Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ১৪৩ – অপহরণ-১

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প181 Mins Read0
    ⤶ ⤷

    অপহরণ-১.৯

    নয়

    মাত্র দশ মিনিট এগিয়ে থাকার সুযোগ পেল রানা।

    ল্যাঙ্গার ভিলা থেকে একটাই রাস্তা চলে গেছে ইণ্ডিয়ান স্প্রিং শহরের দিকে। দশ মিনিট আগে এই রাস্তা দিয়েই গেছে রানা। একই রাস্তা দিয়ে এই মুহূর্তে একই দিকে ছুটছে সিক্রেট সার্ভিসের শক্তিশালী গাড়ি।

    গাড়ির সামনে দু’জন এজেণ্ট-একজন ড্রাইভ করছে, অপরজন রাস্তার ওপর চোখ রেখে কথা বলছে রেডিওতে; পিছনে বসেছে আরও দু’জন, রাস্তার দু’দিকে ঘন বনভূমির ওপর তীক্ষ্ণ নজর বুলাচ্ছে তারা।

    ছ’মাইল সামনে রয়েছে ইণ্ডিয়ান স্প্রিং শহর, এবং প্রথম চৌরাস্তা। চিন্তার কিছু নেই, রেডিওতে খবর পেয়ে আগেই রাস্তাগুলোর ওপর ব্যারিকেড তৈরি করেছে পুলিস। রোড-ব্লক বলে কোন যানবাহনই কোন দিকে যেতে পারবে না। ভুয়া স্যাম গ্রেসনের পালাবার কোন উপায় নেই।

    হঠাৎ পিছনের একজন এজেন্ট চেঁচিয়ে উঠে আকাশের দিকে একটা হাত তুলল। ছোট একটা প্লেন, এই মাত্র গাছপালার ভেতর থেকে আকাশে উঠেছে। একটা পাইপার চেরোকি, কালো আকাশের গায়ে প্রায় মিশে আছে গাঢ় রঙের প্লেনটা।

    ঘ্যাচ করে ব্রেক কষল ড্রাইভার, প্রচণ্ড ঝাঁকি সামলে উঠেই লাফ দিয়ে বাকি তিনজন এজেন্ট রাস্তায় নামল। জঙ্গলে ঢুকে একটু পরই বেরিয়ে এল ওরা। ভুয়া স্যাম গ্রেসনের গাড়িটা রয়েছে ওখানে, বনভূমির মাঝখানে ফাঁকা একটা জায়গায়। ওখান থেকেই টেক-অফ করেছে প্লেন। ড্রাইভারের পাশের এজেন্টরা রেডিওতে কথা বলতে শুরু করল। সমস্ত এজেন্টকে চেরোকির ওপর নজর রাখার নির্দেশ দিল সে। ড্রাইভার বসে নেই, মস্ত একটা ইউ টার্ন নিয়ে ভিলার দিকে ফিরে চলল সে।

    .

    গাছপালার ভেতর থেকে উঁকি দিয়ে রাস্তায় তাকাল রানা। সিক্রেট সার্ভিসের গাড়িটাকে বাঁক নিতে দেখল ও। ভিলার দিকে ওরা ফিরে যাচ্ছে বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল একটা।

    জানে, আরও গাড়ি আর লোকজন নিয়ে আবার ফিরে আসবে ওরা। বিভিন্ন সংস্থার ফেডারেল এজেন্টরা দলে দলে এসে ঘিরে ফেলবে গোটা বনভূমি, তন্ন তন্ন করে এলাকার প্রতিটি ইঞ্চি খুঁজবে। ডেট্রয়েট, শিকাগো, ওয়াশিংটন থেকে আসবে ফেডারেল পুলিস আর এফ.বি.আই-এর অপারেটররা। কিন্তু এখুনি নয়, দেরি আছে, অন্তত ঘণ্টা দু’ঘণ্টার আগে নয়।

    এখন শুধু পিছু লেগে থাকবে ল্যাঙ্গার ভিলার এজেন্টরা। তবে, শুরুতেই ওদেরকে ধোঁকা দেয়া সম্ভব হয়েছে। ওরা জানে টিউলিপকে নিয়ে ভুয়া স্যাম গ্রেসন প্লেনে করে পালিয়েছে। ভুলটা এক সময় ভাঙবে ওদের, ততক্ষণে ওদের নাগালের বাইরে চলে যেতে হবে।

    লেক মিশিগানের ওপর দিয়ে পশ্চিমে অদৃশ্য হয়ে গেছে চেরোকি। এবার নিজের পালাবার ব্যবস্থা করতে হয়। জঙ্গলের ভেতর ওর জন্যে একটা রেডিও ট্র্যান্সমিটার রয়েছে। রেখে যাবার কথা ছিল, কিন্তু কে রেখে গেছে রানা জানে না। হয়তো পাইলটকে দিয়েই কাজটা করিয়েছে ডানিয়েল। সেট অন করে ছোট্ট মেসেজ পাঠাল রানা, ‘গোলাপ কুঁড়ি বলছি। ফোন কলটা এখুনি করো।’

    দূরে কোথাও ডানিয়েলের একজন লোক মেসেজটা রিসিভ করল। সাথে সাথে সাড়া দিল সে, ‘রজার, গোলাপ কুঁড়ি।’

    এক ঝটকায় ট্র্যান্সমিটার অফ করল রানা। সেট বেশিক্ষণ অন করা থাকলে ওর অবস্থান ফাঁস হয়ে যেতে পারে। রেডিও যোগাযোগ খুব সহজেই ট্রেস করা যায়।

    ওখানে দাঁড়িয়ে কালো রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল রানা। ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোথাও কোন শব্দ নেই। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা ধরল ও। ল্যাঙ্গার ভিলার দিকে আধ মাইল এগিয়ে থামল। সামনে একটা গাড়ি রয়েছে ওর জন্যে। ভেতরে নতুন পরিচয়-পত্র, ইত্যাদি। যেখানে যা থাকার কথা সবই আছে-সত্যি, কাজের লোক ডানিয়েল।

    .

    চাকরবাকর আর কর্মচারীরা মিসেস কেনটারকিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার মাথায় পানি ঢালছে হাউজকীপার। গভর্নেসকে তার বেডরূমেই পাওয়া যায়, অজ্ঞান অবস্থায়। চাপা স্বরে কথা বলছিল সবাই, হঠাৎ থেমে গেল গুঞ্জনটা। মিসেস কেনটারকির জ্ঞান ফিরছে।

    .

    ফাদার কলার্ড কথা দিয়েছেন, এখুনি রওনা হবেন তিনি।

    অফিস থেকে বেরিয়ে কালো ডজ ডার্ট-এ চড়লেন ভদ্রলোক। উত্তর দিকে বাঁক নিল গাড়ি, ইণ্ডিয়ান স্প্রিঙের দিকে ছুটল।

    যাজকদের যার যার এলাকা ভাগ করা থাকে। ল্যাঙ্গার পরিবার ফাদার কলার্ডের এলাকায় নিয়মিত বাস করে না। গ্রীষ্মকালে ভিলায় বেড়াতে আসে তারা, তখন প্রার্থনাসভায় হাজিরা দেয়। তবে বছরের শেষে চার্চের নামে ঠিকই পৌঁছে যায় চেকটা।

    আজ হঠাৎ করে তাঁকে ওদের দরকার পড়েছে। ল্যাঙ্গার ভিলায় বড় ধরনের কোন অঘটন ঘটে গেছে। কেউ হয়তো অসুস্থ। অথবা মারা যাচ্ছে। ফোনে লোকটা পরিষ্কার করে কিছু বলেনি।

    নির্জন, অন্ধকার রাস্তা। হেডলাইটের আলোয় ফাদার কলার্ড কিছুই নড়তে দেখলেন না। সামনে একটা বাঁক, গাড়ি ঘোরাবার সাথে সাথে ব্রেকের ওপর দাঁড়িয়ে পড়লেন তিনি।

    রোডব্লক। রাস্তার দু’ধারে একজোড়া স্টেট পুলিস কার, দু’জোড়া হেডলাইটের আলোয় তিনজন ইউনিফর্ম পরা স্টেট পুলিস দাঁড়িয়ে রয়েছে। সবাই সশস্ত্র।

    গাড়ি থামিয়ে জানালার কাঁচ নামালেন ফাদার। একজন লোক তাঁর দিকে এগিয়ে এল। স্টেট ট্রুপার, এলাকার কেউ নয়, ফাদার তাকে চিনতে পারলেন না।

    ‘কোথায় যাচ্ছেন, ফাদার?’

    ‘কেন, ল্যাঙ্গার ভিলায়। ওরা আমাকে ফোনে ডেকে পাঠাল।’

    ঘাড় ফিরিয়ে বাকি দু’জনের দিকে তাকাল লোকটা। ওদের দৃষ্টি বিনিময়ের অর্থ ফাদারের বোধগম্য হলো না। জানতে চাইলেন, ‘ব্যাপারটা কি? কিছু ঘটেছে?’

    লোকটা তাকে পাল্টা প্রশ্ন করল, ‘সাথে পরিচয়-পত্র আছে?’

    ‘হ্যাঁ, কেন থাকবে না।’ পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স, আর ক্লেরিকাল আইডেনটিফিকেশন কার্ড বের করে বাড়িয়ে দিলেন ফাদার।

    কাগজগুলো নিয়ে একটা গাড়ির কাছে ফিরে গেল লোকটা। ড্যাশবোর্ড থেকে রেডিও মাউথপীস তুলে কথা বলল সে। তার কথা কিছুই শুনতে পেলেন না ফাদার। তবে লক্ষ করলেন, বাকি লোক দু’জন তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে যার যার জায়গায় দাঁড়িয়ে থাকল। গাড়ি নিয়ে এগোবার পথ বন্ধ।

    এক মিনিট পর গাড়ির কাছ থেকে ফিরে এল লোকটা। ‘সব ঠিক আছে, ফাদার,’ বলল সে। ‘আপনি যেতে পারেন। ফাদারের হাতে কাগজগুলো ফিরিয়ে দিল সে। তারপর নিঃশব্দ ইঙ্গিতে পথ ছেড়ে সরে দাঁড়াবার নির্দেশ দিল সঙ্গীদের।

    ‘ধন্যবাদ,’ ফাদার বললেন। ‘জিজ্ঞেস করতে পারি, এ-সব কি নিয়ে?

    ‘দুঃখিত, ফাদার, আমাদের মুখ খোলা বারণ। তবে ওখানে পৌঁছে আপনি বোধহয় সবই জানতে পারবেন।

    .

    বিশ মিনিট পর জঙ্গল থেকে বেরিয়ে দক্ষিণ দিকে গাড়ি ছুটাল রানা। কোথাও থামতে হলো না, ইণ্ডিয়ান স্প্রিং পেরিয়ে এল নিরাপদে। গাড়িটা এলাকার সবার পরিচিত-কালো একটা ডজ ডার্ট। ফাদার কলার্ড আর রানা, দু’জনের লাইসেন্স প্লেটও হুবহু এক। গাড়ি দুটোর মধ্যে একমাত্র পার্থক্য হলো, রানার ডজে একটা ট্রাঙ্ক রয়েছে, ভেণ্টিলেটর সহ। ভেতরে একটা খেলনা।

    আরও দশ মাইল পেরিয়ে শহরের শেষ মাথায় পৌঁছুল রানা। ধীরে ধীরে স্পীড কমিয়ে দাঁড় করাল গাড়ি। সামনে রোড ব্লক। স্টেট পুলিস কারের দু’জোড়া হেডলাইটের আলোয় দাঁড়িয়ে রয়েছে তিনজন ট্রুপার।

    ট্রুপারদের একজন এগিয়ে এল। ‘ও, আপনি, ফাদার,’ বলল সে, ‘ভিলার কি অবস্থা বলুন।’

    ‘কি আর অবস্থা,’ বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল রানা। ‘সবাই খুব আতঙ্কিত। কোন খবর পাওয়া গেল?’

    ‘এখনও কিছু কানে আসেনি। ফেডারেল পুলিস মুখ খুলতে চায় না। শুধু জানি, এখনও আমাদের ফিরে যেতে বলেনি। ‘

    রানা গম্ভীর। বিষণ্ন ভঙ্গিতে মাথা নাড়ল। ‘যাই, বাড়ি ফিরে অপেক্ষা করি…’

    ‘ঠিক আছে, ফাদার, যান। আবার হয়তো দেখা হবে।’

    ‘মনে হয় না,’ বলল রানা। ‘অতক্ষণ আপনারা এখানে থাকবেন না বলেই আশা করি।

    জানালার কাঁচ তুলে গাড়ি ছেড়ে দিল রানা। জোড়া পুলিস কারের মাঝখান দিয়ে পথ করে নিয়ে বেরিয়ে এল। সামনে একটা বাঁক, সেটা পেরিয়েই পিছন দিকে তাকাল একবার। নির্জন, অন্ধকার রাস্তা। গ্রে উইগ আর ক্লেরিকাল কলার খুলে ফেলল ও। তারপর ফুল স্পীডে ছোটাল গাড়ি। ব্যাপারটা ফাঁস হবার আগেই পালাতে হবে। ল্যাঙ্গার ভিলায় কখন ফাদারের ডাক পড়েছিল, ও জানে; জঙ্গলে অপেক্ষা করার সময় ফাদারের গাড়িটাকে যেতেও দেখেছে। কিন্তু ফাদারের ফেরত আসা ঠেকানো ওর ক্ষমতার বাইরে। আসল ফাদার হয়তো খুব একটা পিছনে নন।

    .

    পাইপার চেরোকির পাইলট মহা ফুর্তিতে গুনগুন করে গান গাইছে। সরাসরি পশ্চিম দিকে কোর্স স্থির করেছে সে, এই মুহূর্তে উইসকনসিন বা কাছে-পিঠের কোন এলাকার ওপর রয়েছে। পরিষ্কার আকাশ, মৃদু বাতাস, হালকা প্লেন-তার মত অভিজ্ঞ পাইলটের জন্যে কাজটা ছেলেখেলা ছাড়া আর কি। লোকটা বদ্ধ উন্মাদ, তা না হলে সামান্য এই কাজের জন্যে হাজার ডলার গুঁজে দেয় হাতে?

    তবে, লোকটার শর্তটা কিন্তু অদ্ভুত ছিল। কোন প্রশ্ন করা যাবে না।

    করেওনি সে। এক রাতে হাজার ডলার পেলে বেয়াড়া প্রশ্ন করার কি দরকার তার?

    তার সামনে পাহাড়ী এলাকা দেখা গেল। সাবলীল ভঙ্গিতে প্লেনের নাক উঁচু করল সে, ছ’হাজার ফিটে উঠে এসে সমান হলো চেরোকি।

    .

    কানাডিয়ান সীমান্ত বরাবর এন.ও.আর.এ.ডি. পেট্রল ডিউটিতে ছিল এস.এ.সি. বম্বার, দশ হাজার ফিট উঁচুতে উড়ছিল। কনট্রোল টাওয়ার থেকে জরুরী নির্দেশ পেয়ে কোর্স বদল করল পাইলট।

    রাডারে পাইপার চেরোকিকে দেখা গেল, পাঁচ মাইল সামনে, পশ্চিম দিকে যাচ্ছে, চার হাজার ফিট নিচে।

    ইউ.এস. এয়ারফোর্স পাইলট ঘাড় ফিরিয়ে কেবিনের আরেক প্রান্তে বসা লোকটার দিকে তাকাল। ‘চেরোকির পাইলট কিন্তু আমাদের খসাবার চেষ্টা করছে না।’

    কো-পাইলট, একজন ক্যানাডিয়ান, এদিক ওদিক মাথা নাড়ল। ‘না। একই কোর্সে, একই স্পীডে যাচ্ছে।’ হঠাৎ, সীটের কিনারায় সরে এল সে, সামনের দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল রাডার স্ক্রীনে। ‘আরে! নেই!’

    ‘নেই?’

    ‘একেবারে গায়েব! ব্যাপার কি! চোখের পলকে কোন প্লেন ল্যাণ্ড করতে পারে না!’

    ‘তাই তো! তাহলে?’ আমেরিকান পাইলটের ভুরু কুঁচকে উঠল। ‘তবে কি…!’

    .

    ল্যাঙ্গার ভিলার গেস্ট হাউস। প্রথমবার বেজে উঠতেই ডিউটি রত সিক্রেট সার্ভিস এজেণ্ট হাত বাড়িয়ে ফোনের রিসিভার তুলল।

    ‘খারাপ খবর,’ অপরপ্রান্ত থেকে বলা হলো তাকে। ‘তোমরা যে পাইপার চেরোকির ওপর নজর রাখতে বলেছিলে, উত্তর উইসকনসিনে বিধ্বস্ত হয়েছে সেটা।’

    রিসিভারটা শক্ত করে চেপে ধরল এজেণ্ট। প্রথমেই যে প্রশ্নটা মনে এল, ‘কেউ বেঁচেছে?’

    ‘বেঁচেছে মানে?’ পাল্টা প্রশ্ন এল অপরপ্রান্ত থেকে। ‘পাইলট ছাড়া কেউ থাকলে তো বাঁচবে!’

    সাইনবোর্ডটা খুব জমকালো। কালকাসকা এভিয়েশন ইনকরপোরেটেড: ফ্লাইট ইন্সট্রাকশন, জি.ই.টি. সিমিউলেটর, এ.টি.পি. স্পেশালিস্ট, হ্যাঙ্গারস, টাইডাউনস, এয়ারক্রাফট ফর রেণ্ট অর লীজ। কিন্তু বিল্ডিংটা অস্থায়ী ব্যারাকের মত, আর কাউন্টারের পিছনে বসে ছেলেটার এখনও মদ ধরার বয়স হয়নি।

    তবে আজ সে কয়েকটা বিয়ার খেয়েছে। কেউ যদি মনের ভুলে একটা নয়, দুটো নয়, ছ’ছটা ক্যান রেখে যায় অফিসে, না খেয়ে উপায় কি তার? ফেলে দেবে নাকি? মাগনা?

    কাউন্টারের ওদিকে দাঁড়ানো খদ্দেরের দিকে লালচে, ঘোর লাগা চোখ মেলে তাকাল সে। উঁহুঁ, এলাকার কেউ নয়। কালা আদমি, তবে ব্যাটাচ্ছেলে সৌখিন বটে। দামী স্যুট, চোখে চশমা, সম্ভবত ডেট্রয়েটের কোন প্রফেসর বা হোটেল মালিক হবে। তার দিকে একটু তেরছা চোখে তাকাল ছেলেটা, বলল, ‘এই মুহূর্তে শুধু একটা লীয়ার জেট আছে আমাদের। প্রচুর খরচ পড়বে, মিস্টার।’

    পকেটে হাত ভরল খদ্দের, মানি ব্যাগ নয়, টাকার মোটা একটা বাণ্ডিল বের করল। ছানাবড়া হয়ে উঠল ছোকরার চোখ। ওরে সর্বনাশ! সবই একশো ডলারের নোট! ‘কত?’

    বিস্ময়ের ধাক্কাটা সামলে উঠতে সময় নিল ছেলেটা। একজন কালা আদমির পকেটে এত টাকা! তাও আবার ক্যাশ! অত কথা কি, কোন সাদা চামড়ার কাছেও এত টাকা একসাথে দেখেনি সে। কে বাওয়া তুমি, কোথাকার লাটসাহেব? ধ্যেৎ, তা জেনে তার কি লাভ? কালো টাকা বা সাদা টাকা, তার কাছে সবই এক। ‘শুধু আপনি?

    ‘সাথে আমার মেয়ে আছে,’ নিগ্রো লোকটা বলল। ‘বাইরে, গাড়িতে ঘুমাচ্ছে সে।’

    ঝট্ করে মুখ তুলল ছেলেটা। এক ঘণ্টাও হয়নি স্টেট পুলিস টেলিফোনে সতর্ক করে দিয়েছে ওকে। চেহারার বর্ণনা ইত্যাদি দিয়ে তাকে জানানো হয়েছে, ছোট্ট এক মেয়েকে নিয়ে পালাচ্ছে লোকটা।

    কিন্তু এই লোকটা মেয়ের কথা গোপন করছে না। গায়ের রঙও ফর্সা নয়, চেহারার বর্ণনা বা বয়সও মেলে না। ছেলেটার পেশীতে ঢিল পড়ল, ঝুঁকে দেরাজ থেকে ট্রিপলিকেট ফর্ম বের করল সে। ‘ক’দিনের জন্যে দরকার আপনার?’

    ‘এক হপ্তা।’

    ‘কোথায় যাবেন?’

    ‘নর্দার্ন পেনিনসূলা। মারকেটের জন্যে প্ল্যান ফাইল করব।’

    মাথা ঝাঁকাল ছেলেটা। ‘ঠিক আছে-সাথে যদি তিন ধরনের আইডেনটিফিকেশন থাকে, সেই সাথে পাইলট’স আই.ডি. তাহলে ব্যবসা হতে পারে।’

    বিশ মিনিট পর টেক-অফ করল লীয়ার জেট। গাছপালার মাথার ওপর দিয়ে ছুটে গেল সগর্জনে। উত্তর দিকে যাচ্ছে। খানিক পর নিচের এয়ারফিল্ড থেকে প্লেনটাকে আর দেখা গেল না। এবার নাক ঘুরিয়ে পুব দিকে ছুটল জেট।

    গন্তব্য ওয়াশিংটন ডি.সি.।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ১৪৪ – অপহরণ-২
    Next Article মাসুদ রানা ৪৫৯ – অন্তর্যামী

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }