Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৩৩ – বিদেশী গুপ্তচর – ১

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প137 Mins Read0
    ⤶

    বিদেশী গুপ্তচর – ১.১১

    এগারো

    অন্ধকার রাত্রির নিস্তব্ধতা চিরে তীক্ষ্ণ সুরে বেজে উঠল একটা হুইসল।

    প্রায় দৌড়ে এগিয়ে চলল ওরা।

    মোটা মানুষ, তার ওপর অনিলের বোঝা, হাঁসফাঁস করছে ওস্তাদ। কিন্তু তারই মধ্যে বত্রিশ পাটি দাঁত বেরিয়ে গেছে তার। বলল, ‘বেশ জমেছে, না?’

    ‘আপনি সোজা নিয়ে ওকে গনডোলায় তুলুন,’ বলল রানা। ‘আমরা দেখছি এদিকটা।

    কিছুটা পিছিয়ে পড়েছিল বাতিস্তা, থেমে দাঁড়াল রানা।

    ‘ওপাশের গলি দিয়ে আরও লোক আসছে, সিনর।’

    রানাও শুনেছে পায়ের শব্দ। সমান্তরাল গলি দিয়ে ওদের সঙ্গে সঙ্গেই চলেছে কয়েকজন। পেছনে লোকগুলোও এগিয়ে আসছে দ্রুত।

    ‘ওস্তাদকে ঠেকাবার চেষ্টা করবে ওই লোকগুলো। চলো আমরা এগিয়ে থাকি।’

    জোরে দৌড়াল দুজন। ওস্তাদের সামনে পেছনে গার্ড দিয়ে নিয়ে চলল ওরা। দুজনের হাতেই বেরিয়ে এসেছে দুখানা তীক্ষ্ণধার স্টিলেটো।

    ‘পিছনের ওরা কিন্তু আমাদের ওভারটেক করবার চেষ্টা করছে না, সিনর,’ বলল বাতিস্তা।

    ‘জানি,’ বলল রানা দৌড়াতে দৌড়াতে। ‘আমরা যাতে পিছু হটতে না পারি, তারই জন্যে এই ব্যবস্থা।’

    গলিমুখে পৌঁছেই থমকে দাঁড়াল রানা। দুহাত তুলে পেছনের দুজনকে থামবার ইঙ্গিত করল। ত্রিশ গজ দূরে গনডোলার কাছে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে তিন-চারজন। অপেক্ষা করছে ওদের জন্যে।

    ‘দাঁড়ান, ওস্তাদ!’ ফিসফিস করে বলল রানা। ‘এখন জলদি কাজ সারতে হবে। আর সবাই এসে পড়বার আগেই। আমি আর বাতিস্তা চার্জ করছি, আপনি আমাদের পিছু পিছু ছুটে গিয়ে উঠে পড়ুন গনডোলায়। আমাদের জন্যে অপেক্ষা করবেন না। উঠেই ছেড়ে দেবেন নৌকা। ওকে নিয়ে সোজা চলে যান আপনার বাসায়।’

    ফোঁস ফোঁস হাঁপাতে হাঁপাতে মাথা নেড়ে সম্মতি জানাল ওস্তাদ। ছুরিটা গুঁজে রাখল রানা খাপে।

    কনুই দিয়ে আস্তে একটা গুঁতো দিল রানা বাতিস্তার পেটে, তারপর বিদ্যুৎবেগে ছুটল সামনের দিকে, ঠিক যেন পিস্তল থেকে ছোঁড়া একটা গুলি। পরমুহূর্তেই ছুটল বাতিস্তা।

    ওরা মাঝপথে পৌঁছতেই ওদের দেখতে পেল অপেক্ষমাণ চারজন। একটু হকচকিয়ে গেল এই অতর্কিত আক্রমণের সামনে। সবাই সরে যাওয়ার চেষ্টা করছে প্রথম ধাক্কার সামনে থেকে। প্রত্যেকে চাইছে প্রথম চোট আর কারও ওপর দিয়ে যাক।

    কিন্তু সামলে নিতেও দেরি হলো না ওদের। ছুরি বেরিয়ে এসেছে দুজনের হাতে। ঝিক করে উঠল আবছা আলোয়। ঠিক সময়মত বাঁ দিকে কাত হয়ে গেল রানা। নিচু হয়েই খপ করে ধরল প্রথম লোকটার পা, হ্যাঁচকা টান দিয়ে শূন্যে তুলে ফেলল পা-টা। জোরে একটা ধাক্কা দিতেই আর একজনকে নিয়ে পড়ল সে চিৎ হয়ে মাটিতে।

    এদিকে বাতিস্তা ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয় ছুরিধারীর ওপর। এত প্রবল বেগে এসে পড়ল যে ছুরি মারার আর সময় পেল না লোকটা, ধাক্কা খেয়ে হুড়মুড় করে পড়ে গেল ভারসাম্য হারিয়ে। তার ওপর পড়ল বাতিস্তা। বন্যজন্তুর মত হুটোপুটি খাচ্ছে ওরা মাটিতে, চার হাত পায়ে মেরে চলেছে একে অপরকে, যে যেখানে পারে।

    অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেল রানা। দ্রুত এগিয়ে আসছে এইদিকে।

    বাতিস্তার পিঠে ছুরি বসাতে যাচ্ছিল একজন, লাফ দিল রানা। এক লাথিতে ছিটকে দূরে চলে গেল ছুরি, কিন্তু লোকটা জাবড়ে ধরল রানার কোমর, ঠেলে পেছনে নিয়ে এল কয়েক পা, গাছের শিকড়ে পা বেধে পড়ে গেল রানা, লোকটা পড়ল ওর বুকের ওপর।

    প্রচণ্ড শক্তি লোকটার গায়ে। কারাতে, জুডো, সাভাতে, জুজুৎসু, আতে ওয়াযা, ইয়াওয়ারা, আইকিডো-যত যা আছে সব জ্ঞান প্রয়োগ করে বহু কষ্টে একটু কাবু করে আনল রানা লোকটাকে, উঠে বসল ওর বুকের ওপর। ঠিক এমনি সময়ে আর একজন পেছন থেকে চেপে ধরল রানার গলা। হাঁটুটা ঠেসে ধরে আছে সে রানার শিরদাঁড়ার ওপর। সুযোগ বুঝে নিচের লোকটা ছুটিয়ে নিল একটা হাত, এবং ধাঁই করে প্রচণ্ড এক ঘুসি মারল রানার নাকের ওপর। বোঁ করে উঠল রানার মাথা। ধুপধাপ পায়ের শব্দ শুনতে পাচ্ছিল সে, অনেক লোক এগিয়ে আসার, অস্পষ্ট হয়ে গেল শব্দটা।

    গলা থেকে হাত ছাড়াবার চেষ্টা করল রানা, পেছন দিকে কনুই চালাবার চেষ্টা করল, কিন্তু লাভ হলো না কিছুই। ক্রমে আরও চেপে বসে যাচ্ছে আঙুলগুলো গলার মাংসে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে রানার, ভোঁ-ভোঁ করছে কান, মাথার মধ্যে হাতুড়ি পিটছে পালস-বিট। আরেকটা ঘুসি পড়ল ওর চোয়ালের ওপর। প্রাণপণ শক্তিতে ওপর দিকে ঠেলা দিল রানা, কাত হয়ে পড়ল বাঁ পাশে। পিঠের ওপর চেপে বসা লোকটাও পড়ল ওর সঙ্গে। পড়েই এক গড়ান দিল রানা, ঝপাৎ করে পানিতে পড়ল দুজন একসঙ্গে। বেশ গভীর পানি।

    পানিতে পড়েই রানার গলা থেকে হাত ছুটে গেল লোকটার। ওপরে ভেসে উঠল রানা। ওর কাছাকাছিই ভেসে উঠল লোকটা, মুখ দিয়ে অনর্গল বেরোচ্ছে ইটালিয়ান গালি।

    ঠাণ্ডা পানির সংস্পর্শে এসেই বোধশক্তি ফিরে এসেছে রানার। বড় করে একটা দম নিয়েই ডুব দিল সে। খপ করে লোকটার কোট ধরে টেনে নামিয়ে আনল নিচে। দুই পা দিয়ে কোমর জড়িয়ে ধরেছে সে লোকটার, অসহায় ভাবে ধরা পড়েছে লোকটা রানার হেড-লকে। ধীরে ধীরে রানার দুই হাত চলে এল লোকটার কণ্ঠনালীর উপর। আধমিনিটের মধ্যে গোটা কয়েক ঝাঁকুনি খেল লোকটার সর্বশরীর, তারপর জ্ঞান হারিয়ে স্থির হয়ে গেল। লোকটার পাছায় জোরে এক লাথি মেরে ওকে তীরের দিকে পাঠিয়ে দিয়ে ভুশ করে ভেসে উঠল রানা পানির ওপর।

    ‘আপনি নাকি, সিনর মাসুদ রানা?’ বাতিস্তার উদ্বিগ্ন কণ্ঠস্বর।

    ‘হ্যাঁ।’ মাথা ঝাঁকিয়ে চোখের ওপর থেকে চুল সরাল রানা। ব্রেস্টস্ট্রোক দিয়ে চলে এল বাতিস্তার পাশে।

    ‘ঠিক সময় মতই পানিতে পড়েছিলেন,’ বলল বাতিস্তা। ‘আরও পনেরো বিশজন পৌঁছে গিয়েছিল প্রায়। আপনাকে পানিতে পড়তে দেখে আমিও সোজা ডাইভ দিয়েছি খালে।

    ‘ওরা কোথায়?’ এদিক ওদিক চেয়ে গনডোলাটা খুঁজল রানা।

    ‘খালের দুই পারে। অপেক্ষা করছে আমাদের জন্যে।’

    ‘আর ওস্তাদ?’

    ‘নিরাপদে চলে গেছে গনডোলা নিয়ে। গনডোলায় ছিল ওদের একজন। ওকে মাথার ওপর তুলে ছুঁড়ে পারে ফেলে ছেড়ে দিয়েছে নৌকা। ও-ই তো আপনার গলা টিপে ধরেছিল।’

    ‘আমিও ওর গলা টিপে দিয়েছি পানির নিচে। ঠিক আছে, এগোও এবার। শব্দ করো না। খুব সম্ভব দেখতে পাবে না ওরা আমাদের।’

    এগোল ওরা, কিন্তু কিছুদূর এগিয়েই ভুল ভাঙল রানার। পরিষ্কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওদের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে খালের দুপারে দুটো দল। খালের অন্ধকারতম জায়গায় থেমে দাঁড়াল ওরা কিছুক্ষণ, থেমে গেল পায়ের শব্দ।

    বেশ কিছুটা দূরে অস্পষ্ট একটা ছপাৎ শব্দ শুনে প্রমাদ গুণল রানা।

    ‘বাতিস্তা। একটা গনডোলা আসছে এইদিকে। কাছাকাছি এলেই ডুব দেবে। যদি মাথার ওপর ছপাৎ আওয়াজ পাও, বুঝবে আমাদের ধরতে এসেছে ওটা। কিংবা মারতে এসেছে। সাবধান!’

    ‘ওস্তাদও হতে পারে, সিনর। হয়তো…’

    কথাটা শেষ করবার আগেই বড় একটা কালো গনডোলার ছায়া দেখা গেল। বাতি নেই। অত্যন্ত দ্রুতগতিতে প্রায় ওদের ঘাড়ে এসে পড়বার উপক্রম করল গনডোলাটা।

    ‘ডুব দাও।’ প্রায় ধমকের সুরে বলল রানা।

    ডুব দিল রানা। কয়েক মুহূর্ত আগে যেখানটায় ওর মাথা ছিল, ঠিক সেই জায়গাটায় চড়াৎ করে জোরে একটা আওয়াজ হলো। মনে মনে হাসল রানা। ঠিক জায়গাতেই মেরেছে গনডোলিয়ার, শুধু সময়ের একটু এদিক আর ওদিক।

    চট করে ভেসে উঠল রানা। কাছাকাছিই ভেসে উঠল বাতিস্তা। একই সঙ্গে চোখ গেল দুজনের গনডোলার দিকে।

    একটু এগিয়েই থেমে দাঁড়িয়েছে গনডোলা। আবছা ভাবে দেখা যাচ্ছে চালককে। ক্ষিপ্ত ভঙ্গিতে ঘোরাচ্ছে নৌকাটা।

    ‘গনডোলাটা দখল করে নেয়া যাক, কি বলো?’ চাপা কণ্ঠে বলল রানা। ‘দুজন দুপাশে। ওর বৈঠা থেকে সাবধান।

    ‘আমি ওর মনোযোগ আকর্ষণ করব, সিনর। আপনি ওর পা ধরে মারবেন খিঁচে টান।

    ‘ঠিক আছে। এই যে আসছে। ডুব দাও।’

    ডুব দিয়ে সরে গেল দুজন দুপাশে।

    পানি থেকে বুক পর্যন্ত উঁচু করে ফেলল বাতিস্তা, হাত নেড়ে ইশারা করল গনডোলিয়ারকে।

    দুই হাতে বৈঠাটা মাথার ওপর তুলল মাঝি। সামনে এগিয়ে এল রানা, চট করে গলুই ধরে উঠে পড়ল উপরে, থাবা চালাল পায়ের কব্জি লক্ষ্য করে। গনডোলিয়ারের ফুলপ্যান্ট বাধল হাতে। সেটা খামচে ধরে আবার লাফ দিল রানা পেছন দিকে।

    একখানা কলজে কাঁপানো আর্তনাদ দিয়ে ঝপাৎ করে পানিতে পড়ল লোকটা বৈঠা ছেড়ে।

    ততক্ষণে দ্রুত এগিয়ে এসেছে বাতিস্তা। দমাদম দুটো কিল বসিয়ে দিল গনডোলিয়ারের নাক বরাবর। আর টু শব্দ না করে একরাশ ভুড়ভুড়ি ছেড়ে তলিয়ে গেল লোকটা। সাঁতরে গিয়ে ভাসমান বৈঠাটা নিয়ে এল রানা।

    মাঝিবিহীন গনডোলা ধীরে ধীরে চলেছে পারের দিকে।

    বৈঠাটা পাটাতনের ওপর ছুঁড়ে দিয়ে গলুই বেয়ে উঠে পড়ল রানা। বাতিস্তাও উঠে এল। দশ সেকেন্ডে সোজা হয়ে গেল গনডোলা পাকা মাঝি পেয়ে। অন্ধকার ভেদ করে ছুটল ওরা সামনের দিকে। পাঁচ মিনিট পর থেমে গেল পায়ের শব্দ।

    ছোট খাল ছেড়ে বড় খালে পড়েছে ওরা। আর অনুসরণ করবার উপায় নেই।

    তীরবেগে ছুটে চলেছে গনডোলা।

    (আগামী খণ্ডে সমাপ্য)

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৩৪ – বিদেশী গুপ্তচর – ২
    Next Article মাসুদ রানা ০১০ – রানা! সাবধান!!

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }