Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভ্রমণ সমগ্র ২ – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প110 Mins Read0
    ⤶ ⤷

    দ্বীপায়নিকা

    অনন্ত সময়ে থিরথিরিয়ে কাঁপছে বড়তালাওয়ের অথৈজলে। উড়ে যাচ্ছে স্মৃতির মতো নাম ভুলে যাওয়া পাখির ঝাঁক—কানে আসছে তাদের কাকলি। নীল পাহাড়ের ঢেউ আবছা হতে হতে আস্তে মিলিয়ে যাচ্ছে ফিরোজা আকাশে, কত সহজেই এসব ঘটে যাচ্ছে।

    স্বচ্ছ সবুজেনীল জলের তলায় ফুলন্ত জলজ উদ্ভিদের উজ্জ্বল বেগুনিলাল আভা, স্রোতে দুলছে, রং বদলাচ্ছে। বাবার টেবিলের সেই আশ্চর্য কাচের পেপারওয়েটের মতো। কেমন করে ঢুকলো ঐসব রঙিন ফুলগুলো অমন কঠিন কাচের গোলকটার মধ্যে? কে ঢোকাল? ঠিক যেন ম্যাজিক।

    ছোট্ট ছোট্ট সবুজ ঢেউয়ের মাথায় ছোট্ট ছোট্ট বেলফুলের মালা। ডুবছে ভাসছে মিলিয়ে যাচ্ছে ফুটে উঠছে ফেনার ফুল। যেন হাঁসের সারি। আমার এই টিলার ওপরের একফালি বারান্দাটাও ম্যাজিক জানে। মন ভাল করার ম্যাজিক।

    দুটো ক্ষুদে ক্ষুদে কালো পাখি, ভ্রমরের চেয়ে একটুখানি বড় মাপের হবে, দাম্পত্যকলহ করতে করতে আপনমনে উড়ে গেল আমার নাকের ডগায় প্রায় ডানার ঝাপ্টা মেরে—চকে সরে এসে ওপরদিকে নজর পড়ল, চক্রাকারে পাক দিচ্ছে চিলটা, ঠিক ওদের মাথার ওপরে। চকচকে রূপোর থালায়।

    বিদেশে এসে অসুস্থ হয়ে পড়েছি—তাই সময় মিলেছে, বারান্দায় একা। উঁচু টিলার ওপরে—আমার এই বারান্দাটাই যেন একটা দ্বীপ। অনেক অনেক নিচে যতদূর দৃষ্টি যায় সর্বস্ব ঝেঁপে আছে পরম রূপসী বড়তালাও। তীরে বাঁধা ছোট্ট ছোট্ট জেলে নৌকোগুলো যেন হেলেদুলে বলছে, “একা কেন? এই তো আমরাও রয়েছি।” মস্ত মস্ত মাছ ধরার জাল পাতা রয়েছে, আশ্চর্য সব জ্যামিতিক নকশায় গড়া বাস্তব ছবির আবহাওয়া তৈরি করেছে তারা জলে, মাটিতে, আকাশে বিস্তীর্ণ জাল জড়িয়ে। জড়িয়ে যায় দৃষ্টিতেও।

    জলের ধারটি ঘেঁষে একটি ফিতের মতো রাস্তা— যতদূর চোখ যায়। আরও একটা ফিতে-রাস্তা কোণাকুণি উঠেছে পূব থেকে পশ্চিমে-লালমাটির পাহাড় পেরিয়ে যাচ্ছে সে। পূর্বদিগন্ত থেকে একটা গাড়ির উদয় হল, পশ্চিম দিগন্তে মিলিয়ে যাওয়া পর্যন্ত আগাগোড়া আমিও তার সঙ্গে সঙ্গে ছুটলুম। সে জানতেও পারল না।

    ডানদিকে একটা কালো পাথরের চাঙড়ের গায়ে আগুন ধরিয়েছে একটা পলাশ গাছ। জলের ধারে মানুষের সংসার। ছোট ছোট কুঁড়েঘর। ছোট ছোট স্বপ্নসাধ। একটি শিশু একা একা খেলছে তার পিছু পিছু ঘুরছে এক কুকুর। একটা সাইকেল গেল, তিনজন সওয়ারী—তাদের একজনের হাতে একটা মস্ত হাঁড়ি। মানুষবসতি পেরিয়ে চলে গেল সাইকেল। মাথায় বড় বড় ঝুড়ি, কখনও কাঠের বোঝা, কখনও দু’টো তিনটে কলসী নিয়ে দ্রুত হাঁটছে রংচঙে ঘাঘরা পরা মেয়েরা। এতদূর থেকেও সে পদক্ষেপের ছন্দ মন হরণ করে। পুরুষমানুষের চিহ্ন নেই। কোথায় তারা? বোধহয় বেরিয়ে পড়েছে নৌকো নিয়ে। গাঁ-টা তো জেলেদের। তালাওয়ের বুক জুড়ে এদিক ওদিক বুক ফুলিয়ে ভেসে বেড়াচ্ছে অজস্র সাদা ত্রিকোণ।

    ‘দেশে’ একবার বুদ্ধদেব বসু একটি কবিতায় অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে বাতাসে ফুলে ওঠা পালের উপমা ব্যবহার করে খুব নিন্দিত হয়েছিলেন। আমি তখন বেশ ছোট। আমারও লজ্জা করেছিল। উপমাটা হয়তো শালীনতার সীমা অতিক্রান্ত—এমন মনে হয়েছিল। তারপর কি আশ্চয, এখন কোনও গর্বিতা অন্তঃসত্ত্বা জননীকে দেখলে সেই পালতোলা নৌকোর উপমাটা মনে পড়ে। আজ বুঝতে পারি, শিল্পী সার্থক হয়েছিলেন তাঁর উপমা চয়নে। এক অহংকারী সৌন্দর্য আছে দুটিতেই।

    এই বারান্দা আমাদের একটা ছোট্ট দ্বীপ উপহার দিয়েছে। সেই দ্বীপে বসতি নেই, বড় বড় গাছপালাও নেই, সেই দ্বীপে কোনও নৌকো যায় না; সে সারাদিন একলাটি শুয়ে থাকে চোখ বুজে, আমার মতোই। যেন ভোরে উঠে রোজ বড়তালাও এই ছোট্ট সবুজ মখমলের আসনটা যত্ন করে পেতে দেয়, সূয্যিঠাকুর বসবেন বলে। আবার ঠিক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয়। অন্ধকার জলে রোজ ডুবে যায় আমার দ্বীপ, ভোরের আলোর সঙ্গে আবার ভেসে ওঠে। বড়তালাও তার কালো আঁচলের তলায় সম্পূর্ণ ঢেকে নেয় আমার খুদে দ্বীপকে, রাত বাড়লেই। ঐ দ্বীপে একটিও বাতি নেই। জলের কত ব্যস্ততা-সারাদিনই জলে কত কিছুই ঘটে যাচ্ছে—কত রং বদল হচ্ছে—দ্বীপটার কিন্তু কোনও খেয়াল নেই। সে কেবল মাঝে মাঝে হঠাৎ রোদে ঝলসায়, আবার মাঝে মাঝে মেঘে ঝামরে মিইয়ে পড়ে; এটুকুই। ঠিক পাখিদের মতো ভোর হলেই হাজির আর সন্ধ্যা হলেই উধাও। কিন্তু একদিন চাঁদনি রাত্রে ঠিক ও ধরা পড়ে যাবে। চাঁদের সঙ্গে ওর গোপন দোস্তি আছে নিশ্চয়—চুপি চুপি ভেসে উঠবেই—কিন্তু এটা যে কৃষ্ণপক্ষ। এটা ওর অভিসারের সময় নয়।

    সুন্দরবনে কিছু দ্বীপ আছে, যারা জোয়ারে ডুবে যায় আর ভাঁটার সময়ে জেগে ওঠে। পাইনগাছের ডালে জ্যান্ত গুলি শামুক ঝুলতে দেখে অবাক পিকো টুম্পা বলেছিল, “মা, ওরাও কি কাঠবেড়ালির মতন গাছে চড়তে জানে?” শুনে আমাদের নৌকোর মাঝি, নরেনবাবু ওদের বুঝিয়েছিলেন—জোয়ারের সময়ে জল উঠলে ওরা গাছের ডালে আটকে যায়। ভাঁটার সময় জল নেমে গেলে আর কী করবে বেচারীরা, তাই ঝুলে থাকে। মানুষের জীবনেও এমনি দুর্ঘটনা অনেক সময়েই ঘটে যায়—ভরাজোয়ারের ধাক্কায় ভুল ঠাইতে এসে পড়ে ভুল প্ৰাণী চিরবন্দি হয়ে পড়ে।

    দ্বীপের প্রতি টান আমার চিরকালের। ছোটবেলায় যখন ঢাকুরিয়া লেকে সাঁতার শিখি তখন ধ্যানজ্ঞান ছিল কবে ওই গাছপালাভর্তি রহস্যময়ী দ্বীপটাতে সাঁতরে গিয়ে উঠব। কিন্তু দ্বীপের চেয়ে আরও অনেক দূর পর্যন্ত সাঁতার দিতে শিখে গেলুম, অথচ দ্বীপে আর ওঠা হল না। নলিনদা বারণ করে দিলেন —”খবদ্দার, দ্বীপের ধারেকাছে যাবি না, ওইখানে জলে ভীষণ বেশি ঝাঁজি, পায়ে এমনই জড়িয়ে ধরবে, সব্বোনাশ হবে—আর অমন সুন্দর দ্বীপটাতে কেউই যায় না কেন বল্ দিকি? ওতে যে জাতসাপের বাসা ভর্তি।”—সত্যিমিথ্যে জানা হয়নি। দ্বীপটা অচেনাই রয়ে গেছে। আজও। আমার সবচেয়ে কাছের সবচেয়ে বেশি দেখা সম্পূর্ণ অচেনা দ্বীপ।

    ব্রহ্মপুত্র পার হতে গিয়ে অনেক দ্বীপ দেখেছি সে-নদীর বুকে। একটি দ্বীপের পাশ দিয়ে নৌকো যাবার সময়ে, একটা গাছ হঠাৎ একগুচ্ছ ফুল ঝরিয়ে দিয়েছিল নদীর জলে—আর কী দ্রুতই তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল ব্রহ্মপুত্রের অধৈর্য স্রোত আমার দৃষ্টির আড়ালে। অতি দূর সমুদ্রের দিকে। সেই দ্বীপটিকে মনে আছে—যেন অতিকায় বৃদ্ধ অরণ্যের একচিলতে ধরা আছে তার ছোট্ট আয়তনে। এ গ্রহ থেকে হারিয়ে যেতে বসা রেনফরেস্টের সঘনগহন একটি বিন্দু। বড় বড় বৃক্ষলতায় ভরা। তার জঙ্গলে জনবসতি ছিল বলে মনে হয়নি। ঘরদোর দেখিনি। কেবল একটা ভাঙাচোরা নৌকো স্রোতে আছড়াচ্ছিল একটা পাথরের গায়ে। কে এসেছিল ওই নৌকোটা নিয়ে ঐ দ্বীপে? আর ফিরে যায়নি!

    রাইন নদীর বুকেও আছে অজস্র দ্বীপ, আর সেই সব দ্বীপে অগুনতি মধ্যযুগীয় কেল্লা। ঠিক ইংরেজি রূপকথার বইতে দেখা ছবির মতোই প্রাসাদ দুর্গ। একটা নৌকো করে যদি রাইন নদীর স্রোত ধরে ভেসে যাওয়া যায়—পথে দ্বীপের পরে দ্বীপে দেখা যাবে অবিকল স্বপ্নপুরীর মতো সব ধূসর দুর্গের চূড়ো। মনে হবে, ভেতরে নিশ্চয়ই ঘুমিয়ে আছে স্বর্ণকেশী বন্দিনী রাজকন্যে। সেই রাইন নদীর দ্বীপগুলোকে যখন আজ মনে পড়ে—মনে হয় ওইখানে ঘুমিয়ে রয়েছে আমারও বাইশ বছর বয়েসটা।

    দ্বীপের সঙ্গে আমার হৃদয়ের যোগ ঠিক জলের মতন। ঘিরে ঘিরে। ছুঁয়ে ছুঁয়ে। ছলাৎ ছলাৎ।

    মডেলটাউনের বাড়ির সামনেও একটা দ্বীপ ছিল। একটা শান্তশিষ্ট দীঘির মাঝখানে একটা শান্তশিষ্ট দ্বীপ। সেই দীঘিতে কোনও নৌকো ভাসত না, কেউ মাছ ধরতো না, কোনও শিকারীর বন্দুকের আওয়াজ উঠত না। সেই দ্বীপেও ছিল না জনবসতি। কখনও সাঁতার কেটে বেড়াতে যেতে দেখিনি কাউকে ঐ দ্বীপে।

    সারাদিন সূর্যই একা একা খুনসুটি করতেন ঐ দীঘিটার সঙ্গে। আর কত রঙেরই যে শাড়ি বদল করতো ঐ দীঘি সারাদিন ধরে। বুকুমা বলেছিল, “আমি তো সারাজীবন এখানে বসে থাকতে পারি তোর বারান্দায়—আর ঐ দীঘির সঙ্গে আকাশের আলোর খেলা দেখতে পারি।”—সেই দ্বীপটা ছিল এক হাজার পাখির সম্পত্তি। ভোর হলে ঝড়ের মতো ডানার শব্দ তুলে তারা উড়ে বেরিয়ে যেত কাজকর্মের চেষ্টায়, আবার আকাশে গেরুয়া ছোপ ধরলেই হু-হু শব্দে আপিসফেরতা বাবুরা ফিরে আসতেন সেই দ্বীপের বাসায়। ঐ পাখিদের দ্বীপ দেখিয়ে দেখিয়ে গপ্পো বানিয়ে বানিয়ে ভাত খাওয়াতুম পিকোলোকে। সামনে একটা দ্বীপ থাকলে, গল্প যেন আপনাআপনি গড়ে ওঠে।

    গ্লোরিয়া আর আমি, একজন ভারতবর্ষের কালো মেয়ে, আর একজন যুক্তরাষ্ট্রের কালো মেয়ে—দুজনেই স্বপ্ন দেখতুম, যদি একটা দ্বীপ কেনা যেত? গ্লোরিয়ার জীবনে স্বপ্নের শিকে ছিঁড়ল; “উইমেন অফ ব্রুস্টার প্লেস” পুরস্কার পেল। গ্লোরিয়ার প্রথম উপন্যাস থেকেই তার দ্বীপের মধ্যে বাড়ি উঠে এল। দ্বীপ কেনা না হোক, ছোট্ট একটা দ্বীপে একশ বছরের পুরনো একটা সাদা কাঠের বাড়ি, আর অনেকখানি জমি, আর নিজস্ব একটুকরো সমুদ্রসৈকত কিনে ফেলল গ্লোরিয়া। আর আমাকেও, যতদিন খুশি, সেখানে থাকার অনুমতি দিয়েছিল সে। এরকমভাবে স্বপ্ন সত্যি হতে আমি বেশি দেখিনি। জর্জিয়ার কাছে সাউথ ক্যারোলিনার উপকূলে এই দ্বীপপুঞ্জে শুধু ক্রীতদাসদের বসবাস ছিল। গ্লোরিয়ার বাড়ির উঠোনভর্তি বড় বড় বৃদ্ধ ওক গাছ, জটাজুট দাড়ির মতো তার ডালপালা থেকে মাটি পর্যন্ত লুটোচ্ছে হাল্কা সবুজরঙের “স্প্যানিশ মস্”—যেন শতসহস্র বিনুনী। অযত্নের গাছে, আগাছায়, লতায়, কাঁটায়, ফুলে, ফলে জংলা হয়ে ওঠা জমিটা ঢালু হয়ে নেমে গেছে সোনালি বালিতে। পামগাছ, পান্থপাদপ, যুঁইফুল, ফণিমনসা, আঙুরলতা, কলাগাছের ঝোপ, আবার স্ট্রবেরিও। একফালি সোনালি সৈকত পার হয়ে জলের মধ্যে শরবন। যদুবংশের কথা মনে পড়িয়ে দেয়। আর বালিভর্তি কত যে জীবজন্তু—কাঁকড়ার ঝাঁক দৌড়ে বেড়াচ্ছে, আর গুটিগুটি চলেছে গুগলিশামুক, ঝিনুক, শঙ্খেরা। সবাই জলজ্যান্ত। নড়েচড়ে বেড়াচ্ছে। পাখিরাও শিকার করছে। শরবনের ওপারে পরিচ্ছন্ন নীলজল। চিংড়ি ধরার জাহাজ ভেসে যাচ্ছে দুপাশে পাখনা ছড়িয়ে। এ সমুদ্রে তেমন ঢেউ নেই, গর্জন করে না, গুঞ্জন করে দিনরাত। নোনাবাতাস গুনগুন করছে, আলোর রং হলুদ। এই দ্বীপের আলোর রং অন্য? গ্লোরিয়াও বলল, এটা ঠিক কথাই। সত্যিই রোদের রং এখানে অন্য। কোথাওকার মতো নয়। চারিদিকে লেগুন আর ব্যাকওয়াটার্স, আমাদের কেরালার মতন অনেকটা, মানুষ ডিঙি বেয়ে বেড়ায়। সমুদ্রের রংটাও এখানে বড় আশ্চর্য—অনেকটা সেই মেক্সিকোতে দেখা কানকুনের সমুদ্রের মতো স্বচ্ছনীল। এর একটা নাম আছে, জলরং। স্বপ্ননীল, শ্যাম্‌লা, শান্তিভরা বিস্তার। মানুষ অল্প, আর পরিচ্ছন্ন ঝকঝকে বালি ছড়ানো ব্যক্তিগত সৈকত প্রচুর এই দ্বীপে। হোটেল নেই, ট্যুরিস্টের বন্দোবস্ত নেই বলেই রক্ষে। পাশেই আছে অন্য একটা দ্বীপ। সেটি শুধু ট্যুরিস্টদের জন্যই নির্দিষ্ট। তার চরিত্র আলাদা। এ গেঁয়ো গিন্নি। সে শহুরে বাঈজী।

    তবে হ্যাঁ, একটি গর্জন এখানে অতি প্রবল। এখানকার ‘ঝিল্লির রব” অদ্বিতীয়—দিনের বেলার সমস্ত শব্দকে ছাপিয়ে ওঠে। রাত্রের কথা তো বাদই দিচ্ছি। এদের যদি কলকাতায় নিয়ে গিয়ে মিছিলে স্লোগান দিতে শেখান যেত, অনেক মানুষের শ্রম-লাঘব হত।

    গ্লোরিয়ার দ্বীপের বাসাতে সাতটা দিন যেন ঠিক একগুচ্ছ দিবাস্বপ্নের মতো কেটে গেল। কখনও বালির ওপর, কখনও দোলনায়, কখনও গাড়িতে ঘুরছি, কখনও উপুড় হয়ে লিখছি। দুজনে দুটো ঘরের মেঝেয় মৌরসীপাট্টা গেড়েছি। কাকপক্ষী ছাড়া প্রাণী বলতে আছে গাছে গাছে প্রচুর কাঠবেড়ালী, মাঠে ছুঁচো। একটা বনবেড়ালও দেখেছি একদিন গাছে। বাঘের মতন দেখতে কিন্তু বেজায় ভীতু। আমাদের দেখেই পড়িমরি ছুটে পালাল। কী সুন্দর ছন্দ তার।

    কিন্তু সে যাই হোক—দিনদুপুরবেলাতে এমনধারা ঝিঁঝির গর্জন শুনতে কাঠের মেঝেয় চাদর পেতে ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতা নর্থ আমেরিকা কেন, ভারতবর্ষের কোনও গ্রামেও কদাচ আমার হয়নি। এই দ্বীপের ভাষাও ইংরিজি নয়, গুলা। গুলার শব্দসম্ভার মূলত ইংরিজি, কিন্তু ব্যাকরণের গড়নটা ইংরিজি নয়। পূর্ব আফ্রিকার কোনও এক উপজাতীয় কথ্যভাষায় ব্যাকরণের খাপে খাপে বসানো হয়েছে ইংরিজি শব্দ। উচ্চারণও আলাদা। দ্রুত বললে বোঝা যায় না, ধীরে বললে কিন্তু শুনতে খুব মিঠে। আমেরিকাতে প্রথম ক্রীতদাসপ্রথা থেকে মুক্ত হয়েছিল এই দ্বীপের কালো মানুষরাই। এখানে জমিজমা, ক্ষেতখামার, বাড়িঘর, গির্জে, ইসকুল, সবকিছুর মালিকানা কালো মানুষের। অথচ এককালে প্রচুর নীলকুঠি ছিল এখানে। ছিল তুলোর চাষ, ধানচাষ, তামাকের ব্যবসা। জাহাজভর্তি ক্রীতদাস আসত আফ্রিকা থেকে। ৯ কিলোমিটার লম্বা আর আড়াই কিলোমিটার চওড়া এই দ্বীপটা যে কী সুন্দর! সাতটা দিন গ্লোরিয়ার কাছে ঠিক যেন মনে মনে, যেন কল্পনায় কেটে গিয়েছিল। দ্বীপের মধ্যে বাসা ঠিক যেমনটি হওয়া উচিত। টিভি ছিল না, রেডিও ছিল না, খাটপালংক চেয়ার টেবিল কিছুই ছিল না আমাদের। শুধু দালানের মেঝের ওপরে একটা লাল টেলিফোন রাখা ছিল। আর সেখানে ও আমার ফোন এসেছিল। কলকাতা থেকে, কটক থেকে, লন্ডন থেকে।

    দ্বীপ? এখন কোন্ দ্বীপে দ্বীপান্তরী হবে মানুষ? দ্বীপ মানে আর বিচ্ছিন্নতা নয়। স্যাটেলাইট দিয়ে ঠিক ছুঁয়ে দেওয়া যাবে তোমাকে, যেখানেই তুমি যাও না কেন। “দ্বীপ” মানে একদিন ছিল বুঝি আলাদা পৃথিবী। যেখানে আলাদা এক টুকরো আকাশে, একটা অন্য সূর্য ওঠে। “দ্বীপান্তরে” পাঠানোর মানে ছিল যেন মানুষকে পৃথিবী থেকেই তাড়িয়ে দেওয়া। এখন পৃথিবীই মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মানুষ, তুই পালাবি কুথা?

    এখন উপায় শুধু নিজেকেই যদি একটা দ্বীপ করে নেওয়া যায়। জীবনের তরঙ্গ এসে আছড়ে পড়বে তোমার চারিধারে, সর্বাঙ্গে লাগবে ব্যস্ত বাস্তবতার ছোঁওয়া, অথচ তুমি অস্পৃষ্ট থাকবে নিজের মধ্যে নিজে, জনবসতিহীন সেই চিরকালের রেনফরেস্টের একচিলতে দ্বীপ হয়ে, অক্ষয় অরণ্য হয়ে, ঘাসেপাতায় বৃক্ষলতায় ফুলে ফলে ছায়াতে রোদ্দুরে। মাটির সঙ্গে যোগ থাকবে মূলের অদৃশ্য অন্তরীণ গভীরতায়। অনন্তের মধ্যে ভাসমান একবিন্দু শান্ত, সসীম সময়। চারিদিকে ছলাৎছল স্থলহীন তারল্যের স্রোত। তারই মাঝখানে শক্ত হয়ে সবুজ হয়ে স্থির থাকা।

    ⤶ ⤷
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যালবাট্রস – নবনীতা দেবসেন
    Next Article উত্তমাশা অন্তরীপ এবং – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }