Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প91 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. ষষ্ঠ অধিবেশন

    ষষ্ঠ অধিবেশন

    নিপ ইন দি বাড। হ্যাঁ ভ্রূণেই হত্যা। বিবাহই হল মনুষ্য জাতির নাইনটি পার্সেন্ট ক্লেশের কারণ। ওই হোমিওপ্যাথি দিয়ে কি হবে না, মশাই। একবার জোড় লেগে গেলে সারাটা জীবন ত্রিভঙ্গ -মুরারী হয়ে বয়ে বেড়াতে হবে। বদহজমের দাওয়াই আছে, বদ-বিবাহের কোনও দাওয়াই নেই। বিয়ের আগে পাত্রীপক্ষের চালচলনই আলাদা। মেয়ের আমার তুলনা হয় না মশাই; রূপে তো আর মানুষের হাত নেই কিন্তু গুণ! একেবারে ট্রেইনড জিনিস। যেমন চলন, তেমনি বলন, একেবারে ডোম্যাসটিকেটেড টাইগ্রেস। লেজ ধরে হিড়হিড় করে টানাটানি করলেও ফিকফিক করে হেসে যাবে। একবার যাচাই করে দেখুন। পতিপ্রাণা, সংসারসেবিকা, মৃদুভাষী, কর্মনিপুণা, স্বল্পভোজী, সমুদ্রের মতো হৃদয়, ফোয়ারার মতো দয়ালু, আকাশের মতো উদার। ঠিক যেমনটি আপনি চান তেমনটি।

    ও-মশাই! যেই না বিয়ে শেষ হল, ফুলশয্যার খাট থেকে সংসারের চাতালে নেমে এল আর-এক মূর্তি। দুর্গ দখল। আঁচলে বাধা স্বামী, হামভি মেলেটারি তেমভি মেলেটারি। শানবাঁধানো গলা। নাচের পুতুলের মতো হাত-পা নাড়া। তেরছা চাউনি। দুমদুম চলন। নাও শালা এখন ম্যাও সামলাও।

    শালা বলছেন কেন?

    ও কিছু না, রামকৃষ্ণ বলতেন।

    তিনি তো অনেক কিছুই বলতেন। সব ছেড়ে তাঁর শালাটাকেই ধরলেন?

    আজ্ঞে হ্যাঁ। বোনটিকে তো সারা জীবনেও ম্যানেজ করতে পারলুম না, শ্যালককে ধরেই টানাটানি করি। লাস্ট টোয়েন্টি ইয়ার্স ব্যাঙ্কশালে প্র্যাকটিশ করছি। লাস্ট ফাঁইভ ইয়ার্সে ফাঁইভ হান্ড্রেড ডিভোর্স কেস ট্যাকল করেছি। ফেড-আপ। আমার কুকুর হতে ইচ্ছে করছে! আমায় দে মা কুত্তা করে, আমার কাজ নেই আর মনুষ্য জীবনে।

    আপনার মতে এই ঝামেলা থেকে মুক্তির কী উপায়?

    উপায় একটাই। খাও-দাও আর বগল বাজাও। আপনি আর কপনি। খাল কেটে কুমির ঢুকিও না।

    মেয়েরা মেয়েদের জগতে থাক, ছেলেরা ছেলেদের জগতে। ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, দি টোয়েন শ্যাল নেভার মিট।

    বাঃ-বাঃ। তাহলে সৃষ্টি কি করে রক্ষা হবে? ভগবানের কিংডাম ধরে টানাটানি।

    আর্টিফিসিয়ালি হবে। ভেটরিনারি ডাক্তার ডাকা হবে। নো বিবাহ। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। ওসব চলবে না। মনুষ্যক্লেশ যদি নিবারণ করতে চান ফটাফট বিয়ে বন্ধ করুন। পেট যদি ভালো রাখতে চান তেলেভাজা খাবেন না। স্বাস্থ্য যদি ভালো রাখতে চান যোগব্যায়াম। মন যদি ভালো রাখতে চান উচ্চ চিন্তা। চোখ যদি ভালো রাখতে চান সবুজ। সুখী যদি হতে চান ব্যাচেলার।

    বুড়ো বয়সে কে দেখবে?

    ও। আপনাদের ধারণা বউ দেখবে। মুখের স্বর্গে বাস করছেন। আগেও দেখেনি এখনও দেখবে না। শঙ্করাচার্য কি লিখেছিলেনকা তব কান্তা কস্তে পুত্র। সেই গানটা আর তেমন কানে আসে না, আগে শোনা যেত, বোম্বে আউট করে দিয়েছে, সেই প্রেয়সী দেবে-এ এ ছড়া অমঙ্গল হবে বলে। দেখেননি স্বামী পটল তুললে মেয়েদের গতর বাড়ে।

    ই হি হি। অশ্লীল শব্দ। গতর অত্যন্ত গ্রাইম্য ভাষা গ্রামারে নাই।

    কোন পণ্ডিতে কইসে? সংস্কৃত গাত্র শব্দ হইতে গতর আসিয়াছে।

    আপনারা বড় ঝগড়া করেন।

    আজ্ঞে জীবধর্ম। পাশাপাশি থাকলেই লাঠালাঠি বেঁধে যাবে। দুজন ইংরেজ ক্লাব করে, দুজন স্কচ ব্যাঙ্ক করে, দুজন বাঙালি ঝগড়া করে, দল করে। একেই বলে বাঙালিদের প্রপার্টি। স্বভাব না যায় মলে।

    আপনি সিনিক।

    তবে শুনুন। দু-বউয়ের টেপ করা কনভারসেশান। আমার এক ক্লায়েন্ট তার বসার ঘরে টেপের ফাঁদ পেতে তার স্ত্রীর কথা ধরেছেন এবং প্রমাণ হিসাবে কোর্টে পেশ করার তালে আছেন।  ভদ্রলোকের স্ত্রীর নাম রমা। রমার বাড়িতে এসেছেন বান্ধবী শ্যামা। এইবার শুনুন।

    রমা : বল তোর খবর কি! হঠাৎ এত মুটোতে শুরু করলি কেন? বিয়ের আগে তো শেপ ছিল। দিন-দিন যেন ঢাকের মতো হয়ে যাচ্ছিস।

    শ্যামা : ধ্যাস, জীবনে অরুচি ধরে গেল শালা।

    রমা : কেন মিঞা, প্রেম করে বিয়ে করলে, ঢাক ঢোল পেটালে, এখন নিজেই ঢোল মেরে গেলে?

    শ্যামা : ঠিক হল না। যা ভেবেছিলুম তা পেলুম না। লোকটা বেয়াড়া।

    রমা : আগে বুঝিসনি?

    শ্যামা : ধ্যার, ফলস পার্সোনালিটি। তখন শ্যামা-শ্যামা করত। ফুল, বেলপাতা, চিনেবাদাম, পার্ক, গঙ্গার ধার, সিনেমা, সব ফলস। ভেবেছিলুম শ্যামা, শ্যামা মা হয়ে বুকে উঠে নাচব, ওরে বাপস, এখন আমাকেই বগলদাবা করে রেখেছে। তাঁ ফোঁ করার উপায় নেই। কি মেজাজ। ভয়ে মরি, যদি ঝেড়েফেড়ে দেয়। বলে প্রেম ইজ প্রেম, সংসার ইজ সংসার, দুটোকে মিকসআপ করে ফেলো না।

    রমা : ভেরি স্যাড। আবার একবার লড়ে যাবি তারও উপায় নেই। চেহারাটা একেবারে বেঢপ করে ফেলেছিস।

    শ্যামা : শাড়িটা নতুন কিনলি?

    রমা : হ্যাঁ।

    শ্যামা : রোজ একটা করে কিনিস?

    রমা : রোজ না হলেও সাতদিনে একটা দুটো হয়ে যায়।

    শ্যামা : এত টাকা পাস কোথা?

    রমা : ক্লিন ঝাড়ফুঁক।

    শ্যামা : সেটা আবার কি?

    রমা : গরু দেখেছিস। সেরেফ দুয়ে যাও।

    শ্যামা : তোর গরুর এত দুধ?

    রমা : ফুকো দিয়ে বের করি। কায়দা জানতে হয়, ম্যান। বগল দাবা করার টেকনিক আছে। ম্যারেজ ইজ এ কনট্রাকট। মধ্যযুগে ইংল্যান্ডে কি ছিল জানিস? ছেলেকে মেয়ের বাপের কাছে কথা দিতে হতো, আমি আপনার মেয়েকে রোজ হ্যাম, পর্ক, এগ, বাটার, পরিজ খাওয়াব, বছরে এক ডজন গাউন দেব প্লাস বাহাত্তর পাউন্ড মধু খাওয়াব। নো মামার বাড়ি। চুক্তি করে বউ।

    শ্যামা : বের না করলে জোর করে বের করাবি?

    রমা : টেকনিক আছে ভাই, টেকনলজির যুগ।

    শ্যামা : (দীর্ঘ নিশ্বাসের শব্দ) আমার ভাই, একেবারেই অর্থনৈতিক স্বাধীনতা নেই। স্লেভ হয়ে পড়ে আছি।

    রমা : আমার ফুল ফ্রিডাম প্লাস ম্যানিপুলেশন।

    শ্যামা : কীরকম?

    রমা : প্রথমে প্রেম দিয়ে মাথাটা চিবিয়ে সব সিক্রেট জেনে নিয়েছি। তোর বর মাসে কত রোজগার করে জানিস?

    শ্যামা : না রে।

    রমা : অনেক মেয়েই জানে না। ওইটাই হল হাজব্যান্ডদের ট্যাকটিকশ। রোজগারটা চেপে রাখবে, বউরা যেন গাঁটকাটা। আমি সেই সিক্রেটটাই আউট করে নিয়েছি। তাহলে প্রথমে গুপ্ত তথ্য আবিষ্কার পরে গামছা নিংড়োনো। ছাড়ো মাল। আঁমাঁর এঁখন পঁকেঁট খাঁলি, কাঁদুনি গাইবার পথ বন্ধ। পয়সা না ছাড়লে সংসার হয় না চাঁদু। বউ বশে থাকে না। ফিনকি হাসি, দুলকি চলন, ঝুমকি মিলন, সব পয়সার খেল। তুমি আমার স্ত্রী গো, শুকনো কথায় চিড়ে ভেজে না মানিক। চরকায় তেল দিতে হয়।

    শ্যামা : তুই তো সাংঘাতিক কথা বলছিস রে। সংসার তো রসাতলে যাবে।

    রমা : এ সব হল ইমপোরটেড কথা। বিদেশী বুলবুল। তুমি বব চুল চাইবে, ঠোঁটে লিপস্টিক চাইবে, কামানো ভুরু চাইবে, ম্যাঙ্গিকাট ব্লাউজ চাইবে, আর মেজাজটি চাইবে সতী বেহুলার স্বামী অন্তপ্রাণ, তা কি করে হয়, গুরু? আমি ভালোবাসতেও পারি, নাও পারি, আমি সংসার ভাঙতেও পারি, গড়তেও পারি, আমি মা হতেও পারি, ডাইনিও হতে পারি, আমার খুশি। শেকসপিয়র পড়িসনি, ইউ দাউ ম্যারি, ম্যারি এ ফুল। আমি ভাই এক ফুলকে বিয়ে করে বেশ সুখেই আছি।

    শ্যামা : আমার যদি সামান্য অর্থনৈতিক স্বাধীনতাও থাকত! স্বামীর হাততোলা হয়ে দিন কাটাচ্ছি রে, রমা!

    রমা : মাঝেমধ্যে পকেট মার না।

    শ্যামা : ধরে ফেলে মাইরি।

    রমা : ধরে ফেলে মাইরি। কিছুই শিখলি না বিয়ে করে বসলি। আমার কত রকমের সোর্স অফ ইনকাম। বাজারে মারি, রেশনে মারি, মুদিখানায় মারি, স্টেশনারিতে মারি।

    শ্যামা : কীভাবে? তুই নিজে বাজার করিস?

    রমা : নিজে কেন করব? চুক্তি, এগ্রিমেন্ট, আরেঞ্জমেন্ট। মুদিকে, স্টেশনারকে বলে রেখেছি ডবল বিল করবে। বোকা লোকটা মুখ বুজে মাসের প্রথমে পেমেন্ট করে আসে, আমি পরে গিয়ে আমার হাফ পাওনা বুঝে নিয়ে আসি। হেহে বাবা টেকনিক। বিশ্বাসের জমির ওপর দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা। ট্রেচারি দাই নেম ইজ উওম্যান।

    কাট। এরপর আর টেপে কিছু নেই। দুই সখীর নিভৃত আলাপন। বন্ধুগণ, এর পরও কি আপনারা চাইবেন জীবনে কোনও আধুনিকা আসুক বধূরূপে? ও নো, নেভার। মেরি ওয়াইভস অফ উইন্ডসর পড়েছেন? স্যার জন ফলসটাফকে ফোর্ড বলছেন : আমার প্রেমের সৌধ আমি কোথায় খাড়া করেছি।

    Like a fair house built upon
    another mans ground
    So that I have lost my edifice by
    mistaking the place
    where I erected it.

    মি লর্ড. টলস্টয় লিখেছিলেন,

    Don’t trust a horse in the pasture or a wife in the home!

    বিশ্বাস করেছ কি মরেছ, ভাওয়াল সন্ন্যাসীর কেস। ঘরে-ঘরে নাগিনিরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস। ছাঁদনাতলাই আমাদের বধ্যভূমি। মি লর্ড, দেশের বড়-বড় ওষুধ কোম্পানির উচিত, গর্ভনিরোধক বটিকা নয়, বিবাহ নিরোধ বটিকা, প্রেম নিরোধ বটিকা প্রভৃতি প্রচুর পরিমাণে তৈয়ারি করিয়া পথিপার্শ্বস্থ জলসত্র হইতে একঘটি গঙ্গোদক সহ জনে-জনে পরিবেশন করা। আমার মক্কেলের বিবাহ করিয়া খুব আক্কেল হইয়াছে। বিবাহের পূর্বে তিনি ঘুঘু দেখিয়াছিলেন এবে ফঁদ দেখিতেছেন। ইহা এমন এক আক্কেলদন্ত যাহা আজীবন উঠি-উঠি অবস্থায় থাকিয়া মনুষ্যকুলকে চক্ষে সরিষাফুল দেখাইতে থাকে। মি লর্ড…

    কি তখন থেকে মি লর্ড, মি লর্ড করছেন? এখানে কে আপনার লর্ড?

    ও আই সি। আমি ভেবেছিলুম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছি। এক্সকিউজ মি।

    আপনি কি ব্যাচেলার?

    আজ্ঞে না।

    তবে আপনার এত সাহস এল কোথা থেকে! তখন থেকে নারীবিদ্বেষ ছড়াচ্ছেন!

    মাই প্রফেশান। যখন যার পক্ষে দাঁড়াই তখন তার জন্যেই লড়ে যাই। ডাক্তার, পলিটিশিয়ান, বিজনেসম্যান, ফ্লিমস্টার, পুলিসম্যান এঁদের সাত খুন মাপ। আমার স্ত্রীর অ্যাপ্রুভ্যাল আছে।

    শুনুন, শুনুন। বিবাহ বন্ধ করা যাবে না। পতঙ্গ আগুনে ঝাঁপ মারবেই। তা ছাড়া, এটা হল এজ অফ সেক্স। যেদিকেই তাকাও মোহময়ী নারী। সিনেমার পোস্টারে, বিজ্ঞাপনে, রাস্তায় ঘাটে, বাসে-ট্রামে, ঘরে-বাইরে, নাটকে নভেলে মায় মন্দিরে শ্মশানে। এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে! তবে হ্যাঁ, একটা উপায় আছে। কথায় বলে, সাবধানের মার নেই, মারের সাবধান নেই। একটু ডিটেডটিভগিরি করে তারপর মেয়ে ঘরে আনলে মনুষ্যক্লেশ মনে হয় সেভেনটি পার্সেন্ট কমে যাবে। বাবলা গাছে বাঘ বসেছে।

    সে আবার কি?

    হঠাৎ মনে হল। একটা দৃশ্য, হবু বেয়াই ছদ্মবেশে বাড়ির সামনের রকে বসে-বসে বিড়ি ফুঁকছেন। ফুঁকছেন আর দেখছেন। লোকে ভাবছে। কোথা থেকে পাড়ায় এক নতুন পাগল এসেছে। আসলে পাগল না, বেয়াই। মেয়ে এলোচুলে বারান্দায় দাঁড়িয়ে আছে। স্বভাবটি কেমন? কার দিকে নজর? কটা ছেলে সকাল থেকে সাইকেল নিয়ে চক্কর মেরে গেল? মেয়ে কখন বেরোয় অ্যাবসেন্সে দুপুরে সিনেমা। বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে, কতটা হইহই হচ্ছে? এক্সট্রোভার্ট না ইনট্রোভার্ট। ঝগড়ার পরিমাণ। কার গলা কত উঁচু। মেয়ে হারে না মা হারে। ঝগড়ার সময় কি ধরনের ল্যাঙ্গোয়েজ বেরোয়! কতক্ষণ রেডিও চলে? ছুটতে ছুটতে বারান্দায় বেরিয়ে আসে না ধীর পায়ে? রাস্তা দিয়ে পরিচিত কেউ গেলে চিৎকার করে ডাকে কিনা? ফেরিওয়ালার সঙ্গে ঝগড়া করে কি না? ছাদে উঠে লাফায় কিনা? রাস্তার দিকে বেশি থাকে না বাড়ির ভেতর? প্রেমঘটিত কোনও ঝামেলা আছে কিনা? বাড়ি সম্পর্কে পাড়ার লোকের ওপিনিয়ান কি! বাবলাগাছে বাঘ, আই মিন উড বি ফাদার ইন ল বসে উড বি পুত্রবাঘিনীর চালচলন লক্ষ্য করছেন। একটু খাটতে হবে কিন্তু সুফল অনেক। ইনটারেস্টিং ব্যাপার। ম্যারেজ আর ওয়েলডিং সেম ব্যাপার। ধাতুতে-ধাতুতে জোড়াজুড়ি। সমানে-সমান জোড় লাগাতে হবে। দুটো দুরকমের হলেই খুলে পড়ে যাবে। চিড়িক ধরে যাবে। সাপের ছুঁচো গেলা। না পারছে গিলতে, না পারছে ওগরাতে। এই ভাবে, এইভাবেই আমরা মনুষ্যক্লেশ কিছু কমাতে পারি। জনহিতকর কাজের পাঁচনটা তাহলে বলেই ফেলি।

    Take a dozen Quakers-be Sure
    Theyre Sweet and pink.
    Add one discussion program
    to make the people think
    … Garnish with Compassion just
    a touch will do.
    And served in deep humility
    your philanthropic stew.

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    লোটাকম্বল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }