Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    সে ও সখা

    গলা ছেড়ে গাইলে যখন উলটোদিকের ফুটপাথে দাঁড়িয়ে থাকা লোকজনের কেউ কেউ এগিয়ে আসত কাছে বা দ্রুতবেগে হাঁটতে থাকা কেউ দাঁড়িয়ে পড়ত ব্যাটারি থেমে যাওয়া যন্ত্রের মতো, বেশ মজাই লাগত পিয়ালের। কিন্তু সেই মজাটা যে একদিন ওকে নিজের ভিতর মজিয়ে নেবে পুরোপুরি, তা কখনও কল্পনাও করেনি পিয়াল। কীভাবে কী হল পিয়াল নিজেও পুরোটা জানে না। শুধু জানে সতীর্থ ওর সঙ্গে ছিল সবসময়। মফস্‌সলের একটা ছেলে, কলকাতার সঙ্গে যার অক্ষর পরিচয় হয়নি তখনও, তার ভিতরে সতীর্থ কী দেখেছিল পিয়াল জানে না! শুধু জানে, ওকে কেউ গানের পর গান গাওয়াচ্ছে দেখলেই সতীর্থ চটে যেত। বলত, অ্যাই শোন, ওকে যে ফ্রিতে পারফর্ম করাচ্ছিস ও যদি কোনওদিন মঞ্চে উঠে গায়, আসবি? টিকিট কেটে শুনতে আসবি?

    যাকে বলা হত কথাটা সে চমকে গিয়ে চুপ করে থাকত। তার সেই নীরবতাকে খানখান করে সতীর্থ বলে উঠত, আমি জানি কেন চুপ করে আছিস। আসলে পিয়াল যে কোনওদিন বড় গাইয়ে হতে পারে, নাম করতে পারে এটা বিশ্বাসই করিস না, তাই না? ভাবিস চিরকাল তোদের এন্টারটেনার হয়েই থেকে যাবে।

    খুব লজ্জা করত পিয়ালের। একটু গলা ছেড়ে গাইতে পারা কী এমন গুণ যে, তার জন্য লোকের ওপর রোয়াব নিতে হবে? কিন্তু সতীর্থ ওকে ধমকে বলত, হিরের খনিকে কয়লার খনি বলে বেচে দিস না পিয়াল। অন্যের সম্মান পাওয়ার আগে নিজেকে সম্মান করতে শেখ।

    নিজেকে সম্মান? পিয়াল হেসে ফেলত মনে মনে। ও তো প্রথাগতভাবে গান শেখেনি কখনও। যা কিছু, সবটাই রেডিয়ো আর পরে একটা লজঝড়ে টেপরেকর্ডারে এর-ওর থেকে চেয়ে আনা ক্যাসেট শুনে। আসলে একটা প্রায় গ্রামের অল্প বয়সে বাপ-মরা ছেলের বড় গায়ক হওয়ার স্বপ্নটা এতই অবাস্তব ছিল যে, সেটাকে প্রশ্রয় দেওয়ার কথা কখনও মনেই আসেনি। ওর।

    স্বপ্ন তো অবাস্তবই হয় পিয়ালদা, টুয়া ওর কথা শুনতে শুনতে একটা চিউয়িংগাম মুখে ফেলে বলেছিল।

    বিকেলের আলো মুক্তোর মতো ছড়িয়ে পড়েছে তখন ট্রামের ছাদে, বাসের দেওয়ালে, অটোর পিঠে সাঁটা পোস্টারে, ঘরফের স্কুলের বাচ্চাদের হাসিতে। সেই আলোয় টুয়ার মুখের দিকে তাকিয়ে পিয়ালের মনে হল ও ভূগোলের সিলেবাসে পড়ে না এরকম কোনও দ্বীপে চলে এসেছে, অজস্র মানুষের ভিড়েও যে একা দাঁড়িয়ে থাকে, টুয়ার মতো।

     

     

    দাঁড়িয়ে থাকতে হত না টুয়ার। আরও অনেক আগেই চলে আসতে পারত পিয়াল, পারল না কারণ আসার আগে ও সতীর্থকে ফোনে বলেছিল, টুয়া আমার জন্য দাঁড়িয়ে আছে সতীর্থ।

    কোথায়? সতীর্থ বলল,

    উলটোডাঙা ওভারব্রিজে।

    তুই শুনেই একদম উলটে গেলি?

    না, উলটে যাইনি, কিন্তু একটা মেয়ে একা দাঁড়িয়ে রয়েছে আমার জন্য!

    কেউ যখন কারও জন্য দাঁড়ায়, তখন একাই দাঁড়ায় পিয়াল।

    সে তো ঠিকই আছে কিন্তু ও বলল আমি না গেলে ও ওভারব্রিজ থেকে নামবে না।

     

     

    তা হলে ওকে দাঁড়িয়েই থাকতে দে। কারণ ও একইভাবে আগের সপ্তাহে অন্য কোনও ছেলের জন্য দাঁড়িয়েছে, সামনের সপ্তাহে আবারও অন্য একটা ছেলের জন্য দাঁড়াবে।

    এটা তুই কী বলছিস? টুয়া একটা বাচ্চা মেয়ে…

    বাচ্চা নয়, চৌবাচ্চা। তুই ওকে তোর প্রাইভেট মোবাইল নম্বর দিয়েছিলি কেন?

    আসলে আর একটা তো বেশিরভাগ সময় তোর কাছেই থাকে… পিয়াল তোতলাল।

    দরকারে থাকে। তোর প্রোগ্রামের বন্দোবস্ত করার জন্যই থাকে। যদি দরকার না থাকে বলবি, রাখব না।

    আমি সেকথা বলিনি, তুই একটু বোঝ।

    আমি সব বুঝতে পারছি। আর বুঝতে পারছি বলেই ভয় করছে। নাম-ডাক হচ্ছে, লোকে চিনছে, এইসময় নিজেকে এতটা সহজলভ্য করিস না পিয়াল।

     

     

    পিয়াল চুপ করে গেল। ও কীভাবে সতীর্থকে বোঝাবে যে টুয়ার এক-একটা কথা ওকে ভিতসুদ্ধ নাড়িয়ে দেয়।

    তুই আধঘণ্টা ওকে দাঁড় করিয়ে রাখ, তারপর যাবি, সতীর্থ আদেশের গলায় বলল।

    পিয়ালের খারাপ লাগল কথাটা। কিন্তু ওর আর ইচ্ছে করল না সতীর্থর সঙ্গে তর্ক করতে। সতীর্থর আজ্ঞার ভিতরেই ও মিশিয়ে দিল নিজের চাপা আবেগ। এতদিনের বন্ধুত্ব বলে কথা!

    ভাগ্যিস আপনি দেরি করে এলেন, নয়তো আমি একদম খালি হাতে চলে এসেছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য।

    পঁচিশ মিনিট দেরি করে পৌঁছে পিয়াল বুঝতে পারছিল না টুয়া ঠিক কতটা রাগ করে আছে ওর ওপর। তাই খানিকটা আঁতকে উঠে বলল, না না, ও সব গিফট-টিফট কিছু আমায় দেওয়ার দরকার নেই।

    টুয়া নির্বিকার মুখে বলল, বেশ দেব না, কিন্তু একবার দেখুন তো! বলে একটা দু’ভাঁজ করা ফুলস্কেপ কাগজ পুরোটা খুলে দেখাল পিয়ালকে। পিয়াল দেখল একটা পেনসিলে স্কেচ করা রামধনু, যার ভিতর দিয়ে একটা কালো দাগ দৌড়ে গেছে।

     

     

    তোমার আঁকা? পিয়াল জিজ্ঞেস করল।

    হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করতে করতে আঁকলাম।

    এই ওভারব্রিজে দাঁড়িয়ে? পিয়াল স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল।

    কেন? কী হয়েছে?

    না, মানে এখানে এত এত লোক!

    ছবি আঁকার জন্য মঙ্গল গ্রহে যেতে হবে নাকি? টুয়া মুখ টিপে হাসল।

    মিনিট পনেরো পরে একটা অযত্নলালিত কাফেতে টুয়ার মুখোমুখি বসে পিয়ালের মনে হচ্ছিল ও সত্যিই মঙ্গলগ্রহে কিংবা মঙ্গলের যমজ কোনও লাল রঙের গ্রহে বসে আছে, যেখানে ক্যালেন্ডারের প্রতিটা তারিখই লাল রঙে রাঙানো।

     

     

    এর মধ্যে দিয়ে ছুটে যাওয়া কালো দাগটা কীসের সিম্বল টুয়া? পিয়াল কফিতে দ্বিতীয় চুমুক দিয়ে জিজ্ঞেস করল।

    ওটাই তো সূর্যের ঘোড়া। দৌড়োতে দৌড়োতে কালো হয়ে গেছে, টুয়া কাপের গায়ে চামচের আওয়াজ তুলে বলল। পিয়াল একবার নিজের কবজির দিকে তাকাল। তারপর নিজের মনেই হাসল একটু।

    হাসলেন কেন? টুয়া চেপে ধরল।

    মানে আমিও তো অনবরত দৌড়োচ্ছি। কিন্তু লোকে বলে, আমি নাকি আগের চেয়ে অনেক ফরসা হয়েছি, পিয়াল হাসল।

    লোকের কথায় আপনার খুব আসে যায়, তাই না? টুয়া চোখে চোখ রাখল পিয়ালের।

    পিয়াল একটু অপ্রস্তুত হয়ে বলল, না, তা ঠিক নয়।

    মিথ্যে বলবেন না, তাই-ই। আমি খেয়াল করেছি।

     

     

    কীরকম?

    সেদিন আপনার ওই বন্ধু যখন ট্যাকর-ট্যাকর কথা বলছিল, আপনার খারাপ লাগছিল আমি বুঝতে পারছিলাম। কিন্তু আপনি এমন একটা স্ট্যান্ড নিচ্ছিলেন, যাতে আমরাও না খেপে যাই আবার ওকেও না চটানো হয়। কী তাই তো?

    বোধহয় নয়। তুমি যার কথা বলছ, সেই সতীর্থ আমার জীবনে ঠিক লোকের পর্যায়ে পড়ে না।

    তা হলে কীসের পর্যায়ে পড়ে? পাখি? টুয়া ভুরু নাচাল।

    পিয়াল হেসে ফেলল। বলল, তা বলতে পারো। সতীর্থ না থাকলে আমি কেরানি, বাস কনডাক্টর কিংবা রেলের টিকিট চেকারও হতে পারতাম! কিন্তু তুমি যে জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছ, সেটা হতে পারতাম না।

    এত কনফিডেন্সের অভাব কেন আপনার?

    আমার জন্ম, আমার বড় হয়ে ওঠা, আমার চারপাশ আমাকে যে এভাবেই তৈরি করেছে, টুয়া!

     

     

    কিন্তু আপনার ফ্যানরা কি প্রতিনিয়ত অন্যভাবে তৈরি করছে না আপনাকে?

    সেটা কীরকম আমি জানি না, তুমি বলো…

    আমাদের কলেজেই আপনার অনেক ভক্ত আছে। তাদের মধ্যে একজন বলে যে, আপনি যদি স্টেজে উঠে চারটে গালাগালি দিয়েও নেমে আসেন, তা হলেও ওর মনে হবে যে ওর পয়সা উশুল হয়ে গেছে।

    আমি নিশ্চিত, আমার কিংবা আমাদের ব্যান্ডের অধিকাংশ শ্রোতাই এভাবে ভাবে না।

    ধরে নিলাম তাই। কিন্তু যদি ভাবত, আপনি খুশি হতেন তো?

    না, একেবারেই হতাম না। বরং জানতাম যে আমাদের সর্বনাশের দিন ঘনিয়ে এসেছে। অ্যানিমিয়ার রুগি যেরকম ফুলতে শুরু করে মরার আগে, আমরাও সেরকম ফুলতে শুরু করেছি।

    আপনি কীরকম মরালিস্টের মতো কথা বলছেন, টুয়া স্যান্ডউইচের ভিতর থেকে একটা টমেটোর কুচি বের করে নিয়ে মুখের ভিতর পুরল।

     

     

    কারণ আমি ভিতরে ভিতরে মরালিস্ট, টুয়া। আমি নিজেকে খুব একটা বড় গায়ক ভাবি না।

    আস্তে, আস্তে। এখানে আপনার কোনও ভক্ত থাকতে পারে। নেগেটিভ পাবলিসিটি হয়ে যাবে…

    আমি কেয়ার করি না। আমাদের বাড়িতে ওপরে একটা অ্যাসবেস্টস দেওয়া ঘর এবং অর্ধেকটা সিমেন্ট আর অর্ধেকটা মাটির বারান্দা ছিল। সেই বারান্দার মাটি-সিমেন্টের বর্ডারে লক্ষ-লক্ষ লাল পিঁপড়ে জেগে থাকত সারারাত। আমি ওদের মধ্যেই একটা শতরঞ্চি পেতে শুয়ে থাকতাম আর ভাবতাম কবে ওরা আমাকে একটা চিনির পাহাড় মনে করে সকলে মিলে কামড়ে ধরে নিয়ে যাবে।

    ধরে কোথায় ফেলবে? নজরুল মঞ্চে না কলামন্দিরে? টুয়া টোন কাটল।

    ওসব জায়গাতেই হয়তো ফেলেছে। কিন্তু আমার মন থেকে ওই বারান্দাটা মুছে ফেলতে পারেনি। পারেনি বলেই আমি নিজেকে খুব সাধারণ মানের একজন গায়ক বলে মনে করি…

     

     

    যার গান শোনার জন্য হাজারো লোক পাগল, টুয়া বলল।

    তুমি যতটা বলছ অতটা নয়।

    অতটাই। আপনার গানের ক্রেজ কীরকম, আপনি জানেন না।

    আমি ‘গান’ কী, তাই ঠিকমতো জানতাম না। এখন পেটের দায়ে শিখছি আর শিখছি বলেই কিছুটা হলেও ধারণা জন্মাচ্ছে গান সম্পর্কে।

    যথা? টুয়া হাত দিয়ে একটা ভঙ্গি করল। পিয়াল সদ্য দিয়ে যাওয়া কফিটা কাপ থেকে ঢেলে ফেলল ডিশে। পুরোটা আঁটল না। কিছুটা চলকে পড়ল টেবিলে।

    টুয়া হতভম্ব গলায় জিজ্ঞেস করল, কী করছেন?

    পিয়াল নির্লিপ্ত স্বরে বলল, বিরাট বড় একজন সংগীত সমালোচকের কাছ থেকে একটা ব্যাপার শিখেছিলাম, সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই কাপ-ডিশের সেটটা যদি খানদানি হত, তা হলে কাপে যতটা কফি ছিল ডিশে ততখানিই ধরত। একফোঁটাও চলকে পড়ত না। প্রকৃত সংগীত ঠিক এরকম। ওখানে কথার যতটা ধারণ ক্ষমতা, সুরেরও ততটাই। আর এখনকার বেশিরভাগ গানে দুর্দান্ত কথা কিন্তু পাঁচালির মতো করে গেয়ে যাচ্ছে, নয়তো সুরটা বেড়ে, কিন্তু কথাগুলো পাতে তোলা যায় না।

     

     

    বাব্বা! আপনি কত ভাবেন! টুয়া গালে হাত রেখে তাকাল।

    আমি ভাবি না টুয়া, আমি ওই সূর্যের ঘোড়াটার মতো দৌড়োই, শুধু দৌড়োই। কিন্তু কী জানো টুয়া, এই অশিক্ষিত পটুত্ব বেশিদিন চলবে না। তাসের ঘরের মতো সব ভেঙে পড়ল বলে।

    ভেঙে পড়লে আপনার একার ক্রেজেই তো ভেঙে পড়বে না।

    না, আরও অনেকেই ধসবে। কিন্তু তাঁদের ব্যাপারটা তাঁরা ভাববেন, আমাকে আমারটা ভাবতে হবে।

    শ্রোতাদেরও তো কিছু ভাবনা থাকতে পারে। তারা যে সবসময় ঠকার মতো বোকা নয়, এই কথাটা বিশ্বাস করেন তো?

    হান্ড্রেড পারসেন্ট করি। তাই তো তোমার কথা শুনতে এসেছি। বলো না, সত্যিই কিছু পাও আমার, আই মিন আমাদের থেকে?

    পাই বলেই তো আপনার লাইভ প্রোগ্রাম দেখার জন্য এই কলেজের ফেস্ট থেকে ওই কলেজের ফেস্টে চরকি কেটে বেড়াই। আপনি হয়তো বিশ্বাস করবেন না, তবু আমাকে বলতে হবেই, আপনার মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা শিক্ষা দিয়ে অর্জন করা যায় না, মেধা দিয়েও না।

     

     

    কীরকম?

    সত্যি বলব? আপনি হচ্ছেন একটা ক্লাস এইটে পড়াশোনা ছেড়ে দেওয়া বখাটে ছোকরা যে… টুয়া ওপরের ঠোঁট দিয়ে নীচের ঠোঁটটা চেপে চুপ করে গেল।

    যে? পিয়াল অধৈর্য।

    যে একদিন একটা কোনও নতুন গ্রহ কিংবা নক্ষত্র আবিষ্কার করবে, টুয়া একচুমুকে কফি শেষ করল।

    পিয়াল ভিতরের উচ্ছাস কোনওরকমে সামলে নিয়ে বলল, সতীর্থ না তাতালে আমার কিছুই হত না।

    টুয়া বলল, সেটা আপনার ধারণা।

    না, টুয়া না। তুমি সতীর্থর ফোন নম্বর নিয়ে ওর সঙ্গে কথা বলে, তা হলে বুঝতে পারবে, আমার চেয়ে আমাকে ও বেশি চেনে। আমি একটা কাদার তাল ছিলাম জানো তো…

    এখনও তাই আছেন। একদম মাটির মানুষ, টুয়া পিয়ালকে থামিয়ে বলল।

    আসলে যে-জায়গাটা থেকে উঠে এসেছি, সেখানে ইট-কাঠ-কংক্রিট কিছু ছিল না তো…।

    আর এখন যে আমি আছি? কেমন দেখলেন আমাকে?

    পিয়াল বলতে চাইল, সেই রামধনুর মতো যার আলাদা করে রং লাগে না, পেনসিলে স্কেচ করলেই যথেষ্ট। কিন্তু বলতে পারল না।

    টুয়া পিয়ালের চোখে চোখ রেখে বলল, কী হল বলুন?

    পিয়াল চোখ নামিয়ে বলল, সতীর্থ আমার কথা আমার চেয়েও ভাল বলতে পারবে। তুমি প্লিজ ওকে একটা ফোন কোরো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }