Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    পাহাড়ি বিছে – ১৫

    ১৫

    রেডিয়াম ডায়ালের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম, রাত এখন পৌনে দুটো বাজে। সদানন্দবাবু যে অঘোরে ঘুমোচ্ছেন, এটা বুঝে নিয়ে পৌনে একটার সময় নিঃশব্দে আমি ভাদুড়িমশাইয়ের ঘরে চলে আসি। আসার আগে বাইরে থেকে ও-ঘরের দরজা ভেজিয়ে দিয়ে এসেছি। ভাদুড়িমশাই জেগেই ছিলেন। ঘর একেবারে অন্ধকার। আমি যে এসেছি, অন্ধকারের মধ্যেই সেটা টের পেয়ে গিয়ে চাপা গলায় বললেন, “দরজাটা বন্ধ করবেন না, ভেজানোই থাক। শব্দ-টব্দ না-করে চুপচাপ আমার ডান দিকের খাটে এসে শুয়ে পড়ুন। তবে ঘুমিয়ে পড়বেন না।”

    ঘুমোব কী, উত্তেজনায় আমার বুকের মধ্যে দুবদুব করে শব্দ হচ্ছিল। এ-ঘরের কোথায় খাট, কোথায় ওয়ার্ডরোব, কোথায় চেয়ার, কোথায় টেবিল, তা যে জানি না, তা নয়, তবে অন্ধকারে সবই কেমন যেন গোলমাল হয়ে যায়। তবু তারই মধ্যে যতটা সম্ভব হুঁশিয়ার হয়ে পা ফেলতে-ফেলতে খাট পর্যন্ত এসে পৌঁছনো গেল। সেই থেকে চুপচাপ শুয়ে আছি আর আকাশপাতাল চিন্তা করে যাচ্ছি। ভাদুড়িমশাই কেন যে আমাকে এ-ঘরে এসে শুতে বললেন, এখনও পর্যন্ত তার কিছুই আমি জানি না। একটু আগে একটা কুকুর কোথাও ডেকে উঠেছিল, তারপরে আর কোথাও কোনও শব্দ নেই। উত্তরবঙ্গের মুকুন্দপুর আর গিরিডির মহেশমুন্ডার কথা মনে পড়ল। সেখানেও ঠিক এইভাবেই আমাদের রাত জাগাতে হয়েছিল। এখানেও কি তেমন-কিছু ঘটবে?

    যেমন ও-ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে এসেছি, তেমনি এ-ঘরের দরজাতেও ভিতর থেকে ছিটকিনি তুলে দিইনি। তবে কেন যে ভাদুড়িমশাই দরজাটা স্রেফ ভেজিয়ে রাখতে বললেন, সেটা বুঝতে পারছি না। তিনি কি ধরেই নিয়েছেন যে, এমন-কেউ আজ এ-ঘরে এসে ঢুকবে, দরজাটা যার জন্যে খুলে রাখা দরকার! তা-ই যদি হয়, তো সে কে?

    দূরে কোথাও একটা পেটা-ঘড়িতে দুটো বাজল। অন্ধকারটা ইতিমধ্যে চোখে অনেকটাই সয়ে এসেছিল। দরজাটা যে কোথায়, সেটা জানি। সেইদিকে চোখ রেখে একেবারে নিস্পন্দ শুয়ে আছি। বুকের মধ্যে সেই দুবদুব বাজনাটা বেজেই চলেছে।

    খুট করে যে সামান্য আওয়াজটা হল, সেটা অবশ্য দরজার দিক থেকে আসেনি, এসেছে, বারান্দার দিকের জানালা থেকে। নিঃশব্দে সেদিকে তাকাতেই যা চোখে পড়ল, তাতে হৃৎপিণ্ডটা যেন হঠাৎই একটা লাফ মেরে উঠে এল আমার গলার কাছে। মুখ দিয়ে অবশ্য কোনও শব্দ বার হল না। দম বন্ধ করে দেখতে লাগলুম যে, জানলার গ্রিলটা আস্তে-আস্তে ফ্রেম থেকে সরে যাচ্ছে। পরক্ষণেই একটা ছায়ামূর্তি খোলা জানালা দিয়ে আমাদের ঘরের মধ্যে নেমে এল।

    কিন্তু নেমেই যে সে ডান হাত দিয়ে ঢেকে ফেলল তার চোখ, তার কারণ আর কিছুই নয়, চার-সেলের একটা জোরালো টর্চের আলোয় তার চোখ হঠাৎই ধাঁধিয়ে গিয়েছে। বাঁ হাতে টর্চ, ডান হাতে রিভলভার, চাপা কিন্তু কঠিন গলায় ভাদুড়িমশাই বললেন, “নো মাংকি ট্রিকস! চোখ থেকে হাত নামাও, তারপর যে-ভাবে দাঁড়িয়ে আছ, ঠিক সেইভাবেই দাঁড়িয়ে থাকো! পালাবার চেষ্টা করলেই আমি গুলি চালাব। …কিরণবাবু, বেড-ল্যাম্পের সুইচটা আপনার মাথার কাছেই রয়েছে, ওটা টিপে দিন।”

    সুইচ টিপতেই আলো জ্বলে উঠল। যে-লোকটি ঘরে ঢুকেছে, এতক্ষণে স্পষ্ট দেখতে পেলুম তাকে। দেখে চমকে উঠলুম। আজই বিকেলে মন্দির থেকে বাড়িতে ফিরে একেই ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসতে দেখেছিলুম। জনার্দন বলেছিল, এ তার দেশের লোক। পরনে চেক-কাটা একটা গাঢ় লাল রঙের শার্ট আর ছাই-রঙের ট্রাউজার্স। বয়েস মনে হল বছর তিরিশের মতো হবে। চোখ থেকে হাত সরিয়ে লোকটি বলল, “মেহেরবানি করকে আপকি টর্চ বুঝা দিজিয়ে, নেহি তো মুঝে কুছ ভি ন নেহি আ রহা হ্যায়।”

    মার্জিত উচ্চারণে কথা বলছে, কে এই লোকটি? এর কথার ভঙ্গিতে যে কিঞ্চিৎ পরিহাসের ছোঁয়া লেগে রয়েছে, সেটাও বুঝতে পারছি। টর্চ নিবিয়ে ভাদুড়িমশাই বললেন, “কে তুমি?”

    জানলার পাশের দেওয়ালে ঠেস দিয়ে লোকটি হেসে বলল, “উয়ো তো ইলাহাবাদকা পোলিস-সাহাবনে হি আপকো বাতা দিয়া হোগা।”

    (অতঃপর হিন্দিতে যে কথাবার্তা হল, এখানে সেটা বাংলায় বলছি। তাতে পাঠকদেরও সুবিধে, আমারও সুবিধে।)

    লোকটির কথা শুনে ভাদুড়িমশাই হাসলেন। বললেন, “বুঝতে পারছি, তুমি ত্রিলোক সিং। কিন্তু ও নাম তো তুমি পুলিশের খাতায় লিখিয়েছ, ওটা তোমার আসল নাম নয়। হরিনন্দন মিশ্রের ছেলের নাম কি ত্রিলোক সিং হতে পারে?”

    চমকে উঠে লোকটি বলল, “আপনি জানেন দেখছি! কে জানাল? দাদু?”

    চমকে আমিও কিছু কম যাইনি। এই লোকটি হরিনন্দনের ছেলে? রঘুনন্দন তা হলে কে?

    ভাদুড়িমশাই বললেন, “না, তোমার দাদু কিছু জানাননি। কী করে জানাবেন, তিনি তো কথাই বলতে পারেন না।”

    “তা হলে কি জনার্দন বলেছে?”

    “না, সেও কিছু বলেনি।” মুখের হাসিটাকে মিলিয়ে যেতে না দিয়ে ভাদুড়িমশাই বললেন, “নৈনিতালে তোমার মামাবাড়িতে ফোন করেছিলুম।”

    “কোথায় আমার মামাবাড়ি, তাও জানেন?”

    “জানি। তোমার বাবাই আমাকে জানিয়েছিলেন। তাঁর সঙ্গে আমার নেহাতই অল্প সময়ের পরিচয়। তারই মধ্যে এটাও তাঁর কাছে শুনেছিলুম যে, তোমার মামার নাম ডঃ ত্রিপাঠী, নৈনিতালে তিনি একজন নাম-করা ডাক্তার। এ-সব পঁচিশ বছর আগেকার কথা, কিন্তু আমি ভুলে যাইনি।”

    “আপনি তা হলে সবই জানেন?”

    “জানি। হরিনন্দনের ছেলে হয়েও এ-বাড়িতে তোমাকে চোরের মতো ঢুকতে হয় কেন, তাও জানি। …কিন্তু তুমি দাঁড়িয়ে রইলে কেন? বোসো। বসে আমার একটা কথার জবাব দাও।”

    জানলার পাশেই চেয়ার ছিল একটা। ছেলেটি তাতে ধপ করে বসে পড়ল। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছল। তারপর বলল, “কী জানতে চান আপনি, বলুন।”

    ভাদুড়িমশাই বললেন, “বারবার তুমি এ-বাড়িতে আসছ কেন? কী খুঁজছ তুমি? তোমার বার্থ-সার্টিফিকেট, তা-ই না?”

    “ঠিকই ধরেছেন।” ছেলেটি ম্লান হেসে বলল, “কী করে ধরলেন, তা অবশ্য জানি না। তবে হ্যাঁ, বার্থ-সার্টিফিকেটটাই আমি খুঁজছি। ওটা আমার পাওয়াই চাই।”

    “তার জন্যে এত মেহনতের কী দরকার? যে নার্সিং হোমে তুমি জন্মেছিল, তার নাম জানো না?”

    “জানি। মামাবাবুর কাছেই শুনেছি।”

    “তা হলে সেই নার্সিং হোমে গিয়ে সার্টিফিকেটের একটা কপি চাইলেই তো হয়। কয়েকটা টাকা দিলেই সেটা পেয়ে যাবে।”

    “তা জানি,” আবার ম্লান হেসে ছেলেটি বলল, “কিন্তু সেই নার্সিং হোমটা অনেক বছর আগেই উঠে গেছে। কী একটা বে-আইনি কাজের খোঁজ পেয়ে পুলিশ সেখানে হানা দিয়েছিল, তার পরেই সেটা বন্ধ হয়ে যায়। তার মালিকও বেঁচে নেই।”

    “বুঝেছি।” একটুক্ষণ চুপ করে থেকে ভাদুড়িমশাই বললেন, “কিন্তু ওরিজিন্যাল সার্টিফিকেটটা পেয়েই বা তুমি কী করবে?”

    “মামলা করব।” ছেলেটি হঠাৎ ফুঁসে উঠে বলল, “মামলা করে এই বাড়ির অংশ দাবি করব।”

    “কিন্তু বাড়ি তো তোমার দাদুর। ইচ্ছে করলে তিনি তো তোমায় এই বাড়ির অংশ থেকে বঞ্চিত করতেই পারেন।”

    “বেশ, করুন। কিন্তু মিউজিয়াম? মামার কাছে শুনেছি, ওখানে যা-কিছু রয়েছে, তার বেশির ভাগই জোগাড় করেছেন আমার বাবা। অন্তত সেগুলি তো আমি দাবি করতে পারি।”

    ভাদুড়িমশাই ফের হেসে বললেন, “তা পারো। কিন্তু মামলা করলেই কি ও-সব ফেরত পাওয়া যাবে? আর তা ছাড়া, ওগুলো নিয়ে তুমি করবেই বা কী? এ তো আর সোনাদানা নয় যে গয়নার দোকানে গিয়ে বেচে দেবে। আবার চোরাই পথে যে বিদেশে পাঠাবে, তারও অনেক ঝক্কি। পুলিশকে বোকা ভেবো না, তোমার উপরে তারা নজর রেখেছে, চোরাই চালান করতে গিয়ে যদি ধরা পড়ো তো দশ-পনেরো বছর ঘানি ঘুরিয়ে ছাড়বে। …না না, ও-সব মতলব ছেড়ে দাও।”

    “তা হলে আমি কী করব?”

    “আপাতত এই বাড়ি থেকে নিঃশব্দে তুমি বেরিয়ে যাবে।” ভাদুড়িমশাই বললেন, “আর আমি কী করব, সেটাও বলি। যাতে আবার এখানে তুমি ফিরে আসতে পারো, তোমার দাদুর সঙ্গে কথা বলে আমি তার ব্যবস্থা করব। কিন্তু তোমাকে কথা দিতে হবে যে, অ্যাদ্দিন যা করেছ, করেছ, কিন্তু তোমাদের পরিবারের মুখে কালি পড়তে পারে, ভবিষ্যতে আর কখনও এমন কোনও কাজ তুমি করবে না। …নাও জানকীনন্দন, এবারে উঠে পড়ো। জানলা দিয়ে বেরোবার দরকার নেই, দরজাটা খোলাই আছে।…আর হ্যাঁ, বাড়ি ফাঁকা পেয়ে গ্রিলের স্ক্রু তো তুমি আর জনার্দন মিলে আজই বিকেলে আলগা করে রেখেছিলে, কষ্ট করে ওটা আর লাগাতে যেয়ো না, শব্দে হয়তো অন্যদের ঘুম ভেঙে যেতে পারে।”

    মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল ছেলেটি। ভাদুড়িমশাই আমার দিকে তাকিয়ে বললেন, “খুব অবাক হয়ে গেছেন মনে হচ্ছে?”

    বললুম, “তা হয়েছি। কিন্তু ওর নাম যে জানকীনন্দন, তা আপনি কী করে জানলেন?”

    “বাঃ, নৈনিতালে ফোন করেছিলুম না? নামটা ওর মামাই জানিয়ে দিয়েছেন।”

    “রঘুনন্দন তা হলে হরিনন্দনের ছেলে নয়?”

    “তা যে নয়, রঘুনন্দনের কথা থেকেই সেটা আপনার বোঝা উচিত ছিল।” ভাদুড়িমশাই বললেন, “অবিশ্যি বুঝবেন কী করে? যত বয়েস বাড়ছে, ততই যে দিনে-দিনে আপনি একটা বাঁধাকপিতে পরিণত হচ্ছেন। কিন্তু আর নয়, এবারে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন দিকি। বাকি রাতটা আমাকেও একটু ঘুমিয়ে নিতে দিন।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }