Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    ঘণ্টাধ্বনি

    মৃত্তিকার পিসির বাড়িটা একটু সাবেকি ধাঁচের। গেট খুলে ভিতরে ঢুকলেই বাঁধানো তুলসীমঞ্চ, তার পেছনে বড় একটা উঠোন। উঠোন পেরোলেই মোটামুটি বড় একটা বাড়ি, যার গা থেকে বেশ একটা সহজতার গন্ধ ভেসে আসছে। মৃত্তিকা দরজার কড়া নাড়তেই এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন।

    মাথা নিচু করে ঢুকো কিংশুকদা, নইলে মাথায় লাগবে, মৃত্তিকা বলল।

    তারপর কিংশুক নতমস্তকে ওর কথা শুনছে দেখে মায়াদিকে বলল, এই কিংশুকদা। আমাদের নাটকের ডিরেক্টর।

    নাটক? মায়ার চোখে ভ্রূকুটি।

    আরে, তোমায় বলেছিলাম না আমি হিরোইনের পার্ট করছি একটা নাটকে। কিংশুকদাই তো অভিনয় করাচ্ছে আমাদের দিয়ে।

    নাটক, ডিরেক্টর, অভিনয়, এ সব কথাই মৃত্তিকা পাখিপড়া করতে করতে এসেছে কিংশুককে। ও মায়ার দিকে তাকিয়ে অল্প হেসে বলল, একটু চা খেতে এলাম আপনাদের বাড়ি।

    উঠোন পেরিয়ে কয়েক পা হেঁটে, দুটো সিঁড়ি উঠলে বসার ঘরের দরজা। সেই রাস্তাটুকু পেরোতে যতটা সময় লাগে তার ভিতরে মায়া খানিকটা স্বগতোক্তির ঢঙে বলল, নাটক তো আজ বাড়িতেই চলছে।

    মৃত্তিকা ত্রস্ত গলায় জিজ্ঞেস করল, কেন কী হয়েছে বাড়িতে?

    মায়া বলল, বড়মা’র আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড। সে কী রক্ত!

    হাত কাটল কীভাবে?

    ওই আমি একটু দোকানে বেরিয়েছি, তার মধ্যে নিজেই গেছে কইমাছ কুটতে।

    কেন ময়না কোথায় গেছিল?

    সে তো আজ কামাই দিয়েছে।

     

     

    তা বেশ করেছে। কিন্তু এত যখন অসুবিধে তখন আজ কই মাছের ঝামেলা করার কী দরকার ছিল?

    মায়া বসার ঘরের দরজাটা ঠেলে খুলে দিয়ে হেসে বলল, ওমা, আজ এসেছে তো!

    ব্যারাকপুর পেরোলেই টিউবলাইটের জোর একটু কমে যায়, খেয়াল করেছে কিংশুক। কিন্তু যে-কোনও কারণেই হোক মৃত্তিকার পিসির বাড়ি তার ব্যতিক্রম। হাওদাখানার মতো বড় একটা ঘরে একটাই টিউব জ্বলছে, তবু কেমন ঝকঝকে হয়ে আছে চারপাশ। ডানদিকে একটা মাঝারি সাইজের সোফার সামনে ছোট একটা সেন্টার টেবিল। তার পিছনে দু’-তিনটে চেয়ার অনাবশ্যক প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। উলটোদিকের চৌকিতে ধুতি আর হাফহাতা গেঞ্জি পরে আধশোওয়া যে-মানুষটি খবরের কাগজের পাতা ভাঁজ করছেন নিঃশব্দে তিনি নিশ্চয়ই মৃত্তিকার পিসেমশাই। আর ঠিক তার পায়ের কাছে শতরঞ্চিতে বসে যে-দোহারা চেহারার ছেলেটি বঁটিতে আনাজ কুটছে সে নিশ্চয়ই কৃষ্ণগোপাল নয়। নাকি সেই কৃষ্ণগোপাল?

    মিনিট চল্লিশেক ধরে গঙ্গা দিয়ে অনেক ব্রিটিশ আমল, পুরনো নাটক, শিশির ভাদুড়ি, চা, পাঁপড় ভাজা, নতুন প্রজন্ম বয়ে যাওয়ার পর কিংশুক নিজেকে দোতলার একটা ঘরে আবিষ্কার করল যেখানে ও, মৃত্তিকা এবং কৃষ্ণগোপাল সত্যি সত্যিই একটা ত্রিভুজ তৈরি করেছে শুধুমাত্র নিজেদের বসার ভঙ্গিমা দিয়ে।

     

     

    ‘আপনি প্লিজ অন্যভাবে নেবেন না, আমরা একটা কথা জানাতে চাই আপনাকে’ কিংবা ‘হয়তো আমরা একটু দেরিই করে ফেললাম কিন্তু ভেবে দেখুন কৃষ্ণগোপালবাবু সব কিছু তো সময় মেনে হয় না’ অথবা ‘বুঝতে পারছি ব্যাপারটা ভীষণই অস্বস্তিকর কিন্তু এটার সঙ্গে খোলাখুলি মোকাবিলা না করলে হয়তো তিনটে জীবনই নষ্ট হয়ে যাবে’ নাকি ‘আমার এই কথাটা এভাবে বলতে খারাপ লাগছে কিন্তু সত্যিটা হল মৃত্তিকা আপনাকে নয়, আমাকে ভালবাসে’ কিংশুক কিছুতেই ওর বক্তব্যের উপক্রমণিকা ঠিক করে উঠতে পারছিল না। কৃষ্ণগোপাল খুব ঝকঝকে পালিশওয়ালা একটা লোক হলে হয়তো ওর অসুবিধে হত না। কিন্তু একজন রিসার্চ স্কলার যে কিনা আবার সহজ স্বাভাবিকতায় গামছা আর হাতকাটা গেঞ্জি পরে বঁটিতে বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে পারে, তাকে শুধু বাকচাতুর্যে হারিয়ে দেবে ও? সেটা ঠিক হবে কি? কিন্তু হারজিতের কথা ও ভাবছেই বা কেন? মৃত্তিকা আর ওর প্রেম তো কাউকে হারিয়ে দেবে বলে জন্ম নেয়নি।

    কথাবার্তা অবশ্য মৃত্তিকাই চালু করে দিল, কিংশুকদার কথা তোমায় আগে বলেছি?

    কৃষ্ণগোপাল নম্রস্বরে মাথা নেড়ে বলল, না বোধহয়। তবে মায়াদি বলছিল যে উনি নাটক করান আর সেই নাটকে তুমি অভিনয় করছ।

     

     

    কিংশুক বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। মৃত্তিকা কেন যে এই নাটকের মিথ্যেটা দিয়ে কথা শুরু করল, কে জানে!

    মৃত্তিকা দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে বলল, হ্যাঁ সেরকম একটা কথা হচ্ছে বটে।

    কৃষ্ণগোপাল কিংশুকের দিকে তাকিয়ে বলল, খুব ভাল হল জানেন, আমি বরাবর চেয়েছি ও এরকম কিছুতে ইনভলভ্‌ড হয়ে থাকুক। আসলে এসব দিকে ওর একটা ন্যাক আছে তো। ওদিকে আমি আবার কালচারাল জিনিসপত্র ভাল বুঝি না।

    মৃত্তিকা ঝাঁঝালো গলায় বলল, কিছুই বোঝো না তুমি। মাটিতে বসে বাঁধাকপি কাটছিলে কেন?

    না, মানে, পিসেমশাই খাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। তাই ভাবলাম ময়না আসুক না আসুক, আমিই করে খাইয়ে যাই। আবার কবে ফিরি ঠিক তো নেই।

     

     

    কোথায় যাচ্ছেন আপনি? কিংশুক দুম করে জিজ্ঞেস করে ফেলল।

    কৃষ্ণগোপাল একটু লজ্জিত গলায় বলল, মানে পোস্ট-ডক্টরাল কাজকম্মো করার জন্য সানফ্রান্সিসকো যাচ্ছি। অবশ্য এখনই যাচ্ছি বলা বোধহয় ঠিক হবে না, পরশু আমার ভিসা ইন্টারভিউ। নাইন ইলেভেনের পর থেকে ওরা খুব কড়াকড়ি করে জানেন তো?

    কিংশুক, ‘বেস্ট অফ লাক’ কিংবা আপনার ভিসা আটকাবে না’ জাতীয় একটা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মৃত্তিকা একটু অন্যমনস্ক গলায় বলল, তুমি যে নেব্রাসকা যাবে বলেছিলে?

    কৃষ্ণগোপাল বলল, সেরকমই তো ঠিক ছিল। এরা যে ডাক দেবে, সেটা তিনদিন আগেও ভাবিনি।

    ফেসিলিটি কীরকম দিচ্ছে এরা? নেব্রাসকার চেয়ে ভাল?

    না, নেব্রাসকাতেই সুবিধে একটু বেশি ছিল বরং।

     

     

    তা হলে এখানে মরতে যাচ্ছ কেন? মৃত্তিকার গলায় বিরক্তি।

    কৃষ্ণগোপাল চোখ তুলে মৃত্তিকার দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল, তুমি যে বলেছিলে তুমি সমুদ্রের ধারে থাকতে ভালবাসো? নেব্রাসকায় তো ভীষণ বরফ আর ঠান্ডা, সানফ্রান্সিসকো তোমার খুব ভাল লাগবে দেখো।

    মৃত্তিকা একটু কাঁপা গলায় বলল, শুধু আমার কথা ভেবে তুমি সানফ্রান্সিসকো চুজ করলে?

    কৃষ্ণগোপাল মাথা চুলকে বলল, হ্যাঁ, মানে ওই আর কী! তবে তুমি এক্ষুনি নাটক ছেড়ে দিয়ো না। আমি যাব, একটু গুছিয়ে আবার এখানে আসব, সময় তো লাগবে। সেই সময়টা তুমি অভিনয় চালিয়ে যাও। কী বলেন কিংশুকবাবু?

    আপনিই বলুন, কিংশুক যন্ত্রের মতো বলল।

    না, মানে আমি এসে ওকে নিয়ে যাওয়ার আগে ওর ভিসা-টিসার ব্যাপার আছে…

    আর আপনাদের বিয়ে? কিংশুক প্রশ্ন করল।

     

     

    কৃষ্ণগোপাল আবারও লজ্জা পেয়ে বলল, হ্যাঁ ওই সামাজিক ব্যাপারটা তো হতেই হবে। তবে সব মিলিয়ে বছরখানেক সময় আছে। তাই বলছিলাম মৃত্তিকা যখন ভালবাসে…

    কিংশুক জিজ্ঞেস করতে চাইছিল, ‘মৃত্তিকা যা ভালবাসে আপনি কি ওকে তাই করতে দেবেন সারাজীবন?’ কিন্তু তার আগেই কৃষ্ণগোপাল মাছের মাথা দেওয়া বাঁধাকপির তরকারিতে একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য ওদের অনুমতি নিয়ে নীচে নেমে গেল। ও চলে যেতেই দরজায় আলতো করে ছিটকিনি তুলে দিয়ে মৃত্তিকা এগিয়ে এসে জড়িয়ে ধরল কিংশুককে। বলল, দেখলে তো কীরকম ছেলেমানুষ? আমি সি-সাইড পছন্দ করি বলে নিজের সুবিধে-অসুবিধে বিচার না করে সানফ্রান্সিসকো যাচ্ছে।

    কিংশুক মৃত্তিকার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে বলল, তুমিও যাচ্ছ তো সঙ্গে?

    মৃত্তিকা চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে বলল, তুমি কী চাও?

    সেটা আর এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ কি? কিংশুক হাসল।

     

     

    তুমি এখন এসব কথা আমাকে বলতেই পারো। কারণ আমি তোমার সঙ্গে যা করেছি সেটা, এককথায় বললে, অন্যায়।

    ন্যায় অন্যায়ের প্রশ্নই উঠছে না মৃত্তিকা। একজন অনিশ্চিত মানুষ, একটা অনিশ্চিত চাকরি, আর একটা অনিশ্চিত সম্পর্ক, এদের যা পরিণতি হওয়ার ঠিক সেই পরিণতিই হচ্ছে।

    তুমি কি আমাকে লোভী ভাবছ?

    আমার ভাবা, না-ভাবায় কী এসে যায় মৃত্তিকা?

    বিশ্বাস করো আমি তোমাকে ভালবাসি। তুমি যখন কথা বলো, আমার মনে হয় আমি চাঁদে ভেসে বেড়াচ্ছি। কোনও মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না আমার ওপর।

    তার মানে তুমি আমার কথা ভালবাসো।

    আমি তোমার সঙ্গে তর্কে যাব না, কারণ তুমি বুঝতে পারছ আমি কী ফিল করি। কিন্তু কৃষ্ণকে কিছু বোঝানো যায় না। ও এমনই নির্ভরশীল আমার ওপরে যে…

     

     

    যে? কিংশুক একটা আওয়াজ করল জিভ দিয়ে।

    জানি না। ওই যে একটা এক্সপেরিমেন্ট ছিল সাইকোলজিতে যেখানে… কিংশুক সম্পূর্ণ আন্দাজে ওকে থামিয়ে বলল, একটা কুকুরকে রোজ ঘণ্টা বাজিয়ে খাবার দেওয়া হত। তারপর দেখা গেল খাবার দেওয়া হোক বা না হোক ঘণ্টা বাজালেই কুকুরটার মুখ দিয়ে লালা নিঃসরণ হতে থাকে।

    এগজ্যাক্টলি। আমি কৃষ্ণগোপালের কাছে ওই ঘণ্টার আওয়াজটার মতো। আমি ওর, এই ধারণাটার ওপর ভিত্তি করে কৃষ্ণ নিজের প্রতিক্রিয়া, নিজের কাজের পদ্ধতি ঠিক করে। ওই ধারণাটাই ওর কাছে গুরুত্বপূর্ণ। ও আমাকে কতটা পেল, সেটা নয়। সেটা ও বুঝতেও পারে না সম্ভবত।

    আমেরিকায় পোস্ট-ডক্টরাল করতে যাচ্ছে যে-লোকটা, তাকে একটু বেশি বোকা ভেবে ফেলছ না তো?

    একদম বোকা ভাবছি না। ওর লক্ষ্য আছে, সেটা ও পূরণও করবে। কিন্তু ওর গন্তব্য নেই কোনও। ও আমার মনের কথা জীবনেও পড়তে পারবে না।

     

     

    খুব ভাল বাঁধাকপি তো রাঁধতে পারবে, কিংশুক হাসল।

    মৃত্তিকা ওকে জড়িয়ে ধরে মুখটা ওপরে তুলল। কিংশুক প্রথমে আলতো, পরে সাপটে চুমু খেল ওকে। বলল, ঘোড়ার পিঠের ওপর যে-জকিটা থাকে ঘোড়া হারলেও সে কম-বেশি মাইনে পায়। কিন্তু গ্যালারিতে দাঁড়িয়ে যে লোকটা বাজি ধরে, সে একদম বরবাদ হয়ে যায়। জানো?

    মৃত্তিকা ওর বুকে নিজের মাথা রেখে ডুকরে কেঁদে উঠল, খুব ক্ষতি করে দিলাম গো তোমার!

    কিংশুক প্রাণপণে কান্না চেপে বলল, ভাগ্যিস!

    সিঁড়িতে কৃষ্ণগোপালের পায়ের আওয়াজ পাওয়া গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }