Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাই জার্নি : স্বপ্নকে বাস্তবতা প্রদান – এ পি জে আবদুল কালাম

    এ পি জে আবদুল কালাম এক পাতা গল্প131 Mins Read0
    ⤶

    এখনও অনেকটা পথ বাকি

    এই বইয়ের গল্পগুলো একান্তই আমার। গল্পগুলো যেই সকল লোকজন এবং মুহূর্ত নিয়ে, তাঁরা এবং সে সব ঘটনা আমার ওপর গভীর প্রভাব ফেলতে পেরেছে। যাঁদের স্পর্শে আমার জীবনের মুহূর্তগুলো পূর্ণতা পেয়েছে। এ-কথা বলার অপেক্ষা রাখে না যে, কেউ যদি নিজের জীবনের স্মৃতিগুলো এবং মুহূর্তগুলো স্মরণ করে তবে শত শত না বলা গল্প রয়ে যাবে। বিশেষ করে, যদি কারো জীবন আমার মতো এত ঘটনাবহূল হয়, তার ক্ষেত্রে।

    আমার মস্তিষ্কে বহু ঘটনা এখনও অব্যক্ত রয়েছে। ভারত সরকারের দ্বিতীয়বারের মতো পারমাণবিক প্রশিক্ষণকালে উপদেষ্টা হিসেবে কাজ করা, অবসর গ্রহণ, শিক্ষকতার প্রতি আমার একাগ্রহ, প্রেসিডেন্ট হিসেবে আমার দিনগুলো—এসব মিলিয়ে বহু চ্যালেঞ্জ এবং শিক্ষা আমি পেয়েছি।

    অগ্নি এবং অন্যান্য মিসাইলগুলো সফল নিক্ষেপণের সাথে সাথে মিডিয়ার আলোতে প্রবেশের মাধ্যমে আমার জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো এবং আমার সিদ্ধান্ত নিয়ে আমাকে আরো সতর্ক থাকতে হয়েছে। আমার অগ্রাধিকার লক্ষ্যগুলোও বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। প্রথমদিকে আমার কাজ ছিল কেবল করে যাওয়া এবং প্রয়োগ। আর এখন আমার কাজের অধিকাংশই হলো চিন্তা করা, লেখা এবং জীবনের বিভিন্ন স্তরের লোকজনের সাথে আলাপ আলোচনা করা।

    বছর কেটে যাওয়ার সাথে সাথে আমি লক্ষ করলাম যে, এখন আমার মূল আগ্রহ হলো, তরুণ প্রজন্মের সাথে কথা বলার মাঝে। আমি বেশ কিছু বই লিখেছি, যেগুলো সাফল্য পেয়েছে। মূলত এর কারণ হলো, পাঠকদের উপলব্ধি। পাঠকরা আমাকে এমন একজন ব্যক্তি হিসেবে চেনেন, যার লক্ষ হলো ২০২০ সালে ভারতের গঠন, সেই ব্যক্তি তার মিশন অর্জনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং দেশব্যাপী তার ধারণা ছড়িয়ে দিচ্ছে।

    আমার বই ‘ভারত ২০২০’, ‘উইংস অব ফায়ার’, ‘ইউনাইটেড মাইনস’ এবং বাকিগুলো দেশের পাঠক সমাজ যেভাবে গ্রহণ করেছে, তাতে আমি ভীষণ সন্তুষ্ট।

    আমার লেকচার, আর্টিক্যাল, আলাপ-আলোচনা এবং বইয়ের মাধ্যমে নিজের ধ্যান-ধারণা প্রকাশের এবং দৃষ্টিভঙ্গি প্রকাশের পাশাপাশি আমি বিভিন্ন প্রযুক্তির ওপর আগ্রহপ্রবণ হয়ে পড়েছি।

    .

    ১৯৯০ সালে ‘ইন্ডিয়ান ভিশন ২০২০’-এর কৌশল নির্ধারণে সাহায্যকালে আমার এক অসাধারণ অভিজ্ঞতা লাভের সুযোগ হয়। আমাকে Forecasting and Assessment Council (TIFAC)-এর চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। TIFAC-এর প্রথম মিটিং-এ আমরা সিদ্ধান্ত নেই যে, ২০২০ সাল নাগাদ ভারতকে অর্থনৈতিকভাবে কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ের আমরা পরিকল্পনা প্রণয়ন করব। সে সময় বাৎসরিক জিডিপি বৃদ্ধির হার বছরে ৫ কি ৬ শতাংশ ছিল। আর আমরা চিন্তা করছিলাম কীভাবে এই বাৎসরিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ১ শতাংশ করা যায়। এবং এর ধারাবাহিকতা রক্ষা করা যায়। আর আমাদের মিশন পূরণ করতে হলে আমাদেরকে তাই করতে হবে। এই পরিকল্পনার কথা মাথায় রেখেই কাটগিলে উপস্থিত আমরা সবাই উত্তেজনা অনুভব করছিলাম।

    আমরা বহু তর্ক-বিতর্কের পর সিদ্ধান্ত নিলাম যে, ১৭টি দল, মোট ৫০০ লোকবল নিয়ে কাজ করবে। যাদের কাজ হবে, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে জড়িত ৫০০ লোকের সাথে পরামর্শ করা। কমিটি দুই বছর কাজ করল এবং ১৯৯৬ সালের ২ আগস্ট নাগাদ তখনকার প্রধানমন্ত্রীর কাছে মোট ২৫টি রিপোর্ট পেশ করল। এটা একটা অসাধারণ ব্যাপার যে, কীভাবে বিভিন্ন বিভাগের লোকজন, একটি বিশেষ লক্ষ্যে জাতীয় উন্নয়নের জন্য একত্রে কাজ করল। TIFAC-এর কাজের পাশাপাশি আমি কৃষি এবং তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সম্পন্ন কাজগুলো সম্পর্কেও ওয়াকেবহাল থাকলাম। আমি ভীষণ আগ্রহ নিয়ে এই কাজ করতাম এবং এই ওয়াকেবহাল থাকার বিষয়টা আমার অভ্যাসে পরিণত হয়।

    .

    দেশজুড়ে ভ্রমণ করে বেরিয়ে শিক্ষক, ছাত্র, প্রশাসক এবং কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমি বুঝলাম কোনো নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ করা হলো আমার কাজের প্রথম অংশ মাত্র। যখন কেউ তার লক্ষ প্রকাশ করতে পারবে, এর ব্যাখ্যা দিতে পারবে এবং সেই লক্ষের পক্ষ নিয়ে তর্ক করতে পারবে, তখন সেটা লক্ষ জীবন ফিরে পাবে।

    আমি এ রকমটা করতে চেয়েছিলাম, নাগরিকদের সাথে কথা বলে। আলোচনা করে। আমি যেখানেই গিয়েছি, সেখানেই মানুষজনের সাথে কথা বলেছি। আমি ভারতকে একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। এমন একটি দেশ, যেখানে প্রযুক্তি মানুষকে শক্তি এনে দেবে। একই সাথে আমাদের আধ্যাত্মিক দিকটিও ভিন্ন মাত্রা পাবে।

    আমি ২০০২-২০০৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি। সেই সময়টা আমার জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে। আমি যখন বুঝতে পারি, ভারত কত বড় এক বিস্ময়। মিডিয়া আমার নাম দিল “জনগণের প্রেসিডেন্ট’। দেশের বিভিন্ন জায়গায় আমাকে এই উপাধি দেয়া হয়। আমাকে স্বীকার করতেই হবে যে, এই উপাধিটি পেয়ে আমি সত্যিকার অর্থেই আনন্দ পেয়েছিলাম। যখন আমি আমার যাত্রা শুরু করলাম, আমি বেশিরভাগ সময়ই আমাদের এই অতুলনীয় দেশটি ঘুরে বেরিয়ে, এর মানুষগুলোকে বোঝার জন্য চেষ্টা করেছি। আমি দেখতে চেয়েছিলাম, দেশের কিছু অংশের মানুষের জীবনধারা কেমন। কীভাবে পরিবেশ তাদের জীবনকে গড়ে তুলেছে। তাদের সমস্যাগুলো কী? এবং এই সমস্যা কীভাবে সমাধান করা যায়। বলা হয়ে থাকে যে, প্রেসিডেন্ট হিসেবে আমি প্রাক্তন সকলের চাইতে বেশি ভ্রমণ করেছি। লক্ষ্মদ্বীপ-এর পল্লী থেকে সুদূর উত্তরপূর্ব রাজ্য, সুদূর পশ্চিম অঞ্চল থেকে গভীর দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রায় সব জায়গায়ই আমি গিয়েছি। কেবল লক্ষ্মদ্বীপে যাওয়া হয়নি। এবং সেখানে না যেতে পারার অনুশোচনা এখনও আমাকে ভোগায়। আমি সড়কপথে, আকাশপথে এবং রেলপথে তিনবার যাত্রা করেছি। রেলের প্রেসিডেন্সিয়াল বগি সকল প্রকার আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যেখানে স্যাটালাইট এবং ডিপিএস সিস্টেমের সুবিধাও রয়েছে। সেই প্রযুক্তি ব্যবহার করে আমি প্রতিটি কোণ থেকে আমার এই দেশটিকে দেখেছি। এই সুযোগ পাওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

    এখন প্রশ্ন হলো : আমি বছরের পর বছর ধরে লাখো লাখো নারী-পুরুষ এবং শিশুদের সাথে দেখা করে কী শিখতে পেরেছি? আমি শিখেছি যে, সামাজিক জীব হিসেবে মর্যাদাবান ব্যক্তিদের নিয়ে আমাদের প্রশ্ন না করার প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। খোলাখুলিভাবে প্রশ্ন করতে অনেকটা সাহস এবং নির্ভীকতার পরিচয় দিতে হয়। এমনকি স্কুল পড়ুয়া তরুণ ছাত্রদের ক্ষেত্রেও এ- কথা সত্যি। এর মানে এই নয় যে, তারা প্রশ্ন করতে চায় না। তারা দ্বিধা নিয়ে উন্মুখ হয়ে অপেক্ষা করে, প্রশ্ন করার জন্য। একবার খালি প্রশ্ন করার সাহস দেখাতে পারলে, তাদের এই দ্বিধার বাঁধ ভেঙে যায়। তার জায়গায় আগ্রহ এবং কৌতূহল স্থান করে নেয়। আমাকে বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ, শিল্পকলা নিয়ে প্রশ্ন করা হয়। আমাকে জিজ্ঞেস করা হয় যে, কেন আমি জীবনে বিয়ে করিনি। এমনকি এ-নিয়েও প্রশ্ন থাকে যে, আমার চুল কাটার ধরণ এমন কেন?

    আমি প্রতিটি প্রশ্নেরই জবাব দেয়ার চেষ্টা করি। যতটা বর্ণনা এবং বিশদ বিবরণ দেয়া সম্ভব দেয়ার চেষ্টা করি। আমি তাদেরকে জানাই যে, আমি নিজেও একজন অন্তর্দ্বন্দ্বকারী। তাদের কাছ থেকেও আমার অনেক কিছু জানার আছে। আমি বুঝতে পারি, একজন ভারতীয় বলতে কী বোঝায়। আমি বুঝতে পেরেছি, আমাদের নিজস্ব জীবনধারা নির্বাহ করার মাধ্যমে আমরা কীভাবে সমাজ গঠন করেছি। আমি এ-ও বুঝতে পেরেছি যে, এই বোধগম্যতা দিয়ে কী হয়।

    .

    আমার প্রেসিডেন্ট জীবনের সময়কাল অনেক ধরনের রাজনীতি ঘটনাবহুলতায় পরিপূর্ণ। সে সম্পর্কে বিবরণ আমি আমার বই ‘টার্নিং পয়েন্টস’-এ দিয়েছি। দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকার জন্য, আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে জড়িত হই। কীভাবে সংসদ এবং বাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করে এবং একজন প্রেসিডেন্ট কীভাবে পরিবর্তন সাধন করতে পারে, এ-নিয়ে আমি বহু চিন্তা-ভাবনা করতাম।

    আমার দায়িত্ব শেষ হলে আমি খুশিমনে আমার শিক্ষকতার পেশায় ফিরে যাই। এবং সেই পেশার কারণেই আমাকে দেশে-বিদেশে ঘুরে বেরাতে হয়। আমি প্রচণ্ড ব্যস্ত থাকতাম শিক্ষকতা এবং আমার প্রিয় প্রজেক্ট ‘ইন্ডিয়ান ২০২০’ এবং Providing Urban Amenities in Rural Areas (PURA) নিয়ে। আমি বহু শিক্ষার্থীর সাথে পরিচিত হতাম। দেশে এবং বিদেশের বিচিত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করে যাচ্ছিলাম এবং একই সাথে জাতীয় ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করছিলাম। আমি বহু প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করেছি। সেখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তাদেরকে ভবিষ্যতের জন্য বৃহৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি।

    তারা আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত। তারা কোন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করবে, সেসব থেকে শুরু করে তাদের জেলা বা শহরের অবকাঠামো নিয়ে পর্যন্ত প্রশ্ন করত। এই বই আমার জীবনধারা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য লেখা নয়। এ-কাজ আমি আগেই করেছি। এই ছোট বইটি হলো, আমার লম্বা রাস্তার মাঝে ছোট একটি বিশ্রামকেন্দ্রের মতো। এটি মূলত এমন একটি জায়গা যেখানে হাইওয়ের পাশে আপনি বসে আছেন এবং অন্যান্য পথচারীকে পার হয়ে যেতে দেখছেন এবং আপনি বিশ্রাম নিচ্ছেন। এই বইকে এভাবেও বলা যায় যে, আমার লম্বা রেল ভ্রমণের মাঝে ছোট্ট একটু বিশ্রামের সময়। মাদ্রাজ থেকে দেরাদুনে এক সময় ভ্রমণ করার সময় যে বিশ্রাম আমি গ্রহণ করতাম। এবার আমার চোখ কেবলমাত্র লক্ষ্যের দিকেই নিবন্ধ নয়। এবার আমি পেছনে ফিরে তাকিয়ে আমার মন্ত্রমুগ্ধ জীবনের সূচনার দিকে তাকিয়ে বিস্মিত হব। আমি দেখতে পাচ্ছি, আমার বাবা নারকেল হাতে বাড়ি ফিরছেন। তার মাথায় চলছে সৃষ্টিকর্তার প্রার্থনা। আমি আমার মায়ের হাতের নড়াচড়াও দেখতে পাচ্ছি। মা কি করে আমাদের জন্য নারকেলের চাটনি এবং বিভিন্ন খাবার তৈরি করছেন। আর আমি খাবারের অপেক্ষায় রান্না ঘরে মেঝেতে বসে অপেক্ষা করছি। আমি আমার চোখ বন্ধ করলেই শুনতে পাচ্ছি, রামেশ্বরামে সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং বাতাসের তাণ্ডব। কীভাবে সাইক্লোন রামেশ্বরামে আঘাত হানল। সংবাদপত্র বিলি করতে করতে আমার পায়ের ক্লান্তি, আমি অনুভব করতে পারছি এবং কীভাবে পাঠকদের কাছ থেকে টাকা আদায় করতে বের হতাম-তাও দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। আমি পরিষ্কারভাবে আমার বাবার কণ্ঠ শুনতে পাচ্ছি। তিনি আমাকে বলছেন,

    ‘তোমাকে বড় কিছু হতে হলে এখান থেকে দূরে যেতে হবে। সীগাল কী গৃহহীনভাবে সূর্যের কাছে যাওয়ার জন্য আকাশে উড়ে না? তোমাকে পরিবারের মায়া কাটিয়ে উঠতে হবে। নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য দূর-দূরান্তে যেতে হবে। আমাদের ভালোবাসা তোমাকে অন্ধ করে দেবে না। আমাদের প্রয়োজনও তোমাকে বেঁধে রাখবে না।’

    .

    এই বিশ্রামকেন্দ্রে আমি আমার সহযাত্রীদের জন্য অপেক্ষা করছি। যাদের সাথে আমি আরেকবার পথ চলতে পারব। লক্ষ্মণ শাস্ত্রী, ইয়াদুরাই সলোমন, আহাম্মদ জালালউদ্দীন, ড. ভিকরম সারাভাই—যাঁরা আমাকে গড়ে তুলতে এবং বেড়ে উঠতে সাহায্য করেছেন এবং চিন্তাভ-বন গড়ে দিয়েছেন। তাঁদের সাথে আবারও পথ চলতে চাই আমি। তাঁদের গল্প বলতে গিয়ে, তাঁদের হারানোর বেদনা আমি আরো গভীরভাবে অনুভব করতে পারছি। তাঁরা আমাকে ছেড়ে চলে যাবার পরও তাদের স্মৃতি আমার সাথেই রয়ে গেছে। আর আমার প্রিয় পাঠকেরা, আমি যখন এই সব মহৎ লোকের গল্প আপনাদেরকে শুনিয়েছি, তখন আপনারা নিশ্চয়ই এঁদের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছেন? তাঁরা কীভাবে আমার জীবনে এসেছিলেন, তাও নিজের কল্পপটে দেখতে পেয়েছেন। চিন্তা-চেতনা এবং জ্ঞান-বুদ্ধির আদান-প্রদান-আনন্দ এবং রাজনীতির বক্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কঠোর পরিশ্রম, নিষ্ঠা, পড়ালেখা, আবেগ, ক্ষমাশীলতা-এসবই আমার জীবনের অংশ। আমি পুরো বিশ্বের সামনে আমার জীবনকে তুলে ধরলাম। যেকোনো পূর্ণ জীবনই চিন্তা এবং আবেগ-অনুভূতির সমন্বয়ে গঠিত। তাই আমার জীবন সম্পর্কে পড়ে অনেক পাঠকেরই হয়তো স্বপ্নকে বাস্তবে পরিণত করার স্পৃহা জেগে উঠবে, সহযোগিতা করবে দেশ- জাতির জন্য নতুন কিছু গড়ে তুলতে। আমি বিশ্বাস করি, জীবন নামক বিরাট নাট্যমঞ্চে আমি আমার ক্ষুদ্র ভূমিকাই পালন করেছি। আমার নিয়তি আমাকে পালন করিয়েছে।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআল আকসা মসজিদের ইতিকথা – এ . এন. এম. সিরাজুল ইসলাম
    Next Article টার্নিং পয়েন্টস : এ জার্নি থ্র চ্যালেঞ্জেস – এ.পি.জে. আবদুল কালাম

    Related Articles

    এ পি জে আবদুল কালাম

    উত্তরণ : শ্রেষ্ঠত্বের পথে সকলে – এ পি জে আবদুল কালাম

    July 15, 2025
    এ পি জে আবদুল কালাম

    সন্ধিক্ষণ : প্রতিকূলতা জয়ের লক্ষ্যে যাত্রা – এ পি জে আবদুল কালাম

    July 15, 2025
    এ পি জে আবদুল কালাম

    উইংস অব ফায়ার – এ পি জে আবদুল কালাম

    July 15, 2025
    এ পি জে আবদুল কালাম

    ইগনাইটেড মাইন্ডস – এ পি জে আবদুল কালাম

    July 15, 2025
    এ পি জে আবদুল কালাম

    লার্নিং হাউ টু ফ্লাই : লাইফ লেসন্‌স ফর দি ইয়ুথ – এ পি জে আবদুল কালাম

    July 15, 2025
    এ পি জে আবদুল কালাম

    টার্নিং পয়েন্টস : এ জার্নি থ্র চ্যালেঞ্জেস – এ.পি.জে. আবদুল কালাম

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }