Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৩৩ – বিদেশী গুপ্তচর – ১

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প137 Mins Read0
    ⤶ ⤷

    বিদেশী গুপ্তচর – ১.২

    দুই

    চারতলার স্যুইটে একটা সোফায় বৃদ্ধাকে বসিয়ে মুখোমুখি আরেকটা সোফায় বসল রানা। মহিলার অস্বস্তি দূর করবার জন্যে হাসল মিষ্টি করে।

    ‘আর কোন তাড়া নেই। এবার ধীরে সুস্থে বলুন দেখি ব্যাপারটা?’

    ‘কি দুশ্চিন্তার মধ্যে যে আছি বাবা, কি বলব। অনিল আমার একমাত্র সন্তান। ওর বাবা মারা যাওয়ার পর স্কুলের মাস্টারি করে বহু কষ্টে মানুষ করেছি ওকে। ভেবেছিলাম বুড়ো বয়সে বুঝি নিশ্চিন্ত হতে পারব, ছেলেটার একটা বিয়ে দিয়ে ওকে ঘরকন্না- সংসারের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই মুক্তি পাব। কিন্তু তা হলো না। ছেলে এমন চাকরি নিল যে বছরের মধ্যে নয় মাসই থাকতে হয় ওকে বিদেশে। ফরেন সার্ভিস হলেই এত বদলি হয় নাকি, বাবা?’

    রানা বুঝল, অনিল যে ঠিক কি কাজ করে জানা নেই ওর মায়ের। এক্ষুণি কিছু না জানানোই ভাল মনে করে চুপ করে থাকল। কথা বলেই চললেন বৃদ্ধা।

    ‘আজ এদেশ, কাল ওদেশ, কোথাও থির হয়ে বসতে দিচ্ছে না ছেলেটাকে। চারমাস রোমে থাকার পর দেশে ফিরে এসে আবার যখন রোমে গেল এবার, আমি মনে করলাম যাক, এবার কিছুটা সুস্থির হয়েছে বুঝি, মেয়ে দেখতে শুরু করেছিলাম, এমনি সময়ে উপস্থিত এই বিপদ।’

    ‘বিপদটা টের পেলেন কবে? পৌঁছে যে চিঠি দিয়েছিল তাতে কোন আভাস ছিল?’

    ‘না, বাবা। সাধারণ চিঠি-পৌঁছেচি, ভাল আছি, তুমি কোন চিন্তা কোরো না, আর তোমার দুটি পায়ে পড়ি অজানা অচেনা কোন মেয়েকে পছন্দ করে বোসো না, সময় হলে আমি জানাব তোমাকে, তোমার অমতে বিয়ে করব না এটুকু জেনে রেখো-এইসব কথা। এ চিঠির পর সাতদিন পেরিয়ে গেল, আর কোন চিঠি না পেয়ে অবাক হয়েছি কিন্তু ঘাবড়ে যাইনি। দু’সপ্তাহ পর যখন আমার চিঠিগুলো রি-ডাইরেক্টেড হয়ে ফেরত আসতে আরম্ভ করল, তখন ঘাবড়ে গেলাম। ট্রাঙ্ক-কল করলাম ওর হোটেলে নেই। এমব্যাসীতে ট্রাঙ্ক-কল করলাম- কথার জবাবই দিতে চায় না, উল্টে ওরাই আবোল-তাবোল প্রশ্ন শুরু করে দিল, অনেক অনুরোধ উপরোধ করেও কোন খবর বের করতে পারলাম না অনিলের, শেষে হতাশ হয়ে ছেড়ে দিলাম। গেল দেড়শো টাকা। ততক্ষণে আমার মন বলতে শুরু করেছে, ভয়ানক কোন দুর্ঘটনা ঘটেছে অনিলের, নিশ্চয়ই খুবই অসুস্থ তাই খবরটা চেপে যাচ্ছে সবাই আমার কাছে।

    ‘ছুটে গেলাম গেলাম সন্তোষের আপিসে। অনিলের বন্ধু। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করে। কোন অসুবিধে হলে ওর সঙ্গে যোগাযোগ করতে বলে রেখেছিল অনিল আমাকে। আগেও একবার ওর সাহায্য দরকার পড়েছিল, পাকিস্তানে আটকে গিয়েছিল তখন অনিল, অনেক সাহায্য করেছিল তখন এই সন্তোষ। দেখা করতেই খুবই আদর-আপ্যায়ন করল, কথা দিল তিনদিনের মধ্যে অনিলের খবর বের করে জানাবে আমাকে, যেন কোন দুশ্চিন্তা না করি। কিন্তু কিছুই করল না ছেলেটা। আর দেখাই পেলাম না ওর। তিনদিন পর ওর আপিসে গেলাম—নেই। পরদিন গেলাম—নেই! আপিসের আর সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে আমাকে, ব্যবহার বদলে গেছে, কেমন যেন নির্বিকার, কঠিন। একজন অফিসার আমাকে জানিয়ে দিল, অনিলের কোন সংবাদ পাওয়া যায়নি, জানা গেলে খবর দেয়া হবে আমাকে, কষ্ট করে ওদের আপিসে যাওয়ার দরকার নেই।’

    ‘এটা কতদিন আগের ঘটনা?’

    ‘বিশ-একুশ দিন। পরদিন ফোন করলাম আবার সন্তোষের আপিসে। আপিসেই ছিল, কিন্তু কথা বলল না। আরেকজন কে যেন খুব কড়া গলায় বলল, শুধু শুধুই বিরক্ত করছি ওদের, জানাবার মত কোন খবর থাকলে আপনিই জানাবে ওরা, ধন্না দিলে কোন ফল হবে না।’

    স্মৃতি রোমন্থন করতে গিয়ে মলিন হয়ে গেল অপমানিতা বৃদ্ধার মুখ, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘আমি বুঝতে পারলাম কোন সাহায্য করবে না এরা। সোজা গেলাম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে। সেখানেও একই ব্যাপার, প্রথমে তো কেউ দেখাই করবে না আমার সাথে। কারও সময় নেই। ধন্না দিয়ে পড়ে রইলাম, অনিলের সংবাদ না নিয়ে কিছুতেই যাব না আমি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাকা হলো আমাকে একজন ডেপুটি সেক্রেটারির ঘরে। বসতে পর্যন্ত বলল না, ঘরে ঢুকতেই অনিলের বয়সী একটা ছেলে ভ্রূ কুঁচকে কটমট করে আমার দিকে চেয়ে বলল, ‘কেন মিছেমিছি আমাদের বিরক্ত করছেন? এটা ইন্টেলিজেন্সের ব্যাপার, ওদের কাছে যান।’ কেঁদে ফেললাম, ইন্টেলিজেন্স থেকে যে অনর্থক ঘোরাচ্ছে সে কথা বললাম, কিন্তু কিছুতেই কোন কাজ হলো না। সোজা বলে দিল, ‘এটা আমাদের কাজ নয়, আপনি এবার আসুন।’ রুমাল বের করে চোখ মুছলেন বৃদ্ধা চশমা খুলে।

    ‘তারপর?’

    ‘আমি বললাম, আমার ছেলের সংবাদ আমাকে জানতেই হবে। আপনারা সবাই মিলে যে ব্যবহার করছেন তাতে সোজা পত্রিকা অফিসে গিয়ে সব ব্যাপার জানানো ছাড়া আর কোন উপায় দেখছি না।’

    ছেলের জন্যে মা যে কতটা করতে পারে উপলব্ধি করে রীতিমত মুগ্ধ হয়ে গেল রানা। বলল, ‘ঠিক বলছেন। ওরা কি বলল এ কথা শুনে?’

    এক লাফে উঠে দাঁড়াল ডেপুটি সেক্রেটারি। আমার মনে হলো এক্ষুণি বুঝি গায়ে হাত তুলে বসবে। কিন্তু তা না করে আমাকে বসবার ইঙ্গিত করে ছুটে বেরিয়ে গেল ছেলেটা কামরা থেকে। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করবার পর আমাকে নিয়ে যাওয়া হলো একজন সেক্রেটারির ঘরে, সেখানে খুবই কটু ভাষায় ধমক দেয়া হলো আমাকে। জানিয়ে দেয়া হলো, ইচ্ছে করলে পত্রিকা অফিসে যেতে পারি আমি, কিন্তু গেলে পস্তাতে হবে আমাকেই। অনিলের নিখোঁজ হওয়ার ব্যাপারে কোন রকম পাবলিসিটি হলে ক্ষতি হবে অনিলেরই। এ ব্যাপারে বেশি খোঁজ খবর করতে যাওয়াটা নাকি আমার জন্যেই বিপজ্জনক। আমার এখন চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। এমন চোখ পাকিয়ে কথাগুলো বলল লোকটা যে সত্যিই ভয় পেয়ে গেলাম আমি। অনিলের খোঁজ খবর করতে গিয়ে যদি ওর অনিষ্ট হয়, সেটা আমি চাই না। কিন্তু কেন ওর অনিষ্ট হবে, ওদের কর্মচারী ইটালিতে গিয়ে কি বিপদে পড়ল সে সম্পর্কে ওরা কিছুই জানে না বা জানতে চায় না কেন, এরকম অনর্থক দুর্ব্যবহারই বা কেন করছে কিছুই বুঝতে পারলাম না। হতাশ হয়ে বেরিয়ে এলাম ওখান থেকে। কিছুদূর হাঁটবার পরই বুঝতে পারলাম আমাকে অনুসরণ করা হচ্ছে। উনিশশো তিরিশ সালে সন্ত্রাসবাদী আন্দোলনে জড়িত ছিলাম, কাজেই এদের চিনতে ভুল হলো না আমার। একজন সামনে আর একজন পেছনে সর্বক্ষণ লেগে আছে এরা আমার সঙ্গে।

    ‘পাসপোর্টের ব্যাপারে কি যেন বলছিলেন?’

    ‘হ্যাঁ। কয়েকদিন ব্যাপারটা নিয়ে অনেক ভাবলাম। বুঝলাম কারও কাছ থেকে কোনরকম সাহায্যের আশা নেই। শেষে ঠিক করলাম আমি নিজেই যাব। রিনিউ করার জন্যে জমা দিলাম সেটা। হচ্ছে, হবে, দেখি কি করা যায়, ইত্যাদি করে বেশ কয়েকদিন দেরি করিয়ে দেয়ার পর একদিন ওদের অফিসে গিয়ে চেপে ধরলাম। আমার ফাইলটাই নেই, হারিয়ে গেছে। আবার নতুন করে দরখাস্ত দেয়ার পরামর্শ দিল আমাকে ওদের এক অফিসার, কথা দিল যত শীঘ্রি সম্ভব যাতে পাই সে চেষ্টা করবে সে। বুঝলাম সবই। হাল ছেড়ে দিয়ে চোখের জলে ভাসলাম কয়েকদিন, প্রার্থনা করলাম ভগবানের কাছে। খাওয়া নেই, ঘুম নেই, ছটফট করলাম অসহায় যন্ত্রণায়-এমনি সময়ে এল এই কার্ডটা। বেঁচে আছে, এটুকু বুঝতে পারছি, কিন্তু কেন সরাসরি আমার ঠিকানায় না পাঠিয়ে মামাবাড়ির ঠিকানায় পাঠাল ও কার্ডটা, বুঝতে পারছি না। বিপদে পড়েছে বুঝতে পারছি; কিন্তু কি বিপদ, কি ধরনের কতবড় বিপদ, কিছুই বুঝতে পারছি না। হু-হু করে কাঁদছে শুধু বুকের ভিতরটা।’

    বৃদ্ধা কান্নায় ভেঙে পড়বার আগেই চট করে জিজ্ঞেস করল রানা, ‘আপনি কি কিছুই আঁচ করতে পারছেন না? কি ধরনের কাজ করত অনিল কিছুই জানা নেই আপনার?’

    ‘না, বাবা। ওর কাজকর্মের ব্যাপারে কিছুই বলেনি ও আমাকে কোনদিন।’

    ‘আচ্ছা, আপনার কি কোনদিন সন্দেহ হয়েছে যে আপনার ছেলে হয়তো ভারতীয় গুপ্তচর বিভাগে কাজ করে?’

    ঝট করে চাইলেন বৃদ্ধা রানার চোখের দিকে। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন।

    ‘কোনদিন ভাবিনি। হতে পারে। এখন মনে হচ্ছে, হতে পারে এটা।’ ভ্রূ কুঁচকে ভাবলেন বৃদ্ধা আরও কিছুক্ষণ। ‘ঠিকই বলেছ। সম্ভব। এদের কথাবার্তা, ব্যবহার দেখে তাই তো মনে হচ্ছে এখন। কোন দেশের স্পাই যদি অন্য দেশে ধরা পড়ে তাহলে তার পরিচয় অস্বীকার করে তার নিয়োগকারী দেশ-এ রকম কি যেন পড়েছিলাম কোথাও। তাই কি ঘটেছে অনিলের ভাগ্যে?’ পুরু লেন্সের ভিতর দিয়ে রানার মুখের দিকে চেয়ে জবাব খুঁজছে বৃদ্ধার ব্যাকুল দৃষ্টি।

    ‘ঠিক কি যে ঘটেছে তা বের করতে হবে আমাদের। এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করব আমি আজ খবর বের করবার। কয়েকজন হোমড়া-চোমড়া অফিসারের সঙ্গে জানাশোনা আছে আমার। যতটা জানা যায় আজই সন্ধ্যায় জানাব আমি আপনাকে। যদি এখান থেকে তেমন কিছু খবর সংগ্রহ করতে না পারি তাহলে ভিয়েনা থেকে ভেনিসে যাব, যে করে হোক খবর বের করবই আমি। আপনার ঠিকানাটা দিয়ে আপনি সোজা বাসায় চলে যান। কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে।’

    রানার কণ্ঠস্বরে নিজের ক্ষমতার ওপর আশ্চর্য এক আস্থা আর আত্মবিশ্বাসের রেশ উপলব্ধি করতে পারলেন বৃদ্ধা। দুর্দমনীয় একটা প্রাণ-স্পন্দন রয়েছে এর ভিতর। মনে হয় টগবগ করে ফুটছে এর ভিতরটা, কিন্তু বাইরে তার কোন প্ৰকাশ নেই।

    ‘তুমি কি ভিয়েনায় চলেছ?’

    ‘তিনদিনের একটা সম্মেলনে যাচ্ছি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে।’

    ‘তুমি বাংলাদেশের ছেলে?’

    ‘হ্যাঁ।’

    ‘কিছু মনে করো না বাবা, তুমি অনিলের বন্ধু, কিন্তু তোমার নাম কোনদিন শুনিনি আমি ওর মুখে। কতদিনের বন্ধু তোমরা?’

    ‘ঠিক বন্ধু বললে ভুল হবে। আমরা পরিচিত। সাতদিনের পরিচয়। দেড় বছর আগে নর্দার্ন আয়ারল্যান্ডে একটা ব্যাপারে কাজ করেছিলাম আমরা সাতদিন। তখনই চিনেছিলাম ওকে আমি সৎ, সাহসী এবং বুদ্ধিমান ছেলে হিসেবে। তারপর ওর আর কোন খবর পাইনি, এতদিন পর আজ আপনার মুখেই ওর নাম শুনলাম প্ৰথম।’

    অবাক হলেন বৃদ্ধা। ‘এই সামান্য পরিচয়েই ওর জন্যে এতটা ক্ষতি স্বীকার করে নিলে তুমি! আজকের ফ্লাইট ক্যান্সেল করলে, ভিয়েনা থেকে ভেনিসে যাবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে–’

    মৃদু হাসল রানা। ‘এ নিয়ে আপনি ভাববেন না। সত্যি কথা বলতে কি, ওর জন্যে আমি ফ্লাইট ক্যান্সেল করিনি। আমি বিদেশী লোক, ভারতের রাষ্ট্রীয় কোন ব্যাপারে নাক গলাবার অধিকারও আসলে নেই আমার। যেটুকু করছি বা করতে চাইছি সেটা না করে উপায় ছিল না আমার।’

    ‘কেন, বাবা?’

    ‘সন্তানের জন্যে একজন মায়ের প্রাণ কাঁদবে, আর আমি মুখ ফিরিয়ে নিয়ে চলে যাব, সেটা কি সম্ভব? মায়ের চেয়ে বড় আর কি আছে পৃথিবীতে?’

    ঝরঝর করে কেঁদে ফেললেন বৃদ্ধা।

    রানা বলল, ‘আপনি কিচ্ছু ভাববেন না। আমার সাধ্যমত আমি সবই করব অনিলের জন্যে। কথা দিচ্ছি। অবস্থা যে রকম দাঁড়িয়েছে তাতে যে কোন মানুষের একেবারে ভেঙে পড়ার কথা। তবু তো আপনি অনেকখানি শক্ত হয়ে আছেন। আর কয়েকটা দিন সহ্য করতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে।

    একটু সামলে নিলেন বৃদ্ধা। শীর্ণ একখানা হাত রাখলেন রানার শক্তিশালী বাহুতে।

    ‘তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ দিয়ে তোমার মহত্ত্বকে ছোট করাও ঠিক নয়। আশীর্বাদ করি, সুখী হও, সফল হও জীবনের সব ক্ষেত্রে।’

    বাসার ঠিকানা দিয়ে উঠে পড়লেন বৃদ্ধা। বললেন, ‘মনটা অনেকখানি হালকা হয়ে গেছে, বাবা। সব জায়গায় বাধা পেয়ে পেয়ে হতাশ হয়ে গিয়েছিলাম, চাপা আশঙ্কা আর উদ্বেগ কুরে কুরে খাচ্ছিল বুকের ভিতরটা। কোন দিকেই কোন পথ পাচ্ছিলাম না। কিভাবে যে কেটেছে গত একটা মাস!’

    ‘সবটা বোঝা একা আপনার কাঁধে ছিল বলেই এরকম লেগেছে। এখন তো আর আপনি একা নন। আমিও আছি আপনার সঙ্গে। ধৈর্য ধরে অপেক্ষা করুন গিয়ে। আমি চেষ্টা করব যেন আপনাকে বেশিদিন অপেক্ষা করতে না হয়।

    বৃদ্ধাকে বিদায় দিয়ে জানালার ধারে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল রানা। পরবর্তী কর্মপন্থা ঠিক করে নিল দু’মিনিটের মধ্যেই। ঘরে এসে ঢুকল গিলটি মিঞা। ওর দিকে না চেয়েই হুকুম করল রানা, ‘একটা ট্যাক্সি ডাকো।

    জানালা দিয়ে দেখা যাচ্ছে জনাকীর্ণ রাস্তায় হাঁটছেন বৃদ্ধা। পান দোকানের সামনের টুল থেকে উঠে দাঁড়াল দু’জন লোক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৩৪ – বিদেশী গুপ্তচর – ২
    Next Article মাসুদ রানা ০১০ – রানা! সাবধান!!

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }