Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    জাল-ভেজাল – ১২

    ১২

    তা এ-সব কাল রাতের খবর। এখন আবার আজকের কথায় ফিরব। কিন্তু তার আগে বলা দরকার, কালকে রেইডের ফলাফল কী দাঁড়াল।

    হানা একইসঙ্গে দুটো ঘাঁটিতে দেওয়া হয়েছিল। দিল্লির ওখলায় আর কলকাতায় খিদিরপুরে। কলকাতায় মোট আটজন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে দু’জন বিদেশি। এ-দেশে আসার ও থাকার কোনও বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। ঘাঁটিতে জাল ডিসপোজেবল সিরিঞ্জ পাওয়া গিয়েছে কয়েক হাজার। সেইসঙ্গে জাল-নোটের বান্ডিলও কয়েক লক্ষ টাকার হবে। ন্যাটা কালু সুস্থ হয়ে উঠেছে। সে রাজসাক্ষী হবে। এ-খবর ভাদুড়িমশাইয়ের কাছেই পাওয়া গেল। আজ তিনি কলকাতার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

    এখানকার খবর কাল রাতে ওখলা থেকে ফিরতি পথেই পেয়েছি। ধাবা ও তার দুই ধারের পার্কিং লট ও টেলিফোন বুথ থেকে গুরমিত সিং সোঁধি-সহ মোট পনেরোজন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে তিনজন বিদেশি। গোটা এলাকাটা পুলিশ কর্ডন করে রেখেছিল। তাই বোমা ফাটিয়ে যারা পালাবার চেষ্টা করেছিল, পুলিশের জালে তারা আটকে যায়। দুষ্কৃতীদের মধ্যে সাতজন জখম, পুলিশ-পার্টির পাঁচজন।

    অ্যাকশন শেষ হবার পর ভাদুড়িমশাই আমাদের গাড়ির কাছে ফিরে এসেছিলেন। এসে দেখেন, গাড়িতে কেউ নেই। ফলে, তিনি আমাদের খুঁজতে বেরিয়ে পড়েন

    খুঁজে পাওয়া যায়নি একমাত্র আমাদের ড্রাইভার মোহন সিংকে। গাড়ি লক না-করে, এমনকি চাবিটা পর্যন্ত গাড়িতেই ফেলে রেখে সে পালায়। সেই গাড়িতে করেই কাল রাত্তিরে আমরা ওখলা থেকে সফদরগঞ্জে ফিরে আসি।

    ফেরার পথে একটা কাণ্ড হয়। সদানন্দবাবুকে বাঁ পাশে বসিয়ে ভাদুড়িমশাই গাড়ি চালাচ্ছিলেন। খানিকটা পথ এগিয়ে তিনি বলেন, “সবই তো হল, কিন্তু কেসটাকে দাঁড় করানো খুব শক্ত হবে।”

    পিছনের সিট থেকে আমি বললুম, “কেন?”

    ভাদুড়িমশাই বললেন, “কিছুই তো পাওয়া গেল না! ভেবেছিলুম, গাদা-গাদা জাল-সিরিঞ্জ পাওয়া যাবে! কিচ্ছু পাওয়া যায়নি! ব্যাটা সব সরিয়ে ফেলেছে! নিশ্চয় খবর পেয়ে গেসল!”

    “তা হলে?”

    “তা হলে আর কী! এখন এভিডেন্স বলতে স্রেফ গুরমিতের ওই ট্রাক! কিন্তু ওটার উপরে ভরসা করে আর কদ্দুর যাওয়া সম্ভব? পুলিশ বলবে, গুরমিত ওই ট্রাক চালিয়ে অমিতাভ ঘোষকে মেরে ফেলতে চেয়েছিল। জবাবে ওদের উকিল বলবে, মার্ডার কেন করতে চাইবে, মোটিভ কী, ওটা জাস্ট একটা অ্যাকসিডেন্ট ছাড়া আর কিছুই নয়।”

    “মোটিভ প্রমাণ করা যাবে না?”

    “যেত, যদি গুরমিতের ওই ডেরা থেকে পুলিশ কিছু জাল-সিরিঞ্জ উদ্ধার করতে পারত। সরকারি উকিল সে-ক্ষেত্রে বলতে পারত যে, গুরমিত জাল-সিরিঞ্জের কারবার করে, অমিতাভ ঘোষের অ্যাড-ক্যাম্পেনে সেই কারবার ধাক্কা খেয়েছে, অ্যান্ড দ্যাটস হোয়াই হি ওয়ান্টেড টু গেট হিম মার্ডারড। কিন্তু কিছুই তো…আরে, আরে, ওটা আপনি কী দিয়ে আপনার মুখ মুছছেন?”

    গাড়ি চালাতে-চালাতেই কথা বলছিলেন ভাদুড়িমশাই। সেই অবস্থাতেই স্পিড কমিয়ে, ব্রেক কষে বললেন, “ওটা কী, সদানন্দবাবু?”

    সদানন্দবাবু তাঁর পকেট থেকে সেই কাগজখানার বাকি অর্ধাংশ বার করে মুখ মুছতে শুরু করেছিলেন। হকচকিয়ে গিয়ে বললেন, “আজ্ঞে, এটা একটা কাগজ। রুমাল হারিয়ে ফেলেছি বলে এইটে দিয়ে মুখের রক্ত মুছতে হচ্চে।”

    কাগজখানা প্রায় ছিনিয়ে নিলেন ভাদুড়িমশাই। গাড়ির বাতি জ্বালিয়ে সেটা দেখে বললেন, “এই কাগজ আপনি পেলেন কোথায়?”

    আমি বললুম, “ওটা আমিই ওঁকে দিয়েছিলুম। যে-কুঠুরির মধ্যে আমাদের দুজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এমন বিস্তর কাগজ স্ট্যাক করা রয়েছে। তারই একটা শিট তুলে তার আধখানা ছিঁড়ে আমি ওঁর রক্ত মুছিয়ে দিই, বাকি আধখানা উনি পকেটে রেখে দেন। কেন, তাতে কী হল?” ‘কী হল, কুঠুরির মধ্যে আলো না থাকায় সেটা আপনারা কেউই বুঝতে পারেননি। নিন, গাড়ির আলো তো জ্বেলে দিয়েছি, এবারে ভাল করে দেখুন।”

    কাগজখানা ভাদুড়িমশাইয়ের হাত থেকে নিয়ে যা দেখলুম, তাতে আমার বিষম খাবার উপক্রম। দুপিঠ-ছাপানো কাগজখানা আসলে পরপর সাজানো নোটের সারি। সবই পাঁচশো টাকার নোট।

    ভাদুড়িমশাইয়ের দিকে তাকাতে তিনি বললেন, “জাল নোট। এখানে আছে এক-এক সারিতে পাঁচখানা করে পাঁচ সারিতে পঁচিশখানা। কিন্তু এটা তো পুরো শিট নয়, তার অর্ধেক। পুরো শিটে তা হলে পঞ্চাশখানার মতো নোট থাকবে। এ-রকম শিট ওখানে কত আছে?

    “প্রচুর।” আমি বললুম, “কিন্তু নোটগুলো তো আলাদা নয়। একই শিটে একসঙ্গে ছাপানো।”

    “তাতে পাচার করার সুবিধে। পরে খুব ধারালো ব্লেডের কাটিং মেশিনে ফেলে এগুলো আলাদা করে নিলেই হল। …থ্যাঙ্ক গড়, ভাগ্যিস আমার কথা না শুনে আপনারা গাড়ি থেকে নেমে পড়েছিলেন, আর ভাগ্যিস ঢুকেছিলেন ওই কুঠুরির মধ্যে। নইলে তো এই জাল-নোটের ব্যাপারটা ধরাই পড়ত না। এভিডেন্স হিসেবে এটা কাজে লাগবে।”

    বলেই গাড়ি ঘুরিয়ে নিলেন ভাদুড়িমশাই। আবার ছুট লাগালেন ওখলার সেই ঘাঁটির দিকে। আমার বুকের মধ্যে ফের ঢিবঢিব করে শব্দ হতে শুরু করেছিল। ভাবছিলুম, আমরা গিয়ে পৌঁছোনোর আগেই কেউ স্ট্যাক-করা সেই কাগজগুলোকে সরিয়ে ফেলবে না তো?

    না, শেখর চৌহান খুবই হুঁশিয়ার অফিসার, গোটা এলাকাটা জুড়ে তিনি একেবারে নিশ্ছিদ্র পাহারার ব্যবস্থা রেখেছিলেন। যাতে একটি মাছিও সেখান থেকে না গলতে পারে। ফলে, শুধু স্ট্যাক-করা সেই কাগজের শিটগুলো কেন, যে-দুটো বাক্স সেখানে দেখেছিলুম, বিশাল আকারের সেই বাক্স দুটোকেও সেখানে যথাস্থানেই পাওয়া গেল। আর সেই বাক্সের মধ্যেই পাওয়া গেল পুরনো, ব্যবহৃত হাজার কয়েক ডিসপোজেল সিরিঞ্জ।

    * * *

    তো এখন আবার আজ সকালের কথায় ফেরা যাক। গেস্ট হাউসে আমাদের ঘরে বসেই ব্রেকফাস্ট খেয়েছি। ডাক্তারবাবু আমাকে আর সদানন্দবাবুকে অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশনও দিয়ে গেছেন। তার খানিক বাদে আমরা সবাই কনফারেন্স রুমে এসে বসেছি। আমি এসেছি খোঁড়াতে-খোঁড়াতে, আর সদানন্দবাবু এসেছেন তাঁর ফোলা মুখ নিয়ে।

    কনফারেন্স রুমে শুধু আমরা কেন, অমৃক সিং আর সুরিন্দরও হাজির। গতকাল রাতের ঘটনা নিয়ে দু’চার কথার পর অমৃক বললেন, “এখন তা হলে আর ভাবনা কী। জাল-সিরিঞ্জও যখন পাওয়া গেছে, গুরমিতের মোটিভ প্রমাণ করা তখন শক্ত হবে না। ওটাও গুরমিতেরই বাড়ি। এ তো একেবারে ওয়াটার-টাইট কেস।”

    ভাদুড়িমশাই বললেন, “সবই হল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না।”

    সুরিন্দর বলল, “কোন বেপারটা?”

    “কিরণবাবু আর সদানন্দবাবুকে রাস্তা থেকে তুলে ওই মাঠকোঠার কুঠুরিতে পৌঁছে দিল কে। সে ওখানে এলই বা কোত্থেকে?”

    “তা জানি না।” আমি বললুম, “তবে একটা কথা বলতে পারি। লোকটা ভীষণ শক্তিমান। এমন ভাবে আমাদের দু’জনকে কাঁধে তুলে নিয়ে ছুট লাগাল, যেন দুটো তুলোর বালিশ নিয়ে দৌড়চ্ছে।”

    “লোকটা কোনও কথা বলেনি?”

    “না, একটাও না। তবে শুক্লপক্ষের নবমীর রাত তো। রাস্তার আলো নিভে গেলেও তাই আকাশে অল্প-স্বল্প আলো ছিল। তাতে যেটুকু যা ঠাহর করলুম, সেটা বলতে পারি।”

    ভাদুড়িমশাই বললেন, “বেশ তো, তা-ই বলুন।”

    বললুম, “লোকটা অসম্ভব কালো আর অসম্ভব ঢ্যাঙা। আপনারা কেউ অমন কাউকে চেনেন?”

    শুনে, ভাদুড়িমশাই, সুরিন্দর আর অমৃক সিং যে-রকম বিভ্রান্ত ভঙ্গিতে পরস্পরের দিকে তাকালেন, তাতেই বোঝা গেল যে, তাঁরা অন্তত অমন কাউকে চেনেন না। শুধু অমু হঠাৎ দু’হাতে নিজের মুখ ঢেকে টেবিলের উপরে মাথা ঝুঁকিয়ে বসে রইল।

    সদানন্দবাবু অস্ফুট গলায় বললেন, “তারা ব্রহ্মময়ী মা গো, অবোধ সন্তানকে বাঁচিয়ে রেখো মা!”

    ***

    রচনাকাল : ১৪০৭

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }