Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মান্না দে – সম্পাদনা অলক চট্টোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প178 Mins Read0
    ⤶ ⤷

    পারো যদি ফিরে এসো – সুরজিৎ সেনগুপ্ত

    আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন অন্য কোনও স্কুল থেকে বরুণ এসে ভর্তি হল আমাদের ক্লাসে৷ বরুণ ভারী সুন্দর গান গাইত, তাই আমার সঙ্গে ভাব হল অচিরেই৷ আমার বাড়িতে একটা গান-বাজনার পরিবেশ ছিল৷ না, আমাদের পরিবারে কোনও বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিল না, তবে বাবা-মায়ের প্রবল আগ্রহে বাড়িতে ছিল গান-বাজনার চর্চা৷ রবীন্দ্রসঙ্গীত তো ছিলই, সঙ্গে ছিল হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা৷ মা-বাবার অতি প্রিয় একটা মার্ফি রেডিও ছিল যার সুবাদে তিনটে অনুষ্ঠান নিয়মিত শোনার সুযোগ পেতাম— শুক্রবারের বাংলা নাটক, অনুরোধের আসর আর রম্যগীতি৷ ফলে, বাংলা আধুনিক গানের প্রতিও আমাদের আগ্রহ তৈরি হয়েছিল৷ কিন্তু আমাদের বাড়ির বড়দের মধ্যে সেই অর্থে মান্না দে-র ভক্ত বলে তেমন কেউ ছিল না৷ মান্না দে তখনও বোধহয় তেমনভাবে বাংলা গান গাইতে শুরুও করেননি৷

    আমরা দুই সঙ্গীতপ্রিয় বন্ধু স্কুলের কাজের পাশাপাশি গান শুনতে শুনতে বড় হতে লাগলাম৷ খেলাধুলোর ব্যাপারে যতখানি আগ্রহ ছিল, প্রায় ততখানিই আগ্রহ ছিল গানের ব্যাপারে৷ আর একটু বড় হয়ে বুধবার রাত্রি আটটায় রেডিও সিলোন-এ বিনাকা গীতমালা-র ভক্ত হয়ে উঠলাম৷ দেবব্রত বিশ্বাস আর মহম্মদ রফি প্রায় সবটা আকর্ষণ যখন টেনে নিচ্ছে তখনই বরুণের উৎসাহে শুনে ফেললাম মান্না দে-র গাওয়া ‘চাঁদের আশায় নিভায়েছিলাম যে দীপ আপন হাতে…’৷ অদ্ভুত এক ভাল লাগার অনুভূতি হল৷ বরুণ ইতিমধ্যে মান্না দে-র অন্ধ ভক্ত হয়ে উঠেছে, তারই প্রভাব আমার মধ্যেও পড়তে শুরু করল৷

    আরও একটা কথা সঙ্কোচের সঙ্গে বলে ফেলতে হচ্ছে৷ বাড়িতে রেকর্ড, রেডিও বা দাদা-দিদিদের মুখে গান শুনে শুনে আমিও গান গাইতে পারছিলাম এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মধ্যে প্রচুর শ্রোতাও তৈরি করে ফেলেছিলাম৷ আমার এক মামার বিয়েতে মামাদের প্রতিবেশীরা আমাকে আর আমার ভাইকে রসগোল্লার লোভ দেখিয়ে গান শুনতে চাইত৷ মান্না দে-র গান যত শুনতে শুরু করলাম, বুঝলাম ইতিমধ্যে মান্না দে-র ভক্তসংখ্যা বাড়ছে৷ অনুরোধের আসরে গুরুত্বপূর্ণ স্থান পেতে শুরু করল৷ ততদিনে আমরাও বড় হয়ে উঠেছি, প্রেম করতে শুরু করেছি৷ এই সন্ধিক্ষণে এসে মান্না দে আমাকে আরও বেশি আকৃষ্ট করলেন৷ হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত— এই দুইয়েরই প্রভাব মান্না দে-র গানে ছিল বলে সে গানে আকৃষ্ট হতে আমাদের সময় লাগেনি৷ তার ওপর আবার অধিকাংশ গানেই পরাজিত বা আহত প্রেমিকের কথা তৎকালীন প্রেমিকাদের খুব ভাল লাগত৷ ‘আমি নিরালায় বসে’, ‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই’, ‘পারো যদি ফিরে এসো’, ‘তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়’ ইত্যাদি গান আহত প্রেমিকের গান৷ অনেক প্রেমের গান এমনও গেয়েছেন মান্না দে যা ওঁর জনপ্রিয়তা বাড়িয়েছে— ‘আমার না যদি থাকে সুর’, ‘ও আমার মন যমুনার’, ‘আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে’ ইত্যাদি৷

    স্কুল ছেড়ে কলেজ, কলকাতার খেলার মাঠ হয়ে এগোতে এগোতে আমারও পরিচিতি হল৷ ইতিমধ্যে মান্না দে বলিউডে বেশ কিছু ‘হিট’ গান গেয়ে ফেলেছেন৷ রাজকাপুরের লিপে একাধিক, মেহমুদের লিপে একাধিক, বলরাম সাহানির লিপে ‘অ্যায় মেরি জ্যাহের জবি’, জনি ওয়াকারের লিপে ‘কিসনে ছিলমন সে মারা’, অশোক কুমারের লিপে ‘পুছো না ক্যায়সে’— আরও বেশ কিছু৷ ফলে, মান্নাদা-কে বম্বেতে গিয়ে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করতে হয়৷ সেই সময়েই আমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়৷ কারণ, আমি তখন বছরে অন্তত একবার করে বম্বে যেতে শুরু করেছি রোভার্স কাপ খেলার জন্য৷ আর এটা প্রায় সর্বজনবিদিত যে সেই সময় বলিউডের চলচ্চিত্র বা সঙ্গীত শিল্পীদের প্রায় সকলেই রোভার্স কাপ এবং ইস্টবেঙ্গল-মোহনবাগান সম্পর্কে অবহিত ছিল৷ বাঙালি বা অবাঙালি নির্বিশেষে কলকাতার ফুটবল দল নিয়ে আগ্রহী ছিল৷ তাদের মধ্যে যারা ফুটবলপ্রেমী তারা তো বটেই, যারা তা নয় তারা শচীন দেববর্মনের মতো কিছু পাগল ফুটবল-ভক্তের প্রভাবে রোভার্স কাপের সময়ে সিনেমার চেয়ে ফুটবল নিয়েই বেশি মেতে উঠত৷ ৭৩ বা ৭৪ সালে আমি রোভার্সে গেছি মোহনবাগানের হয়ে৷ সেই সময় মান্না দে দু’একবার আমাদের ক্যাম্পে এসেছেন, কিন্তু আমার সঙ্গে পরিচয় হয়নি৷ ৭৫ সালে যখন আমি ইস্টবেঙ্গলের হয়ে রোভার্স খেলতে গেলাম তখন প্রথম সাক্ষাৎ পরিচয় হয় মান্নাদা-র সঙ্গে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ফাইনাল খেলা দেখতে এসেছিলেন এস ডি বর্মনের সঙ্গে৷ সেই পরিচয় পরে একাধিক সাক্ষাতে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে উৎসবে-অনুষ্ঠানে বা হঠাৎ পথে-ঘাটে দেখা হলে উনি আমায় চিনতে পারতেন, আমি তো চিনতামই৷

    একবার আমরা ভারতীয় ফুটবল দলের হয়ে শুভেচ্ছা সফরে যাচ্ছিলাম আফ্রিকা৷ এয়ারপোর্টের বাইরে গাড়ি থেকে নেমে বাকিদের জন্য অপেক্ষা করছি, হঠাৎ দেখি গাড়ি থেকে নামছেন মান্না দে আর কবিতা কৃষ্ণমূর্তি৷ সঙ্গে আরও অনেকেই ছিলেন, ওদেরও বেশ বড় দল, অনুষ্ঠান করতে যাচ্ছেন৷ কথা হল, জানা গেল আমরা দু’দলই ‘কিনি এয়ারওয়েজ’-এর ফ্লাইটে লুসাকা যাচ্ছি৷ আমরা যখন প্লেনে উঠলাম মান্নাদা-রা বসে পড়েছেন৷ আমাকে ডেকে ঠিক পিছনের সিটে বসতে বললেন আড্ডা মারতে মারতে যাবেন বলে৷ আমাদের আড্ডার মাঝপথে সামনের সিট থেকে উঠে এসে আমার পাশে বসলেন নৃত্যশিল্পী গোপীকিষান৷ মান্নাদা আলাপ করিয়ে দিতে আমি ওঁর দু-একটা নাচের দৃশ্যের উল্লেখ করতে উনি যারপরনাই খুশি হলেন৷ আড্ডা চলতে চলতে রসিক মান্নাদা বললেন, ‘গোপীজি’র খুব দুশ্চিন্তা, ও ক্রমশ মোটা হয়ে যাচ্ছে৷ সুরজিৎ, তুমি কিছু ফিট থাকার টিপস দিয়ে দাও৷’ মান্নাদা রসিকতা করলেও গোপীকিষানজি খুব সিরিয়াসলি আমার কাছ থেকে কিছু ব্যায়াম শিখে নেওয়ার চেষ্টা করলেন৷

    মান্নাদা-র রসবোধের পরিচয় আরও কিছুটা পাওয়া গেল কয়েক ঘণ্টা পরে৷ ভোর হয়ে এসেছে, বিদেশের সময় অনুযায়ী তখনও অন্ধকার৷ আমাদের তো ভারতীয় ঘড়ির কাঁটা অনুযায়ী ভোরের চা-এর দরকার হয়ে পড়েছে৷ সবার আগে জাগলেন মান্নাদা আর বেল টিপে হোস্টেসকে চা দিতে বললেন৷ সে চা আর আসে না৷ মান্নাদা-র সঙ্গে সঙ্গে আমিও একবার বেল টিপলাম, চায়ের প্রতিশ্রুতিও পেলাম, কিন্তু চা পেলাম না৷ মান্নাদা বিরক্ত হচ্ছেন, অধৈর্য হচ্ছেন, কিন্তু রসবোধ যায়নি৷ বেশ উঁচু স্বরেই আমায় বললেন, ‘কী ব্যাপার বল তো সুরজিৎ, এটা কিনি এয়ারওয়েজ নাকি দুখিনি এয়ারওয়েজ?’

    মান্না দে মানুষ হিসেবে ছিলেন খুবই ঋজু চরিত্রের৷ খুব পরিষ্কার কথা বলতে পছন্দ করতেন৷ অনেকে ভাবত তাঁকে অনেকে অপছন্দ করত৷ কিন্তু এমনটা কখনই শোনা যায়নি যে তাঁর অনেক শত্রু ছিল৷ মান্না দে যে স্পষ্ট কথা বলতে ভালবাসতেন তা দু-একটা টিভি সাক্ষাৎকার দেখে আন্দাজ করা যায়৷ তাঁর যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ ছিল তা সবাই জানে৷ তবু তিনি রবীন্দ্রনাথের গান স্বকণ্ঠে রেকর্ড করেননি৷ এ ব্যাপারে তাঁর স্পষ্ট বক্তব্য যে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কণ্ঠ থাকলে তিনি সে কথা ভেবে দেখতেন৷ বলিউডে প্রায় একই সময়ে প্রতিযোগী গায়ক হিসেবে কাজ করা সত্ত্বেও যখনই মহম্মদ রফি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মান্নাদা বলেছেন যে রফিই শ্রেষ্ঠ৷

    মান্না দে-র চরিত্রের আর একটা বৈশিষ্ট্য আমি প্রত্যক্ষ করেছি৷ বড়ই নরম মনের মানুষ ছিলেন তিনি৷ কেউ ভাল গান গাইলে, সে তাঁর থেকে বয়সে অনেক ছোট হলেও অকুণ্ঠ প্রশংসা করতেন৷ কোনও ভাল গান শুনলে, সে গান যে-ই গান না কেন, এমনকী নিজে গাইলেও তিনি আবেগবিহ্বল হয়ে পড়তেন, চোখের কোণ চিকচিক করত৷ একবার মহাজাতি সদনে একটা অনুষ্ঠান শুনতে গিয়েছিলাম৷ এর দিন তিনেক আগে শ্রদ্ধেয় সুরকার নচিকেতা ঘোষ প্রয়াত হয়েছিলেন৷ মঞ্চে উঠে প্রথমেই শ্রোতাদের উদ্দেশ্যে মান্না দে বললেন আজ যেন তারা কোনও অনুরোধ না করে, আজ যেন তাঁকে নিজের মতো করে গাইতে দেওয়া হয়৷ সে অনুষ্ঠানের স্মৃতি আজও আমার কাছে অম্লান৷ আর একটা অনুষ্ঠানে মঞ্চে ওঠার বেশ কিছুটা আগে যখন মান্নাদা গ্রিনরুমে রিহার্সাল করছেন তখন তপা (মান্নাদা-র ভাইপো) আমায় সেখানে নিয়ে গেল৷ যথারীতি উষ্ণ অভ্যর্থনা পেলাম, বসে গেলাম রিহার্সাল শুনতে৷ এমনই মজে গেলাম যে মনে হচ্ছিল অনুষ্ঠান যত দেরিতে শুরু হয় ততই ভাল৷ মান্নাদা অদ্ভুত অদ্ভুত গান একটু একটু করে গাইছিলেন৷ আমি অনুষ্ঠানে গাওয়ার জন্য একটা গানের অনুরোধ করে বসলাম— ‘নথনি সে টুটা মোতি রে, কাজরারি আঁখিয়া রহে গই রোতি রে’৷ শুনে মান্নাদা হারমোনিয়াম থামিয়ে দিয়ে বলে উঠলেন, ও রাধুবাবু, শুনুন, সুরজিৎ কীসব গান শুনতে চাইছে৷ সুরজিৎ, অনুষ্ঠানে নয়, তুমি বাড়িতে এসো, জমিয়ে গান-বাজনা হবে৷

    সে সুযোগ আর আমার কপালে জোটেনি৷ তবে, দেখা হয়েছে পালে পার্বণে, কুশল বিনিময় ছাড়া কথা হয়েছে দু’চারটেই৷ শেষ যেবার দেখা হয় তখন তিনি আশি পেরিয়ে বেশ কিছুটা এগিয়েছেন৷ তবু, কলকাতার কিছু শ্রোতা গান শোনার জন্য ডাকছে, মনের মতো করে গাইতে পারবেন না জেনেও ভালবাসার ডাক উপেক্ষা করতে পারেননি৷ সেবার দু’চার কথায় বুঝতে পেরেছিলাম রোভার্স কাপের খেলা দেখা অনেকদিন ছেড়েছেন৷ ‘শচীনদা মারা যাওয়ার পর ধীরে ধীরে মাঠে যাওয়ার ইচ্ছেটা চলে গিয়েছিল৷ ইস্টবেঙ্গল বা মোহনবাগানের খেলা তো আর শুধুই খেলা নয়, ওটা একটা কালচার৷ ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে শচীনদার আমাকে সঙ্গে নেওয়া বা আমার শচীন দা-র সঙ্গে যেতে রাজি হওয়া কি শুধুই খেলা দেখতে যাওয়ার জন্য? নো, ইট ওয়াজ মাচ মোর দ্যান জাস্ট উইনেসিং এ ফুটবল ম্যাচ৷ সুরজিৎ, এখন কলকাতার ফুটবলের কী খবর?’

    সেবার কথা বলে মনে হয়েছিল মান্নাদা যেমন ফুটবল কালচারটা মিস করতেন, ঠিক তেমনই আজকের প্রবহমান বাংলা গানের সংস্কৃতি নিয়েও তাঁর কিছু রিজার্ভেশন ছিল যা সৌজন্যের কারণে সব সময়ে প্রকাশ করতেন না৷ স্পষ্ট বক্তা হয়েও মান্নাদা ছিলেন আপাদমস্তক ভদ্র ও মার্জিত বাঙালি৷ আমিও বাঙালি হয়েই বলি— পারো যদি ফিরে এসো, তোমারই থাকবো আমি তখনও৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার
    Next Article বেগম আখতার – অলক চট্টোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }