Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভাদুড়ি সমগ্র ৩ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক পাতা গল্প927 Mins Read0
    ⤶ ⤷

    শান্তিলতার অশান্তি – ৮

    ৮

    শোভন চৌধুরি বিদায় নেবার পরে ভাদুড়িমশাই বললেন, “রাত হয়ে গেল। আপনাদের বাড়িতে আবার চিন্তাভাবনা করবে না তো?”

    বললুম, “বাসন্তী জানে যে, আপনার এখানে এসেছি, তাই ফিরতে একটু রাত হতেই পারে।”

    সদানন্দবাবু বললেন, “আমার কতা আলাদা। আমি বাড়িতে বেশিক্ষণ থাকলেই বরং আমার ওয়াইফ একটু অস্বস্তি বোধ করতে আরম্ভ করেন। ধরেই নেন যে, আমার শরীর নির্ঘাত বিগড়েচে, তা নইলে আমি ঘরের মধ্যে বসে রয়েচি কেন।”

    ভাদুড়িমশাই বললেন, “তা হোক, অনেকক্ষণ হল আপনারা বাড়ির বাইরে, এদিকে শহরটাও তো ইদানীং সেই আগের মতো নেই, আমি বরং একটা ফোন করে দিচ্ছি বাসন্তী যাতে উদ্বিগ্ন না হয়।”

    ডায়াল ঘুরিয়ে একটুক্ষণ অপেক্ষা করলেন ভাদুড়িমশাই। তারপর ওদিক থেকে সাড়া পেয়ে বললেন, “আমি ভাদুড়িদা কথা বলছি, বাসন্তী। …হ্যাঁ, ওঁরা এখানেই আছেন। …না না, আমিই আটকে রেখেছিলুম। তবে এখন ছেড়ে দিচ্ছি, একটু বাদেই ওঁরা শেয়ালদায় ফিরবেন। আর হ্যাঁ, সদানন্দবাবুর বাড়িতেও খবরটা জানিয়ে দিয়ো, নইলে আবার মিসেস বসু চিন্তায় পড়ে যাবেন।”

    ভাদুড়িমশাই তাঁর হাতের রিসিভার ক্রেড়লে নামিয়ে রাখলেন। কিন্তু আমরা যে তক্ষুনি উঠে পড়লুম, তা নয়। না-ওঠার কারণ মালতী ইতিমধ্যে রান্নার পাট চুকিয়ে আঁচলে হাত মুছতে-মুছতে ড্রয়িং রুমে এসে ঢুকেছিল। একটা চেয়ার টেনে বসে আমার দিকে তাকিয়ে বলল, “দাদার নতুন ক্লায়েন্টটিকে কেমন দেখলেন কিরণদা?”

    “কেমন আর দেখব।” আমি বললুম, “একদিকে স্বামী ওঁর পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, অন্যদিকে আমাদের শোভন ওঁকে মার্ডার চার্জে অ্যারেস্ট করার তালে আছে, এখন তোমার দাদাই ওঁর রক্ষাকর্তা। আমরা কেমন দেখছি, তাতে ওঁর কী এল-গেল, তোমার দাদা ওঁকে কেমন দেখছেন, সেটাই হচ্ছে আসল কথা।”

    ভাদুড়িমশাই মালতীর দিকে তাকিয়ে বললেন, “তোর ব্যাপার কী বল তো! কাল থেকেই দেখছি মিসেস মিত্র সম্পর্কে তুই নাহক টিপ্পুনি কেটে যাচ্ছিস। ওঁর দোষটা কী দেখলি? বিপদে পড়ে আমার কাছে এসেছে বই তো নয়। অথচ তুই দেখছি ওঁকে সহ্যই করতে পারছিস না।”

    মালতী ঠোঁট বেঁকিয়ে বলল, “বিপদে পড়েছে না হাতি! এ-সব মেয়ের কাজই হচ্ছে অন্যদের বিপদে ফেলা, এরা নিজেরা কখনও বিপদে পড়ে না।”

    “কী করে জানলি?”

    “না-জেনে বলছি না দাদা। তোমার ভাগ্নের কাছে যেটুকু যা শুনেছি, তাতেই বুঝেছি যে, এ মোটেই সিধে-সরল পার্টি নয়, মহা ধড়িবাজ।”

    এবারে মালতীর দিক থেকে কৌশিকের দিকে চোখ ফেরালেন ভাদুড়িমশাই। বললেন, “এই হনুমান, মিসেস মিত্র সম্পর্কে তুই তোর মা’কে কী বলেছিস?”

    কৌশিক বলল, “বেশি কিছু বলিনি তো। শুধু বলেছি যে, ওঁর স্বামী খুব বুড়ো আর খুব সন্দেহবাতিকগ্রস্ত। তাতে মা বলল, বুড়োকে বিয়ে করতে গেল কেন। আমি বললুম, বুড়ো হলে কী হয়, খুব বড়লোক। বাস, তাতেই মা খেপে গেছে। বলছে, টাকার জন্যে যারা বিয়ে করে, তারা কক্ষনো ভাল লোক হয় না?”

    ভাদুড়িমশাই বললেন, “ওরে মালতী, টাকার জন্যে বিয়ে করার মধ্যে দোষের কী আছে? ওর কি ভাল খেতে ইচ্ছে হয় না? ভাল পরতে ইচ্ছে হয় না? ভাল বাড়িতে থাকতে আর ভাল গাড়িতে চড়তে ইচ্ছে হয় না? এ-সব ইচ্ছে কি খারাপ?”

    “ইচ্ছেটা খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণের জন্যে যে রাস্তাটা ও নিয়েছে, সেটাকে কী করে ভাল বলি? বলা সম্ভব? এখন তো তার মাসুল ওকে দিতেই হবে।”

    ‘একটা ব্যাপার লক্ষ করেছেন?” আমি বললুম, “মালতী আর শোভনের অ্যাসেসমেন্ট কিন্তু একই রকম। শুধু মালতী সেটা মুখে বলছে, আর শোভন সেটা মুখে না-বললেও ভাবে-ভঙ্গিতে জানিয়ে দিতে ছাড়ছে না। মালতী বলছে শান্তিলতাকে মাসুল দিতে হবে, আর শোভনেরও মনোগত ইচ্ছেটা ঠিক তা-ই।

    ভাদুড়িমশাই বললেন, “দোষ করলে তবে তো মাসুল। শান্তিলতা যে কোনও দোষ করেছে, তা-ই তো আমার মনে হয় না।”

    মালতী ঝাঁঝিয়ে উঠে বলল, “কী যে বলো দাদা! টাকার লোভে বিয়ে করা দোষ নয়?”

    “কে কাকে বিয়ে করবে আর কেন বিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তা নিয়ে মাথা ঘামাতে যাব কেন? আর তা ছাড়া, শান্তিলতা যে শুধু টাকার লোভেই ধনঞ্জয় মিত্রকে বিয়ে করেছিল, তা-ই বা তুই জানলি কী করে? কল্যাণ রায়ের ব্যাপারে মার খেয়ে গিয়ে ওর প্রেমের নেশা ছুটে যায়। এদিকে ওর বয়েস তখন পঁয়ত্রিশ, যে-বয়েসের অনেক আগেই মেয়েরা সাধারণত বিয়ে-থা করে এক ধরনের নিশ্চিন্ত জীবনের মধ্যে ঢুকে পড়ে। কে জানে, শান্তিলতাও হয়তো তখন সেটাই চাইছিল। তুই ভাবছিস ও টাকার লোভে বিয়ে করেছে, আর আমার ধারণা ও বিয়ে করেছিল স্রেফ ওর অনিশ্চিত জীবন থেকে একটা নিশ্চিত নিরাপত্তার আশ্রয় পাবার জন্যে। আমার ধারণা যদি ঠিক হয় তো বলব, ধনঞ্জয় মিত্র যে একজন বিশাল বড়লোক, এটা একটা কো-ইনসিডেন্টাল ব্যাপার মাত্র… ওই যাকে আমরা কাকতালীয় বলি আর কি, বিয়ের ওটা আসল কারণ নয়।”

    মালতী কী বুঝল কে জানে, তবে তার দাদার কথায় সে যে খুব খুশি হয়েছে তা মনে হল না। দাঁড়িয়ে উঠে বলল, “যাই, তোমাদের খেতে দেবার ব্যবস্থা করি। …কিরণদা, আপনারাও এখানে খেয়ে গেলে পারতেন।”

    বললুম, “না মালতী। একে দেরি করে ফিরছি, তার উপরে যদি খেয়ে যাই তো তোমার বউদি আর রক্ষে রাখবেন না। …তো অরুণ এখন আছে কেমন?”

    “সে ন’টার মধ্যেই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে।”

    ভাদুড়িমশাই বললেন, “আমিও মিনিট পাঁচেকের মধ্যেই উঠব।”

    মালতী ঘর থেকে বেরিয়ে গেল।

    কৌশিক বলল, “কাল রাতে কখন কী ভাবে ক’জন ওই বাড়িতে যাব, সে-সব কিছু ঠিক করেছ?”

    “মোটামুটি ঠিকই আছে।” ভাদুড়িমশাই বললেন, “আমি আর তুই তো যাবই। কথা হচ্ছে রাত জাগার ধকল তোর কিরণমামার সইবে কি না। …কী মশাই, পারবেন?”

    শেষ কথাটা আমার দিকে তাকিয়ে বললেন। তাতে আমি অবাক হবার ভান করে বললুম, “পারব কি না, আমাকে জিজ্ঞেস করছেন? …আরে মশাই, আমি যদি না যাই, তো এই নৈশ অ্যাডভেঞ্চারের কাহিনিটা লিখবে কে?”

    “কাল রাত জাগলে পরশু বুধবার যে আপিসে যেতে পারবেন না, সারাটা দিন পড়ে-পড়ে ঘুমুতে হবে, সেটা ভেবে দেখেছেন?”

    “ও আমি একটা দিন ক্যাজুয়াল নিয়ে নেবখন। ও নিয়ে ভাববেন না।”

    সদানন্দবাবু গুম হয়ে বসে ছিলেন আর চুপচাপ সব শুনে যাচ্ছিলেন এতক্ষণ। এবারে ফুঁসে উঠে বললেন, “আরে আমি? আমি কী করব?”

    কৌশিক হেসে বলল, “আপনিও যেতে চাইছেন নাকি?”

    “চাইব না?” সদানন্দবাবু রীতিমতো রেগে গিয়ে বললেন, “আমি না-গেলে হয়? হেলিকপ্টারে করে তো আর ও-বাড়ির ছাতে গিয়ে নামব না, ওখানে ঢুকতে হবে সেই একতলা দিয়েই। সে-কথা ভেবে দেখেছ?”

    “তাতে কী হল?”

    “বাঃ, তুমিই তো ও-বাড়ির একতলার একটা ডেসক্রিপশান দিয়েছিলে। তখন কী বলেছিলে, তোমার নিজেরই দেকচি তা মনে নেই।”

    “কী বলেছিলুম?”

    “বলেছিলে যে, সেখানে অগুন্তি আরশোলা আর ইঁদুর আছে। ছুঁচোও আছে নিশ্চয়। আর ওইসব জন্তু…মানে আরশোলা ইঁদুর আর ছুঁচো যদি থাকে, তা হলে চামচিকে কি বাদুড়ও কিছু-না-কিছু থাকতেই পারে। আর এরা থাকলে ভূতপেত্নিও গোটা দুচ্চার আছে, সে আমি হলপ করে বলতে পারি। তাই বলছিলুম যে, আমাকে সঙ্গে না-নিয়ে ওখানে যাওয়াটা তোমাদের ঠিক হবে না।”

    “বুঝেছি, আপনি না-গিয়ে ছাড়বেন না।” ভাদুড়িমশাই হেসে বললেন, “বেশ, আপনিও যাবেন। তবে রাত জাগার ধকল সামলাতে পারলে হয়। জ্বরজারি না বাধিয়ে বসেন!”

    “ও নিয়ে ভাববেন না।” সদানন্দবাবু নিজের বুকে আঙুলের টোকা বাজিয়ে বললেন, “ডিউরিং দ্য লাস্ট ফিফটিন ইয়ারস একবারও আমার মাথা ধরেনি, পেট কামড়ায়নি, এমনকি ম্যালেরিয়া পর্যন্ত হয়নি। হবেই বা কেন। ভুলে যাবেন না, রোজ সানরাইজের আগে আমি মর্নিং ওয়াক করি। থ্রি মাইলস এ ডে!”

    কৌশিক বলল, “ঠিক আছে, ঠিক আছে, আর লেকচার দিতে হবে না, আপনি যাবেন। …তা হলে আমরা চারজনই যাচ্ছি। প্লাস শোভন চৌধুরি। পাঁচজন। …মামাবাবু, তুমি কি আর-কাউকে নিতে চাও?”

    ভাদুড়িমশাই বললেন, “আমি চন্দ্রভানের কথা ভাবছিলুম।”

    “আমাদের ক্যামাক স্ট্রিটের আপিসের নতুন রিক্রুট চন্দ্রভান যাদব?”

    “হ্যাঁ। কাজের ছেলে। তালা খুলতে ওর জুড়ি নেই। কী করে খোলে, একমাত্র ওই জানে। ওকে সঙ্গে রাখ, বিদ্যেটা কাজে লাগবে। ও যেন ওর কিটব্যাগটা নিয়ে কাল রাত এগারোটায় এখানে চলে আসে। …কিরণবাবু, সদানন্দবাবু, আপনারাও কাল রাতে এখানে চলে আসুন। ওই এগারোটায়।”

    কৌশিক বলল, “শোভন চৌধুরিকে তুমি নিজেই এটা বলে দিয়ো মামাবাবু। আমি বললে হয়তো তত সিরিয়াসলি নেবেন না।”

    “ঠিক আছে, কাল সকালে বলে দিলেই চলবে।” ভাদুড়িমশাই বললেন, “আর-কিছু জানবার আছে তোর?”

    “মাত্র একটা কথাই জানার আছে। প্ল্যান অব অ্যাকশনটা কি এখনই ছকে ফেলবে তুমি?”

    “ওটা আমার মাথার মধ্যে ছকে ফেলেছি। তবে দরকার মতো যে সেটা পালটাব না, তাও নয়। কথায় বলে ক্ষেত্রে কর্ম বিধীয়তে। ক্ষেত্রটা তো এখনও নিজের চোখে দেখিনি। কাল রাত্তিরে সেটা দেখি, তখন যা করার করব।”

    আমরা উঠে পড়লুম, ভাদুড়িমশাই আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন, “এখন দুটো ফোন করব। একটা শান্তিলতাকে। তাকে বলে দেব, এক্ষুনি তার অ্যারেস্ট হবার সম্ভাবনা নেই, সুতরাং আগাম জামিন না-নিলেও চলবে।”

    বললুম, “আর দ্বিতীয় ফোনটা? সেটা কাকে করবেন?”

    ভাদুড়িমশাই হেসে বললেন, “সেটা এখন বলব না।”

    লিফ্‌ট উপরে এসে গিয়েছিল। আমরা ভিতরে ঢুকে পড়লুম। গ্রাউন্ড ফ্লোরে বোতাম টিপতে যাচ্ছি, এমন সময় বাইরে থেকে ভাদুড়িমশাই বললেন, “একটা কথা বলতে ভুলেছি, রাবার সোলের জুতো পরে আসবেন।”

    ঘাড় নেড়ে বোতাম টিপে দিলুম। লিফ্‌ট নীচে নামতে শুরু করল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্টোরিজ – নিল গেইম্যান
    Next Article ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    Related Articles

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার ক্লাস – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতার দিকে ও অন্যান্য রচনা – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    কবিতা কী ও কেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা

    September 5, 2025
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ভাদুড়ি-সমগ্র ১ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }