Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় ভয়ঙ্কর – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প474 Mins Read0
    ⤷

    নিবভাঙা কলম

    ।। ১।।

    ভবতোষবাবু অফিস-ফেরতা যখন পার্ক স্ট্রিটের কলমের দোকানটাতে গিয়ে পোঁছলেন তখন সন্ধ্যা নামব নামব করছে। দোকানের মালিক সুধাময়বাবু হেসে বললেন, ‘আরে মশাই, আপনার এত দেরি হল কেন আসতে? আজ আবার আমার একটা নিমন্ত্রণ আছে। এখনই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম।’ রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ভবতোষবাবু বললেন, ‘আর বলবেন না মশাই। আমার অফিসে এখন কাজের যা চাপ তাতে বেরোবার ফুরসত নেই। সকাল আটটায় অফিসে ঢুকে সেই যে কলম নিয়ে বসলাম তারপর মাথা তুললাম বেলা পাঁচটায়। তারপর ছুটতে ছুটতে এখানে এলাম।’

    সুধাময়বাবু রসিকতা করে বললেন, ‘আপনার তো কলমের ওপর বরাবরই প্রবল টান। আপনি তাই কিছুতেই কলম ছাড়তে চান না।’

    মজা করে বললেও কথাটা মিথ্যা বলেননি তিনি। ভবতোষবাবুর এই একটাই শখ কলম সংগ্রহ করা। নানা দেশের নানা ধরনের নামী কোম্পানির কলম আছে তাঁর সংগ্রহে। কলম কেনার জন্য তিনি কখনও অর্থের কার্পণ্য করেন না। এই তো মাসখানেক আগে এই দোকান থেকেই পঁচিশ হাজার টাকা দিয়ে বিদেশি ব্র্যান্ডের কলম কিনে নিয়ে গেছেন তিনি। নতুন কোনো কলম এলেই সুধাময়বাবু টেলিফোন করেন তাঁকে। ভবতোষ দোকানে এসে কলম পছন্দ হলে কিনে নিয়ে যান। দু’দিন আগে সুধাময়বাবু টেলিফোন করেছিলেন তাঁকে। যে জন্যই ভবতোষবাবুর আজ এখানে আসা।

    ভবতোষবাবু এরপর জানতে চাইলেন, ‘দেখান নতুন কী এল?’

    সুধাময়বাবু হেসে বললেন, ‘নতুন নয়, পুরোনো, দেখাচ্ছি।’

    দোকান সংলগ্ন পিছনে একটা ঘর আছে। যেটা দোকানের স্টোররুম। সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই একটা কলমের বাক্স নিয়ে বেরিয়ে এলেন সুধাময়বাবু। দেখেই বোঝা যাচ্ছে বাক্সটা অনেক পুরোনো। ভবতোষবাবুর সামনে বাক্সটা খুললেন সুধাময়বাবু। তার মধ্যে রাখা আছে একটা লাল রঙের পেটমোটা ফাউন্টেন পেন। কলমটা ভবতোষবাবুর হাতে তুলে দিয়ে সুধাময়বাবু বললেন, ‘গায়ের লেখাটা পড়ুন।’ লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন ভবতোষবাবু। পেনটার গায়ে ক্ষুদে হরফে লেখা বিখ্যাত এক কলম কোম্পানির নাম। তার সঙ্গে লেখা আছে ‘লন্ডন। ম্যানুফ্যাকচারিং ইয়ার নাইন্টিন হান্ড্রেড।’ অর্থাৎ কলমটার বয়স একশো বছরেরও বেশি!

    ভবতোষবাবু বিস্মিত ভাবে প্রশ্ন করলেন, ‘এ কলম আপনি কোথায় পেলেন?’

    সুধাময়বাবু বললেন, ‘আমার গোডাউনটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরোনো বাক্সর মধ্যে এই কলমের বাক্সটা ছিল। আমাদের এই তিন পুরুষের কলমের দোকান একশো বছরের পুরোনো। একসময় সাহেব-সুবোরাও এখানে আসতেন কলম কিনতে, কলম সারাতে। আমার ধারণা তেমনই কারো কলম এটা।’

    ভবতোষবাবু বললেন, ‘এ তো এখন অ্যান্টিক জিনিস মশাই! ক্লিপটা তো রুপোর মনে হচ্ছে!’

    সুধাময়বাবু বললেন, ‘হ্যাঁ, অ্যান্টিক। কিন্তু কলমটা খুলে দেখুন।’

    কলমের ক্যাপটা খুলেই ভবতোষবাবু দেখতে পেলেন কলমের নিবটা ভাঙা! তিনি বলে উঠলেন, ‘এমা, নিব যে ভাঙা!’

    সুধাময়বাবু বললেন, ‘হ্যাঁ, ভাঙা। আমার ধারণা কেউ সে সময় কলমের নিবটা পাল্টাবার জন্য দোকানে কলমটা দিয়ে গেছিল। তারপর আর নিতে আসেনি।

    একথা বলার পর সুধাময়বাবু বললেন, ‘কলমটা ভাঙা হলেও এটার এখন অন্য মূল্য আছে। এটা আপনাকে উপহার দিতে চাই। আমি একবার চেষ্টা করে দেখব বিদেশে এই নিব পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় তবে তো আর কথাই নেই।’

    ভবতোষবাবু তাঁর কথা শুনে বললেন, ‘কিন্তু আমাকে কেন?’ যদিও মনে মনে বেশ খুশি হলেন তিনি।

    সুধাময় বাবু বললেন, ‘আপনি আমার পুরোনো কাস্টমার। কত দামি দামি পেন কেনেন এখান থেকে। তাছাড়া এ জিনিসের মর্ম সবাই বুঝবে না। তাই এটা আপনাকে উপহার দিলাম।’

    ভবতোষবাবু বললেন, ‘ধন্যবাদ আপনাকে। আপনার উপহার আমি গ্রহণ করলাম।’

    সুধাময়বাবুর দোকান বন্ধ করার তাড়া আছে। তাই আর তাঁর সময় নষ্ট না করে উপহারটা কাঁধের ব্যাগে পুরে ভবতোষবাবু রাস্তায় নামলেন।

    ।।২।।

    কলমের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তা পেরোলেন ভবতোষবাবু। পাশেই গড়ের মাঠ। সূর্যর শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে বিশাল মাঠটায়। একসময় ছাত্রাবস্থায় যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন তখন তিনি বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি পালিয়ে এই গড়ের মাঠে এসে আড্ডা দিতেন। কোথায় হারিয়ে গেছে সেই সব সোনালি দিন। মাঠের দু-এক জায়গাতে ছেলের দল খেলা করছে, কিন্তু বিশাল মাঠটাকে ফাঁকাই বলা যায়। মাঠটা যেন ডাকছিল ভবতোষবাবুকে। তিনি একলা মানুষ। তাছাড়া আজ বাড়ি ফেরার তেমন তাড়াও নেই। পরদিন কালীপুজো। অফিস ছুটি। তাঁর বাড়িও বেশি দূরে নয়। এই কলকাতা শহরেই ঝামাপুকুর লেনে। ভবতোষবাবু ভাবলেন মাঠে গিয়ে কোথাও একটু বসা যাক। বহুদিন এমন কোনো খোলামেলা জায়গাতে গিয়ে বসেননি তিনি। কথাটা ভেবে রাস্তার পাশের এক বাদামওলার থেকে একঠোঙা বাদাম কিনলেন তিনি। তারপর মাঠের ভিতর প্রবেশ করলেন।

    ভবতোষবাবু হাঁটতে হাঁটতে এগোলেন মাঠের ভিতর দিয়ে। রাস্তার কোলাহল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগল। মাঝমাঠের একপাশে যেখানে একটা বিরাট গাছ একলা দাঁড়িয়ে আছে, তার নীচে গিয়ে বসলেন তিনি। দু-পাশের রাস্তার গাড়ি বা লোকজনের শব্দ কিছুই এ জায়গা পর্যন্ত পৌঁছয় না। গাছের তলায় বসে প্রথমে বাদাম খেতে লাগলেন ভবতোষবাবু। সন্ধ্যা নামবে, তিনি দেখলেন মাঠে যারা খেলছিল সেই ছেলের দল ব্যাট-উইকেট গুটিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরল। ভবতোষবাবুর মনে হল কলমটা আবার একবার দেখা যাক। কাঁধের ঝোলা ব্যাগ থেকে কলমের বাক্সটা বের করলেন তিনি। তারপর বাক্স খুলে কলমটা নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে লাগলেন। তার ক্যাপটা খুলে ভাঙা নিবটা ভালো করে দেখতে দেখতে তিনি ভাবতে লাগলেন যে সুধাময় যদি এর নিবটা জোগাড় করতে পারেন তবে বেশ হয়। আর যদি নাও পারেন তবুও জিনিসটা অমূল্য।

    দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে চারপাশে। রাস্তার দিকে বাতিস্তম্ভগুলো জ্বলে উঠতে শুরু করেছে। কালীপুজোর আগের দিন আজ আবার ভূত-চতুর্দশীর রাত। চাঁদ উঠবে না। বাড়ি ফিরে আজ আবার চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে। দূরে রাস্তার গায়ে আলোগুলো জ্বলে উঠতে দেখে কথাটা মনে পড়ল ভবতোষবাবুর। এবার তবে তাঁকে উঠতে হবে। হঠাৎ কিছুটা তফাত থেকে একটা কণ্ঠস্বর কানে এল তাঁর, ‘খাঁটি বিলাতি কলম।’

    ভবতোষবাবু তাকিয়ে দেখলেন কোথা থেকে যেন একজন এসে দাঁড়িয়েছেন তাঁর কয়েক হাত দূরে। লোকটার পরনে ধুতির ওপর হাফশার্ট। পায়ে চপ্পল। লোক না বলে তাকে যুবক বা ছেলেই বলা যায়। সম্ভবত কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে। ছেলেটা একদৃষ্টে তাকিয়ে আছে ভবতোষবাবুর হাতের কলমের দিকে। তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির রেশ। তাকে দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হল। তবে আজকাল এ বয়সের ছেলেরা কেউ ধুতি পরে না। ভবতোষবাবু নিজে বরাবর ধুতি-পাঞ্জাবি পরেন তাই ছেলেটার পোশাক দেখে ভালো লাগল তাঁর।

    ভবতোষবাবুর বয়স ষাটের কাছে। ছেলেটা যেহেতু তাঁর থেকে অনেক ছোট, তাই তাকে তিনি ‘তুমি’ সম্বোধন করেই মৃদু বিস্মিত ভাবে প্রশ্ন করলেন, ‘কীভাবে বুঝলে এটা বিলাতি কলম? তুমি কলম চেনো?’

    ছেলেটা জবাব দিল, ‘না, সব কলম চিনি না। তবে এ কলম আমি দেখেছি।’

    ভবতোষবাবু প্রশ্ন করলেন, ‘তুমি কি করো? কোথায় থাক? এমন কলম কোথায় দেখেছ?’

    ছেলেটা একটু ইতস্তত করে বলল, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’

    কথাটা শুনেই ভবতোষবাবু বললেন, ‘বেশ, বেশ, কলকাতায় বেড়াতে এসেছ বুঝি? একসময় আমার পূর্বপুরুষরাও ঢাকায় থাকতেন। আমার জন্ম অবশ্য এই কলকাতা শহরে।’

    এরপর ছেলেটা জবাব দিল, ‘এ কলম হজসন সাহেবের ছিল।’

    ভবতোষবাবু জানতে চাইলেন, ‘হজসন সাহেব কে?’

    ছেলেটা জবাব দিল, ‘কুমিল্লার সাব জজসাহেব। ম্যাজিস্ট্রেট সাহেব। তাঁর ওই কলম নিয়ে একটা গল্প আছে।’

    ‘কী গল্প?’ কৌতূহলী হয়ে জানতে চাইলেন ভবতোষবাবু।

    ছেলেটা বলল, ‘শুনবেন? তবে একটু বসেই বলি। আমাকে এখানে থাকতে হবে। একজন আসবে এখানে।’ দ্রুত অন্ধকার ঘিরে ধরছে চারদিকে। ছেলেটার মুখ যেন ঝাপসা হয়ে আসছে। ভবতোষবাবুর কয়েক হাত তফাতে বসল ছেলেটা। তারপর শুরু করল তার কাহিনি—

    ।। ৩।।

    ‘আজ থেকে প্রায় একশো বছর আগের ঘটনা। ১৯২০ সন। ব্রিটিশ রাজশক্তি তখন নিপীড়ন চালাচ্ছে ভারতবর্ষের বুকে। আর ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য শুরু হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আর তাতে ঝাঁপিয়ে পড়ছে অবিভক্ত বাংলার যুবসমাজ। স্কুল-কলেজ থেকে বেরিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বিপ্লবী আন্দোলনে যোগ দিচ্ছে ছাত্ররা। তারা মারছে এবং মরছেও। ১৯০৮ সনে ফাঁসির দড়ি গলায় পরেছেন ক্ষুদিরাম বসু। শহিদ হয়েছেন প্রফুল্ল চাকী-প্রফুল্ল চক্রবর্তী সহ চেনা-অচেনা অনেকে। ব্রিটিশ পুলিশের ফাঁসির দড়ি বা বন্দুকের গুলি কিছুই দমাতে পারছে না বাংলার দামাল ছেলেদের। যেন দেশের জন্য শহিদ হবার জন্যই জন্মেছে তারা।

    কলকাতার অনুশীলন সমিতির শাখা হিসাবে ১৯০৫ সালে ঢাকাতেও বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রও যোগ দেয় তাতে। তেমনই এক ছাত্র ছিল মৃগাঙ্ক চাকলাদার। ষোল বছর বয়স। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছেলেবেলায় বাবা-মা মারা গেছিল তার। নিকটাত্মীয় বলতে তার কেউ ছিল না। দূরসম্পর্কের এক মামার বাড়িতে কাজকর্ম করে দেবার বিনিময়ে থাকত সে। তারপর সে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উঠে এসেছিল। মেধাবী ছাত্র বলে কিছু জলপানি পেত। আর দুটো দোকানে খাতা লেখার কাজ করত। তাতেই চলত তার…’

    ভবতোষবাবু বললেন, ‘কিন্তু তার সঙ্গে হজসন সাহেবের কলমের সম্পর্ক কী? তুমি তো বললে হজসন সাহেবের কলমের গল্প বলবে?’

    ছেলেটা বলল, ‘সম্পর্ক আছে। একটু ধৈর্য ধরে শুনুন।’

    অন্ধকারে পুরো ঢেকে গেছে ছেলেটার মুখ। সে আবার বলতে শুরু করল, ‘হ্যাঁ ওই মৃগাঙ্ক চাকলাদার। সে যুক্ত হল গুপ্ত সমিতির সঙ্গে। কিছুদিনের মধ্যেই তার কাঁধে একটা দায়িত্ব বর্তাল। বিপ্লবীদের এখন অস্ত্রের দরকার। ঠিক হল কুমিল্লার এক পুলিশ চৌকিতে হানা দিয়ে রাইফেল, পিস্তল লুঠ করতে হবে। সেই মতো আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে কুমিল্লায় পৌঁছোল সে। স্থানীয় গুপ্ত সমিতির সাহায্যে বেশ কয়েক মাস কুমিল্লায় থাকার পর অবশেষে এল সেই নির্দিষ্ট দিন। সেদিনও ছিল এমন ভূতচতুর্দশীর রাত। চারপাশ অন্ধকার থাকবে বলে সে রাতটাকেই বেছে নিয়েছিল তারা। মাঝরাতে তারা অতর্কিত হানা দিল পুলিশ ফাঁড়িতে। জনা সাতেক বাঙালি যুবকের দল। শুরু হল দু-পক্ষের গুলির লড়াই। মুহুর্মুহু গুলির শব্দ আর বন্দেমাতরম ধ্বনিতে বিলীন হয়ে যেতে লাগল রাত্রির নিস্তব্ধতা।’—এ কথা বলে রাস্তার দিকে কী যেন দেখার চেষ্টা করে থামল ছেলেটা।

    গল্পটা এবার আকর্ষণ করতে শুরু করেছে ভবতোষবাবুকে। তিনি বললেন, ‘থামলে কেন বলো?’

    আবার বলতে শুরু করল ছেলেটা, ‘বিপ্লবীদের গুলিতে মারা পড়ল এক গোরা পুলিশ অফিসার। ঘায়েল হল বেশ কয়েজন দেশি সেপাই। চারটে রাইফেল আর তিনটে পিস্তল ছিনতাই করে পালাবার পথ ধরল বিপ্লবীরা। কিন্তু কিছুটা পথ এগোবার পরই একটা পুলিশের গাড়ি পিছু ধাওয়া করল। অন্যরা পালাতে পারলেও মৃগাঙ্ক আর দলনেতা কানাই গুপ্ত ঢুকে পড়লেন একটা বাড়িতে। বাড়ির মালিক নিরঞ্জন মল্লিক তাঁদের আশ্বস্ত করলেন কিছু হবে না বলে। ঘটনার পরদিনই পুলিশ বিজ্ঞাপন দিল যে যদি কেউ বিপ্লবীদের কোনো খবর দিতে পারে তবে তাকে ‘একশো’ টাকা পুরস্কার দেওয়া হবে। আর মাত্র সেই একশো টাকার লোভে বাড়ির মালিকের শ্যালক পুলিশকে খবরটা জানিয়ে দিল। ধরা পড়ে গেল দুই বিপ্লবী।’ এ পর্যন্ত বলে আবারও মাঠের একপাশের রাস্তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল ছেলেটা।

    ভবতোষবাবু বলে উঠলেন, ‘তারপর? তারপর?’

    এবার যেন মৃদু হাসল ছেলেটা। সে বলল, ‘হ্যাঁ, এখান থেকেই আসল গল্পের শুরু। প্রথমে জেলে নিয়ে যাওয়া হল এই দুই বিপ্লবীকে। অন্য সঙ্গীদের নাম বার করার জন্য তাদের ওপর শুরু হল অকথ্য অত্যাচার। কিন্তু একটাও নাম বা খবর বার করতে পারল না তারা। অবশেষে মামলা উঠল হজসন সাহেবের কোর্টে। খুন, লুন্ঠন, রাষ্ট্রদ্রোহিতার মামলা।

    হজসন সাহেবের কোর্টে মামলা ওঠা মানেই ফাঁসি অথবা দ্বীপান্তর। নিদেনপক্ষে যাবজ্জীবন সাজা। বিপ্লবীদের সাজা দিয়ে ইতিমধ্যেই নাম কামিয়েছেন কুখ্যাত হজসন সাহেব। বিচারের নামে কিছুদিন ধরে প্রহসন চলার পর এল সাজা ঘোষণার দিন। কাঠগড়ায় দাঁড়িয়ে দুই দেশপ্রেমিক বাঙালি যুবক, আর বিচারকের আসনে লালমুখো হজসন সাহেব। সাহেব কী রায় দিতে যাচ্ছেন তা বুঝতে অসুবিধা হল না দুই বিপ্লবীর। কারণ বিচারক তাঁর চেয়ারে বসার আগেই একজন আর্দালি প্লেটের মতো দেখতে একটা পাথর এনে রেখে গেছিল তাঁর টেবিলে। বিচারক তাঁর টেবিলে এসে বসলেন। তারপর আদেশনামা পাঠ করলেন। কানাইয়ের ফাঁসি, আর মৃগাঙ্কর তখনও আঠারো বছর হয়নি বলে সাজা কিছুটা কম—যাবজ্জীবন দ্বীপান্তর।

    রায়দানের পর হজসন আসামীদের কাছে জানতে চাইলেন, ‘তোমাদের কিছু বলার আছে?’

    তাঁর কথা শুনে মৃগাঙ্ক চিৎকার করে বলে উঠল, ‘তুমিও বাঁচবে না সাহেব। দরকার হলে প্রতিজন্মে তোমাকে মারব আমি। ইহলোক বা পরলোক, কোনো লোকেই আমার হাত থেকে বাঁচবে না তুমি।’

    সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন। তারপর আপনার ওই কলম দিয়ে ফাঁসির আদেশ সই করে পাথরের চাকতিতে চাপ দিয়ে নিব ভেঙে ফেললেন। ফাঁসির সাজা যে কলম দিয়ে স্বাক্ষর করা হয় তার নিব ভেঙে ফেলাই রীতি।’

    ভবতোষবাবু কথাটা শুনে মনে মনে বলে উঠলেন, ‘আরে! আমার কলমের নিবটাও যে ভাঙা!’

    ছেলেটা বলে চলল, ‘দুই বিপ্লবীকে দুই জেলে স্থানান্তর করা হল। ফাঁসি হয়ে গেল একজনের। কিন্তু মৃগাঙ্ককে দ্বীপান্তরে পাঠাবার আগেই একদিন সন্ধ্যায় জেল থেকে পাঁচিল টপকে পালাল সে। পুলিশ তার খোঁজ চালাতে লাগল ঠিকই, কিন্তু তাকে ধরতে পারল না। মৃগাঙ্ক পালিয়ে চলে এল কলকাতায়। কিন্তু সে তার শপথের কথা ভুলল না। যেভাবেই হোক শাস্তি দিতে হবে হজসনকে।

    এদিকে অন্য একটা ঘটনা ঘটেছিল। সাহেব তো কলমের নিব ভেঙে ফেললেন ঠিকই, কিন্তু তারপরই তাঁর খেয়াল হল এই কলম সরকারি কলম নয়। এটা তাঁর স্ত্রীর দেওয়া উপহার। সে যদি কলমটা সাহেবের কাছে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন। বিড়ম্বনার থেকে বাঁচার জন্য তিনি তাঁর এক আর্দালির হাত দিয়ে কলমটার নিব বদলাবার জন্য পাঠিয়ে দিলেন কলকাতার এক কলমের দোকানে। কিন্তু নিব না থাকায় দোকানদার কলমটা তাঁকে দোকানে রেখে যেতে বললেন বিলেত থেকে নিব আনানোর অপেক্ষায়।

    মাসতিনেক বাদে সাহেব কলকাতা আসবেন বলে ঠিক করলেন দুটো কাজে। একটা তাঁর সরকারি কাজ, আর দ্বিতীয় কাজটা হল কলমের নিবটা যদি ঠিক হয়ে থাকে তবে তা ফেরত নিয়ে যাবেন তিনি। খবরটা তাঁর এক আর্দালির মারফত পৌঁছে গেল বিপ্লবীদের কানে। তাঁরা ব্যাপারটা জানিয়ে দিলেন মৃগাঙ্ককে। সাহেব কোন ট্রেনে আসছেন, কোথায় কোথায় যাবেন এসব ব্যাপার। সাহেব ট্রেন থেকে নামতেই মৃগাঙ্ক অনুসরণ করলে তাঁকে। সাহেব প্রথমে লাটভবনে ঢুকলেন, তারপর সেখানের কাজ সেরে রাস্তা পেরিয়ে গড়ের মাঠে ঢুকলেন কোনাকুনি মাঠ পেরিয়ে পার্ক স্ট্রিটের কলমের দোকানে যাবার জন্য। আর ঠিক এ জায়গাতেই হজসন সাহেব আর মৃগাঙ্কর দেখা হল। সাহেব মৃগাঙ্ককে দেখতে পেয়েই বলে উঠলেন, ‘ইউ আর আন্ডার অ্যারেস্ট। মৃগাঙ্ক তুমি ধরা দাও।’ সাহেবের সঙ্গে একজন দেহরক্ষী ছিল। সে ধরতে গেল তাকে। কিন্তু মৃগাঙ্ক তৈরি হয়েই ছিল। সে পিস্তল বার করে গুলি চালিয়ে দিল হজসন সাহেবের হৃৎপিণ্ড লক্ষ্য করে। তাঁর নিবভাঙা কলমটাই তাঁর মৃত্যু ডেকে আনল। কিন্তু দেহরক্ষীকে লক্ষ্য করে মৃগাঙ্ক বেশ কয়েকটা গুলি চালাল ঠিকই কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হল। সেই দেহরক্ষীর পাল্টা গুলিতে নিহত হল মৃগাঙ্ক চাকলাদার। তার দেহটা পরবর্তীকালে কাউকে না জানিয়ে এই গড়ের মাঠেই পুঁতে দেওয়া হয়েছিল। ঠিক যেমন প্রফুল্ল চাকীর ছিন্নমুণ্ড পুঁতে ফেলা হয়েছিল কলকাতার এক পার্কে।’—এই বলে থেমে গেল ছেলেটা।

    ভবতোষবাবু বিস্মিতভাবে বলে উঠলেন, ‘এত কথা তুমি জানলে কী ভাবে? তুমি কি বলতে চাচ্ছ আমার কলমটা….’

    ভবতোষবাবুর কথা শেষ হতে না হতেই একটু তফাতে তাকিয়ে তড়াক করে লাফিয়ে উঠল ছেলেটা। তারপর দ্রুত গিয়ে আশ্রয় নিল গাছের গুঁড়ির আড়ালে। ভবতোষবাবু দেখতে পেলেন রাস্তার দিক থেকে মাঠ পেরিয়ে দুটো ছায়ামূর্তি এগিয়ে আসছে তাঁর দিকে।

    ।। ৪।।

    লোক দুজন ভবতোষবাবুর সামনে এসে দাঁড়াল। অন্ধকারের মধ্যে ভবতোষবাবুর যা মনে হল তাতে তাদের একজনের পরনে সাহেবি পোশাক, কোট, হ্যাট। আর তার সঙ্গীর পরনে পুলিশের পোশাক।

    সাহেবের পোশাক পরা লোকটা ভবতোষবাবুর উদ্দেশে ভাঙা ভাঙা বাংলায় বলল, ‘বাবু স্ট্যান্ড-আপ। উহা আমার কলম। উহা আমাকে ফিরাইয়া দাও।’

    তার কথা শুনে ভবতোষবাবু বুঝতে পারলেন লোকটা সত্যি সাহেব। বিস্মিতভাবে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় গাছের গুঁড়ির আড়াল থেকে বেরিয়ে এল ছেলেটা। তাকে দেখেই সাহেব বলে উঠলেন, ‘টুমি?’

    ছেলেটা বলে উঠল, ‘হ্যাঁ, আমি। তোমাকে কলমটা এখানে আবার টেনে আনবে জানতাম। ভাঙা নিবের কলমটার প্রতি তোমার টান পরকালেও গেল না। যেমন যায়নি আমার আক্রোশ।’

    সাহেব বলে উঠলেন, ‘ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি ধরা দাও মৃগাঙ্ক।’

    ছেলেটা বলে উঠল, ‘না, তোমাকে পরকালেও ছাড়ব না আমি।’ পিস্তল বার করল মৃগাঙ্ক। সাহেবের অনুচর তাকে ধরতে যেতেই মৃগাঙ্ক গুলি চালিয়ে দিল সাহেবের বুক লক্ষ্য করে। বুলেটের খোলটা ভবতোষবাবুর গায়ে এসে পড়ল। আর তার মধ্যেই বুলেটটা ফুঁড়ে দিল সাহেবের বুক। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন সাহেব। এরপর শুরু হল মৃগাঙ্ক আর সাহেবের দেহরক্ষীর মধ্যে গুলির লড়াই। হাত-পা কাঁপছে ভবতোষবাবুর। উঠে দাঁড়াতে গিয়েও পারছেন না তিনি। আর এরপরই হঠাৎ গুলির আঘাতে ভবতোষবাবুর গায়ের ওপর ছিটকে পড়ল ছেলেটা। পুলিশটা এবার বন্দুক তাগ করে এগিয়ে এল ভবতোষবাবুর দিকে। হয়তো সে ভবতোষবাবুকে ছেলেটার সঙ্গী মনে করেছে। আতঙ্কে চোখ বুজে ফেললেন ভবতোষবাবু। লোকটা এসে তাঁর একটা কাঁধ চেপে ধরল। কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এরপর যেন সে বলতে লাগল, ‘উঠে পড়ুন, উঠে পড়ুন।’

    তাহলে লোকটা গুলি চালাবে না। ভয়ে ভয়ে চোখ খুললেন ভবতোষবাবু। তিনি চোখ মেলে দেখলেন তাঁর সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু একটু আগে দেখা সাহেবের সঙ্গী সেই পুলিশ নয়। সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের একজন অফিসার। আর তাঁর সঙ্গে একজন কনস্টেবল। অফিসার ভদ্রলোকই তাঁর কাঁধ ধরে ঝাঁকাচ্ছিলেন। একটু থতমত খেয়ে কলম-বাক্স আর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেন ভবতোষবাবু। তাঁর কানে এখনও বাজছে গুলির শব্দ। কয়েক মুহূর্তের মধ্যে অবশ্য তার কারণ বুঝতে পারলেন তিনি। কালীপুজোর আগের রাতেই মাঠের পাশে কিছু লোক এসে পটকা ফাটাচ্ছে। এ তারই শব্দ।

    ভবতোষবাবুকে পুলিশ অফিসার প্রশ্ন করলেন, ‘আপনি কী করেন? কোথায় থাকেন?’

    তিনি জবাব দিলেন, ‘ঝামাপুকুর লেনে থাকি। ডালহৌসির এক সরকারি অফিসে অফিসারের চাকরি করি। পরিচয়পত্র দেখাব?’

    পুলিশ অফিসার সম্ভবত অনুমান করলেন যে সত্যি বলছেন ভবতোষবাবু। তিনি বললেন, ‘থাক দরকার নেই। মাঠে হাওয়া খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? অনেকক্ষণ অন্ধকার নেমেছে। দিনকাল ভালো না। একলা মাঠে বসা ঠিক না। যান বাড়ি যান।’

    পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়ে পেনের বাক্সটা ব্যাগে পুরে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন ভবতোষবাবু। তারপর বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সিতে চেপে বসলেন। উজ্জ্বল আলোকময় কলকাতার রাস্তা। চারপাশে তাকিয়ে দেখতে দেখতে তিনি ভাবলেন তাঁর দেখাটা নিশ্চয়ই স্বপ্ন ছিল। কোনো একটা বইতে যেন তিনি পড়েছিলেন যে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারকরা আদেশে স্বাক্ষর করে কলমের নিব ভেঙে দেন। কলমের ভাঙা নিব দেখে তাঁর অবচেতনে সে কথাটাই মনে এসেছিল। অফিসে ক’দিন কাজের খুব চাপ। মাঠে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তারপর ভাঙা নিবের কলম নিয়ে স্বপ্ন দেখেছেন। পটকা ফাটানোর শব্দ তাঁর স্বপ্নে গুলির শব্দ হয়ে ধরা দিয়েছিল। ট্যাক্সিটা ভবতোষবাবুকে তাঁর বাড়িতে নামিয়ে দিয়ে গেল।

    ঘরে ঢুকে আলো জ্বালালেন ভবতোষবাবু। ব্যাগ থেকে কলমের বাক্সটা তিনি টেবিলে রাখতে যাচ্ছেন, হঠাৎ ব্যাগ থেকে ঠক করে মেঝের ওপর কী যেন একটা গড়িয়ে পড়ল। ভবতোষবাবু অবাক হয়ে গেলেন জিনিসটা দেখে। ঘরের উজ্জ্বল বাতির নীচে মেঝেতে পড়ে আছে একটা বুলেটের ফাঁপা ধাতব খোল। দেখে মনে হয় বেশ পুরোনো সেটা। এটা তাঁর ব্যাগে এল কী ভাবে। স্বপ্নর কথাটা মনে পড়ে গেল তাঁর। মৃগাঙ্ক যখন হজসন সাহেবকে গুলি চালাল তখন বুলেটের খোলটা ছিটকে তাঁর গায়ে পড়েছিল। তখনই কি সেটা মুখখোলা ব্যাগে ঢুকে গেছিল? তবুও তিনি মনকে প্রবোধ দেবার চেষ্টা করলেন এই বলে যে অনেক সময় পুলিশের লোকরা তাদের অনুষ্ঠানে বন্দুকবাজির খেলা দেখায় গড়ের মাঠে। মাঠে বসার পর হয়তো তেমনই খোল কুড়িয়ে পেয়েছিলেন তিনি। এখন ব্যাপারটা মনে করতে পারছেন না। কিন্তু এরপর তিনি নিচু হয়ে মেঝে থেকে খোলটা কুড়িয়ে নিতে গিয়ে হঠাৎ আর একটা জিনিস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাঁর ধুতির কোঁচায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। মৃগাঙ্ক যখন গুলি খেয়ে তাঁর দেহের ওপর গড়িয়ে পড়েছিল সেই রক্তের দাগ।

    খোলটা তুলে নিয়ে কোঁচাটা তুলে ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। মনে মনে তিনি প্রণাম জানালেন সেই অমর শহিদের উদ্দেশে। এই রক্তমাখা ধুতি আর বুলেটের খোলটা যত্ন করে তুলে রাখবেন ভবতোষবাবু। আর ভাঙা নিবের এই কলমটা তিনি ফেরত দিয়ে আসবেন কলমের দোকানে।

    —

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোমনাথ সুন্দরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article আঁধারে গোপন খেলা – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }