Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1007 Mins Read0
    ⤶ ⤷

    বড়দার বেড়াল

    আমার বড়মামার দুটো বেড়াল। একটার নাম চাঁদিয়াল, আর একটার নাম ঘোড়েল। চাঁদিয়াল নামটা সর্বসম্মতিক্রমে গৃহীত। কারো কোনও প্রতিবাদ ছিল না। সাদা ধবধবে বেড়াল, একপাশে পেটের কাছে গোলমতো কালো একটা ছাপ, যেন কম্পাস ফেলে আঁকা। বেড়ালের আকাশে কালো চাঁদ। বেড়ালটার স্বভাব চরিত্র খুবই ভালো। সর্বক্ষণ একপাশে চোখ বুজিয়ে বসে থাকে, যেন ধ্যানমগ্ন। মাসিমা যখন খেতে দেয় তখন খায়। তারপর সামনের ডানথাবায় মুখটুখ মুছে আবার ধ্যানে বসে পড়ে। কোনও দিন ইচ্ছেটিচ্ছে হলে গা হাত পা একটু চাটাচাটি করে। নয় তো ওই সব ঝামেলার মধ্যে একেবারেই যেতে চায় না। বড়মামার থিওরি হল, বেড়ালের লোমে এমন একাট কেমিকেল আছে যাতে অটো ক্লিনিং হয়ে যায়, টেপরেকর্ডারের অটো স্টপের মতো, রেফ্রিজারেটারের অটো ডি-ফ্রস্টিং-এর মতো।

    মাসিমা শুনে বলেছিলেন, ‘রাখো তো! বেড়ালের মতো অলস প্রাণী আর দুটি নেই। লেজি ক্যাট।’

    বড়মামা বেড়াল গবেষণায় আরও কিছুটা এগিয়েছেন। তাঁর ধারণা, চাঁদিয়াল হল ছদ্মবেশী সাধক। রূপ গোপন করে আছে। সারাদিন ধ্যানমগ্ন। এক কড়া দুধ খোলা পড়ে আছে। একটু চোখে দেখার সামান্যতম ইচ্ছে নেই। মাছ পড়ে আছে, মানুষের তো একদিনও চুরি করার ইচ্ছে হয়! চাঁদিয়াল নির্বিকার। কার্নিসে বসে স্পেশ্যাল কোনও ধ্যান করছে নিরালম্ব সাধন প্রণালী অনুসারে। দুটো পরশ্রীকাতর ছোটলোক শ্রেণীর কাক এসে প্রলম্বিত লেজে প্যাঁক প্যাঁক ঠোকর মারছে। চাঁদিয়ালের কী সহিষ্ণুতা। ভুরু কুঁচকে মাঝে মাঝে ক্যাঁক শব্দ ছাড়া আর কিছুই করছে না। মাঝে মধ্যে চড়াই পাখি এসে মাথা চুলকে দিয়ে যায়।

    এ বেড়াল বেড়াল নয়, লুক্কায়িত সাধক। হিংসা, লোভ, ক্রোধ সব জয় করেছে। এ বেড়াল ইঁদুরের চৌকিদার হতে পারে। এ বেড়ালকে ভাঁড়ারের চার্জে বিশ্বাস করে বসানো যায়। আস্থাভাজন বেড়াল।

    মেজোমামা এই সব শুনতে শুনতে একদিন বললেন, ‘আমার একটা ছোট্ট প্রতিবাদ আছে ভারতীয় সাধক সমাজের তরফ থেকে। তাঁরা বৃন্দাবনে বৃক্ষ হয়ে থাকতে পারেন, তাঁরা কোন দুঃখে বড়দার বেড়াল হতে যাবেন! আই রেজিস্টার মাই আম্বল প্রোটেস্ট ইন দিস রিগার্ড।’ মেজোমামা আজকাল পাইপ ধরেছেন। সায়েবি চালচলন। টিভিতে টেনিস খেলা দেখেন। শোনা যাচ্ছে গলফ খেলবেন। খেতে বসে এক চুমুকে এক বাটি ডাল সাবাড়। ওইটাই হল স্যুপ।

    মেজোমামা পাইপ পরিষ্কারে মন দিলেন। মাসিমা বসে আছে। বড়মামা বহুক্ষণ ধরে একটা ওষুধের শিশির ছিপি খোলার চেষ্টায় জেরবার। যা হয়, প্যাঁচ ঘুরে গেছে। দাঁত মুখ খিঁচিয়ে কেবলই বলছেন, ‘ধ্যাত তেরিকা। ধ্যাত তেরিকা।’

    মাসিমা বললেন, ‘মেজদার কথাটা শুনলে?’

    —শুনেছি।

    —কিছু বলার আছে!

    —জাস্ট উলটে দিলুম। সাধক বেড়াল হয়েছে বললে আপত্তি, বেশ, তাহলে বলি, বেড়াল সাধক হয়েছে। এতে তো আপত্তি নেই!

    মেজোমামা বললেন, ‘অর্থাৎ, বেড়াল তপস্বী।’

    বড়ামা উঠে চলে গেলেন। বাইরে থেকে আমাকে হেঁকে বললেন, ‘ছুরি, কাঁচি, দা, কাটারি, যা পাশ নিয়ে যায়। শিশির ছিপি খুলব, তবে জলস্পর্শ করব।’

    মেজোমামা যোগ করলেন, ‘চিতোর রাণার পণ। ফ্রি স্যাম্পলের ওই দশাই হয়। ওষুধ খেতে হলে আমাদের মতো পয়সা খরচ করে খেতে হয়। এ যেন মানুষ মারা হচ্ছে। ওরে, আগে একটা এ.টি.এস. দিয়ে দে। রক্তারক্তি তো হবেই।’

    বড়মামার যাবতীয় কেরামতিকে আমরা সকলেই ভয় পাই। একবার পাখার ব্লেড পরিষ্কার করার জন্যে ঘড়াঞ্চিতে উঠেছিলেন। সবসুদ্ধ হুড়মুড় করে পড়ে তিনমাস পায়ে প্লাস্টার। ছবি টাঙাবেন, দেয়ালে পেরেক মারছেন। সেখানেও অধৈর্য, ধ্যাততেরিকা। বুড়ো আঙুলের মাথা হাতুড়ির এক ঘায়ে থেঁতো। এতখানি ব্যাণ্ডেজ। আঙুল ফুলে কলাগাছ।

    মাসিমা শিশিটা বড়মামার হাত থেকে কেড়ে নিয়েই লাফিয়ে উঠলেন, ‘এ কী! এ তো তরল আলতা! আলতার শিশি নিয়ে তুমি এতক্ষণ ধরে কী করছ!’

    বড়মামা ঘাবড়ে গেছেন। ‘আলতা! আমি তো ভেবেছি কাফ মিকশ্চার।’

    —এটা তোমার কাফ মিকশ্চার? একবার পড়ে দেখবে তো! খুলে গেলে কী করতে?’

    —দু চামচ পরিমাণ গালে ঢেলে দিতুম।

    মেজোমামার ঠোঁটে পাইপ। উঠে এসেছেন বারান্দায়। বাঁকা হাসি হেসে বললেন, ‘একটা জিনিস। মুকুজ্যে ফ্যামিলিতে এই এক পিসই পাবি। আলতা খেয়ে সতী সাবিত্রী হওয়ার ইচ্ছে। তোর মনে আছে কুসি, সোদপুরের মেলা থেকে একবার একটা এঁড়ে বাছুর কিনে এনেছিল। রোজ খাঁটি দুধ খাবে!’

    বড়মামা দমে না গিয়ে বললেন, ‘তুই আর কথা বলিসনি। একবার লেবেল না পড়ে টিংচার আইডিন খেয়েছিলিস। মনে আছে কুসি? আর হাতিবাগান থেকে কিনে এনেছিল অ্যালসেশিয়ানের বাচ্চা। হঠাৎ একদিন শেষ প্রহরে ডাক ছাড়ল, হুক্কা, হুয়া, কেয়া হুয়া। তাড়া তাড়া, ব্যাটা শেয়ালের পো।’

    মাসিমা রায় দিলেন, ‘এক পিস মুকুজ্যে নয়, দু পিস। দুটি ভারতরত্ন। এ বলে, আমায় দেখ, ও বলে, আমায় দেখ।’

    বড়মামা এ গাল হেসে বললেন, ‘আমরা ওই রকমই, কী বল মেজো? ভোলে ভালে।’ মেজোমামা বললেন, ‘আমি অনেকটা চেঞ্জ করে গেছি। সম্প্রতি সিডনি থেকে ঘুরে আসার পর একেবারে পাককা সায়েব। তুমি এখনো যে গেঁইয়া, সেই গেঁইয়াই। মানুষ আর হতে পারলে কই। আঙুল চেটে চেটে ভাত খাও, চেয়ারে ঠ্যাং তুলে বসার অভ্যাস, ঢ্যাড়স করে ঢেঁকুর তোলো। গামছা দিয়ে গা মোছো। লজ্জা, লজ্জা, শেম, শেম।’ বড়মামা ফুঃ করে একটা আওয়াজ করলেন, ‘অস্ট্রেলিয়ার সায়েব! বলিস নি, বলিস নি, লোকে হাসবে। সায়েব একমাত্র ইংল্যান্ডেই পাওয়া যায়। সাদা, সাদা। তাদের কথা তুই একবর্ণও বুঝতে পারবি না। সাধারণ একটা ইংরিজি যেমন ধর ওয়াটার, কি ভাবে উচ্চারণ করবে জানিস, ওটাররর। ওরা দি বলে না, বলে দ্যা। সায়েব অত শস্তা নয়। থ্রি পিস স্যুট পরে। গলায় টাই। গিঁট দেবার কায়দা জানিস, টানলেই ফস। তুইও তো পরিস, কাঁচি দিয়ে কেটে খুলতে হয়। সায়েব হয়ে জন্মাতে হয়, জন্মে সায়েব হওয়া যায় না।’

    কাজিয়া আরও এগতো। বড়মামার কমপাউন্ডার হুড়তে পুড়তে এসে হাজির। বৃদ্ধ হাঁপাচ্ছেন আর হায় হায় করছেন, ‘সর্বনাশ হয়ে গেল, নৃশংস হত্যাকাণ্ড।’

    শুদ্ধ বাংলা শুনে সুদ্ধ বাংলায় বড় মামার প্রশ্ন, ‘কোথায় সংঘটিত হল?’

    —আপনার চেম্বারে।

    —চেম্বারে! সে কী! আপনি অ্যালাউ করলেন কেন?

    —হ্যাট হ্যাট করতে করতেই ওষুধের বড় আলমারিটার তলায় চলে গেল।

    —কে গেল, খুনী?

    —আপনাদের ধুমসো বেড়ালটা। এই এত বড় একটা পায়রা ধরেছে। ধড়ফড়, ধড়ফড় করছে। গোলাপি রঙের জ্বলজ্যান্ত, টাটকা একটা পায়রা।

    বড়মামা সঙ্গে সঙ্গে বললেন, ‘এ ওই ঘোড়েলটার কাজ। মেজোর আদরে একটা বাঁদর তৈরি হয়েছে। এত খাচ্ছে, ব্রেক ফাস্ট, লাঞ্চ, ডিনার, তবু জীব হিংসা। চলুন, চলুন, কোনওরকমে বাঁচান যায় কি না দেখি। আপনি স্যালাইন রেডি করুন। ইললিটারেট ক্যাট। ওটাকে আজই বিদায় করব। বস্তায় ভরে সোজা ব্যারাকপুরে। জানোয়ার।’

    দলবল বড়মামার চেম্বারে। মেজোমামাও আছেন। বড়মামার পেয়ারের সাগরেদ মনিদার হাতে একটা লাঠি। মাসিমার মুখে চেহারা করুণতম। রোজ সকালে পায়রাদের দানা খাওয়ান। চারপাশে ফট ফট করে ওড়াওড়ি করে। কাঁধে এসে বসে।

    কম্পাউণ্ডারবাবু বলছেন, ‘ফেরোসাস বেড়াল মশাই। আমি তাড়া দিতেই গোঁ গোঁ করছিল। পারলে পায়রা ছেড়ে আমাকেই ধরে।’

    তাড়া খেয়ে আলমারির তলা থেকে বেড়ালটা পায়রামুখে বেরিয়ে এল।

    মেজোমামার চিৎকার, মুখ থেকে পাইপ পড়ে গেল, ‘লুক হিয়ার, এ আমার ঘোড়েল নয়, আমাদের ওয়ান পিস বড়দার সাধক বেড়াল চাঁদিয়াল। আজ তার ধ্যান ভেঙেছে, আজ তার পতন হয়েছে।’

    ধর, ধর, মহা ছুটোছুটি। তাড়া খেয়ে চাঁদিয়াল পায়রা ফেলে সোজা মিটার ঘরের ছাদে। ক্ষিপ্ত বড়মামা মনিদাকে বলছেন, ‘আজ ব্যাটাকে কিমা কর। আমার প্রেস্টিজ পাংচার করে দিয়েছে।’ মেজোমামা বললেন, ‘প্রেস্টিজ পাংচার করেনি বড়দা, তোমার বেড়ালটা এতদিনে বেড়াল হল। ছিল একটা ভ্যাবা গঙ্গারাম। ভেবে দেখো বাঘ যদি মানুষ না খেয়ে ছাগলের মতো বটপাতা খায় তাকে কেউ টাইগার বলবে? বেড়াল যদি ফলাহারী হয় তাকে তুমি বেড়াল বলবে। বেড়ালের যা করা উচিত এতদিনে তাই করে জাতে উঠল। ব্র্যাভো চাঁদিয়াল ব্র্যাভো!’

    মাসিমা পায়রাটাকে কোলে তুলে নিয়েছেন। চাঁদিয়াল গলায় একটা দাঁত বসিয়েছে। রক্ত বেরোচ্ছে। এতটুকু একটা নরম বুক ধড়ফড় করছে। চোখ দুটো আধ বোজা। বড়মামা ছোটাছুটি করছেন। একবার বলছেন, স্যালাইন চালাবেন। একবার বলছেন ব্লাড দেবেন।

    মেজোমামা বললেন, ‘ব্লাড যে দেবে, ওর ব্লাড গ্রুপ জান?’

    বড়মামা বললেন, ‘পায়রা গ্রুপ।’

    —তাহলে আর একটা পায়রা ধরে এনে রক্তদান নয় রক্তপাত করো।

    কিছুই করতে হল না, পায়রাটা আস্তে আস্তে মাসিমার কোলে নেতিয়ে পড়ল। বাড়িতে শোকের ছায়া। গোটা কতক পায়রার পালক বাতাসে উড়ছে।

    বড়মামা বললেন, ‘সঙ্গ দোষ।’

    মেজোমামা বললেন ‘তার অর্থ?’

    —চাঁদিয়াল ঘোড়েলের সঙ্গে মিশে স্বভাব হারিয়েছে। মাস্তান হয়ে গেছে। ওর কালো হাত আমি ভেঙে দেব, গুঁড়িয়ে দেব।

    ব্যাপারটা আর বেশি দূর গড়াল না। বড়মামার রুগিরা সব এসে গেছেন, চেম্বার ভর্তি।

    দুপুরে আমরা সবাই খেতে বসেছি। বেড়ালের মেমারি খুব কম। বড়মামার সামনে চাঁদিয়াল রোজ যেমন এসে বসে, সেইরকম বসেছে, চোখ বুজিয়ে থুপ্পি মেরে।

    বড়মামা বললেন, ‘মনি এটাকে সামনে থেকে হাঁটা, এটার আমি মুখদর্শন করতে চাই না।’

    আশ্চর্য! সঙ্গে সঙ্গে বেড়ালটা পিছন ফিরে বসল।

    মেজোমামা বললেন, ‘কি সেনস দেখেছ! মানুষের মতো।’

    মাসিমা ঘোষণা করলেন, ‘আজ সব নিরামিষ, ঘোড়েল মাছ খেয়ে হাওয়া হয়েছে। আমরা যখন পায়রা নিয়ে ব্যস্ত, সেই সময় সাবাড় করেছে।’

    বড়মামা মেজোমামাকে বললেন, ‘শুনলি, শুনলি, যত চোর ছ্যাঁচড় নিয়ে কারবার।’

    —বেড়াল মাছ খাবেই, এটা তাদের ধর্ম। সুযোগ পেলেই খাবে।

    বড়মামা হঠাৎ যেন একটা ক্লু পেলেন, ডিটেকটিভরা যেমন পায়, ‘বুঝেছি, বুঝেছি, চাঁদিয়াল কেন পায়রা ধরেছে।’

    —কেন ধরেছে!

    —যাতে তোর বেড়াল মাছ চুরি করতে পারে। কায়দা করে আমাদের সব ব্যস্ত করে রাখলে, রান্নাঘর আরক্ষিত, তখন তোর নিকৃষ্ট বেড়ালটা সব সাবড়ে দিলে।

    মেজোমামা বললেন, ‘বড়দা, একেই বলে ফ্রেন্ডশিপ। বেড়ালে বেড়ালে সহমর্মিতা, যেটা মানুষের মধ্যে নেই। বুঝলে ভায়া!’

    মাসিমার পরবর্তী ঘোষণা, ‘দুধও সাবাড়, বিকেলে র চা।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশিউলি – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article ২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }