Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভগবতগীতা-সমালোচনা – জয়গোপাল দে

    জয়গোপাল দে এক পাতা গল্প67 Mins Read0
    ⤶

    ভগবদগীতা-সমালোচনা – ৬ষ্ঠ পরিচ্ছেদ (শেষ)

    ভগবদগীতা-সমালোচনা – ৬ষ্ঠ পরিচ্ছেদ (শেষ)

    কেশব নিষ্কাম ধর্ম্মে প্রণোদিত হইয়া প্রিয় বন্ধুকে বিশ্বরূপ দর্শন করান নাই। তাহার কৌতূহল চরিতার্থ করাই তাঁহার উদ্দেশ্য ছিল না। সম্মুখ সংগ্রামে সমস্ত প্রতিপক্ষীয় বীরগণকে হত্যা করিয়া অনায়াসে জয়লাভ করিতে পারিবেন, ইহা সপ্রমাণ করিয়া তাহাকে যুদ্ধে নিয়োজিত করাই তাঁহার উদ্দেশ্য।কিন্তু অত্যাশ্চর্য্য বিরাট রূপ দর্শন করিয়াও সব্যসাচির মোহাপনোদন হইল না। তখন গোবিন্দ কিংকর্ত্তব্যবিমূঢ় হইয়া বলিলেন, সখে, জগতে দুই প্রকার লোক আছে। কেহ বা দৈব সম্পৎ লক্ষ করিয়া, কেহ বা আসুরসম্পৎ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করেন। প্রথমোক্তগণ আমার প্রিয় এবং শেষোক্তগণ আমার দ্বেষ্য(১)। আমি জানিতে পারিয়াছি তুমি দৈবসম্পৎ লক্ষ্য করিয়া জন্মগ্রহণ করিয়াছ। তোমার ন্যায় ভাগ্যবান, ধনবান, ক্ষমাশীল, তেজঃসম্পন্ন লোক আর নাই। অতএব তুমি আর বৃথা শোক করিও না, আনন্দচিত্তে যুদ্ধে প্রবৃত্ত হও।
    আর দেখ “যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচার কার্য্যে প্রবৃত্ত হয়, তাহারা কখন সিদ্ধিপ্রাপ্ত হয় না” (১৬অ–২৩)। “অতএব তুমি কার্য্য এবং অকার্য্য নির্ণয় বিষয়ে (শ্রুতি, স্মৃতি, পুরাণাদি) শাস্ত্রই তোমার প্রমাণ হউক। তুমি শাস্ত্রোক্ত কর্ম্ম অবগত হইয়া তাহার অনুষ্ঠান কর” (১৬অ–২৪)। বেদাদি শাস্ত্র সকলের পুনঃ পুনঃ নিন্দা করিয়া সহসা তাহাদের প্রতি কৃষ্ণের প্রগাঢ় ভক্তির উদ্রেক দর্শন করিয়া শাস্ত্রানুরাগী কৃষ্ণভক্তগণ বিশেষ আনন্দিত হইতে পারেন। কিন্তু এস্থলে শাস্ত্রের গৌরব বর্দ্ধনে কৃষ্ণের কিঞ্চিত স্বার্থ আছে। তিনি ভাবিয়াছিলেন, অর্জ্জুন ক্ষত্রিয়, যুদ্ধই তাহার স্বধর্ম্ম। সুতরাং শাস্ত্রে ভক্তি জন্মিলে তিনি স্বধর্ম্ম পালন না করিয়া থাকিতে পারিবেন না।

    বাসুদেব বঙ্কিম বাবুর উপাস্য দেবতা। তিনি তাঁহাকে পূর্ণব্রহ্ম বলিয়া মনে করেন। কিন্তু ভক্তের যে টুকু জ্ঞান আছে, দেবতার তাহাও নাই। বঙ্কিম বাবু বিনা বিচারে শাস্ত্রাজ্ঞা পালন সম্বন্ধে লিখিয়াছেন–“বিনা বিচারে ঋষিদিগের বাক্যসকল মস্তকের উপর এতকাল বহন করিয়া আমরা বিশৃঙ্খলা, অধর্ম্ম এবং দুর্দ্দশায় আসিয়া পড়িয়াছি। এখন আর বিনা বিচারে গ্রহণ করা কর্ত্তব্য নহে”।

    কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্ত্তব্যো বিনির্ণয়ঃ।
    যুক্তিহীনে বিচারেতু ধর্ম্মহানিঃ প্রজায়তে।।

    বঙ্কিম বাবু দোষটা ফেলিয়াছেন ভাষ্যকার ঋষিগণের উপর। কিন্তু একটু অনুধাবন করিয়া দেখিলে শাস্ত্রকারগণেরও দোষ দেখিতে পাইতেন। কেবল শাস্ত্রের দোহাই দিয়া যুক্তিহীন বিচারে ধর্ম্মহানি হয়, ভারতবাসী এই মহা বাক্যের স্বার্থকতা হৃদয়ঙ্গম করিতে পারিলে আজ গীতার এত আদর দেখিতে পাইতাম না।

    বঙ্কিম বাবু সপ্তদশ অধ্যায়ের অষ্টম শ্লোক হইতে মাংসাহারের নির্দ্দোষতা প্রমাণ করিয়া কুক্কুটাণ্ডলোলুপ বৈষ্ণবগণের বিশেষ ধন্যবাদার্হ হইয়াছেন। কেবল কুক্কুট কেন, বিলাতি ভট্টাচার্য্যগণের অনুমতি লইয়া ভগবতীর পবিত্র মাংসেও দেহের পুষ্টিসাধন করা যাইতে পারে, অগাধ শাস্ত্র-সমুদ্র মন্থন করিয়া ডিপুটীবাবু এই মহার্ঘ রত্নটী উত্তোলন করিয়াছেন। (ধর্ম্মতত্ত্ব–১০১ পৃষ্ঠা।)

    মহামতি সব্যসাচি নিঃশব্দে সমস্ত উপদেশ শ্রবণ করিলেন। উত্তপ্ত মরুভূমিতে বারিবিন্দুর ন্যায় কৃষ্ণের অষ্টাদশাধ্যায়ব্যাপী দীর্ঘ বক্তৃতাও তাহার হৃদয় আর্দ্র করিতে পারিল না। তখন তর্ক এবং যুক্তি-মার্গ পরিত্যাগ পূর্ব্বক নিতান্ত হতাশ চিত্তে কাতরস্বরে বাসুদেব বলিলেন,–হে অর্জ্জুন “তুমি আমার কথা শোনো। তুমি মনোবৃত্তি দ্বারা সমস্ত কর্ম্ম আমাতে সমর্পণ করিয়া মৎপরায়ণ হও। তুমি যদি অহঙ্কার প্রযুক্ত যুদ্ধ করিব না এরূপ প্রতিজ্ঞা করিয়া থাক, তাহা হইলে উহা নিষ্ফল হইয়াছে। কেননা ক্ষত্রিয়-স্বভাব-সুলভ শূরতার বশীভূত হইয়া অবশ্যই তোমাকে যুদ্ধানুষ্ঠান করিতে হইবে (২) (১৮অ–৫৯)।
    অতএব তুমি আমার স্মরণাপন্ন হও। তুমি আমাকে চিত্ত সমর্পণ কর। তুমি সমস্ত ধর্ম্মানুষ্ঠান পরিত্যাগ করিয়া একমাত্র আমার স্মরণাপন্ন হও। তোমার কিছুমাত্র ভাবনা নাই। আমি তোমাকে সমস্ত পাপ এবং সমস্ত বিপদ হইতে মুক্ত করিব। তুমি আমার একান্ত প্রিয়তম; তি নিমিত্তই তোমাকে পরম গুহ্য হিতকর বাক্য কহিলাম; এখন তোমার যাহা ইচ্ছা হয়। কর।”
    (বোধ হয় মিষ্ট কথায় কোন কাজ হইল না দেখিয়া) অবশেষে ক্রোধভরে যোগেশ্বর হরি বলিলেন, দেখ অর্জ্জুন নিশ্চিত জানিও যে, “অহঙ্কার প্রযুক্ত আমার কথা না শুনিলে তুমি নিঃসন্দহ বিনাশ প্রাপ্ত হইবে” (১৮অ–৫৮)। কেন এখন কি তোমার অজ্ঞানজনিত মোহ অপগত হইয়াছে? অতি সুবোধ বালকের ন্যায় আর দ্বিরুক্তি না করিয়া মহামতি ধনঞ্জয় বলিলেন;–“হে মাধব, তোমার অনুগ্রহে মোহান্ধকার নিরাকৃত হওয়াতে আমি স্মৃতি লাভ করিয়াছি। আমার সকল সন্দেহ দূর হইয়াছে; এক্ষণে তুমি যাহা কহিবে, আমি অবশ্যই তাহার অনুষ্ঠান করিব।” এত ধস্তাধস্তির পর সহসা পার্থের মোহরাশির অপনোদন দর্শন করিয়া পাঠকবর্গ যারপর নাই আনন্দিত হইবেন, সন্দেহ নাই; তবে তিনি ভ্রান্তিনাশের কারণটা প্রকাশ করিয়া বলিলে অত্যন্ত সুখের বিষয় হইত। গ্রন্থারম্ভে তিনি যে সকল আপত্তির উত্থাপন করিয়াছিলেন, যথা;–পূজনীয় গুরুগণকে হত্যা করা অন্যায়; আত্মীয় স্বজনকে বধ করিয়া রাজ্য লাভেও সুখ হইবে না; কুল নাশ করিলে কুল অধর্ম্মে পরিপূর্ণ এবং কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হইবে; ইত্যাদি আপত্তি সকলের খণ্ডন হইল কি প্রকারে?

    পদ্মনাভমুখপদ্মবিনিঃসৃত, পঞ্চমবেদস্বরূপ মহাভারতের উজ্জ্বল রত্ন শ্রীমদ্‌ভাগবদ্‌গীতোপনিষৎ পাঠ করিয়া আমরা কোন তত্ত্ব শিক্ষা লাভ করিলাম? এই প্রশ্নটী মনোমধ্যে উদয় হইলে কোন গুরুমহাশয়কর্ত্তৃক চাণক্য শ্লোকের ব্যাখ্যার গল্পটী মনে পড়ে। “পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ” পরের দ্রব্য লোষ্ট্রের ন্যায় জ্ঞান করিবে; অর্থাৎ অপরের ঢিল যেমন ইচ্ছা হইলেই অনায়াসে গ্রহণ করা যায়; সেইরূপ, আবশ্যক হইলে অপরের যে কোন দ্রব্যও গ্রহণ করা যাইতে পারে। বস্তুতঃ গীতা পুস্তকের অনেক স্থলই কতক গুলি সর্ব্বজনবিদিত সত্যের ব্যঙ্গকাব্য (Caricature) বলিয়া বোধ হয়। দুই একটী উদাহরণ দেখিলেই পাঠক বর্গ বুঝিতে পারিবেন।
    ১ম। আত্মার অমরত্ব;–ইহা গীতার আবিষ্কৃত নয়–উপনিষৎ হইতে গৃহীত। গীতায় তাহার কোন নূতন প্রমাণ নাই। “বাসাংসি জীর্ণানি যথা বিহায়” ইত্যাদি শ্লোকের অপেক্ষা Worlds worth এর Ode to Immortality কাব্যাংশে শ্রেষ্ঠ। আত্মার অবিনশ্বরত্ব হইতে গীতালেখক ব্যাসদেব একটী আশ্চর্য্য সিদ্ধান্তে উপনীত হইয়াছেন;–“মানব মানবকে হত্যা করিতে পারে না”!!! “নায়ং হন্তি ন হন্যতে”। “কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তিহন্তি কম্‌”।
    ২য়। ফলে আকাঙ্খা না করিয়া নিঃস্বার্থভাবে হিতকর কার্য্যে নিযুক্ত হইতে সকল ধর্ম্মই উপদেশ দেন।
    Xavier এর সুন্দর প্রার্থনাটী সকলেই ত অবগত আছেন;–
    Then why O Blessed Jesus Christ
    Should I not love thee well;
    Not for the sake of willing Heaven,
    Not for escaping Hell,
    Not for the sake of gaining aught
    Not hoping for reward,
    But as theyself hast loved me
    O ever–loving Lord.

    কৃষ্ণের নিষ্কাম ধর্ম্মের ব্যাখ্যা এই যে;–নিষ্কামভাবে নরহত্যা করিলেও দোষ হয় না।
    হত্বাপি স ইম্ললোঁকান্ন হন্তি ন নিবধ্যতে।র
    (১) জাতিকর্ম্ম গর্হিত হইলেও পালন করা মানবের উচিত, (২) আমাদের কৃত কর্ম্মের জন্য আমরা দায়ী নই, (৩) বিনা বিচারে শাস্ত্রাজ্ঞাপালন করা উচিত; ইত্যাদি গীতোক্ত উপদেশমালাই বোধ হয় ডেলি নিউসের (Indian Daily News) ভূতপূর্ব্ব সম্পাদক ডেলি সাহেবের মতে ইউরোপের সমস্ত ঐশ্বর্য্য অপেক্ষা অধিকতর মূল্যবান।

    ধর্ম্মশাস্ত্র মানবকে পরিত্রাণের উপায় শিক্ষা দেয়। ভগবদ্‌গীতায়ও পরিত্রাণের অনেকগুলি উপায় বর্ণিত আছে। যথা,–যিনি ভাবেন, কৃষ্ণের কর্ম্মফলে স্পৃহা নাই, কর্ম্ম কৃষ্ণকে স্পর্শ করিতে পারে না, তিনি কর্ম্ম বন্ধন হইতে মুক্তিলাভ করেন। (৪অ–১৪)। যে যোগী উত্তরায়ণের শুক্লপক্ষে প্রাণত্যাগ করেন, তিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েন। কিন্তু যে যোগীর দক্ষিণায়ণের কৃষ্ণপক্ষে মৃত্যু হয়, তাঁহাকে সংসারে প্রত্যাগমণ করিতে হয় (৮অ–২৪)। যিনি রোগাদিতে অভিভূত, যাঁহার ধনোপার্জ্জনের ইচ্ছা বলবতী, (৭অ–১৬) বা যিনি যজ্ঞ বাড়ীতে উত্তমরূপে ভোজন করেন (৩অ–১৩)। (৪অ–৩০), সেই সকল লোকদের মোক্ষ সম্বন্ধে কোন সন্দেহ নাই।

    পণ্ডিতবর Cherles H. Tawney সমস্ত গীতা পাঠ করিয়া বলেনঃ–The conclusion of the whole matter is that the only doctrine appropriate to a member of the warrior caste is devotion by means of work, an unselfish discharge of the duties fo the caste, through on recommending this devotion to Arjun, Krishna appeals to selfish motive. (২অ–৩৭)। (১১অ–৩৩)। It is impossible to resist the conviction that a vein of insincerity runs through this exhortation.
    “অষ্টাদশ শত বৎসর ভগবৎগীতা পাঠ করিয়া ভারতবাসী কি উপকার প্রাপ্ত হইয়াছেন?” কোন বিদেশীয় এই প্রশ্ন করেন।
    Has it promoted popular education and good government? Has it educated the people in generous emotions? Has it obtained for windows the liberty of re-marriage? Has it driven away dancing girls from the temple? Has it abolished polygamy? Has it repressed vice and encourage virtue? Was it this philosophy which abolished female infanticide, the Meriah sacrifice, and the burning of the widows? Is it this which has kindled amongst the native inhabitants of India the spirit of improvement and enterprise which is now apparent? Need I ask the question! All this time the philosophy of quietism has been sound asleep; or with its eye fixed on the point of its nose, according to the directions of the Gita, it has been thinking itself out of its wits. What could be expected of the philosophy of Apathy, but that it should leave things to take their course.
    ভগবৎগীতার যোগাদি সম্বন্ধে উপদেশ গুলি পাঠ করিতে করিতে Lord Macanlayএর কথা গুলি মনে পড়ে।
    Words, and more words, and nothing but words, had been all the fruit of all the toil of all the most renowned (ancient) sages. The ancient philosophers promised what was impracticable:–They despised what was practicable:–they filled the world with long words and long beards.–and they left it as wicked and as ignorant as they found it.
    (Macaulay’s essay on Lord Bacon.)

    গীতার মাহাত্ম্য আমাদের পাপ চক্ষে বিশেষ কিছু দৃষ্ট হইল না।(৩) তজ্জন্য আমাদের লজ্জিত হইবার কোন কারণ নাই।
    গীতামাহাত্ম্য পুস্তকে লিখিত আছে, যে কেবল গোপালনন্দন হরিই গীতার মহাত্ম্য সম্যকরূপে বিদিত আছেন। আর কুন্তীসূত অর্জ্জুন, ব্যাসদেব, ব্যাসের পুত্র শুকদেব যাজ্ঞবল্ক্য মুনি এবং জনক রাজা, কিঞ্চিতমাত্র জানেন। গীতার মাহাত্ম্য এরূপ গুপ্ততম যে, অন্যের কথা দূরে থাকুক, গণ্ডুষে সমুদ্র শোষণ করিতে পারেন, বা দ্রোণী মধ্যে রেতঃপতন হইলেও সন্তান উৎপন্ন হয়, এরূপ অব্যর্থবীর্য্য, অমিততেজা বড় বড় মুনিঋষিগণও ইহার লেশমাত্র অবগত নন। মহর্ষি সূত নৈমিষারণ্যে মহামুনি ব্যাসের নিকট শ্রবণ করিয়াছিলেন যে, ছয় আনার পয়সা ব্যয় করিলেই অতি সহজে সকল বিপদ হইতে মুক্ত হওয়া যায়; অর্থাৎ এক খানি গীতা কিনিয়া গৃহে রাখিলে, বেদ পুরাণাদি পাঠ, দান, ধ্যান, যজ্ঞাদি, তীর্থদর্শন আর করিবার আবশ্যক থাকে না। গীতা পাঠেই সমস্ত ফল লাভ হইতে পারে। ভগবান স্বয়ংই বলিয়াছেন;–যিনি গীতার এক অধ্যায় পাঠ করেন, তিনি রুদ্রলোকে চিরকাল বাস করেন। অর্দ্ধ অধ্যায় পাঠ করিলে শত মন্বন্তর সূর্য্যলোকে বাস, একটী দুইটী শ্লোক এমন কি, অর্দ্ধটী পাঠ করিলেও অযুত বর্ষ চন্দ্রলোকে বাস, কেহই নিবারণ করিতে পারে না। আর যদি ইহজীবনে গীতা পড়িবার অবকাশ নাই পাও, এবং চিরজীবন পাপ করিয়া মৃত্যুর পর যদি নরকে গমনও কর, যদি শ্রাদ্ধের সময় তোমার পুত্র একবার গীতা খানি পড়িয়া ফেলেন, তবে আর তোমায় পায় কে। একবারে চতুর্ভূজ রূপ ধারণ করিয়া অমরাবতীর অপ্সরাসেবিত মন্দাকিনীতটে মনের সুখে বিহার করিবে!!! এমন প্রগাঢ় পাণ্ডিত্য ভারতের ঋষিকুলেই সম্ভবে।

    ——————
    (১) ইতিপূর্ব্বে কিন্তু কৃষ্ণচন্দ্র নিজ মুখেই বলিয়াছিলে, “আমার দ্বেষ্য বা প্রিয় কেহই নাই।” ন মে দ্বেষ্যোহন্তি না প্রিয়ঃ।
    (২) “অর্জ্জুনের প্রকৃতিই তাহাকে যুদ্ধে নিযুক্ত করিবে” ইহা নিশ্চিত হইলে, কৃষ্ণের এত বাক্যব্যয়ের আবশ্যক কি?
    (৩) তবে দেশে বিদেশে গীতার এত সম্মান কেন? পুরাণাদি শাস্ত্র সকল এতদূর জঘন্য যে তাহাদের সহিত তুলনায় গীতার শ্রেষ্ঠত্ব উপলব্ধি হয়। John Davies বলেন:–It may be certainly affirmed, that if any one, after reading Puranas or other popular religious books, should then turn for the first time to the study of Bhagbat Gita, he mus be conscious of having come to a new country where nearly every thing is changed. The thoughts, the sentiments, and the methods of expression have another stamp. He feels that he has come to a higher region, where the air is much more pure and invigorating, and where the prospect has a wider range. He has come from a system which gives honour to gods who are stained by cruelty and lust, to a spiritual system which recognises only one God, who, if not set forth in such terms as Christians would utter, is yet a spiritual being, the source and maintainer of all life, and is to be worshipped with a purely spiritual worship.

    (সমাপ্ত)

    ⤶
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআজ যদি আমাকে জিগ্যেস করো – জয় গোস্বামী
    Next Article গীতগোবিন্দ – জয়দেব গোস্বামী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }