Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    আংটি রহস্য – ১৮

    ১৮

    প্রশ্নগুলো ব্যক্তিগত হতেই পারে, এবং আমাদের সামনে তার উত্তর দিতে সুশান্ত চৌধুরি খুবই অস্বস্তি বোধ করতে পারেন, এটা ধরে নিয়ে সদানন্দবাবু আর আমি উঠে পড়তে যাচ্ছিলুম, কিন্তু সুশান্ত চৌধুরিই আমাদের উঠতে দিলেন না। বললেন, “না না, আপনাদের উঠে পড়ার কোনও দরকার নেই। একে তো আমি ধরেই নিচ্ছি যে, কেদারের কাছে আমার পাস্ট লাইফ সম্পর্কে সবই আপনারা শুনেছেন, তার উপরে আবার চারুদার আপনারা বন্ধু। সুতরাং আপনাদের কাছেও আমার লুকোবার কিছু নেই। চারুদা যা-ই জিজ্ঞেস করুক, তার উত্তরে যা বলবার, তা আপনাদের সামনেই আমি নিঃসংকোচে বলতে পারব। যদি অবশ্য উত্তর আমার জানা থাকে। …কই চারুদা, কী জানতে চাও বলো।”

    গোবিন্দ ইতিমধ্যে আবার নতুন করে চা দিয়ে গিয়েছিল। পট থেকে নিজের পেয়ালায় চা ঢেলে নিয়ে ভাদুড়িমশাই তাতে দুধ-চিনি মিশিয়ে চামচ দিয়ে নাড়লেন। পেয়ালায় চুমুক দিলেন। একটা সিগারেট ধরিয়ে অন্যমনস্কভাবে ধোঁয়া ছাড়লেন কিছুক্ষণ। তারপর প্রায়-না-খাওয়া সিগারেটটিকে অ্যাশট্রেতে পিষে দিয়ে সুশান্ত চৌধুরিকে জিজ্ঞেস করলেন, “এই বাড়ি ছেড়ে তুমি বড়-একটা কোথাও যাও না, কেমন?”

    “যেতে ইচ্ছে করে না, চারুদা।” সুশান্ত ম্লান হেসে বললেন, “এটার সঙ্গে বড্ড বেশি বাঁধা পড়ে গেছি। আগে তবু হপ্তায়-হপ্তায় অন্তত দুটো-একটা দিন কেদারের ওখানে কাটিয়ে আসতুম। ইদানীং তাও যাওয়া হচ্ছিল না। যাওয়ার কথা যে কখনওই ভাবতুম না, তা নয়। কিন্তু পরক্ষণেই মনে কত, কী হবে গিয়ে? এই তো দিব্যি আছি। কেদার কি তা-ই নিয়ে দুঃখ করতে না? খুব করত। দুঃখ করত, রাগারাগি করত, এমনও বলত যে, আমি যদি মাঝেমধ্যে ওর বাড়িতে না যাই, তো ও’ও এখানে আসা বন্ধ করে দেবে। তাই যেতেও হত। কিন্তু গিয়েই মনে হত, এখানে এই নিরিবিলিতে ফিরতে পারলে যেন বেঁচে যাই।”

    বুঝতে পারছিলুম যে, আস্তে-আস্তে ভাদুড়িমশাই একটা জরুরি প্রশ্নের দিকে এগোচ্ছেন, এখন এঁদের এই কথাপার্তার মধ্যে আমাদের নাক গলানো উচিত হবে না। কিন্তু সব ব্যাপারেই যাঁর নিজস্ব কিছু-না-কিছু মতামত রয়েছে এবং সেটা না-জানানো পর্যন্ত যাঁর স্বস্তি নেই, কতক্ষণ তিনি চুপ করে বসে থাকবেন? সদানন্দবাবু বললেন, “এ তো আপনি ভাল কতাই বলেচেন। আরে মশাই, আমি তো মাত্তর দু’দিন এই বাড়িটাকে দেকলুম, তাও কতক্ষণের জন্যেই বা দেকিচি। কিন্তু তাতেই মনে হচ্চে যে, আহা, জীবনের বাদবাকি ক’টা দিনও যদি এখেনে থেকে যেতে পারতুম, তো সে নেহাত মন্দ হত না।”

    ভাদুড়িমশাই বললেন, “কী জানো, সুশান্ত, সেদিন কেদারেশ্বরও তোমার সম্পর্কে এই একই কথা বলেছিল। অনেক বলেও সে নাকি তোমাকে এই বাড়ি থেকে কোথাও বার করতে পারেনি। এই নর্থ-ইস্ট ইন্ডিয়ায় তো বেড়াবার জায়গা কিছু কম নেই। মেঘালয়ে রয়েছে শিলং আর বড়াপানি, সিকিমে রয়েছে গ্যাংটক আর নামচি, তা ছাড়া এই অসমেই তো কাজিরঙ্গার মতন চমৎকার জায়গা রয়েছে। কিন্তু এই কোকরাঝাড়ের বাড়ি ছেড়ে তুমি নাকি বেরোতেই চাও না। কেন? বাড়িটার উপরে বড্ড বেশি মায়া পড়ে গেছে?”

    “শুধু বাড়িটা কেন,” সুশান্ত বললেন, “মায়া পড়ে গেছে এই পাহাড় আর এই জঙ্গলের উপরেও। তা ছাড়া এই নির্জনতা আমি আর কোথায় পাব? যেখানেই যাব, সেখানেই তো টুরিস্টদের ভিড়, সেখানেই হুল্লোড়, সেখানেই চেঁচামেচি। তাই কোথাও যাই না।

    “কিন্তু মহেশ্বর ফুকনের পার্টিতে তো গিয়েছিলে।”

    “না-গিয়ে উপায় ছিল না, চারুদা। কেদার বলেছিল, যেতেই হবে। তা সে যদি বলে তো আমি না-গিয়ে পারি? সে যেমন সুখের দিনে আমার পাশে ছিল, তেমন ঘোর দুঃখের দিনেও আমাকে ছাড়েনি। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু গোবিন্দ আর কেদার ছাড়েনি। অনেক ভাগ্য করে জন্মালে তবে কেদারের মতো বন্ধু পাওয়া যায়। তা সেই কেদার যদি বলে যে, পার্টিতে আমাকে যেতেই হবে, তা হলে তো আমার না-গিয়ে উপায় থাকে না, চারুদা। না-গেলে কেদার দুঃখ পেত, তাই গিয়েছিলুম।”

    “কিন্তু গেলেই যদি, তো যার জন্যে পার্টি, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার পরে একটাও কথা না-বলে তুমি চলে এলে কেন? কারণটা যে আমি বুঝতে পারিনি, তা ভেবো না। তবু তোমার মুখ থেকেই সেটা শুনতে চাই।”

    সুশান্ত চৌধুরির চোখে হঠাৎ স্পষ্ট একটা বেদনার ছায়া পড়ল। অনেকক্ষণ কিছুই বললেন না তিনি। তারপর খুবই নিচু গলায়, যেন কষ্ট করে বলতে হচ্ছে এইভাবে আস্তে-আস্তে বললেন,

    “কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে। জীবনানন্দ ঠিকই বলেছেন। কেউই বাসে না। না, চারুদা, যা চাপা পড়ে আছে, তা চাপাই থাক। তাকে আর খুঁড়ে তুলতে বোলো না।”

    “কিন্তু না-খুঁড়ে তুলে তো উপায় নেই।” ভাদুড়িমশাই বললেন, “যা সত্য, তা থেকে তুমি পালিয়ে বেড়াবে কী করে? আর পালানো যখন সম্ভব নয়, তখন তার মুখোমুখি হওয়াই তো ভাল।…বলো, সেদিন তুমি ওইভাবে চলে এসেছিলে কেন।”

    “সেটা না শুনে তুমি ছাড়বেই না দেখছি।” ম্লান হেসে সুশান্ত বললেন, “ঠিক আছে, তা হলে শোনো, সেদিন আমি ডোরাকে দেখেই চলে এসেছিলুম।”

    “এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা হল না, সুশান্ত। আসলে ডোরাকে দেখে নয়, পরিচয় করিয়ে দেবার পরে সে যখন দু’হাত জোড় করে তোমাকে নমস্কার করে, তখন তার হাতের আংটিটা নিশ্চয় তোমার চোখে পড়ে গিয়েছিল। ওটা যদি না চোখে পড়ত, তা হলে বোধহয় তুমি অমনভাবে সেদিন পালিয়ে আসতে না। ঠিক বলছি?”

    সুশান্তর চোখ থেকে বেদনার ছায়াটা সরে গিয়েছিল। বেদনার জায়গায় ফুটে উঠেছিল বিস্ময়। তাঁর কথাতেও সেটা চাপা রইল না। বললেন, “কিন্তু তোমার তো তা জানার কথা নয়। কী করে জানলে?”

    তক্ষুনি এই প্রশ্নের উত্তর দিলেন না ভাদুড়িমশাই। বললেন, “ডোরার হাতে যে-আংটিটা তুমি দেখেছিলে, পরশু সেটা হারিয়ে যায়। কিন্তু পরশু রাত্তিরেই সেটা আমি উদ্ধার করে দিই। আংটিতে যে দুটি অক্ষর খোদাই করা ছিল, তাও তখনই আমার চোখে পড়ে। ডোরা বলে, ও দুটি তার মায়ের নাম আর পদবির আদ্যক্ষর।”

    “মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা।” সুশান্ত বললেন, “মেয়েটা তোমাকে মিথ্যে কথা বলেছে।”

    ভাদুড়িমশাই বললেন, “উত্তেজিত হোয়ো না সুশান্ত, সবটা আগে শোনো। আংটির উপরে কলকাতার এক বিখ্যাত মণিকারের ছাপ দেখেই আমি আঁচ করেছিলুম যে, ডোরা ভুল বলছে, সম্ভবত ওটা তোমার আর সিলভিয়ার নামের আদ্যক্ষর। কিন্তু ওই যা বললুম, আঁচই করেছিলুম মাত্র, নিশ্চিতভাবে বুঝতে পারিনি। ‘এস্’ অক্ষর দুটোর মানে যে সুশান্ত আর সিলভিয়া, একদিন বাদেই তা অবশ্য স্পষ্ট জেনে যাই।”

    “কী করে জানলে?”

    “তাও বুঝতে পারছ না?” ভাদুড়িমশাই বললেন, “সুশান্ত, তুমি বড্ড ভাল আর বড্ড বোকা। জেনেছি ওই আংটির জোড়টাকে দেখে, যেটা কিনা তোমার পিয়ানোর রিডের তলায় লুকোনো ছিল। দুটো আংটির একই নকশা, একই মেকার, আর দুটোতেই খোদাই করা রয়েছে একই আদ্যক্ষর। …কিন্তু সুশান্ত, ডোরার হাতে ও আংটি দেখে তুমি পালালে কেন?”

    “পালাব না?” ফের সেই একই রকমের উত্তেজিত গলায় সুশান্ত বললেন, “সিলভিয়াকে আমি যে আংটি দিয়েছিলুম, সেটা ও চুরি করেছে, আর নয়তো তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এবারে নিশ্চয় ওটাকে একটা প্রমাণ হিসেবে দাখিল করে বলবে যে, ও আমাদের মেয়ে। সিলভিয়া ওর মা আর আমি ওর বাবা! নির্ঘাত খবর পেয়েছে যে, আমার এখন অনেক টাকা, সেই টাকাটা আমার ওয়ারিস হিসেবে দাবি করবে। অথচ ওর বয়েস আর কত হবে, মেরেকেটে বছর পঁয়ত্রিশ। তা হলে ও কী করে আমার মেয়ে হয়? সিলভিয়া তো আজ থেকে তেতাল্লিশ বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে! তা হলে? ও একটা জোচ্চোর! ওর কাছ থেকে না-পালিয়ে উপায় আছে?”

    সবটা শুনলেন ভাদুড়িমশাই। তারপর শান্ত গলায় বললেন, “তোমাকে বোকা বলেছি। এবারে বলছি, তুমি একটা গাধা। আজ আর কিছু বলব না। শুধু তিনটি প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন, সিলভিয়ার সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে কি না।”

    “না, হয়নি।” সুশান্ত বললেন, “এমনকী, গত তেতাল্লিশ বছরে ওর তরফে ডিভোর্সের কোনও নোটিসও আমি পাইনি।”

    “ভাল। আমার দু’নম্বর প্রশ্ন, তোমার টেলিফোন আর গাড়ি ঠিক আছে কি না। কথাটা এইজন্যে জিজ্ঞেস করছি যে, রাত্তিরে হয়তো তোমাকে আমার একটা ফোন করার দরকার হবে, আর ফোন করে হয়তো কাল তোমাকে একবার ধুবড়িতে চলে আসতে বলব। মনে রেখো, এটা জরুরি ব্যাপার। হয়তো এরই উপরে তোমার সবকিছু নির্ভর করছে। টেলিফোন আর গাড়িটা তাই ঠিক থাকা দরকার।”

    “দুটোই ঠিক আছে।”

    “তিন নম্বর প্রশ্ন, আয়নায় নিজের মুখখানা কখনও ভাল করে দেখেছ?”

    “নিজের মুখ?” সুশান্ত হেসে ফেললেন। তারপর হাসি থামিয়ে বললেন, “চারদিকে এত সুন্দর-সুন্দর দৃশ্য, এত সব সুন্দর-সুন্দর মুখ। সে-সব ছেড়ে নিজের মুখ দেখতে যাব কোন্ দুঃখে?”

    “তার মানে দ্যাখোনি।” এবারে ভাদুড়িমশাইও হেসে বললেন, “কাল সকালেই দাড়িটা পুরোপুরি কেটে ফেলে আয়নায় নিজের মুখখানা একবার ভাল করে দেখবে। এককালে তো আমার প্রতিটি হুকুম বিনাবাক্যে মেনে নিতে, ধরে নাও এটাই আমার শেষ হুকুম, ইয়োর চারুদা’জ লাস্ট অর্ডার।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }