Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৩৩ – বিদেশী গুপ্তচর – ১

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প137 Mins Read0
    ⤶ ⤷

    বিদেশী গুপ্তচর – ১.৪

    চার

    সান ম্যারিয়া ডি লা স্যালুটের গম্বুজের পেছনে ডুবে যাচ্ছে সূর্যটা। গ্র্যান্ড ক্যানেলের নীলাভ জলে হাল্‌কা গোলাপী আলোর ঝিলিমিলি। অপূর্ব।

    একটা সিগারেট ধরিয়ে জানালার ধারে দাঁড়িয়ে ভাবছে রানা। ভেনিসে পৌঁছেই টের পেয়েছে সে, কি অসম্ভব দুঃসাধ্য কাজে হাত দিয়েছে সে এবার। একটা ফটোগ্রাফ, একটা মেয়ের নাম, একজন কাঁচ ব্যবসায়ীর নাম, আর একটা হোটেলের ঠিকানা—এই রানার সম্বল। গিজগিজ ট্যুরিস্টে ঠাসা এই বন্দর নগরীতে এত সামান্য তথ্যের ভিত্তিতে কাউকে খুঁজে বের করা খড়ের গাদায় সুঁই খোঁজার চেয়েও দুঃসাধ্য। সে সুঁই যদি ধরা পড়ার ভয়ে পালিয়ে বেড়ায় তাহলে তো আরও।

    যাই হোক, কাজ শুরু করে দিলে দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। প্রথমে গ্লাস ফ্যাক্টরিতেই যাবে বলে ঠিক করেছে রানা। মেয়েটাকে পেলে তার কাছ থেকে হয়তো কিছু জানা যাবে।

    দুই হাতে দু’কাপ চা নিয়ে ঘরে ঢুকল গিলটি মিঞা। রানার হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে ফড়াৎ করে চুমুক দিল নিজের কাপে।

    ‘শহরটা নেহাত মন্দ নয়, কি বলেন, স্যার? অবশ্য ক্যালক্যাটার পায়ের কাচেও লাগে না। একটু পয়-পরিষ্কার, এই যা। মানুষগুনোও ফর্সা। তবে লাজলজ্জার বালাই নেই, রাস্তায় ভেঁড়িয়ে ব্যাটাছেলে মেয়েছেলেতে চুমু খায়। বিচ্ছিরি কারবার!’

    ‘এই দুদিন খাওয়া-দাওয়া কোথায় করেছ?’

    ‘উই উদিকের এক হোটেলে। ছোঃ! এক্কেবারে যাতা। মুকে দোয়া যায় না। বললুম একপ্লেট গরম ভাত আর একবাটি সর্ষেইলিশ লিয়ে এসো – পরিষ্কার বাংলা কতা বোজে না শালারা, কি সব কাকের ঠ্যাং বকের ঠ্যাং লিয়ে এল। ওসব কি খাবার হলো? আশেপাশের টেবিলে দেকি তাই গিলচে সবাই গোগ্রাসে। ধরতে গেলে দুটো দিন প্রায় খালি পেটেই আচি স্যার, পানি খেয়ে ভরিয়ে রেকেচি পেটটা টই-টম্বুর করে। একটু নড়লেই ঢক ঢক করে।’

    ‘শহরের গলিঘুঁজি সব চিনে নিয়েছ?’

    ‘চিনে লিয়েচি মানে? মুখস্ত করে লিয়েছি। যেখানে খুশি লিয়ে গিয়ে ছেড়ে দিন না, গুট-গুট করে হেঁটে ফিরে আসব এই বাসায়। গাড়ি ঘোড়াও নেই যে চাপা পড়ে মারা যাব।

    ভিয়েনায় পৌঁছেই এখানে পাঠিয়ে দিয়েছে রানা গিলটি মিঞাকে একটা ছোটখাট বাড়ি ভাড়া নিয়ে ঘুরে ফিরে শহরটা দেখে তৈরি হয়ে থাকার জন্যে। ওকে বিদেশে আনার আসল উদ্দেশ্য ছিল ভিয়েনা সম্মেলনে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটা দেখানো। পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের নব আবিষ্কৃত আধুনিক কলাকৌশল ব্যাখ্যা করে দেখানোর কথা ছিল প্রদর্শনীতে। রানা এজেন্সির প্রধান সহকারী হিসেবে এসব গিলটি মিঞার কাজে লাগবে মনে করে নিয়ে এসেছিল রানা ওকে সঙ্গে করে। এসব ছাড়াই অবশ্য আশ্চর্য প্রতিভা বলে কয়েকটা জটিল কেসের সমাধান করে গিলটি মিঞা ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করে ফেলেছে, তবু বিদেশের কলাকৌশলের সঙ্গে পরিচিত হতে পারলে অনেক উপকার হত ওর, উৎসাহিতও হত—কিন্তু কি একটা গোলমাল বাধায় প্রদর্শনীর পরিকল্পনা বাদ দিতে হয়েছে কর্তৃপক্ষকে। তাই পাঠিয়ে দিয়েছে ওকে রানা ভেনিসে। বাংলা ছাড়া আর কোন ভাষা জানা নেই গিলটি মিঞার, আকারে ইঙ্গিতে কিভাবে কি বুঝিয়েছে কে জানে, লাইবেরিয়া ভেচিয়ার কাছে গ্র্যান্ড ক্যানেলের ধারে স্যান জর্জিও দ্বীপপুঞ্জের দিকে মুখ করা চমৎকার একটা ছোট্ট বাড়ি ভাড়া করে দিব্যি গ্যাঁট হয়ে বসে আছে সে এখানে। ঘণ্টাখানেক আগে পৌঁছেচে রানা, স্নান সেরে কাপড় পরে তৈরি হতে না হতেই চা করে এনেছে গিলটি মিঞা।

    চা শেষ করে কাপটা নামিয়ে রাখল রানা একটা টেবিলের ওপর।

    ‘কোতাউ চললেন নাকি, স্যার?’ রানাকে মাথা নেড়ে সায় দিতে দেখে বলল, ‘তা খাওয়া-দাওয়ার কি ব্যবস্তা করা যায়? আপনি ওসব ছাইপাঁশ খাবেন, না দুটো চাল ফুটাব? সারা শহর ঘুরে খুঁজেপেতে বাজার করে এনেচি আজ।’

    ‘ওসব থাক, আমি ঘুরে আসছি ঘণ্টা দুয়েকের মধ্যেই। তারপর তোমাকে নিয়ে গিয়ে একটা হোটেলে বাঙালী খাওয়া খেয়ে আসব। ততক্ষণ ওই রাস্তার পাশে ফলের দোকান থেকে কিছু ফলমূল কিনে এনে খাও।’

    বেরিয়ে পড়ল রানা। ভিড় ঠেলে এগোল পিয়াযা সান মার্কোর দিকে। ডি ফ্যাব্রি গলি দিয়ে শর্টকাট করল রানা রাস্তাটা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেয়ে গেল গিয়াকোমো পাসেল্লীর ফ্যাক্টরি। সরু লম্বা দোকানটা, ঝকমক করছে বিচিত্র ডিজাইনের অসংখ্য জিনিসপত্রে। পায়ে পায়ে ভিতরে ঢুকে এল রানা। ছাতে ঝুলছে সারি সারি ঝাড়বাতি, শো-কেসে রঙবেরঙের কাঁচের আসবাব, খেলনা, পুতুল। বেশির ভাগই ঘর সাজাবার সরঞ্জাম। উজ্জ্বল আলোয় ঝিকমিক করছে পুরোটা দোকান।

    দোকানের শেষের দিকে একটা লম্বা বেঞ্চে বসে কাজ করছে কালো ইউনিফরম পরা তিনজন মেয়ে কর্মচারী। তিনটে গ্যাসবার্নার জ্বলছে তিনজনের সামনে, রঙিন কাঁচের লম্বা রড আগুনে গলিয়ে চমৎকার ছোট ছোট জন্তু জানোয়ার তৈরি করছে ওরা ব্যস্ত হাতে। অবাক হয়ে কিছুক্ষণ ওদের দক্ষ হাতের দ্রুত কাজ দেখল রানা।

    একটা মেয়ে চোখ তুলে দেখল রানাকে। কালো ডাগর দুই চোখ স্থির হয়ে রইল রানার চোখের ওপর তিন সেকেন্ড, তারপর আবার ব্যস্ত হয়ে গেল কাজে। ক্যাঙারু তৈরি করছে মেয়েটা একটার পর একটা। হাতের ক্যাঙারুটা ঠাণ্ডা হওয়ার জন্যে নামিয়ে রেখে আবার চাইল মেয়েটা রানার চোখের দিকে। এই কি জুলি মাযিনি? প্রশ্ন করতে গিয়েও সতর্ক হয়ে গেল রানা। মেয়েটার চোখে কি সতর্কবাণী দেখতে পেল সে? ভুরু জোড়া একটু কাঁপল বলে মনে হলো না? দৃষ্টিটা সরে গেল। একটা লাল কাঁচের রড হাতে তুলে নিয়ে বার্নারের আগুনে নরম করল, তারপর আশ্চর্য ক্ষিপ্র হাতে ওটা বাঁকিয়ে একটা ডিজাইন তৈরি করল তিন সেকেন্ডের মধ্যে। ধক করে উঠল রানার বুকের ভেতরটা, যখন দেখল বাঁকাচোরা ডিজাইনের ঠিক মাঝখানটায় পরিষ্কার বাংলা লেখা আছে-অনিল। একটা লতা এঁকেবেঁকে জড়িয়ে ধরে আছে প্রত্যেকটা শব্দকে, কিন্তু লেখাটা পড়তে বিন্দুমাত্র কষ্ট হয় না। দুই সেকেন্ড, তারপরই আগুনের ওপর একবার বুলিয়ে নিয়ে ওটাকে ক্যাঙারুতে পরিণত করল মেয়েটা দশ সেকেন্ডে। ব্যাপারটা এতই দ্রুত ঘটে গেল যে হঠাৎ রানার মনে হলো চোখের ধাঁধা নয়তো? ঠিকই দেখেছে সে অনিলের নাম?

    যাই হোক, একটা ব্যাপার বুঝতে ভুল করল না রানা, মেয়েটাকে সে চিনতে পেরেছে এরকম কোন আভাস দেয়া চলবে না এখন।

    ‘আপনাকে কি সাহায্য করতে পারি?’

    তীক্ষ্ণ একটা কণ্ঠস্বরে চমকে গিয়ে পাশ ফিরল রানা। লম্বা একজন ইটালিয়ান। পিঠটা সামান্য কুঁজো, শরীরের ওপরের অংশটা ঝুঁকে আছে সামনে, তবু রানার চেয়ে কয়েক ইঞ্চি বেশি লম্বা লোকটা। তেমনি চিকন। নাকটা চিলের চঞ্চুর মত বাঁকানো। সরু গোঁফ, তার নিচে ঝকঝক করছে সাদা দাঁত ব্যবসায়ীসুলভ বিনীত হাসিতে। ‘কি চাই আপনার?’

    ‘একটা ঝাড়বাতি কিনতে চাই।’

    ‘বেশ তো, আসুন না এদিকে। কয়েক রকম ডিজাইন দেখাচ্ছি, যেটা পছন্দ হয় নেবেন।’

    লোকটার সঙ্গে একটা ছোট্ট অফিসরূমে এসে ঢুকল রানা। রানাকে বসিয়ে একটা ডিজাইনের খাতা ওল্টাতে শুরু করল লোকটা ব্যস্ত হাতে।

    ‘আপনিই কি সিনর গিয়াকোমো পাসেল্লী?’

    থেমে গেল ব্যস্ত হাতটা। পরমুহূর্তে আবার চালু হলো। ‘আজ্ঞে হ্যাঁ। আমার দোকানের সুনাম করেছে বুঝি কেউ?’

    ‘হ্যাঁ। আমার এক বন্ধু। আপনারও বন্ধু

    ‘তার নামটা, সিনর?’ ঝাড়বাতির কয়েকটা ডিজাইন খাতা থেকে বের করে এগিয়ে ধরল গিয়াকোমো রানার দিকে হাসিমুখে।

    রানার চোখ দুটো স্থির হলো গিয়াকোমোর মুখে। বলল, ‘অনিল চ্যাটার্জী।

    একটু যেন চমকে উঠল লোকটা। হাসিটা জমে গেল বরফের মত। ভাবলেশহীন রক্তশূন্য মুখ। হাত থেকে খসে পড়ে গেল কয়েকটা ডিজাইন। নিচু হয়ে ঝুঁকে তুলছে সে ওগুলো মাটি থেকে। অবাক হলো রানা লোকটার প্রতিক্রিয়া দেখে। অনিলের নাম শুনেই এমন আঁৎকে উঠল কেন লোকটা?

    যখন সোজা হলো লোকটা তখন আবার স্বাভাবিক হয়ে গেছে মুখটা। ফিরে এসেছে প্র্যাকটিস করা হাসি। বলল, ‘আচ্ছা! সেই ইন্ডিয়ান ভদ্রলোক? হ্যাঁ। উনি আমাদের গুণগ্রাহীদের একজন। খুবই মিষ্টভাষী ভদ্রলোক। তা বহুদিন ওঁর সঙ্গে দেখা নেই, আছেন কোথায় উনি?’

    ‘এখন কোথায় আছেন জানি না। আমার সঙ্গে দেখা হয়েছিল বেশ কয়েক মাস আগে যখন ভারতে গিয়েছিলাম, তখন। ভেনিসে বেড়াতে আসব শুনে আপনার ঠিকানাটা দিলেন, বললেন উনিও এই সময়ের দিকে ভেনিসে থাকবেন, কিন্তু কোন্ ঠিকানায় থাকবেন সেটা আপনাকে জিজ্ঞেস করলেই জানতে পারব। আপনি জানেন না কোথায় আছেন উনি?’

    ‘না তো!’ রানা বুঝল পরিষ্কার মিথ্যে কথা বলছে লোকটা। বলল, ‘সিনর চ্যাটার্জী হয়তো প্ল্যান পরিবর্তন করেছেন, এমনও হতে পারে। আমার মনে হয় কয়েক মাসের মধ্যে ভেনিসে আসেননি উনি। বহুদিন দেখা নেই আমাদের।’ হঠাৎ সরাসরি জিজ্ঞেস করে বসল লোকটা, ‘আপনি কি ভারতীয় নন?’

    ‘না। আমি বাংলাদেশের লোক।’

    একটু যেন স্বস্তির ভাব ফুটে উঠল গিয়াকোমোর মুখে। একটা ডিজাইন পছন্দ করল রানা, কোথায় পাঠিয়ে দিতে হবে সে ঠিকানা দিল, তারপর বেরিয়ে এল অফিস কামরা থেকে। পিছু পিছু এল লম্বা লোকটা।

    থেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করল রানা, ‘ওর তো আরও বন্ধুবান্ধব আছে ভেনিসে, তাদের দু’একজনের ঠিকানা দিতে পারবেন?

    মাথা নাড়ল গিয়াকোমো। ‘এই দোকানে মাঝে মাঝে আসতেন বলেই যা পরিচয়, অন্যান্য বন্ধুর কথা আমি কিছুই বলতে পারছি না। দুঃখিত।’

    হেসে ফেলল রানা। ‘না, না। অত দুঃখ পাওয়ার কি আছে? যদি এর মধ্যে এসে হাজির হয় তাহলে আমার ঠিকানাটা ওকে দিলে সুখী হব। হপ্তাখানেক আছি ভেনিসে।’

    ‘নিশ্চয়, নিশ্চয়।’

    রানা চেয়ে দেখল তেমনি ব্যস্ত ভাবে কাঁচের খেলনা তৈরি করে চলেছে ওরা তিনজন। কেউ মুখ তুলে চাইল না। ওদের দিকে ইঙ্গিত করে রানা বলল, ‘বেশ রাত পর্যন্ত কাজ হয় বুঝি আপনার এখানে?’

    ‘হ্যাঁ। সিজন চলছে কিনা, এগারোটার সময় বন্ধ করি আজকাল।’

    ‘ও বাবা! অনেক রাত। তখন আমি হয়তো ফ্লোরিয়ানে ক্যাবারে দেখছি।’ মেয়েটি যাতে শুনতে পায় সেজন্যে গলাটা একটু চড়িয়ে দিল রানা শেষের দিকে। ‘আচ্ছা, চলি, আবার দেখা হবে।’

    চোখ না তুলেই ছোট্ট করে একটু মাথাটা নাড়ল মেয়েটা। ইঙ্গিতটা এতই অস্পষ্ট যে ওর বক্তব্য বুঝতে পারল কিনা ভাল করে ঠাহর করতে পারল না রানা। গিয়াকোমোর প্রতি ছোট্ট একটা নড করে বেরিয়ে পড়ল দোকান থেকে।

    বিশেষ কিছুই জানা যায়নি, কিন্তু খেলার প্রথম চালটা দিয়েছে সে। দেখা যাক এখন কি হয়। মেয়েটার গোপনীয়তার মানে কি? গিয়াকোমো কি প্রতিপক্ষের লোক? ইচ্ছে করেই ওকে নিজের ঠিকানাটা দিয়ে এসেছে সে। এতে বিপদের আশঙ্কা আছে ঠিকই, কিন্তু দ্রুত কাজ সারতে হলে নিজেকে প্রকাশ করতে হবে শত্রুপক্ষের সামনে, এছাড়া কোন উপায় নেই। রানা এক চাল দিয়েছে, এখন ওদের চালের জন্যে অপেক্ষা করতে হবে।

    মডার্নো হোটেলেও একটু খোঁজ খবর করে বাসায় ফিরবে ঠিক করল রানা। সেখানেও হয়তো যোগাযোগ হয়ে যেতে পারে কারও সঙ্গে।

    ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগোচ্ছে রানা। ফ্যাক্টরির দরজায় এসে দাঁড়াল গিয়াকোমো। কালো হ্যাট, কালো স্যুট পরা মোটাসোটা একজন বেঁটে লোককে আবছা একটা ইঙ্গিত করল সে। একটা দোকানের শো-কেসের সামনে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁত খুঁটছিল লোকটা, ইঙ্গিত পাওয়া মাত্র চলতে শুরু করল রানার পিছু পিছু ি

    ফনডামেন্টার কাছে ক্যানালের দিকে উদাস দৃষ্টি মেলে দাঁড়িয়ে ছিল একজন সাদা স্যুট ও সাদা হ্যাট পরা একহারা, লম্বা লোক। পাশ দিয়ে যাওয়ার সময় বুড়ো আঙুল দিয়ে রানাকে দেখাল বেঁটে লোকটা। তন্দ্রালু দৃষ্টিতে দেখল লোকটা রানাকে তারপর আড়মোড়া ভেঙে হাঁটতে থাকল পিছন পিছন।

    এসবের কিছুই টের পেল না রানা। উদ্বিগ্ন চিত্তে হাঁটছে সে মর্ডানো হোটেলের দিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৩৪ – বিদেশী গুপ্তচর – ২
    Next Article মাসুদ রানা ০১০ – রানা! সাবধান!!

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }