Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বেগম আখতার – অলক চট্টোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প179 Mins Read0
    ⤶ ⤷

    ভারতীয় গজল ও বেগম আখতার – অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়

    কবিতার চেহারায় ‘গজল’-এর আবির্ভাব ঘটেছিল পারস্যে, খ্রিস্টীয় দশম শতাব্দীতে৷ পারস্যে সৃষ্টি হলেও ভারতীয় গজল-এর এক নিজস্ব চরিত্র নির্মিত হয়েছে, যার শিকড় রয়েছে ভারতীয় সংস্কৃতিতে৷ ‘গজল’ প্রকৃত অর্থে উর্দুতে লেখা কবিতা, আর তা শিবিরের ভাষা হিসেবে উর্দুর জন্ম হয়েছিল এই ভারতেই৷ ‘উর্দু’ তুর্কি ভাষার একটা শব্দ, যার সহজ অর্থ ‘সৈন্যদের বাজার’৷ বলাই বাহুল্য, উর্দু ভাষার বিকাশের স্থানও এই ভারতবর্ষ৷ কথ্য উর্দুর শরীর নির্মিত হয়েছে হিন্দি, তুর্কি, আরব্য ও পারস্যদেশীয় শব্দের মিশ্রণে৷ জনপ্রিয় ভাষা হিসেবে উর্দু ভাষার বিশেষ প্রচলন ঘটেছিল যখন মুঘল বাদশাদের শাসন ভারতে কায়েম ছিল৷ আরও বিশ্লেষণ করে বললে, মুঘলদের সেই গৌরবময় শাসনকালেই উর্দু ভাষা হিসেবে এক মাধুর্যময় পরিণত চেহারা পেয়েছিল৷

    ইতিহাসের সেই আলোছায়ার দিনগুলোতে প্রামাণ্য রচনার প্রশ্নে প্রথম গজল লিখেছিলেন আমীর খসরু৷ সেটা ত্রয়োদশ শতাব্দীর ঘটনা৷ চরিত্র ও শরীরের প্রশ্নে গজল দুটো সংস্কৃতির সহজভাবে সংযুক্ত হওয়া, দুটো ভাষায় তা প্রকাশিত৷ গজলের অর্ধাংশ পারস্যের ভাষা, অন্য অংশটা ছিল ব্রিজভাষা৷ এবং সেইভাবেই দুটো অংশে ভেঙেই গাওয়া হত তখন৷ কালের সঙ্গে সঙ্গে প্রকৃত গুণীদের কৃতিত্বে উর্দু গজল পরিণত ও শিল্পময় সঙ্গীতের চেহারা পেল ১৮ ও ১৯ শতকে৷ সেই পরিণত, জনপ্রিয় গজল প্রধানত বিকশিত হয়েছিল লক্ষ্ণৌ ও দিল্লিতে৷

    ভারতীয় সঙ্গীতে ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুমরি যেভাবে প্রাধান্য দিয়ে শিল্পীরা পরিবেশন করতেন বা স্বীকৃতি পেত, গজল গানকে সেই প্রাধান্য বা ততটা স্বীকৃতি দেওয়া হত না যতদিন না শ্রোতারা বেগম আখতার পরিবেশিত গজল গান শুনলেন৷ বেগমের গানের পরিবেশন এমনই উন্নতমানের এবং নান্দনিক ছিল যে, উনি গজল গানকে উল্লিখিত গানগুলির সমপর্যায়ে উন্নীত করেন৷ গজল গানে একটা আলাদা মাত্রা এনে দেন৷ ওঁর পরিবেশনের পর থেকে গজল গানও একক এবং অন্যতম প্রধান সঙ্গীত হিসেবে পরিচিতি লাভ করে৷ বেগম আখতারের সমসাময়িক ও পরবর্তী প্রজন্মের গান উচ্চমানের হলেও ওঁর গাওয়া গজল এক অনন্য রূপ ধারণ করত৷ তার প্রধান কারণ ওঁর কণ্ঠস্বর, যেটাকে সাঙ্গীতিক ভাষায় গলার আঁশ বলা হয়ে থাকে৷ সেই কণ্ঠস্বরের পেছনে ছিল ওঁর আবেগ এবং আকুতি, যাতে থাকত একটা সূক্ষ্ম বা প্রচ্ছন্ন যৌনতার আবেদন৷ ওঁর মতন গায়নশৈলী ও পারদর্শিতা অনেকের মধ্যে থাকলেও প্রতিটি উর্দু শব্দের অর্থ এবং তার কাব্যগুণকে মাথায় রেখে সহজ-সরল উচ্চারণ করে যেভাবে উনি গজল পরিবেশন করে গেছেন তেমনটি অন্যদের গজল গানে সেইভাবে পাওয়া যায়নি৷ এই কারণেই তিনি ছিলেন একজন কালজয়ী ব্যতিক্রমী গজল শিল্পী৷

    মূল আরবি শব্দ গাজাল (Ghazaal) থেকে প্রত্যয়সিদ্ধ শব্দ হিসেবে পরিচিত হল ‘গজল’ (Ghazal) নামে৷ এর প্রকৃতিগত অর্থ হল একজনের ভালবাসার মানুষের সঙ্গে আলাপ করা৷ গজল-এ বিষাদসিক্ত স্বর থাকা যেমন খুবই জরুরি, তেমন জানাতেই হবে সেই মুহূর্তে প্রেমিক বা প্রেমিকা ঠিক কোন মানসিক অবস্থায় আছে৷ ঐতিহ্যগতভাবে গজল-এ নিদারুণ মনস্তাপও জানানো হয়৷ অতীতে গজল গান হিসেবে পরিবেশন করতেন স্বয়ং গজল রচয়িতা কবিবৃন্দ৷ এখনও এদেশের অনেক আসরে, অর্থাৎ মুশায়েরায় সেইভাবেই গাওয়া হয়ে থাকে৷ কিন্তু সঙ্গীতজগতে, গজল পরিবেশন করেন তাঁরাই যাঁরা সভানর্তকী বা পতিতা ছিলেন৷ এঁদের মধ্যে কেউ কেউ বিখ্যাত সঙ্গীতশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন৷ বিংশ শতাব্দীর শুরু ও মাঝামাঝি সময়ে সুপরিচিত গজল গায়ক-গায়িকা হিসেবে এই ধরনের গানের একটা শিল্পময় ও আকর্ষণীয় চেহারা দিয়েছিলেন জোহরাবাঈ, কমলা ঝরিয়া, মাস্টার মদন এবং অবশ্যই বেগম আখতার৷ এবং এঁদের গজল গাওয়াকে নিশ্চিতভাবে গজল গায়কির উজ্জ্বল উদাহরণ-এর স্বীকৃতি দিতে হবে৷

    অবিস্মরণীয়া বেগম আখতার তাঁর অনুভবদীপ্ত আন্তরিকতার গায়কি দিয়ে রচয়িতা কবিদের গজল-এ প্রাণপ্রতিষ্ঠা করতে পেরেছিলেন৷ আবেগতাড়িত শ্রোতাদের উদ্বেলিত হৃদয় তাঁর গান শুনে আবেগে অসহায় হয়ে পড়ত৷ গজল-এর জনপ্রিয়তার একটা বড় কারণ বিহ্বল হয়ে পড়া শ্রোতার গানটির কথা ও সুরবাহিত মোহিনীমায়ার সঙ্গে নিজের অস্তিত্বও মিলিয়ে নিতে চাওয়া৷ গজল জনপ্রিয় হয়ে ওঠার প্রধান কারণ অসংখ্য শ্রোতা গজলটির কথা ও গায়নভঙ্গি তার নিজের আনন্দ-বেদনার অর্থবহ বহিঃপ্রকাশ বলে মনে করে৷

    বেগম আখতার অতুলনীয় গায়কিতে তাঁর শ্রোতাদের প্রতিটি মুহূর্তে প্রাণবন্ত গজল-এর কবিতার প্রতি দুই লাইনের পরে কী গাওয়া হবে সেই প্রত্যাশায় অস্থির করে রাখতেন৷ পরের দুই লাইনে কবির বর্ণনার ছবি যেমন সম্পূর্ণ হয় এবং বক্তব্যের মূল কথাটাও প্রতিষ্ঠা পেয়ে যায়৷ গজল-এর প্রথম দু’লাইন নিয়ে বেগম হৃদয়হরণ ভঙ্গির খেলা খেলতে থাকেন৷ শ্রোতারাও প্রত্যাশায় অস্থির হয়ে পড়েন৷ ঠিক সেই মুহূর্তে শিল্পী বেগম আখতার তাঁর নিখুঁত সময়জ্ঞানের পরিচয় দিয়ে শ্রোতাদের সামান্যতম সময় অপেক্ষা করাবেন, হারমোনিয়ামের ওপর তাঁর আঙুলও মুহূর্তের জন্য স্থির হয়ে থাকবে, তার পরেই তিনি সেই মোক্ষম সময়ে, নাটকীয় ভঙ্গিতে কবিতাটির মূল বক্তব্যটি পেশ করবেন৷

    তাঁর নিজের সময়েই ভাষা হিসেবে উর্দুর অবক্ষয় সম্পর্কে তিনি সচেতন ছিলেন৷ দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে তিনি নিজেই জানতেন যে ভারতীয় উপমহাদেশের ভাগ হয়ে যাওয়ায় খুব কমসংখ্যক ভারতীয়ই উর্দুর নির্ভুল প্রয়োগ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে৷ এমন পরিস্থিতিতে তিনি বিখ্যাত কবি মির্জা গালিব এবং অন্য সুপরিচিত কবিদের রচনায় সুরারোপ করে বা করিয়ে গাইতে থাকেন৷ সঙ্গীতের বিশুদ্ধতার প্রশ্নে তিনি অবশ্য সত্যিকারের গজল গায়কির প্রতি শ্রদ্ধাশীল থেকেই গাওয়া চালিয়েছিলেন৷

    গজল-এর গায়কির প্রশ্নে বেগম আখতার-এর শূন্যস্থান শূন্যই থেকে যাবে৷ এমন কথাও সহজে বলে দেওয়া যায় গজল গায়িকা হিসেবে বেগম আখতার-এর গৌরবময় আসন চিরকালই ফাঁকা থেকে যাবে৷ এমনিতেই মহিলা সঙ্গীতশিল্পীদের মধ্যে তিনিই বোধহয় সেই স্তরের শেষ গায়িকা, যিনি সঙ্গীত ও কবিতাকে সমপর্যায়ের গুরুত্ব আরোপ করতে পেরেছিলেন৷ অন্য সব সভাগায়িকা গজলগায়িকা হিসেবে সঙ্গীতকে কবিতার কাছে নিয়ে এসেছিলেন৷ বেগম আখতার কিন্তু কবিতাকে সঙ্গীতের কাছে পৌঁছে দিয়েছিলেন৷ এবং কাজটা একেবারেই সহজ শিল্প ছিল না৷

    শিল্পী হিসেবে বেগম আখতার-এর কবিতা ও সঙ্গীত— উভয়ই যেন একই সঙ্গে সহজ লাবণ্যের শরীর নিয়ে তাঁর কাছে এসেছিল৷ সেই সেকালের সভাগায়িকা বা বাইজিরা ঐতিহ্যের অনুসারী হয়ে সঙ্গীত-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা নিয়ে গানের প্রশ্নে নৃত্যের গুরু বা উস্তাদদের কাছে হাজির হতেন৷ অনেক কবি, যাঁরা খ্যাতির সন্ধানে উৎসাহী ছিলেন, যাঁরা উর্দু ভাষা-সাহিত্যের পণ্ডিত, তাঁদেরই আমন্ত্রণ জানাতেন এই সভাগায়িকারা৷ তাঁরা সচেতনভাবে বিশ্বাস করতেন গজল হয়ে ওঠার উপযুক্ত কবিতাগুলোর অন্তর্নিহিত আনন্দ-বেদনার প্রকৃত অর্থ জানা ও বোঝার প্রয়োজন আছে৷ শুধু তা-ই নয়, দরবারের এবং মজলিশের সৌজন্য ও আদবকায়দা সম্পর্কেও যথাযোগ্য শিক্ষাও দরকার৷ খানদানি পরিবারের সঙ্গীতরসিকদের জীবনযাত্রার সঙ্গেই এই ধরনের সৌজন্যবোধ জড়িয়ে থাকে৷ দূরদর্শী ও যথার্থ রসিক হৃদয়-সহ বিরল যোগ্যতার শিল্পী বেগম আখতার ছিলেন এই ধরনের সভাগায়িকাদের সর্বোচ্চস্তরের প্রতিনিধি৷ যিনি কিনা একই সঙ্গে শিল্পী ও উঁচুমানের রুচি ও সংস্কৃতিবোধেরও উজ্জ্বল উদাহরণ৷

    নৃত্য ও গীতের সঙ্গে অপরিহার্য সঙ্গীতমাধ্যম হিসেবে গজল বিশ শতকে জনপ্রিয় হয়ে ওঠার ক্ষেত্রে সিনেমা ও সিনেমায় ব্যবহৃত গানেরও একটা বড় ভূমিকা ছিল৷ সিনেমায় গান গাওয়ার দক্ষতাতেই বেগম আখতার তাঁর খ্যাতির প্রথম স্তরে পৌঁছেছিলেন৷ কিন্তু সেটা ছিল নিতান্তই প্রাথমিক স্তর৷ কিন্তু পরবর্তী গৌরবময় অধ্যায় নির্মিত হয়েছিল অল ইন্ডিয়া রেডিও ও গ্রামোফোন কোম্পানির রেকর্ডের মাধ্যমে৷ তাঁর জীবনের শুরুর দিকে রেকর্ড প্রকাশের অনেক পরে তাঁর প্রকৃত জনপ্রিয়তা এসেছিল লং-প্লে ও এক্সটেনডেড-প্লে রেকর্ড-এর মাধ্যমে৷ গোটা দেশের বিখ্যাত সঙ্গীতব্যক্তিত্বদের বাড়িতেই পৌঁছে গিয়েছিল সেই রেকর্ডগুলো৷ এই ঘটনা অবশ্য প্রকৃত অর্থে অনিবার্য ছিল৷ কারণ ততদিনে সঙ্গীতরসিকরা তাঁর জাদু করে ফেলা কণ্ঠস্বরের সঙ্গে গায়কির মধ্যে বিস্ময়কর নিয়ন্ত্রণক্ষমতায় মুগ্ধ হয়ে পড়েছিলেন৷ এই প্রসঙ্গে এটাও মনে করিয়ে দেওয়া দরকার, উর্দু ভাষার সঙ্গে বেগমের নিজস্ব স্বভাবজাত সম্পর্ক তাঁকে অন্য গজল গায়ক-গায়িকাদের চেয়ে আলাদা করেছিল৷

    এখানেই উদাহরণ প্রয়োজন৷ অসামান্য দরদ ও উচ্চারণ দিয়ে গজল গাইবার সময় বেগম আখতার ঠিক যেভাবে ইচ্ছাকৃতভাবে শব্দগুলোকে ভাঙতেন এবং জোড়া দিতেন, তাতেই উর্দু ভাষার ক্ষেত্রে তাঁর অসামান্য নিয়ন্ত্রণক্ষমতা প্রমাণিত হত৷ অথচ এই অনায়াস কর্মে কখনও সাঙ্গীতিক বিচ্যুতি ঘটত না৷ অন্যভাবে দেখলে, এটাও মনে রাখতে হবে এই ধরনের গায়কিতে, গায়নভঙ্গিতে যাতে কিছুতেই সঙ্গীতের আশ্রয় হিসেবে কবিতাটির সৌন্দর্যহানি না হয় সেদিকেও তিনি খেয়াল রাখতেন৷ সহজ আনন্দে এই স্টাইলে গাইবার যে ধারা, তা বেগম আখতারের পরবর্তী সময়ের শিল্পী হিসেবে মেহেদি হাসান, ইকবাল বানু এবং ফরিদা খানুম-এর মধ্যেও কমবেশি দেখা গেছে৷ কিন্তু দুঃখের কথা এই, পরবর্তী সময়ের অধিকাংশ শিল্পীর মধ্যে এই বিশেষ দক্ষতা দেখা যায়নি৷

    ১৯৪৭-এর পরবর্তী সময়ে সঙ্গীতের মাধ্যমে উর্দু ভাষার প্রচার-প্রসারে বেগম আখতার বিশেষভাবে কার্যকর এক ভূমিকা নিতে পেরেছিলেন৷ বিখ্যাত ও প্রতিভাবান উর্দু কবিদের রচনাকে তিনি যথাযোগ্য মর্যাদায় গেয়েছেন৷ এই তালিকায় আছেন— মীর, গালিব, দাখ মাকদুম, জেশ, ফৈয়াজ, শাকিল এবং অবশ্যই ক্যাইফি৷ এই মর্মস্পর্শী কবিদের রচনাগুলো আরও গভীর ও সুন্দরতর শরীরে শ্রোতাদের কাছে পৌঁছেছিল যখন বেগম গজল হিসেবে সেগুলো গেয়েছিলেন৷ তাঁর আত্মবিশ্বাসী ও বিরল দক্ষতার সুরারোপ গানগুলোর চেহারা বদলে দিত৷ বিভিন্ন রাগের ব্যবহারও তাঁর গাওয়া গজলগুলোকে প্রচলিত গজল থেকে আলাদা চেহারা দিয়েছিল৷ তাঁর গানের জনপ্রিয়তা উর্দু ভাষার পরিচিত না-থাকা, বলায় অনভ্যস্ত শ্রোতাদের কাছেও পৌঁছে দিয়েছিল৷ অস্বীকার করার কোনও উপায় নেই যে, বেগমের বিদায়ের পর একদা প্রবল জনপ্রিয় এই গান এখন ক্রমশ হারিয়ে যাচ্ছে৷

    গান হিসেবে গজল তার গায়কির সঙ্গে ভাষার সঙ্গে জড়িয়ে থাকা রাজনীতির শিকার হয়ে পড়েছে৷ আজকের দিনের রসিক শ্রোতাদের অভিজ্ঞতা এই সত্য তুলে ধরবে৷ ১৯৫০ বা ১৯৬০-এর দশকেও যেভাবে উর্দু উচ্চারণ করা হত, তাকে ধ্রুপদী বলে স্বীকার করতে কোনও অসুবিধা হত না৷ যাঁরা উর্দু গজলের নিয়মিত বা অভ্যস্ত শ্রোতা নন, বিশেষ গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণের বিচ্যুতি খেয়াল করবেন না৷ সুপরিচিত গজলের গায়কির এতটাই বিচ্যুতি ঘটেছে যে এখন আর ‘গজল’ আর ‘গীত’-এর মধ্যে পার্থক্য আরও ক্ষীণ চেহারা নিয়েছে৷ আশা করা যায় বেগম আখতারের এই জন্মশতবর্ষে এইসব দুঃখজনক ত্রুটি সম্পর্কে সংবাদ মাধ্যমগুলো তাদের সদর্থক ভূমিকা গ্রহণ করবে এবং উর্দু কবিতার শ্রোতারাও গজলশিল্পী অবিস্মরণীয়া বেগম আখতারের সেই দিনগুলো আবার ফিরিয়ে আনতে সচেষ্ট হবে৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমান্না দে – সম্পাদনা অলক চট্টোপাধ্যায়
    Next Article উটকো সাংবাদিকের ডায়েরি – অশোক দাশগুপ্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }