Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    আংটি রহস্য – ১৯

    ১৯

    সুশান্ত চেয়েছিলেন, দুপুরের খাওয়াটা আমরা তাঁর ওখানে সেরে নিই। বারবার বলেছিলেন যে,; যথেষ্ট বেলা হয়ে গেছে, এখন যদি আমরা না-খেয়ে বেরোই তো খুব কষ্ট হবে, আর তা ছাড়া গোবিন্দ তো বাজার থেকে ফিরেই এসেছে, চটপট আমাদের জন্যে দুটি ঝোলভাতের ব্যবস্থা করে দিতে তার একটুও অসুবিধে হবে না। কিন্তু বিস্তর অনুরোধ সত্ত্বেও ভাদুড়িমশাই রাজি হননি; হেসে বলেছিলেন, “না হে সুশান্ত, বসে গেলেই পুরনো দিনের গল্পগুজবে জমে যাব, ধুবড়িতে ফিরতে দেরি হয়ে যাবে। তা ছাড়া, কেদারকে কিছু না-বলেই এখানে চলে এসেছি, সে নিশ্চয় খুব চিন্তা করছে, তাড়াতাড়ি ফিরে গিয়ে সব কথা তাকে বলা দরকার, জরুরি কিছু ব্যাপার নিয়ে তার সঙ্গে একটু আলোচনাও করতে হবে, আজ আর তাই বসছি না, কাজটা শেষ করে বরং তোমার এখানে এসে দু’দিন একটু আরাম করা যাবে, আজ উঠি।”

    ভাদুড়িমশাইয়ের সঙ্গে-সঙ্গে আমি আর সদানন্দবাবুও উঠে পড়লুম। সুশান্ত আমাদের হাইওয়ে, পর্যন্ত এগিয়ে দিলেন। তাঁর পিছনে-পিছনে লেজ নাড়তে-নাড়তে জুজুও নীচের রাস্তা পর্যন্ত নেমে এল। গাড়িতে ওঠার আগে সুশান্তর কাঁধে হাত রেখে ভাদুড়িমশাই বললেন, “রাত্তিরে তোমাকে ফোন করব। ধুবড়িতে কাল তোমাকে কোথায় আসতে হবে, কেদারের বাড়িতে, না তার কাকার বাড়িতে, তখনই জানিয়ে দেব সেটা। …আর হ্যাঁ, দাড়ি কামাবার কথাটা নেহাত ঠাট্টা করে বলিনি। সত্যিই ওই জঙ্গল সাফ করে একেবারে ফিটফাট হয়ে এসো।”

    কথা শেষ করে গাড়িতে ঢুকে স্টিয়ারিং হুইলে হাত রাখলেন ভাদুড়িমশাই। ইগনিশন কি ঘুরিয়ে স্টার্ট দিলেন। জেলার বর্ডার সেই সকালের মতোই ফাঁকা, সেখানে এই ফিরতি-পথেও কোনও চেকিং হল না। বর্ডার ছড়িয়ে মাইল দশেক এগিয়ে গাড়িটা একটা ধাবার সামনে রেখে আমরা দুপুরের খাওয়া সেরে নিলুম। ধুবড়ি শহরে ঢুকে কেদারেশ্বরের বাড়িতে পৌঁছতে-পৌঁছতে বিকেল চারটে।

    বাড়ির সামনের বারান্দায় পায়চারি করছিলেন কেদারেশ্বর। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, “আরে আসুন, আসুন।” তারপর ভাদুড়িমশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার চারুদা, আজ একেবারে ভোরবেলায় উঠে কোকরাঝাড়ে গিয়েছিলে কেন?”

    “বলছি, সব বলছি।” ভাদুড়িমশাই বললেন, “কিন্তু তার আগে বলো, তুমি এখন কেমন আছ।” কেদারেশ্বর বললেন, “জ্বর আর আসেনি। কাসিটাও নেই বললেই হয়। …তো কুকুরটাকে কেমন দেখলে?”

    “ওটা যে পাগলা কুকুর নয়, সে তো কালই বুঝেছিলুম, অনুপমাকে তা বলেওছি। সুতরাং নিশ্চিন্ত থাকো।”

    বাগান পেরিয়ে বারান্দায় উঠে আমরা বসার ঘরে ঢুকে পড়েছিলুম। আমাদের গলা পেয়ে অনুপমাও ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন। বললেন, “সকালে ডোরা ফোন করেছিল। তার কাছেই শুনলুম যে, আপনারা কোকরাঝাড়ে গেছেন। কিন্তু কেন যে গেছেন, তা বলতে পারল না। আজও আবার ওখানে কী কাজ ছিল?”

    ভাদুড়িমশাই বললেন, “সব বলছি। কিন্তু তার আগে চায়ের ব্যবস্থা করুন তো, গলা একেবারে কাঠ হয়ে গেছে।”

    অনুপমাদেবী নিজেও একটা মোড়া টেনে বসে পড়েছিলেন। সেখান থেকেই শিবুকে ডেকে চায়ের কথা বলে দিলেন।

    সদানন্দবাবু বললেন, “ওহে শিবু, চা তো বানাবে, কিন্তু আমি আর কিরণবাবু যে লিকার খাই, দুধ-চিনি-ছাড়া স্রেফ হালকা লিকার, সেটা খ্যাল রেকো।”

    শুনে, ঘাড় হেলিয়ে শিবু ঘর থেকে বেরিয়ে গেল।

    কেদারেশ্বর বললেন, “আর দগ্ধে মেরো না। মনে হচ্ছে, বেশ-কিছু খবর দেবে তুমি।”

    “তা দেব।” ভাদুড়িমশাই বললেন, “প্রথম খবর, তেরো তারিখে যে কুকুরটি তোমাকে কামড়েছিল, সেটা আদৌ সুশান্তর কুকুর জুজু নয়। অন্য কুকুর। তবে নর্মাল হেলদি ডগ।”

    “সে কী, ওটা ও-বাড়িতে এল কোত্থেকে?” কেদারেশ্বর বললেন, “দেখতে তো একেবারে একই রকম।”

    “দেখতে একরকম বলেই তো ওটাকে ওখানে আনা হয়েছিল। যাতে সবাই ভাবে যে, ওটা জুজু। গোবিন্দও সেই কথাই সবাইকে বলেছে। আর পুলিশ থেকে শুরু করে ও-তল্লাটের সবাই তার ফলে ভেবেছে যে, সুশান্ত তার বাড়ি ছেড়ে চলে যাবার সময়ে কুকুরটিকে সঙ্গে নিয়ে যায়নি। ফলে সুশান্তকে খুঁজতে গিয়ে পুলিশের লোকেরা এমন লোকেরই সন্ধান করে বেরিয়েছে, যার সঙ্গে আর যা-ই থাক, কালো একটা ভোটানিজ ডগ নেই। আসলে কিন্তু জুজু সব সময়েই সুশান্তর সঙ্গে ছিল।”

    “তা হলে তো বুঝতে হবে যে, গোবিন্দ সবই জানত।”

    “সব জানত বলে আমার মনে হয় না। তবে কুকুর নিয়ে এই চালাকির খেলাটা সে যে তার মনিবের কথাতেই খেলেছে, তাতে সন্দেহ নেই। আর হ্যাঁ, গোবিন্দ হয়তো আন্দাজ করেছিল যে, তার মনিব চিরকালের জন্যে বাড়ি ছেড়ে চলে যায়নি, আসলে এটা কোনও একটা দরকারে কিছু দিনের জন্যে গা-ঢাকা দেবার ব্যাপার, দরকার ফুরোলেই সে আবার ফিরে আসবে।”

    “কিন্তু দরকারটা কী?”

    “আমার মুখে সেটা না-ই শুনলে।” ভাদুড়িমশাই মৃদু হেসে বললেন, “আসলে এর মধ্যে কিছু ব্যক্তিগত ব্যাপার জড়িয়ে রয়েছে, তাই আমার পক্ষে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে সুশান্ত তো তোমাকে খুব ভালবাসে, সে-ই তোমাকে সব বলবে নিশ্চয়। এখন অন্য সব খবর শোনো। আসল জুজুকে ও-বাড়িতে আজ আমরা দেখেছি। দেখে নিশ্চিন্ত হয়ে তবে এখানে আসছি।”

    “তা-ই?” কেদারেশ্বর বললেন, “কিন্তু জুজুকে তুমি চিনলে কী করে। তাকে তো তুমি কখনও দ্যাখোইনি।”

    “এটা খুব বোকার মতো কথা হল, কেদার।” ভাদুড়িমশাই বললেন, “যেটা তোমাকে কামড়েছিল, সেই রাগী কুকুরটাকে তো কাল দেখেছি। আজকের কুকুরটার মেজাজ দেখলুম মোটেই তার মতো তিরিক্ষে নয়। তা ছাড়া দুটোরই যদিও একই সাইজ, আর দুটোই যদিও কুচকুচে কালো, তবু দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্যও আছে।”

    “পার্থক্যটা কী?”

    “রঙে। এটার গায়ের রং কালকেরটার মতন আপাদমস্তক কালো নয়, পিছনের পায়ের থাবা দুটো সাদা।”

    “যাচ্চলে, এতদিন ধরে কুকুরটাকে দেখছি, অথচ এটা আমার নজর এড়িয়ে গেছে!”

    ভাদুড়িমশাই বললেন, “মেজাজ আর রঙের পার্থক্য দেখেই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলুম যে, এটা অন্য কুকুর। তবে হ্যাঁ, ষোলো আনার উপরে আঠারো-আনা নিশ্চিন্ত হওয়া গেল, যখন সুশান্ত নিজেই আমার সামনে কবুল করল যে, হ্যাঁ, এর নাম জুজুই বটে।”

    শুনে, আমাদের চলতি বাংলায় যাকে বলে হাঁ হয়ে যাওয়া, কেদারেশ্বরকে দেখে মনে হল, তিনি ঠিক তা-ই হয়ে গেছেন। বিস্মিত অবশ্য অনুপমা দেবীও কিছু কম হননি। তবে হতভম্ব-ভাবটা তিনিই প্রথম কাটিয়ে উঠে বলতেন, “তা-ই?”

    এতক্ষণে কথা বলতে পারলেন, কেদারেশ্বরও। বললেন, “তার মানে সুশান্ত ফিরে এসেছে? তুমি, ঠিক বলছ, চারুদা?”

    শিবু চা নিয়ে এসেছিল। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ভাদুড়িমশাই বললেন, “হ্যাঁ, ফিরে এসেছে। শুধু যে ফিরেছে, তা নয়, কাল তাকে ধুবড়িতে আসতে বলেছি। ইচ্ছে করলে ফোন করে তুমি তার সঙ্গে কথাও বলতে পারো। তোমার শরীর ভাল নেই শুনে সে খুব উদ্বিগ্ন হয়ে আছে।…না না, এখুনি ফোন কোরো না, আগে একটা জরুরি কথা সেরে নিই, তারপর কোরো।”

    অনুপমা দেবী বললেন, “কী জরুরি কথা? সুশান্তবাবু ফিরে এসেছেন, এর চেয়ে জরুরি কথা আজ আর হয় নাকি?”

    “হয়।” ভাদুড়িমশাই বললেন, “জরুরি কথাটা এই যে, সুশান্তর খোঁজ করতেই তো এখানে আসতে বলা হয়েছিল আমাকে, তা সুশান্ত যখন ফিরে এসেছে, আমার কাজও তখন এইখানেই শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু তা হয়নি। ইন ফ্যাক্ট তার চেয়ে অনেক বড় একটা কাজ এখনও বাকি পড়ে আছে।”

    যেমন অনুপমা দেবীর, তেমনি কেদারেশ্বরেরও ভুরু কুঁচকে গিয়েছে। মনে হল, ভাদুড়িমশাইয়ের কথার কোনও তাৎপর্যই তাঁরা ধরতে পারছেন না। কেদারেশ্বর বললেন, “আর কী কাজ চারুদা?”

    “ডোরা আর সুশান্তকে সামনাসামনি বসিয়ে আমি ওদের কয়েকটা কথা বলতে চাই। এমন কথা, যার উপরে ওদের জীবনের অনেক-কিছু নির্ভর করছে। এমন কথা, যা এমনকি তোমাদের দুজনের সামনেও বলা সম্ভব নয়। তোমার কাকা মহেশ্বর ফুকনের সামনেও না। আমি ওদের যা জানাতে চাইছি, পরে হয়তো…হয়তো কেন, নিশ্চয়ই…ওরা নিজেরাই তোমাদের তা জানিয়ে দেবে, কিন্তু আমার পক্ষে আর-কাউকে তা বলা উচিত হবে না। বললে সেটা ঘোর আনএথিক্যাল কাজ হয়ে যাবে।”

    কেদারেশ্বর বললেন, “তার মানে এটা খুব ব্যক্তিগত ব্যাপার?”

    “এক্সট্রিমলি।” ভাদুড়িমশাই বললেন, “যেখানে কথাবার্তা হবে, সেখানে মাত্র পাঁচজন থাকবে। আমরা তিনজন, আর ওরা দুজন। নাউ ক্যান ইউ সাজেস্ট সাম প্লেস, যেখানে আমরা এই পাঁচজন বসে কথা বলতে পারি?”

    “সেটা তো কাকার বাড়িতে বসেই বলতে পারো।”

    “কিন্তু সেখানে তো তোমার কাকা রয়েছেন, তা হলে?”

    “আরে, কাকা নেই বলেই তো ওখানে তোমাদের বসতে বলছি।” কেদারেশ্বর হেসে বললেন, “গুয়াহাটি থেকে আর্জেন্ট কল এসেছিল, সেখানে খুব জরুরি কিছু কাজ পড়ে গেছে, কাকার একবার না গেলেই নয়, তাই ডাক্তারের পারমিশান নিয়ে কাকা সকাল দশটায় ধুবড়ি ছেড়ে চলে গেছেন, দিন তিনেকের আগে ফিরবেন না। সো দ্য কোস্ট ইজ ক্লিয়ার।”

    ভাদুড়িমশাই বললেন, “ঠিক আছে, কাল সকালে তা হলে ও-বাড়িতেই বসছি।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }