Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ১৪৪ – অপহরণ-২

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প192 Mins Read0
    ⤶ ⤷

    অপহরণ-২.৯

    নয়

    মোলাঞ্জা রমিউলাসের সামনে চীনা মাটির প্রকাণ্ড একটা ধূমায়িত গামলা, পাশেই একটা রুপোর থালা। গামলাটা মশলাদার চর্বি আর মাংসে টইটর, থালায় ঘরে তৈরি রুটির পাহাড়। নিউ ইয়র্ক থেকে আসা লোকটার দিকে তাকিয়ে থেকেই আবার মস্ত হাঁ করল সে, ভেতরে চালান হয়ে গেল কয়েক টুকরো লালচে মাংসের সাথে গোটা একটা রুটি। ‘কল’িয়ান শিপমেন্টের খবর কি?’ জিজ্ঞেস করল সে। ‘ওগুলোর তো দারুণ চাহিদা হওয়ার কথা।’

    ‘তা হওয়ার কথা,’ লোকটা বলল। ‘কিন্তু কিছু ডিস্ট্রিবিউটর তাদের মেক্সিকান মাল কল’িয়ান বলে চালাবার চেষ্টা করছে। কাজেই সমস্ত মালকেই সন্দেহের চোখে দেখছে সবাই। এই ঝামেলাটা না মেটা পর্যন্ত কেউ কিছু কিনবে না।’

    ‘কোন্ ডিস্ট্রিবিউটর?’

    ‘ইটালিয়ান।’

    ‘হুঁ।’ ছোট, চোঙ আকৃতির মাথাটা নাড়ল মোলাঞ্জা রমিউলাস। গ্লাস ভর্তি ওয়াইন এক চুমুকে শেষ করে আবার ভরে দেয়ার ইঙ্গিত করল।

    ‘এখন আপনি যা ঠিক করেন, স্যার,’ বলল লোকটা।

    ছোটখাট রমিউলাস ভরা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে চেয়ার ছাড়ল। ‘হ্যাঁ।’ টেরেসের কিনারায় গিয়ে দাঁড়াল সে। তার এই বাড়ি, বাড়ি না বলে প্রাসাদ বলাই উচিত, ডেলফি গ্রাম থেকে অনেক ওপরে পারনাসাস পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে। টেরেস থেকে নিচে তাকালে গ্রাম ছাড়িয়ে আরও বহুদূর দৃষ্টি চলে, অ্যাপোলোর মন্দির দেখা যায়, চাঁদের আলোয় কেমন যেন ভৌতিক আর রোমাঞ্চকর মনে হয়। একটু দূরে ছোট কিন্তু আরও প্রশান্ত অ্যাথেন প্রোথেন মন্দির। তারপর, পাহাড়ের পাদদেশ ঘিরে থাকা সবুজ জলপাই ঝোপ। তারপর উপসাগর, উপসাগরের ওপারে প্যাট্রাস-এর আলো।

    তার পিছনে চাঁদের আলো মাখা আকাশের গায়ে প্রায় খাড়াভাবে উঠে গেছে পাহাড়। এই চূড়া থেকেই তো অ্যাপোলো এক সময় পারসিয়ান সেনাবাহিনীকে পাথর ছুঁড়ে থামিয়ে দিয়েছিলেন। সেই একই চূড়ায় বসে অবৈধ ব্যবসার বিশাল জাল তৈরি করেছে মোলাঞ্জা রমিউলাস প্রায় গোটা পৃথিবী জুড়ে।

    মারিজুয়ানার খেতে মেক্সিকো সরকার যতদিন খুশি বিষ স্প্রে করুক, তার কিছু করার নেই ওখানে। ইটালিয়ানরা মেক্সিকোর বিষাক্ত মারিজুয়ানা কল’িয়ান বলে চালাবার চেষ্টা করছে করুক। সব রসাতলে যাচ্ছে এমনটি মনে করার কোন কারণ নেই। তার সঙ্গতি আছে, কাজেই উদ্বিগ্ন হওয়ার দরকার কি?

    ছোট ছোট চুমুক দিয়ে গ্লাসটা শেষ করল রমিউলাস। তারপর নিউ ইয়র্ক প্রতিনিধির দিকে ফিরল। ‘মাল সব গুদামজাত করো,’ বলল সে। ‘মউজুদ ভাল ব্যবসা। আগামী বছর এই মাল দ্বিগুণ দামে বিক্রি হবে।’ একজন চাকর ভেতরে ঢুকতে মুখ তুলে তাকাল সে।

    ‘একজন ভিজিটর, স্যার। আপনার সাথে দেখা করতে চাইছেন।’

    চোঙ আকৃতির মুখ বিকৃত হয়ে উঠল রমিউলাসের, যেন ভেংচাল। ‘কারও সাথে আমি এখন দেখা করব না।’

    ‘উনি একজন প্রিস্ট। সামনের দরজায় এসে দাঁড়িয়ে আছেন।’

    ‘প্রিস্ট হোক বা আর্চবিশপ হোক, বিদায় করো!’

    কিন্তু চাকর নড়ল না। ‘আপনাকে উনি বলতে বললেন, তাঁর নাম ফাদার মলিউস-আপনাকে নাকি পাঁচ বছর আগে চিনতেন।’

    জমাট পাথর হয়ে গেল মোলাঞ্জা রমিউলাস। তার চেহারায় একাধারে রাগ এবং ভীতির ছাপ ফুটে উঠল। স্থির দাঁড়িয়ে থাকল সে। ধীরে ধীরে চোখ জোড়া ছোট হয়ে এল।

    ফাদার মলিউস! মাই গড, ফাদার মলিউস? আবার কি চায় ওরা?

    নিঃশব্দে ইঙ্গিত করল রমিউলাস, নিউ ইয়র্ক প্রতিনিধি বিদায় নিয়ে চলে গেল।

    চাকরের দিকে ফিরল রমিউলাস। ছোটখাট একটা দৈত্যই বলা যায় লোকটাকে, সাদা জ্যাকেটের তলায় হোলস্টারে রিভলভার আছে। তাকে কাছে ডেকে নিচু গলায় বলল রমিউলাস, ‘ভালমানুষ ফাদারকে বোলো তিনি দয়া করে আসায় আমি খুব খুশি হয়েছি। যাও, তাঁকে সম্মানের সাথে নিয়ে এসো। কিন্তু তারপর কাছেপিঠেই থেকো।’

    প্রজেক্ট মলিউস-সি.আই.এ-র সহজ একটা অপারেশন ছিল। লৌহ-যবনিকার অন্তরালে, একজন লোককে প্যারাস্যুট যোগে নামানো। জায়গাটার নাম ক্যারেলিয়া পেনিনসুলা, ওখানে রাশিয়ানদের বেশ কয়েকটা টপ-সিক্রেট ডিফেন্স সিস্টেম রয়েছে।

    লোকটাকে পাঠানো হবে, কিন্তু সে ধরা পড়লে সি.আই.এ-র সাথে তার সম্পর্ক আছে এটা প্ৰকাশ পাওয়া চলবে না—এই ছিল সমস্যা। সমাধানের দায়িত্ব চাপানো হয় মোলাঞ্জা রমিউলাসের ওপর। সে তার ব্যক্তিগত বিশাল বিমান বহর থেকে একটা বিমান ব্যবহার করতে দেয়। অবশ্যই স্বেচ্ছায় নয়।

    তার বিরুদ্ধে প্রমাণ ছিল সি.আই.এ-র হাতে। মৌখিক প্রমাণ নয়, সই করা কাগজ-পত্র, ফটো, ইত্যাদি। যা ফাঁস হয়ে গেলে বাকি জীবন জেলখানায় কাটাতে হত তাকে।

    সেটা পাঁচ বছর আগের ঘটনা। আর কখনও তার সাহায্য চাওয়া হবে না, ওদের এই প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল সে। অথচ আবার ফিরে এসেছে।

    কি মনে করে!

    টেরেসে উদয় হলো ধর্মযাজক। লম্বা একহারা গড়ন, সারা মুখে কালো দাড়ি, পরনে গ্রীক অর্থোডক্স প্রিস্টের ঢিলেঢালা আলখাল্লা।

    ‘ফাদার মলিউস।’

    রানা মাথা ঝাঁকাল।

    ‘আবার আপনারা কি চান আমার কাছে?’

    ‘সেই একই জিনিস, আগে যা চেয়েছিলাম। আপনার সহযোগিতা।

    গ্রীক ব্যবসায়ী একটা চেয়ারের দিকে ইঙ্গিত করল, তারপর নিজে আরেকটায় বসল। চেয়ারে হেলান দিয়ে ফাদারের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল সে। ‘আবার ক্যারেলিয়া পেনিনসুলায়?’

    ‘না,’ বলল রানা। ‘এবারকার টার্গেট নিউআর্ক।’

    ‘নিউআর্ক?’ বিমূঢ় দেখাল রমিউলাসকে। তারপর মাথাটা পিছন দিকে হেলিয়ে সশব্দে হেসে উঠল সে। ‘আপনি ঠাট্টা করছেন! নিউআর্ক, নিউ জার্সি?’

    ‘নিউআর্ক, নিউ জার্সি,’ ওকে নিশ্চিত করল রানা।

    ‘কিন্তু কেন?’

    ‘কারণ যুক্তরাষ্ট্রে ঢোকার জন্যে নিউআর্ককেই নিয়মিত ব্যবহার করেন আপনি। কারণ ওখানে আপনার টাকা-খাওয়া প্রচুর অফিসার আছে যারা আপনার আসা-যাওয়া নিরাপদ করে তোলে।

    রমিউলাস হাসল। ভাবল, লোকটা বেশ গুছিয়ে কথা বলতে জানে। ‘তা ঠিক,’ বলল সে। ‘নিউআর্কে যাওয়ার নিজস্ব রাস্তা আমার আছে।’

    ‘আর আপনার সাথে,’ বলল রানা, ‘আমার যাওয়ারও একটা উপায় হতে পারে।’

    ‘আমার সাথে?’

    মাথা ঝাঁকাল রানা। ‘প্লেনে আপনাকেও থাকতে হবে।’

    ঘন ঘন মাথা নাড়ল রমিউলাস। ‘না, অসম্ভব। প্লেনে আমি চড়ি না। ‘

    ‘জানি,’ বলল রানা। ‘দুর্ঘটনায় আরেকটু হলে মারা যাচ্ছিলেন, ভয়টা এখনও কাটেনি। তিন বছর-হ্যাঁ।’

    ‘কি তিন বছর?’

    ‘তিন বছর আপনি প্লেনে চড়েননি।’

    রমিউলাস তাকিয়ে থাকল। কিছুই কি সি.আই.এ-র অজানা থাকে না?

    ‘আপনাকে আমি ভাল একটা ফি দিতে রাজি আছি,’ বলল রানা।

    রমিউলাস হাসল। ‘টাকা দিয়ে আমার সিদ্ধান্ত বদলাবেন?’

    ‘টাকা নয়। একটা নাম?’

    রমিউলাসের চোখ সরু হয়ে উঠল।

    ‘আপনার বিরুদ্ধে ডকুমেন্টগুলো সি.আই.এ-র হাতে তুলে দিয়েছিল যে লোক,’ বলল রানা। ‘লোকটা আপনার প্রতিষ্ঠানেই ছিল-আজও আছে। তার নামটা আপনি জানতে চান না?’

    রমিউলাস চোখ বুজল। গত পাঁচ বছর ধরে প্রশ্নটা কাঁটার মত বিঁধছে তার বুকে। কে সেই বেঈমান? চোখ খুলল সে। ‘কে সে?’

    ‘আপনি আমার সাথে নিউআর্কে যাবেন?’

    এক মুহূর্ত ইতস্তত করল রমিউলাস। তারপর সে জিজ্ঞেস করল, ‘কবে আপনি রওনা হতে চান?’

    ‘আজ রাতে।’

    ‘আজ রাতে?’

    ‘এখুনি।’

    .

    রিসিভার নামিয়ে রাখলেন জেফ রিকার্ড, প্রেসিডেন্টের স্টাডিরূমে পায়চারি শুরু করলেন, আপনমনে এদিক ওদিক মাথা নাড়ছেন। ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে বের করা গেছে, তার কাছ থেকে জানা গেছে এথেন্স এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওমোনিয়া স্কয়ারে গিয়েছিল রানা।

    ওমোনিয়া স্কয়ার? আরেকটু সামনেই তো সি.আই.এ. এথেন্স স্টেশন! ফোন করে মূল্যবান আরও কয়েকটা তথ্য পাওয়া গেছে। হ্যাঁ, ওখানেই গিয়েছিল রানা। আধ ঘণ্টা পর বেরিয়ে আসে সে।

    তবে এবার রানা একটা ভুল করেছে।

    একটা সূত্র ফেলে গেছে ও! উত্তরটা নিশ্চয়ই আর লেখা দেরাজে আছে, কোন সন্দেহ নেই। কিছু একটা দেখতে চেয়েছিল রানা, অবশ্যই রিজওয়ের ফাইলে নয়। রিজওয়ের ফাইলের সাথে আরও অনেক ফাইল আছে, প্রত্যেকের নামের প্রথম অক্ষর আর।

    ওই একই ফাইল ল্যাংলির কমপিউটর টেপেও আছে। যা-ই রানা দেখতে চেয়ে থাকুক, সারারাত লেগে গেলেও, ঠিকই তিনি খুঁজে বের করবেন সেটা।

    বের করতেই হবে। রানা একবার ভুল করেছে, দ্বিতীয়বার না-ও করতে পারে।

    .

    একটু মাথা ঘামাতেই পিকেরিং বুঝল, রিজওয়ের নয়, রানা আসলে রমিউলাসের ফাইল দেখে গেছে।

    রিসিভার তুলে কেলীর নাম্বারে ডায়াল করল সে। বিশ মিনিট পর অফিস থেকে কেলী তাকে ফোন করল। হ্যাঁ, রমিউলাসের ফাইল থেকে একটা পাতা চুরি গেছে। গ্রীক ইন্টেলিজেন্সে সি.আই.এ-র লোক আছে, তার সাথে এরই মধ্যে যোগাযোগ করে কেলী জেনেছে, রমিউলাসের একটা জেট উত্তর ডলফির এয়ার স্ট্রিপ থেকে একঘণ্টাও হয়নি টেক-অফ করেছে। রমিউলাস নিজে আছে প্লেনে, সাথে দু’জন বডিগার্ড, আর একজন গ্রীক অর্থোডক্স প্রিস্ট।

    প্লেনের গন্তব্য-নিউআর্ক, নিউ জার্সি।

    টিউলিপকে উদ্ধার না করে আমেরিকায় ফিরে যাওয়া উচিত হবে না, পিকেরিং জানে। মস্ত ঝুঁকি নেয়া হয়ে যায়। কিন্তু রানা রমিউলাসের প্লেনে রয়েছে, তারমানে নিশ্চয়ই রানার সাথে টিউলিপও আছে?

    সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলল পিকেরিং। এই সুযোগ আর পাওয়া যাবে না। বড় একটা প্লেন দরকার তার, বড় আর শক্তিশালী। মাঝখানে রিফুয়েলিঙের দরকার হবে না, একটানে পৌঁছে যাবে নিউআর্ক, নিউ জার্সি।

    রিসিভার তুলে আবার ডায়াল করল পিকেরিং, এবার অ্যারোফ্লটের নাম্বারে। নির্দিষ্ট একজনকে চাইল সে। আপন মনে হাসছে। গোটা ব্যাপারটার সাথে প্রজেক্ট মলিউসের প্রচুর মিল আছে, তবে এবারেরটা আরও বেশি কৌতুককর। এবার রমিউলাস মাসুদ রানাকে ডেলিভারি দেবে পিকেরিঙের হাতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৬৬ – ধ্বংসযজ্ঞ
    Next Article মাসুদ রানা ১৪৩ – অপহরণ-১

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }