Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাস্থবির জাতক – প্রেমাঙ্কুর আতর্থী

    প্রেমাঙ্কুর আতর্থী এক পাতা গল্প1326 Mins Read0
    ⤶ ⤷

    জন্ম জন্মান্তর – অভয়ঙ্কর

    “বন্ধুরা সকলেই তাঁর সঙ্গ প্রার্থনা করে। তাঁর উপস্থিতিতে সরস ও সজীব হয়ে ওঠে যে কোনো শ্রেণীর বৈঠক। মিশতে পারেন তিনি শিল্পীদের সঙ্গে শিল্পীর মতো। আবার রাম-শ্যামের সঙ্গে রাম-শ্যামের মতো। তাঁর মুখে হাসির বুলি ও হাসির গল্প জমে ওঠে অপূর্বভাবে। এমন গপ্পিয়া মানুষ আধুনিক সাহিত্যিকদের মধ্যে আমি আর দেখিনি। অতিসাধারণ কথা তাঁর ভাষণ-ভঙ্গীতে হয়ে ওঠে অসাধারণ।”

    প্রেমাঙ্কুর আতর্থী প্রসঙ্গে উপরোক্ত কথাগুলি লিখেছিলেন তাঁর আবাল্য সুহৃদ হেমেন্দ্রকুমার রায় ‘এখন যাদের দেখছি’ নামক গ্রন্থে। আমাদের সৌভাগ্য যে, এই দুই লেখককেই কাছ থেকে দেখার সুযোগ মিলেছে। উভয়েই তখন প্রবীণ, কিন্তু কি প্রচণ্ড প্রাণশক্তির অধিকারী ছিলেন। প্রেমাঙ্কুর আতর্থীর সঙ্গে যখন পরিচয় হল তখন তিনি জরাক্রান্ত, খুব বেশি ঘোরাফেরা করতে পারেন না, তবু কি মনের জোর। জীবন সম্পর্কে চিরউদাসীন প্রেমাঙ্কুর আতর্থী তখন শেষ খেয়ায় পাড়ি জমানোর কথা ভাবছেন। তথাপি সরস রসিকতা কিংবা শিল্প ও সাহিত্য বিষয়ে কোনো রকম আলোচনায় তাঁর আগ্রহের অভাব ছিল না। আমরা তাঁর নিজের মুখে তাঁর অতীত জীবনের অভিজ্ঞতার কিছু কিছু কাহিনিও শুনেছি।

    প্রেমাঙ্কুর আতর্থীর রচনাবলীর সংখ্যা পরিমিত। যে কয়খানি উপন্যাস বা যেসব ছোটগল্প লিখেছেন তার মধ্যে আছে বিচিত্রলোকের সংবাদ, অনেক ক্ষেত্রে তাঁর পরিচিত জগতের ছবি। সবাই তাঁকে ‘বুড়োদা’ বলে ডাকত, কারণ তাঁর বাড়ির ডাকনাম ছিল বুড়ো, মানুষটি কিন্তু সজীবত্বে অনেক ছোকরাকে হার মানিয়ে দিতেন। তবে মনের দিক থেকে তিনি ছিলেন পরমপ্রাজ্ঞ। তাই হয়ত তাঁর স্মৃতিচারণমূলক এপিক উপন্যাসটির নাম করেছিলেন ‘মহাস্থবির জাতক’। প্রেমাঙ্কুরের প্রিয় কবি লিখেছেন–”এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর”-প্রেমাঙ্কুরের জীবনে অনেকবার জন্মান্তর ঘটেছে তাই তিনি পরিণত বয়সে যখন এই উপন্যাসটি রচনা শুরু করলেন তখন তার নামকরণ করলেন ‘মহাস্থবির জাতক’। প্রেমাঙ্কুরের জীবনে সাফল্য আসেনি; কিন্তু ‘মহাস্থবির জাতক’ তাঁকে খ্যাতির সর্বোচ্চশিখরে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলা ভাষায় রচিত একশখানি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে ‘মহাস্থবির জাতক’ যে অন্যতম সেই স্বীকৃতি তাঁর জীবদ্দশাতেই মিলেছে। তাঁর বন্ধু প্রভাতচন্দ্ৰ গঙ্গোপাধ্যায় লিখেছেন–”মহাস্থবির জাতক” লিখে রাতারাতি প্রেমাঙ্কুর দিগ্বিজয় করে নিল বলা যায়।”

    প্রেমাঙ্কুর আতর্থী প্রসঙ্গে অতি চমৎকার ভঙ্গীতে লিখেছেন পরিমল গোস্বামী তাঁর ‘আমি যাঁদের দেখেছি’ গ্রন্থে। প্রেমাঙ্কুর চরিত্রের এমন যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ আর চোখে পড়েনি। পরিমল গোস্বামী প্রেমাঙ্কুর আতর্থীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন। তিনি একটি মূল্যবান কথা বলেছেন–”প্রেমাঙ্কুরের মতো এত বেশি স্তরের সঙ্গে সহজে কোনো বাঙালির পরিচয় ঘটেছে কি না আমার সন্দেহ আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের সঙ্গে হয়তো অনেকটা মিল আছে। কিন্তু তবু মনে হয় প্রেমাঙ্কুরের অভিজ্ঞতা যেন তাঁকেও হার মানিয়েছে।”

    আর প্রেমাঙ্কুরের ‘মহাস্থবির জাতকে’র সঙ্গে বাঙলা সাহিত্যের আরেকটি গ্রন্থ তুলনীয়। তা শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’। প্রেমাঙ্কুর যেন শরৎচন্দ্রকেও অতিক্রম করেছেন। শরৎচন্দ্রের ‘শ্রীকান্তের’ মর্ম-বাণী ব্যাখ্যা করেছেন মোহিতলাল, প্রেমাঙ্কুরের ‘মহাস্থবিরে’র ব্যাখ্যা করার মতো লেখকের আজ অভাব ঘটেছে। শরৎচন্দ্র নাকি একদিন প্রেমাঙ্কুরকে “তীব্র ভাষায় যৎপরোনাস্তি তিরস্কার করলেন সিনেমায় মেতে উঠে সাহিত্যের সঙ্গে সম্পর্কে চুকিয়ে দেবার জন্য।” (দিলীপকুমার মুখোপাধ্যায়–মরমী কথাশিল্পী)–শরৎচন্দ্রের এই স্নেহের তাড়নায় হয়ত প্রেমাঙ্কুর তাঁর মরিচাধরা কলমটি আবার হাতে নিয়েছিলেন। ‘মহাস্থবির জাতক’ যখন ‘শনিবারের চিঠিতে প্রকাশিত হতে লাগল তখন সবাই চমৎকৃত হলেন, অল্পকালের মধ্যেই ছদ্মনামী লেখককে সবাই খুঁজে বার করলেন। জাতকের তিনটি পর্ব শনিবারের চিঠিতে প্রকাশিত হয় : এখন চতুর্থ পর্ব সংযোজিত চারখণ্ডে সম্পূর্ণ ‘মহাস্থবির জাতক’ প্রকাশিত হল। কবি উমা দেবী লেখকের খাতা থেকে প্রেস কপি করে দিয়েছেন এবং পরে তিনি সুস্থ অবস্থায় মুখে মুখে যেমনটি বলেছেন উমা দেবী তাই লিখে নিয়েছেন।

    মহাস্থবির জাতকের প্রথম পর্বে এই শতকের প্রথম দিককার কলকাতার পরিচয় পাওয়া যাবে। ঘোড়ার ট্রামের কলকাতা, কলকাতার লোকজন আর সেই কালের নবজাগ্রত ব্রাহ্মসমাজ। প্রেমাঙ্কুরের পিতৃদেব মহেশচন্দ্র আতর্থী ছিলেন আদর্শবাদী ব্রাহ্ম কিন্তু পুত্রদের মানুষ করার জন্য তিনি অযথা উৎপীড়ন করতেন। মানুষটি যে খারাপ ছিলেন তা বলা যায় না, তাঁর পরোপকার স্পৃহা, তাঁর জেদ অর্থাৎ চিলের পিছনে অপহৃত মাছের জন্য, ছোটা, পাগলদের প্রতিপালন, চা-বাগানে বন্ধুকৃত্য করতে গিয়ে মৃতকল্প হওয়া প্রভৃতি মহেশচন্দ্রের উদ্ভট প্রকৃতির পরিচায়ক। এর ফলে বড় ছেলে ঘর ছেড়ে গিয়েছিলেন, তিনি পরে বিদেশে বড় ডাক্তার হয়েছিলেন। আর দ্বিতীয় প্রেমাঙ্কুর বালক অবস্থা থেকেই ঘরের বাইরে বিরাট বিশ্ব যেখানে বাহু মেলি রয় সেই বাহুর আলিঙ্গনে ধরা দিলেন। আর কনিষ্ঠ জ্ঞানাঙ্কুর। তিনি শেষ পর্যন্ত প্রেমাঙ্কুরের কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্নেহপরায়ণা উদ্বেগাকুল জননীর কথাও প্রেমাঙ্কুর লিখেছেন অতিসূক্ষ্ম রেখায়। কিন্তু এই রেখাচিত্র কয়েকটি ক্ষেত্রে অদ্ভুত হয়ে উঠেছে, ইংরাজিতে যাকে বলে ‘হন্ট’। প্রেমাঙ্কুর মহাস্থবিরের অনেকগুলি আমাকে রীতিমতো ‘হন্ট’ করেছে। সহপাঠিনী নন্দার সঙ্গে বিচিত্র অবস্থায় তার স্বামীর মৃত্যুর মুহূর্তে সাক্ষাৎকার। তিনপয়সা চুরির অপবাদ দিয়েছিল যে সুবর্ণ তার পাগল হয়ে যাওয়া। স্কুল-জীবনে টমরী সাহেব এবং শ্যাম ও সুরেশ্বর পর্ব প্রভৃতি এক একটি চিত্র। তারপর পাগলা সন্ন্যাসীর কাছে ইংরেজি কাব্যের সঙ্গে পরিচয় লাভ। তিয়াত্তর বছরের এই বৃদ্ধ ছিলেন পণ্ডিত, মদ্যপ এবং গাঁজাখোর। মদ খাওয়াটা শিখেছিলেন নিজের ছেলের কাছ থেকে। তিনি একদিন প্রেমাঙ্কুরদের দুই ভাইকে মদ্য পানের দীক্ষা দান করলেন। তখন প্রেমাঙ্কুরের বয়স মাত্র চোদ্দ বছর। পাগলা সন্ন্যাসীর কবিতা পাঠ প্রসঙ্গে প্রেমাঙ্কুর প্রথম পর্বে লিখেছেন :

    “কবিতার ভাষা বোঝবার মতো বিদ্যে আমাদের ছিল না। শুধু ধ্বনি ও সুর মনের মধ্যে একটার পর একটা ছবি ফুটিয়ে তুলতে লাগল। চোখের সামনে যেন দেখতে লাগলুম অ্যালাস্টারের কবি চলেছে দূরে, সুদূরে–তার অন্তরে যে চেতনা জেগেছে। তারই সন্ধানে। চলেছে–চলেছে কত দেশ, কত মেয়ে এল তার জীবনে, তবু সে চলেছে বিরামবিহীন।”

    এই পথচলায় পেয়েছিল প্রেমাঙ্কুরকে। অন্তহীন পথ পরিক্রমা। এই পাগলা সন্ন্যাসীর পুত্রবধূ গোষ্ঠদিদিও এক বিচিত্র চরিত্র। এই কালেই লতুকে ভালোবাসতে শিখেছেন লেখক, সেও ভালোবাসত লেখককে! আর এই প্রথম প্রেমের স্পর্শ সারা জীবনকে উদ্‌ভ্রান্ত করে তুলেছে। মালাবদল করে গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল হয়ত, আনুষ্ঠানিক বিবাহ হল অন্যজনের সঙ্গে।

    পনেরো বছর বয়সে ব্রাহ্মমুহূর্তে প্রথম গৃহত্যাগ করলেন লেখক আর এখানেই প্রথম পর্বের সমাপ্তি।

    দ্বিতীয় পর্বের প্রথমে কাশীতে গুরুমার সঙ্গে পরিচয়। তাঁর দ্বারা প্রায় সম্মোহিত হয়ে পড়া। গুরুমার আদর। আড়ালে এই গুরুমা রাজকুমারী হয়ে উঠতেন আর সেই রাজকুমারীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঘর্মাক্ত কলেবরে পঁড়ে থাকা। এবং রাজকুমারী আদর করে বলতেন গোপাল। এই রাজকুমারী পর্বের বিবরণ অন্য কোনো লেখকের হাতে পড়লে কি.আকৃতি নিতে পারত তাই ভাবি।

    যাই হোক রাজকুমারী ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়নি। কাশী ছাড়তে হল।

    তারপর ছোট সাহেবের সঙ্গে পরিচয়। কি বিচিত্র মানুষ এই ছোট সাহেব। ব্যাধিজর্জর দেহে কত বড় মন। আর তেমনই মহিয়সী মহিলা তার ভগ্নী, লেখকের হাতে ‘দিদিমণি’র যে ছবি আঁকা হয়েছে তা তুলনারহিত। তারপর বৃন্দাবনে দিদিমণির সঙ্গে যে অবস্থায় আবার দেখা হল তা নাটকীয়। এক অতিশয় সমৃদ্ধ অবস্থা থেকে একেবারে পথের ভিখারিনী। দিদিমণিকে যখন প্রশ্ন করা হল তোমার কি অর্থকষ্ট আছে? তখন দিদিমণি বললেন–’গোবিন্দের ইচ্ছায় আমার কোনো অভাব নেই।’

    এখানেই দ্বিতীয় পর্বের সমাপ্তি। এই পর্বের আর দুটি চরিত্র পেয়ারা সাহব আর তাঁর সন্তজনোচিত দাদামশাই নবাব সাহেব। এমন মানুষ কি একদা সত্যিই ধরাধামে বিচরণ করেছেন–এই প্রশ্ন মনে জাগে।

    তৃতীয় পর্বের এক জায়গায় প্রেমাঙ্কুর লিখেছেন–’মানুষের মধ্যে যতপ্রকার শ্রেণী আছে–অর্থাৎ জ্ঞানী, অজ্ঞানী, বিদ্বান, বুদ্ধিমান, বিবেচক, অবিবেচক, ধূর্ত, নির্বোধ, সুবোধ, দুর্বোধ–এদের কারুকেই স্রেফ দেখেই বোঝা যায় না সে কোন শ্রেণীর মানুষ। কিন্তু একটি বিশেষ শ্রেণীর মানুষ যারা পরশমণির ছোঁয়া পেয়েছে–তাদের দেখলেই চেনা যায় অন্তত এই শ্রেণীর যত লোকের সাহচর্যে আমি এসেছি তাদের দেখেই চিনতে পেরেছি।’

    সুরাটের ম্যাজিস্ট্রেট সাহেব গয়ারাম সম্পর্কে লেখক লিখেছেন– ‘জীবনযাত্রার প্রাক্কালে আমরা যে মহাপুরুষের দর্শনলাভ করেছিলুম, আজ জীবনসন্ধ্যায় বিশেষ করে তাঁকে স্মরণ করে বলি–হে মহাত্মন! আজ হতে প্রায় অর্ধশতাব্দী পূর্বে যে দুটি দীন ও তুচ্ছ বাঙালি বালক কম্পিত হৃদয়ে সাহায্যের জন্যে আপনাদের দ্বারে গিয়ে দাঁড়িয়েছিলাম, দুঃখে সুখে তাদের দিন কেটে গিয়েছে। তাদের মধ্যে একজন বিদায় নিয়েছে, আর একজন পথের শেষে এসে অতিক্রান্ত অতীতের দিকে চেয়ে আপনাকে স্মরণ করেছে।’

    সেই অন্ধকার দিনে ম্যাজিস্ট্রেট গয়ারাম এবং তার বন্ধু পণ্ডিতজী লেখকের রচনা-কৌশলে প্রাণবন্ত হয়ে উঠেছেন। পণ্ডিতজী, শঙ্কর ও দেবী যেন মর্তের মানুষ নয়। দেবীর মৃত্যুতে সব শেষ হল। লেখক বলেছেন–’পণ্ডিতজী ও শঙ্করের খবর পাইনি তবে দেবী আমাকে ভোলেনি মাঝে মাঝে স্মৃতির সরণী বেয়ে এসে সে আমাকে চমকে দিয়ে চলে যায়।’

    চতুর্থ পর্বে আছে বোম্বাই শহরের বিচিত্র অভিজ্ঞতার বিবরণ। সেখানে দৈনিক ছ’পয়সার মজুরিতে ক্ষেতে কাজ করেছেন। ছাগলদুগ্ধ বিক্রি করে যাদের চলে তাদের কাছে পেয়েছেন অযাচিত স্নেহ, অথচ তারা নাকি ডাকাত। অনেক অলৌকিক কাহিনিও ছড়ানো আছে এই গ্রন্থের বিভিন্ন অংশে।

    পূর্বেই লিখেছি যে ‘মহাস্থবির জাতক’ বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় গ্রন্থ। এই গ্রন্থের পূর্ণাঙ্গ পরিচয় দিতে যে পরিমাণ স্থানের প্রয়োজন সাময়িক পত্রের পৃষ্ঠায় তা সম্ভব নয়।

    এই চার খণ্ডে সম্পূর্ণ গ্রন্থটির মুদ্রণ পরিপাট্য প্রশংসনীয়।

    [ সাপ্তাহিক অমৃত, : ১০ম বর্ষ ২য় সংখ্যা ]

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহিউয়েন সাঙের দেখা ভারত – প্রেমময় দাশগুপ্ত
    Next Article ঘনাদা সমগ্র ৩ – প্রেমেন্দ্র মিত্র
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }