Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৬৩-৬৪ – গ্রাস

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    গ্রাস – ৪

    চার

    পারকিনসন হাউজের নিচতলার বারে বসে, পর পর দুই ক্যান বিয়ার খেতে মাত্র বিশ মিনিট লাগল রানার। সন্ধ্যা হতে এখনও আড়াই ঘণ্টা দেরি। সময়টা অপব্যয় করার কোন ইচ্ছে নেই ওর। পরিচয়, বিশ্বাস অর্জন, ইত্যাদি প্রাথমিক ঝামেলাগুলো না থাকলে বারে উপস্থিত সুন্দরীদের একটাকে বেছে নিয়ে বেরিয়ে পড়া যেত, ভাবছে ও। হঠাৎ মনস্থির করে উঠে দাড়াল ও। একটা জায়গায় খোঁচা মেরে দেখা যাক কি রকম প্রতিক্রিয়া হয়, ভাবতে ভাবতে চারতলায় নিজের স্যুটে গিয়ে ঢুকল।

    এক মিনিট পর বেরিয়ে এল রানা। কাঁধে ঝুলছে একটা ক্যামেরা।

    নিচে নেমে রিসেপশনে থামল রানা। স্মার্ট চেহারার রিসেপশনিস্টকে প্রশ্ন করল, ‘স্থানীয় গোরস্থানটা শহর থেকে কতদূরে বলতে পারো?’

    ‘মাইল তিনেক দূরে, স্যার,’ বলল রিসেপশনিস্ট। ‘পারকিনসন অটোমোবাইলে যান, রেন্ট-এ-কার পাবেন ওখানে। কিন্তু গোরস্থানে কেন যাবেন, স্যার? কোন বন্ধুর কবর…’

    ‘বন্ধুর না,’ বলল রানা, ‘এই শহরের অন্যতম প্রতিষ্ঠাতার কবরে ফুল দিতে যাব। কাজটা নিশ্চয়ই উচিত হবে, কি বলো?’

    ‘একশোবার উচিত হবে, স্যার,’ রিসেপশনিস্ট গদগদ হয়ে বলল, ‘নিশ্চয়ই উচিত হবে। কিন্তু আপনি ঠিক কার কথা বলছেন, স্যার?’

    চোখ কুঁচকে তাকাল রানা। ‘এই শহরের সবাই কি তোমার মত অকৃতজ্ঞ?’ কথাটা বলে আর দাঁড়াল না ও। বোকার মত অবাক হয়ে ওর গমন পথের দিকে চেয়ে থাকল রিসেপশনিস্ট। তার অপরাধটা কোথায় হলো বুঝতেই পারেনি সে।

    চৌরাস্তায় পৌঁছে বড় আকারের একটা গ্যারেজ দেখল রানা। সাইনবোর্ডে পারকিনসন নয়, জ্যাক অটো ডিলার লেখা রয়েছ দেখে অবাক হলেও সেদিকেই এগোল ও।

    ‘চার পাঁচজন মেকানিক কাজ করছে গ্যারেজে। নতুন পুরানো মিলিয়ে পনেরো বিশটা নানান ধরনের গাড়ি রয়েছে। ভিতরে ঢুকে বলল রানা, ‘গাড়ি ভাড়া দাও তোমরা?’

    ‘ফোর্ট ফ্যারেলে নতুন বুঝি?’ গরিলার মত বিশাল বুকের অধিকারী এক লোক বেরিয়ে এল যেন মাটি ফুঁড়ে। নিজেকে ছোট্ট লাগল রানার লোকটার তুলনায়। একটা মাইক্রোবাসের নিচে শুয়ে কাজ করছিল সে। রানার প্রশ্ন শুনে বেরিয়ে এসেছে। ‘আমি জ্যাক লেমন, এই গ্যারেজের মালিক। কি গাড়ি চাই তোমার, মিস্টার?’

    ‘যে-কোন একটা গাড়ি হলেই চবে,’ বলল রানা। ‘ঘণ্টা দেড়েকের জন্যে মাত্র।’

    ‘কোথায় যাবে জানলে..’. হাত কচলাতে শুরু করল।

    ‘কোথায় যাব না যাব তা দিয়ে তোমার কি দরকার?’ লোকটাকে বিনয়ের অবতার বলে মনে হতে ধমক লাগাল রানা।

    রাগতে জানে না। হাসিটা এতটুকু ম্লান হলো না তার। ‘দরকার না থাকলে জানতে চাই? ধরো যদি দক্ষিণে যাও তাহলে তোমাকে গাড়ি দিতে পারব না আমি। দিলে সেটাকে তুমি চিঁড়ে চ্যাপ্টা করে নিয়ে আসবে। আর যদি উত্তরে যাও, মাইক্রোবাস দিতে আপত্তি করব না। কিন্তু যদি পুবে যাও, জীপ দেবার আগে ও ভেবে দেখতে হবে আমাকে…’

    ‘পুবেই যাব। গোরস্থানে।’

    ‘নিশ্চয়ই মৃতদের তালিকায় নাম লেখাতে নয়?’ রানার মুখে কাঠিন্য ফুটছে দেখে তাড়াতাড়ি বলল, ‘পুবে বটে, কিন্তু এত কাছে যে আমাদের প্রায়-নতুন টয়োটাই তোমার হাতে ছেড়ে দিতে পারি। রাস্তাটা গোরস্থানের এদিক পর্যন্ত ভালই, প্রশান্ত মহাসাগরের মত। ঘণ্টা প্রতি পাঁচ ডলার লাগবে।’ খাতা খুলল জ্যাক লেমন। চটপট ঠিকানাটাও বলে ফেলো দেখি।’ হাতঘড়ি দেখে আঁতকে উঠল সে। ‘এই সেরেছে রে! দেড় মিনিট দেরি হয়ে গেছে! জ্যাকির মা আজ আমাকে আস্ত রাখবে না।’ হঠাৎ রানার দিকে মুখ তুলল। শিশুর মত হাসল সে দাঁত বের করে। ‘আমি আবার ঘড়ি দেখে সব করি কিনা। রোজ এই সময়টা আমার স্ত্রীকে একটা চুমো খেতে যাই। ঘড়ির অভ্যাসটা ওই ধরিয়েছে কিনা, তাই এদিকওদিক হলে… হেঃ হেঃ…’

    ‘পারকিনসন হাউজ, থার্ড ফ্লোর, বত্রিশ নম্বর স্যুইট।’

    ‘ওহ্! তুমিই তাহলে পারকিনসনের নতুন কর্মচারী? জিওলজিস্ট।’

    লোকটার কণ্ঠস্বরে ব্যঙ্গের ছোঁয়া রয়েছে ধরতে পারল রানা। গায়ে মাখল না ব্যাপারটা।’ তুমি জানলে কিভাবে?’

    ‘ফোর্ট ফ্যারেল খুব ছোট্ট শহর, মিস্টার। তাছাড়া আমি বিশেষ করে পারকিনসনদের কাণ্ডকারখানা একটু মনোযোগ দিয়ে লক্ষ করি। দাঁড়াও, গাড়িটায় তেল আছে কিনা দেখে দিই তোমাকে।’

    সত্যি কথাই বলেছে জ্যাক, গাড়িটাকে প্রায় নতুনই বলা চলে। সুপারমার্কেট থেকে ফুল কিনে নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে রানা। পাহাড়ী পথ ধরে সাবলীল গতিতে ছুটে চলেছে গাড়িটা। ফোর্ট ফ্যারেল, ক্রমশ নিচে নেমে যাচ্ছে গাড়িটা উপরে ওঠার সাথে সাথে। ভিউ মিররে একটা মোটরসাইকেলকে দেখল রানা। একশো গজের মত পিছনে। রোদ লেগে চকচক করে উঠল একবার হলুদ হেলমেটটা।

    মূল রাস্তা থেকে ডান দিকে বাঁক নিতেই দেখা গেল গোরস্থানটাকে। পাঁচ ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। গেটের কাছে গুমটিঘরের মত দুটো ঘর। ঘর দুটোর সামনেই গাড়ি থার্মাল রানা। ফুলের তোড়া দুটো নিয়ে নামল। নামার আগেই দেখল কাদা মাখা ড্রেনপাইপ প্যান্ট পরে একজন লোক ঘুমাচ্ছে একটা ঘরে।

    লম্বায় একশো গজের মত হবে গোরস্থানটা, চওড়ায় পঞ্চাশ গজ। হাঁটু—কোথাও কোথাও কোমর সমান উঁচু ঘাস জন্মেছে সরু পথের দু‘ধারে। কবরের উপর মর্মরমূর্তি, পাকা বেদী ইত্যাদি দেখা যাচ্ছে। মৃতদের নাম, আবির্ভাব এবং তিরোধানের তারিখ পড়তে পড়তে এগোচ্ছে রানা। এসব তথ্য খোদাই করা হয়েছে সিমেন্টের প্লাস্টারের গায়ে। কোন কোন কবরের উপর শ্বেতপাথরের খুদে মিনার ও দেখল রানা। কালো রঙ দিয়ে লেখা রয়েছে তথ্য এবং শোকবাণী।

    চারদিক নির্জন আর নিঝুম। হু-হু বাতাসে ঘাসগুলো নুয়ে নুয়ে পড়ছে। গোরস্থানে এলে কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে রানার মন। আজও তার ব্যতিক্রম ঘটল না।

    একটা ব্যাপার লক্ষ করে মনটা দমে গেল ওর। কোন কোন কবরের গায়ে মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যু তারিখ বা শোকবাণী—কিছুই লেখা নেই। ক্লিফোর্ড পরিবারের কবরগুলোর গায়ে কিছু লেখা আছে তো?

    তাঁদের কবরে কিছু লেখার মত লোক ফোর্ট ফ্যারেলে ছিল কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার। লেখা যদি না হয়ে থাকে, কবরগুলো চিনতে পারবে না রানা। অবশ্য যেজন্যে এখানে আসা সে উদ্দেশ্য ঠিকই সিদ্ধ হবে।

    ‘ভাবছে রানা। ফোর্ট ফ্যারেলের কিছু লোক নিশ্চয়ই জানে কোন্ কবরগুলো ক্লিফোর্ড পরিবারের। তাদের কাছ থেকে জেনে নেয়া কঠিন কিছু হবে না। তার মানে, চেনার জন্যে আর একদিন আসতে হবে হয়তো ওকে।

    হঠাৎ একটা কবরের সামনে থমকে দাঁড়িয়ে পড়ল রানা। কবরটার কোন বৈশিষ্ট্য ওকে আকৃষ্ট করেনি, দাঁড়াবার কারণ চোখের কোণ দিয়ে কিছু নড়তে দেখেছে ও। আড়চোখে গোরস্থানের গেটের দিকটা দেখে নিল। ওর ওপর নজর রাখা হচ্ছে বুঝতে পেরে গম্ভীর হয়ে উঠল মুখের চেহারা।

    গোরস্থানটা দু‘ভাগে বিভক্ত। সামনের অংশের প্রায় সবগুলো কবর শ্বেতপাথর দিয়ে বাঁধানো। দ্বিতীয় অংশের কবরগুলো সাদামাঠা, কোনটাই পাকা বা বাঁধানো নয়। মুচকি হাসল রানা-মরেও বড়লোক রয়েছে ওদিকের লাশগুলো!

    প্রথম অংশের সমস্ত কবর দেখা শেষ হতে কঠোর হয়ে উঠল রানার মুখ। অভিজাতদের সবগুলো কবর দেখেছে সে। ক্লিফোর্ড পরিবারের কারও কবরই চোখে পড়েনি।

    নেই নাকি? এইখানে কবর দেয়া হয়নি ওদের?

    না, তা হতে পারে না। ভাবল রানা। সাদামাঠা ভাবে ক্লিফোর্ড পরিবারের সদস্যদের মাটি চাপা দিলে সেটা একটা বিস্ময়ের সৃষ্টি করত। শত্রু যেই হোক, তার উদ্দেশ্য যাই হোক, এতবড় ভুল করার কথা নয় তাঁর। কবর অভিজাত এলাকাতেই দেয়া হয়েছে, কিন্তু কবরের গায়ে কিছু লেখার ব্যবস্থা করা হয়নি। উদ্দেশ্য?

    উদ্দেশ্য ক্লিফোর্ড-পরিবারের নাম মুছে ফেলা। কেউ যাতে নামটা দেখে কৌতূহলী হবার সুযোগ না পায়।

    দ্বিতীয় অংশটাও দেখা শেষ করল রানা। ফেরার পথে অনেক কথা ভাবছে। পাঁচ হাত সামনে হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এল দু‘জন লোক। দাঁড়িয়ে পড়ল রানা।

    দু‘জনেরই গায়ে কিছু নেই। একজনের পরনে ড্রেনপাইপ প্যান্ট। তাতে শুকনো কাদা লেগে রয়েছে। তার হাতে ঘাস কাটার ধারাল একটা কাস্তে। দ্বিতীয় লোকটাকে দেখে বুঝল রানা, ছদ্মবেশী। এ লোঁকের পেশা ঘাস কাটা নয়।

    ট্রাউজারটা নতুন। ধুলোকাদা কিছুই নেই। কপালে আর কানের পিছনের চামড়ায় দাগটাও লক্ষ করল রানা। এইমাত্র হেলমেটটা খুলে রেখে ঢুকেছে গোরস্থানে। নিঃশব্দে চেয়ে আছে দু‘জন রানার দিকে।

    ‘কি করছ তোমরা?’ জানতে চাইল রানা।

    ‘ঘাস কাটছিলাম। তুমি কে হে?’ গভীর একটা শুকনো ক্ষতচিহ্ন লোকটার চোখের নিচ থেকে ঠোঁটের প্রান্ত পর্যন্ত নেমে এসেছে। কাস্তেটাকে এমন ভঙ্গিতে ধরে আছে, যেন প্রথম সুযোগেই আক্রমণ করে বসবে। ব্যাপারটা পছন্দ করতে পারল না রানা। এক এক করে দু‘পা সামনে বাড়ল ও।

    ‘আমি কে তা জেনে তোমাদের কি দরকার?’ বলল রানা। ‘ঘাস কাটতে হলে ঘাসের ভিতর লুকাতে হয় নাকি? কি করছিলে তোমরা? কে পাঠিয়েছে তোমাদের?’

    ‘ঘাস কাটি আমরা। কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কেউ পাঠায়নি আমাদের।’

    মিথ্যে কথা বলছে।

    ‘কাটা ঘাসগুলো দেখাতে পারবে না আমাকে, আমি জানি,’ নিরস্ত্র লোকটার চোখে চোখ রেখে বলল রানা, ‘যেই তোমাকে পাঠাক। সে একটা বুদ্ধ। লোক বাছতে জানে না সে। তুমি এসব কাজে এখনও খোকা, বুঝলে? মোটরসাইকেল নিয়ে পিছু পিছু আসার সময়ই ধরা পড়ে গেছ।’

    বোকার মত চেয়ে রইল লোকটা রানার দিকে। কোথাও কিছু নেই, দুম করে একটা ঘুসি মেরে বসল রানা লোকটার নাকের উপর। দু‘হাতে নাক চেপে ধরে লাফাতে শুরু করল লোকটা। আঙুলের ফাঁক দিয়ে দু‘তিনটে ধারা বেরিয়ে এল রক্তের।

    মাথার উপর কাস্তে তুলে এক পা এগোল ড্রেনপাইপ। ডান হাত মুঠো করে তারও নাকের দিকে ঘুসি মারার ভঙ্গি করণ রানা। লোকটা নাক বাঁচাবার জন্যে ড. হাতটা মুখের সামনে তুলতেই তার বগলের নিচে বাঁ হাতের ঘুসি বসিয়ে দিল রানা। ছিটকুে লম্বা ঘাসের ভিতর পড়ে অদৃশ্য হয়ে গেল ড্রেনপাইপ।

    প্রথম লোকটা, তখনও লম্ফ দিচ্ছে দেখে একপায়ে দাঁড়িয়ে চরকির মত একটা পাক খেল রানা, দ্বিতীয় পা-টা থপাস করে লাগল লোকটার নিতম্বে। লাফ-ঝাঁপ বন্ধ হলো সাথে সাথে। এক পা এগিয়ে ডান হাত দিয়ে তার কণ্ঠনালীটা আঁকড়ে ধরল রানা। ‘বল কে পাঠিয়েছে?’

    ঢোক গিলতে গিয়ে আটকাচ্ছে দেখে দু‘চোখে আতঙ্ক ফুটে উঠল লোকটার। আরও একটু চাপ বাড়াল রানা। গাঁ-গাঁ করে আওয়াজ বেরিয়ে এল লোকটার গলার ভিতর থেকে।

    ‘যেই পাঠিয়ে থাকুক, তাকে বলিস, আমি সব জানি,’ বলল রানা। ‘মনে থাকবে তো?’

    দ্রুত মাথা ঝাঁকাল লোকটা। তীব্র একটা ঝাঁকুনির পরপরই ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দিল রানা তাকে। দ্বিতীয়বার আর সেদিকে তাকাল না। দৃঢ় পায়ে হাঁটা ধরল গেটের দিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleডেজার্ট গড – উইলবার স্মিথ
    Next Article মাসুদ রানা ০৩৪ – বিদেশী গুপ্তচর – ২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }