Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প242 Mins Read0
    ⤶ ⤷

    রক্তের রঙ ১.৩

    তিন

    জেটি থেকে দু’মাইল দূরে নোঙর ফেলেছে রানা।

    আশেপাশে মাইল খানেকের মধ্যে দেশী-বিদেশী বেশ কয়েকটা ভারী জাহাজ, কিছু গাধা-বোট আর বার্জ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সন্ধ্যার আগে আগে আরও তিনটে জাহাজ নোঙর ফেলল কাছাকাছি।

    সন্ধে থেকেই শুরু হয়ে গেছে ছপাৎ ছপাৎ দাঁড়ের শব্দ। ছোট ছোট অসংখ্য ডিঙি নৌকো। লোভনীয় পণ্য তাতে। এক আধটা ভিড়ছে এসে ইয়টের গায়ে, দমাদম পিটাচ্ছে খোলের গায়ে বৈঠা দিয়ে-বিউটিফুল গার্ল সাহিব… বার্মিজ কুইন সাহিব…ভেরি ইয়াং সাহিব…স্পেশাল বিউটি সাহিব…ওনলি টেন রুপি সাহিব…ভেরি নাইস গার্ল সাহিব…

    জামাকাপড় ভাঁজ করে একটা প্যাকেট তৈরি করে নিল রানা। আগামীকাল সন্ধের আগে ইয়ট ছেড়ে কোথাও যাওয়া নিষেধ, কিন্তু আজকের মধ্যেই মিস্টার অ্যান্ড মিসেস সরোজ গুপ্তের সাথে কন্ট্যাক্ট না করতে পারলে সমস্ত প্ল্যান ওলট-পালট হয়ে যাবে। অবশ্য আজকে ডাঙায় উঠে ধরা পড়লে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তবু এটুকু ঝুঁকি না নিয়ে উপায় নেই। সাড়ে সাত লক্ষ লোকের মধ্যে কি আর মিশে যেতে পারবে না সে?

    ম্লান একটা রাইডিং লাইট জ্বেলে রেখে সব বাতি নিবিয়ে দিল রানা, হ্যাচের তালাটা ভাল করে পরীক্ষা করল, তারপর ডাকল একটা টেন রুপি বার্মিজ বিউটি কুইনকে। অ্যাংকর চেনের সাথে ডিঙিটা বেঁধে রেখে উঠে এল মেয়েটা ডেকের উপর!

    তিনশো গজ দূরে বিনকিউলার হাতে একটা মাঝারি সাইজের জাহাজের ডেকে এইদিকে চেয়ে বসে আছে একজন মোটাসোটা লোক। দাঁতের ফাঁক থেকে চুরুটটা সরিয়ে হাসল নিঃশব্দ হাসি। ভাঁজ হয়ে গেল গালদুটো। আব্বাস মির্জার ইয়টে উঠছে একটা মেয়ে।

    কেবিনে ঢুকেই ঝটপট কাপড় ছেড়ে ফেলল রঙচঙ মাখা ভূতের মত বিউটি কুইন। সস্তা স্লো-পাউডারের গন্ধ ভুরভুর করছে। এমন কড়া সেন্ট মেখেছে যে হাঁচি এসে যাবার জোগাড়। পঁচিশ-ছাব্বিশ বছর বয়স হবে, এরই মধ্যে চর্বি জমে গেছে কোমরে। তলপেটে কয়েকটা গর্ভপাতের দাগ। রানার দিকে ফিরে মধুর হাসি হাসল। রানার ইঙ্গিতে বসল বিছানার উপর। দ্রুত কাপড় ছাড়ছে রানা। বিস্মিত দৃষ্টিতে রানার শরীরের পেশীগুলোর দৃঢ়তা লক্ষ করছিল সে-সামান্য নড়াচড়াতেই কিলবিল করে উঠছে অসংখ্য লৌহ-দৃঢ় পেশী, একবিন্দু বাড়তি চর্বি নেই শরীরের কোথাও, ইস্পাত দিয়ে তৈরি। মনে মনে প্রশংসা না করে পারল না মেয়েটা দারুণ ফিগার লোকটার।

    শুধু জাঙ্গিয়াটা অবশিষ্ট থাকতে মেয়েটার দিকে ফিরল রানা। মেয়েটা হাসল আবার। বলল, ‘ফার্স্ট গিভ টেন রুপি, সাহিব।’

    ড্রয়ার থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করল রানা। বলল, ‘নো টেন রুপি-টেক ফিফটি রুপি, অ্যান্ড রেস্ট।‘

    অবাক হয়ে গেল বিউটি কুইন, কিন্তু হাত বাড়িয়ে টাকাটা নিয়ে রেখে দিল ভ্যানিটি ব্যাগে। সহৃদয় ব্যক্তি পেয়ে খুশি হয়ে উঠেছে সে, প্রকাশ পেল হাসিতে। রানাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ডাকল, ‘কাম। মেক লাভ। ইউ এঞ্জয় সাহিব, প্রমিজ।’

    হাসল রানা। ‘নো মেক লাভ। ইউ স্লীপ মাই বেড। আই গো টাউন, কাম ব্যাক…টু আওয়ার্স।’

    এই ভাঙা ভাঙা তোতাপাখির বোল ভালমত বুঝতে পারেনি বিউটি কুইন, শুয়ে পড়েছিল বিছানায়, কিন্তু রানাকে ওর ব্লাউজ আর সিল্কের বিচিত্র বর্ণ সারং পরতে দেখে তড়াক করে উঠে বসল। ‘হেই! হোয়াট ইজ ডুইং!’

    ‘আই টেক ইয়োর বোট, ইউ টেক মাই বোট।’ দুই আঙুল দেখাল রানা। ‘টু আওয়ার্স। আই কাম ব্যাক, অ্যান্ড গিভ ইউ অ্যানাদার ফিফটি রুপি। অল রাইট? নো মেক লাভ, ইউ স্লীপ, রেস্ট টু আওয়ার্স, দেন গো। অল রাইট?’

    অজ্জব বনে গেছে মেয়েটা মক্কেলের কাণ্ড দেখে। কিন্তু মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছে সে। লোকটা কারও চোখে ধুলো দিয়ে কোথাও যাচ্ছে দুই ঘণ্টার জন্যে, ফিরে এসে আরও পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করবে-ততক্ষণ থাকতে হবে ওকে এই কেবিনে শুয়ে। বেশি আপত্তি করল না সে। একটু আঁইগুঁই করে রাজি হয়ে গেল। বলল, ‘ইউ কাম ব্যাক, দেন লাভ মি। নো ডিজিজ। ইউ এঞ্জয় সাহিব, প্রমিজ। আই নো বেগার, ইউ লাভ মি আফটার কাম ব্যাক।’

    রানার সাজগোজ দেখে হাসল মেয়েটা। বলল, ‘হ্যালো, বিউটি কিং। ইউ নো গেট কাস্টোমার।’

    হাসল রানাও। ভ্যানিটি ব্যাগ থেকে একটা প্রকাণ্ড চুরুট বের করে ধরাল মেয়েটা। আরামদায়ক বিছানায় টানটান হয়ে শুয়ে আড়মোড়া ভাঙল।

    ঠিক পাঁচ মিনিট পর কেবিনের দরজায় চাবি মেরে কাপড়ের প্যাকেটটা ভ্যানিটি ব্যাগের মত করে ধরে নেমে গেল রানা বোটে।

    .

    তিনশো গজ দূরে জাহাজের ডেকে বসা মোটা লোকটা চমকে উঠল। বিনকিউলারের নব ঘুরিয়ে আরেকটু পরিষ্কার করে নিল ছবিটা। বিস্ফারিত হয়ে গেল দুই চোখ। বোটে নেমে যাচ্ছে ব্লাউজ আর সারং পরা আব্বাস মির্জা!

    একলাফে উঠে দাঁড়াল মোটা লোকটা। ছুটে গিয়ে ঢুকল একটা কেবিনে। পরমুহূর্তে বেরিয়ে এল আবার। পিছু পিছু হন্তদন্ত হয়ে আসছে আরেকজন বার্মিজ লোক। লোহার মই বেয়ে নেমে একটা রাবারের ডিঙিতে উঠে পড়ল মোটা লোকটা। ছোট্ট একটা কাশি দিয়ে স্টার্ট হয়ে গেল ডিঙির আউটবোর্ড ইঞ্জিন। রেলিং ধরে ঝুঁকে ডিঙিটাকে দেখল দ্বিতীয় ব্যক্তি। কি যেন বলল চিৎকার করে। তারপর বিনকিউলার হাতে গিয়ে বসল মোটা লোকটার পরিত্যক্ত ডেক-চেয়ারে।

    আধমাইল দূরে নদী-তীরের অন্ধকারাচ্ছন্ন বাড়ির চিলেকোঠায় অত্যন্ত শক্তিশালী একটা দূরবীনে চোখ লাগিয়ে বসেছিল একটা অ্যাংলো-বার্মিজ তরুণী। সবই দেখতে পেল সে পরিষ্কার

    একটা নোঙর ফেলা জাহাজকে খামোকাই একপাক ঘুরে সোজা চলল রানা তীরের সবচেয়ে অন্ধকার অঞ্চলটা লক্ষ্য করে। নদীর ধারে সারি সারি অনেকগুলো টিম্বার মিল। একটা টিম্বার মিলের বিরাট কাঠের গুদামের পাশে বটগাছের গুঁড়িতে বাঁধল রানা নৌকোটা। কাপড় পাল্টে ফেলেছে সে ইতোমধ্যেই।

    সারি সারি কাঠের ভেলা শুয়ে রয়েছে নদীর তীরে। সুদূর উত্তর-বার্মার পাহাড়ী জঙ্গল থেকে সেগুন গাছ কেটে হাতি দিয়ে বয়ে এনে ভাসিয়ে দেয়া হয় ইরাবতী নদীতে ভেলা বেঁধে। সাত আটশো মাইল স্রোতে ভেসে পৌঁছে ওগুলো রেঙ্গনের এইসব টিম্বার মিলে। এখান থেকে সেগুলোকে ফালি বানিয়ে, বিভিন্ন প্রক্রিয়ায় সিযন্ড করে রপ্তানি করা হয় বিদেশে বার্মা টিক হিসেবে।

    কয়েকটা ভেলার উপর দিয়ে সোজা হেঁটে এগিয়ে বামদিকে একটা রাস্তা পেল রানা। পুরো এলাকা দামী কাঠের গন্ধে ভরপুর। সিকি মাইল হেঁটেই বড় রাস্তায় পড়ল রানা। হাতের ইশারায় ট্যাক্সি ডাকল। ণ্ড ড্যাগন প্যাগোডায় যেতে বলে উঠে বসল সে পেছনের সীটে।

    কিছুক্ষণের মধ্যেই টের পেল রানা, পেছনে আরেকটা ট্যাক্সি অনুসরণ করছে। মুচকি হাসল সে। একে খসিয়ে দিতে এমন কিছু অসুবিধে হবার কথা নয়।

    রানা বা তার অনুসরণকারী টেরও পেল না, আরও পেছনে আরও একটা ট্যাক্সি অনুসরণ করছে ওদের দু’জনকে।

    এককালের ছোট্ট একটা জেলে গ্রাম আজ ৭৭ বর্গমাইল জোড়া এক মহানগরী। সারি সারি প্রাসাদোপম অট্টালিকা, অপূর্ব সব সৌধ, চমৎকার বাগান, পার্ক, লেক। রাস্তাগুলো সমান্তরাল-শহরটাকে সমান কয়েকটা ভাগে ভাগ করেছে।

    শহরতলির একটা পাহাড়ের মাথায় পৃথিবী বিখ্যাত শ্য ড্যাগন স্বর্ণ প্যাগোডা। আড়াই হাজার বছরের পুরানো এই পবিত্র বুদ্ধ-স্মৃতিস্তম্ভ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শকের ভিড় হয় এখানে। সামনাসামনি না দেখলে এর মাহাত্ম্য ও গাম্ভীর্য উপলব্ধি করা যায় না। তিনশো ছিয়াশি ফুট উঁচু প্ৰকাণ্ড প্যাগোডাটা আগাগোড়া সোনার পাত দিয়ে মোড়া। চুড়োটা নিরেট পাকা সোনা দিয়ে তৈরি, তার গায়ে বসানো আছে অসংখ্য মণি-মাণিক্য। খাঁটি হীরেই রয়েছে পাঁচ হাজার, অন্যান্য দামী পাথরও আছে প্রচুর। সব মিলিয়ে কত টাকার মণিমুক্তা আছে হিসেব করে বের করতে পারেনি কেউ আজ পর্যন্ত। ভগবান বুদ্ধের পবিত্র চুল এবং আরও কিছু স্মৃতি-চিহ্ন সংরক্ষিত আছে এখানে।

    প্যাগোডাকে গোল করে ঘিরে রয়েছে পাশাপাশি অনেকগুলো মন্দির মন্দিরগুলোও দেখার মত-কাচের টুকরো আর কাঠের উপর সূক্ষ্ম কারুকাজ করে অলংকৃত করা হয়েছে মন্দিরগুলোকে। দেয়ালের গায়ে জায়গায় জায়গায় বুদ্ধমূর্তি। অপূর্ব।

    জাঁক-জমক আর জৌলুসের কথা বলে এই প্যাগোডার সঠিক বর্ণনা হয় না। একটা স্তম্ভিত, গুরুগম্ভীর, প্রাচীন ভাব রয়েছে এই ঐতিহাসিক প্যাগোডাকে ঘিরে

    এঁকেবেঁকে পাহাড়ের গা বেয়ে উঠে এল রানার ট্যাক্সি। রাত পৌনে আটটা, কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে দর্শকের। তবে ছড়ানো ছিটানো। পাঁচ ফুট উঁচু লোহার শিক দিয়ে বেড়া দেয়া হয়েছে প্যাগোডার সীমানা। গেট দিয়ে ঢুকে পড়ল রানা। আড়চোখে দেখল পেছনের ট্যাক্সি থেকে নামছে একজন মোটা লোক।

    মিনিট পনেরো ঘুরে ঘুরে দেখল রানা মন্দির আর প্যাগোডা। আসলে অন্ধকারমত নির্জন জায়গা খুঁজছে সে। কিছুদূর অন্তর অন্তর আট ফুট উঁচু ল্যাম্পপোস্টের মাথায় চমৎকার ডিজাইন করা কাচের শেডের ভেতর উজ্জ্বল বৈদ্যুতিক বাতি। কিন্তু প্রচুর ছায়া ছায়া অন্ধকার জায়গা চোখে পড়ল রানার। বারকয়েক ঘড়ি দেখল সে। ঠিক আটটা বাজতেই একটা সিগারেট ধরিয়ে ঘনমত একটা ছায়ার কাছাকাছি পরিষ্কার আলোয় দাঁড়িয়ে পড়ল রানা। এদিক ওদিক চাইছে, যেন খুঁজছে কাউকে, অপেক্ষা করছে কারও জন্যে, অস্থির হয়ে উঠেছে রানা প্রত্যাশিত ব্যক্তি আসছে না বলে। সবদিকেই চাইছে সে পেছন দিকটা ছাড়া। স্পষ্ট অনুভব করল সে, অন্ধকার ছায়ায় ছায়ায় অতি সন্তর্পণে এগিয়ে আসছে মোটা লোকটা। অনেকটা কাছে এসে পড়েছে।

    একজন অ্যাংলো বার্মিজ তরুণী এগিয়ে আসছে এইদিকে। পথ ছেড়ে একটু অন্ধকারের দিকে সরে গেল রানা। তরুণী চাইল একবার রানার দিকে, পাশ কাটিয়ে চলে গেল বাঁক ঘুরে। পেছনে খসখস আওয়াজ। ভারী একটা গদগদে কণ্ঠস্বর শুনতে পেল রানা ঠিক দু’হাত পেছনে।

    ‘এই যে, মিস্টার…’

    কথা শেষ করতে পারল না লোকটা। ঝট করে ঘুরেই বিদ্যুদ্বেগে ঝাঁপিয়ে পড়ল রানা মোটা লোকটার উপর।

    মোটেই প্রস্তুত ছিল না মোটা। নাকের উপর প্রচণ্ড এক ঘুসি খেয়ে ‘হুঁক্’ করে উঠল। সামলে ওঠার আগেই দড়াম করে এক রদ্দা মারল রানা ওর গণ্ডারের মত মোটা ঘাড়ে। পরমুহূর্তে হাঁটু দিয়ে মারল তলপেটে। ধড়াস করে পড়ল কলাগাছ। এদিক ওদিক চাইল রানা। টেনে নিয়ে এল জ্ঞানহীন দেহটা আলোয়। মন্দিরের গায়ে প্রকাণ্ড একটা পাথরের বুদ্ধমূর্তি-সেটার পায়ের কাছে প্রণামের ভঙ্গিতে উপুড় করে বসিয়ে দিল সে মোটাকে। বসে রইল মোটা, ভক্তি গদগদ ভঙ্গিতে ঘোঁৎ ঘোঁৎ নাক ডাকছে ওর।

    লম্বা পা ফেলে এগোল রানা। বাঁকটা ঘুরতেই ধাক্কা খেলো সে নরম কিছুর সাথে। শ্যাম্পুর মিষ্টি গন্ধ। সরে দাঁড়াল অ্যাংলো-বার্মিজ মেয়েটা। পরনে দামী স্কার্ট, হাইহিল জুতো, হাতে গুই সাপের চামড়ার দামী ভ্যানিটি ব্যাগ, ধবধবে ফর্সা গায়ের রঙ, লম্বা সুগঠিত শরীর, পাঁচ ফুট চার, চেহারায় এদেশীর চেয়ে বিদেশী ভাবটাই বেশি—এক কথায় সুন্দরী।

    ‘এক্সকিউজ মি, ম্যাডাম। ব্যথা পেয়েছেন?‘

    ‘নো, ইট্স অল রাইট।’ ভদ্রতা রক্ষা করল মেয়েটা বামহাতে ডান কাঁধটা ডলতে ডলতে। মোটা লোকটাকে দেখল একবার ঘাড় ফিরিয়ে।

    চলে যাচ্ছিল রানা, পাশাপাশি হাঁটতে শুরু করল মেয়েটা।

    ‘বেড়াতে এসেছেন বুঝি? রেঙ্গুনে এই প্রথম?’

    ‘হ্যাঁ।’

    ‘আমার নাম সোফিয়া। রেঙ্গুন ইউনিভার্সিটিতে পড়ি।’

    ‘আমি আব্বাস মির্জা। বাংলাদেশ থেকে এসেছি।’

    ‘কবে এসেছেন?’

    ‘আজই।’

    ‘শ্যু ড্যাগন প্যাগোডা দিয়েই শুরু করলেন বুঝি? চলুন আপনাকে আরও কয়েকটা দর্শনীয় জিনিস দেখিয়ে আনি।’

    অবাক হলো রানা। থেমে দাঁড়াল। ‘আপনি কষ্ট করতে যাবেন কেন? ‘কষ্ট কিসের? ইট্স প্লেয়ার। ভয় নেই, প্রফেশনাল গাইড নই, টাকা চাইব না।’

    রানার বাহুতে হাত রেখে মিষ্টি করে হাসল মেয়েটা।

    ভড়কে গেল রানা।

    ‘অনেক ধন্যবাদ। কিন্তু আজকে আমার একটু ব্যস্ততা আছে। আর কোনদিন…’ এগোল রানা।

    ‘ঠিক আছে, চলুন, ফিরবার পথে লেক ভিক্টোরিয়াটা দেখিয়ে দিই। ওই লেকের ধারেই আমাদের ইউনিভার্সিটি, লেডিজ হোস্টেলও। একটা লিফ্‌ট দিতে আপত্তি নেই তো?’

    ‘যদি কিছু মনে না করেন…

    বাধা দিল মেয়েটা রানার কথায়। ‘প্লীজ! আপনার সাথে কথা আছে।‘

    ডেসপারেটলি আর্জেন্ট, অ্যান্ড ইম্পর্ট্যান্ট।’ খামচে ধরল মেয়েটা রানার কোটের হাতা।

    ‘কি কথা, বলুন।’ ক্রমেই সজাগ হয়ে যাচ্ছে রানা ভেতরে ভেতরে।

    ‘নিরালা জায়গা ছাড়া বলা যাবে না।’ কাছ ঘেঁষে এল মেয়েটা। ‘এত লোকের মধ্যে বলা যায় না সেকথা।

    আঙুল তুলে দামী স্যুট পরা স্মার্ট চেহারার একজন যুবককে দেখাল রানা। ‘ওই ভদ্রলোককে যেখানে খুশি নিয়ে গিয়ে বলুন আপনার গোপন কথা। আমি দুঃখিত।’

    এতটা কড়া কথা বলতে চায়নি রানা আসলে, হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে। ছিটকে সরে গেল মেয়েটা। প্রথমে ফ্যাকাসে হয়ে গেল, তারপর লাল হয়ে উঠল গালদুটো অপমানে। ওর ক্ষুব্ধ, আহত দৃষ্টি ভর্ৎসনা করল রানাকে। তারপর একটা কথাও না বলে চলে গেল পেছন ফিরে

    ট্যাক্সিতে উঠে বসল রানা। বলল, ‘নানকিং হোটেল।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা
    Next Article মাসুদ রানা ৪১৩ – সেই কুয়াশা (দ্বিতীয় খণ্ড)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }