Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ব্লু ফ্লাওয়ার ৪ – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প211 Mins Read0
    ⤶

    ব্লু ফ্লাওয়ার ৪ – ৭০

    ৭০

    সুনয়না দাভে ইন্টারোগেশন চেম্বারে বসে ছিলেন। তুষার তার সামনে বসে বললেন, “কেমন আছেন?”

    সুনয়না বললেন, “আমাকে এভাবে আটকে রেখে দেওয়ার কারণটা জানতে পারি?”

    তুষার হালকা গলায় বললেন, “রশিদকে বাশারই মেরে দিয়েছে। শাহিদ ধরা পড়েছে।”

    সুনয়না অবাক হবার ভান করে বললেন, “মানে? এরা কারা?”

    তুষার বললেন, “আপনি এদের চিনতে পারছেন না দেখে খুব ভাল লাগছে। আপনি অবশ্য বেশ ভাল চেষ্টা করেছেন। অনেক ভাল ভাল আসামীর থেকে আপনার রেজিস্টেন্স লেভেল ভাল মিসেস দাভে। ইউ আর গুড। ভেরি গুড। আপনি যাদের চিনতে পারছেন না, তারা হল আপনার ব্যাগের প্রাপকরা।”

    সুনয়না বললেন, “আমাকে আমার উকিলের সঙ্গে কথা বলতে দেওয়া হোক। এভাবে আটক করা অনৈতিক।”

    তুষার বললেন, “কোথাকার উকিল? এদেশের না পাকিস্তানের? ইসলামাবাদে আপনার জন্য উকিলের ব্যবস্থা করতে বলে দেবো?”

    সুনয়না রাগী গলায় বললেন, “হোয়াট ননসেন্স! আমাকে এভাবে আটকে রেখে আজেবাজে কথা বলছেন কেন? আপনি আমার মত একজন সম্মাননীয় নাগরিককে এভাবে আটকে রেখে দিতে পারেন না। একবার আমাকে বাইরে বেরোতে দিন, বাকিটা আমি বুঝে নেবো।”

    তুষার সুনয়নার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, “একটা লোকের গল্প শুনবেন ম্যাডাম? লোকটার নাম অচিন্ত্য রানে। টাকার বিনিময়ে লোকটা উপকূলে ভিন দেশের নৌকোগুলোর আসার খবর চাপা দিয়ে দিয়েছিল। কত টাকা পেয়েছিল জানা নেই, তবে দেশের ইতিহাসে এই লেভেলের বিশ্বাসঘাতক খুব কম এসেছিল। লোকটাকে ধরার আগেই তার স্ত্রীকে নিয়ে লোকটা বেপাত্তা হয়ে গেছিল। আমাদের ইন্টেলিজেন্সের থেকে অবশ্য পালিয়ে যাওয়া এত সহজ হয় নি। তার স্ত্রীর ফোনে যখন ইসলামাবাদ থেকে মেসেজ আসে, তা দুর্ভাগ্যবশত আমাদের র‍্যাডারে ধরা পড়ে যায়। দেখুন তো ম্যাডাম, এই মেসেজটা চিনতে পারছেন কিনা। কী যেন ভাষাটা… গরমে বিয়ার খাবার না কী যেন… ফোন থেকে ডিলিট করে দিলেও আমাদের আইটির ছেলেদের ওই মেসেজটা বের করতে খুব বেশি হলে দশ মিনিট লাগবে। একবার চেষ্টা করবো নাকি?”

    সুনয়না দাভে তুষারের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, “একটা রশিদ বা শাহিদ ধরে আনন্দ করছিস তোরা? লাভ নেই। তোদের সব ক’টাকে শেষ করবে ওরা।”

    তুষার শিস দিয়ে উঠলেন, “দ্যাটস ইট। বাকিটাও বলে ফেলুন।”

    সুনয়না দাভে বললেন, “আমি কিচ্ছু বলব না। আমি কিছু জানি না।”

    তুষার বললেন, “ওই যে লোকটা, অচিন্ত্য রানে… ধরা পড়েছে। উলটো করে বেঁধে রেখে স্পেশাল ট্রিটমেন্ট চলছে। আপনি চাইলে আপনাকে ওর সেলে নিয়ে যেতে পারি। দেখতে চান হাজব্যান্ডকে?”

    সুনয়না আর্তনাদ করে উঠে বললেন, “আপনি মিথ্যে কথা বলছেন। উনি অনেক দিন আগে সুইসাইড করেছেন।”

    তুষার হাসলেন, “স্বামীর ভুল কাজটাকে বয়ে চলেছেন ম্যাডাম? কোন দরকার ছিল? আপনি নিজেও জানেন আপনার স্বামী ভুল কাজ করেছিল দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। ভুল পথে থেকে কারো কোন লাভ হচ্ছে না।”

    সুনয়না ভেঙে পড়লেন। কাঁদতে শুরু করলেন।

    তুষার কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে শ্রীবাস্তবকে বললেন, “দিনরাত বসিয়ে রেখে জেরা করে যাও। বলবে মনে হচ্ছে। প্রয়োজনে রাজসাক্ষী হবার লোভ দেখাও। বাশার কেমন আছে?”

    শ্রীবাস্তব বললেন, “বেটার।”

    তুষার বললেন, “সবক’টা আশ্রম সিজ করার কাজ কত দূর হল?”

    শ্রীবাস্তব বললেন, “আজকের মধ্যে হয়ে যাবে। বাশারকে দিয়ে ইউপির ইন্সপেক্টর খুনের কনফেশনটাও করিয়ে নেওয়া হয়েছে। মিডিয়াতে দয়াসাগরবাবার সম্পর্কে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে।”

    তুষার বললেন, “বলরামের মায়ের হাতে ছেলেটাকে তুলে দেওয়ার ব্যবস্থা কর। এটা দরকারি। ঠিক আছে। আমি আরেকবার ইন্টারোগেশন রুমে যাবো।”

    শ্রীবাস্তব বললেন, “শিওর স্যার।”

    তুষার ইন্টারোগেশন রুমে প্রবেশ করেন। পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়েল করলেন। ও প্রান্ত থেকে সন্দিগ্ধ কণ্ঠে ফোন ধরল সামশের, “হ্যালো।”

    তুষার ফোন স্পিকারে রেখে বললেন, “কেমন আছেন আপনি? চিনতে পারছেন? আপনার খবরটা এই মাত্র পেলাম মিস্টার আলি, খুব খারাপ লাগল। আমি নিশ্চিত, আপনার থেকে যোগ্য অফিসার পাকিস্তান কোনদিন পায় নি।”

    সামশের বলল, “কে বলছেন?”

    তুষার বললেন, “তুষার রঙ্গনাথন। ভিয়েনায় দেখা হয়েছিল। একসঙ্গে কফি খেয়েছিলাম। আপনি তো বলেছিলেন যে কোন সময় ফোন করতে পারি। এখন দেখছি ভুলেই গেছেন।”

    সামশের কৃত্রিমভাবে হাসল, “ওহ, হ্যাঁ হ্যাঁ। অনেক দিন আগের কথা। কেমন আছেন আপনি?”

    তুষার বললেন, “ভালোই আছি। শুনুন না, সুনয়না দাভে আপনার সঙ্গে কথা বলতে চান। বলবেন?”

    সামশের আকাশ থেকে পড়ল, “কে ইনি?”

    তুষার বললেন, “তেমন কেউ না। তবে ওর বিয়ারটা নষ্ট হয়ে গেছে বুঝলেন?”

    সামশের বলল, “কী বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না জনাব।

    তুষার সশব্দে হেসে উঠে ফোন কেটে দিলেন।

    সুনয়না কান্না বন্ধ করে তুষারের দিকে তাকিয়ে ছিলেন। তুষার বললেন, “টিচারদের আমাদের দেশে সর্বোচ্চ

    সম্মান দেওয়া হয় ম্যাডাম। আপনি এ দেশের ছাত্রদের শিক্ষা দেন। যে ছাত্রদের পড়ান, তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি আসে নি কোন দিন? আজ যদি ব্লাস্টটা হত, আপনার কোন ছাত্র মারা যেত, আপনি খুশি হতেন? ব্যক্তিগত স্কোর সেটল করার জন্য মানুষ হয়ে মানুষকে এভাবে মেরে ফেলা উচিত?”

    সুনয়না মাথা নিচু করে বসে রইলেন।

    তুষারের ফোন বাজছিল। তুষার দেখলেন আশরফ ফোন করছেন। ধরলেন, “হ্যাঁ, বল।”

    আশরফ বললেন, “এসে গেছি স্যার। বাইরে অপেক্ষা করছি।”

    তুষার দেখলেন কাঁচের ও প্রান্তে আশরফ আর মাথুর অপেক্ষা করছেন। অনেকদিন পর পরিচিত মুখ দুটো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তুষার…

    #

    ইসলামাবাদ

    সেক্টর ওয়ানের পার্কে একজন ভিখারি চুপ করে বসে আছে। একটা বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়াল। বাড়িটা থেকে চারজন লোক গাড়িতে উঠল। তাদের হাতে দুটো ব্যাগ।

    একজন পাঠান ভিখারির বাটিতে কিছু রূপী দিয়ে বলল, “আস্তানায় ফিরে যাও। রাতেই মুজফফরাবাদ রওনা হতে হবে। এ বরযাত্রী সেদিকেই যাচ্ছে।”

    ভিখারি মাথা নাড়ল, “ঠিক আছে।”

    পাঠানবেশী সায়ক বেঞ্চে বসল। হাতে রাখা কাগজটা খুলল। কাগজে বড় বড় করে হেডলাইন হয়েছে, “আই এস আই চিফ সামশের আলি প্রেসিডেন্ট নিয়াজির খুনে যুক্ত? আমেরিকান মিডিয়ার নিউজে উত্তাল বিশ্ব।”

    ভিখারি সেজে থাকা বীরেন হাঁটতে হাঁটতে পার্কের বাথরুমের দিকে রওনা দিল।

    এবার সাজ পাল্টে রাওয়ালপিণ্ডি যেতে হবে তাকে।

    তাদের কাজ শেষ হয় না। তাদের কাজের শুধু শুরু হয়…

    #

    অনেক দিন পরে কলেজ গেল মিনি।

    নিয়মিত একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় তাকে। কাউন্সেলিং হয়। নার্ভের ওষুধ খেতে হয়। বাড়িতে মাঝে মাঝে জ্যেঠুর ঘরে গিয়ে বসে সে।

    চুপ করে বসে থাকে। জ্যেঠুর কথা মনে পড়লে চোখে জল চলে আসে।

    একটা লোক শুধু একটা ভুল আদর্শের জন্য তার এত বড় ক্ষতি করে দিতে পারল?

    এতটাই ঠুনকো হয় রক্তের সম্পর্ক?

    কলেজে মেহজাবিন তার পাশে বসে ছিল। দুটো ক্লাস করার পর মেহজাবিন বলল, “মাঠে গিয়ে বসবি? তোর সঙ্গে কত কথা বলার আছে!”

    মিনি বলল, “চল।”

    তারও ক্লাস করতে ভাল লাগছিল না।

    মাঠে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েরাই গল্প করে। তারা একটা কোণ দেখে বসল। মেহজাবিন বলল, “তোকে কোন প্রশ্ন করতেও ভয় লাগে। আমার মাথাতেও ইনজুরি করেছিল ওরা। বাবা খুব ভয় পেয়ে গেছিল।”

    মিনি বলল, “তারপরে?”

    মেহজাবিন বলল, “তারপরে বেশ কয়েকদিন বাবাই আমাকে কলেজে নিয়ে আসতো। একটুর জন্য বড় কোন ইনজুরি হয় নি। তুই ঠিক আছিস তো?”

    মিনির কান্না চলে আসছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে বলল, “হ্যাঁ রে, ঠিক আছি।”

    মেহজাবিন চারদিকে তাকিয়ে বলল, “সব জায়গায় সব কথা বলা যায় না। আবার কিছু কিছু কথা আছে, যেগুলো না বলাই হয়ত ভাল। আমরা যত কম জানি, তত ভাল।”

    মিনি বুঝতে পারল না। বলল, “মানে?”

    মেহজাবিন হাসল, “থাক। তোকে নজর রাখার জন্য কেউ আছে তো? ওরা কিন্তু ছেড়ে দেওয়ার লোক না। এখনও হয়ত টার্গেট করে রেখেছে।”

    মিনি বলল, “কী আর করা যাবে বল? আমাদের ভবিষ্যৎ তো আর আমরা ঠিক করতে পারব না।”

    মেহজাবিন বলল, “সেদিনের পর থেকে আমারও আর কোন কিছু ঠিক লাগছে না। কতবার তোর বাড়িতে খোঁজ নেব ভেবেছি, নিতে পারি নি। তারপর যখন সব জানলাম…”

    মেহজাবিন চুপ করে গেল।

    মিনি বলল, “হয়েছে। ঠিক আছে। যা হয়েছে তার জন্য আর সব সময় ভয়ে সিঁটিয়ে থাকব না। তুইও থাকিস না। ওরা তো এটাই চায়, আমরা যেন ভয়ে সিঁটিয়ে থাকি। তাই না?”

    মেহজাবিন বলল, “ওরা খুব ভয়ংকর রে। খুব।”

    মিনি বলল, “তা আর আমার থেকে ভাল কে জানবে বল? ওদের লক্ষ্য পূরণের জন্য ওরা যে কোন সীমা পার করতে পারে। এটা ওদের কাছে কোন ব্যাপারই না। মাথা নিচু করে তাকানোর দিন শেষ হয়েছে। এবার এগোতে হবে।”

    মেহজাবিন বলল, “তোর ফুচকা প্রিয় ছিল। এখন খেতে ইচ্ছা করে না?”

    মিনি বলল, “বাবা এনে দেয়। আগের মত আর যাওয়া হয় না। তবে এখন আবার যাব। ভয়ে ঘরে বসে থাকার কোন মানে হয় না, এটা আমি বুঝেছি।”

    দুজনে মিলে আরো কিছুক্ষণ কথা বলার পর মিনি বলল, “চল একটা সিনেমা দেখে আসি। কতদিন দেখা হয় না।”

    মেহজাবিন ইতস্তত করে বলল, “যাবি?”

    মিনি বলল, “চল।”

    দুজনে কলেজ থেকে বেরোল। বাসে উঠল।

    বাসে বসার জায়গা পাওয়া গেল। সিনেমাহলের স্টপ এলে দুজনে বাস থেকে নামল। মিনি ব্যাগ থেকে টাকা বের করে বলল, “আমি টিকিট কাটছি।”

    মেহজাবিন হাসল, “ঠিক আছে। পরের দিন আমি কেটে দেব।”

    মিনি বলল, “বেশ।”

    তারা এগোচ্ছিল, এমন সময় চারটে ছেলে প্রায় তাদের গায়ে এসে পড়ল। গায়ে পড়েই পরক্ষণে “সরি, সরি, কিছু মনে করবেন না”, বলে বাজে ভাবে হাসল।

    মিনি কয়েক সেকেন্ড দেখল। চারটে ছেলে।

    মিনিট দুয়েক লাগল, চারটে ছেলেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওড়নাটা ঠিক করতে করতে মিনি বলল, “চল, টিকিট কাটা যাক।”

    মেহজাবিন হাঁ করে তার দিকে তাকিয়ে বলল, “এটা কী করে করলি?”

    মিনি হাসল, “সেলফ ডিফেন্সের ক্লাস করছি দু মাস হল। এখন আর অত সহজে ওরা তুলে নিয়ে যেতে পারবে না। বললাম তো তোকে, মাথা নিচু করে তাকানোর দিন শেষ হয়েছে। এবার এগোতে হবে। এই তুই তোর এত বড় হাঁ-টা বন্ধ কর প্লিজ। কী ভয়ঙ্কর লাগছে।”

    মেহজাবিনের মুখের হাঁ তবু বন্ধ হল না। মিনি হাসতে হাসতে টিকেট কাউন্টারের দিকে এগোল…

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনাম প্রকাশে অনিচ্ছুক – অভীক দত্ত
    Next Article খেলাঘর এবং অন্যান্য গল্প – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }