Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    বন্ধু হও, শত্রু হও

    ফোনটা বেজে যাচ্ছিল কিন্তু সতীর্থ ধরছিল না। কী বলবে ধরে? কিন্তু না ধরলেও ওর ভীষণ ভাবতে ইচ্ছে করছিল পিয়াল ওকে কী বলবে? গালাগাল দেবে, কাঁদবে, সম্পর্ক না রাখার হুমকিতে গরম করে তুলবে মোবাইল, নাকি স্রেফ মেনে নেবে? আশমানি যেরকম মেনে নিল!

    তুমি বিশ্বাস করো, তুমি আমাকে এতটা আঁকড়ে ধরবে বুঝলে আমি সম্পর্কটায় জড়াবার আগে দশবার ভাবতাম। সতীর্থ একটা উঠি উঠি ভাব করে বলেছিল আশমানিকে।

    আশমানি চেয়ারের হাতলে মাথা রেখে কাঁদছিল। লাল হয়ে যাওয়া চোখ দুটোর ওপরে সতীর্থর একটা হাত প্রায় জোর করে বুলিয়ে নিয়ে বলল, জড়াবার আগে দশবার যখন ভাবোনি, ছেড়ে যাওয়ার আগে একবার অন্তত ভাবো।

    সতীর্থ বলল, আমি তোমাকে ছেড়ে যেতে চাইছি না মানি। আমি চাইছি, আমাদের মধ্যে একটা সম্পর্ক থাক। কিন্তু সেই সম্পর্কের মধ্যে যেন কোনও বাঁধন না থাকে।

    তুমি প্রিয়মের কথা ভেবে বলছ? প্রিয়ম দুষ্টুমি করলে, আমরা না হয় ওকে হস্টেলে ভরতি করে দেব। ছুটিছাটায় বাড়িতে আসবে প্রিয়ম। তা হলে তো আর কোনও অসুবিধে নেই? আশমানি মরিয়া গলায় বলল।

    সতীর্থ হাত দিয়ে ওর মুখটা তুলে ধরল, কিন্তু চুমু খেল না। বলল, মা আর ছেলেকে আলাদা করে দেব এতটা নিষ্ঠুর আমি নই মানি। কিন্তু তোমাদের এই সেট-আপে আমি নিজেকে মানিয়ে নিতে পারব না। আমি আসব, অতিথি হিসেবে আসব…

    আশমানি সতীর্থর হাতের আশ্রয় থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে বলল, অতিথি বলছ কেন, বলো বাঁধাবাবু হিসেবে আসবে!

    সতীর্থ চমকে উঠে বলল, সে তুমি যা খুশি ভাবতে পারো। কিন্তু আমি আমার মনের দিক থেকে পরিষ্কার। আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আরও বহুদিন তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারতাম, কিন্তু আমি তা দিচ্ছি না। আমি শুধু বলছি তুমি চাইলে আমায় পুরোটাই পাবে।

    শুধু বিছানায়, তাই তো? লোকসমক্ষে তো পাব না?

     

     

    না, পাবে না। কিন্তু বিছানাতে পাওয়াকেই বা এত খাটো করে ধরছ কেন?

    ধরছি না তো। শুধু ভাবছি, পাঁঠার মাথা যখন এককোপে ধড় থেকে ছিটকে যায় না তখন তাকে নিয়ে কী করা হয়?

    সে তো বেড়ে পড়া। সাংঘাতিক ব্যাপার। খুঁটি পালটে, দা পালটে আবার নতুন করে বলিদান শুরু করতে হয়।

    আর ওই পাঁঠাটাকে মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়। দু’কোপে হোক, তিন কোপে হোক, কেটে ফেলে চাপা দিয়ে দেওয়া হয়। তারপর রক্তের গন্ধ শুঁকে শুঁকে কুকুরগুলো ওকে মাটি থেকে হিঁচড়ে টেনে তোলে পরদিন। ছিন্নভিন্ন করে।

    এসব কথার মানে কী আশমানি? সতীর্থ জিজ্ঞেস করল।

    আশমানি যেন শুনতে পায়নি এভাবে বলল, নিজেকে উৎসর্গ করা মানুষও অনেক সময় পুজোয় লাগে না, জানো? কীভাবে কে জানে, বেড়ে পড়ে যায়। কিন্তু আশমানি নিজেকে মাটির অনেক অনেক নীচে লুকিয়ে ফেলবে। দেখো, কোনও কুকুর আর আমার খোঁজ পাবে না। আমাকে আর ছিঁড়তে খুঁড়তে পারবে না কেউ।

     

     

    সতীর্থ আস্তে আস্তে উঠে চলে এসেছিল আশমানির ঘর থেকে। বেরিয়ে আসার আগে লুকিয়ে একটা বড় চকোলেট রেখে এসেছিল প্রিয়মের পড়ার টেবিলে।

    কিন্তু পিয়ালকে কী দেবে ও? কী করলে পিয়াল বিশ্বাস করবে যে, সতীর্থ ওর পিঠে ছোরা বসাতে চায়নি, স্রেফ নেপথ্য শিল্পীর তকমা ঝেড়ে ফেলে হিরো হতে চেয়েছিল একবার?

    পিয়ালের মনে হচ্ছিল ও একটা কীট, যখন তুহিন বারবার করে ওকে শোনাচ্ছিল, সতীর্থ কীভাবে চুমু খেয়েছে টুয়াকে, কীভাবে ওকে জড়িয়ে ধরে গঙ্গার ধারে বসেছিল অনেকক্ষণ। তুহিনের পরিচিত দু’জন দেখেছে। পিয়াল চাইলে তুহিন তাদের এনে হাজির করাতে পারে ওর সামনে, কিন্তু সেসবের কী দরকার? পিয়াল সতীর্থকে একটা ফোন করে দেখুক না! তা হলেই চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন হয়ে যাবে। কী হল? সতীর্থ ফোন ধরছে না? ধরবে না, তুহিন জানত। কিন্তু পিয়াল যেন এবার জানে। দু’পয়সার মালসা গেছে যাক, সেই মালসায় মুখ দেওয়া কুকুর যেন চিহ্নিত হয়ে থাকে। তুহিনের ঠাকুমার কথা। পিয়াল যেন মনে রাখে।

     

     

    কিন্তু রাতের পর রাত ওর মেসে বসে থেকে ওর মাথায় জলপট্টি দিয়েছে সতীর্থ, ওর সেই ছ’-সাত দিন ধরে না নামা জ্বরের সময়। পরীক্ষার সময় নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে, সেসব কীভাবে ভুলবে পিয়াল?

    তোমার মতো ভাল লোক আমাকে ঠিক হ্যান্ডেল করতে পারত না জানো? আমার জন্য ওর মতো শয়তানই একদম ঠিকঠাক। টুয়া ফোন করে বলল।

    কবে বুঝলে টুয়া? পিয়াল দম চেপে জিজ্ঞেস করল।

    ঠিক কবে বুঝলাম, বলতে পারব না। তবে আমার অনেক দিনই মনে হচ্ছিল তোমার গানের সঙ্গে যতটা কমিউনিকেট করতে পারি, তোমার সঙ্গে ঠিক ততটা পারি না, টুয়া খুব সহজ গলায় বলল।

    কিন্তু আমার গানই তো আমি, টুয়া।

    সেজন্যই সরে এলাম। আমি তো একটা সিডি কিংবা এমপিথ্রি-র সঙ্গে প্রেম করতে পারি না।

     

     

    কিন্তু, আমি কি গানের বাইরে কিচ্ছু নই? তুমি সেই আমাকে বলেছিলে, মনে আছে, ভালবাসলে তুমি কী রঙের জামা পরে আছ আমি বলে দিতে পারব? আমি বলে দিয়েছিলাম, লাল। আমি আজও বলে দিচ্ছি, সবুজ!

    অ্যাই আমার একটা ফোন আসছে, আমি তোমায় পরে ফোন করছি।

    কিন্তু জামাটার রং কী টুয়া? সবুজ তো?

    সরি, মিলল না। আমি খয়েরি পড়েছি আজ, টুয়া ফোনটা কেটে দিল।

    সত্যিই খয়েরি পড়েছে টুয়া? সত্যিই পিয়াল শুধুই একটা চলমান সিডি? তা হলে সতীর্থ যা করেছে, ঠিকই করেছে। আর ও-ই বা কী ভুল করবে যদি তুহিনের সঙ্গে নিষিদ্ধ পাড়ায় গান শুনতে যায় আজ?

    এই যে স্কুলটা দেখছ, এখানে রবীন্দ্রনাথ পড়তেন, তুহিন বলল।

    পিয়াল স্কুলটার উদ্দেশে মনে মনে প্রণাম জানিয়ে বলল, আর আমরা কোথায় যাব?

     

     

    এই তো কাছেই, এই রাস্তাটা ধরে একটু এগোলেই। তুহিন আত্মবিশ্বাসী গলায় বলল।

    বাপ রে! রবীন্দ্রনাথের স্কুলের এত কাছে? ওই যে এ-পাশ থেকে, ও-পাশ থেকে চড়া লিপস্টিক দেওয়া, গালভরতি মেচেতার দাগ মেয়েগুলো এগিয়ে আসছে পথযাত্রীদের কাছে, পিয়ালের কাছে, হাত ধরে টানছে প্রায়, ‘চলো না, অ্যাই বাবু চলো না’ ওরা কি রবিঠাকুরের কথা জানে? ওঁর একটা গানও শুনেছে কোনওদিন? ওরা কি জানে এই আদিমতম নরকের সামান্য দূরেই ঈশ্বরের পাঠশালা?

    পিয়াল, এই পিয়াল, তুই এ পাড়ায়? পিয়াল চমকে দেখল ওর সামনে একটা পুলিশের গাড়ির ভিতর একজন পুলিশের পাশে শান্ত হয়ে বসে আছে স্নিগ্ধদেব।

    তুহিন ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলল, আমরা মানে এদিক দিয়ে শর্টকাটে মেট্রো স্টেশনে যাচ্ছিলাম।

    স্নিগ্ধদেব হেসে বলল, হ্যাঁ পাতালে যাওয়ার তো এটাই শর্টকাট রাস্তা।

     

     

    পিয়াল চুপ করে দাঁড়িয়ে ছিল। টুয়ার অ্যাকোয়ারিয়ামের সেই মাছটার মতো তখন ওর মাথার মধ্যে দৌড়োতে শুরু করেছে বোকারোর সেই প্রোগ্রাম, অনিরুদ্ধদা যেখানে বিনা পয়সায় দুদিন মদ খেতে পাবে বলে স্নিগ্ধদেবকে ওদের সঙ্গে নিয়ে গিয়েছিল। হ্যাঁ সেখানেই তো, নিজেকে পিয়াল পরিচয় দিয়ে স্নিগ্ধদেব এক ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে চুমু খায়। ভদ্রমহিলা মস্ত চাকরি করতেন, কিন্তু নিজেকে পরিচয় দিতেন পিয়ালের বড় ফ্যান হিসেবে। স্নিগ্ধদেব ওকে বলেছিল, সিডি কিংবা ক্যাসেট কভারে পিয়ালের যে-ছবিটা যায়, সেটা ইচ্ছে করেই অন্য রকম রাখা হয়েছে যাতে রাস্তাঘাটে লোকজন বিরক্ত না করে। বিশ্বাস করেছিলেন ভদ্রমহিলা, আর আসল পিয়ালকে চেনার পর জুতো হাতে তাড়া করেছিলেন স্নিগ্ধদেবকে। ছুটতে ছুটতে স্নিগ্ধদেব বলেছিল, আমায় মারলে কিন্তু পিয়াল আর গান করবে না।

    কী যেন নাম ছিল সেই বোকারোর ভদ্রমহিলার? পিয়াল অকারণে জিজ্ঞেস করল।

    সুরমিতা। সুরমিতা এখন আমার বান্ধবী জানিস তো? স্নিগ্ধদেব একগাল হেসে বলল। তারপর গলা নামিয়ে বলল, কলকাতায় এসেছিল। সব কিছুই হয়েছে।

     

     

    পিয়াল যন্ত্রচালিতের মতো বলল, জুতো খাওয়া?

    স্নিগ্ধদেব উত্তর দেওয়ার আগেই দু’জন পুলিশ আরও চারটে লোককে তাড়িয়ে নিয়ে এল ভ্যানের সামনে। গুঁতুনি খেয়ে ওরা ভ্যানে উঠছে, স্নিগ্ধদেব নিজের পাশের একটু জায়গা হাতে চেপে বলল, এখানে কেউ বসবে না, এটা আমার বন্ধুর জায়গা।

    বন্ধুর জায়গা? পিয়াল আর তুহিন একসঙ্গে জিজ্ঞেস করল।

    স্নিগ্ধদেব বলল, হ্যাঁ রে আমরা দু’জনই একটা আনরেজিস্টার্ড জায়গায় গিয়ে ফেঁসে গিয়েছি আজ। সে ঠিক আছে, তাই বলে ভ্যানে পাশাপাশি বসতে পারব না? বলেই পুলিশের একটা লোককে বলল, আমার বন্ধুকে অন্য ভ্যানে তোলা চলবে না, শিগগির এখানে নিয়ে আসুন।

    ফুটপাথের উলটোদিকে তখন একজন অন্ধ ভিখিরি প্রতিদিনকার মতো ট্যাপকলের নীচে একটা জলের পাত্র ভরে তুলছে তার রাতসঙ্গী কুকুরটার জন্য। আর প্রতিদিনকার মতোই অন্য একটা কুকুর এসে সেই বাটিতে মুখ ডুবিয়ে খেয়ে যাচ্ছে। জল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }