিশীথ মাহাতো খুনে সোনালি আর তোমাকে ষড়যন্ত্র ও খুনের চার্জে গ্রেফতার করা হবে। তোমার চাকরি তো যাবেই, যাবজ্জীবন হয়ে যাবে। এখনও কোঅপারেট করো, ভালো কথা বলছি।” মতিদা গলায় সামান্য সহমর্মিতা ঢেলে বললেন।

    অসীম মাথাটাকে ঝুঁকিয়ে চুলের ভিতর দিয়ে আঙুল চালাল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, “আমি সম্পূর্ণ কো-অপারেট করছি।”

    “নিশীথ মাহাতোর আহত শরীরটাকে কীভাবে সরালে? বল অসীম?”

    “আমি কাউকে আঘাত করিনি। কারুর বডি সরাইনি।” অসীম মতিদার দিকে সোজা তাকিয়ে বলল।

    মতিদা হাতের ঘড়ি দেখছিলেন। ম্যাজিস্ট্রেট ফার্স্ট আওয়ারে টাইম দিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে রিম্যান্ড নেওয়ার নিয়ম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের রিপোর্ট চাইবেন ম্যাজিস্ট্রেট। আমি জানতাম বেরোনোর সময় হয়ে গিয়েছিল।

    মতিদা ওঠার আগে আমি বলে উঠলাম, “আরেকটা প্রশ্ন অসীম।” অসীম আমার দিকে তাকাল।

    “তোমার কটা অ্যাকাউন্ট?”

    অসীম প্রথমে প্রশ্নটা বুঝল না। আমি আবার বললাম, “স্যালারি অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট আছে?”

    “না।” অসীম একটু সতর্ক হয়ে বলল, “কেন বলুন তো?”

    “জাস্ট কৌতূহল হল।”

    বাইরে জিপ দাঁড়িয়ে ছিল। মতিদা আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি পিছন পিছন গিয়ে বললাম, “মতিদা, অসীম সে রাতে যে ইউনিফর্ম পরে ছিল, সেটা একবার ফরেনসিকে পাঠাবেন। ব্লাড স্পট যদি পাওয়া যায়…”

    কনস্টেবলরা ওদের তিনজনকে জিপে ওঠাচ্ছিল। হেমন্ত, সোনালি আর অসীম। অসীম ওর মা বাবার সামনে গিয়ে দাঁড়াতেই ওর মা ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। অসীমকে দেখলাম শক্ত থাকার জন্য খুব চেষ্টা করছে।

    “আবার একটা টেস্ট দর্শনা! এত এভিডেন্স থাকতে…” মতিদা একটু অসহায় ভাবে বললেন।

    “প্লিজ মতিদা।”

    দূরে অসীমের বিধ্বস্ত বাবা মাকে দেখে মতিদা মাথা নেড়ে বললেন, “ওকে।”

    কিছুক্ষণ পরে জিপটা ধুলো উড়িয়ে চলে গেল। দুজন কনস্টেবলের মুখের ফাঁক দিয়ে উঁকি মারা অসীমের বিষণ্ণ, উদ্বিগ্ন মুখটা দ্রুত আমার দৃষ্টির পরিধি থেকে মিলিয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইলিয়াড – হোমার
    Next Article বিসাশন – পিয়া সরকার

    Related Articles

    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বৃশ্চিকচক্র – পিয়া সরকার

    October 21, 2025
    পিয়া সরকার

    বিসাশন – পিয়া সরকার

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }