Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ব্রহ্ম সত্য জগৎ সত্য : উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ – ড. মণি ভৌমিক

    মণি ভৌমিক এক পাতা গল্প142 Mins Read0
    ⤶ ⤷

    শৃণ্বন্তু বিশ্বে— একমেবাদ্বিতীয়ম্

    এ-যুগের স্যার গালাহাডের কথা বলতে গিয়ে অন্য যুগের গালাহাডের গল্পটা বোধহয় আগে বলা উচিত। এ-যুগের গালাহাডের সঙ্গে পৌরাণিক গালাহাডের মিল অনেক জায়গায়। একজন ছিলেন ব্রিটেনের রাজা আর্থারের যোদ্ধা। অন্যজন বিজ্ঞানের যোদ্ধা। গালাহাডের সন্ধান তাঁকে নিয়ে গিয়েছিল এক অনেক দূরের দেশে। অন্যজনের সন্ধানও তাঁকে নিয়ে এল বিদেশে। একজনের চোখে ছিল পৌরাণিক বীরত্বের আলো। অন্য মানুষটির চোখে এ-যুগের প্রজ্ঞার উদ্ভাস। দু’জনেই খুঁজেছিলেন ‘হোলি গ্রেল’, পবিত্র পাত্র। একজনের সন্ধান যিশুর ‘হোলি গ্রেল’। অন্যজনের ‘বিজ্ঞানের হোলি গ্রেল’।

    ‘হোলি গ্রেল’ খুঁজতে খুঁজতে পৌরাণিক গালাহাড পৌঁছেছিলেন এক অসুস্থ রাজার রাজত্বে। গালাহাড রাজার কাছে জানতে চাইলেন, কোন অসুখে কষ্ট পাচ্ছেন তিনি, কোন অসুখ কষ্ট দিচ্ছে তাঁর রাজত্বকে?

    সেই মুহূর্তে সেটাই ছিল সঠিক প্রশ্ন। সঠিক প্রশ্নটির সঙ্গে সঙ্গে গালাহাডের মানসচক্ষে ভেসে উঠল পবিত্র গ্রেলের ছবি। ঠিক এইভাবেই সঠিক প্রশ্নটি করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন— কীভাবে চলছে এই মহাবিশ্ব? এই সঠিক প্রশ্নটি করার ফলেই যেন আইনস্টাইনের চোখের সামনে ফুটে উঠেছিল মহাবিশ্বের বিস্ময়কর সৌন্দর্য আর সুচারুতার ছবি।

    আমি আইনস্টাইনের কথা যত ভাবি ততই বিস্মিত ও মুগ্ধ হই। কারণ, তিনিই প্রথম বিজ্ঞানী যাঁর ব্যাখ্যার আলোয় মহাবিশ্ব যেন ফুলের মতো ফুটে উঠল, আমরা বিমুগ্ধ বিস্ময়ে তাকালাম মহাবিশ্বের বিশুদ্ধ সৌন্দর্য আর সুচারুতার দিকে। আইনস্টাইন তাঁর ব্যাখ্যায় খুঁজেছিলেন সমস্ত ফিল্ডের একীকরণ। এই সন্ধান ক্রমশ যেন গ্রাস করে ফেলেছিল তাঁর সমগ্র কল্পনাকে। আইনস্টাইন তাঁর গহন মনন, গভীর উপলব্ধির মধ্যে এমন এক মহাবিশ্বকে নিরীক্ষণ করলেন যে মহাবিশ্বে সমস্ত ক্ষেত্রই আসলে এক। শুধু আপাতভাবেই ক্ষেত্রগুলি পৃথক। তা হলে তো সবক’টি ক্ষেত্রের একটি সাধারণ উৎস থাকা চাই। এমন একটি ইউনিফায়েড ফিল্ড থিয়োরিও থাকা উচিত যা ক্ষেত্রগুলি একসূত্রে বাঁধবে। আইনস্টাইন বিশ্বাস করতেন এমন এক মহাবিশ্বে যাকে সহজে বোঝা যাবে যার সুপরিকল্পিত সুচারু সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখার মতো। জীবনের শেষ তিরিশটি বছর তিনি কাটিয়েছিলেন এমনই এক মহাবিশ্বের অনুসন্ধানে। কিন্তু এই স্বপ্নবিশ্বের নাগাল পাওয়ার আগেই শেষ হল তাঁর জীবন। সম্প্রতি তাঁরই কল্পবিশ্ব বাস্তব হয়ে উন্মীলিত হচ্ছে আমাদের চোখের সামনে।

    কী করে তা সম্ভব হল? সম্ভব হল একটি প্রশ্নের উত্তর সন্ধান করতে করতে। সেই প্রশ্নটি খুবই সহজ— যদি বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই তৈরি সেই জিনিস দিয়ে যার নাম এনার্জি, তা হলে প্রকৃতি কেন তৈরি করল এত বিচিত্র ক্ষেত্র যেখানে এনার্জি দেখাতে পারে তার জাদুলীলা? এ তো অহেতুক বাহুল্য। কী প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ পদার্থবিজ্ঞানী এখন বিশ্বাস করেন। যাদের আপাতত মনে হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্র, তারা কিন্তু একই ক্ষেত্রের বহুরূপ। যেসব ফিল্ডের কথা আইনস্টাইন ভাবেননি এবং এখন বিজ্ঞানীরা জেনেছেন, তারাও একই ফিল্ডের ভিন্ন ভিন্ন বর্হিপ্রকাশ।

     

    আরও দেখুন
    বৈজ্ঞানিক
    লাইট
    আলোর
    আলো
    গণিতজ্ঞ
    গণিতের
    বিজ্ঞানের
    গণিত
    গাণিতিক
    বিজ্ঞান

     

    বাস্তবের এই স্তরে যা ঘটছে তার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পেতে আমাদের অবশ্যই যেতে হবে অভিকর্ষ ও তড়িৎচুম্বকত্বের অস্তিত্বে। তবে সাব-অ্যাটমিক স্তরে এমন কিছু ক্ষেত্রের কাজ প্রমাণিত সত্য যা আমাদের পরিচিত ক্ষেত্রগুলির মধ্যে পড়ে না। কিন্তু তাদের গুরুত্বও ধরতে হবে। ভাবা যাক প্রতিটি অ্যাটমের নিউক্লিয়াস বা পরমাণু। প্রথমেই যে-প্রশ্নটি স্বাভাবিকভাবে উঠবেই তা হল, ওদের পজ়িটিভলি চার্জড প্রোটনগুলি কেন্দ্র থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না কেন? কী বা কোন বলতাদের ধরে রেখেছে? অবশ্য হাইড্রোজেন পরমাণুর বেলায় ওটা কোনও সমস্যা নয়। কারণ হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে অবস্থিত একটি ধনাত্মক প্রোটন আর বাইরে একটি ঋণাত্মক ইলেকট্রন। কিন্তু হিলিয়ামের মতো একটি মৌলিক গ্যাস পেতে অবশ্যই প্রয়োজন দুটি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের গলন ও মিলন। সঙ্গে চাই দুটি নিউট্রনকেও। প্রশ্ন হল, দুটি ধনাত্মক প্রোটন বসে আছে পাশাপাশি। তারা তো স্বাভাবিকভাবে পরস্পরকে ঘৃণাই করবে। কারণ তারা দু’জনেই ধনাত্মক। অথচ তারা ছিটকে যাচ্ছে না পরস্পরের কাছ থেকে। কেন তারা পরস্পরের সঙ্গে এমন নিবিড় বন্ধুত্বে মজে আছে? তার কারণ নিউক্লিয়ার ফোর্স বা কেন্দ্রিক বল ধরে রেখেছে নিউক্লিয়াসগুলিকে এবং তাদের উপাদান-কোয়ার্কগুলিকেও। কত জোর নিউক্লিয়ার ফোর্সের? যে-মহাকর্ষ বল চাঁদকে ঘোরাচ্ছে পৃথিবীর চারপাশে তার চেয়ে অকল্পনীয় বেশি এই নিউক্লিয়ার ফোর্সের ক্ষমতা।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    গণিতের
    গণিতজ্ঞ
    গণিত
    গাণিতিক
    বৈজ্ঞানিক
    আলো
    আলোর
    লাইট
    বিজ্ঞানের

     

    এ ছাড়াও কাজ করছে আরও একটি বল— উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল কেন্দ্রিক বল। খুবই সীমিত এই দুর্বল ফোর্সের আধিপত্য। একটি প্রোটনকে এক হাজার ভাগে ভাগ করলে যতটুকু পাওয়া যায়, তারই মধ্যে সীমিত উইক নিউক্লিয়ার ফোর্সের প্রভাব। এই দুর্বল ফোর্স কোন কাজে লাগে? কিছু নিউক্লিয়াসের মধ্যে ঘটছে তেজষ্ক্রিয় ক্ষয়। এই ক্ষীণ ফোর্স সেই ক্ষয়ের মাত্রা ও পদ্ধতি নিয়ন্ত্রণ করে। এবার একটা দরকারি খবর দিই। সূর্যের মধ্যে ক্রমাগত কেন্দ্রিক মহাবল হাইড্রোজেন থেকে তৈরি করছে হিলিয়াম। সূর্যই পৃথিবীতে প্রাণের উৎস। ক্ষীণ নিউক্লিয়ার ফোর্সের একটা খুব বড় কাজ সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করছে যে মহাবল তাকে সাহায্য করা। ঠিক কত ক্ষমতাবান এই দুর্বল ফোর্স, একটি প্রোটনের হাজারভাগের একভাগে সীমিত হয়েও? এক কথায় এই দুর্বল ফোর্সটি মহাকর্ষের চেয়ে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বিলিয়নের চেয়েও বেশি ক্ষমতাবান। যে-কথাটি এখানে না বললেই নয়, তা এই— ফোর্সের এই বৈষম্য, কম-বেশি, ক্ষীণ-সবল না থাকলে মহাবিশ্বে প্রাণের উৎপত্তি হত না। কেন হত না? একটা উদাহরণ দিই। গ্র্যাভিটির বল যদি অন্যান্য ফোর্সের তুলনায় প্রাত্যহিক পৃথিবীতে এতটাই দুর্বল না হত, তা হলে সেইসব পরমাণু যা দিয়ে তৈরি মানুষ কিংবা গ্রহ-নক্ষত্র, সব একে অন্যের ওপর উপুড় হয়ে পড়ত! আসলে এইসব ফোর্সের ক্ষেত্রে এতটুকু হেরফের হলে পৃথিবীতে মানুষের জন্মই হত না। এসব কথা জানতে জানতে মনে হয়, মহাবিশ্বের বুননের মধ্যে যেন সুপ্ত ছিল এই আনুষঙ্গিক সত্য যে মানুষ একদিন আসুক এই মহাবিশ্বে। সে একদিন তার গভীর উপলব্ধি থেকে, তার প্রসারিত চেতনা থেকে উত্তীর্ণ হোক এই মহাজাগতিক উচ্চারণে—

     

    আরও দেখুন
    আলো
    গণিতজ্ঞ
    লাইট
    আলোর
    গণিত
    বৈজ্ঞানিক
    গণিতের
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    গাণিতিক

     

    আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,

    তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,

    বিস্ময়ে তাই জাগে আমার গান॥

    অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে

    নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,

    বিস্ময়ে তাই জাগে আমার গান॥

    এইবার সেই অত্যন্ত প্রয়োজনীয় তথ্যটি আপনাদের জানাবার সময় উপস্থিত। সেই তথ্য এবং সত্য হল, পদার্থবিজ্ঞানী ম্যাক্সওয়েল ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফোর্স ফিল্ডকে এক করে দেখিয়েছিলেন। তার নাম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই ঐতিহাসিক ঘটনার প্রায় একশো বছর পরে বিজ্ঞানীরা পুরোপুরি জানলেন যে, ইলেকট্রোম্যাগনেটিক আর উইক নিউক্লিয়ার ফোর্সের উৎস হল এক। তার নাম দেওয়া হল ইলেকট্রোউইক ফোর্স। এই আবিষ্কার বিজ্ঞানীদের বহু বছরের কুণ্ঠা ভেঙে দিল। তাঁরা এখন বিশ্বাস করতে প্রস্তুত হলেন সমস্ত ক্ষেত্রের একই উৎস হওয়া সম্ভব! বলতে পারি, হাজার হাজার বছর আগে উপনিষদের ধ্যানলব্ধ ঘোষণা ‘একমেবাদ্বিতীয়ম্’-এর বৈজ্ঞানিক সমর্থনের দরজা খুলে গেল। স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল মহাসৃষ্টির আদি উৎস এক এবং অদ্বিতীয়! হঠাৎ যেন অন্ধকার দূর হল। হঠাৎ যেন আলো ফুটে উঠল সৃষ্টিরহস্যের আঁধার থেকে। বিজ্ঞানের ইতিহাসে এ এক অনির্বচনীয় সন্ধিক্ষণ। মানুষের সমস্ত মন-প্রাণ সেই আলোর দিকে তাকিয়ে যেন বলে উঠল—

     

    আরও দেখুন
    গণিত
    লাইট
    বৈজ্ঞানিক
    আলোর
    গণিতজ্ঞ
    বিজ্ঞানের
    গণিতের
    আলো
    গাণিতিক
    বিজ্ঞান

     

    ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।

    তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয়॥

    এখানে এই উদার অভ্যুদয়ের একটু ব্যাখ্যার প্রয়োজন। এতগুলি ফোর্সের ঐক্যসাধন করতে আমাদের কথা বলার প্রয়োজন প্রকৃতির মধ্যে যে সিমেট্রিগুলি আছে তাদের প্রসঙ্গে। সাধারণত আমরা ‘সিমেট্রি’ বা প্রতিসাম্য বলতে কী বুঝি? একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক একটা বিরাট প্রাসাদে একই রকম অনেকগুলি স্তম্ভ। আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে বলি, কী সুন্দর। কেন বলি— সিমেট্রির জন্যে। স্তম্ভগুলির পারস্পরিক সামঞ্জস্য আমরা তারিফ করি। এদের সামঞ্জস্যের ব্যাপারটা নির্ভর করছে এক লাইনে চমৎকার সারিবদ্ধতার ওপর। একটি স্তম্ভের জায়গায় যদি অন্য একটি স্তম্ভ বসানো যায়, তা হলে সেই বদল সারিবদ্ধতার সামঞ্জস্যে কোনও তফাত আনবে না। কিন্তু প্রকৃতির মধ্যে যখন সিমেট্রি বা সামঞ্জস্যের কথা বলি তখন কিন্তু শব্দটির সংজ্ঞা বদলে যায়। তখন আর বস্তুটির একই রকম থাকার কথা বলি না। প্রাকৃতিক সামঞ্জস্যের মানে হল, মৌলিক ফোর্স এবং মৌলকণা তাদের বিশেষ ‘চিহ্ন’গুলিকে ত্যাগ করে এমন ব্যবহার করে যে মনে হয়, একই প্রাকৃতিক নিয়মের শৃঙ্খলে বাঁধা আছে তারা। সুতরাং প্রকৃতির সামঞ্জস্য ভেঙে ভেঙে তৈরি হয়েছে বিভিন্ন ফোর্স এবং তাদের আলাদা আলাদা ফিল্ড। তা হলে ক্ষেত্রগুলিকে কী করে এক করা যাবে? যদি ভাঙা-সামঞ্জস্যকে এক করে আবার স্থাপন করা যায় তা হলেই তো ক্ষেত্রগুলিও এক হয়ে যাবে। ক্ষেত্রগুলির এককরণের চাবিকাঠিই খুলে দেয় সবকিছুর এক অদ্বিতীয় উৎসকে বোঝার রাস্তা। আমার মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই গান— প্রথম আদি তব শক্তি— আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে।

     

    আরও দেখুন
    গণিতের
    বিজ্ঞান
    গণিতজ্ঞ
    আলোর
    বিজ্ঞানের
    লাইট
    গাণিতিক
    বৈজ্ঞানিক
    গণিত
    আলো

     

    ম্যাক্সওয়েল যে কাজ করেছিলেন বিদ্যুৎ এবং চুম্বকত্ব নিয়ে, সেই কাজ প্রায় একশো বছর পরে করলেন উইক এবং ইলেট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে স্টিভেন ওয়াইনবার্গ, আবদুল সালাম এবং শেলডন গ্লাশো। ওঁরা প্রমাণ করলেন অতি উঁচু তাপমাত্রায় বা সমতুল্য ছোট দূরত্বে (·০০০,০০০,০০০, ০০০, ০০০,১ সেন্টিমিটারের কাছাকাছি। অর্থাৎ প্রোটনের থেকে ১০০০ গুণ ছোট!) ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক ফোর্সের মধ্যে বিভেদরেখা মুছে যায়। তার কারণ ওই অতি উঁচু তাপমাত্রায় অথবা এই ছোট্ট পরিসরের মধ্যে প্রকৃতির কিছু ফাউন্ডেশনাল সিমেট্রি পুনঃস্থাপিত হয়। এর ফলে একই রকম আচরণ করছে উইক এবং ইলেট্রোম্যাগনেটিক ফোর্স। নতুন পথ খুলে দিয়েছিল এই আবিষ্কার। তিন বিজ্ঞানীই পেয়েছিলেন নোবেল প্রাইজ।

    ১৯৮৩ সাল। কার্লো রুবিয়া আর সাইমন ভ্যান ডার মির জেনেভা CERN-এ এক গবেষণাগোষ্ঠীর নেতৃত্বে গবেষণা করে সন্দেহাতীতভাবে প্রমাণ করলেন ইলেকট্রোউইক এককরণের। দু’জনেই হলেন নোবেল বিজয়ী। এতদিন প্রবল কুণ্ঠা বা বাধা ছিল পদার্থবিজ্ঞানীদের মনে প্রকৃতির এককরণের বিরুদ্ধে। তাঁরা মনে করতেন এই ঘটনা অসম্ভব। যে-মুহূর্তে একতা আবিষ্কার হল প্রকৃতির বিচিত্র ফোর্সের মধ্যে, বিজ্ঞানীরা মুক্ত হলেন মানসিক বাধা থেকে। সেই সঙ্গে আমরাও আর এক পা বাড়ালাম মহাবিশ্বের একই উৎসের দিকে। এই পদক্ষেপকে বিজ্ঞানীরা বললেন, গ্র্যান্ড ইউনিফায়েড থিয়োরি। সংক্ষিপ্ত নাম GUT। এই থিয়োরির মধ্যে সাধিত হয় ঐক্য তড়িৎচুম্বকীয় ফোর্সের সঙ্গে সবল নিউক্লিয়ার ফোর্স এবং দুর্বল ফোর্সের। কিন্তু সরাসরি প্রমাণ দেওয়া সম্ভব নয় এই গ্র্যান্ড ইউনিফিকেশনের। তার কারণ, এই এককরণ ঘটে উইক ফোর্সকে যে ডাইমেনশনে ইলেট্রোম্যাগনেটিজ়ম যোগ দেয় তার ১-এর পিঠে ১৪টি শূন্য কম ডাইমেনশনে। তবে গ্র্যান্ড ইউনিফিকেশনের এক প্রমাণ হতে পারে এই যে আমাদের এবং সব কিছুর অস্তিত্ব মহাবিশ্বে সম্ভব হয়েছে তার কারণ, সৃষ্টির আদি যুগে মহাবিশ্বে অ্যান্টিম্যাটারের তুলনায় ম্যাটার বা পদার্থ কিঞ্চিৎ বেশি ছিল। বিজ্ঞানী শাখারভের মতে, এটাই সম্ভব হত না যদি না গ্র্যান্ড ইউনিফিকেশনের মতো কোনও ফিল্ডের এককরণ থাকত!

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    লাইট
    গণিত
    বৈজ্ঞানিক
    গণিতজ্ঞ
    আলো
    আলোর
    গাণিতিক
    গণিতের
    বিজ্ঞানের

     

    এই এককরণের একটা দৃঢ়বদ্ধ, অবিচলিত গাণিতিক সূত্র আবিষ্কার করার সন্ধান চলছে। কাজটা কিন্তু এখনও শেষ হয়নি। যদিও স্টিফেন হকিং, স্টিভেন ওয়াইনবার্গ, মুরে গেলমানের মতো বিজ্ঞানীরা ইতিমধ্যেই বিশ্বাস করছেন, কাজটি সম্ভব হবেই। কিন্তু গণিত এখনও যে এককরণের সূত্রটি পুরো নাগালে পায়নি, তা পেয়েছিল উপনিষদের ধ্যান। বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ে চতুর্থ ব্রাহ্মণে আছে এই উক্তি— ব্রহ্ম বৈ ইদম্ অগ্রে আসীৎ একম এব। অর্থাৎ সৃষ্টির প্রথমে এই জগৎ বর্তমান ছিল এক এবং অদ্বিতীয় ব্রহ্ম রূপে।

    ফোর্স-ফিল্ডগুলির এককরণে কেন বিজ্ঞানীরা এতটাই আশাবাদী? তাদের আশাবাদী হওয়ার কারণ, এবং অত্যন্ত বিস্ময়ের কথা এই যে, বিভিন্ন ফোর্সফিল্ডের ক্রিয়ার ক্ষমতা পরস্পরের সমকক্ষ হয়ে যায় মহাশূন্যের বুননের কাছাকাছি এক ডাইমেনশনে। প্রকৃতির এই ডাইমেনশনকে ধরতে পেরেছিলেন ১৮৯৯ সালে বিজ্ঞানী প্লাঙ্ক। তাই সেগুলির নাম প্লাঙ্ক’স ডাইমেনশনস। প্লাঙ্ক’স ডাইমেনশনস সম্পর্কে প্রথম কথাটাই আমাদের সজোরে ধাক্কা দেয়— প্লাঙ্কের দৈর্ঘ্য ততটাই ছোট যতটা বড় এই মহাবিশ্ব আমাদের তুলনায়। সত্যি কল্পনা করা যায় না কত ছোট। কী করে বিজ্ঞান পেল এই অতি ক্ষুদ্র ঠিকানার হদিশ?

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    গাণিতিক
    গণিতের
    বৈজ্ঞানিক
    লাইট
    গণিতজ্ঞ
    গণিত
    আলো
    বিজ্ঞান
    আলোর

     

    খুব সাধারণ একটি ভাবনা দিয়ে শুরু করা যাক। যে-বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে বসে এই লেখাটা পড়ছেন সেই বাড়ি বা ঘর তৈরি কি সম্ভব হত দূরত্ব, ভর এবং সময়ের নির্ধারিত একক ছাড়া? তা হলে এত বিশাল যে একটা মহাবিশ্ব তৈরি হল তার জন্যেও নিশ্চয় প্রয়োজন হয়েছিল প্রকৃতিরও কিছু নির্ধারিত স্ট্যান্ডার্ড বা মাপ। মাক্স প্লাঙ্ক প্রকৃতির সেই নির্ধারিত মাপটাই আবিষ্কার করলেন, যা কাজে লেগেছিল বিশ্বসৃষ্টিতে। এবং তিনি প্রকৃতির মধ্যে আবিষ্কার করলেন এমন কিছু মাপন-ইউনিট যা সারা বিশ্বজুড়ে একই রকম! সেই আবিষ্কারের জন্য ব্যবহার করলেন ভ্যাকুয়ামে আলোর গতি; নিউটনের গ্র্যাভিটেশনাল কন্সট্যান্ট এবং তাঁর নিজের প্লাঙ্ক’স কন্সট্যান্ট। প্লাঙ্ক’স কন্সট্যান্ট নির্ধারণ করে অনেক কিছুই। তার একটা হল, কোয়ান্টাম কণিকার পরিসর। Gravitational constant gives a measure of the strength of gravity. এই তিনটি natural constant কাজে লাগিয়ে প্লাঙ্ক আবিষ্কার করলেন প্রকৃতির নিজস্ব নির্ধারিত মাপ।

    আমরা প্লাঙ্কের ডাইমেনশনস ব্যবহার করি গভীরতর সাব-অ্যাটমিক রাজত্বে। ব্যবহার করি কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক হিসেবে। এবার কিন্তু আপনাদের স্তম্ভিত হতে হবে। প্লাঙ্ক কোন স্কেল বা মাপনমাত্রায় কাজ করেছেন জানেন? ভাবুন আমাদের শরীরের ছোট্ট একটি কোষকে। এবার সেই কোষের পাশে রাখুন মহাবিশ্বকে। এবার ওই কোষের দৈর্ঘ্যের সঙ্গে সমস্ত মহাবিশ্বের দৈর্ঘ্যের তুলনা করুন। মহাবিশ্বের দৈর্ঘ্যের তুলনায় আমাদের কোষের দৈর্ঘ্য যতটা ছোট, প্লাঙ্ক দৈর্ঘ্য আমাদের এই কোষের দৈর্ঘ্যের তুলনায় ততটাই ছোট! অকল্পনীয় এই ক্ষুদ্র দৈর্ঘ্য— যা প্লাঙ্কের আবিষ্কার। প্লাঙ্ক’স লেংথ বলতে বোঝায় এই অকল্পনীয় মাপ। প্লাঙ্কের দৈর্ঘ্যের চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা জানি না। ‘স্পেস’-এর ক্ষুদ্রতম আকার ওটাই, ওটাকেই বলে প্লাঙ্কের ইউনিট অফ লেংথ, মহাবিশ্বের দৈর্ঘ্যের একক।

     

     

    আমাদের কোনও সরাসরি উপায় নেই প্লাঙ্কের ডাইমেনশনস-এ পৌঁছোবার। কারণ তার জন্যে দরকার এমন একটি অণুবীক্ষণ যন্ত্র যার আকার সৌরজগতের চেয়েও বৃহৎ হবে। এমন অণুবীক্ষণ যন্ত্র যেহেতু সম্ভব নয়, তাই বোঝার কাজ চলছে পরোক্ষভাবে। এ রকম পরোক্ষ এক প্রমাণ পাওয়া গেছে নিউট্রিনো অসিলেশন থেকে। তা ছাড়া আজকের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ আমরা দেখতে পাই যে প্লাঙ্ক-ডাইমেনশনের কাছে সমস্ত ফোর্স-ফিল্ডের ইন্টারঅ্যাকশন সমান সমান। বুঝতে পারছেন তো, ক্রমশই আমরা চলে আসছি আমাদের লক্ষ্যের খুব কাছে— সে-লক্ষ্য হল মহাবিশ্বের আদি উৎস যে এক সেই সত্যকে খুঁজে পাওয়া।

    পদার্থবিজ্ঞানে নোবেলবিজয়ী বিজ্ঞানী উইলচেকের একটি উদ্ধৃতি এখানে ব্যবহার না করে পারছি না—

    ‘মহাকর্ষ তার অনেক কম ক্ষমতা থেকে ক্রমশ ক্ষমতাসম্পন্ন হতে থাকে এবং প্লাঙ্কের দৈর্ঘ্যের কাছে মহাকর্ষ হয়ে ওঠে অন্যান্য বলক্ষেত্রের সমকক্ষ। যদিও পুঙ্খানুপুঙ্খ থিয়োরি বা তত্ত্ব আজও প্রতিষ্ঠিত নয় তবু স্পষ্ট সংকেত আমরা পেয়েছি যে সমস্ত বলক্ষেত্র উৎসারিত একই উৎস হতে।’ প্লাঙ্কের মাত্রার কাছাকাছি সবল বলক্ষেত্রকে আর মনে হয় না ইলেকট্রোউইক ফোর্স বা গ্র্যাভিটির থেকে আরও বেশি ক্ষমতাবান। মনে হয় সমস্ত বলক্ষেত্রই যেন একই ক্ষেত্রের বিভিন্ন দিক।

     

     

    আমরা এনার্জিকে এতগুলি ফর্ম বা আকারে ভাগ করি কেন? যেমন, মেকানিকাল, কেমিকাল, ইলেকট্রিকাল, হিট এনার্জি, লাইট এনার্জি— এই ভাগগুলো করেছি আমাদের নিজেদের সুবিধের জন্যে। তেমনি প্রকৃতির চারটি শক্তিক্ষেত্রের মধ্যেও যে-বিভেদ, যেমন গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজ়ম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স— এগুলোও মানুষের তৈরি বিভেদ। আইনস্টাইনই প্রথম ব্যবহার করলেন এই তিনটি শব্দ একসঙ্গে— ইউনিফায়েড ফিল্ড থিয়োরি। তিনি স্বপ্ন দেখেছিলেন সমস্ত ফিল্ডকে একত্র করবেন। চোখের সামনে ভেসে উঠবে একটি একসূত্রে গাঁথা, সহজবোধ্য মহাজগৎ। আইনস্টাইনের এই ভাবনার অনুসরণ করে সমস্ত ফিল্ডের ‘সাধারণ’ উৎসকে কিছু পদার্থবিজ্ঞানী বলেছেন ‘ইউনিফায়েড ফিল্ড’। আমরা যেন এ-কথা না ভাবি যে এটা কোনও নতুন ফিল্ড। ‘ইউনিফায়েড ফিল্ড’ শুধু বোঝাচ্ছে যে মহাবিশ্বের সমস্ত ফিল্ডের একই উৎস। তাই এটিকে ‘ইউনিফায়েড ফিল্ড’ না বলে প্রাইমারি ফিল্ড বা আদিক্ষেত্র বলাই ভাল। এই ইউনিফিকেশনের আরও একটি নাম হয়েছে— ‘থিয়োরি অফ এভরিথিং’। সম্প্রতি সেই বিষয়ে গবেষণামূলক অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে নোবেল কমিটিও ব্যবহার করেছে ‘থিয়োরি অফ এভরিথিং’ কথাটি। এতে বিজ্ঞানীগোষ্ঠীরও বিশ্বাস বেড়েছে।

     

    আরও দেখুন
    বৈজ্ঞানিক
    গাণিতিক
    বিজ্ঞান
    আলোর
    গণিত
    গণিতজ্ঞ
    আলো
    লাইট
    বিজ্ঞানের
    গণিতের

     

    এই আদি বা প্রাথমিক ফিল্ড ছড়িয়ে আছে মহাশূন্যের বুননের মধ্যে। এই প্রাইমারি ফিল্ড বা আদিক্ষেত্রের মধ্যেই ছিল সমস্ত মহাবিশ্বের ‘প্ল্যান’, সেই ফিল্ডই ক্রমান্বয়ে উন্মোচিত হয়েছে মহাবিশ্বকে সৃষ্টি করতে। সুতরাং বিজ্ঞান পরিষ্কার আভাস দিচ্ছে সবকিছু এসেছে একই উৎস থেকে। এই আদিবিশ্ব উৎসই বিচিত্ররূপে প্রকাশিত হয়েছে, বলছে উপনিষদ।

    কিন্তু এখনও বাকি আছে আরও কিছু প্রমাণসূত্র ধরে আরও কিছু পথ চলার। যে-পথ আমাদের নিয়ে যাবে এক ফ্যাশন-শোয়ে। আমরা দেখব গারমেন্টস অফ রিয়েলিটি। বাস্তবের বিচিত্র পোশাক! উপনিষদে একটি শব্দ আছে— ‘অপাবৃণু’। বলা যেতে পারে শব্দটি উপনিষদের কোরক-শব্দ। শব্দটির অর্থ হল, অনাবৃত হও, উন্মোচিত হও, আড়াল সরিয়ে ফেলো, উপরের ঢাকনা খুলে ফেলো, অর্থাৎ খুলে ফেলো পোশাকের আবরণ। আমাকে দেখতে দাও ভিতরের রূপ। আমরা এবার বাস্তবের ভিতরের রূপ দেখব। এই স্তরে আমরা বাস্তবের ভিতরের চেহারাটা দেখতে চাই, উপনিষদের দৃষ্টিতে নয়, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে। আমাদের যেন দিব্যদৃষ্টি উন্মোচিত হবে। এতদিন বাস্তবে আমরা অন্যভাবে দেখেছি। এবার জগৎকে দেখব, চিনব, বুঝব সম্পূর্ণ অন্যভাবে। আমাদের বিশ্ববোধ নতুনভাবে জন্মাবে। এইভাবে জগৎকে না দেখলে জগৎ সত্য না মিথ্যা তা সঠিকভাবে বুঝতে পারব না। এবার জগৎ সম্পর্কে যে নতুন দৃষ্টি, নব উপলব্ধিতে উত্তীর্ণ হতে চলেছি তার আলোয় নতুনভাবে বুঝি চলুন, জগৎ সত্য না মিথ্যা।

     

    আরও দেখুন
    আলো
    গণিত
    গণিতজ্ঞ
    বিজ্ঞানের
    গাণিতিক
    বিজ্ঞান
    বৈজ্ঞানিক
    আলোর
    গণিতের
    লাইট

     

    শুরু হতে চলেছে এমন এক ফ্যাশন-শো যার সুপারমডেল মহাবিশ্ব। এই সুপারমডেল মহাবিশ্ব রঙিন জামাকাপড়ের আড়ালে স্তরে স্তরে ঢেকে রেখেছে তার অন্তরের রহস্য। ফলে তার অনেকটা চেনা হয়েও অনেকটাই অচেনা। সুপারমডেল মহাবিশ্বের ফ্যাশান-শোয়ের শুরুতে অনেক পোশাক। কিন্তু একে একে খসে পড়বে পোশাক, সরে যাবে আড়াল, খুলে যাবে রহস্যের ঢাকনা, কেটে যাবে কুয়াশা। আমরা বুঝতে পারব কেমন করে এই মহাজগৎ এসে পৌঁছোল আজকের রূপে। রবীন্দ্রনাথ একেই হয়তো বলেছেন ‘কুয়াশাজয়ের দীক্ষা’। কুয়াশাজয়ের দীক্ষায় দীক্ষিত হয়ে আমাদের ধীরে ধীরে এক ডিটেকটিভের মতো দীর্ঘ বিবর্তনের পথ ধরে পৌঁছোতে হবে মহাবিশ্বের জন্মলগ্নে, দেখতে হবে কেমন ছিল তখন এই সুপারমডেলের আঁতুড়ঘরের অবস্থা, বুঝতে হবে সব সন্তানের জন্মই যেমন মায়ের পেটের ওপর রেখে যায় সরু সরু জন্মদাগ, তেমনি সুপারমডেলটির জন্ম কোনও দাগ বা স্ট্রেচমার্ক রেখে গেছে কি না! মহাবিশ্বের জন্মলগ্নে না পৌঁছোতে পারলে তার অন্তর-রহস্যের দ্বার উদ্ঘাটিত হবে না আমাদের কাছে।

    এই বর্ণময় বিচিত্র ফ্যাশন-শোয়ের প্রথম পর্ব শুরু হচ্ছে ১৯২০ সালে লস অ্যাঞ্জেলেসের পাঁচ হাজার ফুট উঁচু মাউন্ট উইলসন পাহাড়ের চূড়ায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহাশূন্যের এক নিমগ্ন তপস্বীকে। তিনি পাহাড়চূড়ার এক নিঃসঙ্গ মানমন্দিরে সেই সময়কার সবচেয়ে শক্তিশালী দূরবিনটি ফোকাস করলেন মহাশূন্যে এক সুদূর নীহারিকার ওপর। সেই তপস্বী জ্যোর্তিবিজ্ঞানীর নাম এডুইন হাবল। হাবল পরিষ্কার দেখতে পেলেন ওই নীহারিকা আসলে আর একটি ছায়াপথ। তিনি বিস্মিত হলেন দেখে মহাশূন্যে ভাসমান দ্বীপের মতো আরও অনেক ছায়াপথ— ‘আইল্যান্ড ইউনিভার্সেস’। সত্যি এ এক অপূর্ব বিস্ময়। মাত্র একশো বছর আগে হাবলের সময় পর্যন্ত আমরা জানতামই না, পৃথিবীর ছায়াপথের বাইরে আরও অনেক ছায়াপথ আছে। না জানার প্রধান কারণ, হাবলের আগে এমন দূরবীক্ষণই ছিল না যার দেখার ক্ষমতা ছিল আমাদের ছায়াপথ পেরিয়ে। হাবল দেখতে পেলেন যেন এক নতুন অপরিচিত মহাবিশ্ব— যেখানে ছায়াপথগুলি চলছে। শুধু চলছে না, তারা পরস্পরের কাছ থেকে খুব দ্রুত দূরে সরে যাচ্ছে। আমাদের কাছ থেকেও। আরও বেশি দূরে যারা, আরও দ্রুত সরছে। মহাবিশ্ব এইভাবেই ক্রমে আরও বিস্তারিত হচ্ছে।

    হাবলের এই ঐতিহাসিক আবিষ্কারের তাৎপর্য বোঝা গেল প্রায় বিশ বছর পরে। জর্জ লেমাৎ, জর্জ গ্যামোর মতো বিজ্ঞানীরা ব্যাখ্যা করলেন হাবলের আবিষ্কারের অন্তর্নিহিত গুরুত্ব: যদি এ-কথা সত্যি হয় যে ছায়াপথেরা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, তা হলে এ-কথাও সত্যি সুদূর অতীতে এক সময়ে তারা কাছাকাছি ছিল। প্রশ্ন হল কত কাছে? পাওয়া গেল উত্তর। এতটাই কাছে যে তারা সবাই এক বিন্দুতে ছিল। এই একতার ধারণায় আইনস্টাইনের সমীকরণ পৌঁছেছিল কয়েক দশক আগে,— একেই বলা হয় সিঙ্গুল্যারিটি। যে সিঙ্গুল্যারিটির মধ্যে মহাবিশ্বের নিয়মকানুন আর খাটে না, ভেঙে পড়ে। এখন কিন্তু বোঝা যাচ্ছে নিয়মকানুন ভেঙে পড়ার কোনও প্রশ্ন নেই। কারণ প্লাঙ্ক’স ডাইমেনশনের থেকে কোনও ছোট বিন্দুতে যাওয়া যায় না।

    সংকুচিত হতে হতে নীহারিকাগুলি এতটাই কাছে যে তারা এক হয়েই ছিল। এইভাবে সংকুচিত হলে পদার্থের তাপমাত্রা যে কোন ডিগ্রিতে পৌঁছোতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। সেই প্রচণ্ড তাপমাত্রার ফলেই মহাজাগতিক বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের মোমেন্টামে মহাবিশ্বের ক্রমাগত প্রসার— আজও যা চলছে। ব্রিটিশ জ্যোর্তিবিজ্ঞানী ফ্রেড হয়েল মহাবিস্ফোরণের নাম দিলেন ‘বিগ ব্যাং’। এই মজার নামটাই থেকে গেল।

    ফ্যাশন-শোটা কেমন লাগছে? এবার আমরা চলে আসছি ১৯৪০ সালে। জর্জ গ্যামো বললেন, বিগ ব্যাং তৈরি করেছিল এক ভয়ংকর অগ্নিগোলা। সেই অগ্নিগোলার ‘আফটার গ্লো’ মহাবিশ্বের প্রসারের সঙ্গে সঙ্গে কমতে থাকলেও, সেই চিহ্ন আজও আছে। গ্যামোই গণিতের সাহায্যে দেখালেন কীভাবে অগ্নিগোলার তাপমাত্রা কমেছে মহাবিশ্বের প্রসারের সঙ্গে সঙ্গে। এরপর কেটে গেল পঁচিশ বছর। ১৯৬৫ সাল। দুই জ্যোর্তিবিজ্ঞানী, আরনো পেনজিয়াস এবং রবার্ট উইলসন কাজ করছিলেন নিউ জার্সির বেল ল্যাবস-এ একটা নতুন হর্ন অ্যানটেনা নিয়ে। ওঁরা চাইছিলেন বাইরের কোনও সংকেত ছাড়া যন্ত্রটির নিজস্ব রেডিয়োসংকেতকে ন্যূনতমভাবে ধরতে। কিন্তু কিছুতেই পারছিলেন না। তাঁরা শুনতে পাচ্ছিলেন মাইক্রোফোনের মধ্যে ক্রমাগত একটা হিসিং শব্দ মহাবিশ্বের চারপাশ থেকে আসছে। আসলে পেনজিয়াস এবং উইলসন যেটা শুনতে পেয়েছিলেন তা ছিল মহাশূন্যে বিগ ব্যাং-এর রেখে যাওয়া মাইক্রোওয়েভস-এর শব্দ! গ্যামো বিগ-ব্যাং-এর এই মাইক্রোওয়েভ আফটারগ্লোয়ের কথাই বলেছিলেন! দেখতে চান নিজে? তা হলে টিভি খুলে চলে যান সেই চ্যানেলে যেখানে কোনও প্রোগ্রাম নেই, সিগন্যাল নেই। দেখবেন টিভির পরদায় খেলা করছে অজস্র বিন্দু। বিন্দুগুলি নাচছে। ওদেরই একটা অংশ মহাবিশ্বের জন্মের মাইক্রোওয়েভ-আফটারগ্লো।

    এখানে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। বিগ ব্যাং থিয়োরি যে ভয়ংকর তাপমাত্রার কথা বলে, সেই তাপমাত্রায় ছিল শুধুই এনার্জি। আর ধুলোর মতো বিভিন্ন মৌলকণা। তারপর যতই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে আর ঠান্ডা হচ্ছে, ততই এনার্জি জমাট হল পদার্থের মৌলকণায়। এখানেই সত্যতা আইনস্টাইনের সমীকরণের: এনার্জি হয়ে যাচ্ছে পদার্থ। অর্থাৎ এক অমূর্ত হয়ে উঠছে মূর্ত। যা ছিল অমূর্ত তাই প্রকাশিত হচ্ছে বাস্তব কায়ায়। এই জগৎকে মিথ্যা বলব কেমন করে? মনে রাখতে হবে, বিগ ব্যাং-এর তিন-চার মিনিটের মধ্যেই হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা অ্যাটমিক এলিমেন্ট জন্মেছিল। তারপর নক্ষত্রদের চুল্লিতে সৃষ্টি হল অপেক্ষাকৃত ভারী অ্যাটমিক এলিমেন্ট, লোহা পর্যন্ত। এরপর সুপারনোভা নামে তারা-বিস্ফোরণের ফলে যে শকওয়েভ তৈরি হল তারই মধ্যে জন্মাল মহাবিশ্বের আর সব পদার্থ।

    এবার আরও গভীর কিছু প্রশ্ন— বিগ ব্যাং-এর বিস্ফোরণ থেকে এরকম মহাবিশ্বই বা হল কী করে? বৃহৎ মাপনমাত্রায় এই মহাবিশ্ব ‘মসৃণ’। অথচ ‘স্থানীয়’ মাপনমাত্রায় এই মহাবিশ্ব নক্ষত্র এবং গুচ্ছ গুচ্ছ ছায়াপথ নিয়ে এলোমেলো, স্তূপীকৃত! কেন? কী করে মহাবিশ্ব এত বছর বেঁচে আছে? মহাকর্ষের টানে নিজেই তো নিজের ওপর ভেঙে পড়তে পারত। অথবা প্রসারণের প্রচণ্ড গতির টানে ঠিকরে বেরিয়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যেতে পারত। তা ছাড়া, বিগ ব্যাং-এর মতো ঘটনা ঘটানোর জন্যে বিশাল এনার্জি এল কোথা থেকে?

    ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানী অ্যালান গুথ তাঁর ইনফ্লেশনারি থিয়োরির সাহায্যে উত্তর দিয়েছিলেন এইসব প্রশ্নের। উত্তর দিতে গুথ আইনস্টাইনের সাহায্য নিয়েছিলেন। অনেক বছর আগে বলেছিলেন আইনস্টাইন, কোনও কোনও অবস্থার মধ্যে মহাকর্ষ বিপরীত বল প্রয়োগ করতে পারে। অর্থাৎ মহাকর্ষ না টেনে ঠেলে দিতে পারে। মহাবিশ্ব সম্পর্কে গুথের অনন্য গবেষণা হয়েছিল বিশ্বের নবজাগরণেরই পরে। সেই জাগরণ আমাদের সামনে প্রথম খুলে দিল এমন বিশ্বকে যার এক আদিম সামঞ্জস্য একেবারেই অক্ষত— এই আদিম সামঞ্জস্যের সূত্রটির নাম গ্র্যান্ড ইউনিফায়েড থিয়োরি। আমাদের সামনে প্রথম উন্মোচিত হল সেই মহাবিশ্ব যার আকার একটি পিনের ডগার থেকেও ছোট— কত ছোট কল্পনা করাও শক্ত। এতই ছোট যে সেটাকে ‘জায়গা’ বলাই যায় না। একটি প্রোটনকে প্রথমে বিলিয়ন খণ্ডে ভাগ করে সেই ভাগের একটি খণ্ডকে একশো মিলিয়ন খণ্ডে ভাগ করলে তবে সেই ক্ষুদ্রতার একটা আন্দাজ পাওয়া যেতে পারে। কত বড় একটি প্রোটনের সাইজ? একটি বালুকণাকে হাজার বিলিয়ন ভাগে ভাগ করলে তবে পাওয়া যাবে একটি প্রোটনের সাইজ। এতক্ষণে কি কিছুটা বোঝা গেল মহাবিশ্বের শুরু হয়েছিল কত ক্ষুদ্র অবস্থায়? এখানে জানিয়ে রাখি, বিস্মিত হতে হয় ভাবলে হাজার হাজার বছর আগে আমাদের বেদ বলেছিল, সৃষ্টির আদিতে মহাজগৎ ছিল বিন্দুর মতো ছোট অবস্থায়, তার নাম ছিল ‘দহর’। সেই ‘দহর’ হল ব্যাপ্ত বহুরূপে। আজকের বিজ্ঞানের সত্য এত বছর আগে কীভাবে প্রাচীন ভারত পেয়েছিল তার ধ্যানলব্ধ উপলব্ধিতে!

    গুথ এক অসামান্য ভাবনা ভাবতে পেরেছিলেন। এই ভাবনাই নিয়ে এল আমাদের বিশ্বভাবনায় যুগান্তকারী পরিবর্তন। ভাবনাটি এই: মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হতে হতে ঠান্ডা হচ্ছে। তারই ফলে ভেঙে গেল ইউনিফায়েড ‘গাট’ সিমেট্রি। এবং সমস্ত মহাবিশ্ব যেন তার পরিপূর্ণ সম্ভাবনা নিয়ে থেমে গেল হঠাৎ। ইংরেজিতে যাকে বলে ‘a pregnant pause’। আসলে একটি মুহূর্ত তৈরি হল ফলস ভ্যাকুয়ামের। এর ফলে জন্মাল কিছুটা নেগেটিভ গ্র্যাভিটি।

    পরেই শুরু হয়ে গেল মহাবিশ্বের স্ফীতি। এই স্ফীতির গুণনীয়ক ১-এর পিঠে অন্তত ৩০টা শূন্য। মহাবিশ্বের মৌলিক বৈশিষ্ট্য তৈরি হয়ে গেল এই সংখ্যাটি দিয়ে এক সেকেন্ডকে ভাগ করতে যতটুকু সময় পাওয়া যাবে তার মধ্যে। অকল্পনীয় এনার্জি উৎসারিত হল ওই স্ফীতি থেকে। এই স্ফীতিকালে মহাশূন্য প্রসারিত হয়েছিল আলোর চেয়েও বেশি গতিতে। আমার কথা শুনে অনেকেই হয়তো বলে উঠবেন, কোনও কিছুর পক্ষেই আলোর গতিকে হারিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনের স্পেশাল থিয়োরি অফ রিলেটিভিটি মহাবিশ্বের ওপর যে স্পিডলিমিট চাপিয়ে দিয়েছে তা মহাশূন্যের প্রসারের গতির ওপর প্রযোজ্য নয়। প্রযোজ্য শুধু বস্তুর ওপর।

    জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিষয়ে সাধারণত এক মত— মহাবিশ্বের মতো এই বিশাল বস্তুটি সৃষ্টি হয়েছিল অকল্পনীয়ভাবে ক্ষুদ্রতম বিন্দু থেকে। ‘গাট’-সিমেট্রি ভাঙতেই তৈরি হয়েছিল মুহূর্তের অনবস্থা। আর তারই ফলে জাত হল বিগ ব্যাং অগ্নিগোলার সমস্ত এনার্জি। এবং এই মুহূর্তেই তৈরি হয়ে গেল মহাবিশ্বের সমস্ত নিজস্ব বৈশিষ্ট্য। মহাবিশ্বের জন্মের ১ সেকেন্ডের বিলিয়নথ-বিলিয়নথ-বিলিয়নথ ভাগের একশো মিলিয়ন ভগ্নাংশে তৈরি হয়েছিল মহাবিশ্বের সমস্ত নিজস্ব চিহ্ন। ইনফ্লেশন থিয়োরি বলছে মহাশূন্য প্রসারিত হচ্ছে আমরা যে মহাবিশ্বকে জানি তারও বাইরে। আমরা কোন মহাবিশ্বকে জানি— যে-মহাবিশ্ব একটি ক্ষুদ্রতম বিন্দু থেকে প্রসারিত হতে হতে এতই বৃহৎ যে তার ছায়াপথের সংখ্যাই অন্তত একশো বিলিয়ন। এতবড় একটা জিনিসকে আমাদের ধারণা করার ক্ষমতা সত্যিই নেই।

    ওই ছোট্ট তাত্পর্যপূর্ণ বিরতি বা pregnant pause-এর আগে যেহেতু মহাবিশ্বের আকার ছিল অকল্পনীয় ক্ষুদ্র, তার ভিতরে যা-কিছু ছিল, তা ছিল একটি থার্মাল ব্যালান্সের মধ্যে। এর থেকে বোঝা যায়, কেন মহাবিশ্বের মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যাকগ্রাউন্ড বিকিরণে এমন সমরূপ। এবং কেন মহাবিশ্বের সেই সময়ে সবে তৈরি উপাদানগুলি মোটামুটি সমবণ্টিত।

    প্রায় চোদ্দো বিলিয়ন বছর ধরে যে মহাবিশ্ব ধ্বংস হল না তার কারণ মহাবিশ্বের প্রসারে অসামান্য ‘টিউনিং’। এই টিউনিং-এর সূক্ষ্মতা অসামান্য। এই টিউনিং-এর গন্ডগোল সামান্যতমও যদি হত, তা হলে মহাবিশ্ব ভেঙে পড়ত কিংবা ছিটকে বেরিয়ে যেত। মহাবিশ্বের এই ভারসাম্য বজায় রাখছি আর সব কিছুর সঙ্গে আপনি আমিও। তাই মহাবিশ্ব আমাদের ছাড়া সম্পূর্ণ নয়। সেই জগৎকে মিথ্যা বলব কী করে, কোন উপায়ে?

    কোবি আর WMAP স্যাটেলাইটের তথ্য থেকে আমরা জানতে পেরেছি মহাবিশ্ব তৈরি হয়েছে কী কী উপাদান দিয়ে। মহাবিশ্বের ৪ শতাংশ তৈরি হয়েছে সাধারণ পদার্থ দিয়ে। যা থেকে আমরাও তৈরি। মহাবিশ্বের ২৩ শতাংশ ‘ডার্ক’ ম্যাটার বা কৃষ্ণ পদার্থ। এর গঠন সম্পর্কে আজও আমাদের স্পষ্ট ধারণা নেই। আর মহাবিশ্বের ৭৩ শতাংশ হল এক রহস্যময় উপাদান, যার নাম ‘ডার্ক এনার্জি’। এই ডার্ক এনার্জির উৎস সম্পর্কে আজও সঠিক কোনও ধারণা নেই আমাদের। আজকের সৃষ্টিতত্ত্বের পরম সন্ধানের বিষয়— ডার্ক এনার্জির উৎসকে স্পষ্টভাবে বোঝা। এই রহস্যময় শক্তি আজও আঁধারে।

    ইনফ্লেশনারি থিয়োরি কিছু নতুন কথা বলেছে এনার্জি সম্পর্কে। বিগ ব্যাংয়ের আদি পজিটিভ এনার্জির সবটাই তৈরি হয় মহাস্ফীতির সময়ে। সেই সঙ্গে সমপরিমাণ নেগেটিভ এনার্জিও তৈরি হল। মনে রাখতে হবে, মহাবিশ্বের প্রতিটি কণা একে অন্যকে টানছে। গণিতের বিশ্লেষণ দেখিয়েছে, মহাবিশ্বে পজ়িটিভ এনার্জির এবং নেগেটিভ এনার্জির যোগফল সমান। ফলে পজ়িটিভ নেগেটিভ কাটাকুটি হয়ে মহাবিশ্বে মোট এনার্জির পরিমাণ দাঁড়াল শূন্য! এত বিশাল এক মহাবিশ্ব। অথচ সেখানে শূন্য এনার্জি? কী করে সম্ভব? সম্ভব হতে পারে— যদি মহাবিশ্বের স্ফীতি ও প্রসারের এনার্জি-উৎস হয়ে থাকে এমন কিছু যার মূল্যও ‘শূন্য’!

    মহাবিশ্বের বয়েস ১৩.৭ বিলিয়ন বছর। মহাবিশ্বের মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কোবি স্যাটেলাইট যে স্ট্রেচ মার্কস দেখতে পেয়েছে সেগুলি আসলে কসমিক রোজেটা (Rossetta) স্টোন। মহাবিশ্বের সঠিক বয়েস যে ১৩.৭ বিলিয়ন বছর, তা বোঝা গেছে ওই স্ট্রেচ মার্কস থেকে। কিন্তু এই মহাবিশ্বের জন্মের মুহূর্তেই কী ঘটেছিল, তা আমরা জানি না। মহাবিশ্ব সৃষ্টির একেবারে প্রথম মুহূর্তটিকে ইনফ্লেশন এক বিপুল জলপ্রপাতের মতো আমাদের চোখের সামনে থেকে সব মুছে দিয়েছে। তার মধ্যে থেকে আমরা আমাদের সুপার মডেল মহাবিশ্বের ‘ভ্রূণ’-টিকে শনাক্ত করব কী করে?

    এইখানে এসে আমাদের আশ্রয় নিতে হবে সৃষ্টির দর্শনশাস্ত্রে। বিজ্ঞান যেন নিরুত্তর হয়ে যায়। মনে পড়ে যায় মৃত্যুর ক’দিন আগে লেখা রবীন্দ্রনাথের ‘প্রথম দিনের সূর্য’ কবিতাটি:

    প্রথম দিনের সূর্য

    প্রশ্ন করেছিল

    সত্তার নতুন আবির্ভাবে—

    কে তুমি,

    মেলে নি উত্তর।

    বৎসর বৎসর চলে গেল,

    দিবসের শেষ সূর্য

    শেষ প্রশ্ন উচ্চারিল

    পশ্চিমসাগরতীরে

    নিস্তব্ধ সন্ধ্যায়—

    কে তুমি,

    পেল না উত্তর।

    আমরা জানি না, কোনওদিন বিজ্ঞান সব আড়াল কাটিয়ে, সব আঁধার পেরিয়ে, সব রহস্যের পরদা সরিয়ে মহাবিশ্বের জন্মমুহূর্তের একেবারে শুরুতে, ওই এক সেকেন্ডের অন্তিম ভগ্নাংশে পৌঁছোতে পারবে কি না। আমরা শুধু এইটুকু জানি এই চূড়ান্ত জ্ঞানের এষণায় যেন ক্রমে মুছে যাচ্ছে ফিজিক্স আর মেটাফিজিক্স, পদার্থবিজ্ঞান আর অধিবিদ্যার বিভেদ রেখা। আইনস্টাইনের সমীকরণকে ব্যবহার করে, বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ রজার পেনরোজ় এবং বিজ্ঞানী স্টিফেন হকিং বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, স্পেসটাইম শেষ পর্যন্ত কোল্যাপস করে বা ভেঙে পড়ে এমন এক বিন্দুতে যার ‘ডাইমেনশন’ বা দৈর্ঘ্য-প্রস্থ-বেধের মাপ একত্রে শূন্য! কিন্তু এই জিরো ডাইমেনশনে পৌঁছোনোর আগে প্লাঙ্ক’স ডাইমেনশনের কাছাকাছি এলেই তো কাজে লেগে যাবে ‘কোয়ান্টাম এফেক্টস’ উদ্ধারের। তা হলে কী দেখব আমরা?

    আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, প্লাঙ্ক-এর ডাইমেনশনের কাছে প্রকৃতির সব ক’টি ক্ষেত্রের ক্ষমতা সমান হয়ে যায়। এবং ওদের ব্যবহার দেখে মনে হয় যেন একই প্রাইমারি ফিল্ডের বিভিন্ন দিক ওরা। পদার্থবিজ্ঞানী এবং সৃষ্টিতাত্ত্বিকরা একসঙ্গে বলছেন— যতই আমরা সৃষ্টিরহস্য ভেদ করতে পিছনের দিকে যাব, যতই কাছাকাছি যাব সৃষ্টির জন্মলগ্নের, ততই দেখব এককরণ বা ইউনিফিকেশনের বিভিন্ন পর্যায়।

    সুতরাং এতক্ষণে আমরা এই ধারণায় পৌঁছোতেই পারি বিজ্ঞান ও দর্শনের সমবেত সমর্থনে যে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল সমস্ত ক্ষেত্রের মহামিলন থেকে। নোবেলবিজয়ী বিজ্ঞানী মুরে গেলম্যানের মতে, এই পর্যায়ে মৌলকণা এবং মহাবিশ্ব প্রসঙ্গে পদার্থবিজ্ঞানের দুটি মৌলিক মনন মিশে গিয়ে হয়ে ওঠে এক সূত্র। একদিকে ক্ষুদ্রতম কণিকার বিজ্ঞান। অন্যদিকে মহাশূন্যের জন্মলগ্নের বিজ্ঞান। তারা এই পর্যায়ে এসে হয়ে ওঠে একই বিজ্ঞান। সন্ধান দেয় এই মূল সত্যের যে মহাবিশ্বের একই উৎস। একমেবাদ্বিতীয়ম্। এক এবং অদ্বিতীয়।

    এখন দেখা গেল বিজ্ঞান কত আত্মবিশ্বাসী প্রমাণের সঙ্গে সমর্থন করছে বেদ ও উপনিষদের এই বাণী যে মহাবিশ্বের সবকিছুরই সৃষ্টি একই উৎস থেকে এবং সেই উৎস রয়েছে মহাবিশ্বের সর্বত্র। বেদ ও উপনিষদের মতে যে উৎস বা আদিসত্তা যার নাম ব্রহ্ম তার আছে আর এক গুণ সেটা হল চেতনা। বিজ্ঞান যাকে বলছে মহাবিশ্বের উৎস তার মধ্যে কি বিজ্ঞানের মতে ব্রহ্মের মতো চেতনা আছে? চেতনা নিয়ে নিয়মবদ্ধ অনুধাবন বিজ্ঞান শুরু করেছে এবং সেই কাজ ক্রমশ এগিয়ে চলেছে। আজকে সেই বিজ্ঞানীদের সংখ্যা ক্রমেই বাড়ছে যাঁরা মনে করেন মহাবিশ্বের এক প্রাথমিক অঙ্গই হল চেতনা।

    আমরা অ্যানথ্রোপিক প্রিন্সিপলের কথা আগেই বলেছি। ‘দি ইউনিভার্স ইন আ নাটশেল’ গ্রন্থে স্টিফেন হকিং বেশ জোরের সঙ্গেই বলেছেন, ‘অ্যানথ্রোপিক প্রিন্সিপলকে গণিতের সাহায্যে আরও স্পষ্ট যথাযথ গঠন দেওয়া যেতে পারে এবং মহাবিশ্বের সৃষ্টি প্রসঙ্গে কথা বলতে হলে সেটা আবশ্যিক।’ একেবারে প্রাথমিক অবস্থায়, সমস্ত মহাবিশ্বটা একটা অ্যাটমের থেকেও অনেক ছোট ছিল। সুতরাং তখন বিশ্ব চলতে বাধ্য ছিল কোয়ান্টাম ফিজিকসের তথ্য অনুসারে। ফলে, আমাদের মহাবিশ্ব শুরু হতে পারত অসংখ্যভাবে। কিন্তু তা হয়নি। তা হলে হলটা কী? অ্যানথ্রোপিক প্রিন্সিপল-এর মতে এই বিশ্বে বুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণীর আবির্ভাব ছিল মহাবিশ্ব সৃষ্টির অপরিহার্য শর্ত। তাই আমরা এলাম।

    বিখ্যাত চিন্তাশীল বিজ্ঞানী জন হুইলার আর একভাবে সমর্থন করেছেন এই ভাবনা। তিনি এক ‘থট এক্সপেরিমেন্ট’ পেশ করেছিলেন যার নাম ‘ডিলেড চয়েস এক্সপেরিমেন্ট’। সেটা এখন ল্যাবরেটরিতে প্রমাণ করা গেছে। তিনি কুণ্ঠাহীনভাবে বলতে পেরেছিলেন— It is incontrovertible that the observer is a participator in genesis. কে এই মহাবিশ্বের দর্শক? সেই দর্শক হল, চেতনা। এই চেতনা মহাবিশ্বের বুননের সঙ্গে জড়িয়ে ছিল শুরু থেকেই। আমরা হলাম সেই নিহিত চেতনার প্রকাশমাধ্যম। এই প্রকাশিত চেতনার একটি বিশেষ বৈশিষ্ট্য হল, চেতনা একই সঙ্গে উপলব্ধ হয় এবং উপলব্ধি করে। জগতে এমন আর অন্য কিছু নেই যার এই গুণ আছে। সুতরাং কঠিন হবে অস্বীকার করা যে মহাবিশ্বের বাস্তবের এক অপরিহার্য অঙ্গ হল চেতনা।

    চেতনা এবং আদিক্ষেত্রের যুগপৎ স্থিতি কি বিজ্ঞান সমর্থিত? কোয়ান্টাম জগৎকে ব্যাখ্যা করার জন্যে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি পারস্পরিক গুণাবলীর যুগপৎ স্থায়িত্ব। যেমন একটি ইলেকট্রন পার্টিকেল একই সঙ্গে ইলেকট্রন ওয়েভ হয়েও থাকে। এই থেকেই বিজ্ঞান পথ দেখাচ্ছে চেতনা ও আদিক্ষেত্রের যুগপৎ স্থিতি সম্পর্কের।

    চেতনা এবং আদিক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে ক্রমেই এগিয়ে চলেছে বিজ্ঞান। এইভাবে দেখলে, একই অন্তর্নিহিত পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ চেতনা এবং আদিক্ষেত্রের প্রাথমিক বাস্তব।

    ডেভিড বোম এই মৌলিক পদ্ধতির নাম দিয়েছেন ইমপ্লিকেট অর্ডার। বেসিল হাইলির মতে, কোনও প্রভেদ নেই মন ও পদার্থের এই নিহিত ইমপ্লিকেট অর্ডারের স্তরে। এরা পৃথকভাবে বেরিয়ে এসেছে এই একই স্তর থেকে। ডেভিড বোম গাণিতিক গণনার সাহায্যে দেখাতে চাইছেন, কেবলমাত্র কোনও দার্শনিক ভাবনা নয় এই ইমপ্লিকেট অর্ডার, এর মধ্যে ধৃত অন্তরগত পদ্ধতিটির যথাযথ বর্ণনা।

    নিছক গাণিতিক প্রত্যাশায় পরিণত হয় মহাশূন্যের গভীরতম স্তর যা অকল্পনীয়ভাবে ক্ষুদ্র প্লাঙ্ক’স ডাইমেনশনের থেকেও ছোট। বোম এবং হাইলি এটাকেই প্রি-স্পেস বলেছেন। জন হুইলার-প্রস্তাবিত প্রি-জিওমেট্রি এই থেকেই। অনেকেই আশা করেন কোয়ান্টাম ফিজিক্স এই ছবিটাকে গ্রহণ করবে অনুধাবনের জন্য। বোম আর হাইলির মতে প্রি-স্পেস স্তরে মহাবিশ্ব অখণ্ড। সেই অখণ্ড মহাবিশ্বে সবকিছুর সঙ্গে সবকিছু যুক্ত। এবং মহাবিশ্বকে এমন সুসংবদ্ধ করেছে কোয়ান্টাম পোটেনশিয়ালের আত্ম-সংবদ্ধতার স্বভাব।

    আবার প্রি-স্পেস স্তরে যাওয়া যাক। সেখানে সারা বিশ্বজুড়ে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে চেতনার এবং আদিক্ষেত্রের সম্ভাবনাগুলি মিলিত হয়েছে। অর্থাৎ ইমপ্লিকেট অর্ডারের সারকথা হল ‘এক উৎস’। আদিক্ষেত্র এবং চেতনার রূপে নিজেকে প্রকাশ করছে এই একই উৎস। সুতরাং ভারতের ঋষিরা বেদে ও উপনিষদে ব্রহ্ম নামে যে একই উৎসের কথা বলেছিলেন, আজকের বৈজ্ঞানিক সত্য সেই প্রাচীন ধ্যানের উপলব্ধিকে সমর্থন করছে। একই উৎস থেকে আমরা সবাই উৎসারিত। এবং মহাবিশ্বে আমরা উত্সের সঙ্গে সদা সম্পৃক্ত।

    এই কারণেই বিখ্যাত বিজ্ঞানী শ্রোডিঙ্গার দ্বিধাহীনভাবে বলতে পেরেছেন, সব চেতন সত্তাই একই সত্তার প্রকাশ। শ্রোডিঙ্গারের এই উক্তির প্রেরণায় আমরা সাহস করে বলতেই পারি, মহাবিশ্বের চেতনার আদিউৎসের সঙ্গে সুর মেলাবার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমাদের প্রাণের কথা রণিত হয়েছে রবীন্দ্রনাথের গানে—

    আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে

    তোমার সুরে সুরে সুর মেলাতে॥

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসাইকো ২ – রবার্ট ব্লক
    Next Article হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প – মণি ভৌমিক

    Related Articles

    মণি ভৌমিক

    হ্যালো আইনস্টাইন : চেনা নাম অচেনা গল্প – মণি ভৌমিক

    November 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }