Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৬৩-৬৪ – গ্রাস

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প358 Mins Read0
    ⤶ ⤷

    গ্রাস – ৯

    নয়

    প্রথমবারের মতই যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এল প্রকাণ্ড গরিলাটা। নিজেকে নিতান্ত শিশু বলে মনে হলো রানার লোকটার পাশে দাঁড়িয়ে।

    ‘খুব তো দেখছি তোমার বুকের পাটা!’ জ্যাক লেমনের গলার স্বরে নিখাদ বিস্ময়। ‘শুনেছিলাম ফোর্ট ফ্যারেল ছেড়ে তুমি ভেগেছ। দেখছি সত্যি নয়।’

    ‘ভেগেছি তা কে বলল তোমাকে?’ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেটা বাড়িয়ে দিল রানা।

    মোবিল আর পেট্রলে ভেজা অ্যাপ্রনে হাত মুছল লেমন। অত্যন্ত যত্নের সাথে একটা সিগারেট তুলে নিল প্যাকেট থেকে। লাইটার জ্বেলে সেটায় আগুন ধরিয়ে দিল রানা। সাদা মেঘের মত ধোঁয়া ছাড়ল লোকটা রানার মাথার উপর। ‘কেন, বয়েড বাবাজীর চেলাচামুণ্ডারা তো তোমার খোঁজে শহর চষে ফেলেছিল, সে খবরও রাখো না?’

    ‘একটা কাজে বাইরে গিয়েছিলাম,’ বলল রানা। ‘গতকাল ফিরেছি। তা কেন খুঁজছিল তারা আমাকে? জানো কিছু?’

    ‘বেশি কথা ওরা আমার সাথে বলে না,’ লেমন হঠাৎ গম্ভীর। ‘জানো, ফোর্ট ফ্যারেলে একমাত্র আমিই আছি, যে বুকটান করে চলাফেরা করে, কাউকে পরোয়া করে না। হ্যাঁ, জানি। জিজ্ঞেস করতে বলল, তোমাকে নাকি টার্গেট করে ওরা শুটিং প্র্যাকটিস করবে।’

    ‘তোমার কাছে আমি এসেছি একটা পুরানো গাড়ি কিনতে,’ শান্তভাবে বলল রানা। ‘আরও একটা কাজ তোমার ঘাড়ে চাপাতে চাই আমি, জ্যাক লেমন।’

    ‘কি সেটা?’ রানা লক্ষ করল, বেশ আগ্রহের সাথে প্রশ্নটা করল লেমন।

    ‘পরে বলব,’ বলল রানা, ‘আগে গাড়ির ব্যাপারটা সেরে নিই। ছোট একটা ট্রাকের দরকার আমার—ফোর হুইল ড্রাইভ।’

    ‘জীপ হলে চলবে না?’

    ‘আছে নাকি?’

    আঙুল দিয়ে প্রায় নতুনের মত দেখতে একটা ল্যান্ডরোভার দেখাল লেমন, ‘ওটা চলবে? নতুনই বলতে পারো। দাম কিন্তু একটু বেশি পড়বে।’

    ‘চলো, আগে দেখে নিই ওর অবস্থা।’

    ভাঙাচোরা গাড়িগুলোর পাশ দিয়ে গ্যারেজের ভিতর দিকে নিয়ে গেল রানাকে লেমন। মিনিট তিনেক ধরে ল্যান্ডরোভারটা পরীক্ষা করল রানা। ‘চলবে। কিন্তু তার আগে আমি একটু চালিয়ে দেখতে চাই। আধ ঘণ্টার মধ্যেই ফিরে আসব। আপত্তি নেই তো?’

    ‘নেই। চাবি ভিতরেই আছে।’

    ল্যান্ডরোভার নিয়ে বেরিয়ে এল রানা গ্যারেজ থেকে। শহরের বাইরে লংফেলোর কেবিনে যাবার রাস্তাটা অসম্ভব খানাখন্দে ভরা। পিংপং বলের মত ড্রপ খেতে খেতে ছুটল গাড়িটা।

    লংফেলোর কেবিনটা ছোট হলেও বেশ সুন্দর করে তৈরি করা। ঠিক তার পিছনেই একটা ঝর্ণা। স্বচ্ছ পানিতে ছোট বড় অনেক মাছও দেখল রানা।

    ফিরে এসে গ্যারেজের সামনে থামল রানা। আওয়াজ পেয়ে সাত টন ওজনের একটা ট্রাকের নিচে থেকে বেরিয়ে এল লেমন। ‘কি মনে হলো?’

    ‘ভাল। কাজ চলবে। কত চাও, লেমন? কাগজপত্র সব ঠিক আছে তো?’

    ‘তা আছে,’ লেমন বলল। মাথা চুলকে কি যেন ভাবল সে। তারপর একটা দাম হাঁকল।

    কোন তর্কের মধ্যে না গিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে দাম মিটিয়ে দিল রানা। লেমনের দু’চোখে বিস্ময় ফুটে উঠেছে দেখেও না দেখার ভান করল।

    ‘ক্লিফোর্ড নামে একজন লোকের কথা মনে আছে তোমার?’ মৃদু কণ্ঠে জানতে চাইল রানা।

    মাথা চুলকাতে শুরু করল জ্যাক লেমন। ‘ওহ্-হো, হ্যাঁ, মনে পড়েছে, তুমি মি. হাডসন ক্লিফোর্ডের কথা জানতে চাইছ, তাই না? ভুলেই গিয়েছিলাম তাঁকে। তাঁর কথা জানতে চাইছ কেন?’

    ‘দেখলাম, ফোর্ট ফ্যারেলের লোকেরা তাঁর নাম মনে রেখেছে কিনা,’ বলল রানা, ‘এই ফোর্ট ফ্যারেলেই বুঝি থাকতেন তিনি, না?’

    সরল মুখে সন্দেহ আর ইতস্তত একটা ভাব ফুটল লেমনের। ‘কি একটা উদ্দেশ্য নিয়ে যেন কথা বলছ তুমি? ফোর্ট ফ্যারেলে থাকতেন মানে? ক্লিফোর্ড স্বয়ং ফোর্ট ফ্যারেল ছিলেন।’

    ‘তাই নাকি? কিন্তু আমি তো দেখছি ফোর্ট ফ্যারেল বলতে পারকিনসনদেরই বোঝায়।’

    অবাক হয়ে গেল রানা লেমনের প্রতিক্রিয়া দেখে। মাটিতে একটা পা ঠুকল সে, দু’হাত দূরে দাঁড়িয়ে কম্পনটা টের পেল রানা। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল লেমনের। ডান দিকে মুখ ঘুরিয়ে থোঃ করে একদলা থুথু ফেলল সে। ‘ওদের আমি ইয়ে করি! আর যেই তোষামোদ করুক, ওদের আমি এক পয়সা দাম দিই না।’

    ‘শুনেছি ক্লিফোর্ড মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। কথাটা কি ঠিক?’

    ‘হ্যাঁ। ছেলে এবং স্ত্রী সহ। এডমনটনে যাবার পথে। খুবই দুঃখজনক ব্যাপার ছিল সেটা।’

    ‘কি ধরনের গাড়ি চালাচ্ছিলেন তিনি?’

    দু’কোমরে হাত রাখল জ্যাক লেমন। উপর নিচে মাথা দোলাল ভুরু কুঁচকে। ‘ঠিক ধরেছি, এত কথা জানতে চাওয়ার পিছনে বিশেষ কোন উদ্দেশ্য আছে তোমার। তোমার নামটা কি যেন?’

    ‘মাসুদ রানা।’

    ‘বিদেশী নাম। ফোর্ট ফ্যারেলে কি কাজ?’

    ‘আমি একজন জিওলজিস্ট,’ বলল রানা। ‘কিন্তু এবার পুরোপুরি পেশাগত দায়িত্ব নিয়ে আসিনি। আচ্ছা, লেমন, মি. হাডসন যে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেটা কি তিনি তোমার কাছ থেকে কিনেছিলেন?’

    হো-হো করে হেসে উঠল লেমন। হাসি থামতে বাঁ হাত তুলল মাথার উপর। মাথার পিছনের চুল শির শির করে উঠল রানার। নিজের অজান্তেই শক্ত হয়ে গেল কাঁধের পেশীগুলো। প্রচণ্ড একটা নাড়া খেল রানা কাঁধে লেমনের চাপড় খেয়ে। ‘পাগল হয়েছ তুমি, অ্যাঁ? মি. ক্লিফোর্ড কিনবেন গাড়ি আমার কাছ থেকে? আরে না-না তাঁর নিজেরই একটা শো-রূম ছিল—ফোর্ট ফ্যারেল মোটরস। পারকিনসনরা ওটাকে এখন পারকিনসন অটোমোবাইল করেছে।’

    ‘তোমাকে তাহলে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে?’

    ‘ওরা তো নির্লজ্জ—আমার খদ্দেরদের ভাগিয়ে নিয়ে যাবার ফন্দি করছে সারাক্ষণ।’ সগর্বে হাসল লেমন। ‘কিন্তু আমার ব্যবসা ওদের চেয়ে কোন অংশে খারাপ হয় না।’

    হঠাৎ গম্ভীর হলো রানা। ‘কাজের কথাটা এবার বলি তোমাকে, লেমন। কাজটা আর কিছুই না, বয়েডের চেলা চামুণ্ডাদের কানে একটা খবর পৌঁছে দেবে শুধু তুমি।’

    ‘তা পারব,’ সাগ্রহে বলল লেমন, ‘কথাটা?’

    ‘টার্গেট প্র্যাকটিসের জন্যে স্মল আর্মস বা রাইফেল যেন ব্যবহার করতে না যায় ওরা। আমার তরফ থেকে ওদের জন্যে একটা উপদেশ—আমাকে যদি একচুল নাড়াতে চায়, কামান দাগতে হবে।’

    ‘আর মাটিতে শুইয়ে দিতে চাইলে?’

    ‘চাইলেও তা ওরা পারবে না,’ বলল রানা। ‘কিন্তু যদি আপস করতে চায়, প্রস্তাব পাঠাতে পারে।’

    ‘প্রস্তাবটা কি রকম হলে তুমি গ্রহণ করবে?’ সকৌতুকে জানতে চাইল লেমন।

    ‘আমার একটাই শর্ত: কবর থেকে কঙ্কাল তিনটে তুলে তাতে রক্ত মাংস এইসব বসিয়ে সেগুলোর ধড়ে জান ফিরিয়ে দিতে হবে। তা যদি পারে, কোন আপত্তি নেই আমার আপস করতে।’ ল্যান্ডরোভারের দিকে ফিরল রানা। এগোতে শুরু করল সেদিকে।

    পিছন থেকে চেঁচিয়ে উঠল লেমন, ‘কবর! কঙ্কাল! মি. রানা, তুমি কি…’

    ল্যান্ডরোভারের সামনে গিয়ে দাঁড়াল রানা। ঘাড় ফিরিয়ে তাকিয়ে বলল, ‘হ্যাঁ, ক্লিফোর্ডদের কথা বলতে চাইছি আমি। ওদেরকে বাঁচিয়ে তুলতে হবে। এর একটা মাত্র বিকল্প আছে, সেটা ওদেরকে কল্পনা করে নিতে বোলো।’

    প্রকাণ্ড শরীরটা পাথর হয়ে গেছে লেমনের। গাড়িতে উঠে স্টার্ট দিল রানা, তারপর ছেড়ে দিল সেটা। লেমনের চোখের সামনে দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যান্ডরোভার।

    ফরেস্ট অফিসারদের বাংলোর দিকে তীর বেগে ছুটছে ল্যান্ডরোভার। অন্তত একজনের মনে ক্লিফোর্ডদের স্মৃতি এবং কিছু বিস্ময়কর প্রশ্ন জাগিয়ে দেয়া গেছে। ভাবছে রানা। জ্যাক লেমন খুব চাপা স্বভাবের লোক তা মনে হয় না। আশা করা যায়, দুপুরের আগেই এ-কান সে-কান হতে হতে জায়গা মত পৌঁছে যাবে খবরটা।

    ফরেস্ট অফিসারের বাংলোর সামনে গাড়ি থামিয়ে নামল রানা। অফিসেই পাওয়া গেল অফিসার ডোনাল্ডকে। পরিচয় আদান-প্রদানের সময় রানার মনে হলো লোকটা পক্ষপাতদুষ্ট কিনা তা সঠিক বোঝা না গেলেও কথাবার্তায় অনেকটা যান্ত্রিক। সরাসরি প্রসঙ্গটা তুলল রানা। বলল, গাছ কাটার একটা লাইসেন্স পেতে চায় সে, সে-ব্যাপারেই আলাপ করতে এসেছে।

    ‘কোন আশা নেই আপনার, মি. রানা,’ বলার ভঙ্গি দেখে রানার মনে হলো ঠিক এই কথাগুলো আরও অনেককে এই ভঙ্গিতেই বলেছে ডোনাল্ড, ‘আশপাশে যত ক্রাউন ল্যান্ড দেখছেন তার প্রায় সবটা পারকিনসনরা নিজেদের লাইসেন্সের আওতায় নিয়ে রেখেছে। দুটো কি একটা পকেট বাকি থাকলেও তা এত ছোট যে এক ট্রাক গাছও কাটতে পারবেন না।’

    হাত দিয়ে চোয়াল ঘষতে ঘষতে বলল রানা, ‘ম্যাপটা কি একটু দেখতে পারি?’

    বড় সাইজের একটা ম্যাপ বের করে ডেস্কের উপর বিছিয়ে দিল ডোনাল্ড। বিশাল একটা এলাকার উপর আঙুল বুলিয়ে দেখাল সে রানাকে। ‘এর সবটাই পারকিনসন ল্যান্ড, মি. রানা, তাদের নিজস্ব সম্পত্তি। এবং এ দিকের এখান থেকে,’ ম্যাপের গায়ে আঙুল রাখল সে, তারপর সেটা ম্যাপের উপর দিয়ে টেনে নিয়ে যেতে যেতে বলল, ‘শুরু হলো ক্রাউন ল্যান্ড, শেষ হচ্ছে এই এখানে এসে। ক্রাউন ল্যান্ড, কিন্তু দখলে রয়েছে পারকিনসনদের।’

    খুঁটিয়ে দেখে নিল রানা ম্যাপটা। তারপর বলল, ‘কোন আশা সত্যিই দেখছি নেই। ঠিক আছে, কি আর করা। আচ্ছা, কথা প্রসঙ্গে বলছি, শুনলাম পারকিনসনরা নাকি বরাদ্দ সংখ্যার চেয়ে অনেক বেশি গাছ কেটে নিচ্ছে, কথাটা কি সত্যি?’

    রানার দিকে মুখ তুলল ডোনাল্ড। ভুরু কুঁচকে উঠছিল, কিন্তু সামলে নিল দ্রুত। কণ্ঠস্বরটা মৃদু কঠিন শোনাল রানার কানে, ‘আমি জানি না।’

    ম্যাপটা আরও খানিকক্ষণ দেখল রানা। তারপর বলল, ‘ধন্যবাদ, মি. ডোনাল্ড। আগামী বছর নিলামের সময় ছাড়া…’

    ‘বৃথা আশা করছেন আপনি,’ মাঝ পথে রানাকে থামিয়ে দিয়ে বলল ডোনাল্ড। ‘পারকিনসনরা দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নিয়ে থাকে। ওদের মেয়াদ শেষ হতে এখনও তিন বছর বাকি।’

    ‘কিন্তু আমি তো আর তিন মাসের বেশি অপেক্ষা করতে পারব না!’ দৃঢ় ভঙ্গিতে বলল রানা কথাটা। উঠে দাঁড়াল চেয়ার ছেড়ে।

    বুঝতে পারেনি কথাটা ডোনাল্ড। ‘আপনি, মি. রানা…কি বলছেন?’

    ‘মি. ডোনাল্ড, আপনি ওদের শুভানুধ্যায়ী কিনা জানি না, কিন্তু যদি হন, ওদের কানে কথাটা তুললে ওদের উপকারই করবেন। বলবেন, ক্রাউন ল্যান্ডে গাছ কাটার লাইসেন্স আমার চাই-ই চাই। ওরা আমাকে অর্ধেক বনভূমি ছেড়ে দিতে পারে স্বেচ্ছায়। তা নাহলে, একমাত্র বিকল্প হতে যাচ্ছে, তিন মাসের মধ্যে গাছ কাটার সমস্ত লাইসেন্স বাতিল।’

    ‘মি. রানা। এসব কি…’

    পিছন ফিরে না তাকিয়ে বেরিয়ে এল রানা। ল্যান্ডরোভারে চড়ে স্টার্ট দেবার সময় দেখল জানালার সামনে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে ডোনাল্ড। গম্ভীর ভাবে একটা হাত তুলে নাড়ল রানা তার উদ্দেশে।

    বাস স্টেশনে পৌঁছে রিস্টওয়াচ দেখল রানা। এগারোটা বেজে পাঁচ। সিগারেট ধরিয়ে স্টেশনের কার্গো ডিপোতে ঢুকল ও। ডিপো সুপারিনটেন্ডেন্ট ফিক করে হাসল রানাকে দেখে। ‘আপনার কথাই ভাবছিলাম, স্যার। একমাত্র আপনার ব্যাগগুলোই রয়ে গেছে ডিপোতে। তা, ফোর্ট ফ্যারেলে থাকছেন তো কিছুদিন?’

    প্রসঙ্গটা এড়িয়ে গেল রানা। বলল, ‘তাড়াতাড়ি তুলে দাও ওগুলো গাড়িতে।’

    উত্তর না পেয়ে মুখটা একটু গম্ভীর হলো সুপারিনটেন্ডেন্টের। নিঃশব্দে ব্যাগগুলো তুলে দিল সে ল্যান্ডরোভারে।

    ছোকরার কাঁধে একটা হাত রাখল রানা। ‘তোমার প্রশ্নের উত্তরে বলছি; ইচ্ছে করলে তুমি আমাকে ক্লিফোর্ডদের শেষ এবং একমাত্র ভরসা বলে মনে করতে পারো।’

    খানিক আগে রাগ যদি হয়েও থাকে রানার উপর, মুহূর্তে তা মুছে গেছে লোকটার মন থেকে। একটা চোখ টিপল সে রানার দিকে তাকিয়ে। ‘সত্যি, শীলা ক্লিফোর্ড একটা মেয়ের মত মেয়ে বটে। কিন্তু! মিস্টার, বয়েডের ব্যাপারে একটু সাবধান থাকবেন…’

    ‘ভুল করছ। আমি তার কথা বলছি না। আমি হাডসন ক্লিফোর্ডের কথা বলছি,’ বলল রানা, ‘আর বয়েডের ব্যাপারে আমাকে সাবধান করে দেবার কোন দরকার নেই। পারলে ওকেই তুমি সাবধান করে দিতে চেষ্টা কোরো। কেন না, পারকিনসনদের দুর্বলতাটা কোথায় তা আমি জানি। ফোনটা কোথায় তোমাদের?’

    হাত তুলে হলঘরটা দেখাল সুপারিনটেন্ডেন্ট, বিস্ময়ের ঘোর তখনও কাটেনি যেন তার। তাকে পাশ কাটিয়ে এগোল রানা। হলঘরে ঢুকেছে মাত্র, পিছনে পদশব্দ শুনতে পেল ও। ‘মি. রানা। হাডসন ক্লিফোর্ড যে মারা গেছে—আজ প্রায় আট বছর…’

    থমকে দাঁড়িয়ে ঘুরে তাকাল রানা। ‘জানি। সেজন্যেই কথাটা বলেছি। অর্থটা বুঝতে পারোনি? এবার কেটে পড়ো এখান থেকে। ফোনে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই আমি।’

    খানিক ইতস্তত করল ছোকরা, তারপর বিড় বিড় করে কি যেন বলল। ঘুরে দাঁড়িয়ে চলে গেল রানার দৃষ্টির আড়ালে।

    ফোনের সামনে গিয়ে দাঁড়াল রানা। মুচকি হাসল একটু ডায়াল করার সময়। আর একটা বিষমাখানো তীর ছুঁড়েছে ও। ছুটছে সেটা পারকিনসনদের মানসিক শান্তির দিকে।

    উইকলি ফোর্ট ফ্যারেলের অফিস থেকে লংফেলো জানতে চাইল, ‘কোত্থেকে বলছ তুমি, রানা?’

    ‘দাদুর ভূমিকায় অভিনয়টা পরে করলেও চলবে,’ বলল রানা, ‘আমার প্রশ্নের উত্তর দাও আগে। ভাল কোন আইনজ্ঞের সঙ্গে পরিচয় আছে তোমার?’

    ‘তা আছে।’

    ‘আমি এমন একজন আইনবিদ চাই যে পারকিনসনদের বিরুদ্ধে লড়তে ভয় পাবে না। ওদের কিছু দুর্বলতার কথা জানা আছে আমার, তাকে শুধু আমি যা জানি সেটাকে নিয়ম অনুযায়ী সাজিয়ে দিতে হবে।’

    ‘বুড়ো পিরহান ডি পিরহান এই কাজের জন্যে একমাত্র উপযুক্ত লোক। কিন্তু, তোমার মতলবটা কি, রানা?’

    ‘উদ্দেশ্য মহৎ। মাটি খুঁড়তে যাচ্ছি আমি।’

    ‘মানে? কোথায় মাটি খুঁড়বে? কেনই বা?’

    ‘কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে সে-কথা বোলো না, মিস্টার লংফেলো,’ বলল রানা। ‘আমি সাপ বের করার জন্যেই খুঁড়তে যাচ্ছি।’

    ‘হেঁয়ালি বন্ধ করবে দয়া করে?’

    ‘তবে শোনো। পারকিনসনদের মাটিতে গর্ত করতে চাইছি আমি।’

    ‘কিন্তু কেন?’ দ্রুত প্রশ্ন করল লংফেলো।

    ‘বললাম না, উদ্দেশ্য মহৎ? খনিজ পদার্থ খুঁজব।’

    ‘কিন্তু…’

    ‘পারকিনসনরা সেটা পছন্দ করবে না, এই তো? ওরা অপছন্দ করুক, বাধা দিতে আসুক, সেটাই তো আমি চাইছি, বুঝতে পারোনি?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleডেজার্ট গড – উইলবার স্মিথ
    Next Article মাসুদ রানা ০৩৪ – বিদেশী গুপ্তচর – ২

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }