Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মামা সমগ্র – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1007 Mins Read0
    ⤶

    শিউলির গন্ধ

    মিত্তির বাড়ির দুই ভাই। বড় বিমল মিত্তর, মেজো নির্মল মিত্তির অনেকদিন পরে আজ দাবা খেলতে বসেছে। দোতলার রাস্তার ধারের ঘরে মাথার ওপর আলো জ্বলছে। সুন্দর সাজানো ঘর। সম্পন্ন পরিবার। একটু আগে সুন্দর গন্ধওয়ালা চা খাওয়া হয়েছে সুন্দর দামি কাপে। বড় নামকরা ডাক্তার। মেজো নামকরা অধ্যাপক। দুজনের খুব সদ্ভাব। যেন দুই ইয়ার বন্ধু। সামনে একটা সুন্দর টেবিলে দাবার ছক। ঘুঁটি সাজান। বড় আর মেজো মুখোমুখি। বড় চাল দেওয়ার পর চা এসে গিয়েছিল। মেজোর চালটা বাকি ছিল। চা শেষ করে মেজো দাবার ছকের ওপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ‘বড়দা, কিছু একটা কেরামতি করেছ মনে হচ্ছে? তোমার এই বোড়েটা তো এখানে ছিল না, এটা আবার কোথা থেকে এল!’

    বড় বলল, ‘কোথা থেকে আসবে? ওটা ওখানেই ছিল।’

    মেজো তাল ঠুকে বলল, ‘না, না হতেই পারে না। আমি অনেকক্ষণ ধরে তাক করে আছি। ওই রুট দিয়ে ঢুকে তোমার রানিকে কব্জা করব বলে, এটা তোমার জোচ্চুরি। তুমি কোন ফাঁকে ওটাকে তুলে এনে বসিয়েছ!’

    বড় গম্ভীরকণ্ঠে বলল, ‘দ্যাখ মেজো মিথ্যে কথা বলবি না। জীবন আর খেলা দুটোতেই সত্যকে ধরে থাকবি।’

    মেজো বলল, ‘শোন বড়দা, এই দাবার ব্যাপারে তোমার একটা ব্যাড রেপুটেশন আছে। তোমার সঙ্গে যে খেলতে বসে সেই হারে। তুমি যদি দাবায় এত বড় চ্যাম্পিয়ান হতে তবে কারপভকে চ্যালেঞ্জ জানাচ্ছ না কেন? তোমার যত কেরামতি বাড়িতে, আর সে কেরামতিটা হল জোচ্চুরি। কুসি আমায় আগেই সাবধান করেছিল—মেজদা চোখ বুজিয়ে থেক না, চোখ খোলা রেখ, আমি এই উপদেশটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। চোখ বুজিয়ে মিটিমিটি করে দেখছিলুম তুমি কী কর। তুমি এদিক ওদিক তাকিয়ে টুক করে ওঠা ঠেলে দিলে!’

    বড় সুর করে বলল, ‘তুমি স্বপ্ন দেখছিলে মানিক! ওটা প্রথম থেকেই ওখানে আছে।’

    মেজো বলল, ‘না ওটা ছিল না।’

     

     

    বড় বলল, ‘দাদাকে জোচ্চর বলতে তোর লজ্জা করছে না! তোর অন্তরে লাগছে না!’

    মেজো আত্মপক্ষ সমর্থন করে বলল, ‘জোচ্চুরি করলে অন্তরে লাগবে না?’

    বড় উত্তেজিত হয়ে বলে উঠল, ‘তার মানে আমি একটা চিট!’

    মেজো বলল, ‘আমি ইংরেজি বলিনি। জোচ্চর আর চিট দুটো আলাদা ব্যাপার। আকাশ পাতাল তফাৎ। চিট অনেক বড় ব্যাপার। সে তোমার দ্বারা হওয়া সম্ভব নয়। তুমি ছিঁচকে চোর হতে পারবে, ডাকাত কোনওদিনই নয়।’

    বড় বলল, ‘ছিঁচকে চোর কথাটা ভালো হল? ছিঁচকে চোর, সিঁধের চোল ঘৃণ্য জীব। বরং ডাকাত অনেক রেসপেকটেবল।’

    মেজো এইবার আদেশের সুরে বলল, ‘ঘুঁটিটা ওখান থেকে সরাও।’

    বড়ও ভেতরে ভেতরে তেতে উঠছে। বলল, ‘কেন সরাব?’

     

     

    মেজো তর্জনী নাড়িয়ে বলল, ‘ওটা ওখানে ছিল।’

    বড় দৃঢ়কণ্ঠে বলল, ‘ওটা ওখানেই ছিল না।’

    মেজো বলল, ‘না ছিল না।’

    বড় বলল, ‘হ্যাঁ ছিল।’

    মেজো বলল, ‘না ছিল না—ছিল না, ছিল না, ছিল না।’

    মেজোর রকম দেখে বড় যেন ঝড়ে ওল্টান ছাতার মতো ছেতরে গেল। ঘেমো মুখখানায় বাইরের আলো পড়ে চকচক করছে। মনে হচ্ছে যেন ঘাম তেল মাখানো হয়েছে। বড় মিত্তির যেন বড় ঠাকুর হয়ে শনিবারের পুজো নেবার জন্যে প্রস্তুত হচ্ছে।

    বড় মেজোর দিকে তাকিয়ে দেখল অবস্থা বিশেষ সুবিধের নয়। এ অবস্থায় কুসিই রেসকিউ করতে পারে। বড় গলা খুলে চেঁচাল, ‘কুসি, কুসি।’ ডাক তো নয় জয়ঢাক! বাড়ি কেঁপে গেল। কুসি রান্নাঘরে ছিল, ছুটে এঘরে চলে এল। হাতে লিকলিকে খুন্তি, বিচারকের হাতুড়ির মতো উঁচিয়ে ধরে বলল, ‘তোমাদের জ্বালায় বাড়ি ছেড়ে পালাতে হবে। তোমরা বিয়ে কর বাপু, বেঁচে যাই!’

     

     

    বড় বলল, ‘সে পরে দেখা যাবে। আগে তুই বল আমাকে তুই চোর বলিস, ছিঁচকে চোর! আমি নাকি ফ্রিজ খুলে চুরি করে মিষ্টি খাই? ছেলেবেলায় আমার জন্যে মা আচারের বয়াম সিন্দুকে চাবি দিয়ে রাখত? শেষ জীবনে আমি ডাকাতি করব? আমি ব্যাগ দেখলেই খুলে টাকা সরাই? তোর কানের দুল বিক্কিরি করে আমি বাদাম ভাজা খেয়েছি?’

    মেজো হাত তুলে বলল, ‘দাঁড়াও, দাঁড়াও, তুমি এসব কী বলছ?’

    বড় বলল, ‘আরে দাঁড়া, দাঁড়া, কুসির নাম করে তুই যা বলেছিস, তারপর এই গুলোই আসে। একটা রোগের পেছনে পেছনে দশটা রোগ এসে জোটে।’

    কুসি বিরক্ত হয়ে বলল, ‘আঃ কী হয়েছে বলবে তো?’

    মেজো বলল, ‘আরে সেই ওল্ড কেস। খেলতে খেলতে অন্যমনস্ক হয়েছি অমনি ঘুঁটি সরিয়েছে!’

    বড়র দিকে ফিরে কুসি বলল, ‘বড়দা, এই রোগটা তোমার আছে। তুমি যখনই আমার সঙ্গে লুডো খেলতে বসেছ তখনই আমি গোহারান হেরেছি। তুমি পাঁচ ফেলে ছয়ের চাল দাও। আঙুলের কায়দায় ছক্কা ফেল। এ তোমার অনেকদিনের ব্যামো। তোমার ভেতর স্পোর্টসম্যান স্পিরিট নেই। তুমি হারতে ভয় পাও, হারাতে চাও খালি!’

     

     

    বড় বলল, ‘তার মানে আমি ক্যারেক্টার লেস! আমি একটা বদলোক! তাহলে কাল থেকে তোরা আমাকে দাদা বলিস না!’

    মেজো আবার উত্তেজিত হয়ে বলে উঠল, ‘তুমি আচ্ছা ক্রুকেড লোক তো!’

    বড় জানতে চাইল, ‘ক্রুকেড মানে?’

    মেজো বলল, ‘বাঁকা লোক!’

    বড় আদুরে গলায় সুর করে বলল, ‘আর তুমি বুঝি খুব সোজা লোক!’

    কুসি এবার ভয়ানক রেগে গেল। দুই ভাইয়ের দিকে কটমট করে চোখ পাকিয়ে তাকিয়ে দাবার ছক শুদ্ধু টেবিলটাকে উলটে দিল। রাগে বিরক্তিতে তার চোহারা অন্যরকম। বড়, মেজো দুই মিত্তিরই কুসির এমন মূর্তি অনেককাল দেখেনি। কিছুটা দমে গেছে তারা। কুসি গরগর করতে করতে বলল, ‘তোমরা ফের যদি কোনওদিন দাবা খেলতে বসেছ তাহলে এই খুন্তি গরম করে ছ্যাঁকা দোব!’

     

     

    বড় চুপসে গিয়ে বলল, ‘তা তুমি দিতে পার। বড় ভাইকে যখন চোর বলতে পার, তখন ছ্যাঁকাও দিতে পার!’

    কুসির রাগ হতেও যতক্ষণ যেতেও ততক্ষণ। ওর মনটা আসলে শরতের আকাশের মতো, এই রোদ, এই বৃষ্টি। গেরস্ত ঠিক তাল রাখতে পারে না। কুসি এবার নরম সুরে বড়কে বলল, ‘তোমার অনেক পয়সা আমি জানি, তবে আমার হাতের চায়ের মতো চা কোথাও পাবে না।’

    বড় বলল, ‘কোন হাত? যে হাত খুন্তি ছ্যাঁকা দেয়! আমি জানি যেদিন আমার মা মারা গেছেন সেদিন থেকে আমার আদরও চলে গেছে। আর এই মেজো জ্ঞানের অহঙ্কারে একেবারে ফেটে পড়েছে। অধ্যাপক!’

    মেজো খানিক দম নিয়ে বলল, ‘বড়দা, তুমি তিলকে তাল করছ!’

    বড় হাত নেড়ে নাকে সুরে বলল, ‘আজ্ঞে না, আমি তিলকে তাল করছি না? তোমরা যা বলছ, অন্য কেউ হলে গৃহত্যাগ করত।’

     

     

    দাদার এই কথায় মেজো যেন হাতে অস্ত্র পেল। বেশ আয়েশ করে জমিয়ে বসে বলতে শুরু করল, ‘শোন বড়দা, এই গৃহত্যাগের কথা যখন বললে তখন আমার স্ট্যাটিসটিক্সের কথা শোন। আমি জনে জনে জিজ্ঞাসা করে দেখেছি, গৃহত্যাগ করে কে কতদূর যেতে পেরেছে। ওই গেট পর্যন্ত, কিংবা ওই গেটের বাইরে রাস্তা পর্যন্ত। একজনই একটু বেশিদূর পর্যন্ত গিয়েছিল, তাও মোড়ের ল্যাম্পপোস্ট পর্যন্ত! রাত বারটার সময় পান বিড়ির দোকান বন্ধ করতে করতে দোকানদার বলল, ”আমি তো চললাম, আপনি কি করবেন?” সে তখন কাঁদো কাঁদো হয়ে বলল, ”ভাই বাড়িতে একটু বলে পাঠাওনি আমি এখানে দাঁড়িয়ে আছি, একবার ডাকলেই যেতে পারি।” অতএব গৃহত্যাগ করবার আগে ভেবে নাও কোথাও যাবে, কার কাছে!’

    বড় ছেলেমানুষের মতো বলে উঠল, ‘আমার যাবার অনেক জায়গা আছে!’

    কুসি বলল, ‘ঠিক আছে, জায়গাগুলো বলো!’

    বড় ফ্যাঁস করে হাই তুলে বলল, ‘যেমন ধর, যেমন ধর, যেমন ধর, যেমন…’ বড় পাংচার হাওয়া টিউবের মতো ফুস করে নেতিয়ে পড়ে, অসহায়ের মতো বলে উঠল, ‘যাবার কোথাও জায়গা নেইরে! এক কাপ চা খাওয়াবি!’

     

     

    মেজোর আহ্লাদ এবার দেখে কে! চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়াল। মুখে যুদ্ধজয়ের হাসি। নিজের বুকে অহঙ্কারীর মতো চাপড় মারতে মারতে একপা-দু’পা করে এগোচ্ছে আর বলছে, ‘পথে এস! শোন বড়দা, আমরা যে গোয়ালে আছি সেই গোয়ালেই মিলে মিশে থাকতে হবে। তুমি হলে বড় ষাঁড়, আমি হলুম মেজো ষাঁড়, ভাইগুলো ষণ্ড, আর…’

    মেজো আবেগের আলসেতে হাঁটছে। হড়কালেই বিপদ! কুসি বলে উঠল, ‘আর এগিও না মেজদা!’

    হঠাৎ দরজার কাছ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, ‘আসতে পারি!’

    বলতে বলতে ঢুকে পড়লেন এক প্রৌঢ়। ঠোঁট দুটো পানের পিকে রাঙা হয়ে আছে।

    কুসি খুশি হয়েছে তাঁকে দেখে। ‘আরে প্রমোদ জ্যাঠা!’

    প্রমোদ জ্যাঠা ঘরটা নিরীক্ষণ করতে করতে বলতে লাগলেন, ‘অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে আমি তোমাদের কাছে এলাম। দেখ এ পাড়ায় আমার নাম মিস্টার অ্যাংজাইটি। কিন্তু তোমরাই বল, দুশ্চিন্তা না করে থাকা যায়! এটা কী একটা দিনকাল, কোনও ভদ্রলোক এভাবে বাঁচতে পারে!’

     

     

    বড় বলল, দাঁড়িয়ে কেন বসুন! আচ্ছা আপনার জন্ডিস হয়েছিল কেমন আছেন?’

    প্রমোদ জ্যাঠা বললেন, ‘অ্যাই ভালো কথা জিজ্ঞাসা করেছ, জন্ডিসে কী হয় তুমি জানো?’

    কুসি জানতে চাইল, ‘আপনি চা খাবেন?’

    প্রমোদ জ্যাঠা, ‘অবশ্যই।’

    বড়মিত্তির বললেন, ‘তার মানে লিভারটা ভালো যাচ্ছে।’

    প্রমোদ জ্যাঠা বললেন, ‘ডাক্তার হয়ে এ কথাটা কী করে বললে? চায়ের সঙ্গে লিভারের কী সম্পর্ক? গলায় চা ঢালবে, সড়াক করে স্টমাকে নেমে যাবে। সেখান থেকে জলীয় পদার্থটি তার পথ ধরে বেরিয়ে যাবে টয়লেটে। আর চায়ের কষটা লেগে যাবে পাকস্থলীর ভেতরের দেয়ালে। তাহলে কী দাঁড়ায়? চায়ের সঙ্গে আলসারের সম্পর্ক। লিভারের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে হ্যাঁ জন্ডিসের সঙ্গে লিভারের সম্পর্ক আছে।’

     

     

    বড় ডাক্তারি চালিয়ে বলল, ‘জল ফুটিয়ে খাচ্ছেন?’

    প্রমোদ জ্যাঠা ব্যঙ্গ করে বলল, ‘জল ফুটিয়ে! আমার জন্যে এত তদবির করবে কে? তোমাদের জীবনের দাম আছে। আমার জীবনের কী দাম!’

    মেজো মিত্তির এতক্ষণ ধরে চুপ করে শুনছিল, এবার বলল, ‘আপনি এক সময় কত ভালো বেহালা বাজাতেন।’

    প্রমোদ জ্যাঠা আবার ব্যঙ্গ করে বললেন, ‘একালে বেহালা বাজারে লোকে মারতে আসে। বেহালা নাকি শুধু কাঁদতে জানে। কথাটা খুব মিথ্যে নয়। যাত্রা থিয়েটার সিনেমায় কান্নার সিন হলেই বেহালা বেজে ওঠে।’

    মেজো বলল, ‘বেহালায় আপনি ক্ল্যাসিক্যাল সুর টুর বাজাতে পারেন, সময়টা ভালো কাটবে। বিদেশি কনসার্টে একসঙ্গে পঞ্চাশটা বেহালা বাজে।’

    প্রমোদবাবু গলা তুলে বলে উঠলেন, ‘বিদেশের সঙ্গে কেন তুলনা করছ, তোমরা শুনেছ?’

     

     

    হঠাৎ সবাই স্তব্ধ হয়ে গেল। প্রমোদবাবু বসেছিলেন চেয়ারে, টুপ করে মাটিতে বসে পড়লেন। যেন যোগাসনে বসেছেন। শরীরটা থেকে থেকে কেমন যেন গুলিয়ে উঠছে। পেট, পেট থেকে বুক, বুক ঠেলে সুরের ফোয়ারা যেন উঠতে চাইছে গলায়।

    মেজো বড়র ডানদিকে চলে এসেছে। বড়র হাতটা মেজোর কাঁধে। অনেকক্ষণ পর কুসি ঢুকছে চা নিয়ে। দৃশ্যটা দেখেই একটু নড়ে উঠল। কাপ চলকে থিপিক করে চা পড়ল মেঝেতে। ঠোঁট কামড়ে সে দাঁড়িয়ে পড়ল।

    বড় মেজোর কানে মুখ এনে ফিসফিস করে বলল, ‘একেই বলে ঠিক ঠিক সুর সাধক। আই বল দুটো দেখেছিস! কোন জগতে আছেন বল তো?’

    মেজো বলল, ‘আবার ডাক্তারি? এখন তুমি তোমার চেম্বারে নও, বসে আছ মিত্তিরদের জলসাঘরে।’

    বড় বলল, ‘ঠিক আছে ঠিক আছে।’

     

     

    মেজো বলল, ‘আজ মনে হয়, বেহালায় নয়, কণ্ঠে।’

    বাতাসে শিউলির গন্ধ। আকাশে কে যেন কালির দোয়াত উলটে দিয়েছে। না জানি আজ প্রমোদ জ্যাঠা কি গান ধরবেন!

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশিউলি – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article ২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }