Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    সেই উ সেন – ২.২

    দুই

    প্যারিস। বারো তারিখ। রাত ন’টা

    ফ্রেঞ্চ এসপিওনাজের উপপ্রধান রিপোর্ট করছে ইউনিয়ন কর্সের কাপু উ সেনের কাছে।

    রিপোর্টের সারমর্ম: গার দু নর্দের কাছাকাছি একটা পোস্টাফিস থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার একটা হোটেলের নাম্বারে টেলিফোন মেসেজ পাঠানো হয়েছে। কাপু উ সেনের নির্দেশে প্যারিস থেকে ঢাকায় করা সমস্ত টেলিফোন কল টেপ করার ব্যবস্থা থাকায় এই মেসেজ ধরা পড়েছে। কিন্তু টেপের কাছে যে লোকটা হাজির ছিল তার উপস্থিত বুদ্ধির অভাবে সমস্ত আয়োজন ব্যর্থতায় পর্যবসিত হয়। ঢাকায় যে মেসেজটা পাঠানো হয়েছে তা হলো: ‘আমি পার। শোনো, হাতে সময় কম। যা বলছি কাগজে টুকে নাও। শুরু করছি। নারার অস্তিত্ব প্রকাশ পেয়ে গেছে। রিপিট। নারার অস্তিত্ব প্রকাশ পেয়ে গেছে। একজনকে কথা বলানো হয়েছে। মরার আগে বলে গেছে সব। শেষ।’ মেসেজটা রিসিভ করেছে নাহাসো।

    ‘পার মানে রূপা, ফ্রেঞ্চ এসপিওনাজের উপপ্রধানকে জানাল উ সেন। ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের সবচেয়ে বাস্তববাদী স্পেশাল এজেন্ট। নাহাসো মানে সোহানা,’ চিন্তা করার অবকাশ না নিয়ে গড় গড় করে মুখস্থ বুলির মত বলে যাচ্ছে সে, ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের আরেক গর্ব।’ অকস্মাৎ ধারাল ছুরির মত নিক্ষিপ্ত হলো একটা প্রশ্ন, ‘রূপা ব্যাপারটা জানল কিভাবে?’

    মশিয়ে, এর উত্তর কর্নেল বোল্যান্ড আমার চেয়ে ভাল দিতে পারবেন, ফ্রেঞ্চ এসপিওনার্জের উপপ্রধান ম্লান মুখে বলল। ‘তবে আমার ধারণা, ম্যাটাপ্যানকে প্যারিসে নিয়ে আসার জন্যে যাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল সেই ভিক্টর কাউলাস্কির কাজ এটা। ম্যাটাপ্যানকে আমরা হাতে পাবার পর তাকে তার বাড়িতে ফিরে যেতে দেয়া হয়েছিল। সে-সময় রানার প্লট সম্পর্কে আমরা কিছুই জানতাম না। ম্যাটাপ্যানকে আমরা ধরেছি, এই ব্যাপারটা ধামাচাপা দেবার তখন কোন দরকার ছিল না। পরে অবশ্য পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। বোঝা যাচ্ছে, সময় মত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়নি। যাই হোক, আমার ধারণা স্পেশাল এজেন্ট রূপাকে খবরটা দিয়েছে এই ভিক্টর কাউলাঙ্কিই।

    ‘তোমার লোক পোস্টাফিসে পাকড়াও করেছে রূপাকে?’

    দুঃখিত, মশিয়ে। ওখানে পৌঁছুতে এক মিনিট দেরি হয়ে গিয়েছিল। টেপের কাছে যে লোকটা ছিল তার গাফলতির দরুন ….

    নির্মম রায় ঘোষণার ভঙ্গিতে উচ্চারণ করল উ সেন তিনটে শব্দ: ‘আমি রূপাকে চাই!’

    ‘জী, মশিয়ে,’ প্ৰতিশ্ৰুতি দিল ফ্রেঞ্চ এসপিওনাজের উপপ্রধান, ‘একটু সময় দিন, তাকে আপনার সামনে এনে হাজির করছি।’

    .

    মিলান। বারো তারিখ। রাত দশটা।

    রাজকীয় ডিনার শেষ করে নিজের কামরায় ফিরল রানা। হুইস্কির বোতল, গ্লাস, বরফ এবং এক প্যাকেট সিগারেট একটা ট্রেতে করে নিয়ে এল রুম সার্ভিস সে চলে যেতে কামরার দরজা বন্ধ করে দিল রানা। গ্লাসে এক আউন্সের মত হুইস্কি ঢালল। প্যাকেট থেকে নিয়ে সিগারেট ধরাল একটা।

    পাঁচ মিনিট পর শুয়ে পড়ল ও। আরেক জগতে নিয়ে গেল ওকে ঘুম। দুঃস্বপ্ন দেখছে রানা।

    .

    লন্ডন। বারো তারিখ। রাত দশটা।

    স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ম্যালকম লয়েড তার সহকারীদের রিপোর্ট পড়ছে।

    প্রথম ডিটেকটিভ ইন্সপেক্টর তার রিপোর্টে লিখেছে: এয়ারপোর্টের অ্যারাইভাল এন্ট্রি বুক চেক করে জানা গেছে সান্তিনো ভ্যালেন্টি সেপ্টেম্বর মাসের প্রথম হপ্তায় লন্ডনে পৌঁচেছে। শহরের ছোট বড় প্রায় সব হোটেলের রেজিস্ট্রেশন বুক চেক করার কাজও শেষ। সান্তিনো ভ্যালেন্টি নামে কোন লোক লন্ডনের কোন হোটেলে ওঠেনি। এই নামের কোন লোক রোম থেকে টেলিফোন করেও কোন রূম রিজার্ভ করেনি। সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আজ পর্যন্ত আকাশ পথে সান্তিনো ভ্যালেন্টি নামে কোন লোক লন্ডন ত্যাগ করেনি।

    দ্বিতীয় ডিটেকটিভ ইন্সপেক্টরের রিপোর্টটা পড়ে উৎসাহ বোধ করল ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ম্যালকম লয়েড। সেটা এই রকম:

    অনুরোধ করা হলে ভাড়াটে বাড়ি যোগাড় করে দেয় লন্ডনের এমন সমস্ত সংস্থায় লোক পাঠিয়ে পাঁচজন সান্তিনো ভ্যালেন্টির খোঁজ পাওয়া গেছে যারা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কোন না কোন এজেন্সীর মাধ্যমে লন্ডন শহরে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এদের মধ্যে একজন সরাসরি রোম থেকে টেলিফোনে একটি সংস্থার সাথে যোগাযোগ করেছিল। সংস্থা তাকে একটি একতলা বাড়ি যোগাড় করে দিয়েছে। বাড়িটা প্যাডিংটন এলাকার প্যারেড স্ট্রীটে। ইতোমধ্যে ডিটেকটিভ ইন্সপেক্টর নিজে বাড়িটা দেখে এসেছে, সেটা খালি, তালা ঝুলছে বাইরের দরজায়। সার্চ ওয়ারেন্ট না থাকায় তল্লাশী চালাবার ব্যবস্থা নেয়া যায়নি।

    সার্চ ওয়ারেন্ট সংগ্রহের জন্যে লোক পাঠানো হয়েছে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, যাকে আমরা খুঁজছি তার চেহারার বর্ণনার সাথে এই সান্তিনো ভ্যালেন্টির চেহারার মিল আছে। আরও জানা গেছে, লোকটা নাকি মাছ ধরার জন্যে আইসল্যান্ডে চলে গেছে।

    কাজের মানুষ ম্যালকম লয়েড অনুসন্ধানের এই অগ্রগতিতে মোটেও সন্তুষ্ট হতে পারছে না। বাড়িটায় তালা ঝুলছে, তারমানে চিড়িয়া ভেগেছে নাকি? কোথায়? আইসল্যান্ডে?

    কাগজ কলম নিয়ে পরবর্তী পদক্ষেপের ছক কাটতে শুরু করল সে। প্রথম কাজ: বাড়িটা সার্চ করা। নিশ্চয়ই ওখানে কোন সূত্র পাওয়া যাবে। দ্বিতীয় কাজ : নতুন পাসপোর্টের জন্যে আবেদন করেছে যারা তাদের চেহারার বর্ণনার সাথে সান্তিনোর চেহারা মেলে কিনা চেক করা। ইংল্যান্ড ত্যাগ করে থাকলে নিশ্চয়ই সে জাল পাসপোর্ট ব্যবহার করেছে।

    তার সহকারীদেরকে নতুন আদেশ দেয়ার জন্যে টেলিফোনের দিকে হাত বাড়াল ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ম্যানকম লয়েড।

    প্যারিস। বারো তারিখ। রাত দশটা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রীর কনফারেন্স রূমে বৈঠক বসেছে। ফ্রেঞ্চ হোমিসাইড চীফ ক্লড ব্যাবো তাঁর প্রথম প্রোগ্রেস রিপোর্ট প্রকাশ করছেন। সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

    এর আগের বৈঠকে যারা উপস্থিত ছিল, বিভাগীয় প্রধান এবং উপপ্রধানরা, তারা সবাই উপস্থিত। দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন প্রথমে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দান করলেন ক্লড র‍্যাঁবো। এতে একঘণ্টার উপর সময় লেগে গেল। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো: লন্ডনে সান্তিনো ভ্যালেন্টির বাড়ির সন্ধান পাওয়া গেছে। সেটা খালি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্যে ধর্মঘট পালন করছে বলে সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করতে পারেনি স্পেশাল ব্রাঞ্চ। আশা করা যায় আগামীকাল সংগ্রহ করা সম্ভব হবে।

    ‘বাড়ি খালি?’ অধৈর্যের সাথে বলল ফ্রেঞ্চ সুরেতের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কর্নেল প্যাপন। চর্বিভরা প্রকাণ্ড মুখটা উত্তেজনায় লাল হয়ে উঠেছে তার। তার মানে ইংল্যান্ড ত্যাগ করেছে সে। মশিয়ে র‍্যাঁবো, আমি জানতে চাই, খুনীটাকে ফ্রান্সে ঢুকতে বাধা দেবার জন্যে কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনি?’

    ঠাণ্ডা চোখে কর্নেল প্যাপনের দিকে তাকালেন ক্লড র‍্যাঁবো। শান্তশিষ্ট মানুষটি কোন কারণে কখনও উত্তেজিত হন না, এবং কাউকে উত্তেজিত হতে দেখলে তার প্রতি তিনি করুণা বোধ করেন। কর্নেল প্যাপনের প্রতি শুধু করুণা নয়, সেই সাথে বিরক্তিও বোধ করলেন তিনি। নিত্যসঙ্গী জ্বলন্ত চুরুটটা ঠোঁট থেকে নামিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দিকে তাকালেন। অদ্ভুত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ‘মশিয়ে, আপনাকে আমি অনুরোধ করব, এরপর থেকে কেউ যেন আমাকে জবাবদিহি চাওয়ার সুরে কোন প্রশ্ন না করে। আমাকে উপযুক্ত বলে মনে করা হয়েছে বলেই একটা গুরুদায়িত্ব আমার কাঁধে চাপানো হয়েছে। আমার সাধ্য অনুযায়ী দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। সবার কাছ থেকে সহযোগিতা চাই আমি, ধমক নয়।’ অদ্ভুত বাঁকা একটু হাসি ফুটল তাঁর ঠোঁটে। তিনি আবার বললেন, ‘দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারছি না, কেউ যদি এ প্রশ্ন তুলে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চান, অত্যন্ত দৃঢ়তার সাথে জানাচ্ছি, তাও সম্ভব নয়। আশা করি ক্লড র‍্যাঁবো সম্পর্কে একটা কথা উপস্থিত সবারই জানা আছে: তিনি যে-কাজে হাত দেন সে-কাজের শেষ দেখে ছাড়েন।’

    ‘মশিয়ে ক্লড র‍্যাঁবো,’ স্বরাষ্ট্র মন্ত্রী অত্যন্ত সমীহের সাথে বললেন, ‘আপনার সামনে সবাইকে আমি অনুরোধ করছি, কেউ যেন দয়া করে আপনাকে অনভিপ্রেত কোন প্রশ্ন না করেন।

    ‘ধন্যবাদ, মশিয়ে,’ ক্লড র‍্যাঁবো বললেন। তারপর তাকালেন কর্নেল প্যাপনের দিকে। ‘মশিয়ে প্যাপন, আপনার অবগতির জন্যে জানাচ্ছি, ফ্রান্সের প্রতিটি বর্ডার পোস্টের প্রত্যেক কাস্টমস অফিসারের কাছে জরুরী নির্দেশ এরই মধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। ফ্রান্সে ঢুকছে এমন বিদেশীদের মধ্যে যারা পাঁচ ফিট এগারো ইঞ্চি বা কাছাকাছি লম্বা, চোখের মণি কালো, তাদের সবার লাগেজ চেক করবে তারা। পাসপোর্ট, ভিসা, রি-এন্ট্রি পাস, আইডেনটিটি কার্ড জাল কিনা তাও সংশ্লিষ্ট ‘এলাকার ডি-এস-ডি অফিসারকে দিয়ে পরীক্ষা করিয়ে নেবার নির্দেশ দেয়া হয়েছে।’

    রাগে এবং অপমানে লাল হয়ে গেছে কর্নেল প্যাপনের প্রকাণ্ড মুখটা। কিন্তু অবস্থা বেগতিক দেখে আর কথা বাড়াল না সে।

    এরপর কড ব্যাবো তাঁর প্রোগ্রেস রিপোর্টের বাকি অংশ প্রকাশ করতে শুরু করলেন। প্রায় একঘণ্টা সময় নিয়ে একাই কথা বলে গেলেন তিনি। মাঝখানে তাঁকে শুধু একবার বাধা দেয়া হলো।

    ‘আমি মনে করি, কর্নেল প্যাপন বলল, সান্তিনো ভ্যালেন্টি পিছিয়ে যাবে। তার উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়েছে এ-খবর নিশ্চয়ই পেয়ে গেছে সে।’

    ‘কিভাবে মশিয়ে?’ প্রায় চমকে উঠে প্রশ্ন করলেন ক্লড র‍্যাঁবো। ‘এখানে উপস্থিত আমরা এই ক’জন ছাড়া আর কেউ জানে না…’

    উভয় সঙ্কটে পড়ে গেল কর্নেল প্যাপন। কাপু উ সেনের নিষেধ আছে সান্তিনো ভ্যালেন্টির আসল পরিচয় যেন ইউনিয়ন কর্মের অতি বিশ্বস্ত সদস্য ছাড়া আর কেউ মা জানে, বিশেষ করে ক্লড ব্যাবোকে তো কোনমতেই জানানো চলবে না। রানার পরিচয় গোপন রাখতে হলে ম্যাটাপ্যান এবং কাউলাস্কি প্রসঙ্গও চেপে রাখতে হয়। তা রাখতে হলে ক্লড ব্যাবোকে বলা সম্ভব নয় কিভাবে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের স্পেশাল এজেন্ট রূপার মাধ্যমে ঢাকায়, এবং ঢাকা থেকে সম্ভবত রানার কাছে সব খবর পৌঁছে গেছে।

    ‘ও-এ-এস-কে আমি ছোট করে দেখি না,’ ভেবেচিন্তে, সাবধানে কথা বলছে কর্নেল প্যাপন। ‘খবর সংগ্রহের নিশ্চয়ই কোন না কোন মাধ্যম আছে তাদের:::

    ‘আমি আপনার সাথে একমত নই,’ দৃঢ় স্বরে বললেন ক্লড ব‍্যাবো। আমরা কেউ ডাবলক্রস না করলে ও-এ-এস বা তার নিযুক্ত খুনী সান্তিনো ভ্যালেন্টির এসব কিছুই জানার কথা নয়। আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে মনে করতে হবে আমাদের মধ্যেই কোথাও ফুটো আছে, যেখান দিয়ে খবর বেরিয়ে যাচ্ছে।

    সবাই ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করছে। পরিবেশটা থমথমে হয়ে উঠল।

    অনেকক্ষণ পর স্বরাষ্ট্র মন্ত্রী নিস্তব্ধতা ভাঙলেন, ‘আমি মশিয়ে র‍্যাঁবোর সাথে একমত। তবে, আমার বিশ্বাস, আমাদের মধ্যে কেউ ডাবলক্রস করছে না, কোথাও কোন ফুটোও নেই, অর্থাৎ ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে এ-খবর ও-এ-এস বা সান্তিনো ভ্যালেন্টি এখনও জানে না। আমরা সাবধান থাকলে ভবিষ্যতেও জানবে না।’

    তাই যেন হয়,’ ক্লড র‍্যাঁবো বললেন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে তা একমাত্র সময়েই জানা যাবে।

    এর পনেরো মিনিট পর মীটিং ভেঙে গেল। ঘড়িতে তখন রাত একটা। তেরো তারিখের প্রথম ঘণ্টা পেরিয়ে গেছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ১৫৯-১৬০ – আবার উ সেন (দুইখণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }