Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌ – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    বিনায়ক বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প245 Mins Read0
    ⤶ ⤷

    আইডেন্টিটি

    অটোটা সিগন্যালে আটকে আছে, পাশে দাঁড়িয়ে থাকা বাসটার পেটের পাইপ থেকে নরকের সমস্ত বিষ কুণ্ডলী পাকিয়ে বাতাসে মিশছে। নাকে রুমাল চেপেও দৃশ্যটা হজম করতে পারল না তনুশ্রী। অটোর ভিতর দিকে মুখ ফেরাল। ফেরাতেই চোখাচোখি হয়ে গেল একজন আধো-চেনা ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোক হাসলেন ওর দিকে তাকিয়ে, চিনতে পারছেন, আমি কিংশুক!

    হ্যাঁ পারছি, আবার পারছিও না। কোথায় আলাপ হয়েছিল বলুন তো?

    আপনাদের অফিসে। অনিরুদ্ধদা পরিচয় করিয়ে দিয়েছিল, কিংশুক বলল।

    ও, আচ্ছা। কিন্তু আমি আর ওই চ্যানেলে কাজ করি না, তনুশ্রী গম্ভীর হয়ে গেল।

    সরি, আমি জানতাম না! কিংশুক অপ্রস্তুত।

    না না, ইটস ওকে, তনুশ্রী হাসল, আপনি এখনও সেই খবরের কাগজে আছেন? ওর হঠাৎ মনে পড়ে গেল কিংশুক কী কাজ করত।

    খবরের কাগজ তো নয়, ট্যাবলয়েড, কিংশুক একটু নরম গলায় বলল।

    ও হ্যাঁ, তাই তো, বলতে বলতেই একটা ফোন এল তনুশ্রীর মোবাইলে, ও সেটাতে হাবিজাবি কয়েকটা কথা বলেই রেখে দিল। কিংশুককে বলল, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল জানেন। আমি পরের স্টপে নেমে যাব, আপনার নম্বরটা একটু দেবেন?

    নিশ্চয়ই।

    তনুশ্রী নেমে যাওয়ার পর কিংশুক আকাশ-পাতাল ভাবতে শুরু করল। তনুশ্রীরও চাকরি গিয়েছে চ্যানেল থেকে? আশ্চর্য! কই অনিরুদ্ধ তো তাকে এই কথাটা জানায়নি! অবশ্য অনিরুদ্ধর সঙ্গে কিংশুকের কথাবার্তার মধ্যে তনুশ্রীর প্রসঙ্গ ওঠেওনি ইদানীং। আগে আগে তনুশ্রীকে দেখিয়ে অনিরুদ্ধ বলত, কী স্কিন দেখেছিস মাইরি! একদম মোম-পালিশ। মৈনাক পাল পেলেই সলতেয় আগুন ধরিয়ে দেবে।

     

     

    কিংশুকের জিজ্ঞেস করতে ইচ্ছে হত, প্রমিত ব্যানার্জি পেলে দেবে না? কিন্তু করত না। সেই সময়টা ও অনিরুদ্ধর চ্যানেলে চাকরি খুঁজতে গিয়েছে আর অনিরুদ্ধ প্রমিত ব্যানার্জির খোচর।

    সময়ে কী-ই না বদলায়। সেই অনিরুদ্ধর চাকরি গেল। প্রমিত ব্যানার্জির বদান্যতাতেই। ফোকটে মাল খেয়ে অনিরুদ্ধ কত কাঁদল, কত খিস্তি করল প্রমিত ব্যানার্জিকে! একবার বলল, সই জাল করেনি, আবার বলল যদি করেও থাকে সেটা কী এমন অপরাধ? সব বলল, শুধু তনুশ্রীর যে চাকরি নেই, সেই কথাটা বলল না। কিন্তু তনুশ্রী ওকে কী বলবে?

    দিন তিনেকের মাথায় সত্যিই তনুশ্রীর ফোন এল এবং তার পরদিনই একটা ছাপোষা রেস্তরাঁয় তনুশ্রীর মুখোমুখি বসে কিংশুক টের পেল যে-কোনও আকর্ষণের পিছনেই থাকে শরীর।

    আপনি জানেন, কেন আমার চাকরি গেল ওই চ্যানেল থেকে? তনুশ্রী কিংশুকের চোখে চোখ রেখে জিজ্ঞেস করল।

    না, জানি না। ইনফ্যাক্ট জানতে চাই-ও না, কিংশুক বিব্রত গলায় বলল।

     

     

    না, আপনাকে জানতে হবে…

    তনুশ্রী ওর হাতের আঙুল দিয়ে কিংশুকের আঙুলগুলো ছুঁল।

    আবারও সেই বিদ্যুৎ! কিংশুক অসহায় মুখ তুলে বলল, বলুন।

    আপনি জানেন, আমাদের চ্যানেলে খোলাখুলি দ্বিচারিতা চলত? একদল লোক মাইনে পাচ্ছে না, আর একদল লোক নিজের কানেকশন খাটিয়ে মাসের প্রথমে দিব্যি নিজের চেকটি তুলে নিচ্ছে। আমি মাইনে পাচ্ছিলাম না, কারণ আমি যার আন্ডারে ছিলাম সে পাওয়ারফুল এবং সে আমার সঙ্গে শুতে চাইছিল।

    কিংশুক একটু চমকে গিয়ে বলল, খোলাখুলি?

    ওই আর কী! বলছিল তুমি কত সেক্সি, তোমাকে দেখলেই আমার ভিতরে একটা ব্লাস্ট ফার্নেস জ্বলে ওঠে, আমি কি তোমার স্পর্শ পেতে পারি না সোনা?

     

     

    আপনি চুপচাপ শুনছিলেন?

    শুনছিলাম এবং অ্যাভয়েড করছিলাম। অ্যাভয়েডই করতাম, যদি না ওই অনিরুদ্ধ এসে আমার মাথাটা খেত।

    অনিরুদ্ধদা? অনিরুদ্ধদা কী বলল আপনাকে?

    অনিরুদ্ধ আবার দাদা! ঠোঁট বেকাল তনুশ্রী। তারপর বলল, আমি ওকে মৈনাক পাল আমাকে কী বলে না বলে তার কোনও হদিশ দিতে চাইনি। কিন্তু আমি কেন প্রাইম টাইমে খবর পড়ার অ্যাসাইনমেন্ট পাচ্ছি না, তাই নিয়ে খোঁচাখুঁচি করতে করতে ও আমাকে এমন একটা প্ল্যান দিল যে আমি ভিজে গেলাম। তা ছাড়া প্রমিত ব্যানার্জিকে ধরে আমার বাবার চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকার বন্দোবস্ত করে দিয়েছে বলাতে আমি খুব কৃতজ্ঞ হয়ে পড়লাম ওর ওপর।

    কী হয়েছে আপনার বাবার?

    সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, সেখান থেকে প্যারালিসিস। বিছানাতেই পড়ে আছে, শুধু নীচের ঠোঁট আর বাঁ হাতটা নাড়তে পারে একটু। অনিরুদ্ধ তখন আমাকে পঁচিশ হাজার অ্যাডভান্সের কথা বলে হাজার পনেরো মতো পাইয়ে দিয়েছিল আর আমিও ওর কথামতো মৈনাক পালকে কেস দিলাম।

     

     

    কীভাবে?

    মৈনাকের কাছে গিয়ে নরম করে বললাম, আমি কেন চান্স পাচ্ছি না। মৈনাক কোনও কথা না বলে আমার কোমরে পিঠে হাত বোলাতে শুরু করল। ড্রাঙ্ক ছিল বোধহয়, কথা বলতে আরম্ভ করল। ভাটের কথা। বলতে বলতে যেই না আমি কী দিলে ও আমাকে কী দেবে, সেই টপিকে এসেছে, আমি মোবাইলে রেকর্ড করতে শুরু করলাম। সেই পুরো রেকর্ডিংটা পরদিন প্রমিত ব্যানার্জির সামনে ফেলে দিলাম।

    অনিরুদ্ধ ছিল না সামনে?

    থাকবে না কেন, ওই তো আমাকে প্রমিত ব্যানার্জির কাছে নিয়ে গেল। তারপর গোটা অফিসে চাউর করল ব্যাপারটা। হইহই পড়ে গেল একেবারে। মৈনাক পাল যার রিক্রুট ছিল, সেই বিশাল শ্রীবাস্তব কলকাতায় এসে এনকোয়ারি শুরু করলেন। আমাকে ডাকা হল দু’বার, আমি গেলাম। চাকরি থেকে স্যাক করা হল মৈনাক পালকে।

    ওর সব রাগ গিয়ে পড়ল আপনার ওপর?

     

     

    না, মৈনাক পাল তো বম্বে চলে গেল। কিন্তু আমার বাঁশ হল যে, আমি ব্র্যান্ডেড হয়ে গেলাম।

    কার কাছে?

    দেখুন, এখানে মুখে যে যাই বলুক, সিনেমা-টিভির লাইনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে খোলাখুলি নালিশ জানিয়েছে যে-মেয়ে, তাকে পাঁচজন একটু সমঝে চলে।

    মানে অ্যাভয়েড করে। তাই তো? কিংশুক হাসল।

    এগজ্যাক্টলি। আমি যে আসলে আমার প্রাপ্য এক্সপোজার চাইছিলাম, প্রতিবাদ করে কঁসির রানি লক্ষ্মীবাই হতে চাইছিলাম না, সেই ব্যাপারটাই আড়ালে চলে গেল। তার সুযোগ নিল প্রমিত ব্যানার্জি। ও এবার আমাকে ওর ঘরে ঢোকাতে চাইল।

    কিন্তু ও তো জানত, আপনি মৈনাক পালের কী হাল করেছেন!

     

     

    সেজন্যই তো ও শিয়োর ছিল যে, আমি ওর ক্ষেত্রে উচ্চবাচ্য করব না। কারণ ওই ঘটনার পর থেকে আমি তো গোটা অফিসেই প্রমিত ব্যানার্জির লোক বলে চিহ্নিত হয়ে গেছিলাম। ইনফ্যাক্ট অনিরুদ্ধই ছড়িয়েছিল যে, আমি প্রমিতের লোক বলেই মৈনাক পাল আমাকে টরচার করছে। এবার আমি যার লোক, তার বিরুদ্ধেই যদি আমি অভিযোগ করতে যাই, লোকে হাসবে না!

    আপনি চুপ করে রইলেন?

    ভেসে থাকার চেষ্টা করলাম, যতটা পারলাম। কিন্তু বুঝতেই পারছিলাম প্রমিত ব্যানার্জির কাছে টোটাল সারেন্ডার না করলে ওখানে টিকে থাকা যাবে না।

    করলেন?

    মৈনাক পালের কাছেই করতে পারতাম, যদি সারেন্ডার করার হত!

     

     

    চাকরি ছাড়লেন?

    ছাড়তে পারতাম না, যদি মৃদুলদা হেল্‌প না করত।

    বিষম খেল কিংশুক, মৃদুল ঘোষ?

    হ্যাঁ, তনুশ্রীর গলায় রাজ্যের বিষণ্ণতা। সেই কোন ছোটবেলায় আমি টুকটাক কাজ করেছিলাম মৃদুলদার সঙ্গে। তখন থেকেই আমাকে ছোট বোনের মতো ভালবাসত মৃদুলদা। আমার অবস্থা জেনে ও-ই আমাকে মডেলিং-এ ব্রেকটা দিল।

    মডেলিং-এ? কিংশুকের গলায় বিস্ময়।

    হ্যাঁ, প্রথমে একটা গ্যাস ওভেনের কাজ। পরে শাড়ি, হাওয়াই চপ্পল। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দুটোতেই কাজ করতাম এবং টাচউড কাজ দেখেই কাজ আসছিল। কিন্তু মৃদুলদা আনফরচুনেটলি…

    আপনার সঙ্গে শেষ কবে কথা হয়েছিল মৃদুলদার? কিংশুক একটা বিস্ময়ের ঘোর থেকে উঠে এসে বলল।

     

     

    রোজই তো হত।

    যেদিন মৃদুলদা মারা গেল সেদিন হয়েছিল?

    কেন বলুন তো? চোখ ছোট করে জিজ্ঞেস করল তনুশ্রী।

    না, এমনিই। বাই দ্য ওয়ে আপনি এখন কী করছেন? মানে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন কেন? কিংশুক পরিষ্কার জিজ্ঞেস করল।

    তনুশ্রী বোঝাতে শুরু করল ওর কাজ। ও অনেক কষ্ট করে একটা পাবলিক রিলেশনস এজেন্সি খুলেছে। সেই এজেন্সি একদিন বড় হবে, ওর আশা।

    কিংশুক কিচ্ছু বুঝতে পারছিল না। ওদের সামনে চাউমিন গরম থেকে ঠান্ডা হচ্ছিল। কিংশুক শুধু টের পাচ্ছিল মাথার চুল চুড়ো করে বাঁধা, দু’চোখে ঘন কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া একটা মেয়ের ফুঁ দিলেই উথলে ওঠা শরীর, তার উলটোদিকে সদ্য তিরিশ ছাড়ানো পুরুষের শরীরে জাগিয়ে তুলেছে ঈপ্সা, যে-ঈপ্সা যে-কোনও মূল্যে গ্রাস করতে চায় ঈপ্সিতকে। গ্রাস করতে চাইছিল, যতক্ষণ পর্যন্ত না মৃদুলদার প্রসঙ্গ এল। ট্রেনের নীচে নিমেষে বডি হয়ে যাওয়া মৃদুলদাই যেন কিংশুককে মনে পড়িয়ে দিল ও এড়িয়ে না গিয়ে তনুশ্রীর সঙ্গে যার টানে দেখা করতে এসেছে তা কতটা নশ্বর!

     

     

    তনুশ্রী বলছিল ওরা কীভাবে প্রোমোট করে এক-একজন মানুষ কিংবা সংস্থাকে। ধরা যাক, কোনও একজন গায়িকা নিজের গান শোনাতে চাইছেন খ্যাতনামা কোনও সংগীত পরিচালককে। এবার ইন্টারনেটের মাধ্যমে সেই গায়িকার ইমেল এবং তার সঙ্গে তার গানের অ্যাটাচড ফাইল চলে গেল সেই সংগীত পরিচালকের কম্পিউটার ঠিকানায়। কিন্তু এখানে যেহেতু এভাবে এখনও কাজ হয় না, তাই কিংশুকের সাহায্য চাই তনুশ্রীর। ওর এজেন্সি যাদের প্রোমোট করবে, কিংশুক যদি তাদের বিষয়ে মাঝে মধ্যে ওর ট্যাবলয়েডে একটু লেখে তা হলে তনুশ্রীর কাজটা সহজ হয়। এটা যে প্রকারান্তরে একজন সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টা, তনুশ্রীর মাথায় সেটা কোনওভাবে কাজ করছিল না বলেই কিংশুকের মনে হচ্ছিল। ও ভীষণ আগ্রহের সঙ্গে ওকে বোঝাচ্ছিল একটা আর্ট গ্যালারির এগজিবিশন কভার করতে গিয়ে কিংশুক যদি ওর ক্লায়েন্ট কোনও আর্টিস্টকে একটু বেশি কভারেজ দেয়, তা হলে তার ছবি বেশি বিক্রি হওয়ার একটা চান্স থাকবে। আর সেটা বাস্তবায়িত হলে তনুশ্রীর এজেন্সি একটা মোটা কমিশন পাবে, যার একটা ভাগ ও নিশ্চয়ই কিংশুককে দেবে।

    রেস্তরাঁ থেকে বেরোনোর সময় ও তনুশ্রীকে বলল, আমার মনে থাকবে। আমার পক্ষে যখন যেটুকু সম্ভব আমি নিশ্চয়ই করব।

     

     

    তনুশ্রী ওর হাতটা নিজের দুটো হাতের মধ্যে নিয়ে বলল, থ্যাঙ্ক ইউ সো মাচ। নেক্সট ট্রিটটা কিন্তু আমি দেব।

    আমাদের আবার দেখা হচ্ছে তা হলে?

    নিশ্চয়ই। আমরা পরস্পরের বন্ধু হলাম তো নাকি? তনুশ্রী খুব আন্তরিক গলায় বলল। তারপর গলা একটু নামিয়ে বলল, আমাকে একটা ব্যাপারে একটু হেল্‌প করবে তুমি?

    কোনও ভূমিকা ছাড়াই ‘তুমি’ ডাক শুনে একটু চমকে গেল কিংশুক। তাও স্বাভাবিক গলাতেই বলল, বলুন। নিশ্চয়ই চেষ্টা করব।

    তনুশ্রী বলল, আমি না এজেন্সি শুরু করার সময় মৃদুলদার থেকে কুড়ি হাজার টাকা লোন নিয়েছিলাম, মানে মৃদুলা নিজের থেকেই দিয়েছিল।

    তো? কিংশুক ওর দিকে সোজাসুজি তাকাল।

     

     

    না, মানে মৃদুলদা তো আর নেই, এখন আমি যদি কোনওদিন টাকাটা ফেরত দিতে পারি তা হলে কাকে দেব?

    এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন তনুশ্রী? কিংশুকও ‘তুমি’ করে বলল ওকে।

    তুমি যে বললে তুমি মৃদুলদার কত ক্লোজ ছিলে…

    কিংশুক দু’দিকে মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে বলল, উফ মৃদুলদার ব্যাপারে আমি এত কথা কেন যে বলি…

    কী বলছ? তনুশ্রী জিজ্ঞেস করল।

    কিংশুক গলায় একটু মিষ্টতা এনে বলল, শোনো তনুশ্রী, তুমি যদি এই কথাটা আমাকে এটা দেখানোর জন্য বলে থাকো যে তুমি কত সৎ, তা হলে আমি চেষ্টাচরিত্র করে তোমাকে মৃদুলদার এক দিদির ঠিকানা জোগাড় করে দেব। আর যদি সাজেশন চাওয়ার জন্য বলল, তা হলে বলব মৃদুলদা দিয়েছিল, তুমি কাজে লাগিয়েছ। ব্যস। ব্যাপারটা ভুলে যাও।

    তনুশ্রী একটু আহত গলায় বলল, আমি কিছু দেখানোর জন্য বা প্রমাণ করার জন্য বলিনি। আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ মৃদুলদার কাছে। যেখানে প্রত্যেকটা সম্পর্কই হরেদরে একটা ব্যাবসা, সেখানে মৃদুলদা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে মানুষকে ভালবাসতে জানত।

    মৃদুলদা সম্পর্কে আমাকে অত জ্ঞান দিয়ো না তনুশ্রী, ওকে ছোট থেকে চিনি।

    তনুশ্রী হাসল, চিনতেই পারো কিন্তু একটা মেয়ে যেভাবে চেনে, সেভাবে তো চেনো না। মৃদুলদা সেই বিরল প্রজাতির পুরুষ ছিল, অন্ধকারে যাদের চোখ জ্বলে উঠত না।

    কথাটা যেন ধাক্কা মারল কিংশুককে। ও খপ করে দুটো হাত চেপে ধরল তনুশ্রীর, আমাকে কীরকম পুরুষ বলে মনে হয় তনুশ্রী? অন্ধকারে আমার চোখ জ্বলে, না জ্বলে না?

    তনুশ্রী হাতটা ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, আমি জানি না কিংশুক।

    কিংশুক ওর আরও কাছে এগিয়ে এসে বলল, তোমার ডাকে যে দুম করে চলে এলাম, তোমার কথা যে এতক্ষণ ধরে শুনলাম তার একটা কারণ তো তোমার চেহারা, তোমার সেক্স অ্যাপিল।

    তনুশ্রী মাথা নিচু করে বলল, তাতে তো দোষের কিছু নেই।

    আছে তনুশ্রী। মৃদুলদা যদি স্ট্যান্ডার্ড হয়, তা হলে আছে। মুখে বলছি বন্ধুত্ব কিন্তু ভিতর-ভিতর তার মধ্যে অন্য আকর্ষণ কাজ করছে, এটা কি দ্বিচারিতা নয়?

    না। আমি জানি, আমাকে দেখলে লোকের ভাল লাগে। সেই ভাল লাগাটা তো আমারও ভাল লাগে। যদি না লাগত তা হলে তো আমি উলোঝুলো হয়ে থাকতাম। সাজগোজ করতাম না, তনুশ্রী আস্তে-আস্তে বলল।

    কিছু মনে কোরো না, একটা কথা বলছি, তোমরা যারা মডেলিং কিংবা অভিনয় করো, তাদের কাছে তো শরীরটা একটা ক্যাপিটাল।

    যারা খেলাধুলো করে তাদেরও। যারা রাত জেগে পড়াশোনা করে, তাদেরও। যারা তোমার মতো কাগজে লেখে, তাদেরও। শরীর শুধু ক্যাপিটাল নয়, আইডেন্টিটি কার্ড। হাজার ভালবাসলেও মৃদুলদাকে আমরা আর দেখতে পাব?

    পাব না ঠিকই। কিন্তু মৃদুলদার স্মৃতি আমার শারীরিক অস্তিত্বকে সংকটে ফেলে, আমার নার্ভগুলো দপদপ করে, আমি ঘুমোতে পারি না রাতে।

    তুমি যোগাসন করো কিংশুক। আমারও তো কত প্রবলেম! কিন্তু আমি জানি রাতে আমাকে সাত ঘণ্টা ঘুমোতে হবেই, তনুশ্রী সিরিয়াস গলায় বলল।

    কিংশুক হো-হো করে হেসে ফেলল যোগাসনের কথা শুনে। ওর ভিতরে একটা রিলিফ কাজ করতে শুরু করল। সেই ছোট্ট খাঁচা, যেখানে শরীর আর মন দু’জনেই এ ওর পিছনে শুধু দৌড়োয়, খুলে গেল দুম করে। সেই খুলে যাওয়ার ধাক্কায়ই হয়তো হঠাৎ বাজ পড়ল কাছে-দূরে। বৃষ্টি শুরু হল হুড়মুড়িয়ে। ছাতাবিহীন কিংশুক আর তনুশ্রী ছুটে গিয়ে একটা গাড়ি-বারান্দায় আশ্রয় নিল। মুহুর্মুহু বাজ পড়ছিল। তনুশ্রী আরও একটু সরে এসে কিংশুকের কাঁধে মাথা রাখল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    Next Article হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো – বিশ্বজিত সাহা

    Related Articles

    বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    মন্ত্র – বিনায়ক বন্দ্যোপাধ্যায়

    November 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }