Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    জাল-ভেজাল – ৭

    ৭

    ১৩ মার্চ, সোমবার। ডায়েরি লেখা শেষ করে শুয়ে পড়তে-পড়তে কাল রাত বারোটা বেজে গেসল। সঙ্গে-সঙ্গেই যে ঘুমিয়ে পড়তে পেরেছিলুম, তা নয়। মাথার মধ্যে হরেক রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকলে ঘুম আসতে দেরি হয়। তা অমিতাভর জীবনে এই যে একটা ঝামেলা এসে জুটেছে, পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া ছাড়াও রিজের নির্জন রাস্তায় চুরমার করা হয়েছে তার গাড়ি, তার উপরে আবার ফোনে হুমকি দেওয়া হয়েছে যে, ইস্কুল থেকে তার তিন বছরের ছেলেকে কিডন্যাপ করা হবে, বিছানায় টান হবার পরেও একদিকে যেমন সেটা নিয়ে ভাবছিলুম, অন্য দিকে তেমনি ভাবছিলুম পদ্মর কথা। পদ্মকে কে মারল? কপালে-কাটা-দাগওয়ালা সেই লোকটা? কিন্তু পদ্মর আগে যে তারই মরার কথা ছিল, ভাদুড়িমশাই-ই বা হঠাৎ এমন কথা বললেন কেন? ভাদুড়িমশাই আরও একটা কথা কাল বলেছেন। তাঁর একটা ধারণার কথা। সেটা কী? না জাল-সিরিঞ্জ আর জাল-নোটের মধ্যে একটা যোগসূত্র আছেই।

    চিন্তা হচ্ছিল সদানন্দবাবুকে নিয়েও। যে-বাড়িতে কাজের মেয়ে খুন হয়েছে, পুলিশ তার মালিককে নিয়ে টানাটানি করবে না, তাও কি হয় নাকি? লোকাল থানার পুলিশ এতক্ষণে নিশ্চয় সদানন্দবাবুর খোঁজ করতে এসে জেনে গেছে যে, তিনি কলকাতায় নেই, রবিবার সকালের ফ্লাইটে দিল্লি চলে গেছেন। তা কোনও একটা ঘটনা সম্পর্কে পুলিশ যাদের জিজ্ঞেসাবাদ করতে চায়, তাদের মধ্যে কেউ যদি হঠাৎ অকুস্থল, অর্থাৎ ঘটনাটা যেখানে ঘটেছে, সেই জায়গা থেকে সরে পড়ে, তা হলে সম্ভাব্য অপরাধী হিসেবে পুলিশের সন্দেহ তার উপরে পড়বেই। কে জানে ভাদুড়িমশাই এ-দিকটা ভেবে দেখেছেন কি না।

    ঘুমের আর দোষ কী, মাথার মধ্যে এত সব ভাবনা জট পাকিয়ে গেলে ঘুম আসতে দেরি হওয়াই স্বাভাবিক। আমারও মনে হয় কাল ঘুম আসতে-আসতে একটা-দেড়টা বেজে গিয়েছিল। উঠেছি আটটা নাগাদ। উঠে দেখলুম ঘর ফাঁকা। বেয়ারাকে জিজ্ঞেস করে জানা গেল, আমার ঘরের ‘বুঢ়া বাবু’ খানিক আগে গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছেন। ‘বুড্‌ঢা বাবু’ সাড়ে আটটা নাগাদ ফিরে বললেন, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। কাছাকাছি একটা পার্কে গিয়ে গোটা দশেক পাক মেরেছেন। “তাতে মাইল তিনেক কভার করতে পেরিচি কি না, তা অবশ্য জানি না।” ভদ্রলোকের মুখ দেখে অবশ্য মনে হল না, খুব একটা চিন্তিত। পদ্মর ব্যাপারে পুলিশের সন্দেহের তির যে তাঁকে লক্ষ্য করতে পারে, তা আর তাঁকে বলিনি। কী দরকার ভদ্রলোককে ফের ভয় পাইয়ে দিয়ে!

    ভাদুড়িমশাই আমাদের ঘরে এসে ঢুকলেন ন’টা নাগাদ। কিচেনে ফোন করে ঘরেই ব্রেকফাস্ট আনিয়ে নেওয়া গেল। প্রাতরাশ করতে-করতেই দুটো খবর দিলেন ভাদুড়িমশাই। এক নম্বর খবর, কলকাতায় ফোন করে তিনি জানিয়ে দিয়েছেন, আমরা ভাল আছি। আর দু’নম্বর খবর, একটু বাদেই সুরিন্দর বেদী আমাদের সঙ্গে দেখা করতে আসবে।

    পাঠকরা আশা করি সুরিন্দর বেদীকে ভুলে যাননি। ভাদুড়িমশাইয়ের মির্জাপুরকীর্তি নিয়ে ‘পাহাড়ি বিছে’ বলে যে কাহিনি আমি লিখেছিলুম, তার প্রথম পরিচ্ছেদেই সুরিন্দর বেদীর কথা ছিল। ছেলেটি চারু ভাদুড়ি ইনভেস্টিগেশানসের দিল্লি ব্রাঞ্চের চার্জে আছে। কাজেকর্মে দক্ষ লোক, ভাঙা-ভাঙা বাংলা বলে, মুখে সর্বদাই লেগে থাকে অল্প-একটু হাসির ছোঁয়া। কৌশিক অবশ্য বলে যে, ওই হাসিটাই হচ্ছে মারাত্মক, ‘ও যে হাসতে-হাসতেই কখন কার সোলার প্লেক্সে রদ্দা মেরে বসবে, তার ঠিক নেই।’ বয়স বছর পঁয়ত্রিশ। আগে বাঙ্গালোরে ছিল। বছর পাঁচেক হল এখানকার কাজকর্মের সামাল দিচ্ছে।

    সুরিন্দর এল কাঁটায়-কাঁটায় দশটায়। আমাকে আর সদানন্দবাবুকে নমস্কার করে ভাদুড়িমশাইয়ের দিকে তাকিয়ে বলল, “অওর কুছু করবার আছে?…আই মিন এমোন কাজ, যেটা আখুনি করা দরকার।”

    ভাদুড়িমশাই বললেন, “সেটা একটু বাদে বলছি। আগে বলো যা-যা করতে বলেছিলাম, সেগুলো সব ঠিকমতো হয়েছে কি না। অল আই ওয়ান্ট ইজ আ প্রোগ্রেস রিপোর্ট।”

    “রিপোর্ট তো রেডি হো রহা হ্যায়, বস। ওটা দু’দিন বাদে দিব।” সুরিন্দর তার মুখের হাসিটা ধরে রেখে বলল, “বাট অল দ্য আনসার্স আর অন মাই ফিঙ্গার টিপস। আপনি কোয়েশ্চেন কোরেন, আমি আনসার বাতাচ্ছি।”

    “ভাল।” ভাদুড়িমশাই বললেন, “ট্রাকটার কোনও হদিশ করতে পারলে?”

    “শিওর। ওটা পাঞ্জাবের ট্রাক। বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে রিজের রাস্তায় ঘোষসাহেবের গাড়িতে বাঁ দিক থেকে ধাক্কা লাগায়। ফর দ্য লাস্ট থ্রি ডেজ ওটা ওখলার ওদিকে একটা গারাজে আছে।”

    “কিন্তু পুলিশ তো বলছে, অমিতাভ ঘোষ থানায় যে নাম্বারের কথা বলেছিল, সেই নাম্বারের কোনও ট্রাকের খোঁজ তারা পায়নি।”-

    “কী করে পাবে, সেটা তো ফল্স নাম্বার-প্লেট। পুলিশও জানে যে, সেটা ফল্স। অ্যাকসিডেন্টের পরে সেটা পালটে ফির আসলি নাম্বার লাগিয়ে নিয়েছে।”

    “তুমি তা হলে ট্রাকটাকে আইডেন্টিফাই করলে কী করে?”

    “ভেরি সিম্পল, বস।” সুরিন্দর বলল, “অ্যাকসিডেন্টের খবরটা আপনি আমাকে লাস্ট মঙ্গলবার সাত তারিখে দিলেন। বললেন, ঘোষ-সাহাবের গাড়ি, টাটা সুমো। ইউ অলসো গেভ মি দ্য প্লেস অ্যান্ড টাইম। রাইট?”

    “হ্যাঁ, আমি মুম্বই থেকে তোমাকে ফোন করি। তার একটু আগেই এখান থেকে অমু আমাকে ফোনে সব জানিয়েছিল।”

    “ইয়েস, বস। তো আপনার ফোন পেয়ে আই ওয়েন্ট টু দ্য প্লেস অভ দ্য অ্যাকসিডেন্ট। ঘোষ-সাহাব তখন সেখানে ছিলেন না।”

    অমিতাভ বলল, “কী করে থাকব। পথ-চলতি একটা অটো ধরে আমি থানায় চলে গেসলাম।”

    “কিন্তু আপনার স্ম্যাশড গাড়িটা সেখানে ছিল।” সুরিন্দর বলল, “আমি গিয়ে দেখলাম, থানা থেকে একজন কনস্টেবলকে সেখানে পাহারায় রাখা হয়েছে। গাড়ির কাছে ট্রাকের চাকার দাগ ছিল। আমি চাকার দাগের ছবি তুলি। ভাঙা এক টুকরো কাচ ছিল। সেটাও কুড়িয়ে নিই।”

    “আমার টাটা সুমোর কাচ?”

    “ওহ্ নো। ড্রাইভারের ডাইনে দরজার বাইরে একটা সাইড-গ্ল্যাস থাকে তো, এটা সেই সাইড-গ্ল্যাসের একটা ভাঙা টুকরো। লেকিন আপনার গাড়িতে দেখলাম বাঁ-দিকের জানলা আর সামনের কাচটা স্ম্যাশড হয়ে গেলেও ড্রাইভারের সাইড-গ্ল্যাসটা ভাঙেনি। এটা সেই কিলার-ট্রাকের সাইড-গ্ল্যাসের একটা পিস।”

    ভাদুড়িমশাই বললেন, “তারপর?”

    “তারপর আমি লোক লাগালাম। অল ওভার দ্য সিটি অ্যান্ড সাবার্ব আমার এজেন্টদের বলে দিলাম, এইসা এক ট্রাকের পতা মিলনা চাহিয়ে, যার ড্রাইভিং সিটের ডানদিকের সাইড-গ্ল্যাস ভেঙে গেছে, যার সব ক’টা টায়ারই একদম ব্র্যান্ড নিউ…অ্যান্ড ইয়েস, যার সামনের দিকের মাডগার্ডে এমন দাগ লেগে আছে, যাতে বোঝা যায় যে, ট্রাকের সামনের দিকটা ডিপ মেরুন কালারের কোনও গাড়িকে ধাক্কা মেরেছিল।”

    “আরে,” অমিতাভ বলল, “আমার টাটা সুমোর তো ওই রং! ডিপ ড্যাজলিং মেরুন!”

    “তো ডিপ ড্যাজলিং মেরুন কালারের গাড়িকে ধাক্কা মারলে, যে সেই ধাক্কাটা মারল, ঘষটানি লেগে তার গাড়ির গায়েও ওই রং একটু লেগে যাবে না?”

    ভাদুড়িমশাইয়ের চোখ কৌতুকে ঝিকমিক করছিল। বললেন, “আ ভেরি ক্লেভার পিস অব ডিডাকশন।”

    “থ্যাঙ্ক ইউ, বস।” সুরিন্দর বলল, “তো আমাদের এজেন্টদের যেমন এই কুগুলান আমি দিয়ে দিলাম, তেমনি জানালাম দিল্লি পুলিশের হেডকোয়ার্টার্সে আমার এক বন্ধুকে, যাতে সে থানাগুলানকে এটা ইমিডিয়েটলি বলে দেয়। অ্যান্ড ইয়েস, স্পেয়ার পার্টসের দুকান অওর গাড়ি-মারাম্মতির গারাজগুলোও জেনে যায় যে, উই আর অন দ্য লুক আউট ফর আ ট্রাক উইথ ব্র্যান্ড নিউ টায়ার্স, আর ব্রোকেন সাইড-গ্ল্যাস অ্যান্ড আ প্যাঁচ অব ডিপ ড্যাজলিং মেরুন অন ইটস ফ্রন্ট মাডগার্ডস।”

    ভাদুড়িমশাই বললেন, “ট্রাকের লোকেরাও নিশ্চয় আন্দাজ করেছিল যে, একটা অ্যালার্ট জারি হয়ে যাবে, ফলে পরদিনই কোনও স্পেয়ার পার্টসের দোকান থেকে সাইড-গ্ল্যাস পালটে নেওয়া কি কোনও গাড়ি রিপেয়ার করার গারাজে গিয়ে মাডগার্ডের ওই ছোপটা তুলিয়ে আবার নতুন করে রং করানোটা খুব নিরাপদ হবে না।”

    “ইয়েস, বস।” সুরিন্দর বলল, “শেষ পর্যন্ত ওখলার একটা গারাজে ওটার খোঁজ মেলে। খোঁজটা যে দিয়েছে, সে বলল, মঙ্গলবার রাত থেকে ওটা ওই গারাজেই পড়ে আছে, ওখান থেকে আর বাহার হয়নি। …তো এটা কি দিল্লি পুলিশকে জানাব?”

    “জানাতে তো হবেই।” ভাদুড়িমশাই বললেন, “ট্রাফিকের অমৃক সিং আমার চেনা লোক। আমার নাম করে তাকে সব জানাও। তবে হ্যাঁ, তাকে বলো যে, এখুনি কাউকে অ্যারেস্ট করার দরকার নেই, শুধু লোকাল থানা যেন গারাজটার উপরে সারাক্ষণ নজর রাখে। জায়গাটা কেমন, সুরিন্দর? জাস্ট একটা গারাজ?”

    “ঠিক গারাজও নয়। ধাবা-লাগোয়া একটা পার্কিং লটের মতো। অনেকেই ওখানে ট্রাক রাখে।”

    “ভাল। তা হলে নজর রাখুক ধাবায় কারা আসে, কখন আসে। কাউকে শেডি ক্যারেকটার বলে মনে হয় কি না। তেমন কেউ আসে কি না, পুলিশের খাতায় যার নাম রয়েছে।”

    “ঠিক আছে, এখান থেকে ফিরে গিয়েই আমি অমৃক সিংয়ের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সব বলব। এনিথিং এলস?”

    ভাদুড়িমশাই একটু ভেবে নিলেন। তারপর বললেন, “কলকাতার সঙ্গে যোগাযোগ করেছিলে?”

    “কালই করেছিলাম। অগর কাল তো সানডে থা, ইসি লিয়ে শোভন চৌধুরিকে লালবাজারে পাওয়া যায়নি। বাড়িতে ফোন লাগাতে হল। আপনার নাম করে সদানন্দবাবুর কথা ওঁকে বললাম।” সুরিন্দর বেদীর মুখে হঠাৎ নিজের নামটা উচ্চারিত হওয়ায় সদানন্দবাবু উৎকর্ণ হয়েছিলেন। সেইসঙ্গে লক্ষ করলুম, ভদ্রলোকের কপালে গোটা কয়েক ভাঁজ পড়ে গেছে।

    ভাদুড়িমশাই বললেন, “তাতে শোভন কী বলল?”

    “বললেন যে, যে-মেয়েটা খুন হয়েছে, উইদিন আ ডে অর টু তার ময়নাতদন্তের রিপোর্ট মিলবে, তার আগে কুছু বলা যাচ্ছে না। এটাও বললেন যে, জাল-নোটের ব্যাপারে নতুন কুছু খবর নাই। অওর হাঁ, সদানন্দবাবু যাতে হ্যারাসড না হন, সেটা উনি দেখবেন। আজ কি ওঁকে অওর একবার ফোন লাগাব?”

    “না, তোমাকে আর ফোন করতে হবে না, ভাবছি দুপুরের দিকে আমি নিজেই শোভনকে একবার ফোন করব। তুমি বরং এ-দিকটা সামলাও।”

    “অওর কুছু আপনার জানবার নাই?”

    “আর কী জানব?”

    “কেন, ঘোষ-সাহাবের বাড়িতে ওই যে ফোনের রিসিভার পালটানো হল, সেইটা?’

    হঠাৎই আবার সরু হয়ে গেল ভাদুড়িমশাইয়ের চোখ। সেই সরু চোখে তিনি সুরিন্দরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর হোহো করে হেসে উঠে বললেন, “ওটা তা হলে তুমিই পালটে দিয়ে এসেছ? আমার বোঝা উচিত ছিল।”

    সুরিন্দরও হাসছিল। মুখের হাসিটা মিলিয়ে গেলেও চোখে সেটাকে আটকে রেখে বলল, “না বস, আমি নিজে পালটাইনি। আই গট দ্য জব ডান বাই আ টেলিফোন-মেকানিক। টেলিফোন-এক্সচেঞ্জে আমাদের লোক আছে, অ্যান্ড হি ইজ অন আওয়ার পে-রোল। রিসিভারে যে মেকানিক্যাল ডিভাইসটা লাগানো আছে, সেটা অবশ্য আমিই সাপ্লাই করেছিলাম।”

    একটুক্ষণ চুপ করে থেকে ভাদুড়িমশাই বললেন, “একটা কথা ভাবছি, সুরিন্দর। অমিতাভর বাড়িতে তুমি যাকে পাঠিয়েছিলে, সে গিয়ে সুলেখাকে… আই মিন অমিতাভর স্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে, ওদের রিসিভারটা কোনও গণ্ডগোল করছে কি না। তাতে সুলেখা বলে যে, মাঝেমধ্যে একটা জারিং সাউন্ড হয়। তো সুলেখা যদি তা না-বলত, তা হলে কী করে…আই মিন কোন অজুহাতে রিসিভারটা পালটে দিত তোমার লোক?”

    সুরিন্দর বলল, “আমি একটা বেপারে শিওর ছিলাম, এখনও আছি।”

    “সেটা কী?”

    “আপনি যদি একটা র‍্যান্ডম সার্ভে করে এ-দেশের যে-কোনও শহরে যে-কোনও একশোটা লোককে পুছেন যে, তার ফোনের রিসিভার ঠিকঠাক কাজ করছে কি না, তো অ্যাট লিস্ট নাইন্টি পিপল বলবে যে, না ঠিকঠাক কাজ করছে না, একটা-না-একটা কমপ্লেন তারা করবেই। সো মাই ম্যান টুক আ চান্স।”

    আমি বললুম, “তা তো হল, কিন্তু এতে কাজটা কী হবে?”

    প্রশ্ন শুনে সুরিন্দর যে-ভাবে ভাদুড়িমশাইয়ের দিকে তাকাল, তাতে বুঝলুম, এ নিয়ে আর-কিছু ব্যাখ্যা করে বলা ঠিক হবে কি না, সে সেটা তার উপরওয়ালার কাছে জানতে চ।ইছে। ভাদুড়িমশাই হেসে বললেন, “গো অ্যাহেড।”

    সুরিন্দর এবারে আমার দিকে তাকিয়ে বলল, “ঘোষ-সাহাবের বাড়িতে যে নতুন রিসিভারটা বসানো হল, তার ভিতরে একটা ছোট্ট যন্তর লাগানো আছে। আ ভেরি স্মল ওয়ান। সর্ট অব আ ক্যাসেট। বাইরে থেকে যে-ই ওদের ফোন করুক, সঙ্গে-সঙ্গে ওটা অ্যাকটিভেটেড হবে অওর তার ভয়েস ওতে রেকর্ডেড হয়ে যাবে।”

    ভাদুড়িমশাই বললেন, “আমি ধরে নিচ্ছি, যে-লোকটা ওদের ছেলেকে তুলে নেবে বলে ফোনে হুমকি দিয়েছিল, দু-এক দিনের মধ্যে সে আবারও ফোন করে হুমকি দেবে। যদি দেয়, তো সঙ্গে-সঙ্গে রেকর্ডড হয়ে যাবে তার ভয়েস। তা পুলিশের কাছে তো দাগি অপরাধীদের ভয়েস-স্যাম্পল থাকেই। ফলে আমরা মিলিয়ে দেখতে পারব যে, সেই সব স্যাম্পলের কোনওটার সঙ্গে এর গলার স্বর কি কথা বলার ঢং মিলে যায় কি না।”

    “তা এতই যখন করা সম্ভব,” আমি বললুম, “তখন ইনকামিং কলের সোর্স…মানে লোকটা কোন নম্বর থেকে ফোন করছে সেটা ট্রেস করা যায় না?”

    সুরিন্দর বলল, “কেনো যাবে না? এক্সচেঞ্জে যে-লোকটি আমাদের হয়ে কাজ করে, তাকে সেটা বলেছি। ঘোষ-সাহাবের টেলিফোন-নাম্বার সে জানে। ওখানে কে ফোন করছে আর কোন নাম্বার থেকে করছে, অফ কোর্স হি উইল কিপ অ্যান আই অন দ্যাট।”

    “কিন্তু এটা… আই মিন এই ফোন-ট্যাপিং, এই ভয়েস-রেকর্ডিং, এটা কি মানুষের প্রাইভেসির উপরে হামলা নয়? সেদিক থেকে তো এটা ঘোর বে-আইনি ব্যাপার।”

    সুরিন্দর এতক্ষণ নিঃশব্দে হাসছিল। এবারে শব্দ করে হাসল। তারপর হাসি থামিয়ে বলল, “অফ কোর্স বে-আইনি বেপার। কিন্তু চাটার্জি-সাব, একবার ভাবুন যে, বে-আইনি বেপারটা আমরা করছি কেনো। দেশের যেটা আইন, সেটাকে হেলপ করবার জন্যেই তো। সো হোয়াটস রং দেয়ার?”

    এরপরে আর কী বলা যায়? আমি চুপ করে গেলুম।

    সদানন্দবাবু অনেকক্ষণ কোনও কথা বলেননি। কিন্তু তাঁর মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছিল যে, কিছু একটা বলতে চান। তবে তা বলা উচিত হবে কি না, সেটা বুঝে উঠতে পারছেন না।

    ভাদুড়িমশাই তাঁর দিকে তাকিয়ে বললেন, “কিছু বলবেন?”

    “হ্যাঁ, মানে ভাবছিলুম যে…ভাবছিলুম যে…”

    “কী ভাবছিলেন?”

    “ভাবছিলুম যে, কলকাতায় কি অমন কোনও যন্তর লাগাবার ব্যবস্থা নেই?” সদানন্দবাবু বললেন, “তা হলে তো কোত্থেকে কে আমাকে ভয় দেখাচ্চে, সেটাও জানা যেত।”

    ভাদুড়িমশাই বললেন, “আছে বই কি। কলকাতাতেও আছে। তবে এ নিয়ে আপনি এত ভাববেন না। ভয়ের কিছু নেই। আপনার ব্যাপারে কী-কী স্টেপ নিতে হবে, কলকাতায় ফোন করে কৌশিককে সেটা আমি বলে দেব। তা ছাড়া আজ দুপুরেই তো শোভনের সঙ্গে কথা বলেছি। না না, আপনি চিন্তা করবেন না।”

    আমি বললুম, “তা হলে এখন আমরা কী করব?”

    “দুপুর একটায় নীচের ডাইনিং হলে গিয়ে আমার সঙ্গে লাঞ্চ করবেন। ততক্ষণ গল্প করুন। মার্চের চমৎকার ওয়েদার, ইচ্ছে হলে বাইরে থেকে একটু ঘুরেও আসতে পারেন। আমি এখন আমার ঘরে গিয়ে গোটাকয় চিঠি লিখে ফেলব।”

    সুরিন্দরকে নিয়ে ভাদুড়িমশাই আমাদের ঘর থেকে বেরিয়ে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }