Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মানসী তুমি – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প99 Mins Read0
    ⤶ ⤷

    মানসী তুমি – পরিচ্ছেদ ১০

    ১০.

    দুপুরে মিসেস ভট্টাচার্য তার অফিস কামরায় একা একা বসে যখন হোটেলের হিসাবনিকাশ করছিলেন কিরীটী এসে অফিস ঘরে ঢুকল।

    মিসেস ভট্টাচার্য।

    মিঃ রায়? আসুন আসুন, বসুন।

    কিরীটী একটা চেয়ার টেনে নিয়ে মিসেস ভট্টাচার্যের মুখখামুখি বসল।

    মিসেস ভট্টাচার্য, কুড়ি নম্বর ঘরে কে ভদ্রলোক আছেন বলুন তো?

    কেন বলুন তো? মিসেস ভট্টাচার্য সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন কিরীটীর মুখের দিকে।

    উনি কি শরদিন্দু বোস?

    আপনি ওঁকে চেনেন নাকি?

    না, ঠিক চিনি না ওঁকে, তবে অনুমান করছি। উনি কাল রাত্রে আপনার ঘরে গিয়েছিলেন?

    আপনি কি করে জানলেন?

    জেনেছি। আপনার যদি বিশেষ কোন আপত্তি না থাকে তো যদি বলেন—কেন কাল রাত্রে উনি আপনার ঘরে গিয়েছিলেন?

    না না, আপত্তি কি থাকতে পারে, ওঁর ধারণা, সেবারে জলে ড়ুবে ওঁর স্ত্রীর মৃত্যু হয়নি, তাই আর একবার ভাল করে ব্যাপারটা অনুসন্ধান করার জন্যই এখানে এসেছেন উনি, আর আমার সাহায্য চান বলেছিলেন, সেই ব্যাপারেই।

    উনি এই দুই বৎসরের মধ্যে আর এসেছিলেন এখানে?

    এলেও আমি জানি না। আমার এখানে ওঠেননি।

    তা হঠাৎ দুবছর পরে তার মনের মধ্যে সন্দেহটা দেখা দিল কেন—কিছু বলেননি আপনাকে?

    না, সে-সব কিছু বলেননি।

    আপনি কি একটা কথা জানেন মিসেস ভট্টাচার্য, প্রথমা স্ত্রীর জলে ড়ুবে মৃত্যু হবার কয়েক মাস পরেই উনি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন?

    তাই নাকি! না, জানি না তো!

    হ্যাঁ, আর সে স্ত্রীরও সমুদ্রে ড়ুবে মৃত্যু হয়েছে একই ভাবে। কাজেই এ থেকে কি সহজেই মনে হয় না, প্রথমা স্ত্রীর মৃত্যুর কথাটা একেবারেই তিনি ভুলে গিয়েছিলেন, এমন কি দ্বিতীয়া স্ত্রীর জলে ড়ুবে মৃত্যুর পর যে কথাটা এতদিন তার মনে হয়নি, আজ হঠাই বা সে কথাটা তার মনে হল কেন? তবে কি মৃতদেহটা পাওয়া যায়নি বলে তার হঠাৎ ধারণা হয়েছে যে তাঁর প্রথমা স্ত্রীর জলে ড়ুবে মৃত্যু হয়নি? এবং সেটাই ভাল করে অনুসন্ধান করবার জন্য আবার এতদিন পরে পুরীতে ছুটে এসেছেন? কিরীটীর শেষের কথাগুলো কতকটা যেন নিম্নকণ্ঠে স্বগতোক্তির মত শোনাল।

    কাল রাত্রে হঠাৎ—তা রাত তখন প্রায় বারোটা হবে, আমার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে দরজা খুলে দেখি উনি বললেন, আমাকে চিনতে পারছেন মিসেস ভট্টাচার্য?

    বললাম, আপনাকে সেই দিনই চিনেছি, যেদিন আপনি এই হোটেলে এসে ওঠেন। তখন আমার কিছু কথা আছে আপনার সঙ্গে বলে উনি আমার ঘরে এসে ঢুকলেন। এবং বললেন, আমি যে কারণে এবারে এখানে এসেছি সে কথাটা গোপন রাখতে চাই এবং যাতে জানাজানি না হয় সেই কারণেই আপনার সঙ্গে এত রাত্রে দেখা করতে এসেছি। মিসেস ভট্টাচার্য, আপনার হয়ত মনে আছে বছর দুই পূর্বে আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসে এই হোটেলেই কুড়ি নম্বর ঘরে উঠেছিলাম—এখানে আসার পাঁচ দিন পরে বিকেলের দিকে সমুদ্রে স্নান করতে গিয়ে আমার স্ত্রী জলে ড়ুবে যান—আমি বললাম, মনে আছে। তখন উনি বললেন, আপনি হয়তো জানেন না আমার স্ত্রী খুব ভাল সাঁতার জানত, তাই প্রথম থেকেই কেন যেন আমার ধারণা হয়েছিল যে, সে হয়তো জলে ড়ুবে যায়নি, আমি সেই কারণে সারাটা রাত ও পরের দিন সমুদ্রের ধারে ধারে তার অনুসন্ধান করি কিন্তু কোন সন্ধান পেলাম না, তখন পুলিসে ডাইরি করি।

    উনি আর কি বলেছেন? কিরীটী শুধাল।

    বললেন, যেটা আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব জাগিয়েছিল সেদিন, পরে সেটাই একটা বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে। মনে হয় সে আজও বেঁচে আছে—তাই আর একবার ব্যাপারটা ভাল করে অনুসন্ধান করবার জন্যই গোপনে আর একবার পুরীতে এসেছি। কিন্তু জায়গাটার সঙ্গে তো আমার বিশেষ তেমন একটা পরিচয় নেই, আপনারা দীর্ঘদিন এখানে আছেন—তাই মনে হল এ ব্যাপারে আপনি হয়তো আমাকে কিছু সাহায্য করতে পারেন।

    আমি বললাম, আমি কি ভাবে আপনাকে সাহায্য করতে পারি মিঃ বোস?

    মিঃ বোস বললেন, বাইরে থেকে এখানে আপনার হোটেলে এসে যারা থাকেন তাঁরা নন—এখানকার যেসব স্থানীয় লোক মধ্যে মধ্যে আপনার হোটেলে আসেন, তাঁদের সঙ্গে আপনার নিশ্চয় পরিচয় আছে তাদের কাছ থেকে আপনি যদি জানতে পারেন এই ফটোর সঙ্গে মিল আছে এমন কোন স্ত্রীলোককে তাঁরা দেখেছেন কিনা-বলে পকেট থেকে তার স্ত্রীর একটা ফটো বের করে আমাকে দেন।

    ফটোটা আছে আপনার কাছে? কিরীটী প্রশ্ন করল।

    হ্যাঁ, এই যে দেখুন না-বলে মিসেস ভট্টাচার্য ড্রয়ার থেকে একটা ফটো বের করে কিরীটীর সামনে রাখল।

    কিরীটী দেখল, ফটোটা মানসীরই ফটো। পরেশ নন্দী তাকে যে ফটোটা দিয়েছেন তার সঙ্গে হুবহু মিল আছে চেহারার।

    আপনি আপনার এখানকার পরিচিত কাউকে ফটোটা দেখিয়েছেন?

    না, এখনও সেরকম কেউ আসেননি বলে দেখাইনি। তবে আজ অবিনাশবাবুর আসার কথা আছে—আজ তো শনিবার—শনিবার শনিবার উনি সন্ধ্যার পর আমার সঙ্গে গল্প করতে হোটেলে আসেন।

    কিরীটী বুঝতে পারে—অবিনাশবাবু হয়তো কোন এক সময় সুষমা ভট্টাচার্যর একজন গুণমুগ্ধ ছিলেন, তার রূপের পূজারী ছিলেন।

    অবিনাশবাবু কি করেন?

    এখানে মন্দিরের কাছে বাজারে তার বড় একটা কাপড়ের দোকান আছে। অবিনাশবাবু ছাড়াও আর একজনকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম।

    সে কে?

    উদয়—একজন মস্ত বড় সিনেমা আর্টিস্ট। ওড়িয়া ছবিতে অভিনয় করে। তার অনেক গুণমুগ্ধও আছে।

    বয়স কত ভদ্রলোকের? কিরীটী প্রশ্ন করল।

    চল্লিশ বিয়াল্লিশ হবে। বললেন মিসেস ভট্টাচার্য।

    আপনার সঙ্গে তার কত দিনের আলাপ?

    তা আজ প্রায় কুড়ি-বাইশ বছর তো হবেই-মিসেস ভট্টাচার্য বললেন।

    কিরীটী বুঝতে পারে, উদয়ও হয়তো একদিন সুষমার গুণমুগ্ধদের একজন ছিল। এবং আজও সেই টানেই সুষমার কাছে হয়তো আসা-যাওয়া করে।

    ঐ সময় একজন সুদর্শন ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন, হাতে তার একটা খাম।

    বৌদি!

    আরে এস এস উদয়বাবু—সুষমা ভট্টাচার্য সানন্দ সম্ভাষণ জানালেন।

    কিরীটী তাকাল আগন্তুকের দিকে। মধ্যবয়সী ভদ্রলোক। সুগঠিত দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ কোঁকড়া চুল সযত্ন-বিন্যস্ত। কিন্তু তার মধ্যে দু-একটা রূপালী চুল যেন চোখে পড়ে। চোখে শৌখীন সোনার-ফ্রেমের চশমা! পরনে দামী ট্রাউজার ও টেরিলিনের হাওয়াই শার্ট!

    অনেক দিন পরে এলে উদয়বাবু-বৌদিকে ভুলে গিয়েছিলে বুঝি? মিসেস সুষমা ভট্টাচার্যর মৃদু অভিযোগ।

    না না, তা নয় বৌদি, একটা ছবির শুটিং করতে কয়েক দিনের জন্য কোণারক গিয়েছিলাম। কিন্তু একে তো চিনলাম না বৌদি! বেড়াতে এসেছেন বুঝি?

    তাই। বিখ্যাত লোক, নাম শুনে থাকবে হয়তো–কিরীটী রায়।

    সত্যসন্ধানী কিরীটী রায়! উদয়বাবুর চোখে-মুখে একটা বিস্ময় ঝলসে ওঠে মুহূর্তে। কিরীটীর মুখের দিকে তাকিয়ে বলল উদয়, আপনার নামই এতকাল শুনে এসেছি কিরীটীবাবু চাক্ষুষ এই প্রথম দেখলাম আপনাকে! কিরীটী মৃদু হাসল। কি বইয়ের শুটিং ছিল উদয়? মিসেস ভট্টাচার্য শুধালেন।

    কলঙ্ক। জান বৌদি, সেই যে নতুন মেয়েটির কথা বলেছিলাম-কলঙ্ক ছবিতে সেকেন্ড হিরোয়িনের পার্ট করছেন। যদিও বাঙালী কিন্তু চমৎকার ওড়িয়া বলেন।

    কথা বললে এবার কিরীটী, বাঙালী মেয়ে ওড়িয়া ছবিতে অভিনয় করছেন?

    হ্যাঁ, আর এই তার প্রথম বই। চমৎকার ফটোজেনিক ফেস। আর অভিনয়ও করছেন চমৎকার। এই যে দেখুন না, গোটাকয়েক কপি আছে আমার সঙ্গে-বলে খাম থেকে গোটাতিনেক স্টীল বের করে সামনে এগিয়ে দিল উদয়।

    কোণারকের সূর্যমন্দিরের এক অংশে হেলান দিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। ছবিটার দিকে তাকিয়ে কিরীটীর চোখের পাতা পড়ে না।

    মিসেস ভট্টাচার্য ঐ সময় কিচেনের দিকে উঠে গেলেন এবং বলে গেলেন, বোসো, আমি কফির কথা বলে আসি।

    ঘরের মধ্যে কিরীটী আর উদয়। কি আশ্চর্য রকমের মিল মানসীর মুখের সঙ্গে!

    কিরীটী কিন্তু তার মনের বিস্ময় প্রকাশ করল না। কেবল উদয়ের দিকে তাকিয়ে বলল, মেয়েটির নাম কি উদয়বাবু?

    লক্ষ্মী।

    পদবী কি?

    তা তো জানি না!

    এখানকারই মেয়ে? মানে এই শহরেই থাকেন?

    না, ভুবনেশ্বরে থাকেন শুনেছি।

    বিবাহিত কি মেয়েটি?

    বিবাহিত নন বলেই শুনেছি আর সিঁথিতে সিঁদুর দেখিনি।

    আচ্ছা উদয়বাবু মেয়েটির সঙ্গে একবার দেখা করা যায়?

    মেয়েটি অত্যন্ত রিজার্ভড় প্রকৃতির। কারও সঙ্গেই বড় একটা কথা বলেন না।

    মেয়েটি সম্পর্কে আপনি আর কিছু জানেন উদয়বাবু?

    নীলমণি-মানে আমাদের ডিরেক্টরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিল, নীলমণি ওঁকে ডেকে পাঠায়—আমিও সেদিন নীলমণির অফিসে উপস্থিত ছিলাম, নীলমণির পছন্দ হয়ে যায় মেয়েটিকে—ওঁর ক্যামেরা টেস্ট ভয়েস টেস্ট নিয়ে নীলমণির ভাল লাগে—সে কন্ট্রাক্ট সই করায়, নীলমণির মুখেই শুনেছি মেয়েটি ভুবনেশ্বরের কোথায় যেন থাকেন।

    আপনাদের আবার শুটিং কবে উদয়বাবু?

    দশ দিন একটানা শুটিং হয়ে গেল এই তো গত পরশু, আবার শুটিং দিন দশেক পরে।

    লোকেশন কোথায়?

    পুরীর সমুদ্রের আশেপাশে শুটিং হবে শুনেছি—আউটডোর, এই ছবির বারো আনা অংশই প্রায় আউটডোরে।

    কথাটা তাহলে আপনাকে খুলেই বলি উদয়বাবু—কিরীটী বললে, আমার এক বন্ধু আসছে এখানে দুই-তিন দিনের মধ্যে। সে একটা চিত্র পরিচালনা করছে, স্ক্রিপ্ট রেডি, নায়কও ঠিক হয়ে গিয়েছে। এখন সে নায়িকার জন্যে সন্ধান করছে নতুন মুখ। আপনাদের বইয়ের ঐ। মেয়েটির ছবি দেখে মনে হচ্ছে হয়তো তার মেয়েটিকে পছন্দ হয়ে যেতে পারে।

    ঠিক আছে, আমি নীলমণিকে বলব। সে নিশ্চয়ই লক্ষ্মীর ঠিকানা জানে।

    বলবেন অনুগ্রহ করে। আর মেয়েটির সঙ্গে যদি একটিবার আমার বন্ধুর দেখা হয়ে যায়, তবে খুব ভাল হয়।

    নিশ্চয়ই বলব, আমি কালই সকালে এসে আপনাকে জানিয়ে যাব।

    সেই রাত্রেই কিরীটী ট্রাঙ্ককলে সুব্রতর সঙ্গে কলকাতায় কথা বলল।

    সুব্রত, আমি পুরী থেকে কিরীটী বলছি।

    কি ব্যাপার বল তো? সুব্রতর প্রশ্ন?

    এখানে এলেই সব জানতে পারবে। গণেশবাবু—আমাদের গণেশ ঘোষকে চেনো তো, রেলে কাজ করেন, তাকে ধরলেই একটা রিজার্ভেশন পেয়ে যাবে। কালই চলে এস।

    ঠিক আছে।

    কিরীটী রিসিভারটা নামিয়ে রাখল।

    পরের দিন সকালবেলা দশটা নাগাদ উদয়বাবু এলেন।

    বললেন, সরি কিরীটীবাবু, লক্ষ্মীদেবী ভুবনেশ্বরে নেই!

    নেই?

    না, নীলমণি বললে তিনি নাকি কলকাতায় গিয়েছেন, ফিরবেন সেই শুটিংয়ের আগের দিন। গতকালই নাকি তিনি নীলমণিকে ফোনে জানিয়েছেন।

    ঠিক আছে, আমার চিত্র পরিচালক বন্ধুকে কথাটা জানিয়ে দেব। আর একটা কথা আপনাকে জানিয়ে দিই উদয়বাবু, আপনার কথাও গতরাত্রে আমার বন্ধুকে জানিয়েছি, আপনার সম্পর্কেও সে ইন্টারেস্টেড!

    সত্যি? উদয়বাবু সংবাদটায় উৎফুল্ল হয়ে ওঠেন।

    হ্যাঁ, আমার বন্ধুটি সবই নতুন মুখ খুঁজছেন।

    কিরীটী উদয়বাবুর দিকে তাকিয়ে বুঝতে পারে সে ঠিকই টোপ ফেলেছে।

    উদয়বাবুর কাছে গতকালই ফটোটা দেখার পর থেকে কিরীটী ফটোর মেয়েটার কথাই ভেবেছে। কেন যেন তার ধারণা হয়েছে ফটোর লক্ষ্মী আর মানসী অভিন্ন। অবিশ্যি এও তার মনে হয়েছে, লক্ষ্মী একান্তই যদি মানসী না হয়, কেবলমাত্র আশ্চর্য রকমের একটা মিল উভয়ের মধ্যে—তাহলেও তার কার্যসিদ্ধি হয়ে যাবে। নতুন একটা প্ল্যান তার মাথায় এসেছে।

    ঐদিনই রাত্রে, রাত্রি তখন সোয়া এগারোটা হবে। হোটেলের সকলের খাওয়াদাওয়া চুকে গিয়েছে প্রায়। ঘরে ঘরে আলো নিভে গিয়েছে। কিরীটী তার ঘরে বসে একটা উপন্যাস পড়ছিল, বন্ধ দরজায় গায়ে মৃদু টোকা পড়ল। কিরীটী উঠে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে সুষমা ভট্টাচার্য।

    মিসেস ভট্টাচার্য, আসুন!

    কথা আছে–মিসেস ভট্টাচার্য ভিতরে ঢুকে বললেন।

    বসুন–বলে কিরীটী ঘরের দরজার ভিতর থেকে খিল তুলে দিল।

    কাল আপনাকে একটা কথা বলিনি কিরীটীবাবু। মিসেস ভট্টাচার্য বললেন, উদয়বাবুদের কলঙ্ক ছবিতে যে নতুন মেয়েটি অভিনয় করছে—মানে উদয়বাবু যে ফটোটা দেখালেন সেই ফটোর চেহারার সঙ্গে শরদিন্দুবাবু যে ফটোটা দিয়েছেন তার একটা আশ্চর্য রকমের মিল আছে চেহারায়–

    লক্ষ্য করেছি। কিরীটী বললে, কিন্তু একটা কথা মিসেস ভট্টাচার্য, শরদিন্দুবাবুকে কি আপনি ঐ মেয়েটির কথা বলেছেন?

    না—তবে ভাবছি বলব!

    না, বলবেন না। আমাদের অনুমান শেষ পর্যন্ত যদি মিথ্যেই প্রমাণিত হয় ভদ্রলোক মনে অত্যন্ত আঘাত পাবেন। তার চেয়ে আগে আমি ভদ্রমহিলার সঙ্গে দেখা করি কথাবার্তা বলি, তারপর–

    আচ্ছা আপনার কি মনে হয় কিরীটীবাবু, মানসী দেবীর সেদিন ঐভাবে অদৃশ্য হয়ে যাবার পিছনে কারও কোন অদৃশ্য হাত ছিল?

    ছিলই যে তা বলব না? তবে থাকলেও আশ্চর্য হবার কিছু নেই।

    তবে কি মিসেস ভট্টাচার্য কিছুক্ষণ কিরীটীর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বললেন, সেদিন মানসী দেবীকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল।

    সেটা এখনই সঠিক ভাবে বলা যাচ্ছে না বলে কিরীটী কথাটা এড়িয়ে গেল।

    আরও কিছুক্ষণ পরে মিসেস ভট্টাচার্য বিদায় নিলেন কিরীটীর কাছ থেকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅবগুণ্ঠিতা – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article সামনে সমুদ্র নীল – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }