Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    আবেগ, আয়না, বেডসোর

    ইংরেজিতে নিজের নাম লেখার সময় তনুশ্রী এখন একটা অতিরিক্ত ‘ই’ লাগায়। একজন জ্যোতিষী-কাম-সংখ্যাতত্ত্ববিদ ওকে বলেছেন ওই অতিরিক্ত ‘ই’ ওর শ্রী ফেরাবে। কিন্তু তার কোনও চিহ্ন আপাতত তনুশ্রী দেখতে পাচ্ছে না। চারপাশ বড় রুক্ষ, রূঢ়, বিশ্রী হয়ে আছে।

    এই এখন যেমন ‘বনশল অ্যাসোসিয়েটস’-এর বাইরের সোফায় ও একা বসে আছে। এমডি-র ঘরের বাইরের লাল আলো জ্বলছে তো জ্বলছেই। কীসের এত মিটিং হচ্ছে কে জানে! একজন বেয়ারা সামনে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছিল, তনুশ্রী তাকে অঙ্গভঙ্গি দিয়ে কাছে ডাকতে না পেরে মুখভঙ্গি করে কাছে ডাকল। লোকটা হাতের ইশারায় বুঝিয়ে গেল সাহেবকে কার্ড দেওয়া আছে, যখন ডাকার ঠিক ডেকে নেবে।

    তনুশ্রী জানে, এই লাইনে কেউ ডাকে না, ডাক পাড়িয়ে নিতে হয়, তার জন্য নিত্যনতুন কলা শিখতে হয়। আপাতত সেটাই শিখছে তনুশ্রী, যতদিন পর্যন্ত না মোটামুটি ভাল একটা চাকরি জোটে।

    তুমি ছেড়ে দেবে চাকরিটা? এই বাজারে এর চেয়ে ভাল অপশন তোমার হাতে আছে? অনিরুদ্ধ জিজ্ঞেস করেছিল সেদিন।

    অপশন থাক বা না থাক আমি ছাড়বই। খেটে খেটে মরব আমরা, আর মাইনে পাবে অন্য লোক! অনেক হয়েছে বস, আর না, তনুশ্রী উত্তেজিত গলায় উত্তর দিয়েছিল।

    দ্যাখো, মাইনে আমিও পাচ্ছি না। কিন্তু পাব এই আশাটা আছে। আর যখন পাব তখন এখন যা পাওয়ার কথা তার চেয়ে বেশিই পাব। তাই তোমাকে বলছি… অনিরুদ্ধ কথা শেষ করল না।

    তুমি পাচ্ছ না, আমি পাচ্ছি না, কিন্তু মৈনাক পালরা তো পাচ্ছে।

    বুলবুলি, সিক্তারাও তো পাচ্ছে তনুশ্রী? অনিরুদ্ধ চোখ ছোট করে বলল।

    হ্যাঁ, কেন পাচ্ছে ওরা?

    কেন পাচ্ছে সেটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু একটা কথা গোপনে তোমাকে বলি, ওরাও পুরোটা পাচ্ছে না। আর সামনের মাসে আমরা যখন এক থেকে অনেকটা টাকা পাব তখন ওরা দাঁড়িয়ে আঙুল চুষবে। হ্যাঁ, মৈনাক পালের কথা আলাদা। ও বড় জায়গা থেকে এখানে এসে জয়েন করেছে।

     

     

    কিন্তু আমার তো টাকার দরকার অনিরুদ্ধদা। বাড়িতে দুটো আয়া রাখতে হচ্ছিল, এ মাস থেকে তাও একটা করে দিয়েছি। রাতে মা একটুও ঘুমোতে পারে না। এরকমভাবে কতদিন চলবে বলো তো?

    তোমার বাবা এখনও…

    একই রকম। মুখটা বেঁকে গেছে ডানদিকে আর শরীরটা একটা পেনসিলের মতো পড়ে থাকে বিছানায়। বেডসোর হতে শুরু করেছিল। তবে সেটা গুচ্ছের পাউডার ঢেলে মলম মাখিয়ে বন্ধ করা গেছে।

    আমি তোমার অবস্থা বুঝতে পারছি তনুশ্রী। কিন্তু তবু তোমাকে একটা কথা বলব?

    কী কথা?

    অনিরুদ্ধ একটু চুপ করে থেকে বলল, সবরকম বেডসোরেই অল্প করে পাউডার ঢালতে শেখো তনুশ্রী।

    মানে?

     

     

    মৈনাক পালদের বিরুদ্ধে অত বেশি মুখ খুলো না৷

    খুলব না, মানে? আমাকে নাইট শিফট দেবে কেন প্রতিদিন? আমার বাবা বিছানায় পড়ে আছে, রাতের আয়া রাখা সম্ভব নয়। মা একা পারে?

    তোমার দাদা ছিল না?

    এখনও আছে। কিন্তু সে বিয়ে করে বউ নিয়ে ভেগে গেছে।

    কী করেন তোমার দাদা?

    কী আবার করবে? পঞ্চপ্রদীপ নিয়ে বউদিকে আরতি করে রাতদিন। বউদি দু’বছর অন্তর প্রেগন্যান্ট হয়ে যায়।

    অনিরুদ্ধ হেসে ফেলল, এত ভাল কথা বলো তুমি, কেন যে তোমায় টক-শোগুলো হোস্ট করতে দেয় না!

     

     

    টক-শো’র কথা বাদ দাও, আমাকে রাত সাতটা থেকে ন’টার ভিতর খবর পড়তে দিয়েছে একদিনও?

    কেন তোমাকে দেবে তনুশ্রী? আমি সেদিন একটা নাইট ক্লাবে গিয়েছিলাম একটা এগজিবিশনের খবর করতে, তো দেখলাম কোনার দিকে মৈনাক পাল ডিভানে গা এলিয়ে বসে আছে আর বুলবুলি অলমোস্ট ওর কোলের ওপরে বসে ওকে চামচে করে স্যুপ-ফুপ কিছু খাইয়ে দিচ্ছে।

    বুলবুলি খাইয়ে দিচ্ছে কেন? মৈনাক পালের হাত নেই?

    হাত কী করে থাকবে তনুশ্রী? হাতটা তো তখন বুলবুলির টপের ভিতর ঢুকে ইকির-মিকির চামচিকির খেলছে।

    ছবি তুলে নিলে না কেন? মোবাইলে?

    নিয়ে কী করতাম? কোথায় দিতাম? সেই তো ওদের আন্ডারেই কাজ করতে হত।

    তুমি আর গলা শুকিয়ো না। তুমি প্রমিত ব্যানার্জির ঘনিষ্ঠ, সবাই জানে। তোমার আবার মৈনাক-ফৈনাককে ভয় কী?

     

     

    প্রমিত ব্যানার্জি যখন অফিস থেকে বেরোয় তখন আমি অফিসে থাকলে ওর অ্যাটাচিটা হাতে নিয়ে পিছন পিছন দৌড়োই। এটাকে ঘনিষ্ঠ হওয়া বলে না তনুশ্রী, অনিরুদ্ধ গম্ভীর গলায় বলল।

    যাই হোক, খাস চাকর তো বটে। মৈনাক পাল অন্তত তোমার মাথার চুল ছুঁতে পারবে না।

    মনে হয়, ওর ইচ্ছে হবে না। কারণ ও অনেক ভাল জিনিস ছুঁতে পায়, কিন্তু ইচ্ছে করলে ওকে আটকাবে কে? প্রমিত ব্যানার্জির নীচে চাকরি করতে পারে, কিন্তু এই অফিসে মৈনাক পালের ক্ষমতা কারও চেয়ে এক পয়সা কম নয়।

    সেটা কীভাবে সম্ভব অনিরুদ্ধদা? আমার বসের যা পাওয়ার আমারও তাই?

    বোঝাতে গেলে তোমাকে অনেক কথা বলতে হবে। দাঁড়াও আগে একটু গলা ভিজিয়ে নিই, বলেই অনিরুদ্ধ প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে কুড়ি-পঁচিশ ফোটার মতো মদ মুখে ঢেলে নিল। তারপর অসম্ভব দ্রুততায় টেবিলের ওপর প্লাস্টিক চাপা দেওয়া জলের গ্লাসটার ঢাকনা সরিয়ে আধগ্লাস জল ঢেলে দিল মুখে। সামান্য কুলকুচি করে পুরোটাই গিলে নিল। তারপর একমুখ হাসল তনুশ্রীর দিকে তাকিয়ে।

     

     

    দারুণ তো অনিরুদ্ধদা! তনুশ্রী সরল বিস্ময়ে বলে উঠল।

    আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে… সুরে-বেসুরে গেয়ে উঠল অনিরুদ্ধ। মুহূর্তেই থেমে গিয়ে বলল, তোমার মহাবিশ্বে কভু হারায় না তো কিছু! এই অফিসেও কিছু হারায় না। কে কী কাজ করছে না করছে, সব হিসেব রাখে মৈনাক পাল। কাজেই ওর অপছন্দের লোক যদি ভাল কাজ করে, কীভাবে তার হাত থেকে কাজ কেড়ে নিয়ে তাকে ঠুঁটো করে দেওয়া যায় সেটাও খুব ভাল জানে।

    প্রমিত ব্যানার্জিও ওকে টাইট দিতে পারে না?

    না, পারে না। কারণ এই অফিসের সেটআপ অনুযায়ী একজন পার্টনারের অ্যাপয়েন্ট করা লোকের ওপরে অন্য পার্টনারের লোক ছড়ি ঘোরাতে পারবে না।

    কার লোক মৈনাক পাল? ধ্রুব সেন?

     

     

    না, তা হলে তো প্রবলেম ছিল না। মৈনাক পাল বিশাল শ্রীবাস্তবের লোক। ও তো সরাসরি রিপোর্ট করে শ্রীবাস্তবের কাছে। ধ্রুব সেনকেই পাত্তা দেয় না, প্রমিত ব্যানার্জি কোন ছার!

    তার মানে ও যা খুশি তাই করবে? কোনও প্রতিকার নেই?

    ডেফিনিটলি আছে। সেটা চাই বলেই বলছি তুমি সরাসরি ওর কাছে গিয়ে বলো, ও কেন তোমাকে সন্ধে সাতটা থেকে ন’টার ভিতরে খবর পড়তে দিচ্ছে না?

    ও বলবে যে ওর ইচ্ছে।

    তুমি জিজ্ঞেস করবে, ওর ইচ্ছেটার হেতু কী? তুমি তো আর অযোগ্য নও।

    কিন্তু আমি যতই এফিশিয়েন্ট হই, কারণটা তো ও আমাকে বলতে বাধ্য নয়।

    তা হলে মৈনাক পালকে জিজ্ঞেস করো, কী হলে ওর ইচ্ছে পালটাবে?

     

     

    তখনই তো শুতে চাইবে, তনুশ্রী সোজাসুজি বলল।

    অনিরুদ্ধ তনশ্রীর হাঁটুতে একটা চাপড় মেরে বলল, তখনই ওর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনবে।

    প্রমাণ করব কীভাবে?

    কেন, মোবাইল নেই? যে-মোবাইলে ছবি তোলা যায়, আবার ভয়েস রেকর্ডও করা যায়। সেই মোবাইল আমি নয়, তুমি ইউজ করবে।

    ওরে বাবা! তুমি তো একদম পাকা প্ল্যান করে এসেছ অনিরুদ্ধদা।

    হ্যাঁ, কিন্তু আমি কিলিয়ে কাঁঠাল পাকাতে চাই না, তনুশ্রী। তুমি যাও, গিয়ে কথা বলো পালের সঙ্গে। লোকটা যদি ভাল কথায় তোমার দাবি মেনে নেয়, ঠিকঠাক কাজ করার চান্স দেয়, নো প্রবলেম। বেগরবাই করলে আমাদেরও করতে হবে। অবশ্য তুমি যদি চাও, তা হলেই। ও, আর একটা কথা, তুমি যদিও মৈনাক পালের সুপারভিশনে আছ, তবু আমি প্রমিতদাকে নুন-মশলা মাখিয়ে, অল্প আঁচে রোস্ট করে নরম করেছি। তোমার বাবার ব্যাপারটা মাথায় রেখে চ্যানেল তোমাকে পঁচিশ হাজার টাকা অগ্রিম দিচ্ছে। তুমি কালই অ্যাকাউন্ট্যান্ট রোজারিওর সঙ্গে দেখা করে চেকটা তুলে নেবে। তবে নাইট ডিউটি কিংবা প্রাইমটাইমে খবর পড়ানোর ব্যাপারে আমি কিছু করতে পারব না। ওটা তোমার মৈনাক পাল দেখে।

     

     

    রাত প্রায় ভোর হয়ে আসছিল। চ্যানেলে এই সময় সারাদিনের খবর কিংবা অনুষ্ঠানগুলোই রিপিট করা হয় বলে ওদের দু’জনের হাতেই বিশেষ কাজ ছিল না। স্মোকার্স কর্নার, যেটা অগ্রাহ্য করে সবাই যে যার জায়গাতেই সিগারেট খায়, লাগোয়া একচিলতে বারান্দায় বসে তনুশ্রী দেখতে পেল, বাইরের আকাশটা লাল হয়ে উঠেছে। ওর চোখদুটোও লাল হয়ে উঠল নিজের অজান্তে। টসটস করে দু’-চার ফেঁটা জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। তনুশ্রী অনেক কষ্টে ভিতরের কান্না চেপে প্রায় অস্ফুট গলায় জিজ্ঞেস করল, সবাই তোমার মতো হয় না কেন অনিরুদ্ধদা?

    কারণ আমি সবার মতো হব বলে, অনিরুদ্ধ হাসল। তারপর গলা নামিয়ে বলল, আমিও আসলে ভিতরে ভিতরে বদ তনুশ্রী। তুমি আমার সঙ্গে একদিন ডায়মন্ডহারবার যাবে?

    তনুশ্রী অনিরুদ্ধর মাথার চুল খিমচে ধরে বলল, তুমি এই লাইনে থেকেও এই ব্যাপারটায় একদম জড়াও না কীভাবে অনিরুদ্ধদা?

    মানে আমার আলুর দোষ নেই কেন জানতে চাইছ?

     

     

    তনুশ্রী জোরে টান দিল অনিরুদ্ধর ঝাকড়া চুলে, সবসময় অসভ্য কথা, তাই না?

    পুরুষমাত্রেই হয় অসভ্য নয় চাকর। সফল পুরুষ হচ্ছে এই দুটোর কম্বিনেশন। কিন্তু তনু তোমাকে একটা কথা বলি, তোমার চাকর হয়ে থাকবে এরকম কাউকে বিয়ে কোরো। নইলে অসভ্যরা তোমায় টিকতে দেবে না। অবশ্য তাদের খুব একটা দোষ নেই। আমারই বলে তোমার পাশে অনেকক্ষণ বসে থাকলে কীরকম একটা অস্থির-অস্থির করে, অনিরুদ্ধ হেসে ফেলল।

    তনুশ্রী ওর চুল ছেড়ে দিয়ে কপট রাগে বলল, যাও, ওরকম বাঁ হাতের কমপ্লিমেন্ট আমি নিই না।

    এবারের মতো নিয়ে নাও মনসা, চাঁদ সওদাগর তোমাকে এই মুহূর্তে এর বেশি আর দিতে পারছে না। তবে মৈনাক পাল তোমাকে ডান হাতে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। যাও না, সামনে গেলেই টের পাবে।

    তনুশ্রী বলল, যাবই তো, গিয়ে ওকে পটিয়ে ফেলব। তারপর প্রাইমটাইমে খবর পড়ব। তুমি হাঁ করে দেখবে। অবশ্য বউদি যদি অ্যালাও করে।

     

     

    কে অন্তরা? আমি তোমাকে নিয়ে একটা ঘরে দরজা বন্ধ করে দু’ঘণ্টা থাকলেও ও নিশ্চিন্তে পাশের ঘরে বসে টিভি দেখবে বা বই পড়বে। একবারের জন্যও দরজা ধাক্কাবে না।

    এত বিশ্বাস? তনুশ্রী অনিরুদ্ধর হাতটা ধরে থাকল কিছুক্ষণ। তারপর বলল, অন্তরাদি কী লাকি, অনিরুদ্ধদা! তোমার মতো একজন হ্যাজব্যান্ড পেয়েছে। আমি চাই আমিও যেন আমার বরকে এতটাই বিশ্বাস করতে পারি।

    বিশ্বাস চেষ্টা করে হয় না তনুশ্রী। বিশ্বাস ভালবাসা থেকে আসে। কাউকে যদি সেভাবে ভালবাসো তো দেখবে…

    তনুশ্রী মাঝপথে অনিরুদ্ধকে থামিয়ে দিয়ে বলল, ভালবাসতেই চেয়েছিলাম জানো তো! কিন্তু দেখতে ভাল হয়ে প্রবলেম হয়ে গেল। অল্পবয়স থেকেই এমন সব খেঁকি কুকুর কামড়াবে বলে ছুটে ছুটে আসতে লাগল যে গুটিয়ে গেলাম। কিন্তু আমার মন বলে, আমায় সত্যি ভালবাসবে আর আমিও সত্যিই ভালবাসব, এমন কেউ আমার জীবনে আসবে। সে আমায় নেবে, কিন্তু শুধু শরীরই নেবে না। চিন্তা, চেতনা, আবেগ, সবকিছুই নেবে। কারণ তা নইলে শরীর তো শেষ অবধি কয়েকটা বেডসোর, তাই না?

     

     

    এবার অনিরুদ্ধ কিছু বলল না। শুধু হাত বাড়িয়ে তনুশ্রীর হাতটা ছুঁল। বাইরের আকাশে সূর্য উঠল, যেমন প্রতিদিন ওঠে।

    ডিভান থেকে উঠতে গিয়ে মাথাটা একটু টাল খেয়ে গেল তনুশ্রীর। ও আবার বসে পড়ল। ভালবাসা, শরীর, মন, অনুভূতি, আবেগ সব শব্দগুলো ওর বাবার শরীরের মতো সংকুচিত হতে হতে একটা শব্দে এসে দাঁড়িয়েছে, টাকা। টাকা ওকে রোজগার করতেই হবে। সাধ্যমতো সৎপথে…

    দাদার আবার মেয়ে হয়েছে। দাদা গম্ভীর। বারবার সিজার করাতে গিয়ে কত টাকা খরচ হয়েছে সেই গল্প দিচ্ছে। তনুশ্রী বুঝতে পারছে, বাবার চিকিৎসার জন্য মাস গেলে যে-টাকা ক’টা দাদা দেয়, এবার সেই বাজেটেও টান পড়তে চলেছে। পড়ুক। কোনও না কোনওভাবে ঠিক জোগাড় হয়ে যাবে।

    কোম্পানির এমডি-র ঘরের বাইরের লাল আলো দুম করে নিভে গেল। আর সঙ্গে সঙ্গে বেয়ারা ছেলেটা, ছুটে এসে ওর কাছে দাঁড়াল।

    যান, আপনি ভিতরে যান। উঠে দাঁড়িয়ে তনুশ্রী টের পেল, তখন মাথাটা টাল খাওয়ায় বসে পড়াটা ভুল হয়েছিল, একবার যাওয়া দরকার। ও ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসতে পারি?

    ছেলেটা ভীষণ জোরে দু’দিকে মাথা নাড়িয়ে বলল, স্যার খুব রাগ করবেন, আবার ব্যস্ত হয়ে যাবেন। এসব ঠিক নয়…

    তনুশ্রী ওর কথা চলাকালীনই ওর হাতের পাতায় আঙুল দিয়ে সুড়সুড়ি দিতে শুরু করল। দিতে দিতে বুঝল, ছেলেটার মুখে কালোর ওপরে লালের আভা এসে পড়েছে। তনুশ্রী গলাটাকে ন্যাকা-ন্যাকা করে বলল, তুমি একটু এক মিনিট ম্যানেজ করে নাও না সোনা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }