Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    পিজি/এলপিজি

    রেডিয়ো স্টেশনটার নাম কী হচ্ছে তা হলে? কিংশুক সায়ন্তনকে জিজ্ঞেস করল।

    ‘ভৌ’ নামে তো রেজিস্ট্রেশন পাওয়া যাবে না। ওই ১১১.৩ কিংবা ১১২.১ এরকম একটা নাম হবে, সায়ন্তন ওর ল্যাপটপে কিছু একটা টাইপ করতে করতে বলল।

    অনিরুদ্ধ সিগারেটে বেশ জোরে দুটো টান দিয়ে বলল, ব্যাপারটার ইউএসপি কী হবে সেক্ষেত্রে?

    সায়ন্তন মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলল, তুমি বলো।

    অনিরুদ্ধ ঠোঁট কামড়ে বলল, অনেক লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে দেখেছি ওরা নিজেদের পছন্দসই নামটা না পেলে ওই নামটার ল্যাজা কিংবা মুড়োয় একটা শব্দ জুড়ে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেয়।

    যেমন? সায়ন্তন জিজ্ঞেস করল!

    যেমন ধরো, ‘সমুদ্র’ নামটা আমার দরকার। এবার আমি সেই নামটা পাচ্ছি না। তখন ‘তবুও সমুদ্র’ নামটা চেয়ে অ্যাপ্লাই করলাম। পেয়েও গেলাম।

    তোমার ওই লিটল ম্যাগের তত্ত্ব এখানে খাটবে না অনিরুদ্ধদা। ‘তবুও ভৌ’, ‘আবার ভৌ’ এরকম নাম একদম ঝুল হয়ে যাবে, কিংশুক বলল।

    আমারও তাই ধারণা, সায়ন্তন বলল। তারপর যোগ করল, আমাদের নতুন কিছু ভাবতে হবে।

    কিংশুক চুপ করে গিয়ে অনিরুদ্ধর দিকে তাকাল। ওর মুখে একটা চাপা টেনশন খেলা করছে। স্বাভাবিক। ডুবতে ডুবতে মানুষ যখন একটা রাবারের চাকা ধরে ভেসে ওঠে, সেই চাকাটাই তখন তার কাছে তুলতুলে গদি। কিংশুকের নিজেরও মাথার মধ্যে একটা টুনি বাল্‌ব জ্বলছিল-নিভছিল, কী হবে, শেষ অবধি দাঁড়াবে কনসেপ্টটা, নাকি শেষ পর্যন্ত সেই একটার পর একটা লেখা কপি করেই যেতে হবে সারাজীবন? আবারও সায়ন্তনের দিকে তাকাল কিংশুক। অনিরুদ্ধ আর ওর বয়সের মাঝামাঝি বয়স ছেলেটার। কিন্তু কী অদ্ভুত ব্যক্তিত্ব! মনে হয় যেন একটা শাওয়ার। কেউ সামনে এসে দাঁড়ালেই স্নান করিয়ে দিচ্ছে। ওদিকে অনিরুদ্ধকে দ্যাখো। বালতি থেকে মগে করে জল তুলে বাচ্চাকে স্নান করানোর মতো কথার পর কথা বলেই চলেছে।

     

    আরও দেখুন
    লেখকের বই
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    অনলাইনে বই
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    Books
    কৌতুক সংগ্রহ
    গল্প, কবিতা
    ই-বই সাবস্ক্রিপশন

     

    অনেকক্ষণ অনিরুদ্ধকে চুপ করে থাকতে দেখে অবশ্য সায়ন্তনই কথা বলল, শুধু নামটা নিয়ে না ভেবে আমরা আমাদের প্রোগ্রাম কনটেন্ট নিয়েও একটু ভাবনাচিন্তা শুরু করতে পারি।

    কিংশুক কিছুটা ত্রস্ত হয়ে বলল, হ্যাঁ, সেটা তো করতেই হবে। কীরকম মেজাজ হবে চ্যানেলটার?

    সেটা তো আপনারা ঠিক করবেন, সায়ন্তন হাসল।

    না, মানে আমি বলছিলাম টার্গেট অডিয়েন্স কারা হবে? কিংশুক ওর কথাটা পরিষ্কার করে বোঝাতে চাইল।

    অনিরুদ্ধ এতক্ষণে একটা মনমতো বিষয় পেয়েছে এভাবে একদম সিলিপয়েন্টে ক্যাচ করে নিল কথাটা, টার্গেট অডিয়েন্স আবার কী? পাঁচ থেকে পঁচাশি সবাই আমাদের টার্গেট অডিয়েন্স। শহর-মফস্‌সল, গ্রাম সবাই। একটা টিনএজার মেয়েকে যেমন আমাদের প্রোগ্রাম শোনাতে হবে, চণ্ডীমণ্ডপে হুঁকো হাতে বসে থাকা কোনও রিটায়ার্ড চাষিকেও আমাদের শ্রোতা করে তুলতে হবে।

     

    আরও দেখুন
    বইয়ের তালিকা
    ডিজিটাল বই
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    পিডিএফ
    বাংলা অডিওবুক
    রেসিপি বই
    ই-বই সাবস্ক্রিপশন
    নতুন বই

     

    হুঁকো এখনও এগজিস্ট করে? সায়ন্তন জিজ্ঞেস করল।

    অনিরুদ্ধ একটু ফিউজ হয়ে গিয়ে বলল, করবে না কেন, নিশ্চয়ই করে… মানে তুমি রিসেন্টলি গ্রামের দিকে গিয়ে দেখেছ? সায়ন্তন ল্যাপটপ বন্ধ করল।

    দেখেছি মানে, আগে তো দেখেইছি। এখন হুঁকো আছে না নেই, সেটা নিয়েই তো একটা প্রোগ্রাম খাড়া করা যেতে পারে! কী রে কিংশুক, তুই এটা নিয়ে একটা লিখে ফেলতে পারবি না?

    আমরা বোধহয় একটু ভেগ হয়ে যাচ্ছি। যেরকম টাফ কম্পিটিশনের মধ্যে আমাদের কাজ করতে হবে, তাতে ভেগ হওয়ার মতো বিলাসিতা আমরা দেখাতে পারি না, সায়ন্তন গম্ভীর গলায় বলল।

    সায়ন্তনের গলার টোন বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ তাড়াতাড়ি ঝুঁকে পড়ে হাবিজাবি বোঝাতে শুরু করল সায়ন্তনকে। আর কিংশুকের মাথায় ঘুরতে লাগল ওই ‘ভেগ’ শব্দটা।

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    রেসিপি বই
    বাংলা কৌতুক বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের তালিকা
    বইয়ের
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বুক শেল্ফ
    ডিজিটাল বই

     

    অনিরুদ্ধর সঙ্গে ও যখন আজ সায়ন্তনের ফ্ল্যাটের দিকে আসছে, তখন রাস্তার একাংশ আটকে অজস্র অটোরিকশা দাঁড়িয়ে ছিল। সেই ঘেরাটোপের একেবারে মধ্যিখানে একটা ছোট মঞ্চ, সেখানে হ্যান্ডমাইক হাতে তারস্বরে চেঁচাচ্ছে একটা লোক—ভাইসব আমাদের যদি ডিজেল গাড়ি না চালাতে দেয়, পেট্রল গাড়ি না চালাতে দেয় তা হলে আমরাও ওদের চলাফেরা বন্ধ করে দেব। আপনারা জানেন আজ যারা আইনের অজুহাত দেখিয়ে পুরনো অটো বাতিল করে দেওয়ার কথা বলছে তারা একদিন এইসব অটোতেই চড়ত। চিকিৎসার জন্য পিজি হাসপাতালে যেত। কিন্তু এখন তারা গাড়ি চড়ে, নার্সিং হোমে গিয়ে রেস্ট নেয়। কিন্তু আমরা ওইসব গ্যাসের অটো চালাতে পারব না, নার্সিং হোমে ভরতি হতে পারব না। আমাদের দাবি, আগে ভাল করে চালাও পিজি, পরে চালাবে এলপিজি।

    লোকটার শেষ কথাগুলো শুনে দাঁড়িয়ে পড়েছিল কিংশুক। অনিরুদ্ধ ওকে তাড়া দিয়ে বলল, চল-চল, সায়ন্তন অপেক্ষা করছে।

    কিংশুক যেন শুনতে পায়নি এমনভাবে বলল, ওই লোকটা কী দারুণ মিলিয়ে দিল না, পিজি আর এলপিজি? কিন্তু অটোর সঙ্গে হাসপাতালের কী সম্পর্ক?

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    স্বাস্থ্য টিপস
    বই পড়ুন
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    ডিজিটাল বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    PDF বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার

     

    যে-কোনও প্রভাবশালী ইউনিয়ন লিডারের পনেরো-কুড়িটা হাসপাতালের সিট নিজের দখলে রাখতে হয়। কোনও অ্যাক্সিডেন্ট, কিংবা হঠাৎ অসুস্থতায় তোর কোনও চেলা যদি তোকে এসে ধরে, আর তুই তাকে হাসপাতালেই ভরতি না করিয়ে দিতে পারিস, তা হলে তুই কীসের নেতা? অনিরুদ্ধ ভুরু নাচাল।

    ও, এটা তা হলে সমর্থকদের মধ্যে নিজের প্রভাব বাড়ানোর কৌশল?

    এই তো বুঝেছ চাঁদু! এবার জলদি পা চালাও, অনিরুদ্ধ কিংশুকের গাল টিপে দিয়ে বলল।

    একটা নরম নিচু গদিতে অর্ধেক মেঝে মোড়া, ওইপাশে একটা রট আয়রনের ছোট্ট খাট, মিষ্টি একটা শো-কেসের ভিতর দুটো বড় বড় বাঁকুড়ার ঘোড়া, ঘরটা যেখানে সরু প্যাসেজে মিশছে ঠিক সেখানেই দেওয়ালের গায়ে একটা আয়না, যে আয়নায় শোওয়ার ঘরে হেঁটে বেড়ানো কারও ছায়া দেখা দিয়েই অন্তর্হিত হল। কিংশুকের মনে হচ্ছিল এই ঘরটার সঙ্গে পিজি-র কোনও সম্পর্ক নেই, এটা একেবারে একশো শতাংশ এলপিজি। মৃদু, ছিমছাম, পরিচ্ছন্ন। এমনকী উত্তাপও যেখানে নিয়মমতো চলে। পাইপ বেয়ে উঠে আসে, নব ঘুরিয়ে দিলেই নেমে যায়।

     

    আরও দেখুন
    বই
    বাংলা ই-বুক রিডার
    লাইব্রেরি
    বাংলা অডিওবুক
    ই-বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্যের কোর্স
    ডিকশনারি
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    আচ্ছা, কুকুরের শরীরের উত্তাপ মানুষের শরীরের উত্তাপের থেকে অনেকটা বেশি তাই না? কিংশুক জোরে জোরে বলল।

    কী বললেন আবার বলুন। সায়ন্তন একটু হতভম্ব হয়ে তাকাল ওর দিকে।

    কিংশুক কিছু বলার আগেই একটু আগের আয়নার সেই ছায়াটা ঘরের মধ্যে এসে দাঁড়াল। কিংশুক আর অনিরুদ্ধর উপস্থিতি গ্রাহ্যের মধ্যে না এনে সায়ন্তনের দিকে তাকিয়ে বলল, আমাকে এবার বেরোতে হবে, সানি।

    কিংশুক দেখল মেয়েটিকে। সায়ন্তনের ঘরের আবছা হলুদ আলোয় যতটা বোঝা যাচ্ছে তাতে সুন্দরীই বলতে হবে। সৌন্দর্যের চেয়েও পালিশটা বেশি। হালকা লাল একটা অফ-শোল্ডার টপ পরা। লালের ওপর সিকুইনের কাজ থাকায় ঝিকমিক করছে বেশ।

    রূপমতী, বসুন একটু আমাদের সঙ্গে, অনিরুদ্ধ খুব বিনয়ী গলায় বলল।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    নতুন বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    উপন্যাস সংগ্রহ
    বইয়ের
    বাইশে শ্রাবণ
    বইয়ের তালিকা
    ডিকশনারি
    PDF বই
    বাংলা হস্তলিপি কুইল

     

    আজ আমার একদম সময় হবে না। পরে কখনও… রূপমতী হাসল।

    রূপমতীর হাসির বিদ্যুৎ ঘরের মধ্যে খেলে বেড়াতে বেড়াতে কোথায় যায়, কিংশুক সেটাই খেয়াল করছিল। কিন্তু সায়ন্তন ওর ধ্যানভঙ্গ করে বলল, আপনি কী যেন একটা বলছিলেন? বলেই রূপমতীর দিকে তাকিয়ে অল্প কিছুক্ষণ থাকার ইশারা করল। রূপমতী সায়ন্তনের পাশে বসে পড়ল।

    আমি বলছিলাম যে, যেহেতু কুকুরের উত্তাপ মানুষের চাইতে বেশি, তাই হয়তো সে চেনা মানুষ দেখলেই ছুটে ছুটে আসে, লেজ নাড়ায়, পায়ে মুখ ঘষে, কিংশুক নিজেকে বিষয়ে ফিরিয়ে নিয়ে এল।

    একদম ঠিক, রূপমতী সায়ন্তনের কোলে ওর একটা হাত রাখল।

    তো এই উত্তাপ ব্যাপারটাকে যদি কোনওভাবে ব্যবহার করা যায়।

    কীভাবে? সায়ন্তন নির্লিপ্ত।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    PDF বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বইয়ের
    Books

     

    এই রেডিয়ো স্টেশনের নামের সঙ্গে উত্তাপ জুড়ে দিলে কেমন হয়? ধরুন, ‘ওয়ার্মথ ১১১.৩’?

    রূপমতী তাকিয়াটা ফেলে দিল কোল থেকে। সোজা হয়ে বসে বলল, আমার মনে হচ্ছে আইডিয়াটা এক্সেলেন্ট। টেল মি সানি, তোমারও কি তাই মনে হচ্ছে না? কথাটা বলেই রূপমতী ওর হাত বাড়িয়ে দিল কিংশুকের দিকে। সেই হাতে সুড়সুড়ি দেওয়ার ইচ্ছেকে নিজের ভিতর গলা চেপে মেরে ফেলতে ফেলতে কিংশুক খেয়াল করল সায়ন্তন বদলে যাচ্ছে।

    তুমি ঠিকই বলেছ রূপু, ‘ওয়ার্মথ’ নামটার মধ্যে একটা ম্যাজিক আছে, নামটা একইসঙ্গে সাদামাটা আবার ঝলমলে, যে-কোনও বয়সের যে-কোনও মানুষের মনে তোলপাড় তুলে দেবে নামটা। আমার মনে হয় স্পনসরদেরও ভাল লাগবে। কি, তাই না?

    অনিরুদ্ধ আবার মঞ্চে নেমে পড়ল, ডেফিনিটলি লাগবে। নামে ‘ওয়ার্মথ’ আর কাজে ‘ভৌ’।

    মানে? রূপমতী অনিরুদ্ধর দিকে তাকাল।

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    Books
    বুক শেল্ফ
    বই ডাউনলোড
    বাংলা গানের লিরিক্স বই
    ডিজিটাল বই
    ই-বই সাবস্ক্রিপশন
    নতুন বই
    বই পড়ুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    মানে যখন কেউ আমাদের রেডিয়ো স্টেশনে ফোন করবে, তখন আমরা “হাই’ বা ‘হ্যালো’ বলব না। আমরা বলব, ‘ভৌ’, যে-কোনও অনুষ্ঠান শুরুর আগে আমাদের অ্যাঙ্কররা, ছেলে হলে উদাত্ত গলায়, মেয়ে হলে মিষ্টি গলায় বলবে, ‘ভৌ’।

    রূপমতী বলল, আর শেষ করার সময়?

    ওই একই, ‘ভৌ’, ওয়ার্মথ ছড়িয়ে দিতে হবে না? অনিরুদ্ধ উত্তেজিত হয়ে বলে উঠল।

    ওয়ার্মথ ব্যাপারটা অবশ্য শিগগিরই ছড়িয়ে গেল গোটা ঘরে। তাকিয়াগুলো এলোমেলো হয়ে গেল, মৃদু আলোগুলোর একটা নিভে গেল, সায়ন্তন আর রূপমতী আরও ঘন হয়ে বসল। যে-সায়ন্তন এতক্ষণ একটা দূরত্ব রেখে কথা বলছিল সে হঠাৎ করে ভীষণ আন্তরিক গলায় বলল, তোমরা কী খাবে বলো?

    রূপমতী কিংশুকের দিকে তাকিয়ে বলল, আমি না সন্ধেবেলা অ্যাপেল-পাই বানিয়েছিলাম। আপনারা ওয়াইনের সঙ্গে খাবেন?

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    Books
    অনলাইনে বই
    স্বাস্থ্য টিপস
    পিডিএফ
    লেখকের বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বই
    বই ডাউনলোড
    বইয়ের

     

    অনিরুদ্ধ এক ঝটকায় উঠে দাঁড়িয়ে কিংশুকের কোমরে পায়ের বুড়ো আঙুলটা দিয়ে একটা খোঁচা দিল, তারপর সায়ন্তনের দিকে তাকিয়ে বলল, খাওয়াদাওয়া চ্যানেল খুললে। আজ আসি, আজ আপনাদেরও তাড়া আছে।

    রূপমতী ঘাড় বেঁকিয়ে বলল, এত ‘আপনি-আজ্ঞে’ কিন্তু আমার মোটেই ভাল লাগছে না। আমরা সবাই পরস্পরকে ‘তুমি’ বলতে পারি না?

    সায়ন্তন বলল, অনিরুদ্ধ তো তুমিই বলে আমাকে, তোমাকে দেখে বোধহয় ভদ্রতা করছে। আর কিংশুক, আমার কিন্তু আপনার, সরি, তোমার সঙ্গে আলাপ করে খুব ভাল লাগল।

    রূপমতী মুচকি হেসে বলল, আপনার দেওয়া নামটা কিন্তু সুপার্ব। আমার মনে হচ্ছে নামের জোরেই চ্যানেল হিট।

    সায়ন্তন হঠাৎ গর্বিত হেডমাস্টারের গলায় বলে উঠল, এরা সবাই আমাদের সঙ্গে কাজ করবে রূপু, এরাই আমাদের অ্যাসেট।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা হস্তলিপি কুইল
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্য ভ্রমণ
    স্বাস্থ্য টিপস
    বাংলা সাহিত্যের কোর্স
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    আর আমি? রূপমতী দুষ্ট চোখে তাকাল।

    ওহ্‌, ইউ উইল বি দ্য ক্রাউন। কী অনিরুদ্ধ? সায়ন্তন সমর্থন চাইল, রূপমতীকে হালকা করে জড়িয়ে ধরে।

    ও শিয়োর-শিয়োর, অনিরুদ্ধ বলতেই থাকল।

    রাস্তায় বেরিয়ে কিংশুক বলল, তুমি বারবার শিয়ের-শিয়োর বলে যাচ্ছিলে কেন অনিরুদ্ধদা?

    আমি একসঙ্গে দু’লাইন ইংরেজি কোনওদিন বলেছি? শুনেছিস?

    তা হলে বলছিলে কেন তখন?

    মনে হল ওই কথাটা লাগসই। শুনলে মেয়েটা খুশি হবে। আরে, ওই মেয়েটাই তো সব।

    মেয়েটাই সব? সায়ন্তন নয়? কিংশুক অবাক।

     

    আরও দেখুন
    বই ডাউনলোড
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের তালিকা
    PDF
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্য ভ্রমণ
    PDF বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা সাহিত্যের কোর্স

     

    সায়ন্তনের ব্রেন আছে, কিন্তু ক্যাপিটাল?

    কেন, তুমি যে বললে সুনামির পরে ওর বিরাট পরিচয় হয়েছে?

    হয়েছে রে বাবা, কিন্তু শুধু পরিচয়ের জোরে ক্যাপিটাল হয় না। তার জন্য রেফারেন্স লাগে।

    ওই রূপুর রেফারেন্স?

    অনিরুদ্ধ চোখ বড় করে বলল, কার মেয়ে জানিস?

    কার?

    নামটা শালা পেটে আসছে, মুখে আসছে না। বিরাট বড় আমলা রে, ইউরোপের অনেকগুলো দেশে তারপরে জাপানে না অস্ট্রেলিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিল। ওই তোর ডেপুটি সেক্রেটারি না আন্ডার সেক্রেটারি কী একটা হয়ে রিটায়ার করেছে। এখন এনি মোমেন্ট কোথাও একটা রাজ্যপাল-ফাল হয়ে যাবে।

    সেই ফিনান্স করছে নাকি তোমার ‘ভৌ’? কিংশুক হেসে ফেলল।

    সে কেন করবে? তার রেফারেন্সে বড় বড় বিজনেসম্যানরা টাকা ঢালবে, অনিরুদ্ধ অসন্তুষ্ট গলায় বলল।

    সেই টাকার হাড়-কাঁটা, ভুক্তাবশিষ্ট আমরা পাব তো গুরু? কিংশুক জিজ্ঞেস করল।

    ডেফিনিটলি পাবি। আর তা ছাড়া তোকে ওদের পছন্দ হয়েছে। আজ একদিনেই ওরা বুঝে গেছে কীরকম ট্যালেন্টেড মাল অনিরুদ্ধ সাপ্লাই দিতে পারে।

    আমার পারফরম্যান্স ঠিক আছে তো?

    একদম। চল ধাবায় চল, আজ মদ আমি খাওয়াব। শালা, বলে কিনা, রাত দশটায় অ্যাপল পাই খেতে? রুটি-মাংসর অর্ডার তুই দিবি কিন্তু!

    সায়ন্তনের ফ্ল্যাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওরা আবার পিজি হাসপাতালের সামনে চলে এসেছিল। কিংশুক হাসপাতালের উলটোদিকের ফুটপাথে দাঁড়িয়ে পড়ে বলল, এই হাসপাতালে আমার জন্ম জানো তো অনিরুদ্ধদা!

    অনিরুদ্ধ শুনেও না শুনে বলল, জন্ম তোক যথা-তথা কর্ম হোক ভাল। সায়ন্তনটায়ন্তনের সঙ্গে কথাবার্তার সময় যেদিকে ঢাল বুঝবি, সেদিকে নিজেকে গড়িয়ে দিবি, বুঝলি?

    কিংশুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গড়িয়েই তো যাচ্ছি। কেরোসিন, ডিজেল, পেট্রল হয়ে গড়াতে গড়াতে পিজি থেকে আবার পিজিতেই ফিরে আসব। এলপিজি তো হতে পারব না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }