Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাতাল হাওয়া – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প255 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ

    লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ

    ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রথম পড়তে আসি তখন আমার বাবা এক সন্ধ্যায় আমাকে ডেকে কিছু উপদেশ দিলেন। তাঁর উপদেশের সারমর্ম হচ্ছে—এখন তোমার পূর্ণ স্বাধীনতা। তোমাকে দেখার কেউ নেই। হলে একা একা থাকবে। যা তোমার করতে ইচ্ছা করে করবে। ছাত্ররাজনীতিতে জড়াবে না। আমি দরিদ্র পুলিশ ইন্সপেক্টর, আমি যেন বিপদে না পড়ি।

    আমি বললাম, আচ্ছা।

    বাবা বললেন, তোমার বুদ্ধি ভালো, মেধা ভালো। আমি চাই তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিবে। CSP হবে। কোনো একসময় আমার এলাকা তুমি পরিদর্শনে আসবে। তখন আমি তোমাকে স্যালুট দিব।

    মা বিরক্ত হয়ে বললেন, এইগুলি কী ধরনের কথা! বাপ ছেলেকে স্যালুট করবে কোন দুঃখে?

    বাবা বললেন, এইসব তুমি বুঝবে না আয়েশা। বাপ-ছেলের কোনো বিষয়, এটা হলো অফিসারের সঙ্গে অফিসারের বিষয়।

    বাবা আমাকে চিঠি লিখতেন ইংরেজিতে। সেইসব চিঠির উত্তরও আমাকে ইংরেজিতে লিখতে হতো। যাতে CSP পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমার ইংরেজিটা সড়গড় হয়। তাঁকে ইংরেজিতে চিঠি লেখায় সমস্যা ছিল। তিনি প্রতিটি ভুল লালকালিতে দাগিয়ে আমার কাছে ফেরত পাঠাতেন।

    তিনি কঠিন পাকিস্তানভক্ত অফিসার ছিলেন। তিনি তার এই ভক্তি কিছুটা হলেও আমার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছিলেন। তার মতো আমার কাছেও মনে হতো, লৌহমানব আয়ুব খান একজন যোগ্য শাসক। পূর্বপাকিস্তানের নেতারা ঝামেলা ছাড়া আর কিছু চিন্তা করতে পারেন না। তাদের কারণেই দেশের শান্তি বিনষ্ট হয়। অগ্রগতি থমকে যায়।

    বাবার ধারণা নেতাদের মধ্যে মাওলানা ভাসানী কিছুটা ছাড় পেতে পারেন, কারণ হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার মাধ্যমে তিনি দেশের জন্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আগেভাগে জেনে ফেলেন। পুলিশের স্পাই হিসেবে একবার বাবাকে দীর্ঘসময় মাওলানা ভাসানীর সহযাত্রী হিসেবে ট্রেনভ্রমণ করতে হয়েছে। এই ট্রেনযাত্রাই তার জন্যে কাল হলো। মাওলানা ভাসানীর জন্যে তাঁর হৃদয়ে কোমল স্থান তৈরি হলো। তিনি বলা শুরু করলেন, মাওলানা ভাসানীকে সাধারণ হিসাবে ফেলা যাবে না। তিনি অনেক বেফাঁস কথা বলবেন, সেই বেফাঁস কথাই আসল কথা।

    আমি বাবার আদর্শে নিজেকে তৈরি করার চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়লাম। সব পিতাই অন্যায়ভাবে সন্তানের মধ্যে নিজের ছায়া দেখতে চান। ইঞ্জিনিয়ার পিতা পুত্রকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করেন। ডাক্তার পিতার ছেলে ইচ্ছা না থাকলেও ডাক্তারি পড়ে। পাশ করার পর বেজার মুখ করে রোগী দেখে। কসাইয়ের ছেলে আশা করে তার ছেলে হবে বিখ্যাত কসাই। আধঘণ্টায় গরুর চামড়া ছিলে কেটেকুটে ফেলবে।

    আমি ঠিক করলাম, বাবার কিছু কথা শুনব। কিছু শুনব না। ছাত্ররাজনীতি থেকে দূরে থাকতে হবে, এই কথাটি অবশ্যই শুনব। ছাত্ররাজনীতির নামে গুণ্ডামি আমাকে দারুণ আহত করেছিল। একটি উদাহরণ দেই। তখন শহীদুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন ড. মুশফিকুর রহমান। তার টেলিফোনটি চলে গিয়েছিল NSF এর গুণ্ডা খোকার ঘরে। খোকার বক্তব্য—আপনার চেয়ে আমার টেলিফোন বেশি দরকার।

    প্রভোস্ট তেলতেলা হাসি দিয়ে বললেন, অবশই অবশ্যই।

    খোকা বলল, কোনো জরুরি কল করতে হলে আমার এখানে চলে আসবেন সার।

    অবশ্যই আসব। অবশ্যই। ধন্যবাদ।

    সেই মাতাল সময়ে ছাত্রদের রাজনৈতিক বিভাজন ছিল এরকম—

    ক) ছাত্র ইউনিয়ন। যারা এই দলে ধরেই নেওয়া হতো তাদের মধ্যে মেয়েলিভাব আছে। তারা পড়ুয়া টাইপ। রবীন্দ্রনাথ তাদের গুরুদেব। এরা পাঞ্জাবি পরতে পছন্দ করে। গানবাজনা, মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকে। এদের ভাষা শুদ্ধ। নদীয়া শান্তিপুর স্টাইল। যে-কোনো বিপদআপদে দ্রুত স্থানত্যাগ করতে এরা পারদর্শী। মিছিলের সময় পালানোর সুবিধার কথা বিবেচনায় রেখে এরা পেছনদিকে থাকে।

    এই দলটির আবার দুটি ভাগ। মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ। এক দলের ওপর দিয়ে চীনের বাতাস বয়, আরেক দলের ওপর দিয়ে রাশিয়ার বাতাস বয়।

    খ) ছাত্রলীগ। পড়াশোনায় মিডিওকার এবং বডি বিল্ডাররা এই দলে। এই সময়ে তাদের প্রধান কাজ এনএসএফ-এর গুণ্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করা। ছাত্র ইউনিয়নের ছেলেদের সামনে তারা খানিকটা হীনমন্যতায় ভোগে। মারদাঙ্গায় এবং হলের ক্যানটিনে খাবার বাকিতে খাওয়ায় এরা বিশেষ পারদর্শী।

    গ) ইসলামী ছাত্রসংঘ। মওদুদীর বই বিলিয়ে ‘দীনের দাওয়াত দেওয়া এদের অনেক কাজের একটি। পূর্বপাকিস্তানকে হিন্দুয়ানি সংস্কৃতির হাত থেকে রক্ষা করা, মসজিদভিত্তিক সংগঠন করা এদের কাজ। দল হিসেবে এরা বেশ সংঘটিত। কথাবার্তা মার্জিত। অনেকের বেশ ভালো পড়াশোনা আছে।

    ঘ) এনএসএফ। প্রধান এবং একমাত্র কাজ সরকারি ছাতার নিচে থেকে গুণ্ডামি করা। সরকার এদের ওপর খুশি। কারণ এদের কারণে অন্য ছাত্র সংগঠনগুলি মাথা তুলে দাঁড়াতে পারছে না।

    এই জাতীয় কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করার প্রশ্নই আসে না। আমি পড়াশোনা নিয়ে থাকি। বিকেলে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে ছয় আনা খরচ করে দু’টা গরম গরম সিঙ্গারা এবং এককাপ চা খেয়ে শরিফ মিয়ার কেন্টিনের সঙ্গে লাগোয়া পাবলিক লাইব্রেরিতে ঢুকে যাই। গল্প-উপন্যাস পড়ি। ঘড়ির কাটার দিকে খেয়াল রাখি। সন্ধ্যা মিলানো মাত্র হলে ফিরে এসেই গ্লাস হাতে হলের ডাইনিং রুমে ঢুকে যাই। প্রথম ব্যাচে খেয়ে ফেলা।

    একরাতে খেতে বসেছি। আমার পাশে কালো কিন্তু সুদর্শন এক যুবক বসেছেন। প্লেটে ভাত নিয়ে অপেক্ষা করছি—বেয়ারা মাংসের বাটি (হলের ভাষায় কাপ) এনে দুজনার সামনে রাখল। কাপে থাকবে অতি ক্ষুদ্র দুই পিস মাংস, এক পিস আলু।

    আমি মাংসের বাটিতে হাত দিয়ে মাংস নিচ্ছি। আমার পাশে বসা যুবক আমার দিকে তাকিয়ে আছেন। তার তাকিয়ে থাকার অর্থ কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হলো। আমার বাটিভর্তি মাংস! ভুল করে এই যুবকের কাপ আমি টেনে নিয়েছি। এই যুবক NSF এর পাতিগুণ্ডাদের একজন। তার জন্যে আলাদা ব্যবস্থা।

    আমি বললাম, ভাই ভুল করে ফেলেছি।

    যুবক বললেন, অসুবিধা নাই। খান।

    আমি বললাম, আপনি বেয়ারাকে বলুন। আপনার জন্যে আবার আসবে।

    প্রয়োজন নাই।

    আমি বিনয়ের সঙ্গে বললাম, আপনার নামটা কি জানতে পারি?

    আমার নাম মনিরুজ্জামান। আমি ইতিহাসে এমএ পড়ি। আপনাকে আমি চিনি। আপনার নাম হুমায়ূন আপনি ম্যাজিক দেখান এবং ভূত নামান, হিপনোটাইজ করেন। এইগুলা কি সত্যি পারেন?

    আমি বললাম, পারি।

    একদিন করে দেখাবেন?

    অবশ্যই।

    এই মনিরুজ্জামানের আরেক ভাইয়ের নাম আসাদুজ্জামান। তিনি আমাদের এক সহপাঠিনীর প্রেমে পড়েছিলেন। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্যে প্রায়ই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসতেন। রসায়ন বিভাগের শিক্ষকরা তখন সমাজশাসকের ভূমিকা পালন করতেন। একটা ছেলে একজন মেয়ের সঙ্গে রসায়ন বিভাগে কথা বলবে তা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের আইন ছিল— প্রক্টর যদি কোনো ছেলেমেয়েকে গল্প করতে দেখেন, তাহলে ফাইন করা হবে। ফাইনের পরিমাণ পাঁচ টাকা। কোনো ছেলের যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলা বিশেষ জরুরি হয়, তাহলে প্রক্টরকে তা জানাতে হবে। প্রক্টর একটা তারিখ দেবেন। সেই তারিখে প্রক্টরের উপস্থিতিতে দুজনকে কথা বলতে হবে।

    আমি যতদূর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইন এখনো বদলানো হয়নি। যাই হোক, মনিরুজ্জামানের ভাই আসাদুজ্জামানকে প্রায়ই রসায়ন বিভাগের আশেপাশে শুকনা মুখে ঘোরাঘুরি করতে দেখা যেত। রসায়ন বিভাগের একটি মেয়ের প্রেমে পড়ে বেচারা অতি বিব্রত অবস্থায় ছিল। এই আসাদুজ্জামানের রক্তমাখা শার্ট নিয়ে কবি শামসুর রাহমান তাঁর বিখ্যাত কবিতা ‘আসাদের শার্ট’ লেখেন। আয়ুব গেটের নাম পাল্টে নাম রাখা হয় আসাদ গেট। সেই গল্প যথাসময়ে বলা হবে।

    পরিস্থিতি বৈরী হলে শামুক তার নিজের খোলসের মধ্যে ঢুকে যায়। আমার কাছে পরিস্থিতি বৈরী মনে হলো। চলমান উত্তপ্ত ছাত্ররাজনীতির বাইরে নিজেকে নিয়ে গেলাম। বিচিত্র এক খোলস তৈরি করলাম। সেই খোলস ম্যাজিকের খোলস, চক্র করে ভূত নামানোর খোলস। তখন হাত দেখাও শুরু করলাম। হাত দেখে গড়গড় করে নানান কথা বলি। যা বলি তাই না-কি মিলে যায়।

    এক শুক্রবারের কথা। নাপিতের দোকানে চুল কাটাতে যাব, আমাকে হলের বেয়ারা বলল, আপনাকে একজন ডাকে।

    কে ডাকে?

    অ্যাসিসটেন্ট হাউস টিউটর সাহেবের ঘরে যান। দেখলে চিনবেন।

    তোমার নাম বলতে অসুবিধা কী?

    অসুবিধা আছে।

    অ্যাসিসটেন্ট হাউস টিউটরের ঘরে ঢুকে আমার বুকে ছোটখাটো ধাক্কার মতো লাগল। পাচপাত্তুর একজনকে নিয়ে বসে আছে। পাচপাত্তুর অতি ভদ্র গলায় বললেন, শুনেছি আপনি ভালো হত দেখতে পারেন। হাত দেখে দিন।

    পাচপাত্তুরের হাতে গোমেদ পাথরের আংটি। আমি বললাম, আপনি গোমেদ ব্যবহার করবেন না।

    পাথর চিনেন?

    হ্যাঁ। আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ থেকে উদ্ধার পেলে আপনি বহুদূর যাবেন।

    মহাবিপদ কবে?

    সেটা বলতে পারছি না।

    আমার বিয়ের বিষয়ে কিছু বলতে পারবেন?

    আমি বললাম, আপনার হাত দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত।

    ঠিক আছে আপনি যান। আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কেন্টিনে আমি বলে দিব, ফ্রি খাবেন।

    আমি বললাম, তার দরকার হবে না।

    ছাত্রলীগের নেতাগোছের একজন রাত দশটায় আমার ঘরে উপস্থিত। কথাবার্তা, হাভভাব খুবই উগ্র।

    হুমায়ূন আপনার নাম?

    জি।

    ছাত্র ইউনিয়ন করেন?

    জি-না।

    তাহলে কী করেন?

    পড়াশোনা করি।

    হাত দেখে টাকা নেন?

    হাত দেখি, তবে টাকা নেই না।

    আমার হাত দেখে দিন।

    রাত দশটার পর আমি হাত দেখি না।

    কেন?

    আমি বললাম, হাত দেখায় আমার যে গুরু তাঁর নাম বেনহাম। উনি রাতে হাত দেখা নিষেধ করে গেছেন।

    বেনোম কোন দেশের?

    জার্মানির।

    উনি আপনার গুরু হলেন কীভাবে?

    তাঁর বই পড়ে হাত দেখা শিখেছি। কাজেই তিনি আমার গুরু।

    আপনি মানুষকে হিপনোটাইজ করতে পারেন বলে শুনেছি। এটা কি সত্যি?

    সত্যি।

    আমাকে হিপনোটাইজ করুন। যদি করতে না পারেন আপনার খবর আছে।

    আমি মহাবিপদে পড়লাম। হিপনোটাইজের আমি কিছুই জানি না। একজন ম্যাজিশিয়ানকে স্টেজে হিপনোটাইজ করতে দেখেছি। পুরোটাই আমার কাছে ভাওতাবাজি মনে হয়েছে। ম্যাজিশিয়ান দর্শকদের ভেতর থেকে একজনকে চেয়ারে বসালেন। তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাত দিয়ে পাস দিলেন। তারপর বললেন, এখন হাজার চেষ্টা করলেও আপনি আর চেয়ার থেকে উঠতে পারবেন না। ভদ্রলোক অনেক চেষ্টা করলেন, চেয়ার থেকে উঠতে পারলেন না। দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা। আমি নিশ্চিত, যাকে মঞ্চে ডাকা হয়েছে তিনি ম্যাজিশিয়ানের নিজের লোক। হিপনোটাইজ হবার ভান করেছে। ম্যাজিকের ভাষায় এদের বলে ‘কনফিডারেট’।

    ছাত্রলীগের পাণ্ডা আমার সামনে চেয়ারে বসা। তার চোখমুখ চোয়াল সবই শক্ত। সে খড়খড়ে গলায় বলল, কই শুরু করেন।

    আমি বাধ্য হয়ে স্টেজে দেখা ম্যাজিশিয়ান যা যা করেছিলেন তা করতে শুরু করলাম। একপর্যায়ে বললাম, এখন আপনি চেয়ারের সঙ্গে আটকে গেছেন। হাজার চেষ্টা করলেও চেয়ার থেকে উঠতে পারবেন না।

    জগতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, আরেকটি ঘটল। ছাত্রলীগের পাণ্ডা চেয়ার থেকে উঠতে পারে না। সে হতভম্ব। তার সঙ্গের সাঙ্গপাঙ্গরা হতভম্ব। সবচেয়ে হতভম্ব আমি নিজে।

    যথেষ্ট হয়েছে, এখন ঠিক করে দিন।

    আমি বললাম, এখন আমি দু’বার হাততালি দিব। হাততালির শব্দ শোনার পর উঠতে পারবেন।

    দু’বার হাততালি দিলাম, তারপরেও কিছু হলো না। আমি ভয়ে অস্থির হয়ে পড়লাম। কী করব কিছুই বুঝতে পারছি না। বিপদ এইদিক দিয়ে আসবে তা কখনো ভাবিনি।

    শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। তার শরীর চেয়ারে বসা অবস্থায় বেঁকে লোহার মতো শক্ত হয়ে গেছে। সেই অবস্থাতেই চ্যাংদোলা করে তাকে পাঁচতলা থেকে নামানো হলো। আমাকে অপরাধী হিসেবে সঙ্গে যেতে হলো। মহসিন হলের গেটে বিরাট জটলা–এক স্যার বেঁকে গেছে।

    ডাক্তাররা বললেন, যে-কোনো কারণেই হোক শরীরের কিছু কিছু মাসল শক্ত হয়ে গেছে। তারা মাসল Relax করার ইনজেকশন দিলেন। আমি একমনে দোয়া ইউনুস পড়তে লাগলাম।

    তখন জানতাম না, বইপত্র পড়ে এখন জানি–মানুষকে হিপনোটাইজ করা কঠিন কর্ম না। মানুষের মস্তিষ্কের একটা অংশ সাজেশান নেওয়ার জন্যে তৈরি থাকে। অতি প্রাচীন সময়ে বিপদসংকুল জীবনচর্যায় লিভারের প্রতি আনুগত্য বেঁচে থাকার অন্যতম শর্ত ছিল। আমাদের জিনে এই বিষয়টি ঢুকে গেছে। হিপনোটিস্ট লিডারের ভূমিকায় অবতীর্ণ হন। তার কথা মস্তিষ্ক মেনে নেয়। তিনি যখন সাবজেক্টকে ঘুমিয়ে পড়তে বলেন, সাবজেক্ট ঘুমিয়ে পড়ে। তিনি যখন সাবজেক্টকে বলেন, তুমি চেয়ারের সঙ্গে আটকে গেছ। সে আটকে যায়।

    হিপনোটিজমের ঘটনায় মহসিন হলের ছাত্রমহলে আমি বিশেষ এক সমীহের স্থান দখল করলাম। ছাত্রদের প্রতিভা প্রদর্শন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে এবং ডিআইটি ভবনে যখন টিভি কেন্দ্র ছিল সেখানে ম্যাজিক দেখিয়ে আমি ক্ষেত্রটা প্রস্তুত করে রেখেছিলাম।

    আমাকে এখন আর কেউ ঘটায় না। আমি মেডিকেল কলেজে পড়ুয়া আমার এক বন্ধুর কাছ থেকে মানুষের মাথার খুলি এনে চিকন সুতা দিয়ে আমার ঘরের এককোনায় ঝুলিয়ে দিলাম। দেয়ালের রঙ সাদা, সুতার রঙও সাদা। ব্ল্যাক আর্টের মতো তৈরি হলো। হঠাৎ দেখলে মনে হতো, মানুষের মাথার একটা খুলি শূন্যে ভাসছে। বেশ কয়েকজন এই দৃশ্য দেখে ছুটে ঘর থেকে বের হয়েছে। আর ঢোকেনি। [এক গভীর রাতে এই খুলি চাপা গলায় আমাকে ডাকল, এই ছেলে। এই। ভয়াবহ আতঙ্কে শরীর জমে গেল। পরদিনই আমি খুলি ফেরত দিয়ে এলাম। অন্য কোনো সময়ে এই গল্প বলা যাবে।]

    সম্পূর্ণ নিজের ভুবনে আমি তখন সুখে আছি। মাঝে মাঝে কবিতা লেখার ব্যর্থ চেষ্টাও চলে। মিল আসে তো ছন্দ আসে না। ছন্দ এলে মিল আসে না। বাইরের অশান্ত পরিস্থিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি আছি আমার আপন ভুবনে।

    বাইরের অশান্ত পরিস্থিতি বিষয়ে একটু বলি। অশান্তির শুরুটা পশ্চিম পাকিস্তানেলান্ডিকোটাল নামের এক বাজারে। বেশকিছু ছাত্র সেখানে গিয়েছে (নভেম্বর, ১৯৬৮)। কী কর্ম করেছে কে জানে, তবে সেখান থেকে ফেরার পথে চোরাচালানের কিছু মালামাল নিয়ে ফিরেছে। ল্যান্ডিকোটাল চোরাচালানের স্বর্গরাজ্য। পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের মালামাল বাজেয়াপ্ত করে।

    ছাত্ররা শুরু করে গ্রেফতার করা ছাত্রদের মুক্তির আন্দোলন। জুলফিকার আলি ভুট্টো এই সুযোগ হাতছাড়া করেন না। তিনি তাদের সঙ্গে যুক্ত হন। আয়ুববিরোধী আন্দোলনের সূত্রপাত হয়।

    ছাত্র-পুলিশ সংঘর্ষে আবদুল হামিদ নামের পলিটেকনিকের সতেরো বছরের এক ছাত্র নিহত হয়। আবদুল হামিদ আয়ুববিরোধী আন্দোলনের প্রথম শহিদ।

    আয়ুব খান নিরাপত্তা আইনে প্রচুর ছাত্র গ্রেফতার করেন। পশ্চিম পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার প্রমাণ, আয়ুব খান পেশোয়ারে পৌঁছলে ছাত্ররাই তাকে স্বাগত জানায়। তিনি বক্তৃতা দিতে মঞ্চে উঠলে হঠাৎ হাসিম উমর জাই নামের এক ছাত্র তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সভা পণ্ড হয়ে যায়।

    হাসিম উমর জাইকে গ্রেফতার করা হয়। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে—দীর্ঘদিন জনগণকে নির্যাতনকারী অত্যাচারীকে খুন করতে না পেরে আমি দুঃখিত।

    লৌহমানব আয়ুব খানের মধ্যে তখন তাম্রমানব ভাব প্রকাশিত হয়। তিনি রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা শুরু করেন। জুলফিকার আলি ভুট্টো এবং ওয়ালি খানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়।

    পূর্বপাকিস্তানের অবস্থা তখন মোটামুটি শান্ত। পশ্চিম পাকিস্তানে গ্রেফতার হওয়া ছাত্র এবং রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে সংগ্রামী ছাত্র সমাজ ১৯ নভেম্বর বায়তুল মোকাররমের সামনে একটি সভা করে। সভাপতিত্ব করেন ডাকসুর সদস্য জনাব মফিজুর রহমান। অনেকের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগের আব্দুর রউফ।

    ২২ নভেম্বর পূর্বপাকিস্তানের কিছু কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী পশ্চিম পাকিস্তানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। এঁদের মধ্যে ছিলেন কবি জসিম উদ্দীন, বেগম সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, কবি হাসান হাফিজুর রহমান, কবি ফজল শাহাবুদ্দিন, জনাব আবদুল গাফফার চৌধুরী, লেখক শহীদুল্লাহ কায়সার।

    পূর্বপাকিস্তানের রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায় সবাই তখন জেলে। যেমন শেখ মুজিবুর রহমান, শ্রী মণি সিং, তোফাজ্জল হোসেন, শ্রী সত্যেন সেন, ছাত্র নেতা জনাব নুরে আলম সিদ্দিকী, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন।

    পশ্চিম পাকিস্তানে যে আন্দোলনের সূত্রপাত পূর্বপাকিস্তানে সেই আন্দোলন শুরুতে প্রায় এককভাবেই শুরু করেন মাওলানা ভাসানী। এই অদ্ভুত মানুষটিকে নিয়ে লেখা কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতাটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না।

    সফেদ পাঞ্জাবি

    শিল্পী, কবি, দেশী কি বিদেশী সাংবাদিক,
    খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা,
    নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি,
    সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন
    দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী
    কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু,
    যেন মহা-প্লবনের পর নূহের গম্ভীর মুখ
    সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে, কাশফুল-দাড়ি
    উত্তুরে হাওয়ায় ওড়ে। বুক তাঁর বিচূর্ণিত দক্ষিণ বাংলার
    শবাকীর্ণ হু-হু উপকূল, চক্ষুদ্বয় সংহারের
    দৃশ্যাবলিময়, শোনালেন কিছু কথা, যেন নেতা
    নন, অলৌকিক স্টাফ রিপোর্টার।…

    এখন গল্পাংশে ফিরে যাই। গল্পপিপাসু পাঠকরা রাজনীতির গল্প শুনতে চান না। সত্য তাঁদের আকর্ষণ করে না। তাদের সকল আকর্ষণ মিথ্যায়।

    ছুটির দিনের এক দুপুর। বাইরে ঝাঝালো রোদ। দুপুরটা কীভাবে কাটাব বুঝতে পারছি না। ঘরে থাকতে ইচ্ছা করছে না, আবার ঘরের বাইরে যেতে ইচ্ছা করছে না। হলের দারোয়ান এসে খবর দিল আমার কাছে একজন ছাত্রী এসেছে। গেস্টরুমে বসে আছে।

    কে আসবে আমার কাছে? শার্ট গায়ে দিয়ে চিন্তিত মুখে নিচে নামলাম। যে মেয়েটি বসে আছে তাকে চেহারায় চিনি, নামে চিনি না। আমরা একসঙ্গে ম্যাথমেটিকস সাবসিডিয়ারি ক্লাস করি। সে পড়ে ফিজিক্সে। শ্যামলা মেয়ে। তার চেহারায় এবং চোখে এমন এক আশ্চর্য সৌন্দর্য আছে যে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই তাকিয়ে থাকার জন্যে কোনোরকম লজ্জাবোধও হয় না।

    মেয়েটি বলল, আমরা একসঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি।

    আমি বললাম, জি।

    শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন। আমি হাত দেখাতে এসেছি।

    আমি বললাম, গেস্টরুমে আমি আপনার হাত ধরে যদি হাত দেখি বিরাট সমস্যা হবে।

    মেয়েটি বলল, আপনাকে আমার হাত ধরতে হবে না। আমি দুই হাতের ছাপ কাগজে নিয়ে এসেছি।

    আমি বললাম, ছাপ কীভাবে নিলেন?

    মেয়েটি বলল, স্ট্যাম্পের কালি হাতে মেখে সেই কালি দিয়ে ছাপ দিয়েছি। ছাপগুলি আপনি রেখে দিন। আপনি অবসর সময়ে ধীরেসুস্থে দেখবেন। পরে আপনার কাছে শুনব। আর এই খামটা রাখুন।

    খামে কী আছে?

    একটা চিঠি আছে। আর কিছু না। আচ্ছা আমি যাই।

    আমি খাম খুললাম। সম্বোধনহীন একটা চিঠি। সেখানে লেখা—

    আমার নাম নাদিয়া। আমি আপনার সঙ্গে ম্যাথ সাবসিডিয়ারি করি। আপনার যেমন ম্যাজিকে আগ্রহ আমারও তাই। টেলেন্ট শোতে আমি আপনার Antiqravity খেলা দেখে মুগ্ধ হয়েছি। আপনি খুব মন দিয়ে আমার হাতের ছাপ পরীক্ষা করবেন। আমি শুধু একটা জিনিসই জানতে চাই। আমার পছন্দের একজন মানুষ আছেন। তাকে কি আমি বিয়ে করতে পারব?

    ক্লাসে শুরুর দিকে আপনি একটা লাল শার্ট পরে আসতেন। এই শার্টে আপনাকে খুব মানাত। এখন আপনাকে এই শার্ট পরতে দেখি না। হয়তো শার্টটা চুরি হয়ে গেছে, কিংবা নষ্ট হয়ে গেছে। এখানে একশটা টাকা আছে। আপনি অবশ্যই একটা লাল শার্ট কিনবেন। আপনি যেমন নেত্রকোনার ছেলে, আমিও নেত্রকোনার মেয়ে। ধরে নিন আমি আপনার একজন বোন। বোন কি তার ভাইকে একটা শার্ট কিনে দিতে পারে না? আমি হিন্দু মেয়ে হলে রাখি পাঠিয়ে আপনাকে ভাই বানাতাম। দিল্লির সম্রাট হুমায়ূনকে এক রাজপুত রানী রাখি পাঠিয়ে ভাই পাতিয়েছিল।

    ইতি

    নাদিয়া।

    একশ টাকা খরচ করে আমি লাল শার্ট কিনলাম না। দামি রেডিওবন্ড কিছু কাগজ কিনলাম। এই কাগজে কবিতা লেখা হবে। একটা ফাউনটেন পেন কিনলাম। কবিতা ভালো কলমে লেখা হবে। আমার জীবনের প্রথম কবিতা নাদিয়ার দেওয়া টাকায় কেনা কলমে লেখা হয়েছে। আমার রচনার সঙ্গে যারা পরিচিত তারা এই কবিতাটির সঙ্গেও পরিচিত।

    দিতে পারো একশ ফানুস এনে
    আজন্ম সলজ্জ সাধ
    একদিন আকাশে কিছু ফানুস উড়াই।।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমন্দ্রসপ্তক – হুমায়ূন আহমেদ
    Next Article মৃণ্ময়ীর মন ভালো নেই – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }