Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০০৬ – দুর্গম দুর্গ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প165 Mins Read0
    ⤶ ⤷

    দুর্গম দুর্গ – ৩

    তিন

    সন্ধ্যা নামার আধঘণ্টা আগেই অন্ধকার হয়ে গেছে চারদিক। সারা আকাশ মেঘে ঢাকা। অবিরাম বৃষ্টি পড়ছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না রানা। ধীরে ধীরে ডুবে যাচ্ছে নৌকাটা। এখান ওখান থেকে খসে পড়ে যাচ্ছে নড়বড়ে অংশগুলো ঢেউ আর বাতাসের অবিরাম ধাক্কায়। সামনের গলুই আর মাস্তুলের কাঠ ভেঙে পড়ে গেছে একঘণ্টা আগেই। এখন যে-কোনও মুহূর্তে মড়মড় করে খসে যাবে তলিটা।

    ঠিক দুটোর সময় দ্বীপটা ছেড়ে রওনা হতে হয়েছে ওদের। ঝড়ের বেগ কমে গেলেও সমুদ্রের উত্তাল তরঙ্গ শান্ত হতে অনেক দেরি আছে, কিন্তু পরিষ্কার দেখতে পেয়েছিল ওরা, আট-দশজন সৈনিক এগিয়ে আসছে ওদের দিকে। নিশ্চিত কোনও সংবাদ পেয়ে আসছে, না এটা রুটিন চেক বুঝবার উপায় নেই। এক সেট নকল কাগজপত্র আছে ওদের কাছে, কাপড়-চোপড়ও বদলে খাঁটি ভারতীয় নাগরিক হয়ে গেছে ওরা- কিন্তু ঝুঁকিটা নিল না রানা। উত্তাল তরঙ্গে ভাসিয়ে দিল নৌকা নোঙর তুলে। বিশ মিনিটের মধ্যেই ঠিক হয়ে গেল এঞ্জিন। চালু করে দিয়ে হাল ধরে বসল মাহবুব। বিশ গজ দূরেও কিছু দেখা যাচ্ছে না। তাই কম্পাস আর চার্টের ওপর ছুটাছুটি করতে থাকল ওর চোখ জোড়া। এমনি সময় মাস্তুলটা ভেঙে পড়ল ওর ওপর। বাম কাঁধে ভয়ানক চোট পেয়েছে সে। কিন্তু হাল থেকে নড়ানো গেল না ওকে।

    গত চারটি ঘণ্টার ইতিহাস প্রকৃতির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কয়েকটি দুর্ধর্ষ মানুষের একটানা অবিরাম যুদ্ধের ইতিহাস।

    পিঠটা সোজা করে দাঁড়াল রানা। কাঁধের পেশী অবশ হয়ে গেছে, মেরুদণ্ডে অসম্ভব ব্যথা। গত দুই ঘণ্টা ধরে সে কেবল একবার বাঁকা হচ্ছে, একবার সোজা হচ্ছে। কয়েক হাজার গ্যালন পানি তুলেছে মিশ্ৰী খান নিচ থেকে বালতি করে, ঝুঁকে সে বালতি ধরে রানাকে ফেলতে হয়েছে পানি। পানি উঠছে নৌকায়। আলতাফের হ্যাণ্ড পাম্পে ঠেকানো যাচ্ছে না, তাই নৌকার নিচে নামতে হয়েছে মিশ্রী খানকে। সী-সিকনেস সহ্য করতে না পেরে অনর্গল বমি করছে বেচারা মিশ্রী খান, তাই নিয়ে অক্লান্তভাবে বালতির পর বালতি পানি তুলে যাচ্ছে সে। রানা ভাবল, আশ্চর্য মনের বল না থাকলে কি আর এত বড় গুরুত্বপূর্ণ কাজের জন্যে ওকে বাছাই করা হয়েছে? সমস্ত মানসিক শক্তি একত্রীভূত করে ভূতের মত খেটে চলেছে সে। ঘণ্টার পর ঘণ্টা।

    এক হাতে চোখ মুছল রানা। দেখল পাগলের মত পাম্প করে চলেছে আলতাফ ব্রোহী। কোনদিকে ভ্রূক্ষেপ নেই, হাত দুটো ঠিক এঞ্জিনের পিস্টনের মত উঠছে-নামছে। বিরাম নেই, বিশ্রাম নেই। কেবল উঠছে আর নামছে। বিশ মিনিট করেই পরিশ্রান্ত রানা আলতাফের হাতে দিয়েছিল পাম্পটা। সেই থেকে এক নাগাড়ে পাম্প করে যাচ্ছে আলতাফ, যেন কিছুই হয়নি। ক্লান্তি নেই। শ্রান্তি নেই। মৃদু হাসল রানা। একটা কথাই কেবল মনে হলো, ইনডেস্ট্রাকটিবল!

    মাহবুবের দিকে ফিরে চাইল রানা। ফুলে আছে কপালটা। মাস্তুলটা প্রথমে কপালে বাড়ি লেগে তারপর কাঁধের ওপর পড়েছিল। স্থির হাতে হাল ধরে আছে সে। একবার কম্পাস দেখছে, পরমুহূর্তেই চোখ যাচ্ছে ওর চার্টের দিকে। মাঝে মাঝে নেমে গিয়ে পরীক্ষা করছে এঞ্জিন। এখন একমাত্র ভরসা জং ধরা ওই এঞ্জিনটাই। ওটা বন্ধ হলেই সব শেষ। আর কোন আশা থাকবে না।

    আবার বালতি উঠল ওপরে। ঝপাৎ করে ফেলল রানা পানিটুকু, আবার নামিয়ে দিল সেটা গর্ত দিয়ে। গর্ব হলো ওর। কি আশ্চর্য সব দুঃসাহসী লোক জুটেছে এখানে! নিজেকে এদের নেতা ভাবতে সত্যিই গর্ব বোধ করল রানা। এদেরকে ঠিক মত বর্ণনা করবার ভাষা নেই। এরা দেশের গৌরব। পৃথিবীর গৌরব।

    হঠাৎ একটা মস্ত ঢেউ লেগে দুলে উঠল নৌকাটা ভয়ানক ভাবে। কোনও মতে টাল সামলে নিল রানা। পাটাতনের ওপর দিয়ে গড়িয়ে গেল একরাশ পানি। চারদিকে সূচীভেদ্য অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না। আরেক বালতি পানি উঠাল মিশ্ৰী খান। কিন্তু রানা সেটা ধরল না। রানার মাথায় তখন দ্রুত চিন্তা চলছে। কিছু একটা স্মরণ করবার চেষ্টা করছে সে। অত্যন্ত জরুরী কোন কথা। কিন্তু মনে আসছে না সেটা কিছুতেই। এবার আগের চেয়েও বড় আরেকটা ঢেউ এসে বয়ে গেল ডেকের ওপর দিয়ে। হঠাৎ বুঝতে পারল রানা ব্যাপারটা। তীর থেকে পনেরো গজ দূরেও নেই ওরা এখন।

    ‘মাহবুব, জলদি ব্যাক গিয়ার দাও! নইলে এখুনি পারে গিয়ে ধাক্কা খাবে!’

    বিদ্যুৎ চমকে উঠল একবার। উঁচু পাড় দেখা গেল পরিষ্কার। আলতাফ গিয়ে হাল ধরেছে, মিশ্রী খান উঠে এসে নৌকার একপাশে পুরানো একজোড়া ট্রাকের টায়ার বেঁধে দিল, প্রথম ধাক্কাতেই যেন নৌকাটা গুঁড়িয়ে না যায়। বাতাসের ঠেলায় এগিয়ে যাচ্ছে নৌকাটা- মাহবুব চেষ্টা করছে গতিরোধ করবার।

    আবার ঝলসে উঠল বিদ্যুতের আলো। প্রায় ত্রিশ ফুট উঁচু পাড়, কিন্তু আট-দশ ফুট উঁচুতে সিঁড়ির মত একটা তিন ফুট চওড়া তাক আছে। হুক লাগানো একটা রশি গলায় পেঁচিয়ে নিল রানা। প্রথমবার নৌকাটা পারের পাথরের সঙ্গে ধাক্কা খেতেই লাফিয়ে ধরল রানা আট ফুট উঁচু ধাপের কিনারা। কিন্তু পিচ্ছিল পাথরে হাত পিছলে নেমে আসছে সে নিচে। আঁকড়ে ধরে থাকতে পারছে না। এখন পড়ে গেলে নৌকা আর পাড়ের মাঝখানে চাপ খেয়ে চেপ্টা হয়ে যাবে। এমনি সময় নিচ থেকে আলতাফের হাতের এক প্রচণ্ড ধাক্কা খেয়ে অর্ধেক শরীর উঠে এল রানার ওপরে। বেল্টের সাথে বেধে গেল একটা চোখা পাথর। প্যান্টটা বুকের কাছে উঠে এসেছে দেহের ভারে। ধীরে ধীরে হাত বাড়িয়ে চারদিকে দেখল রানা ঝুলন্ত অবস্থায়। কব্জির সমান মোটা একটা শিকড় বাধল হাতে। তিন সেকেণ্ডের মধ্যে উঠে দাঁড়াল সে প্রথম ধাপের ওপর। রশিটা শক্ত করে শিকড়ের সাথে বেঁধে ঝুলিয়ে দিল নিচে। একটা হুড লাগানো টর্চ জ্বেলে ধরল।

    ঢেউগুলো তুলে এনে একবার আছড়ে ফেলছে নৌকাটাকে পারের ওপর, আবার টেনে নিয়ে যাচ্ছে কয়েক হাত পেছনে। মাহবুব এঞ্জিনটা একবার সামনে একবার পেছনে চালিয়ে স্থির রাখবার চেষ্টা করছে নৌকা। কিন্তু ইতিমধ্যেই চুর চুর হয়ে ভেঙে যাবার উপক্রম হয়েছে নৌকাটা। আলতাফ আর মিশ্রী খান দাঁড়িয়ে আছে কোনও রকমে দেহের ভারসাম্য বজায় রেখে। ডুবে যাচ্ছে নৌকা।

    ‘রশি বেয়ে উঠে এসো সবাই। মাহবুবকে ডাকো, আলতাফ!’ চিৎকার করে উঠল রানা।

    রানা দেখল আলতাফ আর মিশ্রী খান নিচু গলায় কিছু বলল নিজেদের মধ্যে। ছুটে গিয়ে মাহবুবকে টেনে বের করল আলতাফ এঞ্জিনরূম থেকে। কিছু বলবার আগেই ওর হাতে রশি ধরিয়ে দিয়ে ঠেলে রওনা করিয়ে দিল ক ওপর দিকে। রানা একহাতে ধরে ফেলল মাহবুবের হাত, টেনে তুলল ওপরে।

    ‘এবার তুমি, মিশ্রী খান,’ আবার বলল রানা। ‘জলদি করো, ডুবে যাবে নৌকা।’

    রানা দেখল মিশ্রী খান হাসছে ওর দিকে চেয়ে। রশির দিকে ভ্রূক্ষেপ না করে ছুটল সে তিরপল ঢাকা ছাপড়ার দিকে।

    বলল, ‘এক মিনিট, ওস্তাদ, আমার জর্দার কৌটোর কথা ভুলে গিয়েছিলাম।

    কয়েক সেকেণ্ডের মধ্যে ফিরে এল সে এক্সপ্লোসিভের বাক্স নিয়ে। আলতাফের হাতে বাক্সটা দিয়েই ছুটল সে ছাপড়ার দিকে। প্রায় আধমণ পাউডার ভর্তি বাক্সটা ছুঁড়ে দিল আলতাফ ওপরে। ধরে ফেলল রানা, ব্যালান্স হারিয়ে ফেলছিল, পিঠের কাছে জামা ধরে টেনে সোজা করে দিল মাহবুব!

    ‘এই সব জঞ্জাল রাখো তো!’ ধমকে উঠল রানা। নিজেরা উঠে এসো ওপরে। এক্ষুণি।

    দমাদম ছুঁড়তে থাকল ওরা নিচ থেকে সমস্ত জিনিসপত্র। খাবার, কাপড়, অস্ত্রশস্ত্র। মাহবুব সেগুলো গুছিয়ে রাখছে।

    ‘শুনতে পাচ্ছ না তোমরা আমার কথা?’ গর্জে উঠল রানা। ‘এই মুহূর্তে ওপরে উঠে এসো বলছি! এটা আমার অর্ডার। আরে, নৌকাটা ডুবে যাচ্ছে যে, গর্দভ কোথাকার!’

    নৌকাটা ডুবছে সত্যিই, কিন্তু পেটটা পানি ভরে ঢোল হয়ে যাওয়াতে ঢেউয়ের ধাক্কা খুব বেশি আর দোলাতে পারছে না ওকে। পারের সাথে ধাক্কাও লাগছে অপেক্ষাকৃত আস্তে। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করল মিশ্রী আর আলতাফ।

    ‘আপনার একটা কথাও শুনতে পাচ্ছি না, ওস্তাদ। এক হাত কানে তুলে না শোনার ভান করল মিশ্রী খান। ‘তাছাড়া ডুবতে এখনও দেরি আছে।’ এক দৌড়ে অদৃশ্য হলো সে আবার তিরপলের নিচে

    এক মিনিটের মধ্যে বাকি জিনিসপত্র উঠে এল ওপরে। মিশ্রী খান যখন ওপরে উঠে এল তখন ডেকের ওপর উঠে হুড়মুড় করে ঢুকছে পানি এঞ্জিন রূমের মধ্যে। সামনের দিকটা অদৃশ্য হয়েছে পানির তলায়। এবার পেছন দিকটাও গেল তলিয়ে। আলতাফ যখন রশি ধরল তখন নৌকার চিহ্নমাত্র নেই, এক হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে সে। উঠে এল আলতাফও।

    সবাই অবাক হয়ে চেয়ে দেখল, যে নৌকায় করে গত চব্বিশ ঘণ্টায় একশো পঁয়ত্রিশ মাইল এল ওরা, ডিউটি শেষ হতেই তলিয়ে গেছে সেটা। ভোজ-বাজির মত অলৌকিক মনে হচ্ছে এখন ওটার অস্তিত্ব। যেন ঠিক উবে গেছে- একটা বুদ্বুদও নেই ওটার অস্তিত্ব প্রমাণ করবার জন্যে।

    পা ছড়িয়ে পাথরের ওপর বসে পড়ল মিশ্রী খান। বৃষ্টির ছাঁট লাগছে না গায়ে। ভেতরের পকেট থেকে কিং স্টর্কের প্যাকেট বের করে সবাইকে একটা করে দান করল সে। বুক ভর্তি করে একরাশ কড়া ধোঁয়া নিয়ে পরম তৃপ্তির সাথে ছাড়ল নাক-মুখ দিয়ে। তারপর বলে উঠল, ‘ইয়া আল্লা! সত্যিই বেঁচে আছি এখনও!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০১০ – রানা! সাবধান!!
    Next Article মাসুদ রানা ৪৬১ – অপশক্তি

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }