Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প192 Mins Read0
    ⤶

    অপহরণ-২.১৪

    চোদ্দো

    ‘ভেতরে ঢুকুন,’ জেফ রিকার্ড বললেন।

    এক মুহূর্ত নড়ল না রানা। তারপর কথা না বলে গাড়ির ভেতর ঢুকল। সাথে অস্ত্র নেই, তিনজন সশস্ত্র লোকের বিরুদ্ধে একা কি করতে পারে ও?

    ড্রাইভারের উদ্দেশে মাথা কাত করলেন সি.আই.এ. চীফ, গাড়িটা আবার যানবাহনের দ্রুতগতি মিছিলে ঢুকে গেল। জেফ রিকার্ড একটা বোতামে চাপ দিলেন, ড্রাইভারের সীটের পিছন থেকে কাঁচের একটা পার্টিশন সিলিং পর্যন্ত উঠে গেল।

    দক্ষিণ দিকে ঘুরে কনেকটিকাট এভিনিউয়ে পড়ল লিমুসিন, হোয়াইট হাউস এবং মলের দু’পাশে সরকারি ভবনগুলো অনেক পিছনে ফেলে এসেছে ওরা।

    রানা ভাবল, কোথায় নিয়ে যাচ্ছে? ল্যাংলিতে?

    কাঁচের পার্টিশনের দিকে ইঙ্গিত করলেন জেফ রিকার্ড। ‘সাউণ্ডপ্রুফ,’ বললেন তিনি। ‘আমরা কথা বলতে পারি।’

    এক কথায় জানিয়ে দিল রানা, ‘আমার মূড নেই।’

    ‘তাহলে তো আমাকে একাই কথা বলতে হয়,’ শ্রাগ করলেন সি.আই.এ. চীফ।

    ভাল-মন্দ কিছুই বলল না রানা।

    ‘জানতে ইচ্ছে করছে, মানসিকভাবে নিজেকে আপনি তৈরি করেছেন কিনা, বললেন জেফ রিকার্ড। ‘কি ঘটতে যাচ্ছে, আশা করি নিশ্চয় আপনি তা আন্দাজ করতে পারছেন?’

    ‘দু’জনের আন্দাজ দু’রকম হতে বাধ্য,’ বলল রানা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও।

    ‘আচ্ছা! আপনার বুঝি তাই ধারণা?’ মৃদু হাসলেন জেফ রিকার্ড। ‘ঠিক আছে, আমি কি আন্দাজ করেছি বলি, দেখুন আপনারটার সাথে মেলে কিনা।’ নড়েচড়ে বসলেন তিনি। ‘কিডন্যাপিঙের ম্যাক্সিমাম শাস্তি যাবজ্জীবন। জানি, দুনিয়ার সেরা আইনবিদরা আপনার হয়ে লড়বে। সুপ্রীম কোর্ট পর্যন্ত যাবে তারা। কিন্তু অপরাধটা পূর্ব পরিকন্ধিত, আর বিস্তর সাক্ষী প্রমাণ থাকায় ম্যাক্সিমাম শাস্তি না দিয়ে বিচারকদের কোন উপায় থাকবে না। রায়ের শেষে তাঁরা শুধু বলবেন, আসামী ক্ষমা ভিক্ষা চাইলে একমাত্র আমেরিকার প্রেসিডেন্টই শুধু সেটা বিবেচনা করার অধিকার সংরক্ষণ করেন। ঠিক জানি না, আপনি ক্ষমা ভিক্ষা নাও চাইতে পারেন, তবে আপনার পক্ষ থেকে মেজর জেনারেল রাহাত খান, আপনার বস্, অবশ্যই শেষ চেষ্টা করে দেখবেন।

    ‘কিন্তু প্রেসিডেন্ট তাঁর আবেদন শুনবেন বলে মনে হয় না, কারণ তাঁরই মেয়েকে কিডন্যাপ করেছিলেন আপনি। ইতিমধ্যে, মামলা চলাকালে, রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটবে। হ্যাঁ, কমাণ্ডো স্টাইলে হামলা চালানো হবে আপনাকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্যে। জেলখানায়, কোর্টে আনা-নেয়ার সময়। কিন্তু কোন চেষ্টাই সফল হবে না। মঝখান থেকে শুধু শুধু কিছু লোক অকালে মারা যাবে। তারপর, সাজা ভোগ করার সময়, জেল থেকে পালাবার চেষ্টা করবেন আপনি। কিন্তু কারারক্ষীদের মনে থাকবে কার মেয়েকে আপনি কিডন্যাপ করেছিলেন, কাজেই আপনার ওপর বিশেষ নজর রাখবে তারা। তারমানে, কোন উপায় নেই, বাকিটা জীবন চোদ্দ শিকের ভেতরই কাটাতে হবে আপনাকে।’ জেফ রিকার্ড চুপ করলেন, কয়েক সেকেণ্ড পর জিজ্ঞেস করলেন, ‘কিছু বলছেন না যে? মিলল?’

    ‘না,’ বলল রানা, এই প্রথম ক্ষীণ একটু হাসি দেখা গেল ওর ঠোঁটে। ‘মিলল না।’

    ‘তাহলে তো শুনতে হয় আপনি কি আন্দাজ করেছেন, ‘ আগ্রহের সাথে বললেন জেফ রিকার্ড।

    ‘তার আগে একটা প্রশ্ন করি?’

    ‘হ্যাঁ, অবশ্যই।’

    ‘আপনি তো আমার ফাইল পড়েছেন। ওতে এমন কিছু পেয়েছেন নাকি যাতে আমাকে ইডিয়ট বলে মনে হয়? মনে হয়, আমি একটা গর্দভ?’

    কেমন একটু থতমত খেয়ে গেলেন জেফ রিকার্ড। ‘না…মানে, ঠিক উল্টোটাই বরং মনে…’

    ‘তাহলে কিভাবে ধরে নিলেন নিজেকে রক্ষা করার ব্যবস্থা না রেখে বাঘের ঘরে ঢুকেছি আমি?’ প্রশ্ন করল রানা।

    ‘তারমানে? আপনি জানতেন ধরা পড়ে যাবেন?’

    ‘জানতাম ধরা পড়তে পারি।’

    ‘এবং আপনি বলছেন, নিজেকে রক্ষা করার ব্যবস্থা আপনার করা আছে?’

    ‘অবশ্যই,’ জোর দিয়ে বলল রানা।

    বিস্মিত হলেন জেফ রিকার্ড। ‘জানতে পারি, কি সেটা?

    ‘অবশ্যই জানতে পারেন,’ মৃদু হেসে বলল রানা। ‘এবং জানার পরই আমাকে নিয়ে আপনাদের যে প্ল্যান সেটা বাতিল হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, বাতিল করে দিতে বাধ্য হবেন।’

    ‘প্লীজ বলুন, প্লীজ।’ সকৌতুকে জানতে চাইলেন সি.আই.এ. চীফ।

    ‘হেনরি পিকেরিং রাশিয়াকে কি কি তথ্য দিয়েছে আমি জানি, ‘ বলল রানা। ‘আরও জানি, কি কি ফাইল ল্যাংলি থেকে সরিয়ে গোপন জায়গায় রেখেছে সে, কিন্তু সময় আর সুযোগের অভাবে কে.জি.বি-র হাতে শেষ পর্যন্ত তুলে দিতে পারেনি। ফাইলগুলো কোথায় আছে তা-ও আমি জানি। টপ-সিক্রেট তথ্যগুলো পিকেরিঙের কাছ থেকে পাওয়ার পর কে.জি.বি সেই তথ্যের ওপর ভিত্তি করে নিজেদের ডিফেন্স সিস্টেমে ব্যাপক রদবদল করে…।’

    রানার কথাগুলো গোগ্রাসে গিলছিলেন জেফ রিকার্ড, হঠাৎ ভুরু কুঁচকে উঠল তাঁর। ‘রাশিয়া ডিফেন্স সিস্টেম বদলালে আপনার তা জানার কথা নয়! এসব কিছুই আপনার জানার কথা নয়!’

    ‘নয়। কিন্তু জেনেছি।’ হাসল রানা। ‘বলতে পারেন সেকেণ্ড হ্যাণ্ড তথ্য। কিন্তু ইচ্ছে করলে আপনারা উৎস থেকেও এ-সব তথ্য আবার সংগ্রহ করতে পারবেন।’

    ‘পিকেরিং? ইয়েস, মাই গড, পিকেরিং!’ রানার দিকে ঝুঁকলেন সি.আই.এ. চীফ। ‘তারমানে আপনি জানেন কোথায় আছে সে?’

    ‘জানি।’

    ‘কোথায়?’

    কথা না বলে মুচকি হাসল রানা।

    একটু থেমে জেফ রিকার্ড বললেন, ‘আপনার ভবিষ্যৎ সম্পর্কে আমার আন্দাজটা মিথ্যে ছিল,’ অকপটে স্বীকার করলেন তিনি।

    ‘বলুন ভুল ছিল,’ সংশোধন করে দিল রানা।

    ‘না,’ জেফ রিকার্ড বললেন, ‘মিথ্যে ছিল।

    ‘মানে?’

    ‘আপনাকে আসলে আমি যাচাই করছিলাম,’ বললেন সি.আই.এ. চীফ। ‘আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই আমি আন্দাজ করিনি। আপনার ভবিষ্যৎ কি তা আমি জানি।’

    ‘জানেন!’

    ‘ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই ব্যাখ্যা করা উচিত, একটা ব্যাখ্যা আপনার পাওনা হয়েছে,’ বললেন সি.আই.এ. চীফ। ‘পিকনিক। ওটা একটা ফাঁদ ছিল।’

    ‘হ্যাঁ, একটু দেরিতে বুঝেছি।’

    ‘দুঃখিত, কৌশলের আশ্রয় না নিয়ে উপায় ছিল না। আপনার মত পিচ্ছিল মানুষকে আর কিভাবে আটকানো যেত বলুন! খুশি লাগছে এই ভেবে যে ফাঁদটা কাজে দিয়েছে।’

    ‘কংগ্রাচুলেশন্স।’

    চোখ থেকে চশমা খুলে কাঁচ দুটো রুমাল দিয়ে মুছলেন জেফ রিকার্ড। ‘আমি চাইনি ওখানে ওদের হাতে আপনি ধরা পড় ন। কারণ, প্রেসিডেন্ট চাইছেন একটা ট্রে-তে করে আপনার কল্লাটা তাঁর সামনে রাখা হোক।’ আবার চশমা পরলেন তিনি, রানার দিকে তাকালেন। ‘কিন্তু আমি আপনাকে অখণ্ড অবস্থায় রাখতেই পছন্দ করব।’

    রানা একটা সিগারেট ধরাল। তারপর হঠাৎ ওর খেয়াল হলো: জেফ রিকার্ড কি বললেন? প্রেসিডেণ্ট চান ওর শাস্তি হোক, কিন্তু জেফ রিকার্ড চান না! ‘তারমানে?

    ‘মানে হলো, মাসুদ রানা টিউলিপ কনওয়েকে কিডন্যাপ করতে পারে না। প্রথমে আমারও তাই ধারণা হয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছি ধারণাটা একদম ভুল।’ মুচকি মুচকি হাসছেন জেফ রিকার্ড। ‘কি করে রানা টিউলিপকে কিডন্যাপ করে, বলুন? টিউলিপ কিডন্যাপ হবার আগেই তো সে অসলো-য় গাড়ি অ্যাক্সিডেণ্ট করে মারা গেছে। দরকার হলে কবর থেকে আবার লাশ তুলব আমরা, পরীক্ষা করে নিশ্চিত হব সত্যি ওটা মাসুদ রানারই লাশ। জিজ্ঞেস করবেন, তাহলে টিউলিপকে কিডন্যাপ করেছিল কে?’ শ্রাগ করলেন তিনি। ‘জানি না। সারটভও হতে পারে। যে-ই হোক, সে পালিয়েছে।’

    রানার মুখে কথা ফুটল না। জেফ রিকার্ডের মত ব্যক্তিত্ব মিথ্যাচারের আশ্রয় নেবেন না। তারমানে প্রেসিডেন্টের চোখে ধুলো দেবেন তিনি। রানার প্রতি তিনি কৃতজ্ঞ।

    একটা হাত তুলে জানালার বাইরেটা দেখালেন জেফ রিকার্ড। ‘হোয়াইট হাউসের ওদিকে রাস্তার ওপারে, জাস্টিস ডিপার্টমেণ্ট, ‘ বললেন তিনি। ‘কিন্তু তথাকথিত সুবিচার নিশ্চিত করা আমার কাজ নয়। আমার হাতে আরও অনেক সমস্যা আছে-যেমন, বিশ্বাস করতে পারি না এমন লোকজনে ভরা সি.আই.এ.। ওটা আমাকে নতুন করে গড়ে তুলতে হবে, এবং ক্ষীণ একটু আশা রাখি, অনুরোধ করলে কাজটায় আপনি হয়তো আমাকে কিছুটা সাহায্য না করে পারবেন না।’

    ‘আসলে,’ হাসি মুখে বলল রানা, ‘প্রথম থেকেই আমি আপনাদের বিরুদ্ধে ছিলাম না।’ গোটা ব্যাপারটা খুলে বলল ও।

    ‘কিন্তু আমি সেটা অনেক পরে বুঝেছি,’ বললেন জেফ রিকার্ড। ‘একটা সময় গেছে, যখন আপনাকে খুন করতে পারলে আমার চেয়ে খুশি কেউ হত না। কিন্তু নসোসের পর, হ্যাঁ, আপনার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হতে শুরু করে। আপনি কি করতে চাইছেন, আমি আন্দাজ করতে পারি। টিউলিপকে হোয়াইট হাউসে পৌঁছে দিয়ে কেটে পড়বেন। পিকনিকের আইডিয়াটা আমার ছিল, আপনি যাতে হোয়াইট হাউসে ঢুকতে পারেন। জানালা দিয়ে বাইরে তাকালেন তিনি, তারপর হঠাৎ রানার দিকে ফিরলেন। ‘কংগ্রাচুলেশন্স, মি. রানা। আপনি একটা কাজই করেছেন।’

    ‘কিন্তু আপনার হাতে আমি ধরা পড়ে গেলাম,’ রানার গলায় ক্ষীণ একটু খেদ।

    ‘তার কারণ আমার ব্যাপক ক্ষমতা,’ বললেন জেফ রিকার্ড। ‘কিন্তু আপনার সাফল্যের কোন তুলনা হয় না। টিউলিপকে আপনি বাড়ি ফিরিয়ে আনলেন, কারও সাহায্য ছাড়া, ওদিকে দুনিয়ার অর্ধেক ইন্টেলিজেন্স আপনাকে হন্যে হয়ে খুঁজছে। আমি আর আমার বিশ্বস্ত কয়েকজন লোক ছাড়া এখনও কেউ জানে না আপনি কোথায়।’ হাত তুলে বাতাসে ঝাপটা দিলেন তিনি। ‘অতীত ইতিহাস। আপনার নতুন কেস হেনরি পিকেরিং। রানা এজেন্সির ফি খুব বেশি, জানি। কিন্তু পিকেরিংকে আমার খুব বেশি দরকার। আমাকে মক্কেল হিসেবে রানা এজেন্সি পছন্দ করবে তো?’

    ‘নো, ফি,’ বলে পকেট থেকে একটা চাবি বের করল রানা। বাড়িয়ে দিল জেফ রিকার্ডের দিকে। বলল, ‘এটা আমি ডাকযোগে আপনার কাছে পাঠাতাম।’

    ‘কিসের চাবি?’

    ‘পিকেরিং।’

    চাবিটার দিকে তাকিয়ে থাকলেন জেফ রিকার্ড। তারপর রানার দিকে ফিরলেন। ‘পিকেরিংকে আপনি কোনও ঘরে আটকে রেখেছেন?

    মাথা ঝাঁকাল রানা। ‘প্যাচার মত মুখ করে মেঝেতে পড়ে আছে। জিজ্ঞেস করলেই গড়গড় করে বলে দেবে সব।’ ডাডিংটন প্লেসের ঠিকানাটা জানিয়ে দিল ও।

    ‘সেক্ষেত্রে আপনারও একটা চাবি পাওনা হয়েছে,’ বলে পকেট থেকে আর একটা চাবি বের করলেন জেফ রিকার্ড চাবিটা নিয়ে উল্টেপাল্টে দেখল রানা। রিঙের সাথে একটা প্লাস্টিক ট্যাগও রয়েছে, তাতে রোড আইল্যাণ্ড এভিনিউয়ের একটা ঠিকানা। রূম নং ৩০২, একজিকিউটিভ হোটেল।

    একটা বোতাম টিপলেন জেফ রিকার্ড। গাড়ির গতি কমে এল, ফুটপাথের পাশে থামল ড্রাইভার।

    জেফ রিকার্ড রানার দিকে হাত বাড়িয়ে দিলেন।

    করমর্দন করল রানা। ‘একটা সুতো ঢিল রয়ে গেছে,’ বলল ও। ‘রিপ নরটন নামে এক ক্লাউনকে দশ হাজার ডলার পেমেণ্ট করতে হবে।’

    ‘ঠিক আছে। কোথায় সে?’

    ‘ইতিমধ্যে নাইরোবিতে পৌঁছে গেছে।’

    ‘নাইরোবি?’

    মাথা ঝাঁকিয়ে নিঃশব্দে হাসল রানা।

    নেমে গেল গাড়ি থেকে।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ
    Next Article মাসুদ রানা ১৪৩ – অপহরণ-১

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }