Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    পাহাড়ি বিছে – ৫

    ৫

    আজ ৫ এপ্রিল, শুক্রবার। রাত এখন সাড়ে বারোটা। ঘণ্টাদেড়েক আগে আমরা মির্জাপুরের মিশ্র-ভবনে এসে পৌঁছেছি। আমরা মানে ভাদুড়িমশাই, সদানন্দবাবু আর আমি। ট্রেন-জার্নিটা মোটেই আরামদায়ক হয়নি। অথচ এই ট্রেনে না-এসে কোনও উপায়ও ছিল না। ভাদুড়িমশাই গতকাল সকালে রঘুনন্দনের ফোন পান। রঘুনন্দন তাঁকে জানায় যে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁর মির্জাপুরে যাওয়া দরকার। ইতিমধ্যে নতুন-কিছু ঘটেছে কি না, জিজ্ঞেস করায় সে বলে, ওখানে পৌঁছলেই তিনি সব জানতে পারবেন।

    রঘুনন্দনের সঙ্গে কথা শেষ হবার পরেই ভাদুড়িমশাই আমাকে ফোন করে সব জানিয়ে বলেন, কলকাতার কাজ শেষ হয়েছে, কিন্তু একটা দিনও রেস্ট পাবার উপায় নেই, “আজই মির্জাপুরে রওনা হতে পারলে ভাল হয়।” যেতে যে হবে, তা অবশ্য আমার জানাই ছিল। তবে এত শর্ট নোটিসে যেতে হবে, তা ভাবিনি। বিস্তর দৌড়ঝাঁপ করে আর একে-তাকে ধরেও কোনও ভদ্রগোছের গাড়ির রিজার্ভেশন পাওয়া গেল না, শেষ পর্যন্ত ফার্স্ট ক্লাসের তিনটে বার্থ মিলল মোগলসরাই এক্সপ্রেসে। রাত্তিরের গাড়ি, শেয়ালদা স্টেশন থেকে ছাড়ে, কাল সেই গাড়ি ধরে আজ বিকেলে আমরা মোগলসরাই জংশনে পৌঁছই। এমন লক্কড় গাড়ি বোধহয় দুটি হয় না। চেকিংয়ের বালাই না থাকায় পথে যে দুর্ভোগ গেছে, সে আর কহতব্য নয়। সদানন্দবাবু নাক-কান মলে প্রতিজ্ঞা করেছেন যে, আর কক্ষনো তিনি বিষ্যুতবারে কোথাও রওনা হবেন না। মরে গেলেও না।

    মোগলসরাই থেকে ট্যাক্সি নিয়ে যখন মির্জাপুরে পৌঁছই, শহরটা তখন বলতে গেলে ঘুমোচ্ছিল। রাস্তায় লোকজন নেই, দোকানপাটও অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত এক টাঙ্গাওয়ালাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করতে হয় যে, মিশ্রদের বাড়িতে যেতে হলে কোন পথ দিয়ে যাব। তবে শ্যামনন্দন মিশ্র দেখলুম এখানে খুবই পরিচিত মানুষ, নাম বলতেই টাঙ্গাওয়ালা তাঁকে চিনতে পারল। বাড়ি খুঁজে পেতে তাই আর কোনও অসুবিধে হয়নি, এগারোটা নাগাদ আমরা মিশ্র-ভবনে পৌঁছই।

    অত রাতেও রঘুনন্দন যে জেগেই ছিল, তাতে আমরা অবাক হইনি। তার কারণ, কোন ট্রেনে আমরা মোগলসরাইয়ে পৌঁছচ্ছি আর সেখান থেকে কীভাবে আমরা মির্জাপুরে যাব, কলকাতা থেকে রওনা হবার ঘণ্টা দুয়েক আগেই ভাদুড়িমশাই এসটিডি করে তাকে সে-সব জানিয়ে রেখেছিলেন। এত তাড়াতাড়ি আমাদের আসতে বলা হল কেন, রঘুনন্দনকে সে-কথা জিজ্ঞেস করতে সে বলল, পরশু অর্থাৎ বুধবার রাত্তিরেও তাদের বাড়িতে ফের চুরির একটা অ্যাটেম্‌৳ হয়েছিল। “ফলে কাল সকালেই দাদু আমাকে বলেন যে, আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি মিঃ ভাদুড়িকে ফোন করে ওঁকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলে দাও। ওঁরই কথায় আমি আপনাকে ফোন করেছিলুম।”

    “উনি এখনও জেগে আছেন?”

    “উনি তো এখন এই বাড়িতেই নেই।”

    “তার মানে?” ভাদুড়িমশাই বললেন, “উনি তা হলে কোথায় আছেন?”

    “নার্সিং হোমে।”

    “কেন? কী হয়েছে? কাল বিকেলে যখন আপনাকে ফোন করি, তখনও তো আপনি কিছু বলেননি। এর মধ্যে তা হলে কী হল?”

    “আপনার ফোন যখন পাই, তখনও উনি ভালই ছিলেন। পরে রাত দশটা নাগাদ বলেন যে, ওঁর শরীরে একটা অস্বস্তি হচ্ছে। সঙ্গে-সঙ্গে ডাক্তার ডাকি। ডাক্তার চতুর্বেদী এখানকারই লোক, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, একই পাড়ায় থাকি, ফোন পেয়েই তিনি চলে আসেন। এসে, দাদুকে পরীক্ষা করে বলেন, ‘ব্লাড প্রেশার খুবই বেশি, একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এটা খেলেই প্রেশার নেমে যাবে, তবে ইমিডিয়েটলি নার্সিং হোমে ট্রান্সফার করা দরকার।’ তা-ই করি। ডঃ চতুর্বেদীরই নার্সিং হোম… দাদু এখন সেখানেই আছেন।”

    ভাদুড়িমশাই বললেন, “এ তো কালকের খবর হল, আজকের খবর কী?”

    “ভাল নয়।” রঘুনন্দন বলল, “আসলে নার্সিং হোমে নিয়ে যাবার খানিক বাদেই উনি অজ্ঞান হয়ে যান। সেরিব্রাল অ্যাটাক। জ্ঞান অবশ্য মিনিট পনরো-কুড়ির মধ্যেই ফিরে এসেছিল, তবে শরীরের ডান দিকটা অসাড় হয়ে গেছে। জিভ জড়িয়ে যাচ্ছে বলে কথাও ভাল বলতে পারছেন না।”

    “আজ ওঁকে কখন দেখতে গিয়েছিলেন?”

    “সারা দিন তো ওখানেই ছিলুম, একটু আগে ফিরেছি। দাদুর সঙ্গে দেখা হয়নি, উনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন, শুধু ডাক্তারবাবুর সঙ্গেই কথা হল। তিনি বলছেন, ক্রাইসিস কেটে গেছে, প্রাণের ভয় নেই, তবে অবস্থা আর-একটু স্টেবিলাইজ না-করা পর্যন্ত নার্সিং হোমেই থাকতে হবে, খুব শিগগির ওঁকে বাড়িতে পাঠানো যাবে না।”

    শুনে, একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুড়িমশাই। তারপর বললেন, “পরশু রাত্তিরে তো ফের আপনাদের বাড়িতে চুরির একটা অ্যাটেম্‌৳ হয়েছিল! তাই নিয়ে কি খুব আপসেট হয়ে পড়েছিলেন উনি?”

    রঘুনন্দন বলল, “দাদু খুবই ঠাণ্ডা স্বভাবের মানুষ। আমরা অন্তত কখনও কোনও ব্যাপারে ওঁকে উত্তেজিত বা আপসেট হতে দেখিনি। হয়তো ভিতরে-ভিতরে উত্তেজিত হতেন, কিন্তু সেটা হলেও বাইরে কখনও প্রকাশ পেত না। বরং আমাদের কখনও উত্তেজিত হতে দেখলে বলতেন, ডোন্ট গেট সো রাল্ড, টেক ইট ইজি। কাল সকালেও তা-ই বলেছিলেন। আমি তো থানায় গিয়ে ডায়েরি করতে চেয়েছিলুম। তাতে আগের বারের মতো এবারেও আমাকে বাধা দিয়ে বললেন, থানায় গিয়ে কিছু হবে না, এটা পুলিশের কাজ নয়, বরং মিঃ ভাদুড়িকে ফোন করে আমার নাম করে বলো যে, যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন এখানে চলে আসেন।”

    “কিন্তু এ তো সকালের কথা, তার পরেও ওঁর কাজেকর্মে কি কথাবার্তায় অস্বাভাবিক কিছু লক্ষ করেননি?…মানে সারাটা দিন তো কাল বাড়িতেই ছিলেন উনি, তখনও কিছু চোখে পড়েনি আপনার?”

    “কিচ্ছু না। তবে সারাটা দিন যে উনি বাড়িতেই ছিলেন, তাও নয়। দু’-দু’ বার বাড়ি থেকে বেরিয়েছিলেন, যেমন রোজই বেরোন। একবার ব্রেকফাস্টের পর, আর একবার লাঞ্চের পর।”

    “খাওয়া-দাওয়ার ব্যাপারে কিছু অনিয়ম হয়েছিল?”

    “না, তাও হয়নি।” রঘুনন্দন বলল, “যেমন সব ব্যাপারে, তেমনি খাওয়ার ব্যাপারেও তো উনি ঘড়ি ধরে চলেন। খানও যৎসামান্য। ভোরবেলায় হাল্কা এক কাপ চা আর একটা বিস্কুট। সাড়ে আটটায় দুধ, কর্নফ্লেকস আর একটা কলা। দুপুরে কাঁটায়-কাঁটায় একটার সময় একটা চাপাটি, দু’ চামচ ডাল আর ভিণ্ডি কুরি কি ওই রকমের কোনও একটা সব্‌জি-সেদ্ধ, তাও খুবই অল্প পরিমাণে। বিকেলে ফের এক কাপ হাল্কা চা। আর রাত্তিরে চিকেন-স্টুর সঙ্গে খুব-কড়া-করে সেঁকা এক স্লাইস টোস্ট। বাস্, এই হচ্ছে ওঁর খাওয়া। কালও এ-ই খেয়েছিলেন।”

    “ওর রোজকার রুটিনটা কীরকম?”

    “সেও একেবারে ঘড়ি-ধরা। ভোরবেলায় বেড-টি খেয়ে সামনের লনে এই ধরুন আধঘণ্টার মতো পায়চারি করেন। তারপর স্নান সেরে নেন। ব্রেকফাস্ট করে চলে যান মিউজিয়ামে। সেখান থেকে দুপুরে বাড়িতে ফিরে লাঞ্চ। তারপর ঘড়ি ধরে এক ঘণ্টা বিশ্রাম নিয়ে ফের মিউজিয়ামে চলে যান। ফিরে আসেন সাড়ে পাঁচটা নাগাদ। চা খান। আবার কিছুক্ষণ পায়চারি করেন। তারপর একতলার লাইব্রেরি রুমে ঢুকে পড়াশুনো করেন, সেদিনকার চিঠিপত্রের জবাব লেখেন। সে-সব সেরে দোতলায় আসেন রাত ন’টা নাগাদ। রাত্তিরের খাওয়া সেরে নিয়ে দোতলার বারান্দাতেই ফের কিছুক্ষণ পায়চারি করেন, আমাদের সঙ্গে দু-একটা কথা বলেন, তারপর ঠিক দশটা বাজতেই বেড-রুমে ঢুকে যান।…এ একেবারে ফিক্সড রুটিন, অন্তত গত দশ-বারো বছরে এর কোনও ব্যতিক্রম ঘটতে আমরা দেখিনি।” ভাদুড়িমশাই চুপ করে সব শুনে যাচ্ছিলেন। রঘুনন্দনের কথা শেষ হতে বললেন, “আপনাদের মিউজিয়াম ক’টা থেকে ক’টা পর্যন্ত খোলা থাকে?”

    “সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।”

    “রবিবারেও খোলা থাকে?”

    “না। এক ওই রবিবারটাই ছুটির দিন। দাদু সে-দিন আর বাড়ি থেকে বেরোন না। যে-সময়টা মিউজিয়ামে গিয়ে বসতেন, সেটা লাইব্রেরি-রুমে বসে পড়াশুনো করে কাটিয়ে দেন।”

    কথা বলতে-বলতে রঘুনন্দন বার দুয়েক হাই তুলেছিল। সেটা নিশ্চয় ভাদুড়িমশাইয়ের নজর এড়ায়নি। সামান্য হেসে বললেন, “ঠিক আছে, আর আপনাকে জাগিয়ে রাখব না।

    রঘুনন্দন বলল, “আপনারাও শুয়ে পড়ুন। একে ট্রেন-জার্নি, তায় মোগলসরাই থেকে এতটা পথ ট্যাক্সির ঝাঁকুনি খেতে-খেতে এসেছেন, ধকল আপনাদের নেহাত কম যায়নি।”

    বারান্দায় বসে কথা হচ্ছিল। সেখান থেকে উঠে আমরা শোবার ঘরে চলে এলুম। শুনেছি, এই বাড়িরই কম্পাউন্ডের মধ্যে এদের একটা আলাদা গেস্ট-হাউস আছে। সেটা এখনও দেখিনি। আপাতত এই দোতলাতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। দোতলায় পাশাপাশি তিনটি বেডরুম। একটা ঘরে সস্ত্রীক রঘুনন্দন থাকে, আর-একটা ঘরে প্রোফেসর শ্যামনন্দন মিশ্র। তৃতীয় ঘরটা খালিই পড়ে থাকে। পরিবারের লোকসংখ্যা বৃদ্ধি পেলে ওটা কাজে লাগবে। রঘুনন্দনের স্ত্রীও অবশ্য এখন মির্জাপুরে নেই, দিন কয়েকের জন্যে লখনউয়ে তার পিত্রালয়ে গেছে, তবে তার দাদাশ্বশুরের অসুখের খবর যখন পেয়েছে, তখন কালকের মধ্যেই এসে পড়বে হয়তো। প্রোফেসর নিজেও রয়েছেন নার্সিং হোমে। ফলে পাশাপাশি দুটো ঘর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। একটায় আছেন ভাদুড়িমশাই, আর একটায় আমি ও সদানন্দবাবু। মিনিট পাঁচেক আগেও সদানন্দবাবুর সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু কথা বলতে-বলতেই যে তিনি ঘুমিয়ে পড়েছেন, সেটা তাঁর মৃদুমন্দ নাক ডাকার শব্দ থেকেই বুঝতে পারছি।

    নতুন কোনও জায়গায় এলে প্রথম রাত্রিটা আমার একটু অস্বস্তিতে কাটে, ঘুম হতে চায় না। আজও ঘুম আসছে না। মোগলসরাই জংশনে নেমে বাইরে গিয়ে ট্যাক্সি ধরবার আগে স্টেশনের হুইলারের স্টল থেকে একটা থ্রিলার কিনে এনেছিলুম। আর্ভিং ওয়ালেসের ‘দ্য সেকেন্ড লেডি’। ব্লাব পড়ে মনে হয়েছিল রগরগে স্পাই-স্টোরি। পাছে সদানন্দবাবুর ঘুমের ব্যাঘাত ঘটে, তাই বেড-ল্যাম্প জ্বেলে সেটা পড়তে শুরু করলুম। কিন্তু হয়তো মনটা একটু বিক্ষিপ্ত ছিল বলেই পৃষ্ঠা দুয়েক পড়বার পরে আর মন বসানো গেল না। তাই সুইচ অফ করে দিয়ে চুপচাপ এখন ভাবছি যে, কাজকর্ম ফেলে রেখে হুট করে এখানে চলে এলুম কেন! ·

    এদের সমস্যা যে ঠিক কী, সেটাও ভাল করে বোঝা গেল না। ভাদুড়িমশাইয়ের কাছে কী চান এঁরা? কেন বারবার এঁদের বাড়িতে চোর এসে হানা দিচ্ছে, সেইটে বোঝা-ই কি তাঁর কাজ, নাকি এঁদের অন্য কোনও সমস্যা রয়েছে? এ-ব্যাপারে রঘুনন্দন এখনও স্পষ্ট করে কিছু বলেনি, শ্যামনন্দন মিশ্রের অসুখ আর দৈনন্দিন কাজকর্মের আলোচনাতেই তো সময় কেটে গেল। ভাল থাকলে প্রোফেসর মিশ্রই হয়তো সব কথা খুলে বলতেন। কিন্তু তিনি তো এখন নার্সিং হোমে। ছোটখাটো অসুখ নয়, সেরিব্রাল স্ট্রোক। শরীরের ডান দিকটা পড়ে গেছে, জ্ঞান অবশ্য ফিরেছে, তবে কথাই ঠিকমতো বলতে পারছেন না। তা হলে? হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন কেন? কোনও ব্যাপারে কি ভিতরে-ভিতরে খুব উত্তেজিত হয়ে ছিলেন? সেই ব্যাপারটাই বা কী? মিউজিয়ামে আর বাড়িতে পরপর চোরের হামলা, না আর-কিছু?

    আর-একটা প্রশ্নও আমাকে একটু অস্বস্তিতে ফেলে দিয়েছে। প্রশ্নটা অবশ্য এখানকার কোনও ব্যাপার নিয়ে নয়। গত রবিবার অরুণ সান্যালদের বাড়িতে রঘুনন্দন যখন প্রথম আসে, তখন তাকে দেখবামাত্র ভাদুড়িমশাই চমকে উঠেছিলেন। রঘুনন্দন চলে যাবার পরে তিনি এমনও বলেছিলেন যে, তাঁর ভূতদর্শনের অভিজ্ঞতা হল। পরে যখন এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, ভাদুড়িমশাই তখন প্রোফেসর শ্যামনন্দন মিশ্রের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকারের কথা শোনান। বলেন যে, তিনি চমকে উঠেছিলেন তখনও। তার কারণ আর-কিছু নয়, দেউলপুর থেকে বোম্বাই আসার পথে যিনি জাহাজে উঠতে গিয়ে জলে পড়ে গিয়েছিলেন, সেই সায়েন্টিস্ট ভদ্রলোকের সঙ্গে প্রোফেসর শ্যামনন্দন মিশ্রের চেহারার অদ্ভুত সাদৃশ্য। শ্যামনন্দন মিশ্রের কাছেই ভাদুড়িমশাই জানতে পারেন যে, হরিনন্দন অর্থাৎ সেই সায়েন্টিস্ট ভদ্রলোক তাঁরই ছেলে। সমুদ্রে পড়ে যাওয়ার কিছুদিন বাদেই নাকি এক রোড-অ্যাক্সিডেন্টে হরিনন্দনের মৃত্যু ঘটে।

    আমার পক্ষে হরিনন্দনকে দেখার কোনও প্রশ্নই ওঠে না। আর শ্যামনন্দন মিশ্রকে অন্তত এখনও আমি দেখিনি। কিন্তু রঘুনন্দনকে দেখেই বা ভাদুড়িমশাই চমকে উঠেছিলেন কেন? শ্যামনন্দনের সে পৌত্র। তার মানে সে হরিনন্দনের ছেলে। তার চেহারার সঙ্গেও কি তা হলে শ্যামনন্দন আর হরিনন্দনের চেহারার এমন মিল রয়েছে, যা দেখে চমকে উঠতে হয়? ভাদুড়িমশাইকে জিজ্ঞেস করতে হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }