Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প190 Mins Read0
    ⤶ ⤷

    মাটির দেওয়াল – ৪

    ৪

    নাওডুবিতে আসার পর থেকেই নামের কারণ খুঁজেছে শিরীষ। নিশ্চিতভাবে কিছু জানতে পারেনি। গ্রামের লোকের মুখে গল্পকথা কিছু শুনেছে। তার সঙ্গে যারা কাজ করছে তারাও বলেছে। এই গল্প মুখে মুখে ঘোরে।

    একসময়ে গ্রামের পাশ দিয়ে একটা নদী গিয়েছিল। সেই নদী যে লম্বা চওড়ায় খুব বড় ছিল এমন নয়, তবে দামাল ছিল বেজায়। স্রোত ছিল প্রবল। সবাই অবাক হত, ছোট নদীতে এত দাপট কীভাবে হল? নদী কি এখানে এসে ক্রুদ্ধ হয়ে যায়? অভিশাপ লাগে? এক সময়ে নাকি নদীকে শান্ত করতে গ্রামের মানুষ পুজো-আচ্চা করত। কেউই বিজ্ঞানের দিকটা ভেবে দেখেনি। পরে জানা গিয়েছিল, নদী এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনও ঢাল পেয়েছিল। তাতেই লাফানি ঝাঁপানি বেড়ে যেত। গ্রামের কাছে এসে বাঁক নিয়েছিল। যাকে বলে ‘শার্প বেন্ট’। রাতের বেলা নৌকোর মাঝিমাল্লারা এই বাঁক বুঝতে পারত না। তার ওপর ঢাল। নৌকো টাল খেয়ে উলটে পড়ত। ফলে প্রায়ই নৌকোডুবির ঘটনা ঘটত। অন্যত্র যে নামই থাক, এখানে এসে নদীর নাম হয়েছে নাওডুবি নদী। আর তার পাশের গ্রাম হল নাওডুবি গাঁ। এই গল্প উড়িয়ে দেওয়ার মতো নয়। সত্যি হওয়ার সম্ভবনাই বেশি। একটা বিজ্ঞানও রয়েছে। তবে পুরোপুরি মেনে নেওয়াও যায় না। কারণ ওরকম কোনও নদীর খোঁজ শিরীষ এখনও পায়নি।

    সোমদত্তাই শিরীষকে ঠেলে সেই নাওডুবিতে পাঠিয়েছিল।

    “যাও না, জমিটা দেখে এসো। দাম কত হতে পারে খোঁজ নাও। বেচে দেব। মেয়েটার লেখাপড়ার তো খরচ অনেক।”

    খুব বিরক্ত হয়েছিল শিরীষ। বলেছিল, “তুমি কি পাগল হয়ে গেছ সোম? দোতারার লেখাপড়ার জন্য দাদুর জমি বিক্রি করতে হবে? তা ছাড়া ও তো আমার-তোমার পয়সায় পড়াশোনা করে না। জয়েন্ট এন্ট্রাসে টপারদের একজন হয়ে ফুল স্কলারশিপে লেখাপড়া করছে।”

    সোমদত্তা বলেছিল, “আরে, আজ না লাগুক, কাল বাদে পরশু তো লাগতে পারে। মেয়ে বাইরে গিয়ে লেখাপড়া করবে। এত রাগারাগির কী হয়েছে? এমনভাবে বলছ যেন কেউ কখনও মামাবাড়ির সম্পত্তি পায় না, তুমি এই প্রথম পেলে! জামশেদপুরের বাড়ি বিক্রির টাকার ভাগও তো তোমার প্রাপ্য। প্রাপ্য নয়?”

    শিরীষ এবার আরও রেগে যায়। বলে, “না জেনে বাজে কথা বোলো না। মা বেঁচে থাকতেই ওই বাড়ির অধিকার ছেড়ে দিয়েছিলেন। তোমার এত কীসের চাহিদা সোমদত্তা? জীবনে কম তো পাওনি। নিজেও অর্জন করেছ।”

    “থামো দেখি, অনেক লেকচার হয়েছে! আমি তোমার সঙ্গে জমিটা দেখতে যাব।” শিরীষ বলল, “আচ্ছা, যাব। তবে ওই একবারই যাব। আমি আর কিছুতে থাকব না। এরপর থেকে তুমি যা বুঝবে করবে।”

    সোমদত্তা বলেছিল, “আচ্ছা তাই বুঝব। যা করার আমি করব। এই শনিবারই চলো।”

    শুক্রবার সোমদত্তার পা মচকাল, শিরীষ প্রোগ্রাম পিছোতে চেয়েছিল। সোমদত্তা ঠেলে পাঠাল।

    “পরের বার আমি যাব। তুমি কালই দেখে এসো। ওখানকার লোকজনের সঙ্গে কথা বলে আসবে। জমি কেনাবেচার জন্য গ্রামে দালাল থাকে। অফিসে সবাই বলছিল।”

    শিরীষ অবাক হয়ে বলল, “এর মধ্যেই তুমি অফিসে জমির গল্প করে ফেলেছ!”

    সোমদত্তা বলল, “বাঃ করব না? আমরা চুরি করেছি না কাউকে ঠকিয়েছি? যে শুনেছে সে-ই কনগ্র্যাচুলেট করেছে। তবে বলেছে যত তাড়াতাড়ি পারো বেচে দাও। এতদিনে যে বেদখল হয়ে যায়নি তাই রক্ষে। তুমি আগে গিয়ে সবটা বুঝে এসো। বড়মামা বুড়ো হয়েছেন, কী বুঝতে কী বুঝেছেন ঠিক আছে?”

    “আচ্ছা সোম, তুমি জমিটা পাওয়া নিয়ে কত কী ভাবছ! আচ্ছা, একবার ভাবলে না তো, দাদু কেন জমিটা কিনেছিলেন? হঠাৎ কী মনে হল, সেই জামশেদপুর থেকে এসে, একটা অজানা অজ গাঁয়ে খানিকটা জমি কিনে নিলেন! ওঁর স্বপ্নটা একবার ভেবে দেখো। কী আশ্চর্য!”

    সোমদত্তা বলল, “এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আগেকার দিনের মানুষরা সস্তায় পেলে জমিজমা কিনে রাখতেন। ইনভেস্টমেন্ট। পরে দাম বাড়লে বিক্রি করে দিতেন। কোথায় কিনলেন ভাবতেন না। জমি তো সব জায়গাতেই সোনা।”

    শিরীষ দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, “তুমি হিসেবি চিরকালই, কিন্তু এতটা কোনওদিনও ছিলে না। তুমি এখন শুধু হিসেব বোঝো, স্বপ্ন বোঝো না।”

    সোমদত্তা বলল, “ভাগ্যিস বুঝি না। তা হলে আর উন্নতি করতে হত না।”

    শিরীষ কথা বাড়ায়নি। শনিবার সকালে রওনা হয়েছিল।

    পথে গাড়ি খারাপ হওয়ায় নাওডুবিতে পৌছল বিকেলে। বড়মামা বলে দিয়েছিলেন, পঞ্চায়েত অফিসে গিয়ে বলতে, ‘জামশেদপুরের মহীতোষ চ্যাটার্জির কাছ থেকে এসেছি।’ একজন গিয়ে জমিটা দেখিয়ে দেবে। শিরীষ জানত, অবধারিতভাবে পঞ্চায়েত অফিস বন্ধ হয়ে যাবে। গিয়ে লাভ হবে না। ফিরে আসতে হবে। কেউ চিনিয়ে না দিলে চেনা মুশকিল। তারপরেও খুঁজে খুঁজে পঞ্চায়েত অফিস গেল। গিয়ে দেখল, যা ভেবেছিল তাই। অফিসের দরজায় তালা। বাইরের রোয়াকে একজন মাঝবয়সি লোক বসে খবরে কাগজ পড়ছিল। শিরীষ গাড়ি থেকে নেমে এদিক ওদিকে দেখতে লাগল।

    “কাউকে খুঁজছেন?”

    শিরীষ আমতা আমতা করে বলল, “কাউকে ঠিক খুঁজছিনা… পঞ্চায়েত অফিসের সবাই চলে গিয়েছেন না?”

    “কী চাই?”

    শিরীষ বলল, “আসলে কলকাতা থেকে আসছি, জামশেদপুরের…”

    এই পর্যন্ত বলতেই সেই লোক বলল, “জমির ব্যাপারে? মহীতোষবাবু পাঠিয়েছেন?”

    শিরীষ বুঝতে পারল, বরাতজোরে ঠিক লোককে পেয়ে গিয়েছে। উৎসাহ নিয়ে বলল, “হ্যাঁ, আমি ওঁর ভাগনে।”

    “এত বেলা করে এসেছেন কেন?”

    শিরীষ কাঁচুমাচু হয়ে বলল, “বেরিয়েছি সেই সকালে, পথে আটকে গিয়েছিলাম।”

    মাঝবয়সি আড়মোড়া ভেঙে বলল, “জমি দেখতে হলে সকালে আসতে হয়।”

    শিরীষ অনুরোধের ঢঙে বলল, “এখন একটু ব্যবস্থা করা যায় না দাদা? আবার কবে আসতে পারব…”

    “এই অন্ধকারে জমি কী বুঝবেন?”

    শিরীষ বলল, “অন্ধকার হতে দেরি আছে।”

    মাঝবয়সি বলল, “আরে বাবা, জমি তো এখানে নয়, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে।”

    শিরীষ বলল, “তা হোক, যেটুকু বুঝব তাই যথেষ্ট। একটু কষ্ট করে যদি গাড়িতে ওঠেন।”

    মাঝবয়সি এবার ঝট করে উঠে পড়লেন। বলল, “চলুন। আপনার মামাকে কথা দেওয়া আছে। উনি লোকটা ভাল। দিন তিনেক গ্রামেই থেকে গিয়েছিলেন।”

    শিরীষ ভাঙা রাস্তার ওপর গাড়ি চালাতে লাগল সাবধানে। এখানে গাড়ি ভাঙলে কেলেঙ্কারি। সত্যি বড়মামা মানুষটা অতি ভাল। নইলে এত ব্যবস্থা করে যায়। টাকা পয়সাও দিয়ে গিয়েছে হয়তো। জামশেদপুরের বাড়ির উপর থেকে মায়ের দাবি ছেড়ে দেওয়ার কথা ভুলতে পারেননি নিশ্চয়ই। অন্যদিক থেকে পুষিয়ে দেওয়ার সুযোগ পেয়ে একেবার আঁকড়ে ধরেছেন।

    “এই তো এখানে দাঁড়ান। বাঁদিকে রাস্তা থেকে নেমে খানিকটা হেঁটে গেলেই আপনার মামার জমি। যান।”

    গাড়ি থেকে নেমে খানিকটা হেঁটে গিয়ে দাঁড়াল শিরীষ।

    সেই প্রথম দাদুর স্বপ্নের জমি দেখল শিরীষ। অস্ত যাওয়া সূর্যের আলোয় দু’চোখ ভরে দেখল।

    গভীর রাতে বাড়ি ফিরল শিরীষ। গরম জলে স্নান সেরে বেডরুমে এল। সোমদত্তা ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, “ফোন ধরছিলে না কেন?”

    “ওখানে টাওয়ার নেই।”

    “পরে তো রিপ্লাই করতে পারতে।”

    “হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলাম। ফোন ধরা যায় না।”

    “খাবার গরম করে দিচ্ছি।”

    শিরীষ বলল, “খাব না। পথে ধাবায় খেয়েছি।”

    সোমদত্তা বলল, “জমি দেখলে?”

    শিরীষ বলল, “দেখলাম।”

    সোমদত্তা বলল, “কেমন দেখলে? দাম কেমন পাওয়া যাবে?”

    শিরীষ একটু চুপ করে থেকে বলল, “আমি ওই জমি বেচব না সোম।”

    সোমদত্তা এবার ধড়ফড় করে উঠে বসল। বলল, “মানে! বেচবে না তো কী করবে?”

    শিরীষ ততক্ষণে কাবার্ড থেকে বোতল এবং গ্লাস বের করে ফেলেছে। বোতল থেকে হুইস্কি ঢালতে ঢালতে বলল, “সোম, আমি ওই জমিতে চাষ করব। দাদু কেন অমন স্বপ্ন দেখেছিল আমি জানতে চাই। শুধুই কি শহুরে জীবনে ক্লান্তি? নাকি রিটার্ন টু রুটস্‌? শিকড়ের সন্ধানে? তুমি এখন ঘুমোও। বাকি কথা কাল হবে। গুড নাইট।”

    বুঝিয়ে, কান্নাকাটি করে, তুমুল ঝগড়া করে, আত্মহত্যার হুমকি দিয়েও সোমদওার কোনও লাভ হল না। শিরীষ সত্যি লোকজন জোগাড় করে নাওডুবির জমিতে কাজ শুরু করে ফেলল। সে বড় ম্যানেজার। ম্যানেজমেন্ট পড়ার সময় তাকে শেখানো হয়েছে, বাধা বিপত্তি কীভাবে জয় করতে হয়। কিন্তু এখানে এসে যেসব বাধার সম্মুখীন হতে হল সেসব টপকানোর শিক্ষা তার ছিল না। নিজের বুদ্ধি দিয়ে একটা-একটা করে কাঁটা সরাতে লাগল। বাইরে থেকে হুট করে গিয়ে চাষবাস করতে দেখলে, গ্রামের মানুষ বিশ্বাস করবে কেন? টাকাও যেমন খরচ করতে হল, তেমন মানুষের বিশ্বাসও অর্জন করতে হয়েছে।

    একদিন ল্যাপটপে দোতারাকে চিঠি লিখে ফেলল— ‘তারা, তোর সঙ্গে আমার সপ্তাহে একদিন দেখা হয়, তারপরেও তোকে এই চিঠি লিখতে বসেছি। কারণ, কিছু কথা মুখে বলার চেয়ে, লিখে বলতে ভাল লাগে।

    তারা, এমন একটা কঠিন আর সুন্দর কাজের মধ্যে এসে পড়ব ভাবতেও পারিনি। যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছি তাতে কখনও কান্না পাচ্ছে, কখনও আবার আনন্দে মন ভরে যাচ্ছে। নিজের হাতে ফসল ফলাব আমি, এখনও বিশ্বাস হচ্ছে না। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এতকাল একধরনের জীবন যাপন করেছি, এখন আর এক জীবনের মধ্যে ঢুকে পড়ছি। জানি, এই জীবন শুধু আনন্দের নয়, খুব কষ্টেরও। শুধু ফসল ফলানোর শারীরিক কষ্ট নয়, প্রাপ্য মূল্য, মর্যাদা, ঋণের বোঝা মেটাতে না পারার কষ্টও রয়েছে। জানি, খেতের ধান বড় হতে যেমন দেখব, তেমন যে ধান ফলায় তার কষ্টকেও দেখব খুব কাছ থেকে। তারা, মানুষের কষ্ট বুঝতে পারাটাও জীবনের একটা অংশ। যত দিন যাচ্ছে, মনে হচ্ছে, সব মানুষেরই এই দু’ধরনের জীবনের মধ্যে দিয়ে একবার না একবার চলা দরকার। একটা জীবন শুধু দৌড়োয় আর দৌড়োয়, অন্য একটা জীবন চুপ করে বসে থাকে শান্ত দিঘির পাড়ে। সেখানে হাঁস সাঁতার কেটে বেড়ায়, পানকৌড়ি ডুব দিয়ে যায়, মাছে ঘাই দেয়। কথাটা বললাম বটে, তা বলে ভাবিস না, আমি এখানে এসে দিঘির পাড়ে বসে থাকি। একদিনও চুপ করে বসে থাকতে পারিনি। মনটাকে শান্ত দিঘির পাড়ে বসিয়ে নিজে সদা অশান্ত হয়ে রয়েছি। চাষবাসের কিছুই জানতাম না। একটু একটু করে জানছি। খুব ইন্টারেস্টিং। তোর ইলেকট্রনিক্সের চেয়ে কম কিছু নয়।

    রুক্ষ জমির জন্য জল আনার ব্যবস্থা করতে হয়েছে অনেকটা দূর থেকে। এরপর ট্র্যাক্টর দিয়ে জমি ওলটপালট হবে। আমি জেনেছি, ধান হয় বছরে দু’বার। খরালি আর বর্ষালি। তুই জানতিস? ঘেঁচু জানতিস। আমার জমিতে হবে বর্ষালি। ধানের বীজ থেকে একমাসে তৈরি হবে বিছান। আচ্ছা, বিছান কী বল দেখি? বীজ থেকে চারা তৈরিকে বলে বিছান। বিছানের জন্য বীজ বাছতে হয় যত্ন করে। পাতান না থেকে যায়। পাতান শব্দটা শুনে নিশ্চয় আমার টপার হওয়া মেয়ে চমকে যাচ্ছে। পাতান হল হালকা, ভাঙা বীজ। কাজে লাগে না। তোর মায়ের কাছে আমি এখন ওই পাতানের মতো। সে যাই হোক, আষাঢ় মাসে বিছান তৈরি, অগ্রহায়ণ শ্রাবণে যদি রোপণ করা যায়, অগ্রহায়ণ মাসে ধান পেকে উঠবে। আমি নবান্ন উৎসব করব। তোরা সবাই আসবি। তারা, ঠিক করেছি, প্রথমবার দু’ধরনের ধান লাগাব। একটা চালু। যাতে ভাল ফসল হবে। আমনের মধ্যে বেশি ফলন কে দেয় জানিস? সেই ধানের নাম স্বর্ণ। ভারী সুন্দর নাম না? আর একটা করব যার চালটা ভাল, নিজেরা খাব। বাঁকুড়া বীরভূমে এখন চলছে, নাম হাই লিং খাস। তোর বাবা এখন ড্রাইভ পেজও জানে, সেট আপ ইউলিটিও জানে, কম্পোনেন্টওয়্যারও জানে, আবার ধানের নামও জানে।

    তারা, আর একটা ঘটনা ঘটেছে। একটা ভারী সুন্দর মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। তোর চেয়ে একটু বয়স বেশি। নাম ত্রপা। ত্রপা মানে জানিস? ত্রপা মানে লজ্জা। এই সুন্দর মেয়েটার সঙ্গে কীভাবে তোর বাবার আলাপ হল জানিস? বলব না। তোরা হিংসে করবি। একদিন হয়েছিল কী…’

    এই চিঠি দোতারাকে পাঠায়নি শিরীষ। ডিলিট করে দিয়েছিল। কারণ পারিবারিক পরিস্থিতি জটিল হতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত
    Next Article রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }