Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    জাল-ভেজাল – ১০

    ১০

    অমু ঠিক ছ’টাতেই চলে এসেছিল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে, সে বেশ উদ্বিগ্ন। সুরিন্দর এল ছ’টা বাজার একটু পরে। তাঁর সঙ্গে যিনি এলেন, তাঁকে চিনলুম না। মুখ দেখে মনে হল, সুরিন্দরের ইনি সমবয়সি, তার মানে এঁর বয়েস সম্ভবত বছর পঁয়ত্রিশের মধ্যেই হবে। সেই সঙ্গে মাথায় পাগড়ি, পাকানো গোঁফ, ফেট্টিতে জড়ানো চাপদাড়ি আর হাতের বালা দেখে বোঝা গেল যে, ইনি শিখ। তবে এর আগে এঁকে কখনও দেখিনি।

    ভাদুড়িমশাই অবশ্য এঁকে দেখবামাত্র চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন। দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে, ভদ্রলোকের হাত ধরে ঝাঁকুনি দিতে-দিতে বললেন, “আরে, অমৃক! এসো, এসো!”

    নাম শুনে বুঝলুম, ইনি অমৃক সিং। দিল্লি পুলিশের এই তরুণ অফিসারটির কথা ভাদুড়িমশাইয়ের কাছে এর আগেও আমরা শুনছি। এখন আমাদের সঙ্গে এঁর পরিচয় করিয়ে দেবার সময় তিনি এটাও জানালেন যে, কলকাতার শোভন চৌধুরি আর দিল্লির অমৃক সিং আসলে একই বছরের আই.পি.এস. ব্যাচমেট হিসেবে পরস্পরের এঁরা বন্ধুস্থানীয়, তা ছাড়া যে যাঁর ক্যাডারে কাজে যোগ দেবার আগে মুসৌরির লালবাহাদুর ইনস্টিট্যুটে একই সঙ্গে ট্রেনিং পেয়েছিলেন। দু’জনের বন্ধুত্ব সেই তখন থেকে

    কথাবার্তা আর এগোবার আগে অমু বলল, “এখানে তো চেয়ার মাত্র তিনটে, বসতে অসুবিধে হবে; চলুন, আমাদের কনফারেন্স-রুমে যাওয়া যাক।”

    কনফারেন্স-রুম গেস্ট হাউসের এই তলারই এক প্রান্তে। ভাদুড়িমশাইয়ের ঘর থেকে বেরিয়ে আমরা সেখানে চলে এলুম। ঘরটা খুব বড় না-হলেও, একটা গোল টেবিল ঘিরে খান আষ্টেক গদি-আঁটা চেয়ার ছাড়াও দেওয়াল ঘেঁষে লম্বালম্বি সোফার ব্যবস্থা রয়েছে দেখলুম। চেয়ারগুলোতে মুখোমুখি বসে পড়া গেল। সবাই ঠিকমতো বসেছে দেখে নিয়ে অমু বলল, “কিচেনে আমি চা-কফি কথা বলে রেখেছি। সাড়ে ছ’টায় ওরা চা-কফি দিয়ে যাবে। আপনারা কথা বলুন, আমার তো আর নতুন করে কিছু বলার নেই, আমি বরং যাই।”

    ভাদুড়িমশাই বললেন, “সে কী, তোমার তো থাকা দরকার, কোথায় যাবার কথা ভাবছ?”

    “বাড়ি যাব। আজ আবার ফোন করে ওই যে হুমকি দিল, তার পর থেকেই সুলেখা বড্ড অস্থির হয়ে আছে।”

    অমৃক সিং বললেন, “ঘোষ-সাহাব, আপনি ঘাবড়াচ্ছেন কেনো?”

    “ঘাবড়ে যাব না?” অমু বলল, “যতক্ষণ বাইরে থাকি, ভয়ে ভয়ে থাকি। ভয় আমার নিজের জন্যে নয়, ফর মাই ওয়াইফ অ্যান্ড দ্যাট ইনোসেন্ট চাইল্ড।”

    “তাদের কুছু হোবে না।” অমৃক সিং বললেন, “ফোনের কথা আমি জানি। আপনার ফ্ল্যাটে অ্যাডিকুয়েট সিকিওরিটির বন্দবস্ত করে তব না আমি আসছি ইখানে? প্লিজ ডোন্ট গেট নার্ভাস।”

    ভাদুড়িমশাই বললেন, “তুমি একটু থেকে যাও, অমু। যা বুঝতে পারছি, অমৃক যখন এসেই গেছে, তখন একটা প্ল্যান অব অ্যাকশন ছকে নেওয়া ভাল। তবে কিনা, জাল-সিরিঞ্জের যারা কারবারি, আক্রমণের লক্ষ্য হিসেবে যখন তোমাকেই তারা বেছে নিয়েছে, তখন পাল্টা-ব্যবস্থা হিসেবে যা-ই আমরা ঠিক করি না কেন, সেটা তোমাকে জানানো দরকার। আর হ্যাঁ, তাতে তোমার সম্মতিও থাকা দরকার।”

    অমৃক সিং বললেন, “আমরা যা করব বলে ভাবছি, আপনারা পারমিশান দিলে সেটা আমি বলব।”

    “নিশ্চয়ই বলবে।” ভাদুড়িমশাই বললেন, “কিন্তু তার আগে সুরিন্দরের কথাটা শুনি। সুরিন্দর, অমুর বাড়িতে ফোন করে যে-লোকটা ভয় দেখাচ্ছে, সে কোথা থেকে ফোন করছে, সেটা তো তুমি ট্রেস করতে পেরেছ, তা-ই না?”

    সুরিন্দর কথা বলতে গিয়েও বলল না, কেননা মস্ত দুটো ট্রের উপরে চা আর কফির সরঞ্জাম নিয়ে দুটি বেয়ারা ঠিক সেই মুহূর্তেই কনফারেন্স রুমে এসে ঢুকল। টেবিলের উপরে পট, পেয়ালা, ও পিরিচ সাজিয়ে তারা সম্ভবত জিজ্ঞেস করতে যাচ্ছিল যে, আমাদের মধ্যে কে চা খাবেন আর কে কফি। কিন্তু তারা মুখ খুলবার আগেই অমু বলল, “তোমরা যেতে পারো, চা আর কফি আমরা নিজেরাই ঢেলে নেব। এখন আর তোমাদের কোনও দরকার নেই।”

    বেয়ারা দুটি আর দাঁড়াল না, মৃদু গলায় ‘জি সাব’ বলে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল।

    সুরিন্দরের দিকে তাকিয়ে ভাদুড়িমশাই বললেন, “নাও, কী বলছিলে বলো। কলটা কোত্থেকে করেছে?”

    “যে-নাম্বার থেকে করেছে, সেটা কোনও প্রাইভেট লাইনের নয়।” সুরিন্দর বলল, “সেটা একটা পাবলিক বুথের নাম্বার। অ্যান্ড দ্য বুথ ইজ ইন দ্য সেম এরিয়া।”

    “কোন এরিয়া?”

    “ওখলা।”

    শুনে হঠাৎই পালটে গেল ভাদুড়িমশাইয়ের মুখচোখের চেহারা। সেইসঙ্গে কণ্ঠস্বরও। আমি দেখলুম, এতক্ষণ যিনি স্বাভাবিক ভাবে কথাবার্তা বলছিলেন, তাঁর ভিতর থেকে যেন অন্য-একটা মানুষ বেরিয়ে এসেছে। সরু চোখে সুরিন্দরের দিকে তাকিয়ে, চাপা কিন্তু ভীষণ রকমের কঠিন গলায় তিনি বললেন, “বুথটার নাম্বার যখন জেনেছ, তখন সেটা ওখলার কোন রাস্তার কত নম্বর বাড়িতে, সেটা জানাও তো শক্ত নয়। …কী সুরিন্দর, জেনে নিয়েছ?”

    “ইয়েস, বস।”

    “ওটা নিশ্চয় ধাবাটার খুব কাছেই?”

    “আপনি কোন ধাবার কথা বলছেন, মামাবাবু?” অমিতাভ বলল, “যার পাশের পার্কিং লটে সেই ট্রাকটা রয়েছে? মানে সেদিন বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে রিজের রাস্তায় যে-ট্রাকটা আমার টাটা সুমোকে ধাক্কা মেরেছিল?”

    ভাদুড়িমশাই সুরিন্দরের দিকে তাকিয়ে কথা বলছিলেন। সেদিক থেকে মুখ না-ফিরিয়ে অমুর প্রশ্নের জবাবে বললেন, “হ্যাঁ।” তারপর সুরিন্দরকে বললেন, “কী, টেলিফোন-বুথটা সেই ধাবার খুব কাছেই তো?”

    সুরিন্দর বলল, “হ্যাঁ, কিন্তু আপনি সেটা কী করে জানলেন?”

    কথাটার উত্তর না দিয়ে ভাদুড়িমশাই বললেন, “কত কাছে?”

    “একদম কাছে। ইন ফ্যাকট, ধাবাটার এক সাইডে তো ওই পার্কিং লট, আর অন্য সাইডে এই বুথ।”

    সুরিন্দর বেদীর ডাইনে বসে আছেন অমৃক সিং। এবারে তাঁর দিকে তাকিয়ে ভাদুড়িমশাই বললেন, “তোমার প্ল্যানটা কী অমৃক?”

    অমৃক সিং মৃদু হেসে বললেন, “প্ল্যান কুছু ঠিক করি নাই। সেইটা আপনার অ্যাডভাইস নিয়ে তারপর ঠিক করব। আমার চিফও সেইটাই চান। দ্যাটস হোয়াই আই হ্যাভ কাম টু ইউ।”

    ভাদুড়িমশাই বললেন, “ঠিক আছে। কিন্তু তুমি তো এ নিয়ে ভাবনাচিন্তা করছ। কী মনে হয় তোমার?”

    “হ্যাঁ, আমি ধেয়ান দিয়েছি।” অমৃক বললেন, “তো আমি ভাবলাম যে, দুটা কাজ তো করাই যায়। ট্রাক-ড্রাইভারকে আমি ওয়াচে রেখেছি, সে ইখানেই আছে। অওর, ট্রাকটা জলন্ধরে রেজিস্টার্ড হলেও ট্রাকের যে ওনার, সে দিল্লির লোক। তা অ্যাকসিডেন্ট করল, কিন্তু পুলিশকে সেটা জানাল না, তার উপরে আবার ফলস নাম্বার-প্লেট লাগিয়েছিল, সির্ফ এইজন্যেই আমি ওদের দুজনকে অ্যারেস্ট করতে পারি। কিন্তু করছি না।”

    “কেন করছ না?”

    “ফর টু রিজনস। রিজন নাম্বার ওয়ান, জাল ডিসপোজেবল সিরিঞ্জের এগেনস্টে দিল্লিতে যে অ্যাড-ক্যাম্পেন চলছে, সেটাকে যারা রুখে দিতে চায়, সারকামস্ট্যানসিয়াল এভিডেন্স থেকে বুঝতে পারছি যে, গুরমিত সোঁধি ইজ ওয়ান অব দেম।”

    “হু ইজ দিস গুরমিত? আর হ্যাঁ, তার এগেনস্টে এভিডেন্সটাই বা কী?”

    হাসিটাকে ঠোঁটে ঝুলিয়ে রেখে অমৃক বললেন, “গুরমিতই ওই ট্রাকের ওনার।”

    আর ব্যাখ্যার দরকার ছিল না। ভাদুড়িমশাই বললেন, “বুঝেছি। তারই ট্রাক যে অমুর টাটা সুমোকে ধাক্কা মেরেছিল, এটাই তোমরা ব্যবহার করবে এভিডেন্স হিসেবে, কেমন?”

    “সেটা ডিফিকাল্ট হোবে না, মিস্টার ভাদুড়ি।” অমৃক বললেন, “অ্যাড-ক্যাম্পেনটা একটা মালটি-ন্যাশনাল কম্প্যানির নামে হচ্ছে ঠিকই, কিন্তু ক্যাম্পেনের পিছনে যে আছে ঘোষ সাহাবের ব্রেন, সেটা সবাই জানে। কেসটা আদালতে উঠলে সেটাই আমরা বলব। উই শ্যাল অলসো সে দ্যাট কুছু লোকের ইললিগ্যাল বিজনেস এই ক্যাম্পেনের জন্যে সাফার করছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে ট্রায়েড টু কিল মিস্টার ঘোষ অন দ্যাট নাইট বাই স্টেজিং আ ফেক অ্যাকসিডেন্ট।”

    “কিন্তু সোঁধির বিজনেস যে এই ক্যাম্পেনের ফলে সাফার করছে, সেটা প্রুভ করবে কী করে? প্রুভ করতে হলে তোমাকে দেখাতে হবে যে, সে ইউজড সিরিঞ্জকেই ফের নতুন মোড়কে মুড়ে বাজারে ছাড়ছে। সেটা দেখাতে পারবে তো?”

    “পারব, মিস্টার ভাদুড়ি।” অমৃক হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন, “কিন্তু কী করে পারব, সেটা এখন জানতে চাইবেন না, প্লিজ।” একটু থেমে আবার বললেন, “গুরমিতকে আমরা আজই অ্যারেস্ট করতে পারি। কিন্তু করছি না। আর দু-একটা এভিডেন্সের জন্যে ওয়েট করছি। সেটা পেয়ে গেলেই ওর ডেরায় গিয়ে হানা দেব।”

    ভাদুড়িমশাই বললেন, “ওয়েট করার সেটা তো একটা কারণ। অন্য কারণও আছে নাকি?”

    “অন্য কারণটা তো আপনি।” অমৃক সিংয়ের গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল। হেসে বললেন, “মিস্টার ভাদুড়ি, কলকাতা থেকে শোভন আমাকে ফোন করেছিল। সে বলল, আপনি বিশোয়াস করেন যে, জাল সিরিঞ্জ আর জাল কারেন্সি নোট, এ দুটার মধ্যে একটা লিঙ্ক আছে।”

    “শুধু এ-দুটো কেন, লিঙ্ক আছে আরও অনেক-কিছুর মধ্যেই।”

    “যেমন?”

    “তাও বলে দিতে হবে?” ভাদুড়িমশাই বললেন, “এই যে এখানে-ওখানে এত বোমা ফাটানো হচ্ছে, বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, রেলের লাইন উপড়ে ফেলা হচ্ছে, এখানে-ওখানে পাওয়া যাচ্ছে এত-এত আর.ডি. এক্স., এই যে এত নিরীহ লোক মেরে আতঙ্ক ছড়ানো হচ্ছে, কী ভাবো তোমরা, এর মধ্যে কোনও যোগসম্পর্ক নেই? আছে। ঠিক যেমন আছে এই জাল-সিরিঞ্জ আর জাল-নোটের মধ্যে। এর কোনওটাই বিচ্ছিন্ন ব্যাপার নয়, সবই ইন্টারলিঙ্কড। আবার কোনওটা ঘটাচ্ছে এ-দেশেরই এমন-কিছু লোক, টাকার লোভে যারা নিজের মাকেও বেচে দিতে পারে। আর এই সবকিছুর উদ্দেশ্য তো একটাই।”

    “সেটা কী?”

    “মানুষ মেরে, আতঙ্ক ছড়িয়ে, সন্দেহের আগুনে বাতাস লাগিয়ে দেশটাকে ডিস্টেবিলাইজ করে দেওয়া। …অমৃক, জাল-টাকা ছড়ানো আর জাল-সিরিঞ্জ দিয়ে অসুখ ছড়ানো, তুমি ভাবছ এ- দুটো আলাদা-আলাদা ক্রাইম। কিন্তু, কাজ আলাদা হলেও এদের উদ্দেশ্য সেই একই ডিস্টেবিলাইজেশন।”

    “শোভনও তা-ই বলছিল।” অমৃক সিং বললেন, “আপনার সঙ্গে কথা বলে তারও এই একই বিশোয়াস হয়েছে। আর সেইজন্যেই সে চায় যে, দিল্লি আর কলকাতা, দুটো জায়গায় একইসঙ্গে অচানক রেইড করা দরকার। যাতে এক জায়গায় রেইড হলে অন্য জায়গায় লোক সেটার খবর পেয়ে সরে পড়তে না পারে। তা, শোভন ইজ রেডি উইথ হিজ টিম। আর এখোন আপনাকে বলতে পারি, রেডি আছি আমরাও।”

    “রেইড কবে হবে?”

    “কবে হবে, কখন হবে, শোভনের সঙ্গে কথা বলে সেটা আমি ঠিক করে নিয়েছি। তবে সেটা আমি সির্ফ আপনাকে বলব।” অমৃক সিং চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন, “চোলেন মিস্টার ভাদুড়ি, আপনার ঘরে যাই। তবে যাবার আগে ঘোষ সাহাবকে অ্যাসিওর করে যাচ্ছি, ইট উইল বি আ স্মুদ অপারেশন, তাঁর ঘাবড়াবার কুছু নাই।”

    ভাদুড়িমশাইকে সঙ্গে নিয়ে কনফারেন্স-রুম থেকে অমৃক সিং বেরিয়ে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }